এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ২০ আগস্ট ২০১৩ ১২:১৩608529
  • আপডেট হচ্ছে না দেখে তিন বার বাটন দাবিয়ে দিয়েছি, মোটেই তিন বার পোস্ট দেখে ভেবোনা, আমি রেগে তিন বার পোস্ট করেছি।

    আমি এই মুহুর্তে আমাদের নিজেদের ম্যানেজার এর উপর এতো রেগে যে আর রাগা'র অবসর নেই।
  • potke | ২০ আগস্ট ২০১৩ ১২:৪৯608530
  • আর্সেনালের খেলা যদি এই সিসনে আর দেখেছি।
  • Ungoliant | ২০ আগস্ট ২০১৩ ১৩:২৮608531
  • ইয়ে - এইটা আমার অভিযোগ নয়, গার্ডিয়ানেও এইটা লিখেছে। খেলার আগের মুহুর্তে এই বিডিংটা আনপ্রফেশনাল।
  • + | ২০ আগস্ট ২০১৩ ১৫:৩২608532
  • এটা কালকে কমেন্টেটররাও বলছিল, কিন্তু বড্ড বোকাবোকা লেগেছে শুনতে, বেসিক্যালি কাল বেনার্ফা আর ক্রুল বাদে কেউ কিচ্ছু খেলেনি। এই নিউক্যসল টিমের একটা প্রবলেম আছে। ২টো গোল খেলেই প্রচুর গোল খায়। আগের মরশুমে লিভারপুল-আর্সেনাল ম্যাচ বা কালকের ম্যাচে ও তাই
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১১:৩৯608533
  • সেটাই আশ্চর্যের। এই একই টিম গত সীজনের আগেরটায় এক গোল বা দু গোল খেয়ে গেলেও লড়ে ফিরে এসেছে বেশ কয়েকবার। গত সীজন থেকেই দেখছি গোল খেয়ে গেলেই ফ্লাডগেট খুলে যাচ্ছে। প্রবলেমটা পার্ডু নাকি কিছু প্লেয়ারের মেন্টালিটি, কে জানে।

    আর ক্যাবায়ের ব্যাপারে - বিডিংটা আনপ্রফেশনাল এটা যেমন ফ্যাক্ট, তেমনি এটাও ফ্যাক্ট যে একজন প্রফেশনাল ফুটবলারের এই নিয়ে মাথা ঘুরে যাওয়ার কারণ নেই। আর যদি সত্যিই মাথা ঘুরে থাকে, তাহলে তাকে পাকাপাকি শিপ আউট করাই ভালো। এই সিমটমটাও গত সীজন থেকে দেখা যাচ্ছে ক্যাবায়ের ক্ষেত্রে।
  • ঊমেশ | ২১ আগস্ট ২০১৩ ১২:১৭608534
  • এখন আমাদের ২০১১ এর ৮-২ এ হেরে যাবার পরের দিন গুলোর মতো অবস্থা।

    সেই সময়ের পর মার্টেসাকার আর ওর্টেগা কে আনে। এবার কি হবে জানি না।
    এই মুহির্তে আর্সেনালের ব্যালান্স £১৫৪মি, আর এটা নাকি বাকি ১৯টা টিমের ব্যালান্সের যোগ ফলের সমান।

    এবারের ভয় টা হলো, স্পার্স আর লিভারপুল বেশ ভালো টিম বানিয়েছে, চ্যাঃ লিঃ পেতে গেলে দারুন কিছু করতে হবে।
    সাউ'টন, সোয়ান্সি দের মতো ছোটো ক্লাব যেখানে ১০মি দিয়ে প্লেয়ার সাইন করাচ্ছে, সেখানে আর্সেনাল বসে বসে লেবেন্চুস চুসছে।
  • + | ২২ আগস্ট ২০১৩ ১১:২১608536
  • কাল বার্সার খেল দেখে নিশ্চিন্ত হলাম, এবছর লিগা জিতবে না বা চ্যা লীগের সেমি যাবেনা। ফার্স্ট হাফে মেসি থাকা সত্ত্বেও কেমন ঝিমিয়ে ছিল, নেইমার নামতে তাও খেলাটা হচ্ছিল। পিকে যা ডিফেন্স করছেঃ) ভিয়া ওর পিছন থেকে দৌরে বল নিয়ে বেরিয়ে যাচ্ছে। ভিয়া দারুণ গোল দিল কাল
  • + | ২২ আগস্ট ২০১৩ ১১:২৯608537
  • ইবেতে বাওয়াল লেগেছেঃ) নারদ নারদঃ)
  • ঊমেশ | ২২ আগস্ট ২০১৩ ১১:৪৯608538
  • নারদ'জী বাওয়াল তো কোচ নিয়ে। ওকে তাড়ালেই হবে।
    গতবছর পর্যন্ত মোবারা বছরে পাঁচটা কোচ বদলাতো, এবার আমাদের পালা।

    কাল আমাদের খাঁজা টিমও তিন গোলে জিতেছে, আমাদের খাঁজা প্লেয়ার আবার গোল করেছে।
    আজ নতুন গুজব, এবারে আবার বিবিসি হেড-লাইন। বেনজিমা আর ডি-মারিয়া এখন আর্সেনালের টার্গেট।
  • কৃশানু | ২২ আগস্ট ২০১৩ ১১:৫৮608539
  • বেঞ্জিমা আর জিরু এক টিমে? আর টিমের দরকার সলিড ডিফেন্ডার আর স্ট্রং মিডফিল্ডার। এদের নিয়ে কি হবে?
  • + | ২২ আগস্ট ২০১৩ ১২:০৬608540
  • আর্সেনালের জন্য আরো বাজে খবর কাল Koscielny মাথা/নাক ফাটা। বাজেভাবে ফেটেছে, কয়েক সপ্তাহের জন্য বাইরে।

    আর্সেনাল কেন মেসির জন্য বিড করছেনা? কাল বার্সা ২ন্ড হাফে মেসিকে বসিয়ে দিয়েছিল, হয়ত বেচে দেবে
  • potke | ২২ আগস্ট ২০১৩ ১৩:৪৮608541
  • কৃশানু কি সত্যি ভাবছে যে ওদের আমরা নেব? এতদিনেও আক্কেল হলনা?
  • কৃশানু | ২২ আগস্ট ২০১৩ ১৫:১৮608542
  • ঃ-)
  • ঊমেশ | ২২ আগস্ট ২০১৩ ১৫:৪৯608543
  • জানি কিছু নাও হতে পারে।
    কিন্তু বিবিসি হেড-লাইন বলে এক্কেবারে হাওয়া তে উড়িয়ে দিচ্ছি না।
    বাকি পেপার গুলো হাওয়া থেকে গুজব বানালেও, কিছু খিচুড়ি না পাকলে বিবিসি খবর বানাই না।

    হয়তো সুয়ারেজ, কাবায়ে'র মতো কিছু অফার করবে আর অপরপক্ষ সেটা উড়িয়ে দেবে, সেটা হতে পারে।

    তবে ওয়েঙ্গারের পিঠ দেওয়ালে লেগে গেছে, ব্যাঁটা কে কিছু একটা করতেই হবে। স্পার্স আর লিভারপুল ভালো টিম বানিয়েছে, চ্যাঃ লিঃ না পেলে মিনিমাম £৫০-৬০মি এর লস।
    তারপর আবার স্পার্স এর নিচে শেষ করলে বিরাট সিজন সাপোর্টার মিস করতে পারে। ওয়েঙ্গার সাহেব ফুটবলের সাথে সাথে ব্যবসা টা ভালো বোঝে।
  • + | ২৩ আগস্ট ২০১৩ ১৪:৫১608544
  • এইত্তো, আর্সেনাল সাইন করিয়েছে।

    ফ্লামিনিকেঃ) ফ্রি ট্রান্সফারঃ)
  • ঊমেশ | ২৩ আগস্ট ২০১৩ ১৫:০৩608545
  • শুধু বড়ো-বড়ো দাম দিয়ে সাইন করিয়ে যে সব সব ভালো রেজাল্ট পাওয়া যায় না, সেটা মনে হয় তোমার তিনটে টিম কে দেখলে বোঝা যায়।

    প্রিমিয়ার লিগে, লিভারপুল গত পাঁচ বছরের প্লেয়ার ট্রান্সফার-ফি খরচে মনে হয় তিন নম্বরে, ফল কি হয়েছে, সেটা তো দেখছি।
  • + | ২৩ আগস্ট ২০১৩ ১৫:২০608547
  • একটু রেগে থাকলে এরকম লাগেঃ) আর্সেনালের এই টিমে কি ফ্লামিনিকে দরকার? কাউকে একটা সাইন করাতেই হবে বলে সেন্টু কোটায় করিয়ে দিল, ফ্যানরা খিস্তোবেনা
  • + | ২৫ আগস্ট ২০১৩ ১৪:৩৯608548
  • যাক, কাল সব্বাই ভালো ভালো খেললো, আশা করি, সবার মাথা ঠান্ডাঃ)

    প্পনদা কি খেলা দেখা ছেড়ে দিয়েছে?
  • skm | ২৫ আগস্ট ২০১৩ ২৩:০১608549
  • Man City lost 2-3!
  • ঊমেশ | ২৫ আগস্ট ২০১৩ ২৩:৪৮608550
  • ম্যাচ তো পরের রবিবার।
    স্পার্স দের সাথে খেলা, এর মধ্যে আবার মঙ্গলবার চ্যাঃ লিঃ ম্যাচ।

    এর মধ্যে নতুন কিছু প্লেয়ার আসছে কি?
    মনে হচ্ছে না।

    আজ স্পার্স দের খেলা দেখা হয় নি। কেমন খেললো?
    শনিবার যা খেলেছে, তাতে ভয় একটু কম। ল্যাজে-গোবরে হবে না।

    এদিকে আমাকে (মনে হয় এখানের বাকিদেরও) অবাক করে লাস্ট ম্যাচে র‌্যামজে ম্যান-অফ-দ্য-ম্যাচ। আর কাজোলা সুপার্ব খেললো।

    লিভারপুল কে দেখে আজকাল ভয় পাচ্ছি।

    মরিনহো শেষে ভয় পেয়ে এরকম বাঁকা পথ ধরলো। স্পার্স দের কাছ থেকে যেভাবে প্লেয়ার টেনে নিলো, তাতে তাই মনে হচ্ছে। আমাদের সুবিধা হলো, কিন্তু মরিনহো'র মতো ম্যানেজারের এরকম পথ ধরাটা বাজে লাগলো।
  • + | ২৬ আগস্ট ২০১৩ ০১:৪২608551
  • স্পার্সের খেলা তো আজ দেখায়নি? আমি তো পেলাম না। মোরিনহো কি করল?

    র‌্যামসি ম্যা অ দ্য ম্যাচ!! আমার মতে কাজোর্লা।

    আজ কার্ডিফ ভালো দিল।
  • Ungoliant | ২৬ আগস্ট ২০১৩ ১০:১৩608552
  • কার্ডিফ ফাইট দিতে পারে, সো-কলড বড় ক্লাব নিউক্যাসল পারে না। এইটে হল দুঃখ।

    এই শনিবারও তো ঝুল খেললো, ১৫টা গোল অ্যাটেম্পট, ০ অন টার্গেট! একটা ক্রসও জায়গামত পড়েনি।
  • ঊমেশ | ২৭ আগস্ট ২০১৩ ০০:১৬608553
  • এখন এমন দুটো টিম খেলতে নামচ্ছে, যাদের কাউকে আমার পছন্দ নয়। তবে মরিনহো'র লাস্ট কিছু আচরণ এর জন্যে আর ভ্যান-পার্সি'র জন্যে আজ আমি ম্যানু কে সাপোর্ট করছি।
  • + | ২৭ আগস্ট ২০১৩ ০২:৩৯608554
  • কি জঘন্য খেলা !! রাত জেগে খেলা দেখলাম না অন্য কিছু কে জানে! একমাত্র রুনি, অস্কার আর হ্যাজার্ড ছাড়া বাকিরা কি করছিল কে জানে। ধুর।
  • + | ২৮ আগস্ট ২০১৩ ১৩:২৭608555
  • দলবদলের বাজারে কি কিছু হবে আর ?
  • উমেশ | ২৮ আগস্ট ২০১৩ ১৪:৪৭608556
  • লাস্ট দিন অনেক কিছু হয়। নাটক এখন অনেক বাকি।

    কাল আবার র‌্যামজে দুটো গোল করেছে।
    তবে রবিবার বোঝা যাবে "কিতনা পানি মে" আছি।
    প্রথম ১১ টা ভালো, কিন্তু রিজার্ভ বেন্চ বলে কিছু নেই। ফুলহ্যাম ম্যাচে রিজার্ভ বেন্চ দেখে মনে হচ্ছি কোনো আন্ডার-২১ এর টিমের বেন্চ।
  • + | ২৯ আগস্ট ২০১৩ ১০:২৭608558
  • কাল সুপার কোপার খেলা দেখলেন কেউ? ০-০ তে ড্র করে তো বার্সা চ্যম্পিয়ন হল। বার্সার এবছর কপালে দুঃক্ষ আছে। অ্যাথেলেটিকোর ডিফেন্স খুব ভালো। কিন্তু তবু মেসি-নেইমাররা সারা ম্যাচে ২-৩টের বেশি ওপেন করতে পারেনি। তারউপর রেফারী তো আছেই। ৯০ মিনিটে ভুল পেনাল্টী দিল, মেসি সেটাও বারে মারল। মেসিকে আনফিট লাগছে পুরো।

    শনিবার ইবে খড়গপুরে কি এক প্রস্তুতি ম্যাচ খেলতে আসছে। মাঠে যাব ভাবছিঃ)
  • ঊমেশ | ২৯ আগস্ট ২০১৩ ১১:৪৯608559
  • আজ চ্যাঃ লিঃ লটারি। ডর্টমুন্ড গতবার ফাইনাল খেলার পরও এবার তিন-নম্বর পটে।
    যদি এমন হয়, আর্সেনাল, পি-এস-জি/জুভেন্টাস, ডর্টমুন্ড, নেপোলি একই গ্রুপে পড়ে। তাহলে তো এবার গ্রুপ-স্টেজ আর পার করা যাবে না।

    এদিকে লিগ-কাপে ম্যানু আর লিভারপুল মুখোমুখি। আরো বড়ো খবর হলো সেটা সুয়ারেজ এর কামব্যাক ম্যাচ হবে। (যদি না সোমবার ডেট-লাইন ডে তে কিছু উল্টো-পাল্টা হয়)।
  • ঊমেশ | ২৯ আগস্ট ২০১৩ ১১:৫৩608560
  • আলভিটো বলেছে এবছরের টিম নাকি গত পাঁচ বছরের বেস্ট টিম।

    গান্ধী, তোমার কাছে ম্যাচ দেখে আঁখো দেখা রিপোর্ট চাই।
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২২:৫১608561
  • ইবে ম্যাচ দেখতে মাঠে যাচ্ছে, গান্ধী-র মত উদার হৃদয় সাপোর্টার যত বেশি হয়, তত ভাল :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন