এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৮ ডিসেম্বর ২০১২ ২২:৩৭581804
  • টেক্সাসে আজ অবধি ১২০০ র ওপর লোকের এক্সেকিউশন হয়েছে। সেখানেও ডেটা কম?
  • h | ২৮ ডিসেম্বর ২০১২ ২২:৪১581805
  • IP Address : 127.194.208.10 (*) Date:28 Dec 2012 -- 07:05 PM
    এর লেখা থেকে

    "এবার অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে রাষ্ট্রের পক্ষে ডাইরেক্ট প্রিভেনশন করা সম্ভব নয়"

    প্রিভেনশন যদি সম্ভব নাও হয়, কড়া পানিশমেন্ট সম্ভব নিজেই বলছেন, অথচ, প্রশ্নটা রাখছেন, মূলতঃ ভিক্টিম কে কাঠ গড়ায় তুলে। কেন?
  • h | ২৮ ডিসেম্বর ২০১২ ২২:৫২581806
  • পরিষ্কার বাংলায় জানতে চাইছি, পুরুষেরা তো প্রলোভিত হবেই গোছের কিছু দাঁড় করাচ্ছেন কিনা যুক্তি হিসেবে?
  • Blank | ২৮ ডিসেম্বর ২০১২ ২২:৫৯581807
  • সোসেনকে ক।

    ক্যাপিটাল পানিশমেন্ট বিরোধিতা করতে হলে শুধু মাত্র মরাল গ্রাউন্ডে করা উচিৎ। যে রাষ্ট্রের পক্ষে উচিৎ কিনা কারো কে প্রানে মারা।
    কিন্তু ডেটা দিয়ে প্রমান করা খুব চাপ। ডেথ পেনাল্টির রেট খুব কম। এত অল্প ডেটা কোনো ডিসিশানেই আসা যায় না। হলেও বেশীর ভাগ জায়গাতেই ডেথ পেনাল্টি কার্যকর হয় অপরাধ ঘটার বহু দিন পরে। ফলে ইমপ্যাক্ট ও অনেক কম হয়।
    আগেও লিখেছি, ফের বলছি। ইন্স্ট্যান্ট ধরে ফাঁসি দিয়ে এক কালে ঠগীদের দমন করেছিল বৃটিশ রা।
  • Jamapa | ২৮ ডিসেম্বর ২০১২ ২৩:৩৬581808
  • ""প্রশ্নটা রাখছেন, মূলতঃ ভিক্টিম কে কাঠ গড়ায় তুলে।"'

    এটা তোমার মাইন্ডসেট। আমি কোনো ভিক্টিমকে কাঠগড়ায় তুলিনি।

    ""পুরুষেরা তো প্রলোভিত হবেই গোছের কিছু দাঁড় করাচ্ছেন কিনা যুক্তি হিসেবে?""

    বালের যুক্তি। চেনা যুক্তি না পেলে কি বিপক্ষে বক্তব্য রাখতে অসুবিধে হয় খুব? না, এতই সময় কম যে আমার পুরো পোস্টটা একটু মন দিয়ে পড়া সম্ভব নয়? আরেকজনকে দেখেই যাচ্ছি কখনো অর্পিতা কখনো কাকলির সাথে এক লাইনে দাঁড় করিয়ে দেবার চেষ্টা। অর্পিতা বা কাকলি কে খিস্তি দিতে হলে তাদের বক্তব্য নিয়ে তাদেরকে খিস্তি করুন। আমি যা বলছি সেটা যদি ওদের বক্তব্য থেকে আলাদা করে বুঝতে না পারেন তাহলে আমার লেখা স্কিপ করে যাওয়াই ভালো, কঠিন বাংলা কেন সোজা বাংলা বোঝার মানসিকতাও হারিয়েছেন। পলিটিকাল মাইলেজের মেটেরিয়াল আছে না নেই এর বাইরে কোনো বক্তব্যকেই জাজ করতে পারছেন না।

    গোদা গোদা করে বলি, যৌনকর্মী হোক বা অসংযত জীবন যাপনকারী এ রেপ ইজ এ রেপ। ইকোয়ালি হিনোনিয়াস। ইন অল কেস, একই রকম ঘৃন্য একটি ক্রাইম। এর যা যা কনসিকোয়েন্স হওয়া উচিত, ক্রিমিনালটির বিচার থেকে কঠিনতম শাস্তি পর্যন্ত, ইন অল কেস অব রেপ, সেটা হতেই হবে। কোনো কম্প্রোমাইজ নেই, কোনো রেপ কেই লেজিটিমেসি দেওয়া যায় না, কোনো রেপই কোনো যুক্তিতেই লাইসন্সড হয় না। কোনোভাবেই কোনো রেপকেই ট্রিভিয়ালাইজ করা যায় না।

    প্রসঙ্গটা ছিল রাষ্ট্রের পক্ষে কোন কোন ক্ষেত্রে "ডাইরেক্ট প্রিভেনশন" সম্ভব নয়। ৬ টা সম্ভাব্য কেস লিখতে পেরেছি, ভাবলে আরো বেরোতে পারে। "ডাইরেক্ট প্রিভেনশন" কাকে বলে সেটাও গোদা করে লিখে দিয়েছি। ফলতঃ রাষ্ট্রের পক্ষে কি করা সম্ভব ? না, ""কড়া পানিশমেন্ট তথা ইনডাইরেক্ট প্রিভেনশন""। সেটা কি তাও গোদা গোদা করে লিখে দিয়েছি।

    তবু ঘুরে ঘুরে আমার এই বক্তব্যটুকুকে সরকারের বা তৃণমূলের বা অন্য যে কোনো অপছন্দসই বোকাচোদার বক্তব্যের সঙ্গে ইকুয়েট করে তাদের বক্তব্যের প্রেক্ষিতে করা খিস্তি গুলো আমাকেই করে যাওয়া হচ্ছে।
  • যমপ | ২৮ ডিসেম্বর ২০১২ ২৩:৫২581809
  • আর অক্ষদা কে বলার ছিল, আমার যা বইপত্র অছে তার অর্ধেক কেন চারভাগের এক ভাগও আমি পড়ি নি। কাজেই আমাকে সুপারফিশিয়াল বলার জন্য বই পড়ার অভ্যেসকে মাঝখানে টানার কোন প্রয়োজন নই। আমাকে অশিক্ষিত ধরে নিয়েই যা বলার বলে যেতে পারেন।
    খামোকা পড়াশোনা আর বিদগ্ধ আলোচনাকে সামনে আনলে অন্য লোকের পুরোনো খার শুলিয়ে নিতে সুবিধে হয়। বাসে যারা একজন কে কোণঠাসা করার জন্য বাকিদের "দেখুন তো আপনারা কি সুন্দর দাঁড়িয়ে আছেন, উনি এভাবে দাঁড়ালে তো কোনো কথাই ছিল না" গোছের দলবাজি করে অভ্যস্ত তিনিও স্বভাবতই পড়াশোনার সুবাদে বিখ্যাত বোধি-রঙ্গন-ঈশান কে শুধু শুধু টানাটানি করার সুযোগ পান। যাতে বাকি বোঝাপড়া বোধি-রঙ্গন-ঈশান এর সাথে বই পড়ে হজম না করতে পারা অধমের দলবিভাজনেই হয়ে যায়।
    সত্যি বেশ কিছু বছর ধরে দেখতে দেখতে অনেক কিছুই চোখে পড়ে। যেটুকু মনে থাকে তাও বিশেষ কম নয়।
  • a x | ২৯ ডিসেম্বর ২০১২ ০০:১৬581810
  • রাষ্ট্রের প্রিভেনশনের প্রসঙ্গে "সিঙ্গল মাদার", "ডিভোর্সি", "প্রাক্তন-কল-সেন্টারকর্মী" এগুলো কীভাবে লজিকালি যোগ করা যায় জানতে চাই।
  • যমপ | ২৯ ডিসেম্বর ২০১২ ০১:১৫581811
  • আজ্ঞে লিখেছি।

    রাত দুটোয় যে মেয়েরা ডিস্ক থেকে বেরোয় তারা নিজেদের বন্ধু বান্ধবী গ্রুপ বা প্রেমিকদের সাথে বাড়ি ফেরে, বা, তাদের বাড়ি ফেরার ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করা থাকে (ড্রাইভার বা নিজের/বন্ধুর গাড়ি বা ট্যাক্সি)।

    ডিভোর্সি সিঙ্গল মাদার প্রাক্তন কলসেন্টারকর্মী বর্তমান বেকার মহিলাটিকে আমি ঠিক সরল গোলগাল প্রথমবার ডিস্কে গিয়ে রাত দুটোয় বেরিয়ে যানবাহনের অপ্রতুলতায় টোটাল ঘাবড়ে ও হেল্পলেস হয়ে পড়ার মতো আলাভোলা বেচারাও ভাবতে পারলাম না।

    ডিস্ক থেকেই যারা ওয়ান নাইট স্ট্যান্ডের পার্টনার জোগাড় করেন, বা ডিস্ক থেকেই যারা কাস্টমার জোগাড় করেন প্রসটিট্যুশন পারপাসে, পার্কস্টীটে মহিলাটির পরিস্থিতি তাদের পরিস্থিতির চেয়ে খুব বেশি আলাদা করে দেখা সম্ভব নয়।

    এদের কোনো ক্ষেত্রেই যেমন বলেছি রাষ্ট্রের পক্ষে ডাইরেক্ট প্রিভেনশন সম্ভব নয়।

    আবার বলে রাখি, এই দুটো বা পার্কস্ট্রীটের কেস-এর কোনোটাকেই লাইসেন্স ফর রেপ বলা হচ্ছে না, কোনোক্ষেত্রেই রেপ কে লেজিটিমাইজ বা ট্রিভিয়ালাইজ করা হচ্ছে না। বলা হচ্ছে শুধু এটুকুই, যে এর কোনোক্ষেত্রেই রাষ্ট্রের পক্ষে ডাইরেক্ট প্রিভেনশন সম্ভব নয়। কড়া পানিশমেন্ট অবশ্যই সম্ভব।

    একজন "সিঙ্গল মাদার", "ডিভোর্সি" কে অনেক ঘাতপ্রতিঘাত নিজের দমে পেরোতে হয়। খুব সহজে ভুজুং দিয়ে তাদের বোকা বানিয়ে নিজের গাড়িতে তোলা যায় না। "প্রাক্তন-কল-সেন্টারকর্মী" কে বেশ কিছু ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, রাত দুটোর কলকাতা তাঁদের কাছে একেবারে অচেনা অনভিজ্ঞ হতে পারেনা। এর পরেও যখন এরকম কেউ কারো গাড়িতে উঠছেন সেটা পার্সোনাল স্পেস, সেটা তাঁর চয়েস। এখানে রাষ্ট্র আসে না। ডিরেক্ট প্রিভেনশনের সম্ভাবনায় আসে না। কিন্তু ক্রাইমের পরে অবশ্যই আসে। সেসব নিয়ে অনেকবার হ্যাজালাম।
  • কৃশানু | ২৯ ডিসেম্বর ২০১২ ০১:২৬581813
  • যমপ দার কথা প্রায় পুরোই বুঝতে পারলাম। বেশিরভাগ ক্ষেত্রে একমত ও হলাম। কিন্তু প্রশ্ন আছে।
    "আমার অভিজ্ঞতায় রাত দুটোয় যে মেয়েরা ডিস্ক থেকে বেরোয় তারা
    ১)নিজেদের বন্ধু বান্ধবী গ্রুপ বা প্রেমিকদের সাথে বাড়ি ফেরে, বা,
    ২)তাদের বাড়ি ফেরার ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করা থাকে (ড্রাইভার বা নিজের/বন্ধুর গাড়ি বা ট্যাক্সি), বা,
    ৩)ডিস্ক থেকেই তারা ওয়ান নাইট স্ট্যান্ডের পার্টনার জোগাড় করেন, বা
    ৪)ডিস্ক থেকেই তারা কাস্টমার জোগাড় করেন প্রসটিট্যুশন পারপাসে, বা,
    ৫)এমন ও অসম্ভব নয় প্রথমবার ডিস্কে গিয়ে রাত দুটোয় বেরিয়ে যানবাহনের অপ্রতুলতায় টোটাল ঘাবড়ে ও হেল্পলেস হয়ে পড়েছেন কেউ।
    সম্ভাবনাগুলোকে মেয়েদের ক্ষেত্রে ও এই কটায় সীমাবদ্ধ রাখলাম, কারন এতেই যা বলার বোঝানো যাবে মনে হয়।

    কথা হল পার্কস্টীটের কেস টি ১ বা ২ নয়। আর ডিভোর্সি সিঙ্গল মাদার প্রাক্তন কলসেন্টারকর্মী বর্তমান বেকার মহিলাটিকে আমি ঠিক সরল গোলগাল প্রথমবার ডিস্কে গিয়ে রাত দুটোয় বেরিয়ে যানবাহনের অপ্রতুলতায় টোটাল ঘাবড়ে ও হেল্পলেস হয়ে পড়ার মতো আলাভোলা বেচারাও ভাবতে পারলাম না। পার্কস্টীটে মহিলাটির পরিস্থিতি ৩ ও ৪ নম্বর পরিস্থিতির চেয়ে খুব বেশি আলাদা করে দেখা একটু কঠিন। এই দুক্ষেত্রেই যেমন বলেছি রাষ্ট্রের পক্ষে ডাইরেক্ট প্রিভেনশন সম্ভব ছিল না। আবার বলে রাখি, ৩, ৪ বা পার্কস্ট্রীটের কেস-এর কোনোটাকেই লাইসেন্স ফর রেপ বলা হচ্ছে না, কোনোক্ষেত্রেই রেপ কে লেজিটিমাইজ বা ট্রিভিয়ালাইজ করা হচ্ছে না। বলা হচ্ছে শুধু এটুকুই, যে এর কোনোক্ষেত্রেই রাষ্ট্রের পক্ষে ডাইরেক্ট প্রিভেনশন সম্ভব নয়। কড়া পানিশমেন্ট অবশ্যই সম্ভব।"

    ১ বা ৫ কি রাষ্ট্র প্রিভেন্ট করতে পারে? সময় বিশেষে ২ ও?
    যদি পেরেই থাকে তাহলে খুব ভালো, কিন্তু দিল্লি-র ঘটনা ১ এর মতো, আর ৫ তো হতেই পারে।

    যদি ১ বা ৫ এর ক্ষেত্রে রাষ্ট্র প্রিভেন্ট করতে না পারে তবে পার্ক স্ট্রীটে ধর্ষিতা ১, ২ না ৫ সেই জাজমেন্টে আমি বা আমরা যাব কেন?

    ডি: কোথাও আপনাকে বললাম না যে আপনি রেপ ত্রিভিয়ালাইজ করছেন। তাই উত্তরে ওই সংক্রান্ত প্যারাটি আশা করছি না।
  • sch | ২৯ ডিসেম্বর ২০১২ ০১:৩৮581814
  • এই ব্যাপারটা কিন্তু একক খুব সুন্দর বলেছিলেন। রাষ্ট্র আর ব্যক্তির দায়িত্ব।
    আজ আমি ব্যাঙ্ক থেকে দশ হাজার টাকা তুলে রাস্তা দিয়ে সবার সামনে দিয়ে নাচাতে নাচাতে গেলে যদি কেউ ছিনতাই করে নিয়ে যায় পুলিশ কি বলতে পারে আমি FIR নেবো না কারণ আপনি টাকাটা পকেটে ঢোকান নি। ওই পার্ক স্ট্রীট কান্ডে বিভিন্ন প্রশ্ন তোলাও সেরকম অর্থহীন হচ্ছে। ওনার কি করা উচিত ছিল সে কথা অপ্রাসঙ্গিক।সেটা ওনার নিকট জনেরা ওনাকে বলবেন।

    কাকলীদেবী মমতাদেবীরা একটু মাথা ঘামান রাষ্টের বা ওদের কি করা উচিত তাই নিয়ে। চুরি চামারি না করে নিজের কাজটূকু করুন - ওর বেশি ওদের কাছ থেকে কিছু ইপ্সিত নয়
  • MR | ২৯ ডিসেম্বর ২০১২ ০৪:১৮581816
  • সবই eye wash, মরার আগে একটু সিঙ্গাপুর ঘুরিয়ে নিয়ে এল, দেখাতে কতই না চেষ্টা হচ্ছে।
  • tu | ২৯ ডিসেম্বর ২০১২ ০৪:৩১581817
  • যমপ র সাথে পুরোপুরি একমত। যে কোন প্রকার ধর্ষণই ধর্ষণ। কোন দুর্লভ ক্ষেত্রে দেখা গেছে ধর্ষক পরে অনুতপ্ত হয়ে মেয়েটিকে বিবাহ করেছে।কিন্তু তাই বলে আমরা এটাকে আলাদা শ্রেণী হিসাবে দেখতে পারিনা।যে কোন প্রকার ধর্ষণ ই সমান শাস্তি যোগ্য।আগে পরে কি ঘটেছে কি ঘটবে তা বিচার করা অর্থহীন।
  • a x | ২৯ ডিসেম্বর ২০১২ ০৬:১৬581818
  • যত পড়ছি তত হাঁ হচ্ছি। আর কথা না বাড়ানোই ভালো।
  • h | ২৯ ডিসেম্বর ২০১২ ০৮:৫৬581819
  • কি রাগ মাইরি। এতো রাগের কি হল?

    যা মনে হয়েছে বলেছেন। আমারো যা মনে হয়েছে বলবো। উত্তম অধম মূর্খ, দলবাজ, বা ভীষণ ভালো লোক, বা খারাপ লোক, বিখ্যাত অবিখ্যাত যাই বলুন, তাতে বাল ঃ-)

    IP Address : 127.194.208.10 (*) Date:28 Dec 2012 -- 07:05 PM

    কিন্তু এই পোস্টের সমস্যা হল, ডাইরেক্ট প্রিভেনশন সম্ভব নয় বলে যে সব উদাহরণ দিচ্ছেন, বিশেষতঃ অ্যাডালটারির উদাহরণ ইত্যাদি...সেগুলোতে দেখা যাচ্ছে, একটি বৈশিষ্ট আছে। (ম্যারিটাল রেপ এর উদা টি ছাড়া)
    ক - একটা সিচুয়েশন এর লিস্ট করার চেষ্টা করছেন, যেটা জাস্ট বাতুলতা, কারণ স্পেসিফিক সিচুয়েশন এর কোন শেষ নাই। যে আইনে পরিবর্তন চাইছেন, তার আর্টিকুলেশন সিচিয়েশন এর ডেস্ক্রিপশন হওয়া সম্ভব নয়। খেয়াল করে দেখবেন, সুপ্রীম কোর্টের ডিরেকটিভে, তাড়াতাড়ি বিচারের কাজ করার কথা আছে, কিন্তু সিচুয়েশন বিষয়টা, যেখানে শাস্তির পরিমাপ ঠিক হবে,...'রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস' বলে ছেড়ে দেওয়া হছে।
    আপনার বা আমার অভিজ্ঞতা, মেয়েরা কি কি পরিস্থিতিতে পড়ে রেপ হতে পারে, তার তালিকা নির্মাণে যথেষ্ট নয়।এমনকি আপনি বা আমি মহিলা হলেও নয়, যতক্ষন না আপনি বা আমি নিজে ভিক্টিম, তখনো আমরা একটা উদা মাত্র। অতএব এই বাতুল প্রচেষ্টার ফলে যা হবার তাই হচ্ছে, প্যাঁক দিচ্ছি ও দেবো ঃ-) রাগ করলে তাতে বাল ঃ-))

    খ- আপনার নিজেরি তৈরি করা উদাহরণ গুলোর জাল থেকে আপনার বেরোতে অসুবিধে হচ্ছে, তার কারণ আপনি ভিক্টিম বা সম্ভাব্য ভিক্টিম কে নিজেকে অনেকটা দায়ী করছেন বা বলছেন, এই সিচুয়েশন গুলো তার পক্ষে অ্যাভয়েডবল ছিলো। প্লাস আরেকটি কনভেনশনাল উইসডম কে উশকানি দিচ্ছেন, সেটা হল, একলা মেয়ে র যাতায়াতে, জীবন যাত্রায় নানা অসুবিধে ইত্যাদি, তাতে তার নেওয়া উচিত বিভিন্ন সাবধানতা গুলি ইম্প্লায়েড, যেমন ব্রা খুলতে রাজি হলেও বাপু প্যান্টি খুলতে রাজি হোয়ো না ;-) ইত্যাদি। এই সব উদার ফলে যেটা হচ্ছে, আপনার বক্তব্যের আন্তরিকতা টাই প্রশ্নের সামনে পড়ে যাচ্ছে। কারণ এই সব 'সাবধানতা' ও একলা চলার সময়ের উপদেশ সমূহের লক্ষ্য শুধু মেয়েরাই কেন হবেন, সেটা বোঝা যাচ্ছে না। ব্রা খোলার এগ্রিমেন্টের পরে, ছেলেরাই বা কেন খামোখা এগ্রিমেন্ট ভেংগে সংগিনীর প্যান্টি খুলতে চাইবে বা চাইলে তাকে পুলিশ নতুন পাওয় অস্ত্র দিয়ে তাকে ক্যালাবে কিনা বোঝা যাচ্ছে না ঃ-)

    ইত্যাদি।

    আপনার বক্তব্যে, এতটাই রাগে ভর্তি, তাতে যুক্তির বিন্যাস এতটাই দুর্বল, যে ধৈর্য্য ধরে পড়াটাই মুশকিল, আর যারা সমর্থনে বক্তব্য রাখছে, তারাই ভীষণ মন দিয়ে পড়ছে, এই বাজে ধারণা পোষণ করবেন না প্লিজ, যারা সহমত নয়, তারাও হয়তো পড়ছে।

    এইবার হল গিয়ে অন্যান্য কেস। যেমন তৃণমূলের পার্ক স্ট্রীট সম`ক্রান্ত বক্তব্য এর সংগে আপনার বক্তব্যের মিল। খানিকটা মিল থাগলেও সেটা যাকে বলে ইন্সিডেন্টাল, এতে রাগ করার কি হল। তার উপরে, হতেই পারে, তৃণমূলে এমন অনেক লোক আছেন যাদের বক্তব্য প্রকাশিত বক্তব্য গুলো আদৌ নয়। একটা বড় পার্টি, তাতে নানা রকম লোক থাকতেই পারে। যেটা ব্যাপার, সেটা হল, সামাজিক ও রাজনইতিক ও লিংগ নিরপেক্ষে যেটা দেখা যাচ্ছে, ভিক্টিম দের প্রতি সাবধানবানী উচ্চারণের, জীবন যাত্রা পরিচালনা সংক্রান্ত উপদেশের একটা হিড়িক পড়েছে। এবং এই মতামত টাই যাকে বলে মেনস্ট্রীম তথা সংখ্যা গরিষ্ঠ এবং সম্ভবত সমাজের জ্যেষ্ঠদের সম্মতিপুষ্ট।

    তো সেই জায়্গা থেকে, ন্যাজ নাড়া গায়ে পড়া ঝগড়ুতে দলবাজ হিসেবে নিজের বিনীত বক্তব্য পেশ করছি বাপু। এত চাপের কি হল। নতুন তো কিসু না। এই খানকার চাপান উতোরে তো কিসু বদলাবে না। মেয়েরা রেপ হলে, মেয়েদের দোষ এই ধারণা র শক্তি আমার আপনার তর্কে থামবে না। অতএব বাজে কুস্তি করে লাভ নেই। বাজে উদা না দিয়ে নিজের বক্তব্য পেশ করুন, সারবত্তা তাতে হয়তো বাড়বে। বক্তব্য আন্তরিক কিন্তু যুক্তির দিক থেকে দুর্বল হলে প্যাংক দেবো না কেন মাইরি। আমি ভুল বকলে, বা এমনকি ঠিক বকলেও, কেউ অসহমত হলে, ছেড়ে দেবে ;-) এই চাপান উতোর ই তো ভাট বা টই য়ের ঐতিহ্য ;-)
  • vidya | ২৯ ডিসেম্বর ২০১২ ১০:৪৫581820
  • যাঁরা যমপর বক্তব্যর বিরোধিতা করছেন তাঁদের কাছে প্রশ্নঃ
    পার্ক স্ট্রীটের ঘটনাটি (বা ১ থেকে ৫-এর মধ্যে যেকোনো কেস-এ) রাষ্ট্র কিভাবে প্রিভেন্ট করতে পারত other than making sure the victim gets justice?
  • v | ২৯ ডিসেম্বর ২০১২ ১০:৫০581821
  • এখানে ভ্দ্রমহিলার চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তোলা হচ্ছে না, জাস্ট লজিস্টিক্সের কথা বলছি।
  • কল্লোল | ২৯ ডিসেম্বর ২০১২ ১১:৩২581822
  • স্চ।
    রাগ-টাগ করে কিসুই হয় না।
    অল্প বয়সে রাগের রাজনীতি করতাম। তাতে কিসুই হয় নি।
    আসলে রেগে গেলে মানুষ নিজের কাছেই হেরে যায়। যুক্তি বা অযুক্তি কোনটাই কাজ করে না।
    আমাকে বিশিষ্ট বলে আবাজ দিয়ে আর কিই বা হবে। জীবনে পচ্চুর আবাজের সাথে আরও একটা যুক্ত হবে মাত্র।
    বরং আপনি ভাবুন, আরও ভাবুন। প্রতিহিংসা দিয়ে হিংসার উচ্ছেদ হয় না।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১২ ১৩:২২581824
  • She died last night,once again raising all the questions and demanding to shout,to protest,to be aware,to find the causes behind tapasi malik,behind soni sori,behind manorama,behind each and every rape cases,and behind patriarchy.Shout against each and every cause behind rape,or else nothing will change.
    RALLY FROM COLLEGE SQUARE
    2p.m.
    JOIN AND FORWARD
  • যমপ | ২৯ ডিসেম্বর ২০১২ ১৩:২৪581825
  • বোধিদা, আজ আর এই নিয়ে কচলাতে ভালো লাগছে না। তুমি দার্জিলিং থাকাকালীন অনেক কিছু হয়েছে যা হয়তো পুরোনো ভাট বা টই উল্টে তোমার পক্ষে পড়া সম্ভব না। দলবাজি বা বিখ্যাত - র রেফারেন্স তাই তোলা থাক। "বন্দুকের নল .." যেদিন ফেরত দেবে, ৩১ বা ২ তারিখ তখন বাকি তক্কানো যাবে।

    লিপিবদ্ধ ইতিহাসের স্বার্থেঃ

    ""যে আইনে পরিবর্তন চাইছেন,""
    -আমি এখনো কোনো আইনে কোনো পরিবর্তনের দাবি করি নি।

    ""মেয়েরা কি কি পরিস্থিতিতে পড়ে রেপ হতে পারে, তার তালিকা নির্মাণে ...""
    - এমন কোনো তালিকা নির্মাণ করি নাই। কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রের ডাইরেক্টলি রেপ প্রিভেনশন ক্ষমতা নেই তার তালিকা করছিলাম

    ""আপনি ভিক্টিম বা সম্ভাব্য ভিক্টিম কে নিজেকে অনেকটা দায়ী করছেন বা বলছেন, এই সিচুয়েশন গুলো তার পক্ষে অ্যাভয়েডবল ছিলো।""
    -একটুও দায়ী করছি না। একবারও বলছি না। আমার মুখে নিজের কথা গুঁজে না দিতে বারবার অনুরোধ করছি। অ্যাভয়েড করবে কি করবে ন, নাকি সেই সিচুয়েশনটা তার নিজস্ব চয়েস সেটা তার নিজের ডিসিশন, প্রাপ্তবয়স্ক হলে ম্যাচিওর ডিসিশন। পার্সোনাল স্পেস। এখানে রাষ্ট্র আসে না। আমি শুধু বলছি এই সিচুয়েশনগুলোতে রাষ্ট্রের ডাইরেক্ট প্রিভেনশন ক্ষমতা সীমিত হয়ে পড়ে।

    ""আরেকটি কনভেনশনাল উইসডম কে উশকানি দিচ্ছেন, সেটা হল, একলা মেয়ে র যাতায়াতে, জীবন যাত্রায় নানা অসুবিধে ইত্যাদি, তাতে তার নেওয়া উচিত বিভিন্ন সাবধানতা গুলি ইম্প্লায়েড""
    -সমস্ত কথাবাত্রাকে কনভেনশনাল উইসডমের দিকে এক্সট্রাপোলেট করাতেও বহুবার আপত্তি জানালাম। একলা মেয়ের যাতায়াত বা জীবনযাত্রার কোনো সুবিধে অসুবিধে নিয়ে আমার বিন্দুমাত্র কনসার্ন এখানে রাখিনি। কোনো সাবধানতা নেওয়া উচিত কি উচিত না সেই নিয়ে একটা শব্দও খরচ করিনি। সেসব সমস্তই তার ব্যক্তিগত পার্সোনাল ম্যাচিওর ডিসিশন।

    ""যেমন ব্রা খুলতে রাজি হলেও বাপু প্যান্টি খুলতে রাজি হোয়ো না ""
    -এই মতবাদে কি করে এলেন জানিনা। কেউ ব্রা খুলুক বা প্যান্টি খুলুক বা না খুলুক সেসব কিছুতেই আমি কোনো ভারডিক্ট দিই নি। দিতে চাই ও না। "সাদর সম্মতিতে ব্রা-টি খুলে দেওয়ার পর পূর্ণ অসম্মতিতে জোর করে প্যান্টিটা খুলে নেওয়া হল" এই লাইনটা যে সিচুয়েশনের উদাঃ হিসেবে লেখা "৫)প্রেমিকের সাথে অ্যাডাল্টারি করতে যাওয়ার সময় হওয়া রেপ" তার থেকে কিভাবে আমার মত হিসেবে উপরের লাইনটা লেখেন আমি জানি না।

    ""এই সব 'সাবধানতা' ও একলা চলার সময়ের উপদেশ সমূহের লক্ষ্য শুধু মেয়েরাই কেন হবেন, সেটা বোঝা যাচ্ছে না।""
    -যেহেতু কোনো সাবধানতা বা একলা চলার সময়ের উপদেশ দেই নি, তাই উপদেশ সমূহের লক্ষ্য শুধু মেয়েরাই কেন হবে সেটাও আমার জানার কথা হয়, তাই না? আপনি এখানেও যে প্রচলিত উইসডম মেয়েদের জন্য সাবধানতা ও একলা চলার সময়ের উপদেশ দেয়, তাদের ঝাল আমার উপরে ঝাড়ছেন।

    ""ব্রা খোলার এগ্রিমেন্টের পরে, ছেলেরাই বা কেন খামোখা এগ্রিমেন্ট ভেংগে সংগিনীর প্যান্টি খুলতে চাইবে বা চাইলে তাকে পুলিশ নতুন পাওয় অস্ত্র দিয়ে তাকে ক্যালাবে কিনা বোঝা যাচ্ছে না""
    -ছেলেরা এই পরিস্থিতিতে এগ্রিমেন্ট ভাঙলে সেই মুহূর্তে রাষ্ট্রের তা ডাইরেক্ট প্রিভেন্ট করার ক্ষমতা নেই। এই টুকুই বলেছি। ভাঙার পরে অভিযোগ পেয়ে পুলিশ তাকে সমীচীন ক্যালালে ভবিষ্যতে কেউ অমন এগ্রিমেন্ট ভাঙার সাহস নাও পেতে পারে এটাকেই কড়া পানিশমেন্ট বা ইনডাইরেক্ট প্রিভেনশন বলেছি।

    আপনার বক্তব্যে, এতটাই রাগে ভর্তি, তাতে যুক্তির বিন্যাস এতটাই দুর্বল, যে ধৈর্য্য ধরে পড়াটাই মুশকিল,
    -যুক্তির বিন্যাস নিয়ে যা খুশি লিখতে পারেন, শুধু সেটা আমার যুক্তি নিয়ে লিখলে ভালো লাগবে, কোনো প্রচলিত উইসডম এর যুক্তিবিন্যাস নিয়ে নয়। আর ধৈর্য ধরে পড়া মুশকিল হলে ৩১ বা ২ তারিখ চায়ের দোকানের সামনে মুখোমুখি বুঝে নেবেন।

    ""সামাজিক ও রাজনইতিক ও লিংগ নিরপেক্ষে যেটা দেখা যাচ্ছে, ভিক্টিম দের প্রতি সাবধানবানী উচ্চারণের, জীবন যাত্রা পরিচালনা সংক্রান্ত উপদেশের একটা হিড়িক পড়েছে। এবং এই মতামত টাই যাকে বলে মেনস্ট্রীম তথা সংখ্যা গরিষ্ঠ এবং সম্ভবত সমাজের জ্যেষ্ঠদের সম্মতিপুষ্ট।""
    -খুব ভালো। তা সেই সংখ্যাগরিষ্ঠের মতবাদের বিরোধীতা করতে গিয়ে তাদের বক্তব্যের ট্রেইল আমার লেখায় খুঁজছেন কেন? আমি কোনো সাবধানবানী বা জীবন যাত্রা পরিচালনা সংক্রান্ত উপদেশ দেই নি কাউকে।

    ""মেয়েরা রেপ হলে, মেয়েদের দোষ এই ধারণা র শক্তি আমার আপনার তর্কে থামবে না।""
    -বলা থাক এই ধারণাতেও কখনোই বিন্দুমাত্র সাবস্ক্রাইব করি নি। তর্কটা যে এই ধারণার শক্তি কমানোর উদ্দেশ্যে সেটা আপনার মনে হতে পারে, আমি সেকথা কখনোই বলিনি।

    ""বাজে উদা না দিয়ে নিজের বক্তব্য পেশ করুন, সারবত্তা তাতে হয়তো বাড়বে।""
    -এতগুলো পোস্টের পরও বক্তব্য স্পষ্ট না হলে আর কি কি করলে স্পষ্ট হবে জানতে চাইব আন্তরিকভাবেই।

    "'বক্তব্য আন্তরিক কিন্তু যুক্তির দিক থেকে দুর্বল হলে প্যাংক দেবো না কেন মাইরি।""
    -যত খুশি দিন, কিন্তু প্লীজ আমার যুক্তির দূর্বলতা নিয়েই দিন, অন্য কারোর বা কোনো প্রচলিত উইসডমের যুক্তির দূর্বলতা নিয়ে না।
  • h | ২৯ ডিসেম্বর ২০১২ ১৩:২৭581826
  • বিদ্যা ঃ- IP Address : 34.34.205.222 (*) Date:29 Dec 2012 -- 10:45 AM

    আমি জানতে চাই জাস্টিস যে সব পদ্ধতি তে পেতে সুবিধে হয়, তার কোনটি রাজ্য সরকার স্বতঃ প্রণোদিত হয়ে করেছেন। ইন্ভেস্টিগেশন টিম বদলানো, দময়ন্তী সেন এর বদলী, জাভেদ শামিম কে দিয়ে পোলিটিকাল লিডারশিপ এর কাছে বেসিকালি প্রেস কন ফারেন্স করে ক্ষমা চাওয়ানো, অপরাধী দের এখনো সবাই কে ধরতে না পারা, ইত্যাদি কি জাস্টিসের রাস্তা প্রশস্ত করেছে? তার সংগে ইনসেসান্ট ভিক্টিম এর উপরে প্রচারের আক্রমণ।

    বক্তব্য খুব সিম্পল, জাস্টিস দিতে গেলেও, একটা বেসিক অ্যাওয়ারনেস লাগে। এই একই অ্যাওয়ারনেস প্রিভেন্টিভ মেজার কেও ঠিক কি ভাবে ব্যবহার করতে হবে, এবং নজরদারী কে লুম্পেনাইজ না করে এভিডেন্স সংগ্রহের কাজে ব্যবহার করা হবে, সেটা উঠে আসবে। ভারতে রাজনইতিক দল, শাসন ব্যবস্থা, এদের এখনো সেই অ্যাওয়ারনেস নাই। তাই সমালোচনা হবে।
  • h | ২৯ ডিসেম্বর ২০১২ ১৩:৩১581827
  • যা সালা, সিচুয়েশন এর লিস্ট টাকে, যে খানে প্রিভেন্সন সম্ভব নয় বলছিস, তাকে 'উপদেশ' কেন বলব না মাইরি। এটা তো একটা বা একাধিক জীবন চর্চার উপরে তোর মতামতের প্রতিফলন। সেখানেই আমার মেন চাপ।

    যাক, বড় বড় কথা আমরা কাত্তিক দার দোকানে সেরে নেব ঠিকাছে। কিন্তু মধ্যে খান থেকে আমি আর বৈজয়ন্ত আর ইশান কেন প্যাঁক খেলাম সেটা বুঝিনি, আমি তো উপদল করিনি, প্লাস সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করে সকলের সাথে নিয়মিত ঝগড়া করে গেছি ;-) এর পরে এই নিন্দে ভালো লাগে বল, হায় সে কত চোখের জল ইত্যাদি।
  • sch | ২৯ ডিসেম্বর ২০১২ ১৩:৩২581828
  • কল্লোলদা - লোকজনকে আওয়াজ দেবার বয়েসটা পেড়িয়ে এসেছি - আমি আন্তরিক ভাবেই বলেছিলাম এখানকার মানুষ distinguished. যা হোক, আমি কিছু suggestion-er একটা লিস্ত করেছি, এখানে দিলাম, - আমায় আক্রমণ না করে সবাইকে অনুরোধ করবো এই লিস্টটাকে improve করার যাতে দাবী হিসেবে পেশ করা যায়

    আসুন না একটু চেষ্টা করে দেখি সবাই মিলে।

    Some measures which can improve better safety for women in West Bengal (No constitutional reform /huge financial investment will be required for implementation of these measures):

    i)Helplines for rape victims/women under physical attacks: For big cities like Kolkata, Durgapur, Asansole, Jalpaiguri, Haldia (and any other city missed out here) provide at least 10 helpline numbers which can be contacted by women under attack/possible attack/ or already attacked in case of events related to outraging her modesty. At least 5 of these numbers should be mobile numbers (10 digit) and not only voice calls, sms to these numbers should also be treated as a SOS. In case of any sms/call, the location of the caller should be immediately identified, if that is not provided in the sms/call and police force/rescue team should be sent or the owners mobile should be tracked and address of the mobile number should be contacted within 10 minutes.

    In case of more than 3 blank SMS or 3 missed calls from the same number, within 5 minutes, it should also be treated as an SOS and should be investigated as above.

    In case of non urban areas and municipalities such numbers will be allotted for every ward or Panchayats and the implementation system should be same.

    These numbers should not be used in case of domestic violence and such use should be treated as MISUSE

    If any call is found to be a hoax call/prank to these numbers, the caller (as the owner of the mobile number) should be identified and will be severely punished with heavy financial penalty or will be jailed for upto one month.

    Implementation time: For cities – 1 month from the date of discussion, for non urban areas and municipalities – 3 months from the date of discussion.

    ii)Guardian angel for victims: Each police station should have a list of at least 10 women co-ordinators (name them guardian angels) who will accompany the rape victim once she report/or is brought to the police station. Many of the police stations does not have woman constables/officers. The main purpose of these coordinators will be to help the rape victims to overcome their discomfort in the male dominated PS and to guide them properly through the process of registering an FIR and helping them to get examined properly in a hospital.

    The list should not be less than 10 persons (must be a woman) to eliminate possibility of non availability at the time of crisis. These coordinator can be any distinguished non political person (like representative of any NGO working with woman or children, any lady doctor associated with government hospital, any govt. lawyer/advocate/justice/ex-justice/ex-IAS/secretaries, employee, ex-employee of the government of West Bengal/central government above the rank of deputy secretary, any distinguished persons from the field of art/performing art/education and culture, sports, media etc) within the jurisdiction of the PS. The list should be prepared by the in-charge of the PS in consultation with the local administration. The personnel should be informed beforehand about their responsibilities and any one person should not be compelled to handle more than 4 cases per year, unless required otherwise.

    Their services can be honored through a token honorarium to make them more responsible towards this cause.

    Implementation time: For cities – 2 month from the date of discussion, for non urban areas and municipalities – 4 months from the date of discussion.

    iii)Handling of Rape victim at Police station: All the police stations must clearly display in a board the step by step procedures to be followed by a rape victim for registering her complain It should be bilingual. The procedure should also clearly mention the name and address of the nearest hospitals where the victim can visit/can be taken to for her initial examination at free of costs. It should also indicate the contact number of the immediate superior where a victim can report in case of

    Implementation time: For cities – 2 month from the date of discussion, for non urban areas and municipalities – 3 months from the date of discussion.

    iv)Examination at hospitals: Each government and non government hospital should have the facility for preliminary medical examination of the rape victim and confirmation of the event of rape. The victims should be treated and examiner there initially without any cost, if accompanied by a representative of the local police station (including the guardian angel). The hospitals should have a clear guideline/check list of the medical examination to be done for this purpose and that should be explained to the victim. In case any private hospital refuses to examine a rape victim that will lead to revoking its license

    The tests should be done within 6 hours from the reporting of the incidence to the police station.

    At least one female nurse should be present at the time of examination if the victim is examined by a male doctor.

    v)Media briefing: In case of any incidence of rape is registered with the PS, all the media briefing should be done by a police personnel not below the rank of commissioner or below. Any political person should not be allowed to brief the media before the case is resolved by the judiciary. In case this guideline is breached by a sitting MLA/Councilor, that should be viewed as a contempt of the constitution
    (This may require some legal amendment, not sure)
  • sch | ২৯ ডিসেম্বর ২০১২ ১৩:৪৭581830
  • পাইদিদি আমি চাইছি একটু ঘষা-মাজা হোক এগুলো - পোস্ট তো এক্ষুনি করা যায় -- একটু দেখি। গুরুর মানুষেরা এটাকে অনেক ইম্প্রুভ করতে পারবেন বলে আমার বিশ্বাস। না হলে আজ এন্দ অফ দি ডে করে দেব পোস্ট
  • যমপ | ২৯ ডিসেম্বর ২০১২ ১৩:৫০581831
  • ""সিচুয়েশন এর লিস্ট টাকে, যে খানে প্রিভেন্সন সম্ভব নয় বলছিস, তাকে 'উপদেশ' কেন বলব না মাইরি। এটা তো একটা বা একাধিক জীবন চর্চার উপরে তোর মতামতের প্রতিফলন।""
    -এটা মনে হলে আমার কিছু করার নেই। কোনো জীবনচর্চার উপরে সজ্ঞানে মতামত দিতে চাইছি না এটা বলতে পারি। "যে খানে প্রিভেন্সন সম্ভব নয়" সেই লিস্ট আরো আরো বাড়তে পারে, তার মানে লিস্টটা যারা যারা বাড়াচ্ছে বিভিন্ন জীবনদর্শনের উপরে তাদের মতামত ডকুমেন্টেশন ছাড়া সেটা আর কিছু নয়? তুমি কি মনে করো ঐ সমস্ত ক্ষেত্রেও রাষ্ট্রের ডাইরেক্ট প্রিভেনশন পাওয়ার আছে?

    ডাইরেক্ট প্রিভেনশন পাওয়ার কোন কোন ক্ষেত্রে আছে কোন কোন ক্ষেত্রে নেই এটা নিয়ে কথা হচ্ছে। এটুকু নিয়েই হোক?
  • sch | ২৯ ডিসেম্বর ২০১২ ১৩:৫৭581832
  • পাই দিদি অন সেকেন্ড থট পোস্ট করলাম - কারণ এখানে লোকে মনে হচ্ছে ব্যক্তিগত যুদ্ধ চালাতে বেশী আগ্রহী
  • kd | ২৯ ডিসেম্বর ২০১২ ১৩:৫৮581833
  • এই ঘৃণ্য ঘটনাগুলো আসে, আমরা বিচলিত হই, কিছুদিন বাদে ভুলে যাই, আবার হয়, আবার বিচলিত হই, ভুলে যাই - এই সাইকেল হয়েই চলেছে। কয়েকদিন আগের এই বিভৎস ঘটনা যতদিন আমাদের মনে থাকবে, আমরা নিজের নিজের মতো উত্তর খুঁজতে থাকবো যাতে আর কোনদিন এ জিনিস রিপিট না হয়।

    এই গুরুর কম্যুনিটিতে অনেক অভিজ্ঞ অ্যানালিস্ট আছেন। বেশীরভাগই বিজ্ঞানে নিজেদের এক্সপার্টাইজ ব্যবহার করেন। অনেকেই আছেন তথ্যজগতে। আর কেউ কেউ ব্যবসাজগতে। আমরা সকলেই দেখেছি যে কোন ইস্যু বা প্রবলেম সল্ভ করতে গেলে লাগে ঠিকঠাক অ্যানালিসিস। আর ঠিকঠাক অ্যানালিসিস করতে লাগে একটা বড় প্রবলেমকে ছোট ছোট টুকরো করে প্রতিটি টুকরো অ্যানালিসিস করা।

    আমি এখানে সব পোস্টই মন দিয়ে পড়েছি। চেষ্টা করেছি কোন বায়াস না রাখতে। কেননা জানি বায়াস চিন্তাশক্তিকে ঘোলাটে করে দেয়। 'যমপ'র পোস্ট পড়ে যা বুঝেছি, উনি চেষ্টা করছেন ওনার ক্ষমতামতো অ্যানালিসিস করতে। শুরুটা তো ঠিক, উনি একটা ছোট টুকরো নিয়ে ডাইসেক্ট করছেন। এটা হতেই পারে ওনার অ্যানালিসিস ইনকম্প্লীট, হয়তো কোন কোনো ক্ষেত্রে পুরোই ভুল। কিন্তু ওনার অ্যাটেম্প্ট আমি প্রশংসা করি। ওনাকে দুচ্ছাই না করে দেখি না আমরা একই ভাবে হাত লাগাই, ওনার ইনকম্প্লীট লিস্টকে কম্প্লীট করার চেষ্টা করি, ওনার ভুলগুলোকে আইডেন্টিফাই করি। আমার বিশ্বাস উনিও তাই চান। প্রবলেমটা তো আমাদের সকলেরই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন