এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৮২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২০ জুন ২০১৫ ১৩:১৪646362
  • আরে কল্লোলদা হাল্ক এখন রাশিয়ায় বা ইউক্রেনে খেলে মনে হয়। সত্যিই, হাল্ক তুলনাহীন, ছোটোখাটো ম্যাচেও একইরকম। ঃ-))

    ফ্রেড কোপাতেও খেলছে না? মনে হলো যেন এক দুবার নাম শুনলাম কমেন্ট্রিতে। সবাই এত গুরুত্বহীন ফুটবল খেলেছে যে কারুর নামও বেশি শোনা যায়নি।
    এই নিয়ে নেইমার দ্বিতীয়বার সবথেকে প্রয়োজনের মুহূর্তে মাঠের বাইরে গেল। এরকম ইউজলেস শো-পিস লইয়া কি করিব? ভালো ফুটবলার মেনে নিয়েও বলছি।
  • pharida | ২০ জুন ২০১৫ ১৪:১৯646363
  • এ ফ্রেড অন্য। But as useless as his namesake
  • কল্লোল | ২১ জুন ২০১৫ ০০:০৭646365
  • নেইমারের না থাকা ভালো হলো। যদি এবার রবিনহোকে খেলায়।
  • Tim | ২১ জুন ২০১৫ ০৮:০৯646366
  • মোবা ভালো টিম করছে। কিন্তু কথা হলো এই লেনি তো ১৪ বছর খেলে ফেলা প্লেয়ার। এর আর নতুন করে কি কিছু দেওয়ার আছে? রোমিও অবশ্য ভালো।
    আমার কেমন জানি মনে হচ্ছে হঠাৎ করে গোয়ার দলগুলো একটু থতমত খেয়ে গেছে। ডেম্পো চার্চিল সালগাওকর বা স্পোর্টিং কেউই আর আগের মত গুছোনো না। এইটা কেন হলো? মোবা ইবে কিন্তু তুলনায় এখনও কম্পোস্ড, নড়বড়ে হলেও পাতে দেওয়ার মত দল।
  • aranya | ২১ জুন ২০১৫ ১০:১১646367
  • মোবা, ইবে দু ক্লাবেরই বাঙালী কোচ - অনেক দিন পর
  • কল্লোল | ২১ জুন ২০১৫ ১০:৫৮646368
  • দুজনেই খোকন বসুমল্লিকের ছাত্র। একজন চেতলা (সঞ্জয়) অন্যজন কালিঘাট (বিশ্বজিত)।
  • potke | ২১ জুন ২০১৫ ১১:২৩646370
  • হুম, বিশুদা সিনিয়র।
  • potke | ২১ জুন ২০১৫ ১১:২৩646369
  • হুম, বিশুদা সিনিয়র।
  • কল্লোল | ২২ জুন ২০১৫ ০৯:২৭646372
  • হ্যাঁ। বিশু, সঞ্জয়ের চেয়ে সিনিয়ার।
    ঐ এলাকায় আর একজন বিশ্বজিত ছিলো। বিশ্বজিত দাস। গোলি। টালিগঞ্জে খেলে উঠেছে। পরে তো ইবেতেও খেলেছে। তবে ও ছিলো বাবুদার ক্লাবের। এভিনিউ সম্মিলনী।

    ব্রাজিল তবে গেলো শেষ আটে। রবিনহোকে খেলিয়েছে কি? আমার খেলা দেখা হয় নি।
  • নেতাই | ২২ জুন ২০১৫ ০৯:৩৫646373
  • ডেম্পো তো নেমে গেছে। খুব সুন্দর টিম ছিল ওদের। প্লেয়ার ছেড়ে দিচ্ছে। চার চিল ও আর নেই মনে হয়।
  • ঊমেশ | ২২ জুন ২০১৫ ১৩:০৩646374
  • লাতিন আমেরিকান দেশ গুলো কি গোল করা ভুলে গেছে?
    গতবারের মতো এবারেও গোল হচ্ছে না।
    গতবার ছিল 2.08 পার ম্যাচে।
    এবারেও সেদিকেই যাচ্ছে।
  • নেতাই | ২২ জুন ২০১৫ ১৪:০৮646375
  • এই কোপা আমেরিকার একটা ম্যাচ ও দেখতে পারিনি। কোথায় দেখাচ্ছে কে জানে।
  • কল্লোল | ২২ জুন ২০১৫ ১৪:১০646376
  • সোনি সিক্স আর সোনি কিক্স এই দুটোতে দেখচ্ছে কোপা।
  • aranya | ২৩ জুন ২০১৫ ০৮:১১646377
  • কল্লোল-দা বলছিলেন রবিনহো-র কথা। আজকের আবাপ-তে সুব্রত ভটচাজ-এর প্রতিবেদন থেকে -

    'রোবিনহোকে নেওয়ার পরে প্রশ্ন উঠেছিল, কেন ওর মতো একটা বুড়ো ফুটবলারকে ফিরিয়ে আনা হল? রোবিনহো ভেনেজুয়েলার বিরুদ্ধে সমালোচকদের মুখটা বন্ধ করে দিল। প্রমাণ করে দিল, বয়সের সঙ্গে সঙ্গে সব সময় প্রতিভা ফুরিয়ে যায় না। দলের ক্রিয়েভিভ হাব বলতে তো রোবিনহোই ছিল। চোখ ধাঁধানো পায়ের স্কিল দেখালো। ড্রিবল করে, ছোট জায়গায় স্প্রিন্ট টেনে, ঠিকানা লেখা পাস বাড়িয়ে ব্রাজিল জার্সিতে পুনর্জন্ম হল রোবিনহোর। বল যত বার দখলে পাচ্ছিল, কিছু না কিছু করছিল। ফরোয়ার্ডদের খেলার মধ্যে আনছিল। বয়স হওয়ায় গতিটা হয়তো আগের মতো নেই, তবে স্কিল দিয়ে সেটা পুষিয়ে দিচ্ছিল রোবিনহো।'
  • কল্লোল | ২৩ জুন ২০১৫ ০৮:৩৪646378
  • অথচ দ্যাখ, এই সময়ে সত্যজিত ঠিক উল্টোটা লিখেছে। এই দলের চেয়ে নাকি স্কেলারির দল ভালো ছিলো!!!
    এটা কি সিপিএম-তৃণ হয়ে গেলো?

    আমার তো মনে হয় এই টিমে রোনাল্ডিনিহোরও দরকার ছিলো। নেইমারকে তো একই সাথে স্কিমার আর স্ট্রাইকারের কাজ করতে হয়। রবিনহো বা রোনাল্ডিনিহো স্কিমারের কাজটা করে দিতে পারতো।
    ওরা হয়তো পুরো সময় খেলার মতো অবস্থায় নেই, কিন্তু ১ ঘ্ন্টা টেনে দিতে পারে।
    ব্রাজিলে এখন খেলা ধরার লোক নেই। দরকার পড়লে খেলাটা স্লো করিয়ে দেবে এমন বল হোল্ডার নেই। উইলিয়ান ছেলেটা ভালো, তবে বয়স কম - অ্যাগ্রেসিভ। সামনে নেইমার-উইলিয়ান-ফ্রেড, পিছনে রবিনহো বা রোনাল্ডিনিহো - জমে যেতো।
  • potke | ২৩ জুন ২০১৫ ০৯:০৪646379
  • লোক আছে, লুকাস-কুটিনহো দের নিয়মিত খেলালেই সমস্যা মেটে, কিন্ত দুঙ্গা খেলাবে না।

    রবিনহো ইনকনসিস্টেন্ট।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৫ ১৩:১৫646380
  • কোপা আমেরিকা'র পাশাপাশি মহিলা বিশ্বকাপ ২০১৫ হচ্ছে এবারে কানাডা তে।
    এবারের বিশ্বকাপ সাইজের দিক থেকে সবথেকে বড়ো। প্রথম বার ২৪ টিম নিয়ে মহিলাদের বিশ্বকাপ হচ্ছে।
    প্রি-কোঃ ম্যাচ প্রায় শেষ (একটা ম্যাচ বাকি)
    বিগ টিম দের মধ্যে ব্রাজিল বিদায় নিয়েছে।
    তবে জার্মানী, ইউএস এখনো আছে। আর এক বিগ টিম, কাপ হোল্ডার জাপান আজ প্রি-কোঃ খেলবে।

    আমি কিছু কিছু খেলা অল্প অল্প দেখেছি।
    বেশ ভালো কোয়ালিটি খেলা।
    দেখলে ঠ্কবে না।

    ইন্ডিয়ান ফুটবলার দের থেকে ফাস্ট খেলে, এটা গ্যারান্টি।
  • de | ২৩ জুন ২০১৫ ১৩:৩৬646381
  • ভারতে কোন চ্যানেলে দেখাচ্চে?
  • নেতাই | ২৩ জুন ২০১৫ ১৩:৪৭646385
  • সরি। মহিলা বিশ্বকাপ জানিনা কোন চ্যানেলে।
  • নেতাই | ২৩ জুন ২০১৫ ১৩:৪৭646384
  • ঐ যে। সোনি সিক্স আর সোনি কিক্স।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৫ ১৪:০২646386
  • দে, ইন্ডিয়া তে কেউ দেখাচ্ছে কি না জানি না। আমি বিবিসি তে দেখছি।

    ফিফা ওয়েব-সাইড বলছে ইন্ডিয়াতে Multi Screen Media Privet Limited বলে একজনের কাছে টিভি রাইটস আছে।
  • de | ২৩ জুন ২০১৫ ১৫:১৯646387
  • থ্যাংকু - উমেশ! দেখবো খুঁজে -
  • 4z | ২৩ জুন ২০১৫ ১৬:০৮646388
  • ভাটে উওমেন্স ওয়ার্ল্ডকাপের খবর দিয়েছিলাম তো। কানাডা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি। এদের ওলিম্পিকে হারিয়েছে। আরো একবার যদি হারাতে পারে…
  • ঊমেশ | ২৬ জুন ২০১৫ ১৫:১৭646389
  • মাঝে বেশ কিছু বছর লো-প্রোফাইলে থাকার পর ওয়েঙ্গার-সাহেব মনে হচ্ছে আবার ঝাপিয়ে পড়েছে দারুন কিছু একটা করে দেখানোর।
    অনেক বছর পর (সেই ২০০৩ এ ডেভিড সিম্যান) আবার একটা ওয়ার্ল্ড ক্লাস কিপার পিটার চেক কে টিমে নিয়ে আসছে।
    মাঝের বছর গুলো গোল-কিপার আমাদের অনেক ম্যাচ ডুবিয়েছে, কিন্তু কেন জানি না ওয়েঙ্গার-সাহেব সেটার গুরুত্ব দেয় নি।

    মনে হচ্ছে কেরিয়ার শেষ করার আগে আবার সেই গোল্ডেন যুগ ফিরিয়ে আনতে চাইছেন।

    তবে বাকি ম্যানেজার দের মতো এক ধাক্কায় অনেক স্টার প্লেয়ার না এনে ধীরে ধীরে বদলাচ্ছেন। প্রথমে ওজিল, তারপর স্যান্চেজ, এবার চেক।

    ওয়েঙ্গার-সাহেব কখনো-ই ৩০+ বয়সী দের সাইন করান না, কিন্তু পিটার চেক কে সাইন করিয়ে বুঝিয়ে দিচ্ছেন এবারে কিছু একটা করবেন-ইইইইইই।

    ২০১৫ এর প্রথম হাফে টিম যেরকম খেলেছে, সেটা ধরে রাখলে, এখন থেকে বুকে আশা পুষতে পারি।
  • Arpan | ২৬ জুন ২০১৫ ১৬:০৪646390
  • লেম্যান মাঝেমধ্যে ডোবাতো, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস কিপার ছিল না কি?

    কোপাতে আমি এবার চিলের সাপোর্টার। অ্যালেক্সি স্যাঞ্চেজ আর ভিদাল দুইই প্রিয় ফুটবলার।
  • ঊমেশ | ৩০ জুন ২০১৫ ১৪:১১646391
  • টই টা বারে বারে ডুবে যাচ্ছে।

    অর্পন,
    লেম্যান নয়, সিম্যান এর কথা বলেছি। ইংলিশ কিপার। সেই ২০০২ এ রোনাল্ডিহো এর কাছে হেনস্থা হয়ে ছিল বিশ্বকাপে। কিন্তু ভালো কিপার ছিল।

    চেক এর সাইন হয়ে গেছে।

    এদিকে চিলি ফাইনালে, ম্যাচ একটাও দেখা হয়নি, কিন্তু শুনছি বাজে রেফারিং হচ্ছে।
    ফাইনাল আর্জেন্টিনা-চিলি হলে দেখতে হবেই।

    মহিলা বিশ্বকাপ ফুটবলে সেমিতে এসেছে জার্মানী, ইউএসএ, জাপান আর চমক লাগানো ইংল্যান্ড।
    ইংল্যান্ড এখনো নিজেই বিশ্বাস করতে পারছে না ওরা সেমি খেলবে।
  • Arpan | ৩০ জুন ২০১৫ ১৪:৪০646392
  • উমেশ, সেটাই তো বললাম। সিম্যানের পরেও বিশ্বমানের গোলি আমাদের ছিল।
  • ঊমেশ | ৩০ জুন ২০১৫ ১৪:৫৩646393
  • তাই তো, দেখোছো কান্ড, আমার মনে হয় চালশে হয়েছে।
    "চল্লিশ পেরোলেই চালশে"।

    তবে তারপর থেকে গোলকিপার নিয়ে খুব ভুগেছি। লিগের সবথেকে খাঁজা কিপার থাকতো আর্সেনালে।
    গতবার ওসপিনা আসার পর কিছুটা শুধার হয়েছিল।
  • Arpan | ৩০ জুন ২০১৫ ১৫:২৭646395
  • সেই অ্যালমুনিয়া থেকে শুরু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন