এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৫৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দেব | ১২ আগস্ট ২০১৩ ২০:৪৯616442
  • "গোর্খাল্যান্ড খুব ছোট জায়্গা" - কথাটা ঠিক হল কি? পপুলেশনের দিক দিয়ে দেখলে ভারতের তিনটে রাজ্যের থেকে বড় হবে।

    বেহালাল্যান্ড বা চার্ণকল্যান্ডের দাবী বাস্তবে ওঠার সম্ভাবনা কতটা আপনার মনে হয়?

    আর গোর্খাল্যান্ডের থেকেও ছোট কোন জায়্গা ভবিষ্যতে আলাদা হবার দাবী জানাতে পারবেনা এমন কেউ বলেনি। শুধু সেটাকে বেহালাল্যান্ড অবধি টেনে নিয়ে যাওয়াটাকেই ট্রিভিয়ালাইজেশন বলা হয়েছে।
  • ফিশন | ১২ আগস্ট ২০১৩ ২০:৫১616443
  • হ্যাঁ, বেহালাল্যান্ডের দাবী যদি নাও ওঠে, বড়বাজারল্যান্ড বা রাজাবাজারল্যান্ড ইত্যাদির দাবী উঠতে পারেনা?

    তাছাড়া কিসের ভিত্তিতে আলাদা বেহালাল্যান্ডের বা নাকতলাল্যান্ডের দাবী উঠতে পারে সেটা আমরা ঠিক করার কে? সেতো যারা দাবী তুলবে তারা ঠিক করবে! আমরাতো তাদের দাবীতে সায় দেবো মাত্র!
  • 4z | ১২ আগস্ট ২০১৩ ২০:৫৩616444
  • সল্টলেকটাকে আলাদা রাজ্য করলে কেমন হয়? এরা কোন ভাষায় কথা বলে মনে হয় নিজেরাও জানেনা।
  • PT | ১২ আগস্ট ২০১৩ ২০:৫৪616446
  • "আমরা বাঙালী"-কে ভুলে মেরে দিলেন? ওটা পুঁজ-রক্ত।

    তামিলদের সেরকম কিছু আছে কিনা জানিনা। তবে তামিল ঈলমের ঘাঁট কেসটা তো আছেই। অবিশ্যি বগল-বাজানো খুঁড়লে তামিলনাডুতেও পাবেনঃ New political party in Tamil Nadu vows to fight for Tamil Eelam .........."Tamil Eelam is not homeland to only the Tamils of Eelam. It is the homeland of every Tamil human being in this world," http://www.tamilguardian.com/article.asp?articleid=2749

    হিন্দু বাঙালীদের কাছে ভারতের অসাম্য মোটামুটি acceptable পর্যায়ে আছে কেননা "কেন্দ্রের বঞ্চনা" বলে তারা লড়াইটা চালিয়ে গিয়েছে ও যাচ্ছে। কিন্তু মুসলিম বাঙালীদের কাছে সেই "অসাম্য" গ্রহণযোগ্য হয়নি বলেই না তারা আমাদের ছেড়ে চলে গেল ১৯৪৭-এ।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২০:৫৪616445
  • এক্স্যাক্টলি, শুধু মাত্র যারা দাবী করছেন তাদের পাড়ায় তাদের দুই তৃতীয়াংশ বা তিন চতুর্থাংশ হলেই হল।
  • দেব | ১২ আগস্ট ২০১৩ ২০:৫৯616447
  • প্রস্তাবিত গোর্খাল্যান্ড শুধু গোর্খাদেরই জমিদারী হবে একথাই বা কে বলল?

    আরেকটা কথা। দেশ রাজ্যভাগের দাবীটা সবসময়েই একটা জিওগ্রাফিক স্পেসের সাথে এনমেশ্ড। থাম্ব রুল হচ্ছে মেজরিটি ইন পপুলেশন আর জিওগ্রাফিক কন্টিগুয়িটি।

    বাই দি ওয়ে রাজাবাজার বা জগদ্দল যে আলাদা হয় নি সেটার কারণ ওটাই। জিওগ্রাফিক কন্টিগুয়িটি নেই উইথ আদার মুসলিম মেজরিটি এরিয়াস। নইলে ইস্ট পাকিস্তানেই গিয়ে ঢুকতো।
  • ফিশন | ১২ আগস্ট ২০১৩ ২১:০১616448
  • '"গোর্খাল্যান্ড খুব ছোট জায়্গা" - কথাটা ঠিক হল কি? পপুলেশনের দিক দিয়ে দেখলে ভারতের তিনটে রাজ্যের থেকে বড় হবে।'

    জায়্গা (বর্গফুট) = পপুলেশন? এই যাঃ!

    ভারতের সবচে ছোট রাজ্য বোধহয় গোয়া, তাইনা? গোর্খাল্যান্ড গোয়ার থেকে ছোট না বড়ো? (জানিনা, জানতে চাইছি)
  • aka | ১২ আগস্ট ২০১৩ ২১:০২616449
  • থাম্ব রুল কে তৈরি করল?

    আর মেজরিটি ইন পপুলেশন ধরে ভারতকে হিন্দু রাষ্ট্র করে দেওয়া যায়?
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২১:০৩616450
  • আবার ধাপে ধাপে এগুনো যাক কোন এক পাড়ায় যে ভাষার লোকের মেজরিটি তারা রাজ্য চাইলে কি করবেন বলুন?

    রাজ্য দেবেন? যদি উত্তর না হয় আমরা এক দলে আর যদি হ্যাঁ হয় তাহলে গোর্খাল্যান্ডের বাঙালি পাড়ায় আমি উত্তরবঙ্গভূমির আন্দোলন শুরু করলুম, আমায় রাজ্য কেন দেবেননা বলুন।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২১:০৫616452
  • খেলায় টপোলজি আসছে মনে হয় উফফ আমার যে আর তর সইছেনা।
  • দেব | ১২ আগস্ট ২০১৩ ২১:০৬616453
  • "তাছাড়া কিসের ভিত্তিতে আলাদা বেহালাল্যান্ডের বা নাকতলাল্যান্ডের দাবী উঠতে পারে সেটা আমরা ঠিক করার কে? সেতো যারা দাবী তুলবে তারা ঠিক করবে! আমরাতো তাদের দাবীতে সায় দেবো মাত্র!"

    একদম ঠিক। আমার পজিশন এটাই।

    সিএম - আমার প্রশ্নের উত্তরটা তো পেলাম না।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ২১:১১616454
  • আমারও প্রশ্নের উত্তর পাইনি। সিএম খালি কোচ্চেন করেন, উত্তর দেন না?

    পিটিকে। ওহো তাহলে "উগ্র জাতীয়তাবাদ" (উদাঃ আমরা বাঙালি) হল পুঁজ রক্ত। বাকিটা "স্বাভাবিক"। বাঙালি গোর্খা সর্ব ক্ষেত্রেই। তাই তো?
  • দেব | ১২ আগস্ট ২০১৩ ২১:১৪616455
  • "জায়্গা (বর্গফুট) = পপুলেশন"

    পপুলেশনটা এরিয়ার থেকে বেশী গুরুত্বপুর্ণ মনে করি বলে লিখলাম।

    আকাকে -

    র‌্যাডক্লিফ লাইনটা মেনলি এই নিয়মেই টানা হয়েছিল। সেটা ধরেই বললাম।

    হিন্দুরাস্ট্র আর গোর্খাল্যান্ড কিভাবে এক গোত্রে পড়ল?
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২১:২০616456
  • অ ঈশানের একটা প্রশ্ন মিস হয়েছে। ভাষাভিত্তিক রাজ্য আমাদের এক হবার পথে হাজারটা বাধার একটা তাই আমি র বিরোধী। আমি দেশের বেড়াও তুলে দিতে চাই। ওটি আমাদের আরো মৌলিক শ্রেণীবিভাগ বোঝার পথে অন্তরায় তাই আমি ওর সমর্থন করিনা। রাজ্য হওয়া উচিত অঙ্কের মাপে নির্দিষ্ট সংখ্যক লোকের জন্য বা নির্দিষ্ট পরিমাপের জায়গার জন্য বা অন্যকোন সম্মিলিত স্কোর ফাংশনের ভিত্তিতে।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ২১:২১616457
  • অর্থাৎ। পশ্চিমবঙ্গ -- ভাষাভিত্তিক ভাবে এই রাজ্যটা বানানো আপনার মতে ভুল হয়েছে, বরং বিধান রায়ের অবস্থান ঠিক ছিল, তাই তো?
  • | ১২ আগস্ট ২০১৩ ২১:২৪616458
  • চান্দুমামার এই আইডিয়াটা আমার বেশ পছন্দ হল।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২১:২৫616459
  • বিধানরায়ের কি অবস্থান? ইতিহাসে আমি পাতিহাঁসও নই। আর খালি পশ্চিমবঙ্গ নয় নীতি সর্বত্র প্রযোজ্য হলেই অর্থবহ হবে। ভারতের কোন খানেই আমি ভাষাভিত্তিক রাজ্যের বিরোধী।
  • aka | ১২ আগস্ট ২০১৩ ২১:২৯616460
  • আরে কি মেনে কি হয়েছিল সে ভেবে কি হবে? মাঝখানে গঙ্গা বয়ে যাওয়ার পরেও উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ এক রাজ্য, দার্জিলিংও একই রাজ্য হয়েছিল। কিন্তু তা দিয়ে কি হবে। এখন নতুন করে সব ডিফাইনড হচ্ছে।

    আপনি বললেন দেশভাগ রাজ্যভাগ মেজরিটি ইন পপুলেশন দিয়ে হয়। তাই জিজ্ঞেস করলাম মেজরিটি পপুলেশন হিন্দু বলে হিন্দু রাষ্ট্রের দাবী ঠিকঠাক তো?
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ২১:৩২616464
  • সমস্যাটা হচ্ছে, জাতিসত্ত্বাকে বাদ দিয়ে স্রেফ উন্নয়নকে মাপকাঠি ধরলে রাজ্যবিভাজনটা স্রেফ প্রশাসনিক একটা ভাগাভাগি হয়ে দাঁড়ায়। আর রাজ্যগুলোকে স্রেফ প্রশাসনিক ইউনিট হিসেবে দেখলে অ্যাকচুয়ালি ফেডারাল স্ট্রাকচারের প্রয়োজন থাকেনা। মোটামুটি অক্ষরেখা দ্রাঘিমা রেখা ধরে ভারতকে গোটা পঁচিশেক টুকরোয় ভাগ করে ফেললেই চলে। তারপর কো-অর্ডিনেট ধরে নামকরণ। আমি (০,০)র জম্মু শহরে থাকি বা, আমি থাকি (১০,০)র ইম্ফলে।

    ভারত রাষ্ট্র কিন্তু এই যান্ত্রিক বিভাজনকে কখনও আদর্শ ভেবে বা ভুল করেও অনুসরণ করেনি। সাম্প্রতিককালে উপমহাদেশের যে তিনটি বড়ো বিভাজন, সেগুলো হল ব্রিটেনের থেকে বিচ্ছিন্নতাপ্রাপ্তি, দেশভাগ, আর পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ হওয়া। লক্ষ্য করে দেখবেন, একটাতেও "উন্নয়ন" মূল ইস্যু ছিলনা। ভারত স্বাধীন হয়েছে আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে। টু-টুকরো হয়েছে ধর্ম/জাতিয়তার প্রশ্নে। পাকিস্তান দুটুকরো হয়েছে ভাষা/জাতির প্রশ্নে।

    ভারতবর্ষের ভিতরেও ভাগাভাগির প্রশ্নে "উন্নয়ন" নয়, সত্ত্বাই ছিল মূল মাপকাঠি, এমনকি পশ্চিমবঙ্গেও। শুনলে আশ্চর্য হবেন, যে, আজকে আপনি যে লাইনে ভাবছেন, বহুকাল আগে পশ্চিমবঙ্গের তথাকথিত রূপকার বিধানচন্দ্র রায় সেই রাস্তায় অনেক আগেই হেঁটেছিলেন। তিনি "উন্নয়নের স্বার্থে" পশ্চিমবঙ্গ বিহার জুড়ে একটি সংযুক্ত রাজ্য তৈরির পরিকল্পনা প্রায় পাকা করে ফেলেছিলেন। চুইচুপি নয়, ঘোষিত ভাবেই। তখন "জাতিসত্ত্বা"র পক্ষে দাঁড়িয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছিলেন বামপন্থীরা। এবং সমস্যাটি কিকরে মিটেছিল শুনলেও আশ্চর্য হবেন। ভারতবর্ষের তো গণভোটের ব্যবস্থা নেই। একটি বিধানসভা উপনির্বাচনকে তাঁরা বেসরকারী গণভোট হিসেবে দাবী করেছিলেন। সেই উপনির্বাচনের মূল ইস্যু ছিল বঙ্গ-বিহার সংযুক্তি। পক্ষে ছিলেন বিধান রায়, বিপক্ষে বামপন্থীরা। তা, ভোটে হেরে বিধানবাবু সেটাকে নিজের গণভোটের ফল হিসেবে মেনে নিয়েছিলেন, এবং পরিকল্পনাটি বাতিল করেছিলেন।

    ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি তৈরি হবার উদাহরণ আর দিলাম না। শুধু এইটাই বলার জন্য। যে, অন্ততঃ বাংলায় এটা স্বীকৃত, যে, রাজ্যগুলি জাতিসত্ত্বার প্রতীক, স্রেফ প্রশাসনিক ইউনিট নয়। আর গণভোটও এমন কিছু নতুন কনসেপ্ট নয়। অফিশিয়ালি নাই বা হল।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ২১:৩২616461
  • বিধান রায়ের কথা লিখলাম তো এই টইয়েই। দাঁড়ান পেস্ট করে দিচ্ছি।
  • দেব | ১২ আগস্ট ২০১৩ ২১:৪০616466
  • নতুন করে কি ডিফাইন হল জানালে বাধিত হই। যদ্দুর জানি প্রস্তাবিত গোর্খাল্যান্ডে কোলকাতার কোন নেপালী মেজরিটি পাড়াকে ঢোকানোর দাবী করা হয়নি।

    হিন্দু রাষ্ট্রের দাবীটা যারা করেন তাদের সম্পূর্ণ রাইট আছে সেটা করার। কিন্তু দুটো জিনিশ এক হচ্ছে কি করে? একটাতে নিজেরা রাজ্য চালানোর অধিকার চাওয়া হচ্ছে আরেকটা দেশের শাসনতন্ত্রের নেচারটাকেই বদলানোর দাবী হচ্ছে।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২১:৪০616465
  • আমি এটা জানতামনা। কিন্তু বাঙলা আর বিহার এক হলে ঠিক কি ভাবে উন্নতির জন্য সুবিধে হত? সে বিষয়ে কি বিধানবাবু বিস্তারিত কিছু বলেছিলেন? তবে উনি দূরদর্শীছিলেন আর বিহারের অনেকে যে প্রকৃতপ্রস্তাবে বাঙলাকে তাদের দেশ মনে করে তা ভালই বুঝতেন।
  • ফিশন | ১২ আগস্ট ২০১৩ ২১:৪৪616467
  • 'পপুলেশনটা এরিয়ার থেকে বেশী গুরুত্বপুর্ণ মনে করি বলে লিখলাম।'

    তাহলে তো চার্ণকল্যান্ডের দাবী তোলাই যায়! পপুলেশন শুধু না, পপুলেশনের ঘনত্ত্বও তো এখানে খুব বেশী! বেশ বেশ।
  • কল্লোল | ১২ আগস্ট ২০১৩ ২১:৪৬616468
  • কথা হচ্ছে জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, এর মধ্যে ধর্ম এলো কোদ্দিয়ে? এসেছিলো। ৪৭এ এসেছিলো। কমিউনিষ্ট পার্টির গঙ্গাধর অধিকারী নামে এক গর্ধভের ন্যাজ একটা দলিল নামিয়েছিলো - মুসলমান জাতির আত্মনিয়ন্ত্রনের অধিকার। তাইতে সিপিআই দেশভাগে মাথা কাৎ করে দিলো।
  • pinaki | ১২ আগস্ট ২০১৩ ২১:৪৭616470
  • ভারতের মেজরিটি পপুলেশন যদি চায় যে ভারত হিন্দুরাষ্ট্র হবে, তাইলে কী করার আছে? একটা গণভোট হল, দেখা গেল মেজরিটি হিন্দু রাষ্ট্রের পক্ষে ভোট দিল। আমার পছন্দ নয় - এইটুকু বলা যায়। তার বেশী আকা কী করতে চাইছে সেটা আমার ক্লীয়ার হল না। কেনই বা এই প্রশ্ন - সেটাও বুঝি নি। এখানে তো অবদমিত জাতিসত্ত্বা নিয়ে কথা হচ্ছে। যদি তার প্যারালাল টেনে ধর্মীয় আইডেন্টিটিও ধরি, তাহলেও ভারতে হিন্দুদের ধর্মীয় আইডেন্টিটি কেন অবদমিত হতে যাবে? আর ফ্যাক্ট হিসেবে দেখতে গেলে আরেসেস বা ভিএইচপি রা তো চায় ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে। সারা ভারতে সেই দাবীকে জেতানো অত সহজ নয় বলে খুব বেশী তাই নিয়ে চ্যাঁভ্যাঁ করে না। কখনো পালে সেরম হাওয়া লাগলে করবে হয়তো।

    আর ট্যাক্স দিই এই অজুহাতে কি কারুর বাপের নাম খগেন করে দেওয়া যায় নাকি? আলাদা রাজ্য হওয়ার দাবী তো সংবিধানসম্মত দাবী। অন্যেরা ট্যাক্স দেয়, অতএব রাজ্য ভাগ করা যাবে না - এরকম হলে তো আলাদা রাজ্য তৈরী করার প্রভিশনই থাকতো না সংবিধানে। গোর্খাদের জন্য আমি ট্যাক্স দিই, গোর্খারা আমার জন্য ট্যাক্স দেয়। এমন তো নয় যে আমাদের টাকায় তাদের লালন পালন করা হচ্ছে অতএব প্রশ্নহীন আনুগত্য আশা করব।
  • ও মোদী রে! একটি কথা... | ১২ আগস্ট ২০১৩ ২১:৪৭616469
  • ও, হিন্দুরাষ্ট্রের দাবীও সমর্থন করা হচ্ছে? বেশ বেশ।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২১:৫৪616471
  • জাতি আর ভাষার মধ্যে ধর্ম আসছে কারণ জানতে হলে প্রশ্ন করতে হবে জাতি বা ভাষা কোথা থেকে এল। কারণ একদল ও নিয়ে চেঁচামেচি জুড়ে দিল তাই, ঠিক তেমনি ধর্ম নিয়েও অনুরূপ চিৎকার কেউ জুড়বেনা কেউ জানে? আর তখন যদি আমরা ঐ মেজরিটি রুলের পথে হাঁটি তাহলে তো আক্কেল গুড়ুম। ওসব দাবী শুধু মাত্র আমাদের কাজের দাবী থেকে দূরে সরিয়ে রাখে। সবার পেটে খাবার চাই, মাথায় ছাদ চাই, এই গোর্খাল্যন্ডের বদলে দার্জিলিং-এর লোকের শীতে রুম হিটিং-এর দাবী তুললেও বেশি মানে হত।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ২১:৫৬616472
  • বিধান রায়ের যুক্তি ছিল তো। সংযুক্ত প্রদেশ হলে কয়লা, লোহা এইসব আকরিক একটি রাজ্যের নিয়ন্ত্রণে আসবে। প্রাকৃতিক সম্পদ এলে হুহা উন্নতি হবে। এইসব।

    "আবেগ থরোথরো" বাঙালিত্বের পক্ষে তখন অনেকেই দাঁড়িয়েছিলেন। তা, আপনি সেই স্ট্যান্ডকে সমর্থন করেন, না বিধান রায়ের স্ট্যান্ডকে সমর্থন করেন, এই ছিল কোশ্নো।
  • pinaki | ১২ আগস্ট ২০১৩ ২১:৫৯616475
  • আপনার কাছে বেশী মানে হত। ওদের কাছে হচ্ছে না। সিম্পল ব্যাপারকে সিম্পল ভাবে দেখুন। আপনার যেটা প্রায়োরিটি সেটা অন্য একজনের নাই হতে পারে। অন্যের প্রায়োরিটি আপনার পছন্দ না হতে পারে। কিন্তু কতদূর অব্দি আপনি আপনার প্রায়োরিটি চাপিয়ে দিতে পারেন সেটা আপনাকে ভেবে দেখতে হবে।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২১:৫৯616473
  • এখানের গণিতজ্ঞেরা যেমন বলছিলেন, তেমন চৌকো চৌকো রাজ্য আমার বেশ গোছানো আর যুক্তিপূর্ণ লাগলো, বেশ সুবিধাও। দুটো ল্যাটিচুড রেখা আর দুটো লঙ্গিচুড রেখা দিয়ে ঘেরা চৌকোমতন রাজ্য অতি চমৎকার। রাস্তা টাস্তা বানানো ও অনেক সুবিধা। জমি টমির বিলিব্যব্স্থা, ম্যাপ বানানো, ডাইরেকশন বোঝানো -সবটাই সুবিধা। ব্যাপারটা বেশ স্ট্রাকচারড ও হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন