এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ২৭ ডিসেম্বর ২০১২ ২৩:০০581769
  • লাভ কোনো কিছুতেই নেই - বিশেষ করে আমি যখন বাংলা ভাষায় আমার বক্তব্য বোঝাতে পারি না তখান আরোই নেই। শেষ বার একটা চেষ্টা করে দেখিঃ

    ১) আমার বক্তব্য খুব সহজ। যুক্তি যা-ই হোক এই ঘটনাতে অনেক মানুষ স্বতঃস্ফুর্তভাবে পথে নেমে এসে সাড়া দিয়েছে, সরকার ঘটনাটাকে গুরুত্ব দিয়েছে, যেটা আগে হয়নি। আজই তো একটু আগে একটি গণধর্ষণের শিকার তরুনী আত্মহত্যা করেছেন পুলিশের হাতে লাঞ্ছিত হয়ে। সরকার তো তার জন্যে মনোবিদ দেন নি। এই সব কিছুই বলছে দিল্লীর ঘটনাটা আলাদা। আমার মনে হয় মূল কারণ ধর্ষনের সাথে সাথে শারীরিক অত্যাচার। কিন্তু এই জনরোষের সুফল হতে পারতঃ

    ক) এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারের ওপর (সরকার মানে কোনো দল না - রাষ্ট্রব্যবস্থা) বিচারব্যবস্থার পরিবর্তন ঘটানো, অবশ্যই ধর্ষণ সঙ্ক্রান্ত আইনের (যেমন অভি্যোগ কারিনীর অভিযোগের প্রতি বারো ঘন্টা অন্তর তাকে কেসের প্রোগ্রেস সম্বন্ধে জানানো, তদন্তে যতদূর সম্ভব গোপনীয়তা অবলম্বন করা, নন বেলেবেল ওয়ারেণ্ট বাধ্যতামূলক করা, সরকারী খরচে তার সমস্ত চিকিৎসার ভার নেওয়া, থানায় ডায়ারী নিতে দেরী করলে সেই থানার ইন চার্জকে ইমিজিয়েট সাসপেন্ড করা, ধর্ষন সঙ্ক্রান্ত মামলায় জড়িত ব্যক্তিদের সমস্তরকম রাজনৈতিক অধিকার বাজেয়াপ্ত করা, আরো বেশী সংখ্যক হেল্পলাইন চালু করা ইঃ)

    খ) এই ঘটনায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে, ভবিষ্যতে এই জাতীয় অপরাধে ধামা চাপা দেবার প্রবণতা কমে যেত। আজ যদি এই ঘটনায় একজন পলিটিকাল লিডারের আত্মীয় জড়িত থাকত, তাহলে কি এই তৎপরতা দেখাতো পুলিশ???
    এই শাশ্তির প্রিসিডেন্স ভবিষ্যতে ভীষণ কাজে লাগত judiciary র। ইন্ডিয়ান জেলগুলো যেখানে ঘুঘুর বাসা, সেখানে যাবজ্জীবন কারা দন্ডে রাম সিং-য়ের মত এই সব অপরাধীর কিচ্ছু হবে? আরো হার্ড কোর ক্রিমিনাল হবে ভেতরে বসে।

    ২) আবারো বলছি শাস্তির স্তরবিন্যাস দরকার। যে কোনো ধর্ষককে ন্যুনতম যাবজ্জীবন কারাদন্ড দেওয়া উচিত। আর যে বাবা বা কাকা দু বছরের শিশুকে ধর্ষণ করে, পৃথিবীর কোনো কারাগার তাকে ভালো করতে পারে না। যারা ধর্ষনের পর একটা মেয়ের শরীরে লোহার রড ঢুকিয়ে দেয় তাদের মধ্যে কোনো সুস্থতা আনা সম্ভব না - দরকারও নেই। তাই তাদের শাস্তি আলাদা - অপরাধ যত বিভৎস শাস্তি সেরকম

    ৩) আন্দোলন, মিচিল করে নিশ্চয় লাভ আছে। কিন্তু ইস্যু dilute করে লাভ হয় না। খুব objective ইস্যু নিয়ে নির্দিষ্ট লক্ষ রেখে তীব্র আন্দোলন করলে অনেক ভালো ফল হয়। পৃথিবীর সব মানুষ সৎ হলে ভালো হতো - সেই নিয়ে আন্ডোলন করলে কি কোনো লাভ হবে? বরং নির্দিষ্ট কিছু দাবী নিয়ে - সময়ভিত্তিক জবাব চেয়ে সরকারের ওপর চাপ আনলে ফল হবার আশা ছিল। নাহলে এটাও কদিন বাদে চাপা পড়ে যাবে

    যাক গে এসব লিখে কোনো লাভ নেই -- কারন কিছুতেই কিছু হবে না ... যা চলছে তাই চলবে। আর লিখব না

    আর হ্যাঁ কল্লোলদা - আমি কোনো রাগ থেকে লিখছি না। বারবার রাগের কথা আসছে কেন? আমি একটা সমাধানের আশা করছি। আজ একটা মশা নাকের সামনে উড়লে ্যেমন আকটা চাপড় মেরে শেষ করব, রামসিং বা ওর সঙ্গিরা আমার সামনে এলে,ঠিক সেইরকম ভাবলেশহীন ভাবেই আমি ওর গায়ে কেরোসিন ঢেলে দেশলাই জ্বেলে দেব, বা মুখের ওপর acid এর বোতল উপূড় করে দেব, একটুও রাগ হবে না, প্রেসার বাড়বে না। আপনার সাথে গল্প করতে করতেই করতে পারি। অকারণ রাগ নিয়ে ভাবছেন কেন কে জানে।
  • sch | ২৭ ডিসেম্বর ২০১২ ২৩:২১581770
  • typos
    *ক) এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারের ওপর (সরকার মানে কোনো দল না - রাষ্ট্রব্যবস্থা) চাপ আনা বিচারব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্যে
  • bb | ২৮ ডিসেম্বর ২০১২ ০৮:১৭581771
  • আনিসুর রহমানের একটি মন্তব্য পড়লাম মমতা সম্পর্কে, শিউরে উঠলাম ভাষা শুনে। একটাই উপলব্ধি "রাজনীতির কান্ডারি"রা শুধরাবেন না।
    এঁরা এই সব বিরোধিতা করেন শুধুমাত্র বিরোধিতার জন্য, নইলে এতকিছুর পর এক্জন মহিলা যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে এইরকম মন্তব্য!!!!
  • pi | ২৮ ডিসেম্বর ২০১২ ০৮:২৩581772
  • কালকের মিছিলের পর মহাকরণে কিছু দাবি নিয়ে যাওয়া হয়েছিল। দাবী ও তাই নিয়ে মন্ত্রীর উত্তরঃ

    a team of five representatives ( Sanjukta Basu, Sayantani Gupta,Ankita,Sudhanya Pal and Koumi Dutta) met Firhad Hakim to place the demands. His remarks on them were
    • for every 100 people accused in rape charges, only 26 are convicted. We want fast-track courts in all cases of sexual violence, and certainty of punishment for the guilty
    Comments: some fast track court s exists more will come up soon.
    • End all legitimization of sexual violence, domestic violence, ‘honour killings’ and the like. All government officials, including elected public representatives, guilty of maltreatment of rape victims should resign.
    Comments: (no comment was made)
    • A dedicated department for the funding of medical treatment and psychological therapy of rape victims should be formed. Hospitals should have the infrastructure for forensic analysis to aid criminal investigations.
    Comments: He assured a certain amount monetary assistance for the treatment of the rape survivor.
    • Gender-sensitization and neutral laws ensuring sure justice. After due consultation with women’s rights and issues groups and organizations, provisions for such laws have to be made, through which sexual violence (including marital rape and custodial rape), sexual harassment and mercy killings can be made criminal offences.
    Comments: He assured to refer the legal department for this purpose. He also agreed this demand to be very necessary and important. He also wanted to implement sex education in all educational institution in the city with consulting with the education department.
    • Pregnancy and maternity leaves have to be secured for women employees in both public and private sector.
    Comments: government sectors will provide 18 months leave, laws for private sectors will be checked soon to implement this on them.
    • The rights of the Single Mother have to be ascertained and secured with due diligence by the State Government
    Comments :( he remained indifferent in this regard)
    • All State Government forms and document requiring the name of ‘Father/Husband’ should also require the name of ‘Mother/Wife’.
    Comments: constitution needs to be revised for these .
    • Sexual harassment laws should be affected in the workplace. Those companies which do not fulfill these requirements should have their licenses revoked.
    Comments: he wanted laws to be effective, but did not agree to revoking license.

    • Stop women trafficking
    Comments: (no comment was made)
    • Damayanti Sen must be brought back as the investigating officer in the Park Street rape case.
    Comments: Damayanti Sen’s transfer has nothing to do with the Park street rape case she violated rules and hence, the transfer.
    • Government must publish White Paper on rapes cases till date
    Comments: He agreed
    HE ALSO ASSURED US A MEETING WITH THE CHIEF MINISTEROF THE STATE ON HER RETURN
    WE ALSO SAID MORE DEMANDS WILL BE PLACED FROM SUGGESTIONS COMING UP FROM 2ND JANUARY’S MEETING.
  • a x | ২৮ ডিসেম্বর ২০১২ ১১:১৪581775
  • ভালো লাগল দিল্লির সাথে তফাৎ গুলো পড়ে।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১২ ১৩:১৯581776
  • কালকের একটা ভিডিও ঃ

  • a x | ২৮ ডিসেম্বর ২০১২ ১৩:২৪581777
  • http://www.thehindu.com/todays-paper/tp-national/45-custodial-rapes-in-nine-years-says-rights-forum/article4243403.ece

    The Asian Centre for Human Rights (ACHR) has alleged that that at least 45 custodial rapes were reported between 2002 and 2010.[...] “These cases are the tip of the iceberg and the law enforcement personnel enjoy virtual immunity as prior sanction is required for their prosecution even in cases of rape as per Section 197 of the Criminal Procedure Code and Section 6 of the Armed Forces Special Powers Act of 1958,” according to Suhas Chakma, Director ACHR.
  • pi | ২৮ ডিসেম্বর ২০১২ ১৩:৫৮581780
  • ধুর! এইটা।

  • কল্লোল | ২৮ ডিসেম্বর ২০১২ ১৫:৩৫581781
  • স্চ।
    রাগের কথা আসছে, আপনার পোস্ট পড়ে। আপনি যা লিখেছেন, তা যদি আপনি সত্যিই করতে পারেন (আমার সাথে কথা বলতে বলতে রাম সিংদের গায়ে অ্যাসিড ঢেলে দেবেন, কেরোসিন ঢেলে পুড়িয়ে দেবেন), তাহলে আপনি ভীষণ ভীষণ রেগে আছেন। তা না হলে কোন সুস্থ মানুষ এটা করতে পারে না। আপনার মানসিক সুস্থতা নিয়ে আমি সন্দিহান নই। তাই মনে হলো আপনি ভীষণ ভীষণ রেগে আছেন।
    আবারও অনুরোধ করছি। একটু ভাবুন। হিংসা দিয়ে হিংসার উচ্ছেদ হয় না।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১২ ১৬:২১581782
  • sch এর কালকের প্রশ্নের কিছু উত্তর আছে এখানে। কেন অন্য কেসগুলোতে রে প্রতিক্রিয়া, এই পথে নামা সেভাবে আসেনা।

    http://m.rediff.com/news/column/be-very-angry-every-time-column/20121226.htm
  • harmad | ২৮ ডিসেম্বর ২০১২ ১৬:৪৩581784
  • হুমম.. দেখি এবার 'স্বাধিকার ভঙ্গের' নোটিস দেয় নাকি কেউ? নাকি মহিলা বলে ইনি পার পেয়ে যান দোলা সেন বা অর্পিতা ঘোষের মত
  • Blank | ২৮ ডিসেম্বর ২০১২ ১৬:৫১581785
  • ডেথ পেনাল্টির কেসে আরো ডেটা লাগবে। ডেথ পেনাল্টি নেই স্টেট গুলোতে ডেথ পেনাল্টি ওঠার আগে মার্ডার রেট কত ছিল? আর বাকি স্টেট গুলোতেও বা কত ছিল? এগুলো না জানা অব্দি ইউজলেস এই ডেটা। জানা গেলে তারপর আরো প্রশ্ন করা যাবে।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১২ ১৭:০৪581786
  • এখানেই তো একটা সময়ের ট্রেন্ড আছে। এই ডাটার গোড়ার দিকে, অর্থাৎ রাজ্যগুলোতে ডেথ পেনাল্টি ওঠার সময় দুরকম রাজ্যেই মার্ডার রেট প্রায় সমান ছিল।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১২ ১৭:০৫581787
  • *গোড়ার দিকে দেখা যাচ্ছে
  • sch | ২৮ ডিসেম্বর ২০১২ ১৭:১৯581791
  • লেখাটায় কি নতুন কথা কিছু বলল? আমি তো কালই বলেছিলাম
    "সেটা কি এইখানে আলাদা যে মেয়েটি আমার আপনার ঘরের একজন সাধারণ মেয়ে, বিশ্বাস করে বাসে উঠেছিল, কোনো "রিস্ক" নেয় নি, তার চরিত্রে চেষ্টা করেও কোনো "কলঙ্ক" আরোপ করা যাচ্ছে না এবং মনে করা যাচ্ছে না আমি তো এমন নই, এই কারণে"

    ক'দিন আগেই আমার সামনে দু'জন "ভদ্রমহিলা" বাস স্ট্যান্ডে আলোচনা করছিলেন "মেয়েটারই দোষ, কি দরকার ছিল্ বাপু রাত্রিবেলা ওই সব পোষাক পরে অত রাতে ঘুরে বেড়ানোর। বেশ হয়েছে।" কি করবেন এদেরকে?? এরা তো পুরুষ নন।
    কল্লোলদা রাগের কথা বলছেন - সত্যি রেগে থাকলে তো একটা লাথি মেরে ওখানেই স্তব্ধ করে দিতাম ওনাকে - ইন আ সিঙ্গল কিক। ফেসবুকেও একজন "সহানুভূতিশীল" মানুষ লিখেছেন "she was coming back from her first date...." কোত্থেকে আসছে এসব তথ্য????কোন সোসাইটিকে রেশান্যালি ট্রিট করার কথা চিন্তা করছেন??? যে সোসাইটি মনে করে ধর্ষিতা যখন হয়েছে তখন কোথাও না কোথাও তার দোষ আছে।

    এই বিশ্বাস রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবার মনের এত গভীরে যে এর মূল উচ্ছেদ করতে পারবেন না। আর মুল উচ্ছেদ করতে না পারলে কি করা যায়? কি উপায়?
    গাছের সব পাতা ছেঁটে দিন, এক ফোঁটা অক্সিজেনও যেন না পায় গাছ - শিকড় আপনি মরে যাবে।, আর সেইজন্যে দরকার ভীষন শাস্তি।

    আর এটাই সেই সুযোগ ছিল...কিছু মানুষ - অন্তত কিছু ভীষণ রাগী মানুষ বেরিয়ে এসছিল বদলা নিতে ... কিন্তু কি হল, অসীম দক্ষতার সাথে তাতে রাজনৈতিক রং মেশানো হল।

    আমি কি লিখেছি, কি বলেছি সেটা কি বোঝার চেষ্টা করেছেন কেউ? মনে হয় না। আমি কিন্তু সবাইকে এক শাস্তি দেবার কথা বলিনি, যেখানে মানুষ বর্বরতম সেখানে শাস্তিও তাই হওয়া উচিত। এই ঘটনাটিকে আমি ব্যতিক্রমী ঘটনা হিসেবে ধরছি।

    আর ওই america র statistics টা ভীষণ irrelevant. যেখানে gun license পাওয়া এত সহজ, সেখানে murder অজস্র কারণে হতে পারে। murder এর সাথে rape কে relate করবো কি ভাবে? আর american জেলের অবস্থা আর আমাদের এখানের জেলের অবস্থা সম্পূর্ণ আলাদা। আর আমি একবারও বলি নি extreme punishment will be a deterrent, কিন্তু এক্ষত্রে এটা দিলে ভবিষ্যতে অনেক অনেক সুবিধে হবে এটাকে রেফারেন্স হিসেবে নিতে। জুডিসিয়ারিতে প্রিসিডেন্স খুব মুল্যবান।

    কালকে কলকাতার মিছিল সম্বন্ধে এত লিঙ্ক দিচ্ছেন, এই সময় কি লিখেছে পড়েছেন কি?
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1719&boxid=3030656

    সম্পূর্ণ নেগেটিভ লেখা। কি বলবেন? বামবিরোধী বুর্জোয়া কাগজ ?এইসময়ে তো আপনারা "প্যাঁচালি" বের করেন - অর্থাৎ নিশ্চয় আপনাদের অপছন্দের কাগজ না। তাহলে?

    কালকের প্রশ্নোত্তোরগুলো নিজেরা একবার পড়ুন - শুধু ফাঁকা আওয়াজ, নো টাইম বাউন্ড কমিটমেন্ট। কেউ একবারও জিগেস করেছিলেন "ববি বয়"কেঃ

    ১) কেন সারা কলকাতায় মেয়েদের বিপদে ইমার্জেন্সি হেল্পলাইন মাত্র একটা নম্বর ১০৯১, কেন সারা কলকাতা জুড়ে অন্তত ১০টা নম্বর থকবে না ??? এটা করতে তো বিশাল পয়সা লাগে না আর ৩৪ বছরের বঞ্চনার ইতিহাসও ঝাড়তে হয় না।

    ২) কেন রাজনীতিবিদরা ভালো করে কোনো রেপ সঙ্ক্রান্ত ঘটনা না জেনে বিবৃতি দেবেন, তার চরিত্র সম্বন্ধে মন্তব্য করবে। সরকারে তো এমন একটা দল যার নেত্রী মহিলা। তারা কেন এই ব্যাপারটা বন্ধ করবেন না। let police deal with all media briefing. কেন তাদের দিক থেকে এই উদ্যোগ তারা শুরু করবেন না?

    ৩) কেন প্রতি থানায় একটা প্রকাশ্যে টাংগানো লিস্ট থাকবে না যেখানে সহজ বাংলাতে লেখা থাকবে একজন ধর্ষনের অভি্যোগ নিয়ে এলে তার কি কি অধিকার রয়েছে আইন অনুযায়ী। নিকটবর্তী কোন সরকারী বা বেসরকারী হাসপাতালে তার পরীক্ষা সাথে সাথে করানো যাওয়া সম্ভব।

    এগুলো করা কি খুব কঠিন ছিল ?
    কিছু নন স্পেসিফিক ডিম্যান্ড, কিছু গোল গোল উত্তর...

    কল্লোলদাকে বলি, পাইয়ের দেওয়া লিঙ্কটা পড়ুন, আর ওই লোকটির মতো বলুন "Be very angry. Be very angry every time"। একবার রেগে ঊঠুন - দেখুন ভালো লাগবে। আপনারা সব বিশিষ্ট নাগরিক - আমার মতো ফালতু পাব্লিক না - আপনাদের রাগে কাজ হবে।
  • Blank | ২৮ ডিসেম্বর ২০১২ ১৭:১৯581788
  • সেটা কোথায়? মানে ডেথ পেনাল্টি ওঠার আগে ট্রেন্ড? স্টেট ওয়াইজ কোনো ট্রেন্ড ও দেখলাম না। শুধু একটা বছরের ডেটা আছে।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১২ ১৭:৩৮581792
  • এই সব দাবি কেন তোলেননি বলার কে মানে ? আপনিও তো তুলতে পারেন ঃ)
    মিছিলে আপনি এসে এই দাবিগুলো তুলতেই পারতেন তো !
    মিছিলে একটা সাজেশন বক্স ছিল, সেখানে যে কেউ তাঁদের দাবি জানাতে পারেন। একটা ফেসবুক গ্রুপ করা হয়েচে, সেখানেও লোকজন লিখতে পারেন। ২ তারিখে একটা মিটিং ডাকা হয়েছে, সেখানে গিয়েও জানাতে পারেন। সবসময় নেগেটিভ সমালোচনা করে আর মেরে ফেলা উচিত, কেটে ফেলা উচিত বলে না গর্জিয়ে এই কাজগুলোও বোধহয় করাই যায়। তাই না ?
    আর, যে প্রশ্নগুলো ববি হাকিমকে করা হয়েছে, সেগুলো করার প্রয়োজন ছিল না বলছেন ? কেন ?

    আপনার নিজের যুক্তির জালে নিজেই জড়িয়ে যাচ্ছেন। অন্যান্য কেসগুলি নিয়ে আপত্তি তোলা হয়নি, এখন বলছেন, তাই নিয়ে আপত্তি তুলেছে ঐ লেখাটি। একদিকে বলছেন, ঐ লেখাটির সাথে আপনার দ্বিমত নেই, আবার আরেকদিকে বলছেন, এই র‌্যালিতে কেন ঐসব ইস্যু তোলা হল !! সরি, এটাও ভীষণ গোল গোল ঘোরা মনে হচ্ছে।
  • sch | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:০৭581793
  • হ্যাঁ কোনো বক্তব্য রাখলে "আপনি না গিয়ে ল্যাজ নাড়ছেন কেন" এই জাতীয় মন্তব্য শুনতে হবে এটা আমি জানি। উত্তর খুব সোজা - দিল্লীর র‍্যালির পর থেকেই ব্যাপারটা রাজনৈতিক রং নিয়ে নিয়েছিল। কাজেই একদম কোনো ইচ্ছে ছিল না নিজেকে রাজনীতির সাথে জড়ানোর। দল নির্বিশেষে আমি প্রতিটি রাজনীতিবিদকে অসৎ আর ধান্দাবাজ মনে করি আর সে জন্যেই তাদের সাথে যুক্ত হতে আপত্তি। এই সময়ের লিঙ্কটা পড়লেন? এটা কিন্তু পুরো রাজনৈতিক রং দেওয়া হয়েছে। যদি সেটা সত্যি না হয় আপনারা প্রতিবাদ করছেন কি??????

    আপনার শেষ প্যারাটা কিছুই বুঝলাম না। যে কারনে অন্য কেসগুলো নিয়ে আপত্তি ওঠেনি বলে মনে করেছি আমি - ঠিক সেই কথাটাই বলেছে Rediff এর লেখাটি।" This happened to a middle class girl. She was one of our own. This made us scared. Very scared. This is not supposed to happen to us.There is no other explanation for so much outrage."

    তাই তার সাথে আমি একমত হয়েছি। এতে সমস্যা কোথায়
    "সবসময় নেগেটিভ সমালোচনা করে" ...গুরুর পাতায় আলোচনা সবসময়ই নেগেটিভ বোধহয় কারণ তাতে গাছের একটা পাতাও নড়ে না। আমি কিন্তু সামান্য কিছু সাজেশান দিয়েছি প্রতিটি লেখাতে - আমায় আক্রমণ করতে গিয়ে সেটা বোধহয় কারো নজরে আসে নি, কারণ সে বিষয়ে কেউ কিছু বলেন নি।

    আচ্ছা একটা কথা বলুন তো - নতুন সরকারের কার্যনীতির রূপরেখা দেওয়া হয়েছিল গুরুর দিক থেকে -- এবারে কেন কিছু দেওয়ার কথা ভাবছেন না??? গুরুতে যেসব গুণী মানুষেরা আছেন অনেকেই তো দেশের বা কল্কাতার ১০০ জন who is who তে চলে আসবেন। তাদের কথা সরকার নিশ্চয় মন দিয়ে শুনবেন।

    "মেরে ফেলা উচিত, কেটে ফেলা উচিত বলে না গর্জিয়ে" - গর্জন করি নি ... দুঃখ প্রকাশ করছিলাম যে সবাই গর্জন করছে না।

    লোকজনের অসুবিধে হচ্ছে যখন করবো না।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:৩৪581794
  • হ্যাঁ, এটাকে রাজনীতির যে রং চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা তো ভুল ই। এটা মিছিলের আগের একটা রিপোর্টিং থেকে শুরু। পুলিশের এক কর্তা মিছিল নিয়ে এই মন্তব্যটি করেন। 'মাওয়িস্ট' দেরও ঢুকিয়ে দেন। সেই পরিচিত স্ট্র্যাটেজি।
    জানার ইচ্ছে থাকলে র‌্যালির পেজে গিয়েই দেখতে পেতেন, সেখানে এনিয়ে কী বলা হয়েছে। এটা কোন রাজনৈতিক দলের ব্যানারে নয়, সেই নিয়ে অপপ্রচার হচ্ছে, একথা বারেবারে বলা হচ্ছে। কিন্তু তার মানে এও নয় যে, রাজনীতি করলে তাকে ব্রাত্য হতে হবে। একেবারেই নয়।
    রাজনীতি কেন ঘৃণ্য হতে যাবে ?
    apolitical ব্যাপারটা একটা সোনার পাথরবাটি। যে মুহূর্তে আপনি ভোক্যাল হচ্ছেন, দাবিদাওয়া রাখছেন, কি নিদেনপক্ষে ভাবছেনও, সেটাও একটা, একরকম করে রাজনীতিই। রাজনীতি মানেই তো শুধু পার্টি পলিটিক্স নয় !

    যাইহোক, কথা হল, কোন জিনিস থেকে নিজেকে সরিয়ে নেবার আগে, সেই জিনিসটা সম্বন্ধে জানতেও তো হয়। সেটাও একটু চেষ্টা করলেই জানা যায়।

    আপনার কিছু কন্স্ট্রাকটিভ সাজেশন আছে, খুব ভাল কথা। কিন্তু সেগুলো তো শুধুই বলার জন্য বলা নয়, তাই না ? যাতে সেগুলো রূপায়িত হয় বা হবার জন্য যেখানে পৌঁছানো দরকার সেখানে যায়, তার চেষ্টাও তো থাকতে হবে। তো, সেটা কীকরে করবেন ভাবছেন ?

    অনেকেই মনে করেছেন, নিজেদের এই দাবিদাওয়া গুলো আরো মানুষের কাছে, প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছনোর একটা উপায় দাবিগুলো নিয়ে মিছিল করা, সেই নিয়ে ডেপুটেশন দেওয়া। তাঁরা সেটা করেছেন। এর মধ্যে দোষের কী হয়েছে ? অনেকেই যাঁরা যেতে পারেননি, দাবি দাওয়া নিয়ে নিজেদের মত দিয়েছেন, নতুন দবি থাকলে সেগুলোর সংযোজন করতে বলেছেন। সেটা আপনিও করতে পারতেন। এখানে তো কিছু দাবি আগেই দেওয়া হয়েছিল, মহাকরণে যাওয়া হবে, তাও জানানো হয়েছিল। তখন বলতে পারতেন। এখনো পারেন। এই প্রসেসটা তো শেষ হয়ে যায়নি, শুরু হয়েছে মাত্র। ২ তারিখের যাদবপুরে জিবি মিটিং টা এই মতামত দেবার জন্যই, সেখান থেকে অ্যাজেন্ডা তৈরির জন্যই। প্রত্যেকেই স্বাগত তাতে। যে কেউ। চলে আসুন আপনর সাজেশনগুলি নিয়ে, কিম্বা ওখানে পোস্ট করে দিন ঃ)

    আর হ্যাঁ, আগের পোস্টে বলতে ভুলে গেছিলাম। একটা ভিডিও পোস্ট করেছি। আরো কিছু করব। শুনলে দেখবেন, পার্ক্স্ট্রীট কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধেও স্লোগান ছিল। এনিয়ে অনেক পোস্টারও ছিল।
  • sosen | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:৩৬581795
  • ডেথ পেনাল্টি এতই কম হয় যে সে নিয়ে কোনো স্ট্যাটিসটিক্স চলেনা। ডেথ পেনাল্টি চালু থাকা মানেই কার্যকর হওয়া নয়। মাঝখানে একটা লাইন অফ জাজমেন্ট থাকে, অপরাধের গুরুত্ব বিচার ইত্যাদি হওয়ার পর খুব ভয়ংকর অপরাধের ক্ষেত্রেই হয়ত মৃত্যুদন্ড হয়। তাই কত মৃত্যুদন্ড একচুয়ালি হয়েছে সেটা গুনলে হয়ত ঠিক বোঝা যাবে, যে কত কমসংখ্যক মৃত্যুদন্ড হয় এবং সেটা সংখ্যাতত্ত্বের হিসেবে কত অকিঞ্চিত্কর। তাই ও দিয়ে বোধহয় কোনো সিদ্ধান্তে আসা যায় না। স্টেটগুলিতে ক্রাইম রেট, ক্রাইমের ধরন এগুলিও গুরুত্বপূর্ণ ব্যাপার। ক্রাইম অফ প্যাসন এবং ক্রাইম অফ প্রপার্টি একভাবে জাজ করা যায় না।

    এর মানে এই নয় যে আমি প্রত্যেক ধর্ষণ বা প্রত্যেক হত্যার জন্য মৃত্যুদন্ড ক্লেম করছি। কিন্তু এক্সট্রিম কেসে, যার গুরুত্বটা বিচার করেই ঠিক করতে হবে, দৃষ্টান্তমূলক মৃত্যুদন্ড থাকুক। এবং একটি অপরাধের পিছনে যদিও সামাজিক কারণ যথেষ্ট থাকে, যে কোনো অপরাধের(ঘটনার) স্পেসিফিক শাস্তির দাবি সামাজিক রিমডেলিং এর দাবির সাথে জড়িয়ে গেলে ঘটনাটির dilution হয় বলেই মনে করি।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:৫১581796
  • কোন একটা ঘটনার স্পেসিফিক শাস্তির দাবি তোলাটাই একমাত্র লক্ষ্য যদি না হয়, তখন ডাইলিউশনের প্রশ্ন আসেনা। আর এটিকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখলে সেই দাবি তোলাটা একমাত্র লক্ষ্য হতেও পারেনা। অর্পিতা ঘোষের মত কেউ কেউ অবশ্য দেখেন। দিল্লি আর পার্ক স্ট্রীট তাই আলাদা ইস্যু হয়ে যায়।
    অর্পিতার বক্তব্যের নিন্দা করলে কিন্তু অন্য ইস্যু তোলা নিয়ে আপত্তিও খারিজ হয়ে যায় ঃ)
  • যমপ | ২৮ ডিসেম্বর ২০১২ ১৯:০৫581797
  • অনেক কিছুই পড়া হল। যার যা ভাবার বোঝার সে তাই ভাববে বুঝবে। আমার বক্তব্যটা বোধগম্যতর করে লিপিবদ্ধ করে যাওয়াটা নিজের ও ভবিষ্যতের কাছে দায়বদ্ধতা। যদিও বেশিটাই s এর বক্তব্যে স্পষ্ট হওয়ার কথা ছিল।

    সবরকমের ধর্ষণই ঘৃণ্য অপরাধ ও দোষীর কঠিনতম শাস্তি হওয়া উচিত। কোনোভাবেই ধর্ষণকে জাস্টিফাই করা যায় না, লেজিটিমেসি দেবার তো প্রশ্নই নেই। ঠিক আছে? এবার ফারদার কথা বলা যেতে পারে?

    ওকে।

    আলোচ্য বিষয়ঃ রাষ্ট্রের উচিত ধর্ষণ (বা অন্য কোনো ক্রাইম) যাতে না ঘটে সেটা এনসিওর করা।

    কিভাবে ?
    (ক) সরাসরি প্রত্যক্ষ নজদারির মধ্যে দিয়ে যাতে ক্রাইমটা না ঘটে সেটা দেখা। (এটাকে ডাইরেক্ট প্রিভেনশন বলা যাক?)
    (খ) অপরাধীদের ধরা পড়ার সম্ভাবনা কে ২০০% করে তুলে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ক্রিমিনালদের মনে ভয় সৃষ্টি করা যাতে ভবিষ্যৎ সম্ভাব্য ক্রিমিনালরা ক্রাইমটা করার সাহসই যোগাড় করতে না পায়। (এটাকে কড়া পানিশমেন্ট তথা ইনডাইরেক্ট প্রিভেনশন বলা যাক?)

    {{ অপ্রয়োজণীয় বাগাড়ম্বরঃ
    (ক) এর মধ্যে আসে
    ১)টিন্টেড গ্লাস ছেঁড়া,
    ২)আরো পুলিশ পোস্টিং,
    ৩)হেল্পলাইন নম্বর
    ৪)অপরাধী দের ট্র্যাক রাখা। সন্দেহজনক মুভমেন্ট দেখলেই আটক করা।
    ৫)যে রাস্তা যে গলি যত বেশি ভালনারেবল সেখানে তত বেশি পুলিশ মোতায়েন করা।
    ৬)মেয়েদের সুরক্ষার জন্যে মহিলা পুলিশ পরিচালিত থানা বানানো।
    ৭)পুলিশ এর হাতে ইলেকট্রিক ব্যাটেন কিনে দেওয়া
    ইত্যাদি যা যা s, একক, এবং অন্যেরা ভাবতে পেরেছেন ও ভাবছেন

    (খ) এর জন্য চাই
    ১)ক্রাইম ঘটার ঘটার পরে তার দ্রুত তদন্ত,
    ২)অভিযুক্তদের উইদাউট ফেইল পাকড়াও করা
    ৩)দ্রুত বিচার
    ৪)কঠোর শাস্তি
    ৫)প্রতি বারো ঘন্টা অন্তর কেসের প্রোগ্রেস রিপোর্ট দেওয়া,
    ৬)তদন্তে যতদূর সম্ভব গোপনীয়তা অবলম্বন করা,
    ৭)নন বেলেবেল ওয়ারেণ্ট বাধ্যতামূলক করা,
    ৮)সরকারী খরচে তার সমস্ত চিকিৎসার ভার নেওয়া,
    ৯)থানায় ডায়ারী নিতে দেরী করলে সেই থানার ইন চার্জকে ইমিজিয়েট সাসপেন্ড করা,
    ১০)ধর্ষন সঙ্ক্রান্ত মামলায় জড়িত ব্যক্তিদের সমস্তরকম রাজনৈতিক অধিকার বাজেয়াপ্ত করা,
    ১১)আরো বেশী সংখ্যক হেল্পলাইন চালু করা
    (ইত্যাদি আরো যা যা sch ও আপনারা ভাবতে পারেন।)
    }}

    দিল্লীর কেসটায় ডাইরেক্ট প্রিভেনশনের সমস্ত সুযোগ ছিল। দেশের রাজধানীতে প্রকাশ্য জনবহুল সড়কের মধ্যে দিয়ে যাওয়া একটা পাবলিক ট্রান্সপোর্টে প্রাইম টাইমে ওপেনলি একটা ব্রুটাল রেপ হচ্ছে অলমোস্ট মার্ডার ঘটছে এটাকে রাজ্যের ও রাষ্ট্রের শাসনতন্ত্রের সিকিউরিটির প্রশ্নে টোটাল ফেলিওর ছাড়া বলার কিছু নেই। ওপেনলি পেটে ছুরি ঢুকিয়ে খুন বা গুলি চালিয়ে বা মাথায় ডান্ডা মেরে ছিনতাই বা খুলেআম ডাকাতি এই সব সব রকম কেসেই তাই, ল-অ্যান্ড-অর্ডার সিস্টেমের টোটাল ফেলিওর।

    এবার অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে রাষ্ট্রের পক্ষে ডাইরেক্ট প্রিভেনশন করা সম্ভব নয়। যেমনঃ
    ১)ম্যারিটাল রেপ,
    ২)পরিবারের মধ্যে আত্মীয়দের করা রেপ
    ৩)সংগঠিত বা অসংগঠিত যৌনকর্মীদের কাস্টমার বেছে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার পরে কোনো মনোমালিন্যগত রেপ
    ৪)ওয়ান নাইট স্ট্যান্ড এর জন্য অ-পূর্বপরিচিতের সাথে অচেনা বাসায় ঢোকার পর হওয়া রেপ (এমনকি হয়তো ঘরে আরো কয়েকজন উপস্থিত ছিল)
    ৫)প্রেমিকের সাথে অ্যাডাল্টারি করতে যাওয়ার সময় হওয়া রেপ (হয়তো ছেলেটার অন্য বন্ধুরা উপস্থিত, বা সাদর সম্মতিতে ব্রা-টি খুলে দেওয়ার পর পূর্ণ অসম্মতিতে জোর করে প্যান্টিটা খুলে নেওয়া হল)
    ৬) বিবাহের ভুয়ো প্রতিশ্রুতি দানে লব্ধ সম্মতির জেরে সহবাস।
    ইত্যাদি।

    ইতিমধ্যে চেনা "অতএবঃ" এর গন্ধ পেয়ে যারা আস্তিন গোটাচ্ছেন বা কাজের ফাঁকে দুদন্ড উঁকি মারতে এসে যারা সময়াভাবে লজিকালি ফলো করতে পারছেন না তাদের জন্য আবার বলে রাখি, এর কোনোটাকেই লাইসেন্স ফর রেপ বলা হচ্ছে না, কোনোক্ষেত্রেই রেপ কে লেজিটিমাইজ বা ট্রিভিআয়ালাইজ করা হচ্ছে না। বলা হচ্ছে শুধু এটুকুই, যে এর কোনোক্ষেত্রেই রাষ্ট্রের পক্ষে ডাইরেক্ট প্রিভেনশন সম্ভব নয়। সে করতে হলে রাষ্ট্রকে প্রাইভেট স্পেসে ঢুকতে হবে, ড্রোনিং ইত্যাদি মাধ্যমে সারভেইলেন্সকে পার্সোনাল স্পেসে এনে ফেলতে হবে এবং দ্রিকে আগামীর অবয়ব লিখতে হবে।

    তো, উপোরোক্ত ৬ টি এবং সেরকম সব ক্ষেত্রে, যেখানে ডাইরেক্ট প্রিভেনশন সম্ভব নয়, সেখানে কড়া পানিশমেন্ট তথা ইনডাইরেক্ট প্রিভেনশন ছাড়া রাষ্ট্রের হাতে উপায় নেই। সুস্থ সমাজ ও নাগরিক সেফটির জন্য ইনডাইরেক্ট প্রিভেনশনও খুবই প্রয়োজণীয় এনিয়েও কোনো সন্দেহ নেই। এসব ক্ষেত্রেই দ্রুত অভিযোগ নেওয়া, মহিলা পুলিশের উপস্থিতিতে আধুনিকতম মেডিক্যাল টেস্ট গ্রেফতার ও দ্রুত বিচার এসবই একান্ত প্রয়োজন। এ নিয়েও আশা করি কোনো দ্বিমতই নেই।

    এবার পরের আলোচ্য বিষয়, যা লজিকালি এর সঙ্গেই জড়িত সেখানে আসা যাক? কলকাতার পার্কস্ট্রীটের রেপ এই দিল্লীর রেপের চেয়ে কিভাবে আলাদা? রেপ হিসেবে বিন্দুমাত্র আলাদা নয়। দুটোই রেপ, দুটোই ঘৃণ্য অপরাধ, দুটোতেই অপরাধীদের অবিলম্বে কঠিন শাস্তি পাওয়া উচিত। আলাদা, রাষ্ট্রের রেপ-টি প্রিভেন্ট করার সম্ভাবনায়। পার্কস্ট্রীটে ডাইরেক্ট প্রিভেনশন অসম্ভব ছিল বলেই আমার মনে হয়।

    আমার অভিজ্ঞতায় রাত দুটোয় যে মেয়েরা ডিস্ক থেকে বেরোয় তারা
    ১)নিজেদের বন্ধু বান্ধবী গ্রুপ বা প্রেমিকদের সাথে বাড়ি ফেরে, বা,
    ২)তাদের বাড়ি ফেরার ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করা থাকে (ড্রাইভার বা নিজের/বন্ধুর গাড়ি বা ট্যাক্সি), বা,
    ৩)ডিস্ক থেকেই তারা ওয়ান নাইট স্ট্যান্ডের পার্টনার জোগাড় করেন, বা
    ৪)ডিস্ক থেকেই তারা কাস্টমার জোগাড় করেন প্রসটিট্যুশন পারপাসে, বা,
    ৫)এমন ও অসম্ভব নয় প্রথমবার ডিস্কে গিয়ে রাত দুটোয় বেরিয়ে যানবাহনের অপ্রতুলতায় টোটাল ঘাবড়ে ও হেল্পলেস হয়ে পড়েছেন কেউ।
    সম্ভাবনাগুলোকে মেয়েদের ক্ষেত্রে ও এই কটায় সীমাবদ্ধ রাখলাম, কারন এতেই যা বলার বোঝানো যাবে মনে হয়।

    কথা হল পার্কস্টীটের কেস টি ১ বা ২ নয়। আর ডিভোর্সি সিঙ্গল মাদার প্রাক্তন কলসেন্টারকর্মী বর্তমান বেকার মহিলাটিকে আমি ঠিক সরল গোলগাল প্রথমবার ডিস্কে গিয়ে রাত দুটোয় বেরিয়ে যানবাহনের অপ্রতুলতায় টোটাল ঘাবড়ে ও হেল্পলেস হয়ে পড়ার মতো আলাভোলা বেচারাও ভাবতে পারলাম না। পার্কস্টীটে মহিলাটির পরিস্থিতি ৩ ও ৪ নম্বর পরিস্থিতির চেয়ে খুব বেশি আলাদা করে দেখা একটু কঠিন। এই দুক্ষেত্রেই যেমন বলেছি রাষ্ট্রের পক্ষে ডাইরেক্ট প্রিভেনশন সম্ভব ছিল না। আবার বলে রাখি, ৩, ৪ বা পার্কস্ট্রীটের কেস-এর কোনোটাকেই লাইসেন্স ফর রেপ বলা হচ্ছে না, কোনোক্ষেত্রেই রেপ কে লেজিটিমাইজ বা ট্রিভিয়ালাইজ করা হচ্ছে না। বলা হচ্ছে শুধু এটুকুই, যে এর কোনোক্ষেত্রেই রাষ্ট্রের পক্ষে ডাইরেক্ট প্রিভেনশন সম্ভব নয়। কড়া পানিশমেন্ট অবশ্যই সম্ভব,।

    তাই ঘটনা পরবর্তী এফ আই আর কেন নেওয়া হবে না, মুখ্যমন্ত্রী কেন ছাগলের মতো স্টেটমন্ট দেবেন, মেডিকাল পরীক্ষা কেন ঠিক মতো হবে না, দোষীরা দীর্ঘদিন কেন গ্রেফতারি এড়িয়ে ঘুরে বেড়াবে, বিচার কেন ডিলেইড হবে এসব নিয়ে শুধু পথে নামা বা ভাঙচুর কেন আরো অনেক কিছু করে ফেলা উচিত।

    আমি কখন কোথায় কার সাথে কোন গাড়িতে উঠব বা উঠব না এটা যদি পার্সোনাল চয়েস হয়, ব্যক্তিগত স্পেস হয় তার কনসিকোন্সে ক্রাইম সংগঠিত হলে রাষ্ট্র এসে ক্রাইম টি ঘটা প্রতিরোধ করবে এটা হয়না। (রাষ্ট্র আগাগোড়াই এমন পরিমন্ডল বজায় রাখবে যেখানে আদৌ ক্রাইম করার সাহসই কারোর হবে না - এটা কাম্য হলেও আলাদা আলোচনার বিষয় - কড়া পানিশমেন্ট কেস)। কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে শরীর উপভোগের উদ্দেশ্যে কোনো গোপন দেরায় যায় আর সেখানে তাকে পিটিয়ে বা খুন করে তার সর্বস্ব ডাকাতি হয় (দিল চাহতা হ্যায় - সইফ আলি খান) তাহলেও একইভাবে ডাইরেক্ট প্রিভেনশন সম্ভব নয়। ঘটনা পরবর্তী প্রসিকিউশনে গফিলতি অবশ্যই একইসঙ্গে বরদাস্ত করা যায় না।

    এর চেয়ে স্পষ্টভাবে বাংলায় বক্তব্য রাখার ক্ষমতা মনে হয় আমার নেই।
  • siki | ২৮ ডিসেম্বর ২০১২ ২০:১১581798
  • দু একটি ক্ল্যারিফিকেশন। নিতান্তই কথা চালানোর সুবিধের জন্যে।

    দিল্লির বাসটা কোনও পাবলিক ট্র্যান্সপোর্ট ছিল না, ছিল একটি প্রাইভেট চার্টার্ড।

    মেয়েটি ডেটেও যায় নি, খুব রাতও হয় নি তখন। রাত সাড়ে আটটায় সিনেমা দেখে বাড়ি ফিরছিল। অটো ওলা রিফিউজ না করলে সে দশটার মধ্যেই বাড়ি ফিরতে পারত।

    ন্যান, এবার কথা চালান।

    ও হ্যাঁ, আরেকটা কথা। দিল্লিতে গাড়ির সংখ্যা কলকাতা চেন্নাই মুম্বাইয়ের মোট গাড়ির যোগফলের থেকেও নাকি বেশি। তাই প্রতিটা প্রাইভেট ভেহিকলে নজরদারি চালানো থিওরিটিক্যালি সম্ভব হলেও প্র্যাকটিকালি অসম্ভব। যদিও এটা কোনও এক্সকিউজ নয়।
  • kd | ২৮ ডিসেম্বর ২০১২ ২১:৫৬581799
  • একটা খুব সিরিয়াস ইস্যু দেখছি কোন লিস্টেই নেই।

    ট্র্যায়ালের সময় অভিযুক্তের উকিল মেয়েটিকে প্রশ্নের ছ্দ্মবেশে মেয়েটিকে বারবার রেপ করেন। এটা বন্ধ হওয়া উচিত।
    আমার পরিচিতা একজন আমাদের (মানে বাড়ির সকলের) কাউন্সেলিংএ আর তার ভাবী স্বামী ও তার বাড়ির সকলের (সম্বন্ধ করা) অ্যাসিওরেন্স যে কিছুই পাল্টায় নি,অনেকটা রিকভার করতে পেরেছিলো। কিন্তু কোর্টে সাক্ষী হিসেবে যে অ্যাবিউজ ফেস করেছিলো, সেটা নিতে পারে নি, সুইসাইড করেছিলো।
    এরপর থেকে আমি কিছুতেই আর উকিলদের সহ্য করতে পারি না। হয়তো ঠিক না, কিন্তু এখনও ওই অ্যাগনি ভুলতে পারিনি।
  • Shola the Great | ২৮ ডিসেম্বর ২০১২ ২২:২০581800
  • "পার্কস্টীটে মহিলাটির পরিস্থিতি ৩ ও ৪ নম্বর পরিস্থিতির চেয়ে খুব বেশি আলাদা করে দেখা একটু কঠিন"

    কাকলি ঘোষ দস্তিদার, এনি ওয়ান?
  • a x | ২৮ ডিসেম্বর ২০১২ ২২:৩৩581802
  • এটা একটা অদ্ভূত যুক্তি। ডেথ পেনাল্টির কার্যকারিতা প্রসঙ্গে বিপরীত ডেটা দিলে বলা হচ্ছে এই ডেটা থেকে কিছুই বোঝা যায়না। আবার উল্টো কোনো ডেটা নেই যা দেখিয়ে কার্যকারিতার পক্ষে কনক্লুশন টানা যায়। তাহলে কিসের বেসিসে ডেথ পেনাল্টি চাওয়া হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন