এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • k | ১২ নভেম্বর ২০১৬ ২০:০৩725785
  • স্টলের জন্য আগেভাগেই অ্যাপ্লাই করে রেখে আপনি একটি সদর্থক পদক্ষেপ নিতে পারেন।
    কালো টাকা অর নো কালো টাকা, গুরু যে কি করে স্টল পায় সে তো আর কারো অজানা নয়!
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ২০:০৪725786
  • আপ্লাই তো কবেই করা আছে।
  • k | ১২ নভেম্বর ২০১৬ ২০:০৫725788
  • হ্যাঁ সব্বাই সব্বাইকে ইগনোর করুন। চাইলে সব্বাই সব্বাইকে এটাকও করতে পারেন।
    ফল একই...
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ২০:০৫725787
  • ইগনোরই তো করে এসেছি এদ্দিন।
  • k | ১২ নভেম্বর ২০১৬ ২০:০৬725789
  • নাঃ
    আমি আর ফুট কাটবো না। আমার বিজেপি পন্থী ভাইয়েরা রূষ্ট হবেন!
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ২০:০৯725790
  • @narendramodi হ্যান্ডলটা ট্যাগ করে টুইট/ফেবু-পোস্ট করুন সবাই। চালু হ্যাশট্যাগ - #DeMonetisation, #CurrencyBan, #CurrencyScam, #EmperorWithoutClothes, #NanoChip ইত্যাদি -ইস্যুমাফিক বসাতে হবে।
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ২০:১০725791
  • এমনকি চেতন ভগত অবধি সুধীর চৌধুরীকে প্যাঁক দিয়েছে!
  • k | ১২ নভেম্বর ২০১৬ ২০:১১725792
  • অ্যাঁ অ্যাপ্লাই করা আছে??
    আমার সিপিয়েমপন্থী ভাইয়েরা শুনছেন?
    বিজেপির সঙ্গে আঁতাত করে গুরুচন্ডাল৯ কালো টাকা বাতিল হয়ে যাবার প্রাক্ মুহুর্তে কালো টাকা জমা দিয়ে স্টলের জন্য এপ্লাই করে রেখেছে!! আপনরা শীঘ্র গুরুর পাসবইটি এবং এপ্লিকেশন ফর্মটি প্রকাশ্যে আনুন।
  • k | ১২ নভেম্বর ২০১৬ ২০:১২725793
  • নাঃ
    সবকিছুর একটা লিমিট আছে। আমি এই চুপ করলুম।
  • d | ১২ নভেম্বর ২০১৬ ২০:২৯725797
  • আচ্ছা সারা ভারতের ছোট দোকান, রেস্টুর‌্যান্ট, ব্যবসায়ী, ম্যানুফ্যাকচারার রা সোমবার থেকে নাকি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। এই খুচরোর সমস্যা না মিটলে প্রত্যাহার করবে না?
    অফিস গ্রুপে পেলাম, কিন্তু আর কোথাও পাচ্ছি না।
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ২০:৩১725798
  • ধুর, যাদের মাসকাবারি বাজার হয়, তাদের বেশিরভাগ সময়েই সেইটা মাসের শুরুতে হয়ে যায়। তারপর রোজকার দুধ, পাঁউরুটি এইসব। এর মাঝে একদিন দুধের দোকানে একটা পুরনো পাঁচশো দিয়েছি, কিন্তু ২০০০ দিলে মারবে। ওদের কাছেই বা খুচরো আসবে কোত্থেকে?
  • Reshmi | ১২ নভেম্বর ২০১৬ ২০:৪১725799
  • নতুন ৫০০ র নোট কেন এখনো বাজারে এলো না, সেই নিয়ে কেউ কিছু বলেছে কি?
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ২০:৪৮725800
  • ছাপা হয়নি। দু হাজারের নোটগুলো কিছুদিন আগেই ছাপা হয়েছে - এখন তো সব বেরোচ্ছে, মাসখানেক আগেই নাকি বিজেপির কে যেন নোটের ছবি পোস্ট করেছিলো।
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ২০:৪৯725801
  • আর তখন থেকেই একটা সিলেক্ট কমিউনিটিতে এই নোট ব্যানের স্পেকুলেশন ছিলো। বেসিক্যালি যাদের জানার তারা জানতো।
  • sswarnendu | ১২ নভেম্বর ২০১৬ ২০:৫৪725802
  • আরে যাদের জানার তাদেরকে মোদীই ফোন করে জানিয়েছে কয়েক মাস আগে, প্রধানমন্ত্রী বলে চাকরির ভয় নেই?
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ২০:৫৬725803
  • সে তো টপ কয়েকটা। এটা অনেকটা ৭-লেয়ার নেটওয়ার্ক স্ট্যাকের মত - সবকটা লেয়ার তার পীয়ার লেয়ারের সাথে কথা বলে:-p
  • Arpan | ১২ নভেম্বর ২০১৬ ২১:০০725804
  • সেইটাই তো। তুমি আর আমি বুঝছি। অরুন্ধতী কি আর মুদিখানায় গিয়ে বাজার করেন?

    @ধিঙ্গিপদ
  • দেব | ১২ নভেম্বর ২০১৬ ২১:০৪725806
  • খুউব খারাপ ব্যাপার হতে যাচ্ছে এটা। সরকার এই যদি সিদ্ধান্তটা প্রত্যাহার না করে সর্বনাশ হবে এবার। প্রত্যাহার করলেও অর্থনীতি যা চোট খেল মোদিকে আর ২০১৮ এ ফিরতে হচ্ছে না। জেটলী এখন জানাল যে এটিএম গুলো চালু হতে দু'সপ্তাহ! মানে বাস্তবে জানুয়ারী হয়ে যাবে। এরা শালা কি কোয়ালিটির গাঁজা খেয়ে দেশ চালাচ্ছে খোঁজ নিতে হবে এবার। ভেবেছেটা কি? একাধিক সপ্তাহ রক্ত ছাড়া কোন মানুষ বাঁচে?

    আর এটিএম চালু হলেও কিস্যু বিশেষ উন্নতি হবে না। অঙ্কটা খুব সোজা। ৭০% ভারতীয়র কাছে ব্যাঙ্ক একাউন্টই নেই। গ্রামের দিকে সার্কুলেশন শেষ। নতুন নোট নেই। যেটুকু অল্পে অল্পে ছাড়ছে গ্রামে গিয়ে পৌঁছতেও সময় লাগবে। বুঝতে পারছেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে?

    যারা ভাবছেন আমার আর কি, প্লাষ্টিক আছে, এয়ার কন্ডিশন্ড বাজার থেকে আলু কিনব, দু'সপ্তাহের মধ্যে বাজারে চাল গমের সাপ্লাই বন্ধ হতে চলেছে। হলিউডি পোষ্ট-এপোক্যালিপটিক সিনেমার সীন আসবে এবার। এটিএম ব্যাঙ্কের ভিড় তো ভূমিকা মাত্র। আপনেরা খাবারদাবার ষ্টক করতে শুরু করেন।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৬ ২১:০৯725807
  • ২০১৯
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ২১:১৪725808
  • ২০১৯। কিন্তু ফিরতে হচ্ছে না এটা অত জোর গলায় বলতে পারছি না। লোকের মেমরি।খুব ছোট। নইলে ২০০০+ লোক খুন করেও লোকটা এত উঠতো না।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৬ ২১:১৫725809
  • ২০১৯ আপাতত মুলতুবি থাক। আগামী বছরের বিধানসভা নির্বাচন হল পাখির চোখ। সবারই।
  • Reshmi | ১২ নভেম্বর ২০১৬ ২১:২০725810
  • এটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে ঢোকেনি যে ৫০০ র নতুন নোট ছাপাতে দেরি করার কারণট কী? টেকনিক্যাল অসুবিধে নাকি এর পেছনেও কোন সো কলড স্ট্র্যাটেজি! কারণ শুধু ২০০০ এর নোট পেলে জনতার যে চূড়ান্ত ভোগান্তি হবে এটা বুঝতে তো আর এক্সপার্ট হতে হয় না।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৬ ২১:২২725811
  • আনুসঙ্গিক প্রশ্নঃ যেকোন নতুন নোটের জন্যই কি মেশিন ক্যালিব্রেট করতে হয়?
  • Arpan | ১২ নভেম্বর ২০১৬ ২১:২৪725812
  • ব্যাঙ্কের কাউন্টারে চাইলে শুধু একশোতে টাকা তোলা যাচ্ছে। অনেকেই ২০০০ এর নোট নিয়েছে হুজুগে পড়ে।
  • সিকি | ১২ নভেম্বর ২০১৬ ২১:২৯725813
  • দু হাজারের নোট আজ দূর থেকে একজনের হাতে দেখলাম। নিজের হতে পাই নি এখনও।

    আপাতত তিরিশজনের লাইনের শেষে দাঁড়িয়ে শেষমেশ অজস্র রক্তচক্ষু এবং বাক্যবাণ উপেক্ষা করে পরপর দুটো এটিএম কার্ড দিয়ে চার হাজার তুলে নিয়ে বাড়ি ফিরে চা খাচ্ছি।
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ২১:৩৬725814
  • প্পন - না, সকালে অ্যাক্সিস ব্যাঙ্কে মিশিয়েই দিয়েছে। ১০ তুললে ৪ একশো, বাকি ৬ দুহাজার, এরকম। অপশন দেয়নি।
  • দেব | ১২ নভেম্বর ২০১৬ ২১:৩৭725815
  • লেটস বি অনেস্ট। ২০০০+ লোক খুন 'করেও' ক্ষমতায় আসে নি, 'করেই' ক্ষমতায় এসেছে। হিন্দু মেজরিটি ভরসা করেছে ঐ জন্যেই। মেমরিতে ঐ রেজুমেটি বরাবরই ছিল। সেই মেজরিটিই আবার ফুরুত করেও দেবে।
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ২১:৪০725817
  • ডাইমেনশন এক থাকলে রিক্যালিব্রেট করতে হয় না। আর এক্ষেত্রে শুধু ডাইমেনশন নয়, ২০০০ বলে কিছু ছিলো না। যেটা বোঝা যাচ্ছে না সেটা হল এই রিক্যালিব্রেশন ফিউচারপ্রুফ হবে কিনা - মানে ১০০০ নাকি ফেরত আসবে, সাথে ৫০০০/১০০০০ও আসবে - তখন কি ফের ক্যাসেট বদলানো এবং রিক্যালিব্রেশন হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন