এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৮০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ২৪ এপ্রিল ২০১৬ ০৮:০৩700236
  • ২০০৯ এ যা হয়েছিল, তাতে অন্তত কিছু লোকের জেলে যাওয়া উচিত ছিল। সেসব কিছু হয়নি। ডড-ফ্র্যাঙ্কটুকু ঐসময় বেয়ার মিনিমাম এবং পলিটিকাল নেসেসিটি ছিল। ডড-ফ্র্যাঙ্কের বিরুদ্ধে খুব ইন্টেন্স এবং ভিশিয়াস লবিয়িং হয়েছিল।

    ২০১২র ইলেকশানে ওবামা কিন্তু ডড-ফ্র্যাঙ্ককে অ্যাচিভমেন্ট বলে প্রোজেক্ট করেনি, খুব লো-কী ছিল ঐ ব্যাপারে। ২০০৮ এ ওবামা ক্যাম্পেনে পয়সা ঢেলেছিল গোল্ডম্যান স্যাক্স। কিন্তু ২০১২ তে একেবারেই নয়, বরং মিট রমনিকে সাপোর্ট দিয়েছিল তারা। এই কারণেই।

    মিলিটারী ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের হয়ে আমেরিকা যথেষ্ট যুদ্ধ করেছে। আফঘানিস্তান-পাকিস্তানে ড্রোনের ব্যবহার অনেক এক্সপ্যান্ড করেছে, বমিংএ অনেক সিভিলিয়ান মেরেছে। বিশ্রীভাবে লিবিয়া অ্যাটাক করেছে। ইরাক, ইয়েমেন, সোমালিয়ায় বমিং করেছে। তবু বলব, যুদ্ধের ব্যাপারে ওবামা তার টীমের তুলনায় অনেক কম হকিশ। ওবামার তুলনায় হিলারী এবং কেরী বেশী যুদ্ধবাজ। লিবিয়ার যুদ্ধ হিলারী নিজে পুশ করেছিল অনেকটাই। বরং বলব, একটা সময় এসেছিল যখন আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশানে অনেকেই সিরিয়ায় বমিং করার কথা ভাবছিল, ওবামা পিছু হটে এবং বমিং না করার সিদ্ধান্ত নেয়।

    পার্সন টু পার্সন ভেরিয়েশানও হয়। দুজনই গোল্ডম্যান স্যাক্সের থেকে টাকা নিল। কিন্তু দুজনের কাজকর্মে তফাত থাকবে। হিলারী এলে যুদ্ধবিগ্রহ একটু বেশী হবে। যুদ্ধের ব্যাপারে ওর ট্র্যাকরেকর্ড সুবিধের নয়।
  • S | ২৪ এপ্রিল ২০১৬ ০৮:০৯700237
  • সিরিয়ায় বম্বিঙ্গের ক্ষেত্রে কঙ্গ্রেসেও অনেকে রাজী ছিলোনা।
  • বিপ | ২৪ এপ্রিল ২০১৬ ২১:৩২700238
  • মঙ্গল বারে হিলারীর বুথ এজেন্ট হওয়ার অফার আছে। ভোটকেন্দ্র বাড়ির কাছে। ভাবছি কি করব।
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ০২:০৭700239
  • ও বিপদা, কোচ ব্রাদার্স যে হিলারীকে ডোনেশন দেবে বলেছে? হা-হা-হা-হা-হা-হা ঃ))
  • Bip | ২৫ এপ্রিল ২০১৬ ০৪:১২700240
  • Hillary denied his endorsement
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ০৪:৪৩700241
  • ডিক্লাইন করবে সেতো জানা কথা। কিন্তু বার্ণী পন্থীরা ছেড়ে দেবে?
  • Bip | ২৫ এপ্রিল ২০১৬ ০৫:৩৩700242
  • She clearly told she despised Koch brothers for their roles in denying climate change
  • bhagidaar | ২৭ এপ্রিল ২০১৬ ০৫:৪৮700243
  • মিড-অ্যাটলান্টিকের খবর কি?
  • SS | ২৭ এপ্রিল ২০১৬ ০৬:৪৭700244
  • আজ অ্যাসিলা প্রাইমারি তে (অ্যামট্র্যাকের অ্যাসিলা ট্র্রেনের জন্যে, যেটা ডিসি থেকে বোস্টন যায়) ট্রাম্প ক্লিন সুইপ। পাঁচটাই জিতেছে। হিলারি এখনেও তিন। কানেটিকাট বোধহয় পেয়ে যাবে, রোড আইল্যান্ড স্যান্ডার্স।
  • ঈশান | ২৭ এপ্রিল ২০১৬ ০৬:৪৯700246
  • পেনসিলভ্যানিয়া, মেরিল্যান্ড, ডেলাওয়্যার হিলারি জিতছেন।
    কানেটিকাট, রোডস আইল্যান্ড সম্ভবত বার্নির।

    ট্রাম্প সব স্টেটেই বিপুল মার্জিনে জিতছেন।

    মোদি, মমতা, ট্রাম্প, হিলারি, সবাইই এগিয়ে। হায়।
  • SS | ২৭ এপ্রিল ২০১৬ ০৭:৫৩700247
  • কানেটিকাটে হিলারির চান্স আছে। রুরাল এরিয়ার ভোট সব এসে গেছে কিন্তু যেসব যায়গায় পপুলেশন বেশি, যেমন হার্টফোর্ড, স্ট্যামফোর্ড, নিউ হ্যাভেন এইসব যায়গায় ভোট এখনো কাউন্ট হয়নি আর এখানে হিলারি অনেক মার্জিনে এগিয়ে।
  • SS | ২৭ এপ্রিল ২০১৬ ০৮:০৯700248
  • কানেটিকাট হিলারির। এখুনি প্রজেকশান দেখলাম।
  • lcm | ২৭ এপ্রিল ২০১৬ ০৯:৪৩700249
  • কেসিচ এর এই ছবি দেখে ট্রাম্প-এর কমেন্ট - "Never seen a human being eat in such a disgusting fashion"
  • aka | ২৭ এপ্রিল ২০১৬ ০৯:৫২700250
  • অমৃতলালঃ

    হিলারি ক্লিন্টন আম্রিগার প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন - ইহা সত্য, মার্ক্সবাদ ও বিগ্যানের থেকেও।
  • dc | ২৭ এপ্রিল ২০১৬ ১০:০৮700251
  • আমার কিন্তু মনে হয় ট্রাম্প হিলারিকে জোর ফাইট দেবে। ট্রাম্প জিতেও যেতে পারে। দেখা যাক।
  • bip | ২৭ এপ্রিল ২০১৬ ১০:২১700252
  • আজ সকাল সাতটাই উঠেই ভোট দিতে গেলাম। বাড়ী থেকে দুমিনিট দূরে বুথ। এলিকট মিডল স্কুলে।
    বুথে কোন লোক নেই -অন্তত বাইরে। হিলারী বা বার্নি কারুর প্ল্যাকার্ড নেই। ট্রাম্পের প্ল্যাকার্ডে ছয়লাপ। স্কুলবোর্ডের পার্থীদের এজেন্টরা বাইরে ক্যানভাসিং করছে।

    বুথের ভেতরে ছিলাম দশ মিনিট। এখানে ডাইভার লাইসেন্স দেখালে ওরা ডেটাবেস থেকে বার করে আনে ভোটার কিনা। সেটা দেখে ব্যালট দেয়। ঐ দশ মিনিটে আমি এবং আমার স্ত্রী ছাড়া আর মাত্র একজন ভোটার ছিল। বুথের ইলেকশন কর্মীদের গড় বয়স সত্তরের ওপরে। সবাই মজা করে ভল্যুউন্টারিং করছেন।

    প্রেসিডেন্সিয়াল ইলেকশন মোটেও এত ফাঁকা ফাঁকা হয় না। বিরাট লাইন থাকে। আজকে আসলে প্রাইমারী ইলেকশনের দিন। এর মানে হল, আজকে যারা পার্টিকার্ড হোল্ডার তারা তাদের নেতা বা ক্যান্ডিডেট কে হবে সেটা নির্বাচন করে। এখানে ব্যারাক ওবামা বা হিলারী ঠিক করে না কংগ্রেসম্যান বা সেনেটর কে হবে। এখানে শতব্দি বা দেবকে ওই ভাবে টিকিট দেওয়া যায় না। পার্টির স্থানীয় মেম্বাররা ভোট দিয়ে ঠিক করে- কে পার্টি ক্যান্ডিডেট হবে। ভাবুন তৃনমূলের পার্থী কে হবে-সেটা মমতা বা মুকুলের হাতে নেই। স্থানীয় পার্টি কার্ড হোল্ডাররা ঠিক করে সেটা। যে কেউ দাঁড়াতে পারে। আজকে ছিল তার দিন। প্রেসিডেন্টিয়াল ক্যান্ডিডেট হিসাবে বার্নি বনাম হিলারী শুধু না-আজকে সেনেট, কংগ্রেসম্যান কে হবে-তার জন্যেও ভোট ছিল। অধিকাংশ লোক স্থানীয় সেনেটর বা কংগ্রেসম্যানের নামই জানে না। আমি বরং জেনেছি তাও কিছু পার্টি করার সুবাধে। বাকী অধিকাংশ লোক একদমই এসব নিয়ে মাথা ঘামায় না।

    টার্ন আউটের অবস্থা বেশ খারাপ। এই কেন্দ্রে প্রায় ৩০০০ রেজিস্টারড ডেমোক্রাট বা রিপাবলিকান আছে। দেখছিলাম দুই বৃদ্ধ ইলেকশন অফিসার আলোচনা করছে ৩০০ ভোট দিতে এলে হয়।

    এটা আমেরিকান গণতন্ত্রের একটা বাজে দিক। জনগনের পার্টিসিপেশন কম। ফলে টাকা দিয়ে এই গণতন্ত্র ম্যানেজ করা সহজ এবং সেটাই হচ্ছে। ভালোর দিকে যেটা চোখে পড়ল-আমেরিকার কালোদের মধ্যে প্রায় ১০০% রাজনীতি সচেতন এবং তারা প্রায় সবাই ডেমোক্রাটিক পার্টির কার্ড হোল্ডার। এরাই হিলারীকে জেতাল এবার। এবং এক্টিভ ও। ডেমোক্রাটিক পার্টির মিটিং মানে এখানে কারুর বাড়িতে দশ কুড়িজনের সমাবেশ-তার মধ্যে ৮০% ই ব্ল্যাক। এটাই মেরীল্যান্ডের চিত্র।
  • bip | ২৭ এপ্রিল ২০১৬ ১০:২৬700253
  • হিলারী যে ল্যান্ড স্লাইড মার্জিনে জিতবে ক্লোজড প্রাইমারীতে-এটা লিখেছিলাম। সেটাই হল। কারন সহজ। বার্নি পাতি ঢপ-এটা যারা রাজনীতির সামান্য চর্চা করে তারাও বুঝবে। যারা রাজনীতির চর্চা একদম করে না-তারা বুঝবে না। বার্নি সেই অরাজনৈতিক নবীন ভোটারদের ঢপ ঝেরে অনেক দূর এসেছে। এবার যাও বাবা।
  • dc | ২৭ এপ্রিল ২০১৬ ১০:৩১700254
  • কিন্তু বিপ বাবু, জেনারাল ইলেক্শানের হাওয়া কেমন? ট্রাম্পের জনপ্রিয়তা তো দেখি দিনদিন বাড়ছে, সে রিপাবলিকানদের মধ্যে হলেও। ক্লিন্টন পারবে ট্রাম্পকে হারাতে? নাকি ট্রাম্প জিতে এসে হাজারটা ট্রেড ব্যারিয়ার খাড়া করবে?
  • S | ২৭ এপ্রিল ২০১৬ ১০:৩২700255
  • এইবারে না ছড়ালে দিদি সিওর প্রেসিডেন্ট। ট্রাম্প আর রিপাবলিকানরা নিজেরাই দায়িত্ব নিয়ে ছড়াবে।
  • lcm | ২৭ এপ্রিল ২০১৬ ১০:৩৭700258
  • হিলারি, বুশ, ট্রাম্প, ক্রুজ, ওবামা, বিল ক্লিন্টন -- সব বড় বড় ঢপবাজের কাছে বার্নি তো বাচ্চা
  • বিপ | ২৭ এপ্রিল ২০১৬ ১০:৩৭700257
  • ্ট্রাম্প জিতবে না। ৪৩০-১০০ ডিফারেন্সে হারবে হিলারীর কাছে।
  • dc | ২৭ এপ্রিল ২০১৬ ১১:১২700259
  • S, ট্রাম্প ছড়াবে সে তো মিডিয়া প্রথম দিন থেকে বলে আসছে। এখনো পর্যন্ত কিন্তু ছড়ায়নি, উল্টে শিওর শট নমিনেশনের দিকে এগোচ্ছে। মানে আমার আপনার পার্সেপশানে ছড়ালেও, একটা বিরাট সেকশান মনে করছে ছড়ায়নি। আর ট্রাম্পের পপুলারিটি বাড়ছে।
  • সে | ২৭ এপ্রিল ২০১৬ ১১:৪২700260
  • ট্রাম্পের পক্ষে প্রেসিডেন্ট হবার সম্ভাবনা প্রবল। হিলারি হেরেও যেতে পারে।
  • S | ২৭ এপ্রিল ২০১৬ ১১:৪৬700261
  • আশা করবো বার্ণী আনকন্ডিশনালি হিলারিকে এন্ডর্স করবেন।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১৬ ১২:০১700262
  • আর ট্রাম্প রিপাব্লিকান নমিনেশন না পেলে?
  • S | ২৭ এপ্রিল ২০১৬ ১২:১৭700263
  • তাইলে তো ট্রাম্প ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়াবে।
  • Bhagidaar | ২৮ এপ্রিল ২০১৬ ০১:২৬700264
  • ওদিকে টেড ক্রুজ কার্লি ফিওরিনাকে রানিং মেট অ্যানাউন্স করেছে।
    এটা কি সার্কাস হচ্চে?
  • S | ২৮ এপ্রিল ২০১৬ ০১:৫৩700265
  • যাচ্চলে নমিনেশান পাওয়ার আগেই। ক্রুজ আর লোক পেলোনা?
  • সে | ২৮ এপ্রিল ২০১৬ ০২:৩৪700266
  • ফিওরিনা হেভি বক্তৃতা দিলেন ইন্ডিয়ানাপোলিসে। মহিলা সুন্দর কথা বলেন। যুক্তি মতাদর্শ যেমনই হোক না কেন।
  • ঈশান | ২৮ এপ্রিল ২০১৬ ০২:৩৬700268
  • আমি বার্নি অর বাস্ট এর ফরে চলে যাব কিনা ভাবছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন