এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১৭:১৪697408
  • শ্যামলের সাথে কর্পোরেট ফার্মিংএর বিষয়ে ১০০% একমত। তবে কর্পোরেটের মালিকানা নিয়ে হয়তো লেগে যাবে।
  • shyamal | ১৮ আগস্ট ২০০৮ ১৭:৩৬697409
  • আমি দেশে থাকাকালীন একট খবর নজরে এসেছিল। যেহেতু বামেরা কেন্দ্রীয় সরকারকে টিকিয়ে রেখেছিল, তারা তার জন্য পাউন্ড অফ ফ্লেশও পেয়েছিল। মনমোহন সরকারের আমলে আগের সরকারের তুলনায় দ্বিগুণ টাকা প: বঙ্গে এসেছিল। কিন্তু তার অর্ধেকেরও বেশী ফেরৎ চলে গেছে কারণ প: বঙ্গ খরচ করতে পারেনি। টাকা ঠিক ভাবে নিয়ম মেনে খরচ করাটাও তো একটা কাজ।

    প: বঙ্গের সরকারে যাঁরা আছেন,মন্ত্রী ও আমলা, কাজ করতে হবে শুনলেই তাঁদের গায়ে জ্বর আসে।
  • siki | ১৮ আগস্ট ২০০৮ ১৭:৪২697410
  • এটা একটা ভ্যালিড পয়েন্ট। কেন্দ্র থেকে টাকা এসে আনইউজ্‌ড থেকে ফেরৎ চলে যায় কারণ রাজ্য টাকা দেয় না।

    কোনও প্রজেক্টের খরচ হয় তো একশো কোটি, তো এর পঞ্চাশ কোটি ধরা যাক কেন্দ্র দিল, বাকি পঞ্চাশ কোটি রাজ্যকে দিতে হবে। মানে একটা পার্ট কেন্দ্র দেয়, বাকিটা রাজ্যকে দিতে হয়। রাজ্যের তহবিল থেকে অনেক ক্ষেত্রেই সেই টাকা বেরোয় না বলে বছরের শেষে সে প্রজেক্টও শুরু হয় না, আর সেই পঞ্চাশ কোটি কেন্দ্রে ফেরৎ চলে যায়। লোকে শোনে, কেন্দ্রের বঞ্চনা ...
  • Du | ১৮ আগস্ট ২০০৮ ২০:০৫697411
  • অরিজিৎ, টাটাকে যেতে বলছি না তো আমরা। টাটা কারখানা করুক তবে তো জমির দামটা বাড়বে। এবারে জলাজমি বুজিয়ে সরকার দিক অনুসারীদের। আর বাকী গল্পটা ? শুধুই সবুজ কৃষিজমি বাকী চারশো একর জুড়ে থাকবে অনন্তকাল।
  • lcm | ১৮ আগস্ট ২০০৮ ২১:৪৬697412
  • শ্যামল,
    কৃষি বনাম শিল্প নিয়ে কোনো তর্ক এখন বোধহয় নেই। এই থ্রেডটা জেগে উঠল কারণ টাটা-র হুমকি।
    সমস্যাটা ঘন জনবসতি পুর্ণ এলাকায় শিল্পের জন্য জমি অধিগ্রহণে। অনুর্বর জায়গায় টিপিক্যালি জনবসতির ঘনত্ব কম, বিশাল অঞ্চল শিল্পের জন্য নেওয়ায় ঝামেলাও কম।

    তবে rএর পয়েন্টটা ঠিক, উন্নত পরিকাঠামো (রাস্তা, রেল লাইন, কলেজ, হাসপাতাল, ইলেকট্রিক পাওয়ার লাইন...) তৈরী করতে গেলে জমি অধিগ্রহণের দরকার হয়, এবং সেক্ষেত্রে জনবসতি পুর্ণ এলাকাতেও জমি অধিগ্রহণ না করে উপায় থাকে না।
  • Blank | ১৮ আগস্ট ২০০৮ ২১:৫৩697413
  • অনুর্বর জায়গায় শিল্পের সম্ভাবনা কতটা বাস্তব মুখী, সেটা নিয়েও ভাবার দরকার। কেউ একটু লিখতে পারেন এটা নিয়ে ...
  • ranjan roy | ১৮ আগস্ট ২০০৮ ২২:২০697414
  • আমার একটা কথা আছে। মানে ব্যাপারটা চোখের সামনে দেখলাম কি না!
    ছত্তিশগড়ের রায়গড় এবং জাজগীর জেলায় পাঁচট প্রাইভেট কনসার্ন পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে। জমি অধিগ্রহণের ব্যাপারে সার্ভে করে রাজ্যসরকারের থেকে অনুমতি নিয়েচে আর রাজ্যসরকারও গেজেটে নোটিস জারি করেছে।
    কিন্তু দরদাম ও পেমেন্ট কম্পানি ও ব্যক্তি কৃষকের মধ্যে ওয়ান-টু-ওয়ান হচ্ছে। সরকারের কোন মাতব্বরি নেই। ছোট খাট ঝগড়া যে হচ্ছে না তা নয়, কিন্তু সেগুলো অরাজনৈতিক এবং স্বল্পস্থায়ী।
    সরকার শুধু গাঁয়ে ক্যাম্প করে রেজিস্ট্রি করার জন্যে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। অর্থাৎ, পাটোয়ারি, তহশীলদার, উকিল, সার্ভেয়ার সবাইকে ঐ ক্যাম্পেই মীমাংসা করে জমি রেজিস্ট্রি করাতে আদেশ দিয়েছে আর খেয়াল রাখছে যাতে রেজিস্ট্রি থেকে ফি এবং স্টাম্প ডিউটি বাবদ রাজস্ব যাতে কম না হয়। একবছর হল, কোন পুলিশ-আদালত- ফৌজদারি নেই, একেবারে নো টেনশন।
    সিঙ্গুর-নন্দীগ্রামে রেট নিয়ে পারদর্শিতা দেখিয়ে টাটা আর কৃষকদের ডায়রেক্ট দরাদরি করলে অনেক সমস্যাই চুকে যেত নয়কি?
  • ranjan roy | ১৮ আগস্ট ২০০৮ ২২:২৬697415
  • আর সালিম গ্রুপ? কোলকাতায় শুনে এলাম যে আন্তর্জাতিক বাজারে এদের বিজনেস ক্রেডেনশিয়াল খুব খারাপ? সময়ে প্রোজক্ট পুরো করা, না করা, কোয়ালিটি ইত্যাদি। কেউ কিছু জানেন নাকি?
    এছাড়া যদ্দূর শুনেছি ১৯৬৪-৬৫তে সুহার্তো-নাসুশিয়েনের সেই লক্ষ লোককে কচুকাটা করায় ক্যু-দেতায় এরা ছিল পর্দার আড়ালে ফিনান্সিয়ার!
    বুদ্ধ কি আর কাউকে পেলেন না?
  • shyamal | ১৮ আগস্ট ২০০৮ ২২:৩৪697416
  • রঞ্জনদার সঙ্গে মোটামুটি একমত যে টাটা আর কৃষকদের ডিরেক্ট কথা হওয়া উচিৎ ছিল। এর মধ্যেও গলতা আছে। প: বঙ্গে কোন একটি সংস্থা ঠিক তাই করেছিলেন। কিন্তু শিল্প হবে শুনে চাষীরা দাঁও মারার লোভে এত বেশী দাম হাঁকতে লাগল যে সংস্থাটি ব্যাক আউট করল।

    সে জন্য মনে হয় লোকেশন গোপন করে টাটা বা অন্য কোম্পানীর উচিৎ সমস্ত জমি মালিকদের তথ্য নেওয়া। তার পরে একদিনে সবার সঙ্গে একটা মিটিং করা উচিৎ।
  • ranjan roy | ১৮ আগস্ট ২০০৮ ২২:৩৬697418
  • শ্যামল,
    কৃষির মার্জিনাল রিটার্ন যে শিল্পের চেয়ে অনেক কম এটা প্রায় axiomatic
    কিন্তু তাই বলে সারা কৃষিজমিতে শিল্প অথবা সব কৃষককে "" রোজগেরে গিন্নি'' বানানো কোন লং টার্ম সমাধান হতে পারে না।
    কারণ, কৃষির সংগে জড়িত আছে সমাজের "" ফুড সিকিউরিটি''র প্রশ্ন। ফলে দরকার কৃষিকে আগের চেয়ে বেশি উৎপাদক তথা মার্কেটিং কৃষকের জন্য রেমুনারেটিভ করা।
    এর সমাধানে আপনার "" ক¾ট্রাক্ট ফার্মিং'' ( কল্লোল সমর্থিত) নিয়ে আমার মনে একটু কিন্তু-কিন্তু আছে। কর্পোরেট হাউস ফুড প্রোডাকশনের জন্যে ফার্মিং করবে এমন কোন বাধ্যবাধকতা নেই। ওদের চাই হাই মার্জিনাল রিটার্ন।
    আমার আশংকা এটা নতুন ভাবে সেই দাদন নিয়ে ধানের বদলে নীলচাষ হবে।
  • Du | ১৮ আগস্ট ২০০৮ ২৩:২৩697419
  • কাকতালীয় ভাবে আজকেই ফান্ড ফেরৎ যাবার সম্ভাবনার একটি উদাহরণ রয়েছে - http://www.anandabazar.com/18cal3.htm
  • shyamal | ১৮ আগস্ট ২০০৮ ২৩:৫৬697420
  • রঞ্জনদা বলেছেন কর্পোরেট ফার্মিং হলে নীল দর্পণ রিপিট হবে। আপনার কথা বুঝলাম না। যদি ধরুন ফুল চাষে লাভ চালের চেয়ে বেশী হয়, তবে কর্পোরেট বা ছোট চাষী দুইই তো চাইবে, বেশী লাভজনক ফসল ফলাতে। তাই নয় কি? তবে কর্পোরেট ফার্মিং কি দোষ করল?

    আর ফুড সিকিউরিটির ব্যাপারে দেখুন কোন দেশে yield কত :
    চাল
    India:3.12, USA:7.48, China:6.06, Australia:8.22
    গম
    India:2.62,UK:7.78,China:3.93
    সুর্যমুখী বীজ (সাদা তেল) :
    India:0.61,China:1.49,France:2.16,USA:1.36
    তাহলে দাঁড়াল যে মডার্ন,মেক্যানাইজড ফার্মিং করলে আজকের যা প্রডাকশন তা করা যাবে অর্ধেকেরও কম জমিতে। কাজেই প্রচুর উর্বর জমিতে শিল্প, বহুতল, মল করা যাবে।

    জানেন কি, যে সব রাজ্যে ট্র্যাক্টরের বিক্রি বেশী তার প্রথম বারোটা রাজ্যের মধ্যে বিহার, ইউ পি আছে কিন্তু প: বঙ্গ নেই।
  • Blank | ১৯ আগস্ট ২০০৮ ০০:৩১697421
  • পশ্চিম বঙ্গে বড় জোতদার নেই। ভুমি বন্টন প্রক্রিয়ায় চাষের জমি ছোট ছোট হয়ে গেছে। এখানে ট্রাক্টরে চাষ করা সম্ভব নয় বেশীর ভাগ ক্ষেত্রে।
  • ranjan roy | ১৯ আগস্ট ২০০৮ ০৪:১৭697422
  • শ্যামল,
    মেকানাইজড্‌ কৃষি আর ক¾ট্রাক্ট ফার্মিং সমানার্থী কি করে হল?
    ক¾ট্রাক্ট ফার্মিং বনাম ব্যক্তিগত বা সমবায় ফার্মিং উৎপাদনের মোডালিটি ও তার বণ্টনের সমস্যার সঙ্গে জড়িত। মেকানাইজেশনের সঙ্গে নয়।
    আপনার ডাটা থেকে সিদ্ধান্ত নেয়া যায় যে ভারতে কৃষি উৎপাদন বেঞ্চমার্কের নীচে, সেটা বাড়াতে হবে। এ' নিয়ে তো কোথাও ডিবেট নেই। কিন্তু তার জন্যে যদি বলেন যে সেটা মার্কিন ও চীনে ক¾ট্রাক্ট ফার্মিং এর জন্যে হয়েছে --তাহলে আমি নাচার।
    আর ইউপি বিহারের কৃষি উৎপাদন এত ট্র্যাক্টর ব্যবহার করেও বঙ্গের চেয়ে কম।
    তবে এখানে গড় জোতের আয়তন ট্র্যাক্টরের জন্য আবশ্যক অপ্টিমাম সাইজের চেয়ে কম।
    আপনার মনে পড়বে ক'বছর আগে মেদিনীপুর-হুগলিতে সিপিএম-তৃণমূল মারদাঙ্গার সময়( পাঁশকুড়া লাইন?) অনেক অর্থনীতিবিদ (কল্যাণ সান্যাল বলে নাম মনে পড়ছে) দেখিয়েছিলেন যে বর্গাদারকে জমির মালিকানা দেবার পর গত দুই দশকে অধিকাংশ জোত এত ছোট যে ভূমিহীনকে নতুন করে দেবার মতন সারপ্লাস জমি নেই।
    কাজেই ট্র্যাক্টর এনে লাভ নেই, যতক্ষণ না সবাই মিলে চকবন্দী করে পার্টনারশিপ বা সমবায় কৃষি করছে।
    না, শ্যামল। ছোট চাষী উৎপাদনের বড় অংশটাই নিজের ভোগের জন্যে করে, লাভের জন্যে নয়। সে পুঁজিপতি নয়, যে লাভের জন্যে চাষ করাচ্ছে।
    আশির দশকে অমর্ত্য সেন ও অশোক রুদ্র বোলপুরের কাছের কিছু গাঁয়ে ফিল্ড স্টাডি করে এটা দেখিয়েছিলেন।
    এরা অ্যাডাম স্মিথের আদর্শ "ইকনমিক ম্যান' নয়। লেখাটা ""Non-maximising behaviour of Farmers'' সম্ভবত: ইকনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি তে বেরিয়েছিলো।
    নীলকর চাষের সময়ও ব্যাপারটা প্রায় তাই ছিলো। চাষীরা ফুড প্রোডাকশন ছেড়ে বেশি লাভে নীল বুনতে চায় নি।
  • Arijit | ১৯ আগস্ট ২০০৮ ০৯:১৫697423
  • রাস্তাঘাটের যন্য জমি অধিগ্রহন হয়, বাড়িও ভাঙা পড়ে। সেই নিয়ে ঝামেলাও কম হয় না। সেকেণ্ড ব্রীজের হাওড়া সাইডে মন্দিরতলার পর আর রাস্তা এগনো যায়নি কারণ বাড়ি ভাঙা নিয়ে মামলা আজও কোর্টে - প্রায় বিশ বছর ধরে। ওদিকে দেরীরও একটা বড় কারণ এটা - যতটুকু মিটেছে সেটাও অনেক ঝঞ্ঝাটের পর। এসপ্ল্যানেডের পর মেট্রো নিয়েও একই ঘটনা - সি আর অ্যাভিনিউয়ে। এবার হবে দক্ষিণে। কুঁদঘাট আর বাঁশদ্রোণী মেট্রোর পর ওখান থেকে দক্ষিণে আমাদের বাড়ির দিকে বা আরো এগিয়ে চাকদহ, রেনিয়া যাবার একটিই বারো ফুটিয়া রাস্তা। যে মুহুর্তে মেট্রো শেষ হবে, তখন থেকেই ওদিকে অটো, ট্যাক্সির সংখ্যা বাড়বে। এখনি অবস্থা বেশ খারাপ। কিন্তু রাস্তা চওড়া করতে গেলে অনেক বাড়ি ভাঙা পড়বে - সেই নিয়ে ঝামেলা হবেই।

    বাড়ির দামের হিসেবে কমপেন্সেশন দিলেও অনেকে সরে না - এই নিদর্শন মন্দিরতলার দিকে অনেক - চেনা লোকজন। সিঙ্গুরের মতন গল্পটা একই - ভিটে মাটির টান। সিঙ্গুরে এর সাথে জীবিকা জড়িয়ে - এক্সট্রা। এগুলো অন্য দেশে কিভাবে সামলায় কে জানে। নতুন প্ল্যানড শহর - যেমন মিলটন কেয়েনস বাদ দিলাম - কিন্তু পুরনো শহরে তো এরকম হতেই পারে।
  • sarathi | ১৯ আগস্ট ২০০৮ ১২:৩১697425
  • http://tinyurl.com/63vxwe উপকার তাহলে কিছু হয়েছে !
  • kd | ১৯ আগস্ট ২০০৮ ১৪:১৪697426
  • অরিজিত ঠিক বলেছে - পুরোনো শহরে জমি পাওয়া আমেরিকাতেও মুশকিল। তাই I-95 (যেটা কীওয়েস্ট, ফ্লোরিডা থেকে ক্যালেস, মেন যাচ্ছে) বস্টনের মধ্যে দিয়ে যেতে পারেনি - প্রচুর পুরোনো বাড়ীর মালিকেরা কেস করেছিলো তাছাড়া বেশ কিছু হেরিটেজ সাইট ছিলো। তাই বহুদিন I-95 বস্টনের বিশ মাইল দক্ষিণে থেমে গ্যালো একটু জিব বার করে (আর একটা entry ramp going nowhere) - এখন অবিস্যি ভেঙে দিয়েছে আর SR128এর একাংশ takeover করে উত্তরের সাঙ্গে যোগ করেছে। আর্য তো ওখানে ছিলো, ও জানে নিশ্চই।

    তবে এখানে পুরোনো শহরের সংখ্যা এত কম যে এমন প্রবলেম খুব একটা হয় না। ইউরোপে তো প্রচুর পুরোনো শহর, ওখানে কী ব্যাপার, কেউ জানো?
  • Arijit | ১৯ আগস্ট ২০০৮ ১৪:২৬697427
  • নিউক্যাসলে দেখেছি শহর চারপাশে বাড়ে। সে সবজায়গাতেই তাই। আর এতই ফাঁকা জায়গা আশেপাশে যে রাস্তা করার অসুবিধা নেই। তবে ওখেনে একটা মজার ব্যাপার ছিলো - পুরনো জমির মালিকানা নিয়ে রেকর্ড সেভাবে নেই। ফলে সব জমিই মোটামুটি রাণীমার। মাঝে শুনেছিলাম নতুন করে রেকর্ড হবে।

    পুরনো শহরের মধ্যে রাস্তা চওড়া করতে দেখিনি। এগজিস্টিং মল বা অন্য স্ট্রাকচার ভেঙে নতুন করতে দেখেছি। ব্রীজও হতে দেখেছি। সিটি সেন্টারের মধ্যে ট্রাফিক নর্মালি রেসট্রিক্টেড।
  • lcm | ১৯ আগস্ট ২০০৮ ১৪:২৭697429
  • দূর্গাপুর এক্সপ্রেসওয়ে তাই করেছে, বর্ধমান শহরে ঢোকেনি, পাশ দিয়ে বেরিয়ে গেছে...
  • Arijit | ১৯ আগস্ট ২০০৮ ১৪:৩০697430
  • এক্সপ্রেসওয়ে পারে। এগুলোর তো শহরে ঢোকার দরকার নেই। শহরের বাইরে দিয়ে যাবে, শহর থেকে কানেক্টর এসে এগুলোতে পড়বে। যেটা বাইপাসে ভাবা হয়েছিলো (কানেক্টরগুলো পচা সেটা অন্য প্রসঙ্গ)। কিন্তু ধরেন মন্দিরতলা - ব্রীজটা দুম করে নামলো, নেমেই কানাগলি - বহুত চাপের ব্যাপার।
  • Arijit | ১৯ আগস্ট ২০০৮ ১৪:৩১697431
  • আর যে সে গলি নয়, শিবপুরের গলি।
  • kd | ১৯ আগস্ট ২০০৮ ১৫:১১697432
  • এক্সপ্রেসওয়ে শহরের পাশ দিয়ে যাওয়া নিয়ে একটা মজার কথা মনে পড়ে গ্যালো।

    এককালে টরন্টো শহরের ট্র্যাফিক প্রবলেম সল্‌ভ করতে তৈরী হলো ৮+৮ লেন হাইওয়ে 401, শহরের উত্তরে running east-west - দক্ষিণ ধরে, মানে লেকের ধার দিয়ে যাচ্ছে পুরোনো চার-লেনের QE-Expressway। এখন 401 শহরের পেট কেটে যাচ্ছে, মানে টরন্টো এখন 401এর দক্ষিণে যত, উত্তরেও তত।
  • kallol | ১৯ আগস্ট ২০০৮ ১৬:১৫697433
  • অরিজিত - ১৯ আগষ্ট ৯.২৬ এর পোস্ট - আবাপে আভিরূপ সরকারের উত্তর সম্পাদকীয়।
    পড়তে পড়তে হথাৎ একটা বাক্যে চোখ আটকে যায়। গা ঘিন ঘিন করে ওঠে। ""সে যাই হোক""। আমেরিকা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের অদিবাসীদের নিশ্চিহ্ন করে দেওয়াটা ওনার কাছে ""সে যাই হোক""।
    হয়তো লেখাটার প্রসঙ্গ এটা নয়। তবু লেখকের মনোভাব খুব স্পষ্ট। আর তাতে গা ঘিন ঘিন করে।
  • shyamal | ১৯ আগস্ট ২০০৮ ১৬:৩৯697434
  • প্রাচীন কালে কথা ছিল যাদবপুর থানা থেকে গড়িয়া অবধি রাস্তা চওড়া করা হবে। যাদবপুর ৮বি অবধি সহজেই করা গেল। কিন্তু সেখান থেকে গড়িয়া, এই স্ট্রেচে দুপাশে জবর দখল দোকানপাট, পার্টির আনুগত্য। তারা বলল আমরা সরবনা। আর সরকারের এটুকু সাহস নেই জবরদখল দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। তাই আজও এই রাস্তা সরু।
  • Arijit | ১৯ আগস্ট ২০০৮ ১৬:৪৮697435
  • বুলডোজার? ব্রেশ (বেড়ে+বেশ);-)
  • shyamal | ১৯ আগস্ট ২০০৮ ১৬:৫৩697436
  • কেউ যদি বেআইনি দোকান খুলে বসে কোন পার্টির দাক্ষিন্যে, তবে তাকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলে দোষটা কোথায়?
  • Suvajit | ১৯ আগস্ট ২০০৮ ১৭:৪৩697437
  • আমার একটা নিরীহ প্রশ্ন আছে। এই যে টাটা বিহারে (এখনকার ঝাড়খন্ড) বড় বড় কারখানা এত বছর ধরে চালাছে, তা সত্বেও ঐ রাজ্যের এত হতদরিদ্র দশা কেন। এত হাজারে হাজারে লোক ঐ সব রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ঢোকে কেন?
  • Ishan | ২২ আগস্ট ২০০৮ ১০:২১697438
  • এইটায় লেখা হচ্ছিল এর আগে।
  • h | ২২ আগস্ট ২০০৮ ১১:৪০697440
  • এটা সংকীর্ণ বুলডোজারবাদ না প্রশস্ত রাস্তাবাদ সেটা বাজে প্রশ্ন এবং আপেক্ষিক। আমি শুধু ভাবছি সম্ভাবনা টা কত নাটকীয়, বুলডোজার যত কাছে এগিয়ে আসছে, তত দোকানীরা সিপিএম থেকে তৃণমূল হয়ে যাচ্ছে, আর যারা অলরেডি তৃণমূল ছিল, তারা ইন্টেলেকচুয়াল হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে কিম্বা মিনিটে, কারণ তারা আগেই কেসটা বুঝতে পেরেছিল। তাহলে দেখা যাচ্ছে বুলডোজারের কয়েকটা ইটারেটিভ রান হলেই যাদবপুরের রাস্তা চওড়াও হবে, ইউনিতে পড়া বা পড়ানোর মত ইন্টেলেক্টু ও কত বেড়ে যাবে। দেশ এগোনোর পথে বাধা মেনলি সরু রাস্তা অথবা বুলডোজারের মূল্যবৃদ্ধি।সবচেয়ে ইন্টারেস্টিং হল ঠিক যে সময়ে দর্মার বেড়ায় বা মুড়ির টিনের ছাউনিতে বুলডোজারের প্রথম ইমপ্যাক্ট টা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে, আসলে নিউ ইন্ডিয়া তৈরী হচ্ছে ওল্ড মুড়ির টিনকে ভেঙ্গে। আরো সিগনিফিক্যান্ট হল, নিউটনের তৃতীয় সূত্র খান খান হয়ে ভেঙে যাচ্ছে, কারণ বুলডোজার রাজনৈতিক প্রতিক্রিয়া থেকে উন্নয়ন ক্রিয়ায় ট্রান্সফর্‌ম্‌ড হয়ে যাচ্ছে, অথচ তার কোন সামাজিক প্রতিক্রিয়া হচ্ছেনা। রাস্তা চওড়া হওয়া সঙ্কেÄও হচ্ছে না। এর পর থেকে উন্নয়নের সুফলে বিহ্বল হয়ে দোকানীরা সরকারের কাছে রেশনে বুলডোজারের পার্টস সস্তায় বিলি করার দাবী করবে। লোকাল ফাউন্ড্রি তে তৈরী হবে সর্বাধুনিক দেশে বুলডোজার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন