এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৮০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ৩১ মে ২০১৫ ১১:০৭646329
  • lcm-এর পোস্ট-টাও থাক -

    'হল না, হল না। কত সাধ ছিল, উইং-এ খেলব, বাঁ দিকে ফল্‌স দিয়ে ডান দিকে ডজ করে বেরিয়ে যাবো, ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে হলে তো কথাই নেই, পুরো ছবির মতন ড্রিব্‌ল। কোন থ্কে সোয়ার্ভিং শট নেবো, বল ধনুকের মতন বেঁকে জালে ঢুকবে। সুরজিত সেনগুপ্ত ছিল আইডল, সুরজিতের জার্সির নম্বর ছিল পোনেরো। কি করব, উচ্চমাধ্যমিকে ফুটবল অ্যাডিশন্যাল ছিল না।'
  • Souvik | ৩১ মে ২০১৫ ১৩:১২646330
  • যাক ডাবল হয়ে গেলো এখন ট্রেবলটা ভালো ভাবে হয়ে গেলেই হয়। go barca go
  • নেতাই | ৩১ মে ২০১৫ ২২:৫৯646331
  • সকল মোবাপ্রেমীদের অভিনন্দন
  • Bratin | ৩১ মে ২০১৫ ২৩:০৫646332
  • ইয়েসসসস।ঃ)))

    এই সময় গান্ধী কোথায় গেল?
  • potke | ৩১ মে ২০১৫ ২৩:০৯646333
  • গান্ধী কে মিস করছি বড়।
  • aranya | ০১ জুন ২০১৫ ০০:৩৯646334
  • মাই গড, ৮৭ মিনিট অব্দি টেনশন

    কনগ্রাটস মোবা। বাংলার জন্য দারুণ দিন আজ
  • aranya | ০১ জুন ২০১৫ ০০:৪৭646335
  • খেলাটা কেমন হয়েছে কেউ একটু লিখবেন - আঁখো দেখা হাল
  • SKM | ০১ জুন ২০১৫ ০৩:৫৭646336
  • কি ভালো laglo। Gandhi!!
  • potke | ০১ জুন ২০১৫ ০৬:৪১646337
  • তিন গোলে জিততে পারতাম অরন্যদা! প্রথম ১৫ মিনিট আর গোল টা ছাড়া লুরু এফ-সি কে খুঁজে পাওয়া যায় নি।
  • aranya | ০১ জুন ২০১৫ ০৭:৫৯646339
  • গ্রেট! @পোটকে
  • Bratin | ০১ জুন ২০১৫ ০৯:১০646340
  • একদম ঠিক। পোটকে এক কথায় লিখে দিয়েছে। অনেক গুলো অবধারিত গোল হয়নি অরন্য দা।
  • ঊমেশ | ১৭ জুন ২০১৫ ১৪:০৭646341
  • আমার জ্ঞানতঃ, এই প্রথম বিবিসি খেলার ওয়েব-সাইটের প্রথম পাতায় ভারতের ফুটবল টিমের খবর এলো, কিন্তু সেটা আবার গর্ব করে কাউকে দেখানো'র মতো নয়।

    http://www.bbc.co.uk/sport/0/football/33148543
  • কল্লোল | ১৭ জুন ২০১৫ ১৫:১৬646342
  • কোপা আমেরিকা।
    তিনটে খেলা দেখ্লাম। ব্রাজিল-পেরু, চিলি-মেক্সিকো আর আর্জেন্টিনা-উরুগুয়ে।
    ব্রাজিলের ডিফেন্সটি খাজা। গোলকিপারটিও সুবিধার নয়। আর্জেন্টিনাও তথৈবচ। তবে অন্য টিমগুলো খাজাতর, তাই শেষ পর্যন্ত হয়তো ব্রাজিল-অর্জেন্টিনাই হবে। চিলির ৭ নম্বর এ সাঞ্চেজকে ভালো লাগলো। চিলি ভালো খেলেছে।
  • ঊমেশ | ১৭ জুন ২০১৫ ১৫:৪৪646343
  • কল্লোল'দা মনে হয় ইংলিশ লিগ বা ইউরোপ লিগ ফলো করো না।
    তাই সাঞ্চেজ কে চেনো না। চিলি'র সাঞ্চেজ আর ভিদাল দুজনেই এবারে ইউরোপে দারুন খেলেছে।
    অনেকে বলছে এবারে চিলি'র ভাগ্যে শিকে ছিড়বে।

    উরুগুয়ে সুয়ারেজ কে মিস করছে। থাকলে বাকিদের জন্যে সহজ হতো না।
  • নেতাই | ১৭ জুন ২০১৫ ১৬:৫২646344
  • সুয়ারেজের কি হল আবার
  • উমেশ | ১৭ জুন ২০১৫ ১৮:৪০646345
  • সুয়ারেজ এর ৯ ইন্টারন্যাশন্যাল ম্যাচ ব্যান এখনো চলছে।
  • Tim | ১৮ জুন ২০১৫ ০৬:২১646346
  • কলম্বিয়া বেশ ভালো খেলছে। হামেসকে ব্যাপক লাগে আমার, আর এই ফালকাওটা পুউরো মাকাল।
    কিন্তু এই জুনিগার বাবা কাকা কি ফিফার কেউ? এখুনি চোখের ওপর পা তুলে ফাউল করলো আর রেফারি হলুদ কার্ড দেখালো নেইমারকে। ঃ-)
  • Arpan | ১৮ জুন ২০১৫ ০৬:৪১646347
  • ব্রাজিল পুরো ফার্স্ট হাফ ডিফেন্স করে কাটাল। নেইমার যেইটা মিস করল সেটা কাউন্টার অ্যাটাক থেকে তৈরি হয়েছিল। ওই একবারই।

    ফালকাও পুরো সিজন ছড়িয়ে এখন চেলসিতে জয়েন করবে। ভাইগ্যও বটে।
  • 4z | ১৮ জুন ২০১৫ ০৭:০৭646348
  • চেলসির ভাইগ্যাকাশে আজ ফালকাওয়ের ঘনঘটা।
  • 4z | ১৮ জুন ২০১৫ ০৭:০৮646350
  • উফ্ফ, ওটা নেক্স্ট সীজন হবে
  • Arpan | ১৮ জুন ২০১৫ ০৭:৪৫646352
  • * আজ
  • Arpan | ১৮ জুন ২০১৫ ০৭:৪৫646351
  • ব্রাজিল আর তিন গোলেও হারতে পারত। নেইমার পরের ম্যাচে নেই। এদিকে ভেনেজুয়েলা তিন পয়েন্ট নিয়ে বসে আছে। ড্র করলেই পরের রাউন্ডে।
  • 4z | ১৮ জুন ২০১৫ ০৭:৪৭646353
  • নেইমার পরের তিন ম্যাচে নেই। খামোখা মাথা গরম করে রেড কার্ড দেখলো।
  • ঊমেশ | ১৮ জুন ২০১৫ ১২:৪৭646354
  • ম্যাচ দেখিনি, শুধু ম্যাচের স্ট্যাট দেখলাম।
    সারা ম্যাচে ব্রাজিল মাত্র দুবার গোলে শট নিয়েছে। (হ্যাঁ, মাত্র দুই বার)

    নেইমার না থাকলে কিছু ফারাক পরবে কি?
    দুই টা কমে আর কতো নিচে যাবে?
  • quark | ১৮ জুন ২০১৫ ১৩:০০646355
  • তবে কিনা আজ দুটো টীমের খেলাই প্রায় একই রকম লাগল।
  • কল্লোল | ১৮ জুন ২০১৫ ২২:২১646356
  • নেইমার না থাকাটা একদিক দিয়ে হয়তো ভালো।
    রবিনহোকে এবার নামাতেই হবে। এই ব্রেজিলিয় গাধাগুলো আর কবে বুঝবে যে মাঝমাঠে একটা বল হোল্ড করার লোক লাগে। রোনাল্ডিনিহো, রোনাল্ডিনিহো ও রোনাল্ডিনিহো।
  • কল্লোল | ১৮ জুন ২০১৫ ২২:২৩646357
  • আর হ্যাঁ। ব্রেজিলের টেকো গোলকিপার মানেই মার গাঁড়িয়েছে।
  • quark | ১৯ জুন ২০১৫ ১০:০৫646358
  • জটায়ু থাগলে বলতেন "ব্রেজিলের বুরবক"!
  • Tim | ১৯ জুন ২০১৫ ১০:৫০646359
  • এত বাজে ব্রাজিল টিম অনেকদিন দেখিনি, মানে আদৌ যদি দেখে থাকি। জঘন্য! পরের রাউন্ডে না গেলে খুশি হবো।
  • কল্লোল | ২০ জুন ২০১৫ ১৩:০৩646361
  • অনুর্ধ ২০র বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল হারলো সার্বিয়ার কাছে। ২-১।
    ব্রাজিলের ১০ নম্বর গাব্রিয়েল জেসাস, গেঁজিয়ে না গেলে সিনিয়ার টিমে খেলবে। দারুন বল কন্ট্রোল।

    নেইমার নাকি কোপায় আর নেই?

    নারে টিম। গত বিশ্বকাপের ব্রাজিল টিমের সাথে কারুর তুলনা হয় না। ওঃ সেই হাল্ক আর ফ্রেড। তুলনাহীণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন