এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিংগল k | ১২ নভেম্বর ২০১৬ ১৮:৩৩725752
  • তা হবে, ট্যাক্সের ওপর ২০০% কিন্তু আমিও বললাম সেও আপত্তি করল না। আর পাঁচ লাখের ২০০% আমার নেই সেটাও সত্যি। এত সস্তাই যদি হবে তো ট্যাক্সের ওপর ২০০% দিয়ে করিয়েই বা নিচ্ছে না কেন। ওর প্রতি শ্রদ্ধার যে যায়গাটা ছিল সেটা নষ্ট করল তো। কে করল বলা মুশ্কিল ও না মোদী।

    অপ্পনদা, শনি রবিবার ব্যাঙ্কে দুনো ভীড় হওয়াই স্বাভাবিক। নিতান্ত দরকার না থাকলে আস্থে সুস্থে যেতে বলুন। সবচেয়ে ভাল হয় তক্কে তক্কে থাকলে, যখন খালি তখন ঝোপ বুঝে কোপ মেরে দেওয়া। আমি যেমন করেছি। প্রথমদিন ফার্সট আওয়ারে তিন মিনিটের মধ্যে আমার অচল টাকা ক্লীয়ার করে ফেলেছি। এবার দরকার মত তুললেই আমার চলবে, ঘরে ছোট নোট আছে কারন আমার ওগুলোই লাগে বেশী, কার্ডও আছে। তোলার জন্য আবার সুযোগের অপেক্ষায় থাকব।

    আমি মোদীর ও তার ভক্তদের জন্য বা কালোবাজারীদের জন্য খুশী বা দুঃখিত কোনটাই নই। জীবনের ওঠাপড়া উপভোগ করছি আর কি। তা গাঁয়ের মানুষ আমার ওপর যতই রেগে যাক।

    এখন বাজারে গিয়ে যেটা অসুবিধা বুঝছি সেটা হল দাম দুটাকা মত কেজিপ্রতি বেশি চাইছে। বিগ বাজারে কিন্তু দাম একই আছে। বাজারে পরিচিত দোকানদারদের কথাটা শুনিয়ে দিলাম, একে নোটের সমস্যা তার ওপর দাম বেশী নিলে আমি বিগ বাজারে বা রিলায়েন্সে কিনতে বাধ্য হব। তারা যেন সেটা মাথায় রাখে। কারন আমার আর কালো টাকা নেই। :)
  • সিংগল k | ১২ নভেম্বর ২০১৬ ১৮:৩৪725753
  • ঠিকই, তবে খুব সামান্য অসঙ্গতি দেখলেই ইনকাম ট্যাক্স যে নোটিস ধরায় আমি তার ভুক্তভোগী।
  • সিংগল k | ১২ নভেম্বর ২০১৬ ১৮:৩৭725754
  • তাও আবার ক্যাশ ট্রান্জাকশনও ছিল না সেটা, সরকারের কোষাগার থেকে সোজা ব্যাঙ্ক একাউন্টে আসা টাকা ছিল। দুদিকই ট্রেসেবল।
  • সিকি | ১২ নভেম্বর ২০১৬ ১৮:৪৭725755
  • সোমবারেও গুরু নানক। ছুটি। আমি মঙ্গলবার ট্রাই নেবো।
  • k | ১২ নভেম্বর ২০১৬ ১৮:৪৯725756
  • বুধ বিষ্যুদে ট্রাই নিন সিকিদা, ছুটি একদিন হলেও লোকের টাকা ফুরিয়ে যাবে। ওই দু চার হাজার লোকের কাছে নস্যি।
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ১৮:৫২725758
  • গ্রুপে বাউ দিল্লির মেট্রোমল লুঠের ভিডিও দিয়েছে। আর ক'দিন গেলে সর্বত্র এই হবে।
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ১৮:৫২725757
  • গ্রুপে বাউ দিল্লির মেট্রোমল লুঠের ভিডিও দিয়েছে। আর ক'দিন গেলে সর্বত্র এই হবে।
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ১৮:৫৫725759
  • বিজেপি র লোকজন আমার আর গুরুর পিছনে পড়েছে এবার। আমরা নিশ্চয়ই কালো টাকা রাখি, তাই এত চেঁচাচ্ছি। বলছে আকাউণ্ট ডিটেইল্স দেখাও। গুরু নাকি এইভাবে নর্থ ইস্টে টাকা পাঠায় ! হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছিনা।
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ১৮:৫৯725760
  • grup theke ekhaaner posT.

    ,নাঃ, আমি জীবনে বিজেপিকে সমর্থন করিনি, নরেন মুদিকেও না। কিন্তু এই প্রথমবার সমর্থন করেছিলাম। আমি দুঃখিত সেজন্য। সিদ্ধান্ত যতই বলিষ্ঠ হোক, সেটার প্রণয়নে একফোঁটাও বুদ্ধি ব্যবহার করা হয়নি। আমি নিজে এখনো অবধি অসুবিধায় পড়িনি। কিন্তু একটু চোখ কান খোলা রাখলেই দিব্যি টের পাওয়া যাচ্ছে দেশে কি পরিমাণে অরাজকতার সৃষ্টি হয়েছে। হাজার একটা উদাহরণ দেওয়া যায়। বিদ্বৎজন সেসবের ব্যাপারে নিশ্চয়ই অবহিত। তাই সেগুলো বলে বৃথা কালাতিপাত করছি না। খালি একটা প্রশ্ন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে কি ধাপে ধাপে কয়েকমাস ধরে ব্যাংক না হলেও মিনিমাম সমস্ত এটিএম কিছু কিছু দিন করে বন্ধ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত না? তাহলে হয়তো সাধারণ মানুষের এখন যে দুর্ভোগ হচ্ছে তার কিছুটা হলেও কমতো। 'কিছুটা', কারণ সব জায়গায় তো আর এটি এম নেই। তবুও হয়তো কিছুটা সুরাহা হতো। আমার ক্ষুদ্র বুদ্ধিতে তাই বলে। খুব খারাপ অবস্থা চারিদিকে, খুব। যাঁরা এইটুকু অসুবিধে তো হতেই পারে বলে ভাবছেন, তাঁদেরকে অনুরোধ করবো, বিশেষ কিছু করতে হবে না, খালি খবরের কাগজ পড়লেই এখন এই অব্যবস্থার মিনিমাম আঁচটুকু পাবেন।
  • k | ১২ নভেম্বর ২০১৬ ১৯:০০725762
  • কার টাকা আপনারা এইভাবে নর্থ ইস্টে পাঠান পাইদিদি? সিয়ার নিশ্চয়ই। চীনের হলে তো আপনাদের থ্রু তে পাঠাতে হত না, ওদের ওইদিক থেকে নর্থইস্ট কাছে।
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ১৯:০৭725763
  • এখনো অব্দি যা যা শুনেছি তার মধ্যে সিয়া আইএসাঅই র আইসিস, সবই আছে। বিজেপির লোকজনের সমস্যা মনে হয় আইএসাই আইসিস নিয়ে।

    ওহো, লালগড়ও চলে এসেছে। তাদেরও পাঠিয়েছি কিনা সেই হিসেব দেখাতে হবে ঃ)
  • k | ১২ নভেম্বর ২০১৬ ১৯:১১725764
  • আর রিজওয়ানুর আন্দোলন!!!
    সেটাও ভুললে চলবে না। পাইদিদির কাছে আমরা প্রতিটি পাই পয়সার হিসেব চাই। হ্যাঁ...
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ১৯:২০725765
  • আর ভাই ! ঃ'(

    ওদিকে হার্ভার্ডের পেপার যিনি দিয়েছিলেন, তাঁর কাছে কোশ্চেন ছিল। ওখানে তো বড় নোট সরিয়ে দেবার কথা হয়েছে। তো এই ২০০০ আনা, কি ৫০০০, ১০০০০ যা আসবে শুনছি বা এই ৫০০, ১০০০ ফিরিয়ে আনা নিয়ে কী বক্তব্য তাঁর ? একটু বুঝিয়ে দেবেন ?
  • d | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৩৬725767
  • আমার গপ্পোটাও লিখে রাখি।

    আমি কিনা হেঁটে হেঁটে আপিস যাই আসি আর শনি রোব্বারেই বাজার করে সব রান্নাবান্না করে রাখি, তাই আমার হপ্তার মধ্যে টাকাপয়সা বিশেষ লাগে না। এদিকে জুলাই না অগাস্টে একবার এটিএম থেকে মাসের প্রথমেই পুরো টাকাটা ১০০র নোটে পেয়েছিলাম। তো ১০০র নোট নিয়ে চলা মুশকিল ভেবে বাড়ীতেই রেখে দিয়েছিলাম। ঐ টুকটাক সারানো ইত্যাদি কাজ করাতে লাগে টাগে ভেবে। তা সে ছিল। আর এমাসের তোলা টাকারও খানিক ১০০ য় চলে এসেছিল গত শনিবার কয়েকটা ৫০০ নানা কারণে ভাঙানোয়। মোটকথা সব মিলিয়ে আমার অন্তত মঙ্গলবারেই এটিএম দৌড়ানোর দরকার পড়ে নি।

    তা আজ সকালে সওয়া দশটা নাগাদ যখন পাড়ার এটিমের (যেটা আবার আমাদেরই আপিসের গায়ে) সামনে দিয়ে যাচ্ছি তখন দেখি IDBI এর ঝাঁপ ওঠানো। বুঝলাম টাকা এসেছে। ঘুরে এলাম সামনে, এসে দেখি গিজগিজ করছে গাদাগাদা লোক। আপিসের গেটের সিকিউরিটি কাকা বললেন ঢাইসো তক গিনা ...। হাল ছেড়ে আরেকটু এগিয়ে ফেজ-ট্যুতে ICICI এর সামনে গিয়ে দেখি অগুন্তি লোক। একজন কর্মী খোঁজ নিচ্ছিলেন ডিপোজিট ওনলি কিনা। তাড়াতাড়ি ওঁকে ধরে টুকুস করে ভিতরে গেলাম। হ্যাঁ অ্যাকাউন্ট থাকলেও এখানে জমা দিতে আইডি প্রুফের অরিজিনাল দেখবে এবং কপি জমা নেবে। ডিপোজিট স্লিপ ভরে দাঁড়ামা জনা তিরিশেকের পেছনে। ফোটোকপির গায়ে বেশ করে অ্যাটেস্ট করে লিখে দিলাম এই কপি ওমুক নোটের অতগুলি টুকরা জমা দেবার কাজে ব্যবহৃত হইতেছে। আধঘন্টা বাদে জমা হল। মাঝে একজন এসে জিগ্যেস করছিলেন কার কার পঞ্চাশ হাজারের ওপরে জমা দেবার আছে। আমার হাতের ঐ কটি ৫০০র নোট দেখে হেসেই ফেললেন। জিগ্যেস করলেন এই কটার জন্য পরে আসলে হত না? বললাম দেখুন নোটগুলো তো মরেই গেছে, লাশগুলো ঘরে রেখে কি লাভ? বরম আপনাদের দিলে আপনারা ৫ কি ১০ পয়সা ইন্টারেস্ট তো দেবেন। একটু থতিয়ে হ্যাঁ তা তো দেবই বলতে বলতে পঞ্চাশ হাজারি লোকেদের একটা ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি থাকা পর্যন্ত তাদের মধ্যে মাত্র একজন বাইরে এসেছিল। হুমমম।

    তো জমা হবার পর দেখলাম তোলার লাইনের জন্য আবার বাইরে গিয়ে লাইন দিতে হবে। কজন লোক আছে জিগ্যেস করে শুনলাম হোগা করিব পান ছেসো। বাপরে!! তাড়াতাড়ি বেরিয়ে ডি-মার্ট, শেহনাজ ফিশ সেন্টার, কাকা হালওয়াই ইত্যাদিতে ঘুরে কার্ড দিয়ে সওদাপাতি করে ফিরলাম। রাস্তায় দেখি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, সিন্ডিকেট ব্যাঙ্ক ইত্যাদির সামনে পুরো হরিহরছত্রের মেলা লেগে গেছে ফেরার সময়েও দেখি সেই ICICI এর বাইরে একই পরিমাণ লোক। পাড়ার IDBI এর এটিএম ফাঁকা এবং খোলা দেখে উঁকি মারলাম।যে ল্যাঙপ্যাঙে ছেলেটা বসে থাকে পাহারায় সে বলল আবার বিকেল পাঁচটায় টাকা আসবে। বেশ। এসে মোড়ের মাথায় কমার্শিয়াল মার্কেটে ঢুকে দেখি ৪-৫ টা অল্পবয়সী ছেলে অন্য আরেকটু দূরের প্যারাডাইস রেস্টুরেন্টের দিকে যাচ্ছে কারণ এখানকার রেস্টুরেন্ট এখনও কার্ড নেবার মেশিনের ব্যবস্থা করে উঠতে পারে নি। ওখানেই সব্জি, দুধ সব আবার কার্ড দিয়ে কিনে বাড়ী ঢুকলাম।

    হাউসিং ক্যাম্পাসে ঢুকে দেখি বিরাট গোলমাল। মেইনটেনান্স কর্মীরা সব ধর্ণায় বসেছেন। ওদের মাসের বেতন হয় নি, আজ জোর দিয়ে চাওয়ায় ওদের ১০০০ আর ৫০০র নোট দিতে চেয়েচে অ্যাডমিন। এদিকে বাইরে একটা সবজির ঝুপড়িও ৫০০ নেবে না, কারণ পাইকারেরাও নাকি অনেক টাকার না কিনলে ৫০০ নেয় না। ওপরে এসে দেখলাম আজকের জঞ্জালও তোলেন নি ওঁরা। খুবই স্বাভাবিক। কি করে এর সমাধান হল বা হবে বুঝছি না।
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৩৭725768
  • এবার মুশকিল হল যে এই দু হাজারের নোটগুলো ভাঙাব কোথায়?
  • d | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৩৮725769
  • আর হোক্কলরব? আর রূপাদিদিকে যাদপ্পুরে ঢুকতে না দেওয়া? পাইয়ের কাছে নিশ্চয় এইসবেরও জবাব চাইবে লোকে।
  • সিকি | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৪০725770
  • দিল্লিতে মেট্রো মল কোনটা? মানে আমার বাড়ির সামনেও একটা আছে - মহাগুণ মেট্রো মল। সেখানে তো কিছু হয় নি।
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৪১725771
  • কোল্যাটেরাল ড্যামেজ, মানে দেশের জন্যে যারা মরে যাচ্ছে, সেই সংখ্যাটা মনে হয় ডাবল ডিজিটে পৌঁছে গেছে।
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৪৫725773
  • সীলমপুর মেট্রো মল @সিকি
  • Arpan | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৪৬725774
  • "এবার মুশকিল হল যে এই দু হাজারের নোটগুলো ভাঙাব কোথায়?"

    এহ, অরুন্ধতীদিদি তো দাওয়াই দিয়েই দিসেন।
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৪৭725776
  • কী দাওয়াই?
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৪৭725775
  • টুইটারে প্রতীক সিনহার পোস্টে ভিডিও আছে
  • সিকি | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৪৮725777
  • সীলমপুর। বুঝলাম। শাহদরার কাছে। আমার বাড়ি থেকে ছ সাত কিমি দূরে। ইস্ট দিল্লি।
  • সিকি | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৫০725778
  • একজনের কাছে হাজার পনেরো পেতাম। ইউপিআই দিয়ে পাঠালেন এইমাত্র। এক সেকেন্ডে ট্রান্সফার হল।
  • k | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৫১725779
  • চাইবেই তো! সমস্যা কি একটা? একজন হারিয়ে গেছে, দুজনের নামে খুনের চার্জ দেওয়া হয়েছে, আর আট জন খুন হয়ে গেছেন, তার ওপর লোকে টাকা টাকা করে মারা যাচ্ছে। পাইদিদিকেই সব কিছু সামলাতে হবে তো। একন হাসিকান্নার সময় নয়।
  • সিকি | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৫৩725780
  • সীলমপুর মলে নুন লুঠ হয়েছে। খবরে যা পড়লাম।
  • ট্রিডিঙ্গিপিডি | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৫৫725781
  • এই বুক থেকে কলজেটা ছিঁড়ে নিয়ে রাখো যদি
    চামড়ার মনিব্যাগেতে
    আর মনিব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি
    রাখো পাঁজরার ফাঁকেতে
    সেই টাকাটা তো চলবেই,
    ধক ধক ধক সে তো চলবেই
    শুধু কলজেটা যাও ভাঙাতে
    কিসু মিলবে না এক রত্তি।

    এই গানটা মনে পড়লো।
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ১৯:৫৮725782
  • এবার ভাবছি সিরিয়াস হবো এগুলো নিয়ে। অনেকদিন পাত্তা দিইনি, ইয়ারি মেরেছি, বড়জোর পাল্টা তর্ক করেছি। এবার এসব ভিত্তিহীন অভিযোগ করলে প্রমাণ দিতে না পারলে ডিফেমেশনের নোটিস পাঠাবো।

    বিজেপির গ্রুপগুলোতে হাত ধুয়ে পড়েছে যখন দেখি কী করা যায়।
    নকল নোটের জন্য আমি নাকি শোকপালন করছি। নিজের আর গুরুর কালোটাকার জন্য এসব লিখছি। গুরু নাকি এবারে আর স্টল দিতে পারবেনা। কালোটাকায় স্টল দিত। সেইজন্য নাকি গুরুতে এই নিয়ে এত চেঁচামেচি।
    অনেক হয়েছে। এবার কিছু করা দরকার।
  • সিকি | ১২ নভেম্বর ২০১৬ ২০:০১725784
  • কিন্তু এগুলোতে এত পাত্তা দেবার কী আছে? যে বলছে বলুক না। এগুলো ইগনোর তো করাই যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন