এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১২:৫৬697375
  • এটা নিয়ে বক্তব্য নাই, কারণ এটা নিয়ে প্রথম থেকেই একমত।

    এবার অন্য কোশ্চেনটা - টাটা চলে গেলে আর কেউ আসবে - এটা কি আদৌ প্র্যাক্টিক্যাল? এর আগে একটা পোস্টে লিখেছি - কেন এটা প্র্যাক্টিক্যাল মনে হয় না। যদি এমন হত যে শুধু একটা বাড়ি হয়েছে, বা বাড়ির কাজ সদ্য শুরু হয়েছে বা হবে - তখনো হয়তো এটা হতে পারতো। তাও বাড়ি হয়ে গেছে এই অবস্থাতেও কঠিন। প্ল্যানের প্রশ্ন এসে যায়। এটা তো একটা মলে দোকানঘর ভাড়া দেওয়া নয়।
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১৩:০০697376
  • দুনিয়ার সব শিল্পজাত বস্তু সব দেশেই উৎপাদিত হতে হবে তাহলে। নইলে কিছু না কিছুর জন্য ""অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে""ই।
    গাড়ির জন্য, ইস্পাতের জন্য, টেলিভিশনের জন্য, রাসায়নিকের জন্য, তেলের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য তাকাতে হলে ক্ষতি কি? ডাল-ভাতের জন্য তাকাতে হলে তো হয়ে গেলো!

    অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড-এর চলে কি করে?
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১৩:০৫697378
  • সব জিনিস দেশে তৈরী সম্ভব নয় কখনোই, তবে এই তিনটে দেশের নাম যে বল্লে - এগুলো একটাও কৃষিনির্ভর নয়। ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে একটা কৃষিনির্ভর দেশ দেখাও।
  • lcm | ১৮ আগস্ট ২০০৮ ১৩:০৫697377
  • এটা পুরো টাটা-দের ব্যাপার। সিঙ্গুর নিয়ে ঝামেলা/বাতেলা, খুন/জখম, টেনশন/অনশন ... এসব অনেক আগেই হয়ে গেছে। এখন টাটা-দের হুমকি শুনে মনে হচ্ছে, আগেই ভাগেই ভেবে রেখেছিল অন্য অপশন, এতদিন শুধু "আমরা কমিটেড' বলে ডুগডুগি বাজাল। এবং, সেক্ষেত্রে সিঙ্গুরে অন্য কোনো ফ্যাক্টরি হবে, লোকেশন ভাল।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১৩:০৭697379
  • ওই তো - গাড়ির কারখানা বা তার বাড়িতে অন্য কিছু? কি? এবং কিভাবে? তার খরচ কে দেবে?
  • lcm | ১৮ আগস্ট ২০০৮ ১৩:১৯697380
  • ভেঙ্গে নতুন করবার মধ্যে বিগ ডিল কিসের? এরকম তো কত হয়েছে।
  • r | ১৮ আগস্ট ২০০৮ ১৩:৪৫697381
  • রোল মডেল দুইরকম হয়- এক, প্রক্রিয়ার দিক থেকে, দুই, ফলাফলের দিক থেকে। প্রক্রিয়ার দিক থেকে পশ্চিম আমাদের রোল মডেল হতে পারে না একটাই কারণে- পৃথিবীটা অনেক পালটে গেছে। ফলাফলের দিক থেকে পশ্চিম যদি আমাদের রোল মডেল হয় আমি মুক্তকন্ঠে তাকে সমর্থন করব। এত বছর এত দেশ ঘুরে মোটামুটি এই কথাটা বুঝতে পেরেছি- পশ্চিমের যে কোনো দেশ অনেক বেশি বাসযোগ্য, কৃষিনির্ভরই হোক বা শিপনির্ভরই হোক।
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১৪:৪৬697382
  • র এর পোস্ট পরে মনে হলো (যদি ভুল না বুঝে থাকি) - শিল্পায়ন হতে হবে তাহলেই আমরা পশিমের মত উন্নত হতে পারবো, তবে তার প্রক্রিয়া পশ্চিমের চাইতে আলাদা হবে।
    আমার আপত্তি আছে প্রথমেই। কিন্তু এটা নিয়ে কথা হতে পারে - অন্য প্রক্রিয়া।
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১৪:৪৮697383
  • অরিজিত - অস্ট্রিয়া, সুইজারল্যান্ড আর নেদারল্যান্ডের খাদ্য-শষ্য আমদানীর ছবিটা কেমন?
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১৪:৫৮697386
  • উফ্‌ফ কল্লোলদা গুলিয়ে ফেলছো - আমি এই দেশগুলোকে কৃষিতে স্বনির্ভর নয় বলিনি (যদিও খাদ্যশস্যের আমদানির পরিমাণ জানি না - উইকি খুঁজলে ঠিকই বেরোবে)। বলছি এগুলো কৃষিপ্রধান নয়। এরা শিল্পে যথেষ্ট উন্নত। বলছি ইউরোপে শুধুমাত্র কৃষিনির্ভর একটা দেশ দেখাও। আমার তো চোখে পড়েনি।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১৫:০১697387
  • কৃষি এবং শিল্প - দুটোতেই স্বনির্ভর হওয়া যায় কি করে? এই ব্যালেন্সের কথাই বলছি। হয় এসপার নয় উসপারের কথা বলছি না। এমনও বলছি না যে দুনিয়ার সব কৃষিজমিতে শিল্প করে ফেলা হোক।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১৫:০৪697388
  • অস্ট্রিয়া - http://countrystudies.us/austria/83.htm

    আরো অনেকগুলো এখানে পাওয়া যাবে মনে হয়।
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১৫:১১697389
  • আমারও সেটাই বলার ছিলো। বিরক্তি উৎপাদনের জন্য দু:খিত।
    উর্বর জমি শিল্পের জন্য না নিয়ে, অনুর্বর জমিতে শিল্প হোক। সেখানকার ইনফ্রাস্ট্রাকচার উন্নত করার দায়িত্ব সরকারের। সরকার সেটা আউটসোর্সও করতে পারে।
    টাটা কোন জমি চাইলেই হ্যা হ্যা করে তাতে সায় দিতে হবে কেন? তাকে কেন বলা যাবে না অন্য জায়গায় কারখানা করো, আমরা রাস্তাঘাট, বিদ্যুত, জল সব ব্যবস্থা করছি।
  • r | ১৮ আগস্ট ২০০৮ ১৫:১৮697390
  • যেটা বলতে চেয়েছি- আমার দেশের বাসযোগ্যতা যদি পশ্চিমের যে কোনো দেশের বাসযোগ্যতার মানে পৌঁছাতে পারে, আমি বেজায় খুশি হব। এটা ঠিক রোল মডেল নয়, সঠিক শব্দটি হল বেঞ্চমার্কিং।

    শিল্পায়নের প্রশ্নে-

    শিল্প ও নগর ছাড়া বাসযোগ্যতার মানের বৃদ্ধি পেয়েছে- এইরকম কোনো জাদুটোনা মানবসভ্যতার ইতিহাস এখনও জানে নি। আবার ঐতিহাসিক অনিবার্যতা বলেও কিছু হয় না। অর্থাৎ, রাশিয়ার বিপ্লব না ৯/১১ ইতিহাসে আগে কখনও হয় নি। তো মানবসভ্যতার ইতিহাসের এই অভূতপূর্ব বিপুল বাঁকটি যদি ভারতের ইতিহাসে সম্ভবপর হয়, তার জন্য অর্থনৈতিক ইতিহাসের পাঠক হিসাবে সাগ্রহে অপেক্ষা করব, কিন্তু তার পক্ষে আপাতত: এক পয়সার বাজি ধরতেও রাজি নই।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১৫:২১697391
  • অবশ্যই বলা উচিত। প্রথম থেকে তাই বলেছি। কিন্তু সেটা আরো আগের স্টেপ। এখন সমস্যাটা অন্য মাত্রার। ভবিষ্যতের প্রকল্পগুলো এসব ভেবে করা হবে আশা করি। কিন্তু এই পার্টিকুলার কেসটাতে এখন কি হবে? ওই জায়গায় অন্য কেউ এসে অন্য কিছু করবে - এখন, এই স্টেজে - এটা প্র্যাক্টিক্যাল বলে মনে হয় না।
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১৫:২৯697392
  • সে তো আজকেই সকাল ১১.০৭এ বলেছি। আজ আর পিছিয়ে যাবার রাস্তা নেই। তাই সরকার-টাটা-মমতা-৪০০ একর জমির স্টেক হোল্ডাদের নিয়ে আলোচনায় বসা হোক।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১৫:৩১697393
  • তাহলে আর তক্কো কিসের? শেক হ্যাণ্ড আর দাদা বলো, সব শোধবোধ ঘরে চলো।
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১৫:৪২697394
  • অলরাইট ভেরি গুড, চলো খাই চা বিস্কুট। কড়্‌করে খাস্তা হলে চলবে? সাদা না কালো?
    ওরে, একটা বড়োকে কেটে দে।
  • r | ১৮ আগস্ট ২০০৮ ১৬:০৩697396
  • যাঁরা এখন টাটার কারখানায় কাজ করছেন তাদের বৈঠকে ডাকা হবে না?
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১৬:১১697397
  • না। কারন সেটা টাটার দায়িত্ব।
  • Arpan | ১৮ আগস্ট ২০০৮ ১৬:২২697398
  • বুদ্ধকে শ্যামল আর বিনয়বাবু এইবার প্রশ্ন করবেন না, "শিল্পটা কি দাদা শূন্যে হবে?'
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১৬:২৬697399
  • সে তো অনেক কোশ্চেনই থেকে যায়। অনুর্বর জমিতে শিল্প হবে সেটা থিওরেটিক্যালি আর কনসেপচুয়ালি মেনে নেওয়া যায়। কিন্তু এই মুহুর্তে সেখানে ইনফ্রাস্ট্রাকচার বানাবে কে? সোজা উত্তর - সরকার। কঠিন এবং কমন (কারণ এটা প্রায়ই শুনি, উত্তর পাই না) প্রশ্ন - ফাণ্ড কই?

    সেই স্টকপোর্ট, সেইনবুরি ইত্যাদি...
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১৬:৩৮697400
  • ফান্ড যোগাড় করাও সরকারের কাজ। এডিবি জাতীয় সংস্থা ধার দেয় ইনফ্রাস্ট্রাকচারের জন্য। না হোক এটাও তো সালিম বাবুদের বলা যেত। তারা তো নাকি ইনফ্রাস্ট্রাকচার বানান।
    ফান্ড নেইয়ের সমাধান গরীব মানুষের পেটে লাথি - এটা তো নিশ্চই নয়!
    তিরিশ বছর ধরে রাস্তাঘাট বানানো যাবে না - তাহলে আর সরকারে থেকে কি হবে! পকেট ভরা, আর বড় বড় ঝাঁ চকচকে পার্টি অফিস বানানো?
  • shyamal | ১৮ আগস্ট ২০০৮ ১৬:৪৫697402
  • আমি এতদিন আমেরিকায় থেকে একটা জিনিষ শিখেছি, কোন ব্যাপারে তর্ক করতে গেলে, ডিসিশন নিতে গেলে মাপাটা (মেট্রিকস) জরুরী। দুপক্ষ অনন্তকাল তর্ক করে যেতে পারে। কিন্তু আপনি যদি সংখ্যা, অংক, মাপ ইত্যাদি দেন, তার পরে তর্ক করা মুশকিল।

    সেজন্য আমি মেপেছি। আপনাদের তর্ক কৃষি বনাম শিল্প। ভারতে ৬০% কর্মি কৃষিতে কাজ করে, ১২% শিল্পে আর ২৮% পরিষেবায়। এদের জাতীয় আয়ের পরিমাণ থেকে হিসেব করলে নর্মালাইজ করে দেখা যায় :

    গড় কৃষি কর্মি যদি এক টাকা রোজগার করে তবে
    গড় পরিষেবা কর্মি আয় করে ৬ টাকা ৫১ পয়সা
    গড় শিল্প কর্মি আয় করে ৮ টাকা ৪৫ পয়সা

    কাজেই দেখা যাচ্ছে কৃষির তুলনায় শিল্প ও পরিষেবা শ্রমিক অনেক ভাল আছে। তার কারণ সহজ। হাল বলদ দিয়ে চাষ অতিশয় কম উৎপাদনশীল। এজন্য আমি অনেক কাল ধরে বলে আসছি চাষে মেক্যানাইজেশন আর কর্পোরেট ফার্মিং এর কথা। তাতে ইকনমি অফ স্কেল হবে।

    যাঁরা বলেন সিঙ্গুরের উর্বর জমি নিয়ে নিলে ভারতের মানুষ খেতে পাবেনা, তাঁরা সম্পুর্ণ ভুল। ভারতে এত উর্বর জমি আছে যে কর্পোরেট ফার্মিং করলে সবাইকে খাইয়েও প্রচুর রপ্তানী হবে। কারণ উৎপাদনশীলতা আজকের তুলনায় চারগুণ হবে।

    আমার মতে শিল্প দরকার। কিন্তু তার চেয়েও বেশি দরকার পরিষেবা কারণ তাতে প্রচুর চাকরি তৈরী হবে।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১৬:৪৫697401
  • ওই যে বল্লুম স্টকপোর্ট/সেইনসবুরিজ - ওরকম কিছু ভাবা যেতে পারে। অমুক জায়গায় কম খরচে জমি দেবো, তার পাশে এই রাস্তাটা বানিয়ে দাও...তোমারও লাভ, আমারও লাভ।
  • r | ১৮ আগস্ট ২০০৮ ১৬:৫৮697403
  • ফান্ড নেই- এটা হল একটা বাজে মিথ। সব সরকারই এই ঢপটা খাওয়ায়। পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার সে¾ট্রাল ফান্ড ইউটিলাইজ্‌ড না হয়ে ফিরে যায়। কলকাতার লোক প্রচুর চেঁচামেচি করে বলে ফ্লাইওভার, রাস্তা- সব কিছুর ফান্ড এসে যায়। গ্রামের মুখে রা নেই বলে গ্রামে রাস্তা, হাসপাতাল, ইস্কুল- কোনো কিছুর ফান্ড জোটে না। এই হল ফান্ডের ফান্ডা।

    তবে ইনফ্রাস্ট্রাক্‌চারের ব্যাপারে আরও একটা ফান্ডা আছে, যেটা কল্লোলদাদের ভাবা দরকার। ;-)

    রাস্তাঘাট, বিদ্যুৎকেন্দ্র হ্যানাত্যানা সব কিছু করতে গেলেই জমির দরকার। কৃষির পরিবর্তে রাস্তা কি ভালো চয়েস?
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১৭:০১697404
  • এই: কলকাতার লোক কক্ষণো এই সব চায়নি, মানে শুনলুম আর কি;-)
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১৭:০৯697407
  • নিশ্চই ভালো। রাস্তা, রেল লাইন করতে গেলে জমি লাগবে। কিন্তু তাতে একলপ্তে এক জায়গায় এত জমি লাগে না। এতো তো রেল লাইন হচ্ছে সারা দেশ জুড়ে। জমি পাওয়া নিয়ে সমস্যা থাকে। তা মিটেও যায়। এই তো দীঘা পর্যন্ত রেল লাইন হলো। তাতে কটা সিঙ্গুর, কটা নন্দীগ্রাম হলো? আর বিদ্যুত কেন্দ্র হ্যানাত্যানা তো ঐ অনুর্বর জায়গাতেই করতে হবে, কারন শিল্প তো ওখানেই হবে।
    সবচেয়ে বড়ো কথা, বাজারের দামে জমি কিনে নাও। যদি কেউ জমি বেচতে না চায় তাকে পুনর্বাসনের ঠিকঠাক প্যাকেজ দাও। তাতেও না হলে বিকল্প ভাবো।
    কিন্তু আইন আছে বলে যা খুশী তাই করবে, তা তো হতে পারে না।
  • r | ১৮ আগস্ট ২০০৮ ১৭:০৯697405
  • আমিও এতক্ষণ পড়ে গেলাম মধ্যবিত্ত নাকি কিছু চায় না- একেবারে জলজ্জ্যান্ত গোপাল- যা দেওয়া হয় তাই নিয়েই খুশি থাকে। সবসময় চাইতে গেলে রাস্তায় নামতে হয় না। ক্ষমতার, বিশেষত: সংযোগক্ষমতার নোডপয়েন্টগুলোতে একবার জমিয়ে বসে গেলে চাওয়াপাওয়ার অনেক হিসেব খুব সহজেই করায়ত্ত হয়ে যায়। এটাকেই তঙ্কেÄর ভাষায় বলা হয় "ভয়েস"। যাঁদের ভয়েস একটু চাপাপড়া টাইপের, তাঁদের আবার রাস্তায় বেরোতে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন