এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৫৮২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ০৫ এপ্রিল ২০১৮ ০০:০১489367
  • চীন আবার ট্যারিফ বসিয়েছে আম্রিকার ওপর।
  • Atoz | ০৫ এপ্রিল ২০১৮ ০২:৩৩489369
  • মঙ্গল গ্রহে বাচ্চাদের নতুন দল যাবে কবে? সেই লোকটা কিছু বলল? ঃ-)
  • S | ০৫ এপ্রিল ২০১৮ ০২:৫০489370
  • বলছে ওখানে নাকি ভ্যাম্পায়ারিজম চলছে।
  • Atoz | ০৫ এপ্রিল ২০১৮ ০৩:৩৪489372
  • ড্রেকোনিয়ানদের ব্যাপারে এই লোক কিছু বলে? সেই যারা নাকি আমাদের চালায় ফ্ল্যাট পৃথিবীর ভেতর থেকে? ঃ-)
    ষড়যন্ত্র করে করে নাকি গোল পৃথিবীর ছবি দেখায় আমাদের? আসলে নাকি পৃথিবী একেবারে চ্যাপ্টা রুটির মতন। ঃ-)
  • S | ০৫ এপ্রিল ২০১৮ ০৪:৩৬489373
  • অ্যালেক্স জোন্সের এখন অনেক দুক্ষু। উনি তিনটে কাজ ভালো করতেনঃ ১) কনজার্ভেটিভ আইডিয়া প্রচার, ২) লিবারেলদের গালাগালি, ৩) পাগলামো। ১ নং কাজটা এখন ব্যানন আর ব্রাইটবার্ট নিয়ে নিয়েছে উনাকে না বলেই। দুই নম্বর কাজের জন্য ফক্স নিউজ পর্যন্ত সেদিনের মেয়ে টোমিকে নিয়ে নিলো। আর তিন নম্বর কাজটা যে ফেক, সেটা উনার নিজের লইয়ার স্বীকার করে নিয়েছে।

    জোলো টনিক আর মাজন বিক্রি করে আর কতদিন চলবে।
  • Atoz | ০৫ এপ্রিল ২০১৮ ০৪:৫৩489374
  • বাবা রামদেব তো আছেন। ওঁর আশ্রমে আশ্রয় নিতে পারেন। পতঞ্জলির পাতার পোশাক পরে প্রোডাক্ট বিক্রি করবেন আর মাঝে মাঝে ধ্যান ট্যান করবেন।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ০৫:০১489375
  • গ্রেট রিপোর্টিঙ্গঃ

  • S | ০৯ এপ্রিল ২০১৮ ১০:০৬489377
  • সিরিয়ায় এয়ার স্ট্রাইক কে করলো?
  • S | ০৯ এপ্রিল ২০১৮ ১১:৩৮489378
  • শোনা যাচ্ছে মিসাইল নাকি লেবাননের উপর দিয়ে গেছে ঃ))
  • দ্রি | ১০ এপ্রিল ২০১৮ ০৮:৩৫489379
  • মিসাইল চালিয়েছিল ইজরায়েল এফ-১৫। লেবাননের এয়ারস্পেস থেকে। সিরিয়ান এয়ারস্পেসে প্লেন ঢোকেনি। ৮টা মিসাইল ফায়ার করা হয়েছিল। ৫টা সিরিয়ান এয়ারডিফেন্স ইন্টারসেপ্ট করতে পেরেছে। ৩টে পারেনি। রাশিয়ান মিলিটারী ড্যামেজের ছবি দেখিয়েছে। ড্যামেজ মিনিমাল।

    https://syria.liveuamap.com/en/2018/9-april-pictures-of-damage-at-t4-airbase
  • দ্রি | ১০ এপ্রিল ২০১৮ ০৮:৩৮489380
  • চোরের মতই এসে বমিং করে গেছে। ডিক্লেয়ার্ড মিলিটারী কনফ্লিক্টের ধক নেই। এখনও পাবলিকলি স্বীকার করেনি।

    আজকাল স্টেট মিলিটারীও বেসিকালি গেরিলা ওয়ারফেয়ার চালায়।
  • দ্রি | ১০ এপ্রিল ২০১৮ ০৯:০৪489381
  • আর এই কেমিক্যাল অ্যাটাক হল ইয়েট অ্যানাদার ফলস ফ্ল্যাগ। স্ক্রিপাল পয়েজেনিংএর মত।

    রাশিয়ান মিলিটারী বলেছে, দুমায় কোন কেমিক্যাল ওয়েপনের চিহ্ন নেই।

    https://www.rt.com/news/423627-russian-military-checks-chemical-douma/

    দুমার হাসপাতালের ডাক্তারেরা কোন কেমিক্যাল ওয়েপনের পেশেন্ট পায়নি।

    https://sputniknews.com/middleeast/201804091063359321-douma-medics-patients-chemical-poisoning/

    এটা রেড ক্রেসেন্টের ডাক্তারও বলেছে,

    “We, as the Red Crescent organization, have not recorded any cases for the past two days, since our doctors did not work because of the latest events. The statement that was issued on behalf of the Red Crescent is not valid, because we have never made any statements in media. We wrote about this on our official website,”

    রাশিয়ার ইউএন এনভয় বলেছেন, "দুমার কেক্যাল অ্যাটাক স্টেজড ইভেন্ট, ওপিসিডাব্লু মাস্ট ইনভেস্টিগেট অন দা গ্রাউন্ড"

    https://www.rt.com/news/423634-unsc-security-threats-syria-chemical/

    এই ধরণের ফলস ফ্ল্যাগ আগেও সিরিয়ায় হয়েছিল।

    সিরিয়ার মাটিতে একটি ওয়েস্টার্ন মিডিয়ার রিপোর্টারও নেই। এর একমাত্র এভিডেন্স হল হোয়াইট হেলমেটের পাবলিশড ফোটো। রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে ঐ ফোটো ফেক। হোয়াইট হেলমেট আগেও এই ধরণের ফেক ইভেন্ট, স্টেজড ইভেন্টের ফোটো পাবলিশ করেছিল। এদেরকে সরাসরি মিলিট্যান্টদের হেল্প করতেও দেখা গেছে। এই অর্গানাইজেশানে ফাউন্ডার একজন এক্স-বৃটিশ ইন্টেলিজেন্স অফিসার। এই নিয়ে ভ্যানেসা বেইলির এক্সটেন্সিভ রিপোর্টিং আছে।

    যাই হোক, ট্রাম্প বলেছেন আসাদ অ্যানিম্যাল, অল অপশানস অন দা টেবল, এর প্রতিক্রিয়া হবে ফোর্সফুল।

    রাশিয়া বলেছে রাশ টু জাজমেন্ট, এবং ইউজ অফ ফোর্সের রিপার্কাশান হবে গ্রেভ।

    আগামী সপ্তাহে রাশিয়া এবং নেটোর টপ মিলিটারী অফিশিয়ালের মিটিং।
  • দ্রি | ১০ এপ্রিল ২০১৮ ০৯:১০489383
  • স্ক্রিপাল পয়জনিং রিলেটেড চেঁচামেচি এখন ব্যাকফুটে চলে গেছে। রাশিয়ান এম্ব্যাসী বলেছে, লন্ডন ডেস্ট্রয়ইং এভিডেন্স অফ স্ক্রিপাল কেস।

    https://sputniknews.com/europe/201804101063384253-russia-uk-skripal-investigation-cia/
  • দ্রি | ১০ এপ্রিল ২০১৮ ০৯:১৭489385
  • সাউথ চায়্না সীর চাইনীজ বেসে জ্যামার বসল।
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১০:১৭489386
  • মুলার ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলো এফবিআইয়ের ডিরেক্টর হিসাবে আমেরিকান প্রেসিডেন্টের নির্দেশে। মানাফোর্ট প্রাইভেট সিটিজেন হয়ে লবিয়িঙ্গ করেছিলো এবং প্রচুর ডলার কামিয়েছিলো। সেইসব ইনকাম দেখায়নি আর ওর ইউক্রেন কানেকশন পাবলিক করেনি।

    দুটোর মধ্যে পার্থক্য না বোঝার জন্য যথেষ্ট পরিমাণে ব্রেইন ওয়াশ্ড হতে হয়।
  • দ্রি | ১০ এপ্রিল ২০১৮ ১০:৫৫489387
  • পার্থক্য যেমন আছে, সিমিলারিটিও আছে। এক নম্বর সিমিলারিটি হল ঐ সময় আম্রিকা অ্যাজ আ স্টেট ইয়ানিকোভিচের সাথে কোজি হয়েছিল। কিন্তু ইয়ানুকোভিচ কিছুতেই ইইউর দিকে শিফট করতে রাজি না হয়ায় পরে আমেরিকা ময়দান ক্যু ইঞ্জিনিয়ার করে।

    ম্যুলার দেখা করতে গিয়েছিল অ্যাজ অ রিপ্রেজেন্টেটিভ অফ স্টেট। আর মানাফোর্ট গিয়েছিল অ্যাজ আপ্রাইভেট সিটিজেন ফর লবিয়িং। কিন্তু দুপক্ষের গোলই ছিল সেম। কিন্তু এখন মানাফোর্টের বিরুদ্ধে চার্জ লাগানো হল কনস্পিরেসি এগেনস্ট দা স্টেট। এটা কি কোর্টে টিকবে? দেখা যাক। ফাইনান্সিয়াল চার্জ ঠিক আছে।

    বায় দা ওয়ে, ঐ সময় ইয়ানুকোভিচের হয়ে লবিয়িং করেছিল এক নম্বর, মানাফোর্টের মারকিউরি এলএলসি, এবং দু নম্বর হল, পোডেস্টা গ্রুপ। ম্যুলারের ইনভেস্টিগেশান শুরু হওয়ার পর পোডেস্টা গ্রুপ তো পট করে বন্ধ করে দিল। সেটার কোন ইনভেস্টিগেশান হবে?
  • S | ১২ এপ্রিল ২০১৮ ০৪:৩৪489390
  • ব্যান্কের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আর স্ট্রেস টেস্টিঙ্গ সন্ক্রান্ত রেগুলেশন শিথিল করতে চলেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। কোনও দরকার ছিলো বলে তো মনে হচ্ছে না। ব্যান্কগুলো তো ভালই করছিলো। বিগত কয়েক বছরে তো তেমন কোনও বড় সমস্যাও হয়নি। ইন্টারেস্ট রেটও ক্রমাগত বাড়ানো গেছে। ইকনমিও গ্রো করছিলো। মানে বরোয়িঙ্গ আর লেন্ডিঙ্গে কোনও সমস্যা নেই।

    এবারে যেগুলো হবে (হতে পারে)ঃ
    ১) প্রথমে ব্যান্ক স্টকগুলো বাড়বে।
    ২) অন্য স্টকগুলো বাড়বে।
    ৩) ইকনমি হিটেড আপ হবে।
    ৪) অ্যাসেট প্রাইস বাড়বে।
    ৫) সব ধ্বসে পড়বে।
    ৬) রিশেসন আসবে।
    ৭) লোকে ওবামাকে গালি দেবে। হ্যাঁ ওবামাকে।

    যাহ ট্রাম্পকে কিচ্ছুটি বলবেন না। উনি গডসেন্ট। দেখছেন না কেমন মুসলমানদের আর ইমিগ্র্যান্টদের আর কালোদের আর হিস্পানিকদের আর চীনাদের জিনা হারাম করছে। হ্যাঁ এদের সবার গায়ের রঙ কালো। তাইবলে উনি কিন্তু রেসিস্ট নন, উনি হলেন গডসেন্ট।

    ট্রাম্প ক্যান্ডিডেসি ডিক্লেয়ার করার পর থেকে ট্রাম্পের মেজর ইকনমিক ডিসিশান নেওয়ার আগে অবধি ইকনমির যা ভালো হয়েছে সব কিছুর জন্য ট্রাম্প ক্রেডিট পাবে। আর ট্রাম্প প্রেসিডেন্সিতে মেজর ডিশিসান নেওয়ার পরে যা হয়েছে সবকিছুর জন্যই ওবামা বেটা দায়ী। কালো লোক একটা। এই আমি কিন্তু রেসিস্ট নই। তাহলে তো এন ওয়ার্ড ইউজ করতাম। খুব ইচ্ছে করছে, মনে মনে তিনবার বলেও দিয়েছি, কিন্তু তবু আমি রেসিস্ট নই।
  • Siriya | ১২ এপ্রিল ২০১৮ ০৮:০৫489391
  • কিন্তু ট্রাম্প সিরিয়া থেকে পেছুবে বলেও অ্যাটাক করার প্ল্যান কষছে এখন - কেন?
    কেমিকাল অ্যাটাকের ফেক ছবি ঠিক এখনই বাজারে এসেছে। ট্রাম্প কিন্তু সিরিয়া থেকে বেরিয়ে আসছিল।
    আমি একটু কনফিউসড।
    দ্রি সাহেবের কোনো অবসারভেসান পাওয়া যায়?
  • PM | ১২ এপ্রিল ২০১৮ ১৭:৪৩489392
  • শুধু আমাদের রাজ্য বা দেশের নেতারা নন-- গোটা বিশ্বের নেতৃত্ব এক অদ্ভুত পাগলামী ভাইরাসে আক্রান্ত

    12 HOURS to WAR: Russia is prepared to strike at ANY MINUTE in retaliation at US TODAY

    https://www.express.co.uk/news/world/944668/World-War-3-USA-Russia-Syria-Donald-Trump
  • S | ১৩ এপ্রিল ২০১৮ ০১:২৩489394
  • ধুর কোথায় কি? প্রথমে বললো ৪৮ ঘন্টার মধ্যে কি নাকি হতে চলেছে। মিসাইল ছাড়বো হ্যানাত্যানা। এখন বলছে কখনই কোনও টাইম বলিনি। যা করার ইজরাইল করে দিয়েছে।
  • S | ১৪ এপ্রিল ২০১৮ ১০:২২489395
  • সেকি টই শান্ত কেন?
  • S | ১৪ এপ্রিল ২০১৮ ১৩:৪৫489396
  • যুদ্ধ। যুদ্ধ। যুদ্ধ।
  • PM | ১৪ এপ্রিল ২০১৮ ২১:০৭489398
  • সবকিছুর মতো সিরিয়াতেও বহ্বারম্ভে লঘুক্রিয়া ট্রাম্প বাবুর।
  • দেব | ১৫ এপ্রিল ২০১৮ ১২:০৫489399
  • মনে হচ্ছে রাশিয়ার দাবীটা ঠিক। ১০০+ মিসাইলের মধ্যে ৭০+ উড়িয়ে দিয়েছে সিরিয়া। আমেরিকা বলছে শুন্য। কিস্যু আটকাতে পারেনি। অথচ এদিকে প্রবল আসাদ বিরোধী SOHRও বলছে ৬৫+।

    http://archive.is/y6XE8

    আরো কিছু অসঙ্গতি চোখে পড়ছে পরে লিখছি।

    যদি তাই হয় - ৭০/১০০ আটকে দিয়েছে - তাহলে এটা ১৯৮২ বেক্কা ক্যাম্পেনের উল্টো কেস হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন