এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ৩১ মার্চ ২০২০ ১১:৫৩440379
  • হ্যাঁ ঐটাই হবে। এই বাজারে ২৫% দিচ্ছে মানে কন্ট্রাকটারদের কাজ বাকী লোকেদের দিয়েই করাবে। ম্যানেজমেন্ট কোনোকালেই খুব বেনেভলেন্ট প্রাণী নয়।
  • r2h | ৩১ মার্চ ২০২০ ১১:৫০440378
  • তারপর কন্ট্রাকটার আছে প্রচুর, তাদের কন্ট্রাক্ট রিনিউ না করা মানেই তো আর ছাঁটাই হলো না।
  • sm | ৩১ মার্চ ২০২০ ১১:৪৯440377
  • কিন্তু কে বললো চিকিৎসা নাই।না থাকলে জার্মানির মর্টালিটি এতো কম কেন?
    ঘরে বসে থাকা টা পার্মানেন্ট সল্যুশন নয়।
    চীন আসতে আসতে ফিরে আসছে।সারা পৃথিবীতে কোটি কোটি,গ্লাভস,মাস্ক,পি পি ই এক্সপোর্ট করতে শুরু করেছে।
    নলেজ থাকা খুব ভালো।নিত্য নতুন আবিষ্কার ও ভালো জিনিষ।
    কিন্তু সেটার প্রয়োগ ও ব্যবসা যে দেশ ভালো করে করবে,সেই জয় টীকা কপালে লাগবে।
    আমেরিকা খামোকা ইন্ডিয়ার সঙ্গে তুলনা করবে কেন?
    জাপান,কোরিয়ার সঙ্গে হেলথ নিয়ে তুলনা করুক।
    ইতালি,ফ্রান্স, ইউ কে এরাও খতিয়ে দেখুক,নিজেদের আবিষ্কৃত মহান সিস্টেমে গলদ কোথায়?
    এঁরা আফটার অল চিন্তাশীল জনতা।
    ওহ,আমরা ভারতের গরীব দের চেয়ে ভালো আছি, বলে গুড় গুড় ঢাক পিটো বার লোক নয়।
    ঠিক যেমন ভারত যদি নিজের গলায় মালা গলিয়ে খঞ্জনি বজায়;আমরা নাইজেরিয়া আর জিম্বাবোয়ের চেয়ে কত্তো ভালো আছি।--))
  • r2h | ৩১ মার্চ ২০২০ ১১:৪৯440376
  • হ্যাঁ, ইন্ডিভিজুয়াল দেখলে খুব বেশি না অবশ্য, পরিবার হলে ১৯৮ হাজারের ওপর কিছু পাবে না।

    এটাকে ভালো ভাবে নেবো, না নেবো না বুঝতে পারছি না ঠিক, এমনিতে তো সরকার নাগরিকদের দিচ্ছে, ঠিকই আছে। কিন্তু বেটার কিছু করা যেত কিনা তাই ভাবি। জনস্বাস্থ্য ব্যবস্থা তো খুব আশাপ্রদ বলা যায় না।
  • S | ৩১ মার্চ ২০২০ ১১:৪৪440375
  • বহু আমেরিকান বড় কোম্পানিই বলেছে যে ছাঁটাই করবে না। সমস্যা হল বেশিরভাগ কোম্পানিতে বহু টেম্পোরারি লোকজন কাজ করে। তাদের অবস্থা কি হবে বোঝাই যাচ্ছে। তাছাড়া এইসব কোম্পানিগুলো তাদের একটা বড় অংশ কাজ বহু ছোট এবং বিদেশি কোম্পানিতে আউটসোর্স করে, সেটাও বন্ধ করতে দুদিনও লাগবেনা।

    যেটুকু শুনলাম তা হল স্টিমুলাস প্যাকেজ থেকে গ্রান্ট+লোন পেতে গেলে ছোট কোম্পানিদের নাকি এনসিওর করতে হবে যে সব এমপ্লয়িকে রাখতেই হবে। বড় কোম্পানিদের সেরকম কোনও শর্ত দেওয়া হয়নি।
  • lcm | ৩১ মার্চ ২০২০ ১১:৪৩440374
  • পৃথিবীর জনবহুল দেশগুলি -
    ১) চায়না (১৩৮ কোটি)
    ২) ইন্ডিয়া (১৩১ কোটি)
    ৩) ইউএসএ (৩৩ কোটি)
    ৪) ইন্দোনেশিয়া (২৬ কোটি)
    ৫) পাকিস্তান (২২ কোটি)

    কোনো সমস্যা হলে, অন্য দেশগুলি জনবহুল দেশ থেকে হিউম্যান ক্যাপিটাল হেল্প পেতে পারে। যেমন, এখন চায়না হেল্প করছে ইতালিকে, বর্তমান পরিস্থিতিতে ওখানে যথেষ্ট ডাক্তার/নার্স নেই।

    যে সব দেশের জনসম্পদ বেশি, ঠিক পলিসি নিলে সেই সব দেশের উৎপাদন ক্ষমতা বেশি হতে পারে। যেমন, চায়না - তাদের উৎপাদন ক্ষমতা বেশি। তারা অনেক জিনিস উৎপাদন করে অন্য দেশকে বিপদের সময় হেল্প করতে পারে, যেমন এখন করছে ইতালি-ইরান কে - মাস্ক/গ্লাভস এবং অন্যান্য মেডিক্যাল সামগ্রী সরবরাহ করে।

    অনেক পন্ডিতের মতে -- পৃথিবীর জনসংখ্যা ২০৭০ সাল থেকে কমতে থাকবে, জনসম্পদ খুবই গুরত্বপূর্ন হয়ে উঠবে। যে সব দেশের জনসংখ্যা বেশি, তারা যদি ঠিক পলিসি নেয়, শ্রম+মস্তিষ্ক সমষ্টির যদি সঠিক প্রয়োগ করতে পারে, তাহলে তারাই - এই যেমন ওই ৫ টি দেশ - তারা সুবিধাজনক অবস্থায় থাকবে।
  • অর্জুন | ৩১ মার্চ ২০২০ ১১:৪২440373
  • 'কিন্তু মডার্ণ সায়েন্স টেকনলজি ফিলসফিতে আমাদের অবদানও যে প্রায় নেই বললেই চলে সেটাও অস্বীকার করি না। '

    অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এটা এত সোজা ব্যাপার নয়। এর জন্যে দায়ী কলোনাইজেশন তো বতেই এবং পোস্ট ড্যাট বিশ অর্থনীতি!

    এটার ব্যাখ্যা এখুনি দিতে পারব না কিন্তু এশীয় অর্থনীতিকে দুর্বল করে রাখার একটা হিউজ ওয়েস্টার্ন কন্সপিরেসি। আসলে কলোনিগুলো এক টারপরে একটা হাত ছাড়া হওয়ার পরে তাদের দাবিয়ে রাখার একটা চক্রান্ত।

    আর প্রাচ্যের অধিকাংশ জ্ঞানী গুণীরা ওদেশের বেতনভোগী।

  • S | ৩১ মার্চ ২০২০ ১১:৪০440372
  • আমেরিকাতে কোনও ফ্যামিলির আয় যদি ২ লক্ষ ডলার হয়, তাহলে খুব বেশি পাবেনা।
  • dc | ৩১ মার্চ ২০২০ ১১:৩৯440371
  • এলসিএমদা, এই অসুখের যে কোন ওষুধ নেই তা তো জানি। কিন্তু দুমাস ধরে অসুখটা যখন স্প্রেড করছিল সেই সময়ে আমেরিকার রেসপন্স আর ম্যানেজমেন্ট দেখে সে দেশের পাবলিক হেল্থের হাঁড়ির হাল বোঝা যাচ্ছে (আমি অন্য ডেপেলপড দেশগুলোর সাথে কম্পেয়ার করছি)।
  • S | ৩১ মার্চ ২০২০ ১১:৩৭440370
  • মুশকিল হল মোস্ট প্রোবাবলি এর ভ্যাকসীন, ওষুধ সব আসবে সেই একটা পশ্চিমী দেশ থেকেই। তখনও আমরা কলোনিয়ালিজমকে দোষ দিয়েই যাবো। অথচ কত টাকা গোবরের রিসার্চে যাচ্ছে সে নিয়ে কোনও মাথাব্যথা নেই।

    আর একটা কথা বলে দিই। আমি অনেকসময়ই লিখি যে আমেরিকাতে সাধারণ লোকেদের অবস্থা খুব খারাপ ইত্যাদি। যখন লিখি তখন কিন্তু সেটা আমেরিকার স্ট্যান্ডার্ডেই লিখি। তার সঙ্গে ইন্ডিয়ার গরীবদের তুলনাই হয়্না। এইটা ঠিকই যে এই মহামারী আটকাতে আমেরিকার নাভিঃশ্বাস উঠছে, কিন্তু তার পরেও অবস্থা ইন্ডিয়ার অবস্থার থেকে বহুগুন ভালো থাকবে। এইদুটোকে একই স্কেলে মাপতে গেলে মুশকিল আছে।
  • T | ৩১ মার্চ ২০২০ ১১:৩৬440369
  • এইবারের রিসেশন মনে হয় সবচেয়ে বেশী কেলো করতে চলেছে।
  • r2h | ৩১ মার্চ ২০২০ ১১:৩২440368
  • হ্যাঁ, কগনি ইন্ডিয়াতে। আমেরিকার স্টিমুলাস তো আইআরএস দিচ্ছে।

    ছাঁটাই, হুঁ, সে তো এই বাজারে খুবই চিন্তা। দুটো রিসেশন পেরিয়েছি কোন রকমে তল্পিতল্পা সামলে, এইবার কী হবে কে জানে।
  • S | ৩১ মার্চ ২০২০ ১১:৩০440367
  • কিন্তু কগনি তো শুধু ইন্ডিয়াতে দেবে বলেছে। ছাঁটাই করবে না?
  • lcm | ৩১ মার্চ ২০২০ ১১:২৮440366
  • ডিসি,
    এ অসুখের কোনো ওষুধ নাই - ইতালিতে নাই, চায়নায় নাই, আমেরিকায় নাই, ইরানে নাই - কোথাও নাই।
    নিউইয়র্কের এক নার্স টিভিতে বললেন - উই আর হেল্পলেস, নাথিং টু প্রেস্ক্রাইব। অল আই ক্যান সে ইজ দ্যাট স্টে অ্যাট হোম।
    ইহাই মূল সমস্যা।
  • r2h | ৩১ মার্চ ২০২০ ১১:২৩440365
  • কগনি অয়াসোসিয়েট পর্যন্ত ২৫%+ বেসিক দিচ্ছে, আমেরিকা স্টিমুলাস দিচ্ছে। সে খুবই ভালো কথা।

    কিন্তু মনে দ্বিধা, এগুলো কি আরো মিনিংফুল পারপাসে খরচ করা যেত না? কগনির অয়াসোসিয়েটরা তো ভালৈ মাইনেকড়ি পায়, আপওয়ারডলি ইয়ং মোবাইল। আমেরিকায় আমার বন্ধু টন্ধু, মিনিমাম ১০০কে+, (দম্পতি ধরলে দ্বিগুণের মত), স্টিমুলাস চেকের জন্যে অধীর।

    আরো অনেক লোকজন তো আছে বিশ্বজোড়া, যাদের দরকার গুলো আরো অনেক রিয়েল এবং জীবন মরণ।

    (আমার কোং যদি দেয় আমিও হাসিমুখে খুশি হয়ে নেবো। ডিসক্লেমার না দিলে কেমন যেন লাগে।)
  • S | ৩১ মার্চ ২০২০ ১১:২১440364
  • "ইউনিভার্সিটিগুলোতে একটু খোঁজ নিলেই হবে।"

    কি আর বলব?
  • sm | ৩১ মার্চ ২০২০ ১১:২১440363
  • এতো আচ্ছা বাচ্চা ছেলের মতন তর্ক হচ্ছে।আমি যে ফিজিক্স বই বা কেমিস্ট্রি বই পড়েছি,তাতে ভারতীয়,জাপানি ও চিনা দের নাম কম।তার মানে এই নয় নিউটন ব্রিটেনের,আইনস্টাইন জার্মানির,আর বেঞ্জামিন ফ্র্যাংকলিন আমেরিকার নিজস্ব সম্পদ।
    এঁদের আবিষ্কৃত বা অধীত নলেজ,সারা বিশ্বে ছড়াবেই।আর সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই নিয়ে প্রতিনিয়ত কাজ হবে।
    গাড়ি আবিষ্কার যে দেশ ই করুক।জাপান বিশ্বে কতৃত্ব নিয়ে ফেলেছে।জার্মানি নিজের আবিষ্কৃত জিনিসের সম্মান রক্ষার চেষ্টা করছে।
    কয়েক দশক পরে হয়তো চিন ওই জায়গাটা নিয়ে নেবে।
    তখন কি চেঁচালে চলবে ওই যে চীন;রিসার্চে কোন অবদান না রেখে,পুরো বিশ্বে গাড়ির বাজার নিয়ে নিলো।এটাকে বলে বাতুলতা!
    এটা ঠিক কলেজের সেই প্রফেসর এর কথা স্মরণ করিয়ে দেয়,যাঁর অনেক বিদেশী ডিগ্রি আর পেপার; কিন্তু পড়াতে পারে না।
  • অর্জুন | ৩১ মার্চ ২০২০ ১১:১৬440362
  • @শালিক

    অভিজিৎ বিনায়কের ওপর তৃণ কেন রেগে আছে, বাম কেন চটে আছে জানিনা। খবরও রাখিনা। ভদ্রলোক সেদিন সাক্ষাৎকারে অত্যন্ত দায়সারা ভাবে কি করা যেত বলে টলে, অদৃষ্টকে ব্লেম করলেন! এই কথা দিয়ে কার উপকারে আসবে?

    মোদীর সঙ্গে দেখা করেছেন ভাল কথা। কিন্তু বাংলায় রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে নোবেল পাওয়ার পরে বিজেপি নেতারা তার পুরষ্কার নিয়ে যে কুতসা রটনা শুরু করেছিল এবং বিজেপি হাই কমান্দ থেকে সেসব তাড়িয়ে তা উপভোগ করা হল (পিয়ুশ গোয়েল তো অভিজিৎ বাবুকে বামপন্থী বলে টলে আরবান নক্সাল করে দিল) তাতে অভিজিত বিনায়কের strong statement দেওয়া উচিত ছিল। উল্টে বললেন মোদী দেশের কথা ভাবে এবং এ বিষয়ে সুচিন্তিত মতামত আছে! এসব অ্যাভয়েড করলেই পারতেন। আর উনি খুব ভাল করেই জানেন ওঁর এক্সপেরিমেপন্টাল অর্থনীতি বিজেপি কোনোদিন গ্রহণ করবে না।

    আর এত তত্ত্ব বের করে টরেও যদি কোনো কামে না আসে তাহলে ইকোনমিস্টরাও আল্টিমেটলি রিঅ্যাকশনরি!

    দিল্লীতে পার্থসারথি সম আমায় বলেছিলেন 'জানবি ইকোনমি যতই গরীব হোক, ইকোনমিস্টরা সব সময় বড়লোক থাকে।'

  • o | ৩১ মার্চ ২০২০ ১১:১৬440361
  • না না, আমার চেনা নয়। ইউনিভার্সিটিগুলোতে একটু খোঁজ নিলেই হবে। আর কলোনিয়ালিজমকে অস্বীকার না করলে নলেজে পশ্চিমীদের সুপিরিয়রিটি দেখতে পেতেন না।

  • S | ৩১ মার্চ ২০২০ ১১:০৮440360
  • কলোনিয়ালিজম তো অস্বীকার করছিনা। কিন্তু মডার্ণ সায়েন্স টেকনলজি ফিলসফিতে আমাদের অবদানও যে প্রায় নেই বললেই চলে সেটাও অস্বীকার করি না। আমাদের দেশ থেকে সামান্য কয়েকজন যাঁরা কিছু অ্যাচিভ করেছেন, তাঁদের কথা ইতিহাস বইতে লেখা থাকে।
  • S | ৩১ মার্চ ২০২০ ১১:০১440359
  • আপনি কয়েকজন ভারতীয়কে আর চীনাদের চেনেন যারা "ফ্যান্টাস্টিক" রিসার্চ করছে সেটা কোনও ডেটাই নয়। এমনকি এই দেশ দুটো থেকেও বেশিরভাগ ভালো ছাত্র আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য যায়। ফান্ডিং তো বটেই, পেটেন্ট, পিএইচডি, স্কলার, র‌্যান্কিং, জার্নাল, পাব্লিকেশান কোনও কিছুতেই তুলনা হয়্না।

    রিসার্চ ইনোভেশান নিয়ে সামান্য আইডিয়া থাকলে এই নিয়ে তর্ক করা যায়?
  • অর্জুন | ৩১ মার্চ ২০২০ ১০:৫৮440358
  • বাংলা সাহিত্যের যে ঐতিহ্য নিয়ে আমরা এখনও বড়াই করি সেসব বিগত ৩০০ বছরের সৃষ্টি। অন্যান্য আঞ্চলিক ভাষায় খোঁজ করুন সেখানেও অনেক পাবেন।

    'লোকে শেক্সপিয়ারের নাম যতটা জানে, পড়ে, ইন্ডিয়ার সাহিত্য নিয়ে তেমন চর্চা নেই।' কি আশ্চর্য! যাদের পৃথিবী ব্যাপী সাম্রাজ্য তাদের লেখককূলকে লোকে চিনবে নাতো কাকে চিনবে। @S

    অধিকাংশ ভারতবাসীর এখনো ধারণা হিন্দি ন্যাশনল ল্যাঙ্গুয়েজ বাকী সব রিজিওনল। আঞ্চলিক ভাষা গুলোও যে জাতীয় ভাষা সেই মর্যাদাই তো দেওয়া হল না!

  • o | ৩১ মার্চ ২০২০ ১০:৪৯440357
  • নলেজে পশ্চিমীদের অবদানটা কী জিনিস? একটু ডিফাইন করা হোক। আমি তো জানি প্রচুর ভারতীয় ও চীনা রিসার্চার বেসিক সায়েন্স থেকে টেকনোলজি ফ্যান্টাস্টিক রিসার্চ করছে। তাহলে রিসার্চের ফান্ড, এনভায়রনমেন্ট ইত্যাদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বেটার এটা বলা হচ্ছে? কলোনিয়ালিজমের ইতিহাসটা একটু মনে রাখলে ভাল হয়।

    হ্যাঁ, ফান্ডামেন্টাল রিসার্চ, এডুকেশন ইত্যাদি নিয়ে যেকোনো সরকারের পলিসির সমালোচনা করুন, তুলনা করুন ঠিক আছে। ব্ল্যাংকেট কমেন্ট সম্পূর্ণ মিনিংলেস।

  • dc | ৩১ মার্চ ২০২০ ১০:৪৯440356
  • তবে এই করোনা ভাইরাস কিন্তু আমেরিকার পাব্লিক হেল্থকেয়ার সিস্টেমের একেবারে ন্যাংটো দশা দেখিয়ে দিলো।
  • S | ৩১ মার্চ ২০২০ ১০:৪৭440355
  • এত লজিকাল ফ্যালাসি যে ডাজনট ডিজার্ভ আ রেসপন্স।
  • Amit | ৩১ মার্চ ২০২০ ১০:৪৫440354
  • আরো এক খান ইনফো পেলুম এক কোরিয়ান বন্ধুর থেকে এই মাত্তর। যখন উহান এ লক ডাউন চালু হলো, তখন চীন জোর করে কোরিয়া কে ওদের বর্ডার বন্ধ করতে দেয়নি এই যুক্তি তে যে বিসনেস র খুব ক্ষতি হয়ে যাবে। কিন্তু Feb র মাঝামাঝি যখন সাউথ কোরিয়া তে করোনা ছড়াচ্ছে, তখন সোজা চীন ওদের বর্ডার বন্ধ করে দিয়েছিলো কোনো আলোচনা না করে।

    ডিপ্লোম্যাসি র হদ্দমুদ্দ এক্কেবারে। জোর যার মুলুক তার, এটাই ঠিক আছে মোটামুটি।

    সে বেশ কিছু কোরিয়ান গালাগাল সহ এটা ন্যারেট করলো এখুনি। খানিকটা কোরিয়ান স্ল্যাঙ শিখে এলুম ফ্রি তে। ভালো জিনিস।
  • sm | ৩১ মার্চ ২০২০ ১০:৩৬440353
  • কেউ নলেজ নিয়ে পশ্চিমী দের অবদান নিয়ে দ্বিমত পোষণ করে নি। কিন্তু যে সব ভারতীয় সফরী,উহা একান্তই পশ্চিমী বলে ফর ফরায়, তাদেরকে দেখে করুন হয় বই কি!
    এই জন্যই এতো নলেজ নিয়ে ইতালি,ফ্রান্স,স্পেন কাপড়ে চোপড়ে!
    সেই চীন এর কাছেই ইতালি কে সাহায্য চাইতে হয়।
    আমেরিকা কে শ্রদ্ধা করি,তার নলেজ এর জন্য।বিজ্ঞানে অবদানের জন্য।ফর ফরানোর জন্য নয়।
    কারণ,উহা আমার ইহা আমার করলে একদিন সেই কতৃত্ব চলে যায়।
    ঠিক যেমন তর্কের খাতিরে বলতে হয়,চিন, জাপান, কোরিয়াও বিদেশ।
    তর্ক হচ্ছিলো ফরেন নলেজ নিয়ে।
    চীন,জাপান, কোরিয়া ওই তথাকথিত ফরেন নলেজ বা পশ্চিমী ধার করা নলেজ নিয়েই বাজি মাত করছে।অন্তত ক্রাইসিস পিরিয়ডে।
  • S | ৩১ মার্চ ২০২০ ১০:১৯440352
  • নলেজের বাউন্ডারি আছে কি নেই সেটা অন্য তর্ক। এবং অনেক লম্বা তর্ক। কিন্তু বর্তমানের অ্যাকিউমুলেটেড নলেজে পশ্চিমীদের অবদান নিয়েও যারা সন্দেহ করে, তারা যেন গুরুর বাইরে মুখ না খোলে। এমনকি চীন যে সাম্যবাদ প্র‌্যাক্টিস করে বলে দাবী করে সেই আইডিয়াও এসেছে ইয়োরোপ থেকে।
  • ব্যা | ৩১ মার্চ ২০২০ ১০:১৭440351
  • আসলে "সাহায্য" তা যে ভাবেই আসুক বা দেওয়া যাক না কেন তা কোন ভৌগলিক কাঁটাতারের বাঁধনে ঘিরে রাখা উচিত নয়।
    সেইজন্যেই দিদি সাইকেল দিলে অথবা কন্যাশ্রী প্রকল্প শুরু করলে সেটা নিয়ে খিল্লি করার আগে ভেবে দেখা উচিৎ।

    করোনা বোধহয় নতুন করে সাম্যবাদের শিক্ষা দিচ্ছে!! আচ্ছা, আচ্ছা, সাম্যবাদ ভাল লাগছে না শুনতে? তো ছোটবেলায় পড়া পদ্যটা মনে করা যাকঃ
    "আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ এ ধরণী পরে
    সকলের তলে সকলে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে"

    সকালবেলাটা নেতানো মুড়ির মত প্যাতপ্যাতে করে দেওয়ার জন্য দুঃখিত। তবে কিনা বাজার থেকে মুড়ি উধাও-দেখেন দিদি কিছু পাঠাতে পারে কিনা।
  • S | ৩১ মার্চ ২০২০ ১০:১২440350
  • ফরেন-্নলেজ ইন্টারন্যাশনাল স্টাডিজে খুবই পরিচিত টার্ম। না জানলে ঠিক আছে। কিন্তু না জেনে অন্যকে মূর্খ বলাটা .... যাগ্গে। তর্কে নামার আগে সাধারণ বুদ্ধিমান লোক একটা গুগল স্কলার সার্চ করে অন্তত দেখে।

    চীন, জাপান, কোরিয়া কবে থেকে বিদেশ নয়?

    পশ্চিমীদের অবদান নিয়ে কেউ তর্ক করেনা। কারণ যারা একটু পড়াশুনা করেছে, তারা জানে যে কোন দেশের অথারের বই পড়েছে। তারা এটাও জানে যে এইসব দেশ থেকে প্রতিবছর পশ্চিমে কত ছেলেপুলে পড়তে যায়। উল্টোটা শুধুমাত্র এক সেমিস্টারেই সীমাবদ্ধ।

    অন্তত নোবেল প্রাইজের লিস্টগুলো তো লোকে উইকি খুলে দেখতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত