এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৮ মার্চ ২০২০ ১৮:৩১436681
  • এরে কয় স্বাধীনতা। চারিপাশে অন্ধকার রায় গিজ গিজ করছেঃ
    ##"বিমানবন্দর সূত্রে খবর, কলকাতায় নামা ইস্তক ওই তরুণ থার্মাল স্ক্রিনিং এড়ানোর চেষ্টা করেন। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের দায়িত্বে থাকা এক আধিকারিকের অভিযোগ, ‘‘ওই তরুণ নিজের মায়ের প্রভাব খাটিয়ে থার্মাল স্ক্রিনিং এড়িয়ে যান।” তবে বিমানবন্দর কর্তৃপক্ষ সরকারি ভাবে এখনও জানাননি যে, ওই যুবকের থার্মাল স্ক্রিনিং হয়নি। ওই দিনই বিমানবন্দর থেকে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, তিনি তা মানেননি। জানা গিয়েছে, বিমানবন্দর থেকে ওই তরুণ সোজা পঞ্চসায়রে তাঁদের আবাসনে যান।"

    ##সোমবার অস্ট্রেলিয়া থেকে ফিরেই অভিনেতা গায়ক অঞ্জন দত্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক জমায়েতে যান। শুধু তাই নয়, বিদেশ থেকে ফিরেই অজস্র মানুষের সংস্পর্শে এসেছেন তিনি! ....... বিদেশ ফেরত যে কোনও মানুষের ক্ষেত্রে যেখানে চোদ্দো দিন গৃহবন্দি থাকার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার, সেখানে অঞ্জন দত্তের মতো মানুষ এই মারাত্মক ভুল কী করে করলেন?
  • quark | ১৮ মার্চ ২০২০ ১৮:১৯436680
  • আম্মো বলব! vydio
  • অপু | ১৮ মার্চ ২০২০ ১৮:১৪436679
  • :)))) @ দে
  • de | ১৮ মার্চ ২০২০ ১৮:০৯436678
  • বোতীন, বেশী ঝোলাগুড় খেও না, গোঁপে পিঁপড়ে ধরবে!
  • r2h | ১৮ মার্চ ২০২০ ১৮:০৪436677
  • স্কাইপের তুলনায় জুম হালকা পাৎলা, ফাস্ট জিনিস। এইচপি'র প্রোডাক্ট।
  • অর্জুন | ১৮ মার্চ ২০২০ ১৮:০০436676
  • @অরিন-দা, আন্তরিক ধন্যবাদ।

  • অপু | ১৮ মার্চ ২০২০ ১৮:০০436675
  • অর্জুন, তুমি আর এলেবেলে দা ঘুরে এসো। বেস্ট অফ লাক :)))
  • অপু | ১৮ মার্চ ২০২০ ১৭:৫৮436674
  • স্কাইপ ভালো জুম ভালো কিন্তু সবথেকে ভালো হল পাউরুটি আর ঝোলাগুড় :))
  • অর্জুন | ১৮ মার্চ ২০২০ ১৭:৫৭436673
  • “সুখী মানুষেরা সহজে ভয় পায়" এটা বোধহয় ঠিক। কিন্তু ব্যাপার হল ইউরোপে কাজকর্ম খুব সিস্টেম্যাটিক এবং আবহাওয়ার জন্যে ঘাম কম হয়। তাই আমাদের ধারণা পরিশ্রম কম হয়।

  • অপু | ১৮ মার্চ ২০২০ ১৭:৫৬436672
  • কিন্তু মিটিং এর থেকে মিছিল ভালো। আমি ন য় কবি বলেছেন :)))
  • de | ১৮ মার্চ ২০২০ ১৭:৫৩436671
  • আমি স্কাইপ ছাড়া কখনো কিছু ইউজ করিনি - তাতে এই আম্বানী, ভারতী, হাঁদা-ভোঁদাদের দাক্ষিণ্যের ওপর বড়োই নির্ভরশীল হয়ে থাকতে হয়। এরা চার্জ না মেটালেও সরকারই সওয়াল করে "আহা ছেড়ে দিন" বলে!
  • অর্জুন | ১৮ মার্চ ২০২০ ১৭:৫১436670
  • @এলেবেলে, দারুণ। লুফে নিলাম। গুজরাত একবারই গেছি তাও গবেষণার জন্যে, তিন মাসের জন্যে। ছিলাম বরোদায়, আমেদাবাদ ছাড়া আর কোথাও যাইনি।

    @i, আচ্ছা। লিখে ফেলুন। অপেক্ষায় রইলাম।

  • সে | ১৮ মার্চ ২০২০ ১৭:৩১436669
  • তার ওপর আমাদের অফিসে ম্যানেজারি প্রথাটা খুব কম। সবাই প্রজা, মানে কাজ করে যারা। এই কারণেই মিটিং কম কাজ বেশি। হাতেও প্রচুর খেলাধুলো করবার টাইম।
  • সে | ১৮ মার্চ ২০২০ ১৭:২৭436668
  • আমাদের দলটাই মোট ছজনের। তাও একজন ছুটিতে।
    তাই মোট ছিলাম ৫জন।
    তবে ওরকম ভার্চুয়াল উপস্থিতি খুবই ইয়ে। মিটিং হবে সামনাসামনি তবেই না মিটিংএর মতো মিটিং।
  • dc | ১৮ মার্চ ২০২০ ১৭:২১436667
  • আমি বেশীর ভাগ সময়ে ছোট মিটিং করি, খুব বেশী হলে পাঁচজন। তাতেও প্রোটোকল হলো একজন পুরো কথা বলবে, কেউ ইন্টারাপ্ট করবে না, কেউ রিবাটাল দিতে চাইলে হাত তুলবে, বক্তার কথা শেষ হলে সে বলবে। এসব করে ছোট গ্রুপের মিটিং দেখেছি ভালোই ম্যানেজ করা যায়। আর বোসের নয়েস ক্যানসেলিং হেডফোন সিরিয়াসলি ভালো, ওতে খুব ভালো কথা শোনা যায়।
  • pi | ১৮ মার্চ ২০২০ ১৭:১৮436666
  • ওহহ, তাহলে এটা করতে হবে তো!
  • r2h | ১৮ মার্চ ২০২০ ১৭:১৫436665
  • দুর্বল ইন্টারনেটে জুমের টোল ফ্রি নাম্বারে কল করে ব্রিজ ডায়াল করলে অডিওটা ম্যানেজ হয়; যদি ফোন নেটোয়ার্কটা অন্তত ঠিক থাকে আরকি।
  • pi | ১৮ মার্চ ২০২০ ১৭:০৪436664
  • আমাদের বহুদিন ধরে জুমে মিটিং শুরু হয়েছে। তবে যেমন এখানে, কানেকশন এত খারাপ থাকে যে মুশকিল হয়ে যায়।
    একবার আমার একটা প্রোজেক্টের জন্য এক্সপার্ট কমিটি মিটিং, সেবারেই প্রথম জুম বোধহয়, বছর দুই আগে। সে আমার প্রেজেন্টেশন তো হয়ে গেছে। তারপর নির্বাক চলচ্চিত্র। সব এক্সপার্টদের মুখ চলছে দেখি, অডিও নাই!

    আমাদের ২০-২৫ টা ইন্সস্টিউট একসংগে থাকে অনেক মিটিংং এ। বিশেষ করে দিল্লিতে হেডকোয়ার্টারে কোন লেকচার, সেরিমনি, ডায়রক্টর জেনারেলের আড্রেস, সব এভাবে হয়।৷ সেদিন এম্নকি অক্সফোর্ড আর ইউ র সংগে একটা হল, আমি আবার তখন ত্রিপুরায় ফিল্ডে, সেখান থেকে জুমে জুড়লাম।
    আমার সেদিনের ওই গুয়াহাটি যাত্রার টিকিট ও ক্যান্সেল করলাম, শনিবার স্কাইপে মিটিং করলাম। কিন্তু আইয়াইটির ওই ল্যাবের ভিতর এত খারাপ সিগ্নাল, প্রেজেন্টেশন তো তাও ঠিক শোনা গেল, আমার কমেন্টের সময় গন! সেই সবার খালি মুখ নাড়া! তারপর শেষে ফোনে বলতে হল, ওরা স্পিকার অন করল।

    ওয়ান টু ওয়ানের অনেক সুবিধাই থাকেনা।

    আর এগুলো সবই একটা ফিজিকালি মিটিং এ কিছুলোকের জুমে জোড়া। এতে আরেকটা মুশকিল, ওই মিটিং রর জায়গা বড় হলে, আর নানাজন মন্তব্য করতে থাকলে দূরের লোকজনকে ঠিক করে দেখা শোনা যায়না।

    সেসবের টেকনোলজিও নিশ্চয় এসে গেছে/যাবে
  • সে | ১৮ মার্চ ২০২০ ১৬:৪৯436663
  • আমাদের অফিসে মিটিং খুব কম হয়। হপ্তায় বড়জোর একদিন।
  • সে | ১৮ মার্চ ২০২০ ১৬:৪৭436662
  • কোম্পানী তো সরকার।
    দিলে সকলকে কিনে দিতে হবে। বোসের সিস্টেম দেবে না। অনেক দাম ওসবের।
  • dc | ১৮ মার্চ ২০২০ ১৬:৪২436661
  • কোম্পানিকে বসু পরিবারের হেডফোন ব্যবহার করতে বলুন, ওতে ভালো মিটিং করা যাবে।
  • সে | ১৮ মার্চ ২০২০ ১৬:৩৯436660
  • আমাদের গোটা অফিসটা ফ্যারাডে কেইজ। ভাবতুম আমরা ঝড় ঝঞ্ঝা বজ্র বিদ্যুৎ থেকে সম্পূর্ণ সুরক্ষিত। ৫০% DMZ

    ভাইরাস তার ওপর দিয়ে টক্কর দিয়ে গেল।
  • সে | ১৮ মার্চ ২০২০ ১৬:৩৫436659
  • কানের জন্য একটা গাবদা হেডফোন দিয়েছে সেটার গায়ে জাবরা লেখা আছে।
  • S | ১৮ মার্চ ২০২০ ১৬:৩৩436658
  • অ্যাটোসের কোম্পানি।
  • সে | ১৮ মার্চ ২০২০ ১৬:৩১436657
  • ওপেনস্কেপ নাম দেখছি। ইউনিফাইও দেখছি।
    এগুলো কখনও ব্যবহার করিনি। খুবই অস্বস্তিকর।
    মিটিংরুমে কত মজা হতো।
  • সে | ১৮ মার্চ ২০২০ ১৬:২৮436656
  • অফিসে কত মজা হয়।
    নটার সময় দল বেঁধে একটা রেস্টুরেন্টে গিয়ে কফি খেতাম, ব্রেকফাস্ট করতাম সকলে।
    দুপুরেও বাইরে যেতাম খেতে।
    সপ্তাহে এক দু দিন বিকেল চারটের পর বিয়ার খাওয়া হতো।
    সব বন্ধ হয়ে গেল।
  • dc | ১৮ মার্চ ২০২০ ১৬:২৮436655
  • জম্বি এটাক তো শুরু হলো বলে। কোথাও কোথাও শুরু হয়েও গেছে, ডিপ ষ্টেট সেই খবর বার করতে দিচ্ছে না।
  • S | ১৮ মার্চ ২০২০ ১৬:২৬436654
  • কোন সফ্টওয়ার? ওয়েবেক্স না জুম না অন্যকিছু?
  • সে | ১৮ মার্চ ২০২০ ১৬:২৫436653
  • গতকাল প্রথম আমাদের টিম মিটিং হলো রিমোট পদ্ধতিতে। আমরা সবাই আনাড়ি, কিন্তু সবাই উতরে গেছি।
    জীবনে প্রথম এমন করে মিটিং করলাম সকলে।
    একটা সফটওয়্যারের সাহায্যে।
  • অপু | ১৮ মার্চ ২০২০ ১৬:২২436652
  • দুষ্টু লোকেরা বলে " Work for home" :)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত