এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৫৮৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৯:১১489267
  • বহু বহু আম্রিগানরা মনে করে যে ক্যালিফোর্নিয়াতে ডেমরা যেতে কারণ ওখানে ইল্লিগালরা অবাধে ভোট দেয়। আপনিই বলুন না সেটা সত্যি কিনা?
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:১২489268
  • বড়েস,
    ঠিক এরকম সরলরৈখিক ব্যাপার নয়।

    ২০৪২ সালে ইউএস-এর ডেমোগ্রাফি বদলে যাবে। হিসাব অনুযায়ী ঐ বছর থেকে গোটা দেশে সাদাদের (ককেশিয়ান হোয়াইট, হিস্প্যানিক হোয়াইট নয়) পপুলেশন ৫০% এর নীচে চলে যাবে। কিছু কিছু রাজ্যে অলরেডি নীচে, যেমন ক্যালিফোর্নিয়া।

    এখন, কিছু সাদা লোক উঠে পড়ে লাগবে কি করা যায়, আর বেশি সময় নেই, মোটে ২০-২৫ বছর, তাও নেই। সুতরাং, একটা প্রোপাগান্ডা চলবে।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:১৩489269
  • এ বাবা, এ সব অ্যাড তো সবসময়ই ছিল। মানে নানারকম ফর্মে।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:১৬489272
  • ৫০ বছর বাদে, ২০৬৮ সালে এই দেশটার কি রকম অবস্থা দাঁড়াবে, বা, দাঁড়াতে পারে - তা নিয়ে এক পিস লেখা সেদিন দেখলাম। খুঁজে দেখছি।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৯:১৬489270
  • লসাগুদা, আপনি সত্যিই বলুন তো এইযে ইল্লিগালরা সবাই নাকি লাইন ধরে ক্যালিফোর্নিয়ায় ভোট দেয় এটা কতটা সত্যি?
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৯:২২489273
  • সেতো বুঝছি। আমার এখানে কিন্তু বহু শিক্ষিত লোকেদেরও ক্যালিফোর্নিয়ার ব্যাপারে এরকম ভুল ধারনা আছে।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:২৩489274
  • টেকনিক্যালি সম্ভব হতে পারে। কারণ, জেনারেলি ভোটার রেজিস্ট্রেশন ফর্ম পাঠানো হত - নাগরিকত্ব দেখে নয়। ড্রাইভার লাইসেন্স দেখেও হত। এখন ইল্লিগাল বলতে কাদের বোঝায় সেটাই তো ঠিক নেই।

    এবার ধরো, ২০১৪ সালে যে স্টেট ইলেক্শন (গভর্নর) হল তাতে ৪২% ভোটার টার্ন আউট ছিল, ২০১৬-র ইলেকশনে রেকর্ড ৭৩% ভোট দিয়েছে। তাই বলছে, ইল্লিগ্গাল-রা সব লাইন দিয়ে ভোট দিয়েছে।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:২৬489275
  • দেখো, গোটা দেশের মধ্যে ক্যালিফোর্নিয়া-তে সবথেকে বেশি ইমিগ্র্যান্ট, আনডকুমেন্টেড লোকও সবথেকে বেশি, সুতরাং এ নিয়ে অন্য রাজ্যের লোকজন একটু বাড়িয়ে বলে এক্কেবারে গপ্পো ফাঁদতেই পারে।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:২৮489277
  • ট্রাম্প অ্যাডমিন বলছে ২০২০-র সেনশাসে ফর্মে ইউএস সিটিজেন কি না এই প্রশ্ন-তা থাকবে ? তো তাতে, ক্যালিফোর্নিয়া প্রতিবাদ করেছে, বলছে ঐ প্রশ্ন রাখা যাবে না। অন্কে লোকে স্রেফ ঐ প্রশ্নটাও জন্যেও সেনশাসে ডেটা ভরবে না। পপুলেশন নাম্বার মিস-রিপ্রেজেন্টেড হবে। ফেডারেল ফান্ডিং কমে যাবে।
    আর, আনডুকুমেন্টেড লেবার ফোর্স ছাড়া গোটা রাজ্যের ইকনমি ভেঙ্গে পড়বে।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৯:৩০489278
  • টেক্সাসেও কিন্তু আনডকুমেন্টেড লোকজন কম নয়। ফ্লোরিডাতেও প্রচুর।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:৩০489279
  • আচ্ছা, ২০১২ তেও ভালো টার্ন`আউট ছিল।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:৩২489280
  • হ্যাঁ, অফ কোর্স - টেক্সাসেও বিগ পপুলেশন। ফ্লোরিডায় আছে, অত নয়।

    টেক্সাসে তো ভোটার ফর্ম পাঠায়ই না।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৯:৩৪489281
  • লসাগুদা, প্রেসিডেন্সিয়াল ইলেক্শনের সাথে লোকাল ইলেক্শনের ডাইনামিক্স একেবারেই আলাদা।

    রিপাব্লিকান রুডি জুলিয়ানি নিউ ইয়র্কে প্রচুর ভোটে জিতে মেয়র হয়েছিলেন। সেই রুডিবাবুর প্রিয় পাত্র এবারে মোটে ১১% ভোট পেয়েছে সেই শহরে (নিজের শহরে)।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৯:৩৫489283
  • টেক্সাসে ভোট হতে আমি নিজে দেখেছি। আমাকেও ডাকছিলো।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:৪০489284
  • ২০৪২-এর পর আমেরিকা কেমন হবে তার রোল মডেল হিসেবে ক্যালিফোর্নিয়া-কে দেখানো হচ্ছে, ট্রু মাল্টিকালচারাল সোসাইটি ইত্যাদি। অন্য রাজ্যের বড় মেট্রো এলাকাগুলো একই রকম।

    হোয়াইট সুপ্রিমিস্ট-রা ঝামেলায় পড়েছে। মানে, নেক্স্ট জেনারেশন - মডার্ন লিভিং বলতে মাল্টি-কালচারালিজিম ইজ ন্যাচারাল - বোঝে। রিলিজিয়ন, রেস, কালার --- এসব পাতলা হয়ে আসছে। তাই জন্য, এখানে ঐ যে অ্যাড দেখালে ওসব বাড়বে। কিন্তু, কনফ্লিক্ট হবে। কনফিউশন হবে। যেমন শোনা যাচ্ছে (কন্সপিরেসি), এরাই নাকি মার্ক জুকারবার্গ-কে ডোবাচ্ছে, ওপেন সোশ্যাল নেটওয়ার্কিং চায় না। আবার এদিকে এদের প্রতিনিধি টুইটার ব্যবহার করেন জনসংযোগের মাধ্যম হিসেবে।

    একটা চাপা লড়াই। ৫০% এর নীচে চলে গেলে, মেজরিটির হারানোর ভয়...
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৯:৪৩489285
  • হুম সেইদিকেই এগোচ্ছে।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:৪৪489286
  • টেক্সাসে মুশকিল হল এই - লোকজন নিউ মেক্সিকো তে বা অন্য রাজ্যে গিয়ে লাইসেন্স নিয়ে আসে।

    TEXAS PASSES LAW REQUIRING PROOF OF CITIZENSHIP FOR DRIVERS LICENSE

    https://www.usimmigration.com/texas-proof-of-citizenship.html
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৯:৪৫489287
  • "একটা চাপা লড়াই।"

    কনফ্লিক্টটা বোধয় আর চাপা থাকছেনা। শার্লটভিলে তো দেখলাম।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৯:৪৬489288
  • এতো ২০১১র খবর।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৯:৫১489289
  • হ্যাঁ, দেখো না এই যে দেশ জুড়ে স্কুল ছাত্রদের প্রতিবাদ হল --- ওদিকে স্টুডেন্ট্‌স্‌ ফর ট্রাম্প (S4T) গ্রুপ তৈরি হয়েছে, পাল্টা মিছিল চালু হল বলে
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৯:৫৫489290
  • হোক। ভালো তো।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ১১:২০489291
  • যাহ্‌, বিকেলের দিকে প্রায় ঘন্টা খানেক এই থ্রেডে আটভাট করলাম, খেয়াল করি নি যে এটা আগামীর অবয়ব - যাগ্গে, কিছুটা অবয়ব তো হল
  • দ্রি | ২৮ মার্চ ২০১৮ ২৩:৪৯489292
  • **
    সিআইএ আর এনেসে তাদের কঙ্গ্রেশনাল হিয়ারিঙ্গে স্পস্ট বলেছেঃ

    ১) রাশিয়া হ্যাকিং করেছে ডিএনসিতে
    ২) রাশিয়া কাউন্টি লেভেলে ফেক নিউজ ছড়িয়ে লোকের ভোট চেন্জ করিয়েছে।
    ৩) তার ফলে ট্রাম্প বেশি ভোট পেয়েছে সেইসব কাউন্টিতে।
    ৪) এই কাজ করার আদেশ রাশিয়ার একদম টপ থেকে এসেছে।
    ৫) রাশিয়া এইসব কাজ অন্য অনেক দেশেই করছে।
    ৬) নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট দেখে তবে নিউজ যাচাই করবেন।
    **

    এখানে শুরুতেই বলতে হয়, সিআইএ কোন কিছু স্পষ্ট বললে প্রথমেই অ্যান্টেনা একটু খাড়া হয়ে যাওয়া উচিত। এরা একদা স্পষ্টই বলেছিল ইরাকে ডাব্লুএমডি আছে।

    কে বলেছে এইসব কথা? একজন হলেন জেমস ক্ল্যাপার। যিনি তাঁর টেস্টিমনির শেষে বলে রেখেছিলেন, ইন মাই লং কেরিয়ার উই হ্যাভ গট আম থিংস রাইট, অ্যান্ড সাম থিংস রং। অর্থাৎ পরে যদি ভুল বেরোয় তাহলে এই ডিসক্লেমার রইল। সার্টেনটির কোয়ালিফায়ার হিসেবে ব্যবহার করেছেন, 'উই স্ট্রংলি বিলিভ'। ইন্টেলিজেন্স কমিউনিটির কাছ থেকে আমরা ইনফর্মেশান চাই। চোখে দেখা ফার্স্ট হ্যান্ড ইনফো। বিলিফ নয়।

    ইনিই সেই জেমস ক্ল্যাপার যিনি ২০১৩তে আন্ডার ওথ গুল মেরেছিলেন সেনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে। বলেছিলেন, এনেসে আমেরিকান পাবলিকের সম্বন্ধে কোন তথ্য কালেক্ট করেনা।



    ইনিই সেই জেমস ক্ল্যাপার যিনি ট্রাম্প ক্যাম্পেন কমিউনিকেশান আনমাস্ক করার কথা স্বীকার করেন সেনেটের সামনে (নোট হিজ বডি ল্যাঙ্গুয়েজ)।



    এই যার ট্র্যাক রেকর্ড তার কথা বিশ্বাস করার আগে অনেকবার ভাবতে হয়। তবু ১ নং থেকে ৫ নং আমি এনেসে, এফবিআই, সিআইএর মুখ থেকে শুনতে চাইব, অন্তত তাদের ভার্শানটা। কারণ এগুলো হল ইনফর্মেশান। ৬ নংটা সিআইএর মুখ থেকে শুনব কেন? কোন নিউজ আমি পড়ব সেই অ্যাডভাইস সিআইএর থেকে নেব কেন? যেখানে আমরা জানি যে কয়েক বছর আগে যবে থেকে সিআইএ তাদের ডেটা আমাজন ক্লাউডে রাখার সিদ্ধান্ত নেয়, তারপর থেকে আমাজন সিআইএর একটি আর্ম মাত্র। এবং তার কিছুদিন পর জেফ বেজোস যবে থেকে ওয়াশিংটন পোস্টের দায়িত্ব নিলেন তবে থেকে ওয়াশিংটন পোস্ট সিআইএর প্রপাগ্যান্ডা মেশিন ছাড়া আর কিছুই নয়।
  • S | ২৯ মার্চ ২০১৮ ০০:১১489294
  • তাহলে সিআইএর কথা মানবো না। এফবিআইয়ের কথা মানবো না। এনেসের কথা মানবো না। জাস্টিস ডিপার্টমেন্টের কথা মানবো না। স্টেট ডিপার্টমেন্টের কথা মানবো না। এদের কথা শুনলেই করোর কারোর অ্যান্টেনা খাড়া হয়ে যায়।

    মানতে হবে ট্রাম্প আর পুতিনের কথা? যারা এক্ষেত্রে অ্যাকিউজ্ড?

    তাহলে মুলার ইনভেস্টিগেশন নিয়ে এতো চিন্তিত কেন? করতে দিন ইনভেস্টিগেশন। না পেলে পাবে না কিছু। ট্রাম্প তো মুলারকে অ্যাটাক করছে নিয়মিত টুইটারে। এমনকি ফারায়ও করতে চেয়েছিলো।
  • S | ২৯ মার্চ ২০১৮ ০০:১৬489295
  • "ওয়াশিংটন পোস্ট সিআইএর প্রপাগ্যান্ডা মেশিন ছাড়া আর কিছুই নয়।"

    এটা পুরো গোলা। শুনলে সন হ্যানিটিও হাসবে।
  • দ্রি | ২৯ মার্চ ২০১৮ ০০:১৮489296
  • দেখুন, মানাফোর্টের ইনডাইটমেন্ট জানতে আর পলিটিকো পড়ে কি হবে, জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখে নিলেই হয়। পুরো ইনডাইটমেন্টটা পেয়ে যাবেন।

    https://www.justice.gov/file/1007271/download

    the defendants PAUL J. MANAFORT, JR., and RICHARD W. GATES III, together with others, knowingly and intentionally conspired to defraud the United States by impeding, impairing, obstructing, and defeating the lawful governmental functions of a government agency, namely the Department of Justice and the Department of the Treasury

    বেসিকালি, ইউক্রেনের ইয়ানুকোভিচের হয়ে লবিয়িংএর জন্য টাকা পেয়েছিলেন। সেই টাকা ডিক্লেয়ার না করে অফশোর ট্যাক্স-এক্সেম্পট অ্যাকাউন্টে রেখেছিলেন। এইভাবে তিনি ট্রেজারী ডিপার্টমেন্টকে ডিফ্রড করেছেন। এটাই কনস্পিরেসি এগেন্স্ট ইউনাইটেড স্টেটস হিসেবে লেখা রয়েছে। অসৎ লোক। ভালো হয়েছে ইন্ডাইটেড হয়েছে। কিন্তু এসব বহুদিন আগেকার কথা। এর সাথে ২০১৬র ইলেকশানের রাশিয়ান কলিউশানের কী সম্পর্ক?

    তা ট্যাক্স হ্যাভেনে টাকা রাখায় গুগল ইত্যাদি কোম্পানীরাই বা কম কিসে? যারা সব ঘোষিত হিলারীর ডোনার।
  • দ্রি | ২৯ মার্চ ২০১৮ ০০:২২489297
  • কার কোন কথা মানব না মানব সেটা তার কথা শুনে, অন্যান্য পারিপার্শিক দেখে ডিসাইড করব। হাসুক শন হ্যানিটি।
  • দ্রি | ২৯ মার্চ ২০১৮ ০০:২৬489298
  • আমি ম্যুলার ইনভেস্টিগেশান নিয়ে একটুও চিন্তিত নই। সেই সিসেনএনের (নাকি নিউ ইয়র্ক টাইমসের) এক রিপোর্টার বলেছিলেন না, এ এক আদিগন্ত নাথিংবর্গার? আমি চাই ম্যুলার ইনভেস্টিগেশান শেষ করুক। ইনভেস্টিগেশানের মেরিট নিয়ে আলোচনা কখন কতটা করব সেটা আমরা ডিসাইড করে নেব।
  • S | ২৯ মার্চ ২০১৮ ০০:২৯489299
  • "ইউক্রেনের ইয়ানুকোভিচের হয়ে লবিয়িংএর জন্য টাকা পেয়েছিলেন। সেই টাকা ডিক্লেয়ার না করে অফশোর ট্যাক্স-এক্সেম্পট অ্যাকাউন্টে রেখেছিলেন। এইভাবে তিনি ট্রেজারী ডিপার্টমেন্টকে ডিফ্রড করেছেন। এটাই কনস্পিরেসি এগেন্স্ট ইউনাইটেড স্টেটস হিসেবে লেখা রয়েছে।"

    বিদেশি এজেন্ট ছিলো। সেটা ডিসক্লোজ করেনি। এমনকি সেটা করার জন্য অনেক মিথ্যা কথা বলেছে, কভার স্টোরিও বানিয়েছে। সেইটাই হলো কন্সপিরেসি এগেন্স্ট স্টেট।

    "MANAFORT And GATES' Hiding Of Ukraine Lobbying And Public Relations Work "
    এই পার্টটা পড়লেই বোঝা যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন