এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ জানুয়ারি ২০২০ ০৯:০০428940
  • বাহ এবার সুন্দর হয়েছে দেখতে।
  • ভবিতব্য | ১৬ জানুয়ারি ২০২০ ০৩:৪৯428938
  • কিংবা ধরুন গুরুর পন্চাশ উপলক্ষে সভা হচ্ছে! কেমন হবে তা? কে কি বলবেন, কি রেজোলুশান নেওয়া হতে পারে ইত্যাদি
  • ভবি | ১৬ জানুয়ারি ২০২০ ০৩:৪৪428937
  • প্রেডিক্ট করুন দেখি আবার বছর পনের বাদে যখন গুরু আরো গুরুতর হবে, কেমন লেআউট হবে তার?
  • অর্জুন | ১৬ জানুয়ারি ২০২০ ০৩:৩৭428936
  • :)
  • Pinaki | ১৬ জানুয়ারি ২০২০ ০৩:২৭428935
  • এখানে আচ্ছে দিন অতটা খারাপ হবে না ;-) @অর্জুন
  • অর্জুন | ১৬ জানুয়ারি ২০২০ ০৩:২২428934
  • এখুনি এন আর সি বিরোধী এক ওয়াটসঅ্যাপ গ্রুপে খবর পেলাম বিশ্বভারতীর হস্টেলে এবিভিপি'র ছেলেরা অন্যান্য ছাত্রদের এত পিটিয়েছে যে অনেকে হস্পিটালাইজড। ছবিও পেলাম সেসবের। মারাত্মক।
  • অর্জুন | ১৬ জানুয়ারি ২০২০ ০৩:২০428933
  • 'আচ্ছে দিন আসবে'? কিন্তু 'মিত্রোঁ' রা তো সবাই এখন মোদী আর মোটা ভাইকে 'বুরে দিন বাপাস' করতে বলছে! ''আচ্ছে দিন' র ইলেকট্রিফাইয়িং এফেক্টে ! ঃ-))) @পিনাকী-দা
  • S | ১৬ জানুয়ারি ২০২০ ০২:৫৮428932
  • হ্যাঁ` এনআরসির পর আমাদের সবাইকে বাংলাদেশেই থাকতে হবে কিনা।
  • এলেবেলে | ১৬ জানুয়ারি ২০২০ ০২:০৯428931
  • লিখলাম ১টা ৩৮এ, দেখাল ২টো আট। বাংলাদেশের সময় দেখাচ্ছে নাকি?

  • এলেবেলে | ১৬ জানুয়ারি ২০২০ ০২:০৮428930
  • এই রে গুরুর বিকল্প হবে উন্নততর গুরু শুনেই কেমন গুরুগুরু মেঘের আওয়াজ পাচ্ছি! তারপরে তো মমব্যান আসব্যান!! সে তো কেলেংকারিয়াস ব্যাপার হবে মশাই!!!

  • পিনাকী | ১৬ জানুয়ারি ২০২০ ০১:৪৬428929
  • জনতা একটু ধৈর্য্য ধরুন। লেখা, আড্ডা, সব একেবারে মাখন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। একটা একটা করে বদল আনা হচ্ছে। পুরোনো সাইটের লক্ষ লক্ষ ডেটা নতুন সাইটে মুভ করানো হয়েছে। ফলে কিছু বাগ রয়ে গেছে। সেগুলো ধরে ধরে ধরে ফিক্স করা হচ্ছে।

    বাস্তবত সম্পূর্ণ নতুন সফটোয়্যারে নতুন সাইট লেখা হয়েছে। এবার পুরোনো সাইটএর সমস্ত ফাংশনালিটি অনেক বছর ধরে টুক টুক করে ডেভেলপ করেছিল। কাজেই সেগুলো রাতারাতি নতুন সাইটে ইম্প্লিমেন্ট করা কঠিন। কিন্তু সবই করে ফেলা হবে। এবং আরও নতুন কিছু ফীচার জুড়বে। ইন ফ্যাক্ট সেগুলো জোড়ার জন্যই এত হ্যাঙ্গাম নেওয়া।

    কাজেই মিত্রোঁ, আচ্ছে দিন আসবে। গুরুর বিকল্প হবে উন্নততর গুরু।

    জ্জয় গুরু।
  • অর্জুন | ১৬ জানুয়ারি ২০২০ ০০:৫৬428928
  • অনুসন্ধান কাজ করছে না। আড্ডা একদমই জমছেনা। টইয়ের কিছু বুঝতে পারছিনা।
  • r2h | ১৬ জানুয়ারি ২০২০ ০০:৫০428927
  • হ্যাঁ এগুলো গোলমেলে ব্যাপার হয়েছে।
    তবে আস্তে আস্তে ঠিক করা হচ্ছে দেখছি, লেখার কল, ছাই রিবন এসব ঠিক হয়েছে দেখছি।
  • এলেবেলে | ১৬ জানুয়ারি ২০২০ ০০:৪৩428926
  • এ তো দেখছি মহা হ্যাপা! আমার গান্ধী টইতে মন্তব্য করেছেন এস চক্রবর্তী এবং রঞ্জনবাবু। আগে লেখা থাকত ওপরে, সেটা দেখে আমি মন্তব্য করতাম নীচে। এবারে বিলকুল অর্ডার পাল্টে গেছে। লেখা থাকছে নীচে, আমাকে মন্তব্য করতে হবে ওপরে গিয়ে। এভাবে মাথায় থাকে সব কিছু? দেখাচ্ছে মন্তব্য করেছেন রিভু, অথচ আঁতিপাতি খুঁজেও তাঁর মন্তব্য দেখতে পেলাম না। প্লাস আমার গোটা লেখা আমি নিজেই দেখতে পাচ্ছি না। মামু এ কি কল বানাল রে বাবা! আবার বেশি বললে-টললে বুড়ো অভ্যাসের দাস, নতুন কিছু নেওয়ার ক্ষমতা নেই - এ সব শুনতে হবে। প্লাস আড্ডার মেজাজটা একদম আসছে না। ঈশান, শুনছেন আমাদের কাতর প্রার্থনা?

  • অর্জুন | ১৬ জানুয়ারি ২০২০ ০০:৪১428925
  • ইন্ডিয়া টুডেতে শাহীন বাগ থেকে রাজদীপ সারদেশাইয়ের রিপোর্ট দেখাচ্ছে।
  • দিন যেমন যায় | ১৬ জানুয়ারি ২০২০ ০০:৩৬428924
  • চিরদিন, কাহারো সমান নাহি যায়!
  • অপু | ১৬ জানুয়ারি ২০২০ ০০:২১428923
  • আমি তো মোবাইল থেকেই লিখছি
  • অর্জুন | ১৬ জানুয়ারি ২০২০ ০০:১৮428922
  • আমার মোবাইল থেকে গুরু খোলা যাচ্ছেনা।
  • অপু | ১৫ জানুয়ারি ২০২০ ২৩:৫৮428921
  • আমি লঙ্কা পেয়াজ লেবু ইত্যাদি দিয়ে চানাচুর মাখি। অসাম খেতে
  • অর্জুন | ১৫ জানুয়ারি ২০২০ ২৩:৫১428920
  • বাঃ। আমি গ্রিন টি খাব ভাবছি। আজ ক্যাবেল টিভির লাইন খুব গণ্ডগোল করছে। এই সময় একটু চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে খবর শোনবার চেষ্টা করি।
  • অপু | ১৫ জানুয়ারি ২০২০ ২৩:৪১428919
  • আমি সবে কফি, চানাচুর নিয়ে গুছিয়ে বসলাম
  • অর্জুন | ১৫ জানুয়ারি ২০২০ ২৩:২০428918
  • হ্যাঁ বলো। আজও ফেরার পথে ওকাকুরায় গেছিলাম। আমার দুই সম্পাদক এসেছিল। ফিরলাম দশটায়।
  • r2h | ১৫ জানুয়ারি ২০২০ ২২:৫৮428917
  • টিমের গল্প শুনে মনে পড়লো। আমার সঙ্গে প্লেনে ট্রেনে লাউঞ্জে কোথাও কেউ কথা বলে না। এমনকি নিতান্ত নিরুপায় না হলে কেউ পাশে বসেও না। একবার জানলার পাশে বসেছি। মাঝে একটা বাচ্চা ওর বাবার কাছে জানলার বায়না করতে তার বাবা বললো আংকেলকে বলো। তারপর কি হলো কে জানে, আঙ্কেলের দিকে তাকিয়ে আর কেউ কোন সাড়াশব্দ করলো না। বাঘাযতীন ফ্ল্যাটে তো ছোট বাচ্চাদের সায়নরাক্ষস আসছে বলে ভয় দেখানো হতো, আমি দৈবাৎ শুনে ফেলেছিলাম।

    কেন কে জানে, এমনিতে কিন্তু আমি নিতান্ত হাসিখুশি নিরীহ ভালোমানুষ।
    তবে খারাপ ব্যাপার হলো নানান এয়ারপোর্টে বারবার সিকিউরিটি চেক করে। আর বলে নাকি র‌্যান্ডম। এইবার তো আমস্টারডামে হাতে কাগজ টাগজ ঘষে কত কি করলো।

    চিরকাল কিন্তু এমন ছিল না। একবার প্লেনে পাশের সিটে একজন বয়স্ক ভদ্রমহিলা বসেছেন, লম্বা ফ্লাইট, অনেক গল্প হলো, লন্ডনে গেলে যেন ওঁর বাড়ি অবিশ্যি যাই, ফোন নাম্বার আদান প্রদান সব। ওভারহেড তাক থেকে বাক্স পেড়ে দিলাম। তারপর হলো মুশকিল, আশেপাশের প্রচুর লোকজন দেখি লাগেজ পেড়ে দিতে বলে। এই করে, এক বর্ণ বাড়িয়ে বলছি না, সেই যাত্রা আমি হিথরো থেকে ও'হেয়ারের কানেকটিং ফ্লাইটটাই মিস করেছিলাম। ছোট লেওভার ছিল, প্লেন থেকে নামতেই এত দেরী হলো যে হিথরোর উৎকট লাইন, সিকিউরিটি পেরিয়ে বেরুতে বেরুতে সময় শেষ।
    আর সেই যে নৌকোয় বসে এক ভদ্রমহিলা অল্পপরিচিত শিল্পী ভেবে আলাপ করেছিলেন।
  • আলফা | ১৫ জানুয়ারি ২০২০ ২০:৪৭428916
  • বাবারে কি ভয়ানক এই নতুন গুরু!! কি কি সব লেখা পাচ্ছি। দ্রিঘাংচু র মন্ত্র নাকি?

    গ্রুপচুস শিলকন্ত তেবর্শি ক্রোয়ং তিনিহলু কিমিজন্চু হিনিঘুপ
  • de | ১৫ জানুয়ারি ২০২০ ১৯:২৩428915
  • পেয়েছি!!
    সারাদিন মিটিং মিছিলের পর কি শান্তি!!

    মামুকে একটা বড়ো হামি! ঃ))))
  • b | ১৫ জানুয়ারি ২০২০ ১৮:৪৯428914
  • মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর
    যেদিন বাংলালাইভ বাক্য কবে গুরু রবে নিরুত্তর।
  • S | ১৫ জানুয়ারি ২০২০ ১৮:৩৫428913
  • ট্রাম্প কমপ্লেন করেছে যে সে কিছু মিথ্যা বললেই মিডিয়া সেটাকে হেডলাইন বানিয়ে দেয়। কি অন্যায়।
  • quark | ১৫ জানুয়ারি ২০২০ ১৭:৪৫428912
  • সেকি! আমিই দেখি পাক্কা তিরিশ মিনিট পিছিয়ে।
  • quark | ১৫ জানুয়ারি ২০২০ ১৭:৪৪428911
  • গুরু যে পিছিয়ে পড়েচে, সেটা খ্যাল করেচেন? এখ্ন ঘড়িতে বাজে ১৭ঃ১৪ - দেখি পোস্ট করার পরে কত দেখায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত