এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ১৪:০৮428520
  • মোদীকে কাল পতাকা দেখাতে চললাম। নেহাত জেলে না গেলে আর বেঁচে ফিরলে ভাটে আসব। ঃ))

    তব তক কে লিয়ে ......
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ১৪:০৩428519
  • শেষে কিনা সমর্সেন !!!!!! আর্লোক্পেলে না ব্রতীন? ঃ-)
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ১৩:৫৬428518
  • অর্জুন, দোষে গুণে মানুষ সবাই। কেউ ১০০% পারফেক্ট নয়। তাই যারা বুদ্ধিমান মানুষ সমাজ, ব্যক্তিজীবনে বা দেশের ক্ষেত্রে তার ভূমিকা দেখেন। আর যারা রে কোন চরিত্রের মধ্যেই কিছু না কিছু খুত খুজে বেড়ান তাদের জীবনে সিরিয়াস সমস্যা আছে। অনেক অপ্রাপ্তি আছে। মানুষের আলো ছেড়ে অন্ধকার দিকে বেশী লক্ষ্য হলে এমন টাই সবাই বলবে।

    তবে ব্যতিক্রম কি আর নেই। যেমন ধরো সমর সেন। চাবুক লোক মহায়। আমি অন্তত ওনার জীবনে বা কর্মে কোন খুত দেখি নি। তাছাড়া সমাজ গঠনে ওনার "ভূমিকা" র কথা ভুলে গেলেও তো চলবে না!!
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ১৩:২১428517
  • যা সব নমুনারা সেই পুরস্কার পেয়েছেন, পাচ্ছেন ও পাবেন --- একেবারে কূলতিলক সব! ঃ-)
  • সে | ১১ জানুয়ারি ২০২০ ১৩:১২428516
  • নোবেল শান্তি পুরস্কার নিয়ে গর্ব করার কিছু নেই।
  • i | ১১ জানুয়ারি ২০২০ ১২:৪৩428515
  • বহু বছর পরে এবার আমি লিটল ম্যাগাজিন মেলায় থাকতে পারলাম না। আশাকরি জোড়াসাঁকোর মেলায় আসতে পারব
  • b | ১১ জানুয়ারি ২০২০ ১২:৪২428514
  • ইরান বাল তেহরান থেকে সদ্য ছাড়া গাদাগুচ্ছের ইরানিয়ান ডায়স্পোরায় ভরা সিভিলিয়ান প্লেনকে গুলি করে নামিয়েছে। মাইরি। এরা তো ট্রাম্পের চেয়েও খতর্নাক।
  • i | ১১ জানুয়ারি ২০২০ ১২:৩৯428513
  • ৩ নম্বর থেকে অনেক ভাল লিখতে চাইলাম
  • i | ১১ জানুয়ারি ২০২০ ১২:৩৭428512
  • ৪ নম্বর ৩ নম্বর অনেক ভাল। গতবছর ব‌ই বেরোনোর সংগে সংগে পড়ে নিয়েছিলাম@বি
  • b | ১১ জানুয়ারি ২০২০ ১১:৫৭428510
  • @দ,
    কিনবো না কিনবো না করে রবার্ট গলব্রেথের চার নং কিনেই ফেললাম। যদিও তিন্নংটা পোসায় নি একেবারে।
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ১১:৪৭428509
  • ওঁর দিকে তাক করে কী হবে? উনি কোন্‌ ড্যাশ ড্যাশ? ঃ-)
    বক্তব্যগুলোর দিকে তাক করা হচ্ছে, ফ্যাক্ট দেওয়া হচ্ছে, এভিডেন্স দেওয়া হচ্ছে---কা কস্য পরিবেদনা!
    কাকেরা পরিদের সঙ্গে বেদানা ভক্ষণ করে চলেছে। ঃ-)
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ১১:২৪428508
  • 'বেশি চেপে ধরলে ক্রমাগতঃ গোলপোস্ট সরিয়ে গ্যাছেন।' ঃ)))))

    চেপে ধরলেও সরাচ্ছেন? ঃ)) একদম হাত, পা বেঁধে বলটা ওর দিকে তাক করুন।
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ১১:২১428507
  • কিছু তথ্য ঘেঁটে দেখলাম রবীন্দ্রনাথকে ইতালির culture ministry থেকে বিশ্বভারতীর জন্যে গ্রান্টের ব্যবস্থা হয়েছিল। Ministry র উপদেষ্টা গ্রুপে ছিলেন Giuseppe Tucci র মত দার্শনিক এবং আরো বিদগ্ধ কিছু ইতালীয় ইন্টেলেকচ্যুয়াল।

    ২০১৪ থেকে যারা সাহিত্য অকাডেমী বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পুরষ্কার নিয়েছে তারা কি খুব অন্যায় কাজ করেছে?
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ১১:১৯428506
  • আরে, সেগুলো তো অ্যাক্সেপ্ট করতে হবে। অসংখ্য কাউন্টার পয়েন্ট অসংখ্যবার অসংখ্য লোকে দিয়েছেন, কিন্তু নিজের প্রি-কন্সিভ্ড ধারণার সঙ্গে না মিললে সেটা কোনোবারেই অ্যাক্সেপ্ট করেন নি, এমনকি অ্যাকনলেজও করেন নি। শুধু তাই না, বেশি চেপে ধরলে ক্রমাগতঃ গোলপোস্ট সরিয়ে গ্যাছেন। এটা কি ন্যায়সঙ্গত বিতর্কের ধরণ? সম্পূর্ণ বিচার-বিশ্লেষণই যদি হবে তাহলে আগে থেকেই একটা ধারণা শক্ত করে তৈরী করে রেখে সেটা কী করে করা যায়?
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ১১:১১428505
  • @এলেবেলে

    প্রচুর পড়াশোনা করেন। খুব খুঁটিয়ে তথ্য ঘাঁটেন এবং যে কোনো প্রাবন্ধিকের মত নিজস্ব অ্যানালিসিস বাতলাম। এতে কোনো অন্যায় নেই। সব তথা কথিত মনীষীদের মুখের ফাউণ্ডেশন, স্নো পাউডার, লিপস্টিক, কাজল সব তুলে আসল ত্বক বের করে আনেন। কাজটা যথার্থই দুরূহ এবং থ্যাঙ্কলেস। সেই জন্যে ওকে ভুল বোঝার সব উপাদান রয়েছে।

    তবে উনি যাই বলুন সেগুলো সব হওয়া উচিত ওপেন টু ডিসকাশন। এখানে পার্সোনাল অ্যাটাকের কোনো জায়গা নেই। ওর পক্ষ থেকেও না, অন্যদের পক্ষ থেকেও না।

    সেটা এখানে একেবারেই হয়না। আমি রবীন্দ্রনাথকে অসম্ভব ভালবাসতেই পারি কিন্তু তাঁর সম্পর্কে স্পর্শকাতর হলে খুব মুশকিল। যেটা ফ্যাক্ট আর কাউন্টার পয়েন্ট দিতে কেউ কাউকে মানা করছেনা।

    ঐতিহাসিক আলোচনায় আবেগ হল ঘন দুধের মধ্যে লেবুর রস। আবেগের সঙ্গে আসে অসহিষ্ণুতা।
  • অপু | ১১ জানুয়ারি ২০২০ ১০:৪৬428504
  • লিটল ম্যাগ মেলা @ ওকাকুরা তে আজ আসছি
  • গুরুচণ্ডা৯ | ১১ জানুয়ারি ২০২০ ০৯:৫২428503
  • সল্টলেকের ওকাকুরা ভবনে লিটল ম্যাগ মেলাতেও পাওয়া যাবে ১৫ অব্দি। এরপর জোড়াসাঁকোয়, ২৫-২৬। কোলকাতা বইমেলা ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রু। গুরুর স্টল নং ৪৪৬, করুণাময়ী বাসস্ট্যান্ডের ৮ নং গেট দিয়ে ঢুকেই বাঁহাতে স্টল।

    প্রকাশিত হতে চলেছে আরো অনেক নতুন বই।
  • গুরুচণ্ডা৯ | ১১ জানুয়ারি ২০২০ ০৯:৪৮428502
  • খড়্গপুরে এবং ঝাড়গ্রামের মেলায় এখন গুরুচণ্ডা৯ আছে, গুরুর বইগুলি, সদ্যপ্রকাশিত ৫ টি বই সহ, পাওয়া যাচ্ছে।
  • অপু | ১১ জানুয়ারি ২০২০ ০৯:৩৯428501
  • আমি প্রথম তিন টে কিনেছি
  • গুরুচণ্ডা৯ | ১১ জানুয়ারি ২০২০ ০৯:২৯428500
  • * আজ, ১১ তারিখ
  • গুরুচণ্ডা৯ | ১১ জানুয়ারি ২০২০ ০৯:২৬428499
  • সুসংবাদ!
    তন্বী হালদারের গল্প সংকলন ' মজুররত্ন', যা গুরুচণ্ডা৯ থেকে ২০১৯ বইমেলায় প্রকাশিত হয়েছিল, এবারে পশ্চিমবংগ বাংলা আকাদেমির সোমেন চন্দ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
    কাল বিকেল চারটেয় সল্টলেলের ওকাকুরা ভবনে, লিটল ম্যাগ মেলায় পুরস্কার প্রদান অনুষ্ঠান, গ্রুপের বন্ধুরা আসুন! বইটিও থাকবে গুরুচণ্ডা৯ র টেবিলে।

  • অপু | ১১ জানুয়ারি ২০২০ ০৯:২৩428498
  • পিটি দা জানি। খুব ভালো কাজ করেছেন ওনারা। সংগ্রহ করেছি।

    কাফি খা, শৈল চক্রবর্তী নিয়ে ও ওনারা কাজ করেছেন
  • PT | ১১ জানুয়ারি ২০২০ ০৮:৫৭428497
  • বোতিন কি ময়ূখের কমিক্সের বই খুঁজছ? লালমাটি চারখন্ডে ছেপেছে। চমৎকার ছাপা ইত্যাদি।
  • | ১১ জানুয়ারি ২০২০ ০৬:৫৮428496
  • কামারহাটি পৌরসভার ন্যোটিশ ৭/০১/২০ র। পশ্চিমবঙ্গে এনপিয়ারের কাজ চলছে। মমতা ব্যানার্জি 'স্থগিত' বলে মিথ্যা বলেছেন

  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০৬:১২428495
  • এ তো স্টেজ শো। ভেতরে ভেতরে কী খেলা চলছে সেটা ফ্রীম্যাসনরাই জানেন। ঃ-)
  • মানিক | ১১ জানুয়ারি ২০২০ ০৬:০৫428494
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০৫:৪৩428493
  • স্যু করে দেবে তো! ফ্রীম্যাসনরা। ঃ-)
  • মানিক | ১১ জানুয়ারি ২০২০ ০৫:৩৯428492
  • এত আনন্দ করবেন না। হেরে গিয়ে ক্যু করবেন কিনা দেখুন।
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০৫:৩১428491
  • এনাকে ধরেই বা কী হবে? ইনি তো কদিন বাদেই সুবচনীর হাঁস হয়ে যাবেন। আসবেন আর এক চলচিত্তচঞ্চরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত