এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৫৪428431
  • আমি তো ভাবছিলুম সমর সেন কে নিয়ে আলোচনা করবো। কিন্তু এখন কার "যা" সব জনতা "ওনার" নাম কি শুনবেন? ঃ))))
  • Diptangshu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৫৩428428
  • I have discussed you regarding Mission, suddenly you have started to discuss cartoon! When a person cannot progress in the logical discussions, he starts irrelevant talks! This is quite clear!
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:৫৩428429
  • ময়ূখ চৌধুরীর কমিক স্ট্রিপ কিছু কিছু পড়েছি শুকতারায়। একেবারে অন্য লেভেলের। ছবি আর কাহিনি দুটোই অন্য লেভেলের। খুবই সামান্য পড়েছি যদিও।
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০১:৫২428426
  • প্রমথেশ বড়ুয়াকে নিয়ে জানিনা কেন কেউ আলোচনা করেন না! প্রতিভাবান মানুষ ছিলেন।
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:৫২428427
  • আরে বিবুদা আর তার মিশন নিয়ে আমার কোনও জ্ঞানই নেই। ঘাবড়াবেন না, শুধু শিলার ঘাপলাটা জানালেই চলবে।
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০১:৫০428424
  • @এলেবেলে, শুধু আপনি কেন এখানে কেউ কেউ হাঁদা ভোঁদা'র মজা পান। এ ব্যাপারটা পয়েন্ট আউট করাতে আপনাকে একা কৃতিত্ব দিতে পারলাম না। ঃ))

    কার্টুন নিয়ে পি এইচ ডি হচ্ছে। একদিন শুনবেন আমাদের কমেন্ট নিয়েও হচ্ছে। ঃ))
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:৫০428425
  • দীপ্তাংশু, মিশন এমন এক কাঁঠালের আঠা যাতে সিপিএম-কংগ্রেস-তৃণমূল-বিজেপি একবার লেগে গেলে আর ছাড়াতে পারে না। ওটা ছাড়ান দিন, আপনি বিবেকানন্দ শিলার ঢপবাজি নিয়ে দু'পহা দেন দিকি। এমনিতেই কার্টুন নিয়ে মারাত্মক আলোচনা চলছে এখানে, উত্তর এড়িয়ে গেলে আপনিও কার্টুন ক্যারেক্টার হিসেবে গণ্য হবেন!
  • Diptangshu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৪৮428423
  • Mr Elebele! You have no primitive knowledge regarding RKM! In 1897,after the establishment Mission clearly stated that Mission will not indulge in political affairs! Till now the authorities are following the principle! Deliberately you are propagating false propaganda!
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৪৫428422
  • ওটা পড়তে পড়তে প্রমথেশ বড়ুয়া, রাইচাঁদ বড়াল, পঙ্কজ মল্লিক এদের জীবনের নানা দিক নিয়েও জানলাম।
  • Diptangshu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৪৩428421
  • Nehru, Indira Gandhi, Morarji Desai, Rajib Gandhi, Manmohon Singh, Jyoti Basu, Buddhadev Bhattacharya has been invited by the Mission authorities in several occasions! Does it mean that RKM has supported their political ideology?
    In Hyderabad, Nadal leaders of Andhra has visited Swami Ranganathananda several times! Ranganathananda also visited Sheikh Abdullah when he was put in jail! Do these incidents indicate that Mission had political connections with them?
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০১:৪১428418
  • দুজন বাঙালি মহিলা ভারতীয় চিলচ্চিত্রের পাওনিয়ার এবং আইকন এবং গ্রেট কনট্রিবিউটর।

    বোম্বাইয়ে দেবিকারানী আর বাংলায় কানন দেবী।

    কানন দেবীর একটা বায়োপিক হওয়া উচিত।
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:৪১428419
  • সংলাপগুলো মনে হয় টুকলি না। "টকাই খুড়ো নমস্কার।" "সুপুরি থেকে বাতাবীলেবু সব সাইজের জিনিস আমাদের কাছে আছে", "আমাদের কয়েকজন খেলোয়াড়কে ডেঙ্গিতে লেঙ্গি মেরে ফেলে দিয়েছে(মানে ডেঙ্গি জ্বর হয়েছে), ওরা খেলতে পারবে না।" ---এইসব ব্যাপার টুকলি না মনে হয়। ঃ-)
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৪১428420
  • মিশনের আইটি সেল? কীরকম?
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩৯428416
  • কার্টুন খুব গুরুত্বপূর্ণ একটি genre। টিনটিন আমিও পড়তাম। কিন্তু টিনটিন বুঝতে একটু কঠিন লাগত কারণ টিনটিনের বইগুলোয় একটা Quixotic ব্যাপার আছে, একটা অন্য জগতে ভেসে যাওয়া !

    বাংলা কার্টুনগুলো তো পাড়ার গপ্প।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩৯428417
  • তোমরা ময়ুখ চৌধুরী পড়েছো? অসধারণ লাগতো শুকতারায় আর কিশোর ভারতী তে ওনার কমিক্স।
  • o | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩৮428414
  • মিশনের আইটি সেল আর বিজেপির আইটি সেল কি একই না আলাদা? :-) আর বিবেকানন্দ নিয়ে এই মুহূর্তে ঐতিহাসিক ডিবেট না করে মিশনের বর্তমান অবস্থানকে চেপে ধরাই ভাল। এত বেশি ইতিহাসবাজি চলছে এ দেশে যে এরা সব ছাড় পেয়ে যাচ্ছে।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩৮428415
  • হুতো, বাঁটুল টা বোধহয় কিছু কিছু টোকা। বাকি গুলো কী? আমি ঠিক নিশ্চিত নই।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩৭428413
  • ওয়াহ অর্জুন দারুন ব্যাপার।
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩৬428410
  • মামুলি খবর ওই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আদৌ নয় এবং আমি তা বলিওনি। আমি মামুলি খবর হিসেবে বলেছি মিশনে সংস্কৃত পড়ানোর ব্যাপারটা। আপনি ভুল বুঝলে আমার লেখার দোষ।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩৬428411
  • ঃ))))))))))))))))))))))))))))))
  • র২হ | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩৬428412
  • হাঁদা ভোঁদা নন্টে ফন্টে বাঁটুল ওসব পড়তে মন্দ লাগতো না। কিন্তু এগুলি প্রায় সব ফ্রেম ধরে টুকলি জানতে পেরে খারাপ লেগেছিল।

    আমাদের ঋতুপর্ণবাবু (কুমুদির বইয়ের, ই-পুজোসংখ্যার অলঙ্করন করেছেন) তো কমিক্সের বিকাশ বিবর্তন, বিশ্বের প্রেক্ষাপট এসব নিয়ে গবেষনা করেন, ক’দিন আগেই তো দিল্লী গিয়ে বক্তৃতা দিয়ে এলেন।

    চন্ডী লাহিড়ীর কিছু অসামান্য অরিজিনাল কমিক্স আছে।
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩৩428408
  • মাননীয় ইঞ্জিরিলেখক, বাংলাটা বোধ হয় আপনি পড়তে পারেন না। আমি একবারও মিশন মোদীকে আমন্ত্রণ জানিয়েছে তা লিখিনি। বলেছি যে তাদের মাজার জোর নেই মোদীকে প্রত্যাখ্যান করার। বরং তেল মারতে মুখিয়ে আছে। আর মিশনের কীর্তিকলাপের অনেক লিখিত প্রমাণ-ট্রমাণ আছে আর কি। বিবেকানন্দ শিলার ঢপবাজি তার প্রকৃষ্ট উদাহরণ এবং উহা আরেসেসের মহান কীর্তির একটি। মিশন অদ্যাবধি তার প্রতিবাদ করেনি।
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩৩428409
  • কানন দেবীর কথাই যখন উঠল তখন এটা না বলে পারলাম না, আমি ওঁর হাতের পায়েস খেয়েছি ওঁরই বাড়িতে। আমার বয়েস তখন সাত। আট।

    আমাদের বিজনেজ ক্লায়েন্ট ছিলেন। উনি ও ওঁর স্বামী হরিদাস ভট্টাচার্য নাকি হরিধন বহু বছরের পারিবারিক বন্ধু ছিলেন।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩২428407
  • একক, তুমি ও তো এক্স রা কৃ মি...
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩১428404
  • আর ঐ খবরটা মামুলি বলে মনে হয় নি আমার। সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, সারা দেশ ওলোটপালোট হয়ে যাচ্ছে ধর্মীয় বিভাজনের নামে, সেই সময়ে সর্বভারতীয় নামডাকওয়ালা একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে হল্লা উঠল মুসলমান অধ্যাপকের কাছে সংস্কৃত শিক্ষা নেবে না ছাত্ররা, এবং মুসলমান অধ্যাপক বিদায় নিলেন, কর্তৃপক্ষ এগিয়ে এসে শক্তহাতে এই বিভাজন রুখলেন না, বললেন না, "এই বিভাজন আমরা হতে দেবো না। তিনি বিষয়টি ভালোভাবে জানেন কিনা, পড়াতে পারেন কিনা সেটাই একমাত্র বিবেচ্য, তাঁর ধর্ম বা জাতি নয়।" এটা মামুলি খবর নয়, বিশেষ করে ভারতের বর্তমান অবস্থায়।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩১428405
  • অর্জুন ঠিক। লেখা উচিত ছিল কানন দেবীর জবানি তে।
  • একক | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩১428406
  • রাজনীতি ঠিক- ভুল বহুত দুর কী বাত। বুড়োর এইটুকু কনভিকশন ছিলো যে বন্কিম কে ছ্যাচরা বল্তে আর মধুকবিকে অস্বীকার কর্তে দুবার ভাবেনি। এনাদের কি সেটুকুও নেই?

    মিশন কে লেখা ওপেন লেটারে নাম দিয়ে এলুম। এর আগেও দিয়েছি, ক্লাস নাইনে বিআর্কেমে। আবার সেই সময় এসেছে। যারা মিশনের নামে সদাগর্বিত তারাও ভেবে দেখুন, আগমিকাল কে কী উত্তর দেবেন।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:৩০428403
  • বেলজিয়ামে, টিনটিন র মিউজিয়াম টা খুব মিস করে গেছি।

    টিনটিন আমার অল টাইম ফেভ।
  • Diptangshu Chakraborty | ১১ জানুয়ারি ২০২০ ০১:২৯428402
  • Mr Elebele! According to you, RKM is a communal institution because they have invited Narendra Modi! First of all, they have not invited any person, they have invited the Prime Minister of India and currently Modi is the ex officio! Deliberately you are spreading baseless propaganda against the institution!
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০১:২৮428400
  • @অপু-দা, জে এন ইউ'র ক্যাম্পাসে পোস্টার ঝুলছে, বিবেকানন্দ'র ছবি এবং লেখা এবিভিপি অর্থাৎ তাদেরই পোস্টার। মিশনের কিন্তু অবিলম্বে আপত্তি জানিয়ে স্টেপ নেওয়া উচিত। এবিভিপি এ ভাবে বিবেকানন্দকে ব্যবহার করতে পারে? চূড়ান্ত অবমাননাকর। তোমার মিশনকে ইনফরম করা উচিত কিন্তু।

    'সবারে আমি নমি' পড়েছি। খুব ভাল লেগেছিল। কিন্তু ওটি কানন দেবী লেখেননি। লিখেছেন সন্ধ্যা সেন। কানন দেবী একজন অসাধারণ উদাহরণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত