এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • o | ১১ জানুয়ারি ২০২০ ০০:৪১428370
  • কানহাইয়ার ডিবেট দেখলেন?
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০০:৩৭428369
  • এই তো এইমাত্র বেগুনপোড়া আর মুসুর্ডাল দিয়ে দুপুরের ভাত খেয়ে ফিরলাম ব্রতীন। বলো কী খবরাখবর? সব কুশল তো? মাতৃকূল পিতৃকূলে শ্বশুরকূলে সব মঙ্গল তো?
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০০:৩১428368
  • আটোজ আছো?
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০০:২৫428367
  • ওসব হ্যাকনিড হয়ে গেছে। মানুষের কাছাকাছি থাকুন, তাঁদের বোঝান প্রকৃত সত্যটা। পয়েন্টগুলো ধরে ধরে ওই লিফলেটের পাল্টা লিফলেট লিখে ফেলুন। ছড়িয়ে দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যত্র।
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০০:০০428366
  • হায়! ঘুম থেকে উঠেই তো মোদী- মমব্যানের সঙ্গে হিটলার- মুসোলিনির তুলনা টানলাম ! ঃ-(
  • এলেবেলে | ১০ জানুয়ারি ২০২০ ২৩:৫৪428365
  • বাবরি মসজিদের রায় দেখার পরেও এই ফ্যাসিস্ট সরকারের বিচারব্যবস্থার ওপরে আপনার আস্থা অটুট আছে? স্ট্রেঞ্জ! আর সিসিটিভি প্রয়োজনে সর্বদা বিকল থাকে, বিদ্যাসাগর কলেজ কাণ্ড মনে নেই?

    মিছিলে হাঁটাই প্রতিবাদের একমাত্র রাস্তা নয়, বিশেষত মিছিলগুলো কলকাতায় হলে। কারণ সমস্ত প্রতিবাদী কলকাতায় থাকেনও নাআর মিছিলে হাঁটার তাগিদ থেকে কলকাতা ছোটেনও না।

    আন্দোলনকারীদের আদৌ দীপিকা পাড়ুকোনকে প্রয়োজন পড়েনি, দীপিকা গিয়েছেন সলিডারিটি দেখাতে। আপনি আমার কথার ভুল অর্থ করেছেন। আন্দোলনের চোটে সরকার পিছোচ্ছে, এটা আন্দোলনের জয়।

    কাউন্টার ন্যারেটিভ নির্মাণ করতে হলে তাত্ত্বিক হওয়ার প্রয়োজন পড়ে না। সম্প্রতি এনার্সি-ক্যা নিয়ে বিজেপির লিফলেট চোখে পড়েছে? ওতে অনেক বিভ্রান্তি আছে। পারলে তাকে কচুকাটা করে লিখুন-টিখুন। ওই মিছিলে হাঁটার গরিমা নেওয়ার থেকে এটা অনেক বেশি কাজের কাজ হবে।
  • PT | ১০ জানুয়ারি ২০২০ ২৩:৩০428364
  • এখন গাওয়ার বা শোনার মতঃ
  • Apu | ১০ জানুয়ারি ২০২০ ২৩:২২428363
  • আমাদের গুরু র লেখিকা তন্বী হালদার তার "মজুররত্ন" গ্রন্হের র জন্যে সাহিত্য একাডেমীর "সোমেন চন্দ" স্মরক পুরষ্কার পাচ্ছেন। আগামীকাল সিটি সেন্টার ১ এর সামনে ওকাকুরা ভবনে এই পুরষ্কার দেওয়া হবে। ৪ টে থেকে অনুষ্ঠান শুরু।

    সুযোগ থাকলে চলে আসুন।
  • অর্জুন | ১০ জানুয়ারি ২০২০ ২৩:২০428362
  • @এলেবেলে, ঠিক করে পড়েননি। দেশের আইনী ব্যবস্থার ওপর ভরসা নেই বলেছি। এবং নেই। দিল্লী পুলিশের ডিসিপি জয় তিরকে পাঁচ দিন পরে প্রেস কনফারেন্সে ঐশী ঘোষকে ঘটনার জন্যে দায়ী করল। প্রতিনিধিটি মুচকি হেসে খুব ক্যাজিয়েলি বলছে ৪-৫ তারিখ সিসিটিভি ডিসেবেল ছিল!! এর পরেও ভরসা?

    মিছিলে যখন হাঁটেননি তখন আর সে নিয়ে মাথা ব্যথা করছেন কেন? 'কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে ভারতকে পথ দেখাচ্ছে' তাই কি? আপনিই তো বরং উল্টে আন্দোলনকারীদের দীপিকা পাড়ুকোনকে কেন প্রয়োজন হচ্ছে সে প্রশ্ন তুললেন?

    একশো বার। সেদিনই তো কইলাম এখন এরাই বিরোধী পক্ষ অ্যান্ড দ্য নিউ ন্যারাটিভ ! ৫ টা মিছিল মিলে ২০-২২ কিমি তো নিশ্চয় হেঁটেছি। আমি তাদের অংশ হতে পেরে নয় একটু গরিমা নিলাম !

    'কাউন্টার ন্যারেটিভ নির্মাণ' ! ওরে বাবা! ও আপনার মত তাত্ত্বিকের কর্ম ! গান্ধী বাবা দিয়ে তার সূচনা করেছেন! ঃ))

    আমি আপাতত প্র্যাক্সিসে।
  • | ১০ জানুয়ারি ২০২০ ২৩:১৮428361
  • রবীন্দ্রনাথ নানাবিধ ঝুলিয়েছিলেন, তার মধ্যে সবচেয়ে বড় এটি ঃ-))) কিন্তু সেটা না হয় রাশিয়ার চিঠির জন্য আমরা ক্ষমা করেছি, আপনাকে কেন করব ঃ-)))))) তদুপরি আপনি রবীন্দ্রনাথ নন ঃ-))))

  • গুরুচণ্ডা৯ | ১০ জানুয়ারি ২০২০ ২২:৩৯428360
  • খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে আর একটি নতুন বই - সাংবাদিক নীলাঞ্জন হাজরার লেখা একটি অত্যন্ত সুখপাঠ্য ভ্রমণকাহিনি - 'ইরানে'। বইটি দীপ প্রকাশনী থেকে পূর্বে প্রকাশিত এবং সমাদৃত। কিন্তু এই নতুন সংস্করণে বদলে যাচ্ছে অনেককিছুই। সম্পূর্ণ রঙীন ছবিসহ এই বইটির প্রচ্ছদ এবং অলংকরণ করেছেন শিল্পী হিরণ মিত্র। বইটির ব্লার্ব এবং প্রচ্ছদ সঙ্গে দেওয়া হল।
    ************
    ‘দুষ্টচক্রের পালের গোদা’ — তকমাটা লাগিয়ে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে সত্য হল ইউরোপ আমেরিকার নয়নের মণি শাহেনশা মহম্মদ রেজা পেহলবিকে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে গদিচ্যূত করে ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পশ্চিমি ‘উন্নত’ দুনিয়ার চক্ষুশূল এই দেশ। এর পায়ে কঠোর অর্থনৈতিক অবরোধের বেড়ি। এর বিরুদ্ধে দিবারাত্র সক্রিয় সাংঘাতিক শক্তিশালী পশ্চিমি প্রোপাগান্ডা-যন্ত্র। কিন্তু সত্যিকারের দেশটা কেমন? খুঁজতে হপ্তা তিনেক ধরে উত্তর, মধ্য, দক্ষিণ, পূর্ব ইরানে টইটই — খোই, ত্যাবরিজ, ক্যান্দোভ্যান, তেহরান, ইসফাহান, ভ্যারজানেহ্‌, ইয়জদ, চ্যাকচ্যাক, শিরাজ, পার্সেপোলিস, পাসারগড়, মশহদ, নিশাবুর। ট্র্যাভেল এজেন্সির লাগাম পরানো ‘সাইট-সিয়িং’ নয়, অধিকাংশ জায়গায় ইরানি বন্ধুদের বাড়িতে থেকে, তাঁদের সঙ্গে পাত-পেড়ে খেয়ে, জমিয়ে আড্ডা দিয়ে আর জোর তর্কাতর্কি করে ইরান দেখার অভিজ্ঞতাই এই বই।

    *************
    প্রতিবারের মত এই বইটিরও দত্তকের আবেদন রইল। উৎসাহীরা যোগাযোগ করতে পারেন।

  • এলেবেলে | ১০ জানুয়ারি ২০২০ ২২:৩৮428359
  • অর্জুন, ভরসাই যদি না থাকে তবে একাধিক মিছিলে পা মেলাচ্ছেন কোন দুঃখে? প্রতিবাদের ভাষাকে প্রতিরোধের আগুনে পরিবর্তন করুন। কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে ভারতকে পথ দেখাচ্ছে, মোদী অবধি পাল্টি খেয়ে এনার্সি নিয়ে ভিন্ন সুরে গাইছে। ভরসা নেই কেন? ওসব সিপিএম-মমব্যান ছাড়ুন, পক্ষ নিন। জোট বাঁধুন। এখানে ফরফর না করে কাউন্টার ন্যারেটিভ নির্মাণ করুন। ছড়িয়ে দিন। আপনারও কিছু কাজ আছে ভাট বকা ছাড়া, ভুলে যাবেন না সেটা।
  • Ekak | ১০ জানুয়ারি ২০২০ ২২:০৫428358
  • পেছনে সিবিআই লেগে না থাক্লে, ডিদি এই সিচুএশনে পিএম হোয়ে যেতেন।

    মগর, পাপ তো বাপ কো ভী নাহী ছোরতা
  • অর্জুন | ১০ জানুয়ারি ২০২০ ২২:০১428357
  • @খ,
    ইতালি এখনো যাওয়া হয়নি। তবে মুসোলিনির আমন্ত্রণে রবীন্দ্রনাথ রোমে গেছিলেন এবং মুসোলিনি সরকার শান্তিনিকেতনের জন্যে কিছু টাকা গ্রান্টও মঞ্জুর করেছিল বলে পড়েছি। হিটলার এসবের ধারে কাছেও ছিল না। সুভাষ বাবু দেশত্যাগ করে বার্লিনে দু বছর অপেক্ষার পরে একবার দেখা দিয়েছিল। ঃ-))
  • b | ১০ জানুয়ারি ২০২০ ২১:৫৭428356
  • দিদি কিন্তু ক্যা-র ঘোলাজলে একটা পাকা রুই ধরতে পারেন। নেহাৎ মায়োপিক দৃষ্টিটা বাংলার বাইরে যায় না, তাই।

    পূর্ব পাকিস্তান/বাংলাদেশ থেকে তাড়া খাওয়া চাকমা (বৌদ্ধ) আর হাজং (হিন্দু)-রা বহুদিন ধরে অরুণাচলে আছেন। অরুণাচলের বর্তমান বিজেপি সরকার (প্রেমা খান্ডু) এবং অরুণাচলী সমাজ এদের সিটিজেনশিপ/আশ্রয় দেবার ডেড এগেনস্টে।
    দিদি যদি এনাদের বলেন, আপনাদের বিজেপি শাসিত রাজ্যে ঠাঁই নেই তো কি, বেঙ্গলে আসুন, আমরা ঘর দোবো, তাহলে দিদির পলিটিক্যাল মাইলেজ চচ্চড়িয়ে বাড়বে।
  • মানিক | ১০ জানুয়ারি ২০২০ ২১:৫৬428355
  • খ-বর কথাটা ভাবছি আর হাসছি।
  • অর্জুন | ১০ জানুয়ারি ২০২০ ২১:৫২428354
  • ধরা পড়ল অক্ষত অয়াস্থি। ফ্রেঞ্চ অনার্সের প্রথম বর্ষের ছাত্র and already a ABVP goon! আরো সাংঘাতিক সেদিন হামলাকারীদের আশ্রয় দিয়েছিল
    জে এন ইউ'র এক অধ্যাপক, নাম তপন বিহারী !!

    কিন্তু কি হবে? আমার ভরসা নেই। কানহাইয়াকে যারা পাতিয়ালা কোর্ট চত্বরে গ্রেফতার করা অবস্থায় দিনের আলোয় পিটিয়েছিল এবং কদিনের জন্যে গা ঢাকা দেওয়ার পরে টিভির স্টিং অপারেশনে তারা সব স্বীকার করে, গোরক্ষার নামে যে সব হত্যা হল তারাও ক্যামেরার সামনে স্বীকার করে কিন্তু কি হল? কদিন হই চই তারপর? জুনেদের হত্যাকারীদের গ্রেফতার করে ছেড়ে দেওয়া হয়েছে।

    I see no hope in this judicial system.
  • Apu | ১০ জানুয়ারি ২০২০ ২০:১৯428353
  • আগুন খেকো বিপ্লবী দের দীর্ঘদিন মাল্টি নাশ্যানালে/বা বিদেশী সংস্থায় চাকরি করতে করতে বা বিদেশে নাগরিকত্ব লাভ করার পরে দীর্ঘদিন বিদেশে থাকতে থাকতে
    বিপ্লবী সত্ত্বা য় কি জং ধরে যায়?

    তখন বোধ্হয় বিদেশে থেকে অবাম দের প্রতি তির্ষক মন্তব্য করে নিজের পুরোনো "বিপ্লবী" সত্তার প্রতি সুবিচার করা হল এমন একটা "আত্মশ্লাঘা " লাভ হয়?

    কী জানি বাবা!! জগত বড়ো ই গোলমেলে!! ঃ))))))))))))))))
  • Real abvp | ১০ জানুয়ারি ২০২০ ১৯:৪৭428352
  • Soon after the Delhi Police's press conference with fake claims on the ABVP attack at JNU, India Today released a series of clips of ABVP leaders boasting about the murderous attack on the hostel. In this video, Akshat Awasthi, an ABVP member, who was seen wearing a helmet and carrying a stick and leading the mob, boasts about how he got together the mob, "channelled their anger" and led the attack. He also makes up a fake story about an attack on his hostel and presents this as some kind of revenge. Although there are no injured ABVP students to show.

    Surely, the sanghi delhi police will not take action against him.

    Update - Following the tradition of the sangh organisations since the days of godse, the ABVP has already disowned the exposed members.
  • b | ১০ জানুয়ারি ২০২০ ১৮:৫৯428350
  • কোয়ার্ক অনেকদিন পরে।
  • Kaju | ১০ জানুয়ারি ২০২০ ১৮:৪৯428349
  • খ-বর তো খ-দাকে জিগাও, আমার নাম কি খ নাকি?
  • Apu | ১০ জানুয়ারি ২০২০ ১৮:০১428348
  • আরে কাজু যে, কী খবর?
  • Kaju | ১০ জানুয়ারি ২০২০ ১৭:৪২428347
  • একেই বলে "আদিগঙ্গাজলে কালীপুজো"। @Date:10 Jan 2020 -- 09:07 AM
  • quark | ১০ জানুয়ারি ২০২০ ১৭:৩৮428346
  • দেখেশুনে 'সাত পাকে বাঁধা'য় পাহাড়ী সান্যালের একটা সংলাপ মনে পড়ে গেল - 'ননীমাধব, ওতো শিশুর মস্তিষ্ক'।
  • | ১০ জানুয়ারি ২০২০ ১৬:৩৫428345
  • অর্জুন এই কথাটা ইটালি তে গিয়ে বোলো না, অন্তত দক্ষিনে বোলো না। ক্যালাবে।

  • Apu | ১০ জানুয়ারি ২০২০ ১৬:০৫428344
  • হমম বেটা সব কটা বাম থুড়ি সিপিএম।

    দেখো কদিন ধরে
    তোমাদের সবার মেসেজ পড়ে মনে হচ্ছে
    বিজেপি
    র পায়ের তলা থেকে মাটি সরার সাথে সাথে পশ্চিমবঙ্গে তোমরা আবার হই
    হই করে আসবে/আসছো।

    এটা জাস্ট আকাশ কুসুম স্বপ্ন এটা বোঝানোর জন্য আজকের তিনটে পোস্ট।
  • de | ১০ জানুয়ারি ২০২০ ১৫:০০428343
  • যাক্‌ বোতীন এখনো তিনো আছে - বড়ফুলে চলে যায় নি - ঃ))

    বোতীন একটু দিদিকে বোঝাও -
  • PM | ১০ জানুয়ারি ২০২০ ১৪:০৩428340
  • অপু, তোমার উতল আনন্দ আমি বুঝতে পারছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত