এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৮ জানুয়ারি ২০২০ ১৬:১১428130
  • সন্দেশ গাল খাবে কেন? সন্দেশ তো গালে পুরতে হয়।
  • দীপাঞ্জন | ০৮ জানুয়ারি ২০২০ ১৬:০৪428129
  • "আনন্দমেলা গাল খায়, সন্দেশ খায় না কেন? একইরকম আমেরিকাপন্থী লেখা ছাপা হত তো! "

    @o আনন্দমেলার লেখা আমেরিকাপন্থী কিভাবে ছিল একটু খুলে বলবেন?
  • ধুস | ০৮ জানুয়ারি ২০২০ ১৫:৫৯428128
  • কচি বেলয় মনে বড় আশা ছিলো মন প্রান দিয়ে রিসার্চ করব, ককখোনো বিয়ে করব না। কলকাতা বিশ্ব বিদ্যালয়ের কল্যানে সব স্বপ্নে জল। বাল ছাল এম্বিয়ে, এম্সিয়ে করে কোটি টাকা মাইনের ধুর ভাই মার্কা কর্পো চাকরি, ১ টা বউ, ২ টো বাচ্ছা আর ৫০০০ ঝামেলা নিয়ে কালাতিপাত ঃ(
  • de | ০৮ জানুয়ারি ২০২০ ১৫:৫০428127
  • উফ্‌ - এই পরীক্ষের গপ্পো থামান না দাদারা/দিদিরা -
    চাগ্রী-বাগ্রী পেয়েও ভূত নামে না কেন কাঁধের থেকে -

    গ্রো আপ গাইজ!

    কথা বলার বিষয়ের কি কমতি পড়েছে?
  • যুক্তিবোধ | ০৮ জানুয়ারি ২০২০ ১৫:৪৪428126
  • "অথবা যুক্তিবোধে বেসিক সমস্যা।"

    হিউম্যানিটিস নিয়ে পড়ার সাইড এফেক্ট
  • PM | ০৮ জানুয়ারি ২০২০ ১৫:২৭428125
  • jnu তে ৫৫% ক্রাইটেরিয়া ছিলো আমদের সময় অ্যাডমিসন টেস্ট এ বসতে। আমার এক ইকো র বন্ধু পার্ট ১ এর নম্বর এর বেসিসে ফর্ম পায় JNU & DSE তে, পরে অ্যাডমিসন ও নেয়। পরে পার্ট ২ তে নম্বর কমে যাওয়ায় ---ভর্ত্তী হতে পরে নি। এখন এক সংবাদপত্রের বিসনেস এডিটর।

    অতন্ত্য মেধাবী ছিলো ছেলেটি। আউট অফ বক্স চিন্তা করতে পারত। প্রচুর ইনিসিয়েটিভ ছিলো। কঃবিঃ র ইভয়ালুএসনের চোটে ছেলেটার কেরিয়ার তো গেলই, এখজন ভালো ইকো প্রফেসনল/টিচার তৈরী হতে হতে হল না।

    অর্জুনবাবুর পিসতুতো দাদা ৪৭% পেয়ে JNU তে পেয়েছিলেন শুনে আপশোস টা আবার চেগে উঠলো ঃ(
  • o | ০৮ জানুয়ারি ২০২০ ১৫:১৯428124
  • আচ্ছা দাদুর কিসের কারখানা ছিল?
  • এহহ | ০৮ জানুয়ারি ২০২০ ১৫:০৬428123
  • আপনি সত্যি বোধহয় বোঝেনই কম।

    ম্যান্ডেটরি না বলার সংগে সংগে আপনি এও বলে গেছেন টপার বা র‍্যানক করা লোকজন পরে কোন কাজে একসেল করেনই না।
    নইলে এক্সেল করার জন্য টপার হওয়া ম্যান্ডেটরি না, এমন একটা চরম অবভিয়াস স্টেটমেন্ট প্রথমত দেওয়ারই কোন মানে নেই, দ্বিতীয়ত সেনিয়ে এখানে বোধহয় কেউই দ্বিমত হয়ে তর্ক করেননি।

    আপনি কথাবার্তা বড্ড ঘাঁটা অর্জুনবাবু, সিরিয়াসলি নেওয়ার মতই নয়।
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ১৪:২১428122
  • আমার বলা কথাগুলোই আবার আমাকে কেন শোনাচ্ছেন আপনি কে জানে? তার সঙ্গে অদ্ভুতভাবে পিঞ্চ করছেন? পরিচয় গোপন করে
    অন্য গাত্রদাহ ক্ষোভ উগড়োচ্ছেন ?

    বৈজ্ঞানিক গবেষণা, রাজনীতি, প্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান, শিল্প, সাহিত্য কোনো কিছুতেই কৃতিত্বের জন্যে সিলেবাসের পরীক্ষায় প্রথম হওয়া মেনডেটরি নয়। কৃতিত্বের মাপকাঠির বিভিন্ন নিরিখ রয়েছে।

    পিঞ্চ করলেন বলে বলি, যুক্তি তো পেলামই না আপনার কথায় আসলে একটা কুয়োর মধ্যে লালন করা মিডিওকর অ্যাটমোসফিয়ারে জীবন কাটিয়েছেন আর কাটান বলে কিছু বলতে চাইলেও কি বলতে চান সেটা ঠিক করতে পারেন না। অন্যের রান্নাই অন্যকে চামচ কেটে খাইয়ে দেন।

    @
  • avi | ০৮ জানুয়ারি ২০২০ ১৪:১৩428121
  • মানুষজন নিশ্চিত সিরিয়াসলি বিশ্বাস করেন না যে কোনো একটা পরীক্ষায় এক দুইয়ের মধ্যে আসা একটা প্যারামিটার হতে পারে! হ্যাঁ, ওপরের সার্টেন পারসেন্টাইল সেই সময়ে সেই ধরণের পরীক্ষায় বেটার হতে পারে, এবং তাদের মধ্যে যে কেউ অন্য দিনে টপার হতে পারে, কিন্তু এত বড় জীবনে এত রকম কাজের মুখে এগুলো জাস্ট কিছুই না। তাও আবার মা-উমা! বাড়িতে গিন্নী দেখেছি এসব শুনলে হেব্বি ক্ষেপে যায়। {সে এককালে এই চক্করে পড়ে হাইপ এবং মিডিয়া ইত্যাদির কল্যাণে অতি ব্যতিব্যস্ত হয়েছিল, সেই থেকে এসবে খুব খাপ্পা হয়ে যায়।}
  • এহহ | ০৮ জানুয়ারি ২০২০ ১৩:৫৪428120
  • অর্জুনাবাবুর দুনিয়াটা বড্ড ছোট্ট। কিম্বা সত্যি ভাল রেজাল্ট করা নিয়ে খার আছে। অথবা যুক্তিবোধে বেসিক সমস্যা।

    এছাড়াও উনি টপার ভাল রেজাল্ট, র‍্যানক ( প্রতিটা ক্যাটেগরি আলাদা করে আনা দরকার), আর্টস, সায়েন্স, গাবেষণা, প্রশাসনিক উচ্চ পদ, রাজনীতিতে আসা, সব কিছু এনে ঘেঁটে ঘ য়ে ঘণ্ট পাকাচ্ছেন।

    কোন কিছুতেই ভাল করার জন্য টপার কি র‍্যানক করা ম্যান্ডেটরি না, অনেক নন টপার, এমনকি খারাপ রেজাল্ট করা লোকেও করেছেন। এবারে র‍্যানক রেজাল্ট এসব একটা দুটো পরীক্ষা দিয়েও বিচার্য নয়। কেউ একটায় খারাপ করে, কি তত ভাল না করে, কি ভাল করে কিন্তু র‍্যানক না করে, র‍্যানক করে কিন্তু টপ না করে ( এই প্রতিটা আবার আলাদা ক্যাটেগরি, অর্জুনবাবু একেকবার একেকটা বলে আবার গুলিয়ে দিচ্ছেন), আবার অন্য পরীক্ষায় তার যেকোন একটা করে, নানা পরীক্ষায় এর নানা কম্বিনেশন নিয়ে ভাল করতে পারেন, সেসব ও অর্জুনবাবুর বালখিল্য অতিসরলীকরণে অনুপস্থিত। এভাবে কোন ভাল আলোচনা বা তর্ক কিছুই হতে পারেনা। হ

    তবে অর্জুনবাবুর সত্যিই মনে হয় রাজনীতি হোক কি গবেষণার দুনিয়া, বিশেষ কোন আইডিয়া নেই, থাকলে অনেক র‍্যানক করা লোকজনকেই হোল টাইমার,
    আক্টিভিস্ট হয়ে জীবন কাটাতে, বা গবেষণায় ভাল করতে দেখতে পেতেন।
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ১৩:৩৪428119
  • ন্যাড়া বাবু'র @11:28 AMর কমেন্টে যা বললেন

    আমার আগের দুই প্রজন্ম ছিল ঠিক এর বিপরীত চিন্তাধারায় বিশ্বাসী। পার্টির ফুল টাইমার, হাফ টাইমার হয়ে মুড়ি চিবিয়ে দুটো লেকচার দিয়ে কিসসু হবেনা। কারখানা খুললে পাঁচ- দশটা লোককে এমপ্লয় করলে কিছু কাজের কাজ হবে।

    অন সিরিয়াস নোট, আমার দাদু'র ব্যবসা করার অন্যতম কারণ চল্লিশের দশকের ঐরকম মন্দার বাজারে এবং বিশেষ করে '৪৭ র পরে উৎখাত হওয়া মানুষ গুলোকে কর্ম সংস্থান দেওয়া। দুটো কারখানা ও হেড অফিস চলত ওই সব মানুষের দিয়ে। কিছু পরে কারখানাগুলো বাম দলের আক্রমণের লক্ষ্য হল।
  • de | ০৮ জানুয়ারি ২০২০ ১৩:০৫428118
  • জেনারালাইজ করলাম না - একেবারেই ব্যক্তিগত মতামত, তবে রিসার্চে নন-টপারদেরই বেশী ইনোভেটিভ হতে দেখেছি - আমার দেখা টপারদের চিন্তাভাবনা বড়োই গতানুগতিক -
  • ন্যাড়া | ০৮ জানুয়ারি ২০২০ ১৩:০১428117
  • সবই সোশ্যাল কনস্ট্রাক্ট, ব্যাদে যাকে মায়া বলেছে।
  • ন্যাড়া | ০৮ জানুয়ারি ২০২০ ১২:৫৮428116
  • এবার যদি প্রমাণ করতে পারেন ভাল সরকারী আমলা হবার থেকে ভাল গবেষক হওয়া গুণগতভাবে ভাল, তাহলে অনেকটাই এগিয়ে যাবেন।
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ১২:৫৬428115
  • সন্দীপ রায় সম্ভবত পৃথিবীর একমাত্র সম্পাদক যার পত্রিকায় সম্পাদকীয় থাকেনা। ঃ)))

    শুধু প্রথম পাতায় নাম সম্পাদক সন্দীপ রায়।

    কোন অনিতা বোসের কথা বলা হচ্ছে? নেতাজী কন্যা অনিতা পাফ??
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ১২:৫৩428114
  • ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হয়ে যারা ভাল কাজ করেছেন তারা নম্বরের জন্যে কাজ গুলো করেননি। ভাল কাজ করার ইন্টেনশন ছিল তাই করেছেন। মোদ্দা কথা সেটাই।

    আমাদের সাউথ পয়েন্টে ক্লাসে বা অল সেকশনে যারা ঐ প্রথম, দ্বিতীয়, ত্এসব হত তারা ক্লাসে অনেকেই পাঠ্য বিষয়ের আলোচনার সময় চুপটি করে বসে থাকত। অনেকেই ছিল যারা দারুণ সব স্বচ্ছ মতামত জানাতো কিন্তু নম্বরের প্রতিযোগিতায় নাম থাকত না।

    কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের বিখ্যাত অধ্যাপিকা ডঃ নীলাঞ্জনা সান্যাল একবার একটা লেখায় লিখেছিলেন যে তার ক্লাসে যারা পার্ট ওয়ান ও টু'তে ফার্স্ট ক্লাস পায় এবং তার মধ্যেও ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড হয় তারা ক্লাসে ডিসকাশনে অংশ কদাচ নেয়। যারা এ ব্যাপারে এগিয়ে থাকে তারা অধিকাংশই সেকেন্ড ক্লাস বা হাই সেকেন্ড ক্লাস পাওয়া দল। উনি বলেছেন এরাই গবেষণায় ভবিষ্যতে ভাল কৃতিত্ব দেখিয়েছেন। প্রথম হওয়ারা সরকারী আমলা হয়েছে।

    আমার এক পিসতুতো দাদা প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি অনার্সে ৪৭% পেয়েও JNU LSE থেকে ডিগ্রি নিতে আটকায়নি। এখন ইংল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে।

    শুধুই নম্বর দিয়ে হয়না। তার সঙ্গে আরো অনেক কিছুই লাগে।
  • অপু | ০৮ জানুয়ারি ২০২০ ১২:৪৫428113
  • আমি আবার " সমর সেন" হবার স্বপ্ন দেখি। তবে গোটা কাথায় শুয়ে।

    চয়েস আপনা আপনি
  • অপু | ০৮ জানুয়ারি ২০২০ ১২:৩৮428111
  • দীপু রাইট। সন্দীপ আমাদের ব্যাচের স্ট্যাট অনার্স। নরেন্দ্রপুর।
    সন্দীপ ফার্স্ট হয়। আমাদের কলেজের সুরুপা রায় দ্বিতীয়। সুরুপা এখন জেভিয়ার্স এর হেড
  • o | ০৮ জানুয়ারি ২০২০ ১২:৩৮428112
  • আনন্দমেলা গাল খায়, সন্দেশ খায় না কেন? একইরকম আমেরিকাপন্থী লেখা ছাপা হত তো! :-D
  • অপু | ০৮ জানুয়ারি ২০২০ ১২:২৭428110
  • সন্দেশের এক নাম্বার গ্রাহক হলেন দীপঙ্কর বসু, রাজশেখর বসুর নাতি।

    দু নাম্বার হলেন সন্দীপ রায়।

    আমার টি মনে হয় ২২৪৫
  • ন্যাড়া | ০৮ জানুয়ারি ২০২০ ১২:২৬428109
  • সন্দেশে আমাদের গ্রাহক সংখ্যা ছিল ৫। মানে একেবারে আদি। নবপর্যায়ের সন্দেশ আরম্ভ হয় বোধহয় ১৯৬১-তে। তখন থেকে গ্রাহক। সন্দেশের মুশকিল হল খুব অনিয়মিত। প্রথমে কাকাকে, পরে দাদাকে নিউস্ক্রিপ্টের দোকান থেকে নিয়ে আসতে হত।
  • b | ০৮ জানুয়ারি ২০২০ ১২:১৮428108
  • পড়া যেতো। কিন্তু গ্রাহক হবার জন্যে একটা বাৎসরিক চাঁদা দিতে হত, পত্রিকার এক বছরের দামের সমান। ওনারা পত্রিকা পোস্টে পাঠাতেন।আমরা যেমন, গ্রাহক ছিলাম না, খবরের কাগজের স্টল থেকে কিনতাম।
    হাত পাকাবার আসর ইত্যাদিতে গ্রাহকদের কবিতা/গল্পই ছাপা হত। তেমনি পেন ফ্রেন্ড, বা অন্যান্য চিঠি শুধু গ্রাহকদের জন্যে ছিলো।
    এই প্রসঙ্গে একটা গল্প বলি। আমাদের এক পরিচিত, অথ্চ দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে পর পর ভাই। এবং যে সময়ের কথা বলছি, সেই সময়ে ও বাড়ির ভাইয়েরা ক্রমানুসারে বিয়ে করছেন, এক-দেড় বছর গ্যাপ দিয়ে। ফলে, যদ্দুর মনে পড়ে, ও বাড়িতে বাৎসরিক নেমন্তন্ন একেবারে বাঁধাধরা ছিলো। এবং যেহেতু কাউকেই চিনি না, প্রচন্ড বোর হতাম। সেই সময়ে এক দৈবপ্রেরিত ইয়ের মত একটা ছেলের সাথে দেখা হল, আমারই বয়সী, কথায় কথায় বেরিয়ে গেলো সেও সন্দেশ পড়ে। আমাদের আর পায় কে! সন্দেশের গল্প করেই (এটা পড়েছি? ওটা পড়েছিস?) সন্ধ্যেটা কাটলো। তখন আবার ও বাড়িতে নেমন্তন্নের জন্যে অস্থির হয়ে থাকতাম, আবার দেখা হবে, গল্প হবে, পাঠপ্রতিক্রিয়া (ঃ)), লিটেরারি ক্রিটিসিজম ইত্যাদি বিনিময়/মিনিময় হবে ইত্যাদি।

    তা এখন সন্দেশ নেই। কাকুরাও বুড়ো হয়েছেন। তবে সেই বন্ধুত্বটা টিঁকে গেছে।
  • দীপাঞ্জন | ০৮ জানুয়ারি ২০২০ ১২:০৬428107
  • অনিতার সাথে বোসের এসোসিয়েশনটা মনে হয় সুভাষ এমিলির সন্তানের কারণে :) মনে হয় ৭২, অথবা ৭১। ৭৩ এ আমার জন্মের আগে এটুকু মনে পড়ছে। পরে মাসির এলবামে খবরের কাগজের ক্লিপিংস দেখেছি। বেশ বড় হেডলাইনে ছাপতো তখন। আর্টস-এর কৌলিন্য তারপর আস্তে আস্তে কমে গেলো। আমাদের সময় কেউ উচ্চ মাধ্যমিক বাণিজ্য বা কলা বিভাগের খবর রাখতো না।
  • সে | ০৮ জানুয়ারি ২০২০ ১১:৫৩428106
  • শুধু ইস্কুল পড়ুয়াদের জন্য ছিল তখন সন্দেশের গ্রাহক হবার যোগ্যতা। ১৭ বছরের বেশি বয়স হলে আর গ্রাহক থাকা যেত না।
  • সে | ০৮ জানুয়ারি ২০২০ ১১:৫১428105
  • সরি, চট্টোপাধ্যায়।
    পষ্ট সব মনে আছে। ১৯৭২/ বা ৭৩ সাল।
  • ! | ০৮ জানুয়ারি ২০২০ ১১:৫০428104
  • ইস্কুলে না পড়লে সন্দেশের গ্রাহক হওয়া/থাকা যেত না? বাপ্রে! (পত্রিকাটা কেন বাজার পায় নি বোঝা যাচ্ছে)
  • :-& | ০৮ জানুয়ারি ২০২০ ১১:৪২428102
  • অ-অ-কে বলার ছিলোঃ কথাটা অমানসিক নয়, “অমানুষিক” মানে মানুষের মতো না।
  • দীপাঞ্জন | ০৮ জানুয়ারি ২০২০ ১১:৪২428103
  • বোস না, চট্টোপাধ্যায়। '
  • সে | ০৮ জানুয়ারি ২০২০ ১১:৩২428101
  • অনিতা বোস। ওঁর ক্ষেত্রে সন্দেশ ব্যতিক্রমি পদক্ষেপ নিয়েছিল। ইস্কুল পার হবার পরেও সন্দেশের গ্রাহক থাকবার অনুমতি দিয়েছিল সন্দেশ।
    মনে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত