এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ০১:৪৮428070
  • অনিতা অগ্নিহোত্রীও উচ্চমাধ্যমিকে প্রথম না দ্বিতীয় হয়েছিলেন! আর সেই শর্মিলা বোসের কথা মনে আছে? আনন্দবাজারে লিখত। '৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের পক্ষে সওয়াল করে মিথ্যে তথ্য সাজিয়ে ইতিহাস লিখে হইচই ফেলে দিয়েছিল। তারপর কোন সাগরে ডুব দিয়ে তলিয়ে গেছে আর খুঁজে পাওয়া যায়না ! ঃ)) সেই তিনিও উচ্চমাধ্যমিকে সেকেন্ড হয়েছিলেন বলে শুনেছি। হয়ে কি লাভ হল! ঃ))

    এইসব প্রথম, দ্বিতীয় থেকে এবার বেরোন। অবশ্য চাইলে থাকতেই পারেন।
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ০১:৪২428069
  • পল্লবগ্রাহীতাই হওয়াটাই মূল ব্যাপার। ভ্রমণ কাহিনী লিখলে চট করে লিখে ফেলুন। আমি ইস্কুল জীবনে ডায়রি রাখতাম ভ্রমণের। এই দেখুন না, কাশ্মীরের কাহিনীটাই এখনো লেখা হয়ে উঠল না। থিতিয়ে পড়লে আর হয়না লেখা।

    বারীন ঘোষের আত্মকথা ভাল লেগেছিল। বেশ বোল্ড। ওঁর এক বিবাহিত ছাত্রীর প্রেমে পড়েছিলেন। সে প্রেম শুধুই প্লেটোনিক, নিরামিষ ছিল না। সে কথা লিখেছিলেন। সে সময়ের আন্দাজে সাহসী।
  • এলেবেলে | ০৮ জানুয়ারি ২০২০ ০১:৪০428068
  • আমি গান্ধীর ক্ষেত্রে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের ক্ষেত্রে সরোজ দত্ত, রামমোহনের ক্ষেত্রে অরবিন্দ পোদ্দার এবং বিবেকানন্দের ক্ষেত্রে সৌম্যেন্দ্রনাথ ঠাকুর হওয়ার স্বপ্ন দেখি ছেঁড়া কাথায় শুয়ে।

    হ্যাঁ, সেমন্তী ঘোষ হচ্ছেন শঙ্খ ঘোষের কন্যা। ইতিহাসের লোক এবং আনন্দবাজারের নিয়মিত লেখক।
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০১:৩৮428067
  • আরে এলেবেলে, কোথায় আন্দামান কোথায় গুজরাত! আপনি সবুজ দ্বীপের রাজাটাই আগে ধরুন। ঃ-)
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০১:৩৬428066
  • সেটা ছিল উনিশশো চুরাশি সাল। মাধ্যমিকে ফার্স্ট আর থার্ড হয়েছিল দুজন মেয়ে। গাঁ গেরামের আমরা তো কাগজে ছবি দেখে থ। এরা কি মানুষ নাকি সুপারউয়োম্যান? এরা ঠিক মানুষ না, এরা সুপার-আর্থের লোক। পৃথিবীতে নামে, কাজকর্ম করে, তারপরে সন্ধ্যা হলেই আবার ফিরে যায় সুপার আর্থে। কিন্তু তা তো না! এ যে দেখি হিউম্যান!
    হ্যাঁগো, শ্রাবণী, সেমন্তী, রুচিরা, শ্রুবাবতী, দেবযানী, তনুশ্রী----সত্যিই তাঁরা আপনারা? ঃ-)
  • এলেবেলে | ০৮ জানুয়ারি ২০২০ ০১:৩৫428065
  • আরে আতোজ সে এক কাণ্ড। ২৮ তারিখ করবাইনস কোভ বিচে আমি আর ঈপ্সিতা মুখোমুখি, উনি বোধহয় বাবা-মাকে নিয়ে ঘুরতে এসেছিলেন। আমি সে সময় বিচে ঢুকছি, উনি গাড়িতে উঠবেন। ভয়ে আমি কথাই বলিনি।

    হ্যাঁ, লিখব আন্দামানের কাহিনি লিখব ছবিছাবা দিয়ে, একদম ডিগলিপুর অবধি। কিন্তু তার আগে গুজরাট ভ্রমণটা লিখব কিনা ঠাওর করে উঠতে পারছি না। একটু সাহায্য করুন দিকি।

    @অর্জুন, ওসব ঈর্ষণীয় বলে-টলে লজ্জা দেবেন না। আমি নেহাতই পল্লবগ্রাহী পাঠক। অনেক বিষয়ে উৎসাহ থাকার ফলে কোনও বিষয়টাই বিশদে জেনে উঠতে পারলাম না এ জীবনে।
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০১:২৭428064
  • এঁরা নৌকো নিয়ে ভেসে ভেসে যদি নানান দ্বীপে চলে যেতেন, তবে খুব ভালো হত। সেইসব দ্বীপে ঘর-সংসার করতেন আর পল গগ্যাঁ র মতন ছবি আঁকতেন। ( বারীন তো নাকি মা কালীর ছবি এঁকে অবন ঠাকুরকে না কাকে দেখিয়ে এসেছিলেন। ঃ-) )
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ০১:২৩428063
  • আলীপুর বোমা মামলার অনেকেই। উল্লাশকর দত্ত, হেমচন্দ্র কানুনগো ....
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০১:২১428062
  • আচ্ছা, পিল্লাইরা কি তামিল?
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০১:২০428061
  • আরে আমাদের বারীনদাও তো ওখানে ছিলেন। অরবিন্দের ভাই।
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ০১:১৭428059

  • কি কাণ্ড ! সেলুলর জেলে কি শুধুই সাভারকর বন্দি ছিলেন নাকি? বাংলা থেকে দলে দলে সব ইয়ংম্যানরা ওখানে দশকের পর দশক খাঁচায় বন্দি ছিলেন। 'সবুজ দ্বীপের রাজা' ভুলে গেলেন?
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০১:১৭428060
  • আচ্ছা, ঐ সেমন্তীই কি সেই তিনি এখন যিনি মাঝে মাঝে আনন্দবাজারে প্রবন্ধ লেখেন? আর অন্যখানে ভালো ভালো কবিতা?
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০০:৫৯428058
  • এলেবেলে, আপনিই কি সেই ইয়ে? মানে নাথু? ইয়ে মানে নাথুরাম????? ঃ-)
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০০:৫১428057
  • ঈশ, কয়েক পাতা পিছিয়ে দেখলাম কী সুন্দর একটা নাম! শ্রুবাবতী। এটা ভারত প্রেমকথাতেই শুধু পেয়েছিলাম আগে। অপূর্ব! ঃ-) রুচিরা ও সুন্দর নাম। ঃ-)
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০০:৪৯428056
  • ফ্রী থিংকিং এর ব্যাপারটাই হল গিয়ে আসল ইয়ে। ব্রিটিশ ভারতে বাঙালি মধ্যবিত্তদের মধ্যে সম্ভবতঃ জিনিসটা খানিকটা ছিল, এখনও তো বাঙালি বিজ্ঞানী বলতে চট করে আমরা বলে দিই জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র, সত্যেনবোস, মেঘনাদ সাহা---এঁরা তো সবাই পরাধীন ভারতে জন্মানো ও বড় হওয়া লোক। এঁরা প্রাথমিক পড়াশোনাও করেছেন স্থানীয় বিদ্যালয়ে, মাতৃভাষায়(জগদীশচন্দ্রের বাবা ছেলেকে বৃটিশ স্কুলে প্রথমেই ঢোকাবেন না বলে গ্রামে নিজস্ব উদ্যোগে একটা স্কুল খোলেন যেখানে উচ্চবর্ণ নিম্নবর্ণ একসঙ্গে বসে লেখাপড়া করত, এমনকি দুজন তথাকথিত অস্পৃশ্য ছাত্র ও ছিল। একধরণের নীরব সমাজবিপ্লব বলা যায়। )
    এই ব্যাপারটা, মানে এক মুহূর্তে নাম বলে দেওয়া যাবে তেমন বিজ্ঞানী স্বাধীনতার পর কোথায়? শুধু বিজ্ঞানীই বা কেন, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতন প্রাচীন সভ্যতা উৎখনন করে বের করেছেন সেরকম প্রত্নতাত্ত্বিকই বা কোথায়? উনিও তো করেছেন পরাধীন ভারতে।
  • অপু | ০৮ জানুয়ারি ২০২০ ০০:৪৮428055
  • আটোজ, কী খবর?
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০০:৩৭428054
  • আন্দামান? বলেন কী মহাই??? সেই ভীর সাভারকারের সেলটা দেখলেন? সবকিছু শুনলেন???
  • অপু | ০৭ জানুয়ারি ২০২০ ২৩:৪০428053
  • আপনার আর্শীবাদ না লাভ করেই "লোকটি" "বিখ্যাত" হয়ে গেল।

    মানা যায় না মহায়!! আর যেই পারুক আমি তো পারবো না
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ২৩:৩৩428052
  • @এলেবেলে, সপরিবারে দ্বীপান্তরে কেমন কাটালেনএ? আহা, মনে তো ছিলেনই, কিন্তু সে মনে, মুখে বলিনি, হাতে লিখিনি। এত অভিমান করলে চলে! ঃ-)

    আপনার বইয়ের সংগ্রহ তো মশাই সত্যিই ঈর্ষনীয়। মীনাক্ষী দত্তের 'পুরনো অ্যালবাম থেকে' স্মৃতিকথাটি উপহার পেয়েছিলাম। এই ব্যাল্বারিং টাইপ মেমোয়ারে জ্যোতির্ময় দত্তের জরুরী অবস্থার সময় 'কলকাতা' পত্রিকার বিশেষ সংখ্যা এবং তারপর তার গ্রেফতার অধ্যায় বর্ণিত আছে। জ্যোতির্ময় দত্তের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন গৌরকিশোর ঘোষ। বেশ কিছুদিন তারা গৌরী দত্ত আইয়ুবের বাড়ি লুকিয়ে ছিলেন।
  • এলেবেলে | ০৭ জানুয়ারি ২০২০ ২৩:০২428051
  • ব্রতীনবাবু, গান্ধী যেমন একটা ব্র্যান্ড; বিবেকানন্দও তেমনই আরেকটা ব্র্যান্ড। এক ডাকে তিন হাজার ভক্তের জড়ো হওয়া কোনও ব্যাপারই নয়। একজনকে হত্যা করেছি; অন্যজনও নিস্তার পাবেন না!!! তবে এ হতভাগাকে মনে করার জন্য ধন্যবাদ।
  • অপু | ০৭ জানুয়ারি ২০২০ ২২:৫১428050
  • এলেবেলে বাবু,
    আমি ২৮/১২ তে স্মরণ করলাম যে। সেই যে শিকাগো বক্তৃতার ১২৫ বছর উপলক্ষ্যে বেলুড়মঠের অল ইন্ডিয়া আলুমনি মিটে। সেই যে ক য়েক হাজার লোক এল।

    অবশ্য " সমর সেন " হলে। ।।।

    সে যাই হোক।।।
  • অপু | ০৭ জানুয়ারি ২০২০ ২২:১৪428049
  • এলেবেলে বাবু,
    আমি ২৮/১২ তে স্মরণ করলাম যে। সেই যে শিকাগো বক্তৃতার ১২৫ বছর উপলক্ষ্যে বেলুড়মঠের অল ইন্ডিয়া আলুমনি মিটে। সেই যে ক য়েক হাজার লোক এল।

    অবশ্য " সমর সেন " হলে। ।।।

    সে যাই হোক।।।
  • b | ০৭ জানুয়ারি ২০২০ ২১:৫৩428048
  • থ্যাঙ্ক ইউ, সি এস, এলেবেলে। আমি দেখছি জোগাড় করতে পারি কি না।
  • সে | ০৭ জানুয়ারি ২০২০ ২১:৪৫428047
  • কেমন হয়েছে শঙ্কু? বিস্তারিত লেখ।
  • এলেবেলে | ০৭ জানুয়ারি ২০২০ ২০:২৪428046
  • দীর্ঘদিন ভাটিয়ালিতে আসিনি, আন্দামানে গেছিলাম দিন বারো ঘুরতে। দেখলাম আমার কথা ভাটুরেরা ভুলে মেরে দিয়েছেন। সে যাক, বেশ করেছেন। এখানে হঠাৎ কলকাতা পত্রিকার খোঁজখবর হচ্ছে দেখে জানাই, এ বছরের পয়লা বৈশাখ প্রতিভাস থেকে কলকাতা পত্রিকার বারোটি সংখ্যা নিয়ে একটি খণ্ড প্রকাশিত হয়েছে এবং সেটি আমার সংগ্রহে আছে। ইচ্ছুক ব্যক্তিরা আমার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন।
  • সিএস | ০৭ জানুয়ারি ২০২০ ১৯:৪৯428045
  • b মনে হয় ক'দিন আগে জ্যোতি দত্তের কলকাতা পত্রিকা খুঁজছিলেন, এমার্জেন্সির সময়ের। ক'বছর আগে প্রতিভাস থেকে রিপ্রিন্ট করেছিল, ১৯৭৫ আর ১৯৭৭ র দুটো সংখ্যা। এমার্জেন্সির আগে আর পরের। এখন পাওয়া যায়না মনে হয়। তবে মীনাক্ষী দত্তের সম্পাদনায় প্রতিভাস থেকেই কলকাতা পত্রিকার একটা সংকলন দেখেছিলাম। সেটার খোঁজ করতে পারেন।
  • b | ০৭ জানুয়ারি ২০২০ ১৮:৪০428044
  • আজ দিলিপবাবু অ্যাম্বুলেন্স আটকে দিয়ে বলেছেন বেশ করিচি।
  • অপু | ০৭ জানুয়ারি ২০২০ ১৭:৪৯428042
  • কাজু
  • Kaju | ০৭ জানুয়ারি ২০২০ ১৭:৩৯428041
  • আরে সাড়ে বারো। বোতিন্দা চত্ব হয়ে গিয়ে নিজেকে 0.5 ধরছে আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত