এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ?? | ০৭ জানুয়ারি ২০২০ ১৭:৩৪428040
  • 12.5 or 12X5=60?
  • অপূ | ০৭ জানুয়ারি ২০২০ ১৬:৫৮428039
  • " প্রফেসর শঙ্কু আর এল ডোরাডো " দেখলাম এখন। জাস্ট অসাধারণ।

    যদিও হলে ১২•৫ জন দর্শক ছিল
  • pinaki | ০৭ জানুয়ারি ২০২০ ১৬:২৪428038
  • সৈকতদাকে বলেছি। এখুনি কিছু উপায় হবে বলে তো মনে হচ্ছে না। :-(
  • | ০৭ জানুয়ারি ২০২০ ১৬:০২428037
  • এটা দারুণ খবর। খুব খুশী হলাম।

    কিন্তু এই স্প্যামার ঠ্যাকানোর কিছু উপায় হল?
  • গুরুচণ্ডা৯ | ০৭ জানুয়ারি ২০২০ ১৫:৫২428036
  • খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে আর একটি নতুন বই, গুরুচণ্ডা৯-র গল্প সিরিজের নতুন সংযোজন, প্রতিভা সরকারের গল্প সংকলন 'ফরিশতা ও মেয়েরা'। বইটির ব্লার্ব এবং প্রচ্ছদ এখানে রইল। প্রচ্ছদ এঁকেছেনঃ বিমলেন্দ্র চক্রবর্তী

    ব্লার্বঃ

    ভিশতিওয়ালার যে লোককথায় মিশে গেছে একদিনের জন্য আগ্রার সিংহাসনে বসার খোয়াব, তার বিপরীতপ্রান্তে দাঁড়িয়ে থাকে বেপর্দা নাপাক নারীর আখ্যান। দুই নারীর মৃতদেহ একসংগে যেখানে ডুব দেয় অনন্ত বালিখালের গহীনে, যেখানে জলঝাঁঝির বিছানা প্রস্তুত হয়ে থাকে অভ্যর্থনার জন্য, সেই নদীর ধারেই সম্ভবত রাত হলে দেবদাসীর কোলে মাথা রেখে শুয়ে পড়বে মানুষ। গল্পের পর গল্প জুড়ে প্রতিভা সরকার নির্মাণ করে গিয়েছেন এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ উপমহাদেশের কাহিনী, যার পরতে পরতে মিশে থাকে কারবালার প্রান্তরে রক্তপাত থেকে পরশুরামের কুঠারে জননীর ছিন্নমুণ্ডের উপাখ্যান। সেই উপাখ্যানের গর্ভে জন্ম নেয় দলিত আত্মশক্তি নির্মাণের অধ্যায়, অথবা সোনাগাছির কথকতা। তার সংগে সংগত রেখেই ফরিশতার হাতে হাত রেখে মানুষের দল ঘুরে চলে মালদহ থেকে তামিলনাড়ু হয়ে কাঁসাইয়ের চর পর্যন্ত। বিস্তৃত এই দেশপরিসরকে এভাবে এক সূত্রে গ্রন্থিত করতে পারে যে বই, তার অন্য নাম হতেই পারত--'ভারতবর্ষ'।

    প্রতিবারের মত এবারেও বইটির দত্তকের আবেদন রইল। উৎসাহীরা এখানে জানাতে পারেন।

  • de | ০৭ জানুয়ারি ২০২০ ১৫:২২428035
  • হুঁ যেতে হবে, দুধসাগর ফল্স - আমিও শুনেছি খুব সুন্দর, কিন্তু বর্ষাকালে যেতে হয় -

    বোতীন, মনে আছে ঃ))
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ১৫:০২428034
  • মেহেক মির্জা প্রভু নামে ওই মরাঠী গল্পকারকে নিয়ে অলরেডি জল ঘোলা শুরু হয়ে গেছে। কাশ্মীরের ডেপুটি সি এম অবধি পৌঁছেছে ব্যাপারটা। সে বলেছে এটা নাকি কংগ্রেস কন্সপিরেসি। গেটওইয়ের প্রটেস্টারদের মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে। ভারতের সাত রাজার ধন এক মাণিক কাশ্মীরের 'আজাদি' দাবী বলে কথা ! ফেলাও যাচ্ছেনা, গেলাও নয়।

    মহিলা স্বাভাবিক নিয়মে ভীত সন্ত্রস্থ। একবার বলছেন পোস্টারটি কুড়িয়ে পেয়েছেন, আরেকবার বলছেন তিনি পোস্টারের লেখার সঙ্গে সহমত পোষণ করেন। খুব স্বাভাবিক। নইলে আর পোস্টারটি নিয়ে দাঁড়াবেন কেন!

    কাশ্মীর আছে কাশ্মীরেই। অথচ এন আর সি, ক্যাব, সি এ এ, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর হামলার মত রুলিং পার্টির নানা সন্ত্রাসের মধ্যে অন্যতম হল অ্যাব্রগেশন অব আর্টিকেল ৩৭০।

    এদিকে লখনৌর একজন অ্যাকটিভিস্টকে পুলিশ লাথি মেরে পাকিস্তানে চলে যেতে বলেছে।
  • অপূ | ০৭ জানুয়ারি ২০২০ ১৪:৫৭428033
  • আরে শর্বাণী দি বহুদিন পরে।
    কেমন আছো?

    দেবু, মুনিয়া কলকাতায় আমাদের সেই
    পার্টির পরে গুফো ব্রতীনের একটা ছবি একেছিলো। মনে আছে??
  • | ০৭ জানুয়ারি ২০২০ ১৪:২৩428032
  • উঃ ওটা 'অন্য অন্য' রে বাবা! এটা হল অভ্র আর গুরু লেআউটের খিচুঋ। :-(

    দে'কে বলার ছিল যদি দুধসাগর না গিয়ে থাকো তাহলে অবশ্যই যেও। গাড়ি নিয়ে যেও, জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ করে। ব্যপ্পক এক্সপি।
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ১৪:০৮428031
  • @ খ 11:49 AM র জানা ছিল। ঘটনার দু ঘণ্টার মধ্যেই এবিভিপি ভিকটিম গেম শুরু করে দিয়েছে মিডিয়ার কাছে। কাল দেখালো ওদের ছেলে, মেয়েদেরও হাত, মাথা ভেঙেছে।

    @একক আমি যা বলতে চেয়েছি সেটা সুন্দর করে বলতে পারার জন্যে ধন্যবাদ। ঃ)

    @ন্যাড়া বাবু, আমি তো আপনার লেখার ফ্যান। বয়েসের কি ব্যাপার আছে! ঃ))
  • হেঁ হেঁ | ০৭ জানুয়ারি ২০২০ ১৩:৫৫428030
  • মাধ্যমিকে ফাস্টো হওয়া ভদ্রমহিলা দিব্যি লিখে যান এখানে, চেনা লোকে চুপ করে থাকে আর কোনো লিস্টিতে ওনার নাম ওঠে না :)
  • pi | ০৭ জানুয়ারি ২০২০ ১৩:৫৩428029
  • র‌্যান্ক করা লোকজন ডাক্তরি এন্জিনিয়ারিম্হ ছাড়া পড়েনা?

    আচ্ছা। কত কত উদাঃ চাই?
  • pi | ০৭ জানুয়ারি ২০২০ ১৩:৪৭428028
  • অভিও ডাক্তার হায়েছে।
    আরো অনেকে আছে।
  • Sarbani | ০৭ জানুয়ারি ২০২০ ১৩:৩০428027
  • আমাদের সময়ে সিবিএসসি তে ranking নিয়ে কেউ মাথা ঘামাতো না, স্কুলে রেজাল্ট আসত। স্কুলে নম্বর অনুযায়ী তালিকা টাঙানো থাকত।
    আমার ভাইপো একবার ছোট ক্লাসে 24th হয়ে বকা খেয়ে খুব দুঃখ পেয়ে বলেছিল, ২৪ বেশী না ১ বেশী? ২৪ হওয়া মানে তো আমি বেশী পেয়েছি!

    দুঃখের বিষয় এক বেশী সেই যে বুঝিয়ে দেওয়া হল তারপর থেকে সে এক ছাড়া আর হয় নি
  • | ০৭ জানুয়ারি ২০২০ ১৩:২৪428026
  • 'সাফল্য' টপিক ফুরাইবা মাত্র, সহৃদয় ব্যক্তি কেউ একজন কোন এক প্রকার পিং করিবেন। সোৎসাহে ফিরিব ঃ-)))

  • Sarbani | ০৭ জানুয়ারি ২০২০ ১৩:১৯428024
  • হ্যাঁ। আমি এখন ছত্তিশগড়ে। সুব্রতদা মুনিয়ার খুব প্রশংসা করত। শতভিষাও খুব ভালো
  • de | ০৭ জানুয়ারি ২০২০ ১৩:১৯428025
  • ক্যামনে পেলেন এই র‌্যাংকিং? ঃ))

    রাত্তির বেলা এবিটিয়েতে হানা দিয়েছিলেন?
  • b | ০৭ জানুয়ারি ২০২০ ১৩:১৬428023
  • এই তালে গোলে আমিও যে মাধ্যমিকে (তেত্রিশ হাজার আটশো বেয়াল্লিশ) আর উচ্চ মাধ্যমিকে ( একান্ন হাজার ছশো বাইশ ) র‌্যাঙ্ক করেছিলাম, সেসব নিয়ে কেউ আর বলেই না।
  • de | ০৭ জানুয়ারি ২০২০ ১৩:১৩428021
  • জানি শ্রাবণী, শতভিষার বাবা -
    আমি ওনাকে চিনিনা - মুনিয়াকে শতভিষা বলেছে -

    তুমি কোথায় আছো এখন?
  • একক | ০৭ জানুয়ারি ২০২০ ১৩:১৩428022
  • কে ইঞ্জিনিয়ারিং পড়লেন কে পিওর ফিজিক্স বা ভবিষ্যতে কেমন রেজাল্ট করলেন এগুলোর সঙ্গে অর্জুন যে দাবি করছেন তার বিশেষ যোগ আছে বলে মনে হয়না। বড় জননেতা বলুন বা ক্রিয়েটিভ লোকজন, এগুলো টু সাম এক্সটেন্ট ফ্রি -থিংকিং এর ফলাফল। ফ্রি থিংকিং এর বীজ তৈরী হয় অনেক বাচ্চাবেলায় :)) কিছুটা পরিবেশ থেকে কিছুটা স্কুলিং। এটা সম্পূর্ণ আলাদা টপিক যে আমাদের দেশে বাচ্ছারা ফ্রি থিঙ্কার এর প্রবণতা নিয়ে বড় হয়না কেন। সমস্যাটা বুনিয়াদি ব্যবস্থায়।

    গাঁট শক্ত হয়ে যাওয়ার পর, কেন তুমি ইঞ্জিনিয়ারিং কেন তুমি প্রতিভাবান ম্যাথেমেটিশিয়ান নও এসব বলার কোনো মানে নেই।

    আপনাদের কি মনে হয়, ইভেন এই প্রবল লিবারাল ইটিসি বাঙালিদের ঘরেও একটা গ্রেটা থুনবার্গ হবে ? ধুস !!! প্রথমেই : পাকামো করোনা মন দিয়ে পড়ো, ঐসব নেচার ফেচার এ তো মাত্র টুয়েন্টি মার্ক্স্, বাকি সিলেবাস কে পর্বে শুনি ?? বলে চোখ পাঠিয়ে মায়ের ভোগে পাঠিয়ে দেবে :)) :) গ্রেটা ইজ নো বিগ ডীল, হাতের কাছে উদাহরণ হিসেবেই বললুম।
  • Sarbani | ০৭ জানুয়ারি ২০২০ ১২:৫৭428020
  • দে, মুনিয়ার বন্ধুর বাবা আমার কলীগ, সিনিয়র। একসাথে ছিলাম যখন খুব মুনিয়ার কথা বলতেন।
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ১২:৪৪428019
  • 'গুরু', ' শিষ্য' সব জাগাতেই অনেক সব পরীক্ষায় কৃতি ব্যক্তিত্ব আছে।
    তাদের মেধাকে তুচ্ছ করা হচ্ছেনা।
    কিন্তু এই বোর্ড একজামের পরীক্ষাগুলো তো একটা ছকবাঁধা সিস্টেমের মধ্যে মাপা ব্যাপার।

    থাকতেই পারেন। সেটা নিয়ে সমস্যা তো নেই। কিন্তু প্রথাগত ছকের বাইরে পড়াশোনা বা পেশা কত জন বেছে নিয়েছেন? সিস্টেমের বিরুদ্ধে কজন গেছেন?

    দেশের বৃহত্তর রাজনৈতিক ও আর্থ-সামাজিক আন্দোলনে কতটা অংশ নিয়েছেন তারা?

    যদি মনে করি কে কি বিষয় নিয়ে পড়েছেন সেটাও ইরেলিভেন্ট কিন্তু তাহলেও
    বোর্ড টপারদের মধ্যে অরুন্ধতী রায়ের মত লেখিকা, আইরম শর্মিলার মত অ্যাকটিভিস্ট বা কানহাইয়া কুমারের মত নেতা-বক্তা পাওয়া গেছে কি?
  • de | ০৭ জানুয়ারি ২০২০ ১২:৪০428018
  • শ্রাবণী, গপ্পো লেখোনা এখন আর?
  • Sarbani | ০৭ জানুয়ারি ২০২০ ১২:৩৪428017
  • ওন ওন?
  • de | ০৭ জানুয়ারি ২০২০ ১২:২৯428016
  • এই "ওন্য ওন্য ক্ষেত্র " ব্যাপারটা কী? ঃ))
  • | ০৭ জানুয়ারি ২০২০ ১২:২৫428015
  • বৈজয়ন্ত চক্কোত্তি, অভ্যুদয় মন্ডল, তীর্থ চ্যটার্জি, ইন্দ্রনীল ঘোষ দস্তিদার গুরুর এই সব প্রাক্তন ভাটুরেরা মাধ্যমিকে স্ট্যান্ড করা। আরো কে কে যেন ছিল (ভিকিদা কি? )

    তো এর মধ্যে ইন্দ্রনীল কেবল ডাক্তার হয়েছেন। বাকীরা সকলেই ওন্য ওন্য ক্ষেত্রে স্বমহিমায় জ্বলজ্বলিং
  • ন্যাড়া | ০৭ জানুয়ারি ২০২০ ১২:১৯428013
  • ন্যাড়াবাবুই গোষ্ঠমামা।

    QED
  • Sarbani | ০৭ জানুয়ারি ২০২০ ১২:১৯428014
  • হ্যাঁ। শ্রুবাবতী জয়েন্ট ইত্যাদি দেয় নি। মৌসুমী দিকপতি দি আমাদের সিনিয়র, এখন সম্ভবত নাসা তে আছে।
    আর মনোজ পিল্লা‌ই!
    মনোজ শুনেছি হারিয়ে গেছে, কেউ বলতে পারেনা কোথায়। তবে ও সেসময়ের কিংবদন্তী, ফিজিক্স পড়েছে ভালোবেসে, যাই পড়ত তাতেই সেরা হত। অনির্বানও তাই, যাই পড়ত যেখানেই পড়ত, সেরা হত।
  • Ruchira | ০৭ জানুয়ারি ২০২০ ১২:০৮428011
  • সেটাও বলতে পারেন - লিস্টিই যখন হচ্ছে

    (ন্যাড়াবাবু কি খাপ পেতে বসেছিলেন?)
  • de | ০৭ জানুয়ারি ২০২০ ১২:০৮428012
  • তনুশ্রীদি, শ্রুবাবতীদি এনারাও বোধহয় ঐ ব্যাচের -

    এনারাও খুবই প্রতিষ্ঠিত -

    তবে হ্যাঁ - টপার নিয়ে বাঙালীর এতো গদগদ হওয়া নাপসন্দ আমার -

    ওসব টপারের চাইতে দেশের আরো কয়েকটা ঐশী ঘোষ, কানহাইয়া কুমার চাই -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত