এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ০৭ জানুয়ারি ২০২০ ১২:০২428010
  • রুচিরা নামের একজন অঙ্ক নিয়ে পড়েছিলেন না?
  • Ruchira | ০৭ জানুয়ারি ২০২০ ১১:৫৯428009
  • আমার পোস্টটা Sarbaniর continuation
  • Ruchira | ০৭ জানুয়ারি ২০২০ ১১:৫৮428008
  • সেমন্তী ঘোষ ইতিহাস, শ্রাবণী রায় কেমিস্ট্রি, অনন্যা বসু, দেবযানী মুখার্জী (পদবি ? এখন Krishnan লেখে) ইকনমিক্স, অভ্যুদয় মন্ডল স্ট্যাটিসটিক্স
  • Sarbani | ০৭ জানুয়ারি ২০২০ ১১:১৫428005
  • সবার নাম মনে পড়ছে না তবে আমাদের সময়কার টপার রোশনি সেন, অনির্বান কুন্ডু ফিজিক্স পড়েছে প্রেসি তে। আই আই টি পেয়েও যায় নি। অনির্বান কে খুব ভালো চিনি, দারুন সব চাকরির অফার ও চাকরি ছেড়ে এখন কলকাতা ইউনি তে পড়চ্ছে।
    এটা আশির শেষের বা মাঝের দিকের কথা। আমি ব্রেবোর্নের, আমাদের মধ্যে অন্তত অর্ধেক ছিল, রেজাল্ট ভালো, Engineering চান্স পেয়েও পড়েনি, ফিজিক্স পড়েছে!
  • | ০৭ জানুয়ারি ২০২০ ১১:০৮428004
  • কি দিনকাল পড়ল!! শিবসেনাকেও কানার মধ্যে ঝাপসা লাগছে!!
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ১১:০৬428003
  • This is brilliant.

    Mumbai র gateway র প্রতিবাদে একজন মরাঠী লেখিকা Free Kashmirঃ As a Maharashtrian I stand for free kashmir পোস্টার লিখে সোরগোল ফেলে দিয়েছে।

    খবরে বলছে Sena backs the poster. ভাবা যায় !

    খবরটা অবশ্য করছে চাড্ডি চ্যানেল Times Now।
  • avi | ০৭ জানুয়ারি ২০২০ ১০:৩১428001
  • শুধুই ইঞ্জিনিয়ার হতে বললে খেলব না। ডাক্তাররা বানের জলে ভেসে এসেছে নাকি!
    এদিকে কদিন আগে ডাক্তাররা প্রায় বিপ্লব করেই ফেলেছিলেন, এই বাজারে একদম চুপ। :(
    সবাই আলাদা আলাদা সময়ে বিদ্রোহ করে কিছুই হবে না। কৃষকের পদযাত্রায় শহর উদাসীন, কলেজের আনরেস্ট গ্রামে পৌঁছাবে না, আদিবাসী সমস্যায় ইন্ডিয়ার কিছু যাবে আসবে না। সব কটা আলাদাভাবে মিটে যাবে।
  • ন্যাড়া | ০৭ জানুয়ারি ২০২০ ১০:১০428000
  • "গত ৪৫- ৫০ বছরে মধ্যবিত্ত বাঙালী কি ভারতীয় সমাজে ভাল পড়াশোনা করে কেরিয়ার গড়ার অর্থই হল ইঞ্জিনিয়ারিং পড়া। দারুণ, দারুণ সব কম্পানীগুলো প্যাকেজ নিয়ে বসে আছে ভাই! আগে কেরিয়ার গুছিয়ে নাও, অ্যামেরিকায় চলে যাও, কর্পোরেট দুনিয়ার শীর্ষস্থানে ওঠার চেষ্টা করো, তারপর অন্য ভাবনা ভেব। বয়েস সন্ধিকালে এসে দু একট পোবোন্ধ, টোবোন্ধ লিখ।"

    এই বয়েস সন্ধিকালটা কবে জানলেই দুয়েকটা পোবোন্ধ-টোবোন্ধ লেখার চেষ্টা দেব। খনু খুশ হোগা। নইলে যত শিগগিরই আজরাইলের দপ্তরে হাজিরা দেওয়া যায় ততই ভাল।
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ০৯:৫২427999
  • অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায় মানুষটি খুব পলিটিক্যাল নন বলেই আমার মনে হয়েছে। মানে অমর্ত্য সেনের সঙ্গে যদি তুলনা করা যায় !

    ওকে এখনো খুব সাবধানী মানুষ বলেও মনে হয়নি। তবে মোদীকে মিট করার পরে একটা কিরকম গদ্গদ ভাব দেখিয়েছিলেন যেটা একটু অদ্ভুত লেগেছিল। মে বি উনি খুব ভাল মানুষ গোছের বা বড্ড বিনয়ী !
  • Rouhin Banerjee | ০৭ জানুয়ারি ২০২০ ০৯:৩৬427997
  • "শক্ত বিরোধী দল" আর "ভাল নেতা" অর্ডার দেওয়া হয়েছে? ডেলিভারি কবে?
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ০৯:৩৬427998
  • মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টপারদের দিয়ে কি হবে? আগেও বা কি হয়েছে? একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কয়েকজন ভাল ফল করে, এই তো ! নির্দিষ্ট কিছু বিষয়ে তাদের পারফর্মেন্স দারুণ। আর গুছিয়ে, টুছিয়ে বলতে জানে! এই টপাররা কলেজ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোথায় উভে যান ? মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে খুব সাধারণ ফল করা ছেলে বা মেয়েটির মত সেও একই শিক্ষায় শিক্ষিত। টপার মানেই তার নীতিগত শিক্ষা বা অবস্থান খুব উচ্চমানের এরকম পরিচয় কি আলাদা করে পাওয়া গেছে?

    সব টপার কি আর অমর্ত্য সেন ?

    এই টপাররা কি নিয়ে পড়াশোনা করে? ৯৫% ইঞ্জিনিয়ারিং, রাইট ? অধিকাংশই আই আই টি, শিবপুর বা যাদবপুরে ? আমি উচ্চমাধ্যমিক দিয়েছি ২১ বছর আগে। শুনিনি কোনো টপার পদার্থবিজ্ঞান, রসায়ন, ম্যাথামেটিক্স, ফিজিওলজি, অর্থনীতিতে অনার্স নিয়ে ভর্তি হয়েছে। হিউম্যানিটিজ নিয়ে পড়ার কথা স্বপ্নেও কল্পনাতীত।

    গত ৪৫- ৫০ বছরে মধ্যবিত্ত বাঙালী কি ভারতীয় সমাজে ভাল পড়াশোনা করে কেরিয়ার গড়ার অর্থই হল ইঞ্জিনিয়ারিং পড়া। দারুণ, দারুণ সব কম্পানীগুলো প্যাকেজ নিয়ে বসে আছে ভাই! আগে কেরিয়ার গুছিয়ে নাও, অ্যামেরিকায় চলে যাও, কর্পোরেট দুনিয়ার শীর্ষস্থানে ওঠার চেষ্টা করো, তারপর অন্য ভাবনা ভেব। বয়েস সন্ধিকালে এসে দু একট পোবোন্ধ, টোবোন্ধ লিখ।

    এই এত কথা বলার অর্থ আমাদের পঠন পাঠনে নিজস্ব ভাবনা, মৌলিক চিন্তা এসব তৈরি করার স্পেসটাই ছিল না। একটা মুখস্থ বিদ্যার শিক্ষা সংস্কৃতিকে আমরা সযত্নে চর্চা করে গেছি।
  • Amit | ০৭ জানুয়ারি ২০২০ ০৯:৩১427996
  • ব্যাস, ওটাই আসল কথা। শক্ত বিরোধী দল আর ভালো নেতা, এই দুটো পাওয়া গেলেই তো পাগল সারে। সব তো ছন্নছাড়া হয়ে পড়ে আছে।

    কংগ্রেস এদিকে রাহুল গান্ধীকে প্রতি বছর নতুন এন্ড্রয়েড ভার্সন র মতো লঞ্চ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। সে আর লঞ্চ হয়না। বাকিরা সব রিজিওনাল, একখানা প্যান ইন্ডিয়া লেভেল এ পাতে দেওয়ার মতো বিরোধী দল নেই। থাকলে এরা এতটা নষ্টামী করার সাহস পেতো না হয়তো।

    যদিও আমেরিকা তেই বা কি হচ্ছে, শক্ত বিরোধী দল নিয়েও ট্রাম্প যা খুশি তাই করে যাচ্ছে। পুরো দুনিয়া টাই কয়েকটা ডিকটেটর র মর্জিতে চলছে। আমরা সব খুঁদ কুড়ো।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০২০ ০৯:২১427995
  • ফসলের দাম পাচ্ছে না, এত এত চাষী ক্ষতিগ্রস্ত, বছরের পর বছর এত কৃষক আত্মহত্যা করতে বাধ্য হন ----গ্রাম রেডি হয়েই আছে আন্দোলনের জন্য। ঐ বিক্ষোভ ঠিকঠাক সংহত করার জন্য শক্ত দল ও ভালো নেতা দরকার শুধু।
  • Ekak | ০৭ জানুয়ারি ২০২০ ০৯:০৮427994
  • রুরাল এরিয়াতে পেনিট্রেট করতে না পারলে এই আন্দোলন দ্রুত হতাশার রূপ নেবে।

    আর্বান মুভমেন্ট, ইন্ডাস্ট্রিআল ণন-কোঅপারেশন, মাল্টি পকেট রুরাল রিভোল্ট

    এই ৩ টে একসঙ্গে দর্কার।

    নৈলে পুরো দৈ বিজেপি মেরে হিন্দু ভোট কন্সোলিডেট করে বেরিয়ে যাবে।

    ব্রিটিশ আমলের সঙ্গে ওভাবে তুলোনা চলেনা। কোল্কাতায় ছেলে মেয়েরা মাথা ফাটাচ্চে আর বনগঁআ তে লোকে বিজেপির পিকনিকে বসে মোল্লা ভীতির রামায়ন শুন্ছে, এই প্রোপাগন্ডা মেশিনারি ব্রিটিশের ছিলোন। ওরা ওপোর ওপোর রাজত্ব করতো বাবু ক্লাস কে ধরে।

    এ লড়াই অনেক কঠিন।
  • Amit | ০৭ জানুয়ারি ২০২০ ০৯:০৪427993
  • উন্ডেরএস্টিমেট করবেন না এদের। যতই ইকোনমি লেট তুলুক, সোশ্যাল মিডিয়া কে বেশ কাজে লাগাতে পারে এরা, সেটা ইলেকশন এ দেখা গেছে। যেহেতু ইন্ডিয়াতে ডাইভারসিটি বেশি, তাই এক সাথে গন্ডগোল না করে এক এক করে ধরছে, আগে মুসলিম রা টার্গেট, ওতেই অর্ধেক কাজ শেষ। তারপর আস্তে আস্তে এক এক করে খ্রীষ্টান, দলিত, বাঙালি, নন হিন্দি স্পিকিং গ্রূপ- সবার নম্বর আসবে। পুরোদস্তুর মনুবাদের হদ্দমুদ্দ।

    আর এসব থেকে লোকের নজর ঘোরানোর জন্যে পাকিস্তান তো আছেই যখন ইচ্ছে। আর উল্টোদিকে কমিউনিস্ট রা হলো এদের ইডিওলজিক্যাল শত্রু, ওদেরকে তো মারতেই হবে, তাই টুকরে টুকরে গ্যাং, আরবান নক্সাল র মতো এসব জেরগন র আমদানি। ওটা চলবে ইন প্যারালাল।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:৫৪427992
  • ভারত জার্মানি নয়, এত সহজে এখানে দাগ মেরে গন্ডী দেওয়া যাবে না। ভারতে বৈচিত্র বিশাল, শয়ে শয়ে গোষ্ঠী, শয়ে শয়ে সংস্কৃতি।
    এই চাড্ডিদের সামনে যদি ত্রিশের জার্মানি গুরুঠাকুর থাকে, তবে ভালো। হারবে, ছড়িয়ে লাট করবে। সেটাই দরকার।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:৪৯427991
  • কিন্তু আন্দোলন যে আকার নিয়েছে, সেরকম স্বাধীন ভারতে কেন, ব্রিটিশ ভারতেও নাকি দেখা যায় নি, বিশিষ্ট ইতিহাসবিদরা বলছেন।
  • Amit | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:৪৭427990
  • S, তাই হবে হয়তো। এই লেভেল এ দেমাগগি আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখিনি অন্তত, হয়তো ইন্দিরা গান্ধীর ও এই লেভেল এ ছিল এক কালে পান ইন্ডিয়া লেভেল এ,। তবে তখন বোঝার বয়স ছিল না, যখন তেনার ইন্তেকাল হলো, তখন ও স্কুলে। তারপর রাজীব গান্ধী বেশ কিছু উল্টোপাল্টা ছড়িয়ে গেলেন, তারপর থেকেই তো কোয়ালিশন।

    কিন্তু এই ব্যাটাদের মতো বিষাক্ত পোলারিজাশন ট্যাকটিকস নিয়ে আগে কেও আসে নি হয়তো। এরা একেবারে গোটা দেশ টাকে ঘেটো বানিয়ে ছাড়বে। যা করে যাচ্ছে এরা, এর পরে অন্য সরকার এসে সেই জঞ্জাল সাফ করতে যে কত বছর লাগবে কে জানে। এক্কেবারে ৩০-৪০ এর জার্মানির অ্যাকশন রিপ্লে চলছে মনে হচ্ছে।
  • S | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:৩৪427989
  • সেনাবাহিনীকে মোদি নিজের প্রাইভেট আর্মির মতন ট্রিট করেছে। ওরা খেপবেই। আর এই অপদার্থ সরকার যে সেনাদের জন্য কিছুই করেনি - সে আর বলতে। মোদির এইযে জগৎব্যাপি সাপোর্ট - সেটা পুরোটাই সোশাল মিডিয়ায় আইটি সেলের বানানো। আর কিছু মেরুদন্ডহীন লোক যে দল জেতে তাদের সাপোর্টার হয়, কিছু না বুঝেই। এই আমার আপনার আশে পাশের লোকজনরা এর থেকে বেশি কিছু নয়। চিন্তাভাবনার অভাব, হোয়াটস্যাপের কুপ্রভাব, আর ফান্ডামেন্টালি গাধামোর থেকে এইসব সাপোর্ট জন্মায়। অথরেটেরিয়ানদের অনেকেই পছন্দ করে, কারণ আনসার্টেনটি কম। মানে ডেফিনিটলি নৃসংস। তাতেই অনেকের মন মজে থাকে।
  • Amit | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:১৯427988
  • সেনাবাহিনী এদের কাছে একটা ইনস্ট্রুমেন্ট ছাড়া কিস্সু নয় যেটাকে ভোটের জন্যে use করা যাবে। একবার মেজর স্কেল এ যুদ্ধ বাধলে তখন হাল টেইট হয়ে যাবে সব কটার। এয়ার ফোর্স এর দৌড় তো সেই সার্জিকাল স্ট্রাইক এর সময় দেখা গেছিলো, ভাঙা মিগ্ ওড়াতে গিয়ে এদিকে নিজেরাই নিজেরদের হেলিকোপটার মেরে নামিয়ে দিলো। নেহাত ইমরান খান অভিনন্দন কে ছেড়ে দিলো গত বছর, নাহলে দেখা যেত নেক্সট অ্যাকশন কি নিতো এরা।
  • Ekak | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:১৫427987
  • "আমি কমান্ডো"
  • Ekak | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:১০427986
  • দীপান্জন বাবু। কমান্ডো ছিলেন। আজকাল এ লেখা বেরোত। আমি কমান্ডো নামে একটা বই পড়েছিলুম।
  • pi | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:০৬427985
  • অনির্বাণ মাইতির একটা পোস্ট পড়লাম। তাও কিছু আশা টাশা জাগে।

    "আজ একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল মুম্বাই এ। ভদ্রলোক প্রাক্তন কমান্ডো এখন দেশের অন্যতম বড় একটি সিকিউরিটি এজেন্সির বড় কর্তা। উনি নিজেই নেমে আসলেন আমাদের রিসিভ করতে। এসেই বললেন "আপনাদের সাথে দেখা করতেই এলাম, কাল সারা রাত জেগে আছি, গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ধরনায় ছিলাম।" অবাক হয়ে জিজ্ঞেস করলাম "আপনি ওখানে ছিলেন?" উনি বললেন "কেন থাকব না? আমার সন্তানদের গায়ে হাত পড়েছে তো।" আমি মজা করেই বললাম "তবে যে জানতাম, সেনাবাহিনী খুবই মোদী অনুগামী" উনি জানালেন " খুবই ভুল ধারণা, সেনা বাহিনীতেও মোদীর প্রতি ক্ষোভ চূড়ান্ত, এরকম অসৎ এবং নির্মম প্রশাসক এর আগে এই দেশ পায় নি। মোদী সেনাবাহিনীকেও চূড়ান্ত অপমান করছেন বারবার।"
  • | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:০১427984
  • খ্যাল করে পড়তে হচ্ছে।
  • | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:০০427983
  • জন্ম জন্মান্তর - হরিপদ দত্ত, নালন্দা প্রকাশন, ঢাকা। বেশ ইম্প্রেসিভ। এখনো শেষ হয়নি আমার অবশ্য।সময় লাগছে বহুত ক্যাশ করে পড়তে হচ্ছে।

    ঐ টই টা খুঁজে পাচ্ছি না। হুতো একটু দেখবি, বাংলাদেশের লেখক প্রসঙ্গে।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০২০ ০৭:৫৭427982
  • কী সাংঘাতিক একটা অবস্থা করে ফেলেছে! এরপরেও তেমন জবরদস্ত কোনো বিরোধী দল নেই যারা গুজরাত ফাইলটা আবার খোলে, কোর্টে আবার টেনে নিয়ে যায়।
  • Amit | ০৭ জানুয়ারি ২০২০ ০৭:৫৫427981
  • তবে কালকে থেকে সবথেকে যেটা অবাক লাগছে, একটা ইউনিভার্সিটি তে গুন্ডারা ঢুকে এভাবে পেটালো ছাত্রদের, কেও তো মারাও যেতে পারতো, একটা মিনিমাম সিম্প্যাথি তো থাকতে পারে মানুষ হিসেবে, যে পার্টি কেই সাপোর্ট করুক। কিন্তু অনেকে এক্কেবারে ফেবুতে আল্লাদে ফেটে পড়ছেন, যা খুব ভালো হয়েছে। এটাই করা উচিত ছিল এই কমী গুলোর সাথে। সোশ্যাল মিডিয়া এসে লোকের আসল চেহারা টা এক্কেবারে খুলে দেখাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত