এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পিনাকী | ২৫ ডিসেম্বর ২০১৯ ১৫:০১427560


  • সবাইকে বড়দিনের উপহার
  • b | ২৫ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৮427559
  • আর এমনদিনে আমার বরাদ্দ তিনটে রুটি আর বেগুনের তরকারী।
  • ন্যাড়া | ২৫ ডিসেম্বর ২০১৯ ১৩:০৩427558
  • জ্যায় শ্রীখ্রাইস্ট।
  • অর্জুন | ২৫ ডিসেম্বর ২০১৯ ১১:০৫427556
  • রাজশেখর বসু'র নাতি মানে যার কথা বললে উনি নাকি ওর বাড়িতে মহাভারতের ওপর একটি মিউজিয়াম এবং আর্কাইভ করবেন বলে পেপারে উঠেছিল।
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ১০:৫৮427555
  • নানা এটা সল্টলেকে। ময়ূখ ভবনের উল্টোদিকে।

    সবলা না কী যেন বলে!!
  • অর্জুন | ২৫ ডিসেম্বর ২০১৯ ১০:৫৭427554
  • ইরাবতী কার্ভের Yuganta: End of an epoch ইংরেজিটা পড়েছি। বইটির ১৯৬৭ সালে প্রকাশিত প্রথম সংস্করণটি আমার কাছে আছে। বইটা মূল মরাঠীতে লেখা যেটা সাহিত্য অকাডেমী পেয়েছিল। মরাঠী ভাঙা, ভাঙা পড়তে পারি। কিন্তু মরাঠীটা পড়া হয়নি। বইটার একটা চমৎকার বাংলা অনুবাদ আছে। পিটার ব্রুকের মহাভারতেও ইরাবতী কার্ভের 'যুগান্ত' থেকে কিছু adaptations নেওয়া হয়েছে।

    শাঁওলি মিত্রের 'নাথবতী অনাথবৎ' দেখেছি দুবার। ২০০৮ এ শেষ দেখেছিলাম একাডেমীতে। তখন শুনলাম ওটি ওর শেষ পারফর্মেন্স। তারপরে আর করেছেন কিনা জানিনা। মল্লিকা সারাভাইয়ের Sita's daughterও দারুণ।
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ১০:৫৬427553
  • রাজশেখর র মহাভারত অল টাইম ফেভ।

    বহুবার পড়েছি

    রাজশেখর বসুর নাতি
    বাবার
    সহকর্মী।ওনার দাড়ি ছিল বলে ছোট থেকে আমি দাড়ি জেঠু বলে ডাকতুম

    সেই বিখ্যাত বকুলবাগান র
    বাড়ি যাবার সৌভাগ্য হয়েছে বহুবার।আর সেখানে যে কত কত বই দেখেছি তার ইয়ত্তা নেই
  • Du | ২৫ ডিসেম্বর ২০১৯ ১০:৩৭427552
  • প্রাচীন ভারত সত্যি ই ক্যালিদার ছিল। প্রাচীন অনেক দেশই ছিল। কিন্তু চাড্ডি আর ক্যালিদার একসাথে হয়্না। চাড্ডির দ্বারা মহাভারত রামায়্ন কোনটাই লেখা হবে না। জয়া টা অ্যাটলিস্ট পীস লাভিং একটা অ্যাটিচুড নিয়ে লিখেছিল ছোটরাও পড়েছে, কিন্তু সীতাটা অড়তে গিয়ে চাড্ডিত্বের গন্ধ পেতে পেতে আর পড়তে পারলাম না।
  • অর্জুন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৫427551
  • বিদেশে এন আর আই যাদের বলা হয় তাদের আমার অদ্ভুত ভাবে কঞ্জারভেটিভ লাগে। নিজের দেশের সঙ্গে এদের সম্পর্কটা আমি বুঝিনা। এক এরা ভারতের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিশেষ গর্বিত। কিন্তু এখন দেশে সব কিছুই খুব খারাপ। দেশে যারা রয়েছে তাদের নিন্দেয় সরব হন। আমি কিছু বছর আগের কথা বলছি তখন বর্তমান সরকার আসেনি। কিন্তু বিজেপি'কে নিয়ে তাদের বিশাল আশা। কংগ্রেস দেশটাকে শেষ করে দিয়েছে। মোদী এলে সব পুনরুদ্ধার হবে।
    কিন্তু সেটা কি ভাবে তার ব্যাখ্যা নেই।

    বিজেপি'র বিরুদ্ধে যাওয়া মানেই সে কংগ্রেস।

    কয়েকজনের ওপেন ইস্লামফবিয়া বেশ শকিং যারা মনে করে ভারত আদপে হিন্দু রাষ্ট্র। অন্য দেশে হিন্দুদের যখন যখন আলাদা আইন নেই তখন ভারতে থাকবে কেন? এরা আলোচনার থেকে সারমনাইজ করতে বেশী ভালবাসে।

    আর অধিকাংশই খুব অ্যান্টি- র‍্যাডিকেল। দেশে সরকারের নানা পলিসির এগেনস্টে যেসব আন্দোলন হচ্ছে সেসবের প্রতি এক চরম অবজ্ঞা ও তাচ্ছিল্য। ডেমক্রেসি ব্যাপারটা তাদের পছন্দ নয়। এটা আমার সবচেয়ে নেতিবাচক লাগে।

    পৃথিবীর অন্যান্য দেশ, সে সব দেশের সংস্কৃতি, রাজনীতি নিয়েও তাদের জানার পরিধি বড্ড সীমিতি মনে হয়েছে।

    এই ক্রাইডটা দেশেও উত্তরোত্তর বাড়ছে।
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:৪২427550
  • অর্জুন:" ইরাবতী কার্ভের 'যুগান্ত' ও খুব প্রিয়"

    - - -
    শাঁওলি মিত্র একসময় "নাথবতী অনাথবৎ" নামে একটি soliloquy করতেন, কলকাতায় কলামন্দির/ একাডেমীতে হত। দ্রৌপদীর পরিপ্রেক্ষিতে মহাভারতের কথা। সেখানে শাঁওলি যুগান্ত কে প্রায় বেস করে নাথবতী অনাথবৎ কে লিখেছিলেন মনে হয়। জানিনা এখনো করেন কিনা। দেখেছ?
  • | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:৩১427549
  • ব্রতীনবাবু,
    তার মানে সেই ইকোপার্কে তো?
    হস্তশিল্প মানে পশ্চিমবঙ্গ কেবল। সে ত শিলিগুড়িতেও দেখে এলাম। আমি একটু সব রাজ্যের জিনিষপত্রের মেলা চাইছিলাম।
    ধুসস
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:২৭427548
  • অর্জুন: " আচ্ছা, এই 'চাড্ডি' টার্মটার উৎপত্তি কি ভাবে? ঃ))”

    ইয়ে, এটা তো জটিল, এ বিষয়ে নানা মত আছে, তবে আপাতত Oxford English Dictionary ব্লগে এর উৎপত্তি নিয়ে বলছেন দেখ:
    ( https://public.oed.com/blog/appeals-update-march-2019/ )

    অতএব চাড্ডি বলতে কাদের সম্বন্ধে বলা হতে বুঝতে অসুবিধা না হবারই কথা, কিছু জিনিস অবশ্য অনুচ্চারিত থাকলেও ক্ষতি নেই, নিজের মত করে বুঝে নিও, :-)

  • হেদোনিস্তা | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:১৬427547
  • বিপ্পাল, তসলিমা হতাশ করেনি।
  • S | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:০৮427546
  • অর্জুন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:০৬427545
  • আচ্ছা, এই 'চাড্ডি' টার্মটার উৎপত্তি কি ভাবে? ঃ))

    @ অরিন-দা, রাজশেখর বসু'র মহাভারতের তুলনা হয়না। আমার ইরাবতী কার্ভের 'যুগান্ত' ও খুব প্রিয়।
  • S | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:০৩427544
  • বোতিনবাবু মেইল পাঠিয়েছে। টি কে আসতে বলা হোক।
  • Amit | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৭427543
  • এই দেবদত্ত ভদ্রলোকটি ভালো ছবি আঁকেন, টুকটাক ভালো লেখেন ও, কিন্তু আদতে আপাদমস্তক চাড্ডি। ইউটুবে ওনার কিছু ভিডিও আছে, দেখবেন। কোনো কথার সরাসরি উত্তর দিতে পারেন না বা দেন না, ঘুরিয়ে পেঁচিয়ে সেই রামায়ণ মহাভারতের ঐতিহাসিক ভ্যালুতে চলে আসেন।
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৬427542
  • দ দি, এখন হস্ত-শিল্প মেলা চলছে। এর পরে লেক্সপো,
    এক্সপো

    মানে ক্রমশঃ প্রকাশ্য
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৩427541
  • "আরে দেবদত্তের জয় বলে বইটা আমার খারাপ লাগে নাই। মহাভারতের গল্প আর তার সাথে টুকটাক ইন্টার্প্রিটেশন।
    কিন্তু তার পরে দেখি বইয়ের দোকানে ওনার নতুন বই, মাই হনুমান চালিশা।”


    জয়া বইটা পড়ে আমারও ভাল লেগেছিল। আমার রাজশেখর বসুর মহাভারত অসম্ভব প্রিয়, প্রতি বছর আমি দুতিন বার করে বইটা পড়ি। গোস্বামী তুলসীদাসের হনুমান চালিশা লেখা হিসেবে অপরূপ সুন্দর লিরিকাল লেখা। সেই বইকে দেবদত্ত পট্টনায়ক My Hanuman chalia তে জটিল করে ব্যাখা করতে গিয়ে ছড়িয়ে লাট করে, বারোটা বাজিয়ে দিয়েছেন।
  • অর্জুন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৭427540
  • দেবদত্ত পট্টনায়কের কিছু কলাম পড়েছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরুত। বই পড়া হয়নি।

    লিট ফেস্টে, টিভিতে বলতে শুনেছি। এপিকের মত জটিল সাহিত্যকে ও বড্ড সিমপ্লিফাই করে দেয়। ওতে এপিকের মিস্টিক চার্ম নষ্ট হয়। সব কিছু জল ভাত করে দিলে হয় নাকি। লোকটা ডাক্তার।
  • অর্জুন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৩২427539
  • এবারের কলকাতার ঠাণ্ডা টা বেশ উপাদেয়।

    ঘুম থেকে উঠে স্ক্রোল করতে করতে আপনাদের মন্তব্য পড়তে পড়তে মনে হল বিশেষ করে অরিন-দা এবং অমিত বাবুর, বাঙালির কয়েক দশকের উত্তরণ- স্বদেশী বাঙালি, কংগ্রেসি বাঙালি, বামপন্থী বাঙালি, নকশাল বাঙালি, তৃণ বাঙালি, চাড্ডি বাঙালি? ..... রাজনীতির নানা রঙের বাঙালি হয়েও ধরে রেখেছে বাঙালিয়ানা !!
  • | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৩০427538
  • দেবদত্তকে কর্পো কোম্পানিগুলো ডাকে লেকচার দিতে। মহাভারতের গল্পের সাথে কর্পো প্রবলেম মিলিয়ে মিলিয়ে বলে শুনতে মন্দ না।

    আমার জিভে যেহেতু শ ষ স প্রায় একইরকম উচ্চারণ হয়, আমি খুব গম্ভীরভাবে বলেছিলাম আমিষ আমি খেতে ভালবাসি পড়তে নয়।

    আচ্ছা কলকাতায় এখন এক্সপো লেক্সপো কিছু হচ্ছে? হলে কোথায়?
  • b | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৮:২৪427537
  • আরে দেবদত্তের জয় বলে বইটা আমার খারাপ লাগে নাই। মহাভারতের গল্প আর তার সাথে টুকটাক ইন্টার্প্রিটেশন।
    কিন্তু তার পরে দেখি বইয়ের দোকানে ওনার নতুন বই, মাই হনুমান চালিশা।
    মাইরি! মহাভারত দিয়ে শুরু করে শেষে হনুমান চালিশা।
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৭:৪৭427536
  • কিন্তু | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৭427535
  • শীতকালে গাম্বুট কেন? জল জমেছে রাস্তায়?
  • :) | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৭:১২427534
  • সাত সকালে উঠেই গামবুট পায়ে গলিয়ে, গায়ে জবরদস্ত অলেস্টার আর মাথায় জমকালো বাঁদুরে টুপি পরে একজন বাজারে চলছেন জিলিপি কিনতে। ভাবলেও মনটা তর হয়ে যায়।
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৭:০৪427533
  • না সকাল সকাল যখন উঠেছি বাপি মা কে চা করে খাওয়াই।

    বেটার হাফ
    এখন Annual leave এ বাপের বাড়ি
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৫৮427532
  • রক্তবীজ র ও সেই অর্থে অমরত্ব পাবার কথা। মাঝখান থেকে বিরাট জিভ বার করে মাটি তে পর সব রক্ত খেয়ে মা কালী " মহ কেলো" টি করলেন. ....
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৫৫427531
  • এইসব দৈত্যরা তপস্যা করে অমরত্বের বর চাওয়ার সময় মনে হয় হিসেব রাখতো না কী প্রচন্ড কষ্টের মধ্যে আর শকের মধ্যে পড়তে হবে। যৌবনকাল তো একসময় পার হয়ে যাবে, প্রৌঢ় হয়ে বৃদ্ধ হয়ে ও সে মরবে না, তার ছোটো ছোটো ছেলেমেয়েরা বড় হয়ে বে থা করে নাতি নাতকুড় রেখে মরে যাবে, তারাও বড় হয়ে বুড়ো হয়ে মরে যাবে। অথচ অমরত্বের বর যার সে থেকে যাবে। কী সাংঘাতিক!!!!! ভাগ্যিস লুপহোল থাকতো সেই বরে! উফ্ফ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত