এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৮427530
  • অমিশ বলে একজন প্রাচীন ভারতের মিথনির্ভর থ্রিলার টাইপ সায়েন্সফিক্শন লিখে লিখে লাল হয়ে গেলেন। রে রে করে চলছে তাঁর বইয়ের কাটতি।
  • Amit | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৬427529
  • দেবদূত পাটনায়ক বলে এক মহান চাড্ডি আছেন, তেনার একখান লেখায় তিনি কুম্ভকর্ণ কে রোবট হিসেবে দেখিয়েছেন। ওফফ। কোথায় লাগে আসিমভ। বাল্মীকি দুনিয়ার প্রথম সাইন্স ফিক্শন রাইটার বলে ইতিহাস নামলো বলে।
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৪427528
  • লোকটা ছমাস ঘুমাতো, হাইবারনেট করত মনে হয়। হাইবার্নেশন থেকে জোরজার করে জাগালে যুদ্ধ করতেও হবে না, এমনিতেই ব্রেন গরম হয়ে ওস্তাদি শেষ।
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৩427527
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৪২427525
  • কুম্ভকর্ণ কে দেওয়া বর টা ভাবো - যদি ছমাসের আগে কোন ভাবে ঘুম ভা'গানো হয়।সেদিন নিশ্চিত তার মৃত্যু
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৪২427526
  • আমার এক আত্মীয় হিরণ্যকশিপুর গলায় ওই জায়গাটা চমৎকার করতেন। বলতেন, "আরে, এ যে দিনও নয়, রাতও নয়, এ যে সন্ধ্যা! আরে এ যে ঘরও নয় বাহিরও নয়, এ যে বারান্দা! এ যে মানুষও নয় জন্তুও নয়, এ যে নৃসিংহ! এইবারই তো গেছি! ওরে ওস্তাদ হিরণ, এইবারে তোর ওস্তাদি শেষ, এইবারে তুই গেলি। "
    ঃ-)
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৭427524
  • ওই গ্যাপটাতেই গল্প জমত। কারণ দৈহিক অমরত্ব তো আসলে দেওয়া যায় না, পাওয়া যায় না, সেটা অসম্ভব। মরণশীল প্রাণীর একদিন দৈহিক মৃত্যু ঘটবেই। অথচ চেয়ে বসে এমন বর যাতে সে মরবে না। তাই ভুজুং ভাজাং দিয়ে ভোলানো।
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৪427523
  • আরো ভাবো অষ্ট্রাবক্র মুণি তার জীবনে কী চাপ!!
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৩427522
  • আটোজ, একবার খেয়াল করে দেখো সেকালে দানব, দৈত্য বা রাক্ষস দের মুণি ঋষি বা দেবতা রা যে বর দিতেন তাতে কিন্তু অমরত্ব আর মৃত্যুর মতো চা আর কাপের মাঝের " গ্যাপ" টুকু থেকে যেত।

    মহিষাসুর কে বলা হল কোন পুরুষ তাকে
    মারতে
    পারবেন না। হিরণ্যকশিপু কে বলা হল কোন দেব, দানব,মানুষ পশু কেউ তাকে করতে পারবে না ( নৃসি হ অবতার, অর্দ্ধেক মানুষ অর্দ্ধেক সি হ) না দিনে না রাতে( হত্যা করা হল গোধূলি লগ্নে) কোন প্রথাগত অস্ত্রে নয়( হত্যা করে হল নখ দিয়ে), জল,স্থলে,অন্তরীক্ষ্যে অবধ্য ( হত্যা করা হল জানুর ওপর রেখে)

    সব কন্ডিশন স্বতঃসিদ্ধ করে সে মৃত্যু...
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৩১427521
  • হনুমানের স্বপ্ন তে মশাই হনুমানের পূর্বপুরুষেরা ওরকম শুকনো মুখে পেটে হাত বোলাচ্ছেন, ভারী অপমানকর! যেন ওদেরই শুধু খিদে পায়। ঃ-) আর এদিককার মুনিঋষিদের পূর্বপুরুষেরা ওসব কেয়ার করেন না, খুবই সফিস্টিকেটেড কিনা, ক্ষুধাতৃষ্ণার কেয়ার না করে উল্টো হয়ে ঝুলে ঝুলে তপস্যা করেন। তাই দেখে আগস্ত্য, জরৎকারু, বশিষ্ঠ ---সবাই কেঁদেকেটে একাকার।
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:১৯427520
  • "মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে বলতে শুরু করতেন, কী যে হত! কুরুক্ষেত্র, লঙ্কাকান্ডা, কীচকবধ একত্রে ঘটে যেত"

    তারপর ধরুন পরশুরাম। সিদ্ধেশ্বরী লিমিটেড, বিরিঞ্চি বাবা, হনুমানের স্বপ্ন .... সাতদিনের ফাঁসী, তিনদিনের জেল।
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:১৫427519
  • ব্রতীন,
    নিকুম্ভিলা। এ কীরকম যজ্ঞ ভায়া? কুম্ভ টুম্ভ লাগে না মনে হয়। ঃ-)
    ওপারের এক লেখক দেখি এক উপন্যাস লিখেছেন, নিকুন্তিলা। নির্ঘাৎ নিকুম্ভিলা পছন্দ হয় নি, তাই একটু বদলে ওরকম নাম দিয়েছেন। কিংবা নিকুম্ভিলাই দিয়েছিলেন, প্রুফ রিডিং এর সময় নিকুন্তিলা হয়ে গ্যাছে। ঃ-)
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:০৮427518
  • আহা মনে পড়ে গেল....

    " এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে.... "
  • Amit | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:০৭427517
  • অরিন, সে তো ঠিক ই। এ রকম সফট চাড্ডি দের দল চিরকাল ই সব দেশে আছে, এখন তো এদের স্বর্ণযুগ একেবারে। ২০১৪ র পরে এদের হাবভাব দেখে মনে হয় যে রামরাজত্ব এসেই গ্যাছে, জাস্ট পেছনে ল্যাজ নাগালেই বানরসেনা রেডি। আজকাল তো ইন্ডিয়ান সোশ্যাল গ্যাদারিং এ যাওয়া প্রায় বন্ধ ই করে দিয়েছি এদের উৎপাতে, কিছুক্ষন পরে মাথা ঝিম ঝিম করে এদের কথা শুনলে। কালকে নেহাত একটা বড়ো গ্যাদারিং ছিল, তাই চলে গেলাম।

    তবে আগে অন্তত বাঙালি দের দেখতাম এসব আধামানব দের থেকে দূরেই থাকতো, এখন মোদির নামে তেনারাও অনেকে উলুত পুলুত হয়ে যান।

    কিন্তু রিস্কি বলতে আমি মেনলি লাইফ রিস্ক র কথা বলতে চেয়েছি। সাবকন্টিনেন্ট এ আজকাল মুক্তমনাদের খুবই দুর্দিন। সে বাংলাদেশ এ ব্লগার হোক বা ইন্ডিয়াতে প্যানসারে বা গৌরী লঙ্কেশ, যে কেও যেকোনোদিন শেষ হয়ে যেতে পারেন। পাকিস্তানের কথা তো ছেড়েই দ্যান, ব্ল্যাসফেমি আইনে সরকারি ফাঁসি তো রেগুলার ব্যাপার।

    অবশ্য বাইরে র দেশে মনে মনে যে অনেকে আমাদের খুন করতে চায়না তা নয়, তবে আইনের ভয়ে চেপে থাকে আর কি। কি আর করা, এই ভেজালের যুগে তেনাদের ব্রম্মতেজ এ সেই তেজ-ফেজ আর নেই, শাপ ফাঁপে কিস্যু কাজ ও হয়না আজকাল। নাহলে কবে ভস্ম হয়ে যেতাম।

    :) :)
  • Apu | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৬:০৬427516
  • আটোজ, কী খবর হে?
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৫:৫৫427515
  • মহাভারতে সেইজন্য চালাক কবি মহাশয় বাইরে থেকে শত্রুপক্ষ আনেন নি। জ্ঞাতি ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দিয়েছেন কুরুক্ষেত্র। লড়ে মেরে মরে সব সাবাড়।
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৫:৫২427514
  • আরে সর্বনাশ, আপনি রাবণের ছেলে?????
    হী হী হী। ওরে বাবা। ঃ-)
    যদি এরপর মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে বলতে শুরু করতেন, কী যে হত! কুরুক্ষেত্র, লঙ্কাকান্ডা, কীচকবধ একত্রে ঘটে যেত। ঃ-)
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৫:৩৯427513
  • ইন্ডিয়াতে বসে সেসব করা বেশ রিসকি
    ----
    'রিকস' দাদা এখন যেমন আছে, আগেও ছিল, খুব নতুন কিছু কি? দেশের কথা বললেন বলে বলছি, বিশেষ করে দেশের বাইরে ম্যাঙ্গো পাবলিকদের পক্ষে তো আরোই।

    একটা ব্যক্তিগত গল্প বলি। আজ থেকে ২৩ বছর আগে যখন আমেরিকায় পড়তে গেছিলাম (পেনসিলভ্যানিয়ায়), তো সেখানে পৌঁছনোর সপ্তাহ খানেকের মধ্যে ওখানকার স্থানীয় ভারতীয়দের কি একটা গ্রুপ "ইনডিয়ান প্রোফেশনালস" বা ওইরকম নামের একটি ডাক্তার/ইনজিনিয়ার/লইয়ার/ইত্যাদিদের নিয়ে কিছু একটা গ্রুপ হবে, তাদের পাল্লায় পড়ি। আমাদের কয়েকজনকে নিমন্ত্রণ করে ওদের পার্টিতে যেতে বলেছিল। পট লাক পার্টি। যে ভদ্রলোক ওদের দলের চেয়ারম্যান/প্রেসিডেন্ট, তাঁরই বাড়িতে পার্টি।

    আরো অনেকের সঙ্গে আমিও গেছি। চেয়ারম্যান ভদ্রলোক দেখলাম একজন দক্ষিণ ভারতীয় সিনিয়র ভদ্রলোক, অমায়িক স্বভাব, সকলের সঙ্গে গল্প করছেন, আমার সঙ্গেও আলাপ করতে এলেন ও খুব ভাল ভাল কথা বলছিলেন, কেন ওদের গ্রুপে যোগ দেওয়া উচিৎ, কি লাভ, তাছাড়া, হিন্দু ট্র্যাডিশন, এ সমস্ত হাবিজাবি (এখন মনে হয়, এরা সেযুগের হিন্দুত্ববাদী চাড্ডি)। প্রসঙ্গত উল্লেখ্য, যাঁদের ইন্টারনেটে কথা চালাচালির আদিযুগের কথা স্মরণে আছে, বিশেষ করে যাঁরা কোন এককালে soc.culture.indian বা soc.culture.bengali নামের নিউজগ্রুপ গুলোতে নিয়মিত লেখালেখি করতেন, তাঁদের স্মরণে থাকতে পারে, যে, এই সকল চাড্ডিদের মধ্যে জয় মহারাজ নামে জনৈক চাড্ডির সঙ্গে ওই সব গ্রুপের বাঙালীদের নিত্য ঝামেলা লাগত (যাকগে সে গল্প অন্য অবসরে করা যাবে)। কিছুক্ষণ কথা বলার পর বুঝলাম যে এ গ্রুপটাও, বিশেষ করে এই মাদ্রাজী ভদ্রলোক, ওই হিন্দুত্ব ঘেঁষা গাঁট টাইপের।

    তো একথা সেকথার পর, অনেক ক্ষণ আমড়াগাছি করার পর, হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি বাঙালী কিনা, তারপর নেহাৎ কৌতূহলবশেই মনে হয়, আমার নাম জিজ্ঞাসা করলেন, বললাম, 'অরিন্দম'। তখন বললেন, এ নাম উনি এর আগে শোনেন নি, এ নামের মানে কি? আমি কি হিন্দু? মনে ফিচলেমি এলেও আমি মুখ যথাসম্ভব গম্ভীর করে ওনাকে বললাম, ইয়ে, অরিন্দম কথার অর্থ ইন্দ্রজিৎ, মানে রাবণের ছেলের নামে আমার বাপ-মা আমার নাম রেখেছেন। সেই ইন্দ্রজিৎ, যে লক্ষণকে নাস্তানাবুদ করেছিল, রাম লক্ষণের শত্রু।

    এর পরের ব্যাপারটা ভোলবার নয়। বিশেষ করে ভদ্রলোকের বিস্ফারিত নেত্রে আমাকে যাকে বলে আগাগোড়া মেপে নিয়ে করা কমেন্ট-টা, "আইও, ইউ আর রাভানা'স সান!" এর পর আমার মত ঘোষিত শত্রুপক্ষকে অবশ্য ওনাদের দলে নেবার প্রশ্নই ওঠে না। একটা প্লেটে সম্বর, ভাত, হাবিজিবি কি সব তরকারি দিয়ে পট লাক পার্টির ডিনার খেয়ে অ্যাপার্টমেন্টে ফিরে এসেছিলাম। ওই প্রথম, ওই শেষ।
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৫:১৩427512
  • লিখিত ইতিহাস, প্রামাণ্য ইতিহাস বলে যাকে বলা হয়, শাসকের নির্দেশিত ইতিহাস। তাঁরা স্পনসর করেছেন, তাঁদের সভাসদ ইতিহাসবিদরা লিখেছেন।
    এখনও সরকারী ইতিহাস ওরকমই। যাঁরা ডমিনেট করছেন, তাঁরাই নিজেদের দিকে টেনে খেলিয়ে ইতিহাস লিখিয়ে নেন। কোনগুলো হাইলাইট করা হবে, কোনগুলো হাল্কা করে উল্লেখমাত্র করা হবে, কোন্‌গুলো একেবারেই বাদ দেওয়া হবে, সবই তেনাদের উপর নির্ভর করে।
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৫:০৯427511
  • নবনীতা একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেলেন। ঃ-)
  • Amit | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৪:১৮427510
  • এখন ইন্ডিয়াতে বসে সেসব করা বেশ রিসকি। গৌরী লঙ্কেশ কেস হয়ে যেতে পারে। নবনীতা দেবসেন বরং বেঁচে গ্যালেন ওপরে চলে গিয়ে।

    ইতিহাস তো সব সময়েই জয়ী দের পার্সপেক্টিভ থেকেই লেখা হয়। রামায়ণ তো ছেড়েই দ্যান, এই ৭০ বছর আগে জিউ হলোকাস্ট নিয়ে এতো লেখা, ডকু পাওয়া যায়। কিন্তু বেঙ্গল ফ্যামিনে নিয়ে জাস্ট কটা হাতে গোনা, তাও সেগুলো হালের লেখা পত্তর সব। অথচ ডেথ কাউন্ট দেখলে হয়তো দুটোই কাছাকাছি।
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৪:১৬427509
  • এবং রামায়ণের মত একটা narrative তৈরির প্রয়োজন হল। সেই tradition সমানে চলছে।
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৪:০৬427507
  • এখন আমরা নতুন আঙ্গিকে রিকনস্ট্রাকট করতে পারি। লঙ্কা ছিল কুবেরের কলোনী। যক্ষেরা আসত যেত ছড়ি ঘোরাতো, সম্পদ সব যক্ষপুরে নিয়ে যেত। ওখানকার আসল অধিবাসী রাক্ষসেরা তখন দাস, ওদের নেতারা আন্ডারগ্রাউন্ডে। পরে সেই আন্ডারগ্রাউন্ড নেতাদেরই একজনের দৌহিত্র রাবণের নেতৃত্বে এরা স্বাধীন হল, ক্রমে উন্নতি করে দেশটা স্বর্ণলঙ্কা হয়ে উঠল। তখন কলোনী হস্তচ্যুত হবার রাগে আগের ওরা প্ল্যান করল লঙ্কাকে প্যাঁচে ফেলতে হবে। রাম সীতা ইত্যাদিদের সেট করা হল, কিষ্কিন্ধ্যার বাহিনীকে সেট করা হল।
    যেমন শেকস্পিয়ারের নাটকগুলো নতুন করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন আঙ্গিকে তৈরী করে। সেরকম আরকি। ঃ-)
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৪:০৬427508
  • আর্যাবর্তের পরপ্রেক্ষিৎ থেকে দেখলে রাবণের এক রকম পরিচয় যে সে অত্যাচারী, কিন্তু সত্যি তো, লঙ্কার মানুষের চোখ দিয়ে বিচার করলে রাবণ লঙ্কার ভাল শাসক। হয়ত যে যায় লঙ্কায় সেই হয় রাবণ জাতীয় প্রবাদ ব্যবহার করার আগে চিন্তা করা উচিৎ কোন প্রেক্ষিতে বলা হচ্ছে।
    বিশেষ করে মত্ত হনুমানের দল যে রেটে ল্যাজে আগুন লাগিয়ে দেশ জ্বালানোর কাজ নিজের দায়িত্বে নিয়েছে, তাতে কোনটা লঙ্কা আর কে রাবণ, কে রাম সেজেছে, সব আজকাল গুলিয়ে যায়।
  • Amit | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৭427506
  • ইতিহাস বলেন, এপিক বলেন, মিথ বলেন, সবই তো রাজা দেরই কাহিনী। প্রজা রা কেমন ছিল, কিভাবে ছিল কে আর মাথা ঘামায়।
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৩:২২427505
  • অথচ রাবণ দেশের শাসক হিসেবে সুশাসকই ছিলেন বলে মনে হয়। প্রজারা তো সেরকমই বলত শোনা যায়। লঙ্কাও তখন স্বর্ণলঙ্কা, অর্থনৈতিকভাবে খুবই উঁচুতে। তবে আগে যিনি শাসক ছিলেন(কুবের? ), তিনি বেশ রেগে গেছিলেন ওভাবে রাবণ লঙ্কা দখল করে রাক্ষস প্রজাদের আনিয়ে আনিয়ে বসত করানোয়। আগেও রাক্ষসরা থাকত লঙ্কায়, তবে ভয়ে ভয়ে থাকত (নিজেরাই বলত, আগের রাজা ক্লেইম করতেন নির্ভয়ে আছে), পরে নির্ভয় হল রাবণের শাসনকালে।
    রামায়ণে আসল ব্যাপারগুলোই স্কিপ করে গিয়ে পেরেম পীরিত পরকীয়া পরনিন্দা পরচর্চা এইসব পঞ্চ প দিয়ে সবাইকে ভুলিয়ে রেখেছে। ঃ-)
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৩:১০427504
  • "গোটা দেশের এই আগুনজ্বলা পরিস্থিতির ভিতর থেকে ভালো কোনো শাসক্দল উঠে এলে সবচেয়ে ভালো হয়। তাহলে দেশ সামলানোর ভার তারা নিতে পারে।"

    লঙ্কা ও রাবণের পারস্পরিক গভীর সম্পর্কের কথাও আমরা জানি বৈকি।
  • Amit | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৩:০৯427503
  • বিরোধীরা একজোট না হলে হবে না। এক কাট্টা হয়ে এই মোদির একটা পাল্টা মুখ দেখাতে হবে। ২০১৯ ইলেকশন টা পুরো বিজেপি " মোদির বদলে কে" এই থিম নিয়ে জিতে বেরিয়ে গেলো, আর মেজরিটি নিয়ে ফিরে এসেই হুজ্জুতি শুরু করেছে। বিমারু স্টেট্ গুলোতে এদের একটা বিরাট কাস্ট বেসড মাস ফলোইং আছে, যারা শুধু চায় মোদির সরকার মুসলিম পেটাক, আর কিছুর দরকার নেই। আধপেটা খেলেও ঠিক আছে।
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৯ ০৩:০৪427501
  • আকাশবাণী কলকাতা ক থেকে যে নাটকগুলো প্রচারিত হত শুক্রবার রাতে আর রবিবার বিকেলে---সেগুলোর কি কোনো সন্ধান পাওয়া যায়? ইউটিউবে বা অন্য কোথাও?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত