এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ২১:৫২426960
  • এতদ্বারা বোঝা গেল বড়েস সন্দেহজনক জায়গায় থাকেন। যাই হোক কাল অন্তত মৌলালী চলে যেতে পারেন।
  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ২১:৫০426959
  • হুঁ এফ সি কলেজ চাড্ডি ডেন।
  • S | ১৮ ডিসেম্বর ২০১৯ ২১:৩৬426958
  • বোতিনদা, আমি আছি জানুয়ারির দেড় সপ্তাহ অবধি। এতদিন পর এই প্রথম নেট পেলাম। মনে হচ্ছে দেশ ২০ বছর পিছিয়ে গেছে। একজন লোকসভা-রাজ্যসভায় বিরুদ্ধে ভোট না দিয়ে এখন হাঁটাহাঁটি করেই চলেছেন। যতদুর জানতে পারছি তা হল ভারতের কোনও নাগরিক নেই। মন্তি সান্তিরা সবাই ভুতেদের দ্বারা নির্বাচিত। পার্লামেন্টেও তো তাহলে নাগরিকরা কেউ নেই। ধুর।
  • অর্জুন | ১৮ ডিসেম্বর ২০১৯ ২১:২৫426957
  • @দ'র Date:18 Dec 2019 -- 08:28 PM পোস্টে আমার কলেজে এরকম ঘটনায় খুব মন খারাপ লাগছে।

    Fergusson সবসময়েই ABVP দের den। আমি তো বাজপেয়ীর আমলে ছাত্র ছিলাম। প্রতিবাদ তখনও বিশেষ দেখতাম না। কিন্তু ক্যাম্পেন ইত্যাদি সব সময়েই হত। লেফট লিবারেলদেরও একটা
    কম বেশী ইনফ্লুয়েনশিয়ালদের গ্রুপ ছিল।
  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ২১:১৬426956
  • ডেমোক্র্যাট দের হাই য়রাল গ্রাউন্ড নিয়ে লবিস্ট দের পয়সা খাওয়াটা খুব ই সুইট। আল ফ্রাঙ্কলিন কেস খেয়ে যাওয়া য় একটূ তদুপরি ঝাঽঝ ও কমে গ্যাছে।
  • একক | ১৮ ডিসেম্বর ২০১৯ ২১:১৩426955
  • ডেমোক্র্যাটরা কী ডিফেন্সিভ ! ইমপিচ কত্তে এসেছে না অভিমান :|
  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ২০:২৮426953
  • ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ করলে টরলে কারা যেন খুব রাগ্মাগ করেন। তেনাদের জন্য রইল

  • Apu | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৮:২৪426951
  • বোধি দার লেখা স্মাইলি দেবার number বিপদ্দ্জনক্ভাবে বেড়ে যাচ্ছে
  • Apu | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৮:২১426950
  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৮426948
  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৮426949
  • আমি ভাবছি লাভ মনে করাব, কিন্তু অন্য ঝগড়ায় ব্যস্ত ছিলাম
  • অর্জুন | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৭:২৯426947
  • চীনা ভবনের কথা মনে করিয়ে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ।
  • For noibedya 39 | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৭:১৬426946
  • আরে ধন্যযোগ মশায়!

    সন্দেহ হয় আইনস্টাইনের সাথে এই পদ্য নিয়েই দাড়িদাদুর আলোচনা হয়েছে কি না!
  • Sotti naki ? | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:৪০426945
  • https://www.puberkalom.com/2019/12/blog-post_954.html?m=0

    ক্যাবের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ায় আটক ডা. কাফিল খান, এফআইআর দায়ের যোগী রাজ্যে
  • নৈবেদ্য ৩৯ | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:২৫426943
  • হে রাজেন্দ্র,তব হাতে কাল অন্তহীন।

    গণনা কেহ না করে, রাত্রি আর দিন

    আসে যায়, ফুটে ঝরে যুগযুগন্তরা।

    বিলম্ব নাহিক তব, নাহি তব ত্বরা--

    প্রতীক্ষা করিতে জান। শতবর্ষ ধ'রে

    একটি পুষ্পের কলি ফুটাবার তরে

    চলে তব ধীর আয়োজন। কাল নাই

    আমাদের হাতে; কাড়াকাড়ি করে তাই

    সবে মিলে; দেরি কারো নাহি সহে কভু।

    আগে তাই সকলের সব সেবা, প্রভু,

    শেষ করে দিতে দিতে কেটে যায় কাল--

    শূন্য পড়ে থাকে হায় তব পূজা-থাল।

    অসময়ে ছুটে আসি, মনে বাসি ভয়--

    এসে দেখি, যায় নাই তোমার সময়।
  • Daridadur podyo | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:০৭426942
  • Endless Time by Rabindranath Tagore
    Time is endless in thy hands, my lord.
    There is none to count thy minutes.

    Days and nights pass and ages bloom and fade like flowers.
    Thou knowest how to wait.

    Thy centuries follow each other perfecting a small wild flower.

    We have no time to lose,
    and having no time we must scramble for a chance.
    We are too poor to be late.

    And thus it is that time goes by
    while I give it to every querulous man who claims it,
    and thine altar is empty of all offerings to the last.

    At the end of the day I hasten in fear lest thy gate be shut;
    but I find that yet there is time
  • Daridadur podyo | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:০৬426941
  • এই কবিতাটার বাঙ্গলা চাইছিলাম, যদি কেউ জানেনঃ
  • Lenin @PT | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৫:১৯426940
  • you can't make omelet without breaking eggs.
  • Apu | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৩:২৭426938
  • শালা র নেট নেই সেই রবিবার থেকে তাই সুচিন্তিত মতামত দিতে পারছি না।

    আমার আর কী!! আলটিমেটলি জাতির ক্ষতি!!
  • Apu | ১৮ ডিসেম্বর ২০১৯ ১৩:২৪426937
  • পিটি দা, বোধি দা, পি এম, আটোজ ইত্যাদি পুরোনো জনতা,
    তোমরা নিশ্চয় লক্ষ্য আমার এখন কার পোস্ট গুলো!! এনি কমেন্ট্স?
  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ১২:৩০426936
  • *অসহায় (যদিও ভুল টা যে খারাপ শোনাচ্ছে তা না, এই বিশেষ উদ্বেগজনক পরিস্থিতিতে)

  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ১২:২৯426935
  • "বাঙালি খচ্চর অতি, তদুপরি অসহ্যা" - পুরন্দর ভাট।

  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ১২:২৪426934
  • প্রথমতঃ ব্যক্তিগত 'মাড়ানোর' প্রায়োরিটি কিংবা আপেক্ষিক গুরুত্ত্ব একেবারেই ব্যক্তিগত ব্যাপার ঃ-) বিশেষত কি 'মাড়ানো' হবে সে ব্যাপারে ঃ-)))))))

    দ্বিতীয়তঃ অমিত শাহ কিংবা দিলীপ ঘোষ দের 'কনফিডেন্স' আর আপনার সন্দেহ এবং স্পেকুলেশন একমাত্র একজনের স্পেকুলেশন এবং কনফিডেন্স এর সঙ্গেই তুলনীয়, সেটা মুখ্যমন্ত্রীর, তিনি বলেছেন, 'আপনাদের আমাদের মধ্যেই কেউ কেউ পয়সা খেয়ে এসব করছে', তাঁর দলের নেতারা বলেছেন, 'বিজেপি এসব করছে' (দুটি ই প্যারাফ্রেজ্ড)। (পিটি এদিকটা একটু দেখো, এত সিপিএম অনেকদিন করিনি ;-)
    হাওড়ায় দেখা গেছে, টায়ার পোড়ানো পার্টি পুলিশের কাছে ক্যাল খেয়েছে বলে ঢিল ছুঁড়েছে, আর এন আর সি ক্যাব সমর্থক রা মিছিল নিয়ে এগোতে পারছেন না, পুলিশের বাধায় ঠেলাঠেলি করছেন। এর আগে বাস, স্টেশন চত্ত্বর, ও টায়ার পোড়ানো দেখা গেছে।
    ঘটনা দুটোঃ এন আর সি প্রশ্নে, নতুন রাজনৈতিক অ্যালাইনমেন্ট হচ্ছে, যাঁরা নিজেদের বিপন্ন মনে করছেন, তাঁরা একটা সময়ে যেমন বামফ্রন্ট বা কংগ্রেস কে ছেড়ে তৃণমূলে গেছিলেন, তেমন ই তৃণমূল এর উপরে বা শান্তি পূর্ণ কারো অসুবিধে না করে একটু সাইডে দাঁড়িয়ে আন্দোলনের পদ্ধতি তে হয়তো ভরসা রাখতে পারেন নি।
    এবার যে কোনো আন্দোলনেই, যত স্বতস্ফুর্ত ই হোক, যত স্থানীয় ই হোক, লিডারশিপ থাকবেই, সেটাতে অবাক হবার কি হল। অমিতের কথা, অনেকটা ড্রাগ আর পয়সা দিয়ে কাশ্মীরে বাচ্চাদের দিয়ে ঢিল ছোঁড়ানো হচ্ছে, ডিমনি তে চলে যাবে - এই সব ওঁচা কথার মত শোনাচ্ছে। এই লিডারশিপ, ডিসকন্টেন্ট আছে বলেই পাত্তা পাবে, কো অপটেড হবার আগে অব্দি লড়বে, এটা রীতি। প্রতিটি নতুন পরিস্থিতির নতুন আন্দোলনেই, নতুন লিডার তৈরী হবে, এটাই রাজনীতির মূল বিষয়, মানে না হলে, আপনার-ই সবাইকেই আলিমুদ্দিন মনে হবে ঃ-)))), তখন আবার পিটি র নিন্দে করলে হবে না মাইরি ঃ-)))))))

    আন্দোলন, ডিস অর ডার জিনিসটাকে এত ভয় কিসের। পৃথিবীর সব পরিবর্তন, প্রগতিশীল বা উল্টোমুখী, খুব ডিনার পার্টি বা প্রেজেন্টেশন এর মত অর্ডারলি হবে না।

    অবশ্যই আত্মীয় স্বজন আটকে পড়লে, বিপদে পড়লে দুশ্চিন্তা হবে, কিন্তু এটুকু অন্তত অ্যাপ্রিসিয়েট করুন, মেডিয়া যে বন্ধের দিন গুলো তেই কেবল দিন মজুর এর দৈনিক রোজগার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তারাই আবার গরীব তো কত পায় মধ্যবিত্ত্ব পেশাদার রা তো কিসুই পেল না মধু (টিনের তলোয়ার উবাচ), বলে ন্যারেটিভ তৈরী করে। সেটার সঙ্গে পোলিটিকালি অ্যালাইন করবেন কিনা ভেবে দেখুন।

    আমার ই এর মধ্যে হয়েছে, গুসকরা দিয়ে ফিরছি, সারা রাস্তা হয় শিবরাত্রির জ্যাম নয়তো ইদের জ্যাম। তো প্রচন্ড গালাগাল টন্টিং খেতে খেতে শিবরাত্রির রাস্তা ভরা ভিড় পেরিয়ে ঠান্ডা মাথায় আসতে পারলেও, একটা মসজিদ থেকে লোক বেরোনো র সময়ে, গাড়ি চালিয়ে পেরোতে গিয়ে দেখা গেল, ব্রেক মারতে হল, এক জন গাড়ি থেকে দূরে হলেও, গাড়ি দেখে নি, তখন আপনারা সাধারণ মানুষের শত্রু, কোনো সেন্স নেই, আমাদের কে মারার চেষ্টা করছেন আপনি এসব শুনতে হল। তো আমি ভাব্ছিলাম, আরেকটু উত্তেজনা বাড়লে যদি গাড়ি জ্বালানো হত, বা আমি দু থাপ্পড় খেতাম, বা আরো বেশি মার ই খেতাম, তার পরে যদি মেডিয়া না হোক, গুরুতে এসেই না হয়, এই সব মুসলমানেরা বলে ডায়াট্রাইব করতাম, তাহলে কি দেশের প্রকৃত পরিস্ঠিতির অ্যাসেসমেন্ট হত? আজ জ্ঞান দিচ্ছি, কাল হয়তো এক ই ভুল করব, কারণ সুবিধাভোগী মানুষ হিসেবে, আমি মনে করি না, আমাদের খুব বেশি মরাল লিভিং এর সুযোগ আর আছে, মানুষের শত্রু হিসেবেই হয়তো চক্ষু মুদবো, তবু শিক্ষিত হিসেবে খানিকটা ইন্ট্রোস্পেকশন এর দরকার আছে। ডিসকন্টেন্ট না থাকলে শুধু পয়সা দিয়ে সাসটেন্ড আন্দোলন করা যায় না। সরকার যে গুলো চালাচ্ছে না কারণ তারাও ভয় পেয়েছে। এই আগুনের স্কেল সম্পর্কে হৃদয়হীন সরকারের ন্যুনতম ধারণ থাকলে এই আইন ই হয় না। ইতিহাসে র সন্ধিক্ষনে আপনি কাদের সঙ্গে আপনি ঠিক করবেন, তাছাড়া অনৈতিহাসিক এবং ব্যক্তিগত কিংবা ঘনিষ্ঠ 'মাড়ানো' র মতই আপনার ই দায়িত্ত্ব, নিজেদের কে কম গুরুত্ত্বপূর্ণ ভাববেন না, উচ্চ শিক্ষিত হিসেবে এমনিতেই ভীড়ের ঢাকনা আমাদের বিশেষ নেই;-)
  • :-? | ১৮ ডিসেম্বর ২০১৯ ১১:২৭426933
  • আর বিশ্বভারতীর চীনা ভবন? সেটি বাঙালী রবীন্দ্রনাথের নন-অ্যাকাডেমিক চীন প্রীতির ফসল? অ-অ-কে জিগালুম।
  • অর্জুন | ১৮ ডিসেম্বর ২০১৯ ১১:০৬426932
  • চীন ইতিহাস, ভূগোল ইত্যাদি নিয়ে একটি জাইগ্যানটিক ব্যাপার। কত হাজার, হাজার বছরের সব বৈচিত্রময় ইতিহাস। কাল @অরিন-দা, বললেন এক চীনা গবেষক একটি সেমিনারে ভারত- চীনের ৫০০০ বছরের ইতিহাস নিয়ে বলেছেন। অমর্ত্য সেনের 'আর্গুমেন্টেটিভ ইণ্ডিয়ান' এও ভারত- চীন নিয়ে প্রবন্ধ লিখেছেন।

    চীনের পররাষ্ট্র সম্পর্ক এবং গ্লোবাল অবস্থান নিয়ে আমার মূল প্রশ্ন এবং communism in China।

    চাইনিজ স্টাডিজ তো একটা অ্যাকাডেমিক ব্যাপার। সেটায় আপত্তি থাকবে কেন? বাঙালির চীন প্রীতি অ্যাকাডেমিক নয়।
  • Amit | ১৮ ডিসেম্বর ২০১৯ ১০:৫৩426931
  • তো আপনার সমস্যাটা আদতে কোথায় ? বাঙালি দের চৈনিক প্রেম নিয়ে নাকি চৈনিক দের নিয়েই- ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত