এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৯:৩০426660
  • কলকাতায় ছোটখাটো, মেজর কিছু না।

    ধনখড় শান্তির আবেদন জানিয়েছে। যা মনে হচ্ছে তা লিখলে হিংসা ছড়ানোর দায়ে পড়তে হবে।
  • quark | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৯:২২426659
  • কলকাতায় কি কোন গোলমাল?
  • PT | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৯:১৪426658
  • স্বাধীনতার সময়ে লড়াই তো কংগ্রেসই লড়েছিল। সেটা বাদ দিই কি করে? সে ব্যাপারে হিন্দু মহাসভার রেকর্ড তো লজ্জাস্কর আর মুস্লিম লীগ সংক্ষেপে ঘাঁটা কেস। ১৯৩৭-এ যতদূর জানি কংগ্রেস হিন্দু মহাসভাকে ভোটে হারায়। তাতে কি এলেবেলে দুঃখ পেলেন নাকি?
  • এলেবেলে | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৮:২৬426657
  • পিটি, হিন্দু মহাসভা ও মুসলিম লিগ যদি বদের বাসা হয়ে থাকে তবে কংগ্রেস কিসের বাসা ছিল? ঘুঘুর? তাই ১৯৩৭-এর মৃতপ্রায় লিগ সঞ্জীবনী সুধা লাভ করেছিল? কে জানে!
  • সিএস | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৪426655
  • সাহেবরা একটু শান্তি পেল !

    কখন যে কে প্রঃমঃ, কখন যে কীসের ভোট, হ্যাঁ ব্রেক্সিট, না ব্রেক্সিট, ভোটের ভোট আরো কী কী সব, গত ক'মাস ধরে। ঃ-)
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৪426654
  • কম্যুনিস্ট হলো গিয়ে মুখে মারিতিং জগৎ।নিজের আখের গোছানো লোকজন।
    চেসেস্কু কে মনে নেই?
  • Apu | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৬:১২426653
  • অর্জুন
  • Apu | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৬:১১426652
  • আচ্ছা কম্যুনিস্ট দের নিয়ে এক ব্যঙ্গ বিদ্রুপ কেন ?

    আমরা সবাই কি মনে মনে কম্যুনিস্ট নই? আমরা সবার সহানুভূতি কি শোষিত নিপীড়িত মানুষের প্রতি নেই?
    তাহলে আমরা কি ধনী সমাজে র প্রতিভূ? নিজের মন কে নিজে প্রশ্ন করুন। প্লিজ একেবারে র জন্যে হলেও নিজের বিবেকের সাথে খোলাখুলি কথা বলুন
    ....
  • অর্জুন | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৬:১০426651
  • কোল্ড ওয়ারের সময় কমিউনিস্ট উইচ হান্টিং কে Red Scare বলা হয়।

    @ অরিন-দা @Icm এ বিষয়ে জানলে এখানে লিখবেন।
  • অর্জুন | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৬:০৫426650
  • না দেখা হয়নি। নাম শুনেছি মনে হচ্ছে। @অরিন- দা

    ভুল, সন্ন্যাসী চকলেটের দিকে লোভাতুর দৃষ্টি দেননি। সন্ন্যাসীর চকলেটে আমি লোভাতুর দৃষ্টি দিয়েছিলাম। ঃ))
  • Apu | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৫:৩০426649
  • অরিণ দা, গুরু তে কিছুদিন আগে একজন লিখেছিলেনঃ তার আনা
    চকোলেট র
    দিকে কোন মহারাজ নাকি লোভাতুর দৃষ্টি তে তাকিয়ে ছিলেন তা হতেই পারেন যেহেতু তারা যে জীবন যাপন করেন তাতে " চকোলেট বিলাস" তাদের সাজে না রক্ত মানগ্সের মানুষ
    হলে ও। তাই আমি জাস্ট বলতে চাইলুম এই মহারাজ
    অন্তত
    সে গোত্রের নন!!
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৫:১০426648
  • না,না হুলিয়ে গ্রীন কার্ড তো অনেকেই পাচ্ছে।কিন্তুক,প্রশ্ন হলো গুরুর কম্যুনিস্টরা কি লিখেছে?
  • Arin | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৯426647
  • অর্জুন, তুমি জর্জ ক্লুনির গুড নাইট অ্যান্ড গুড লাক সিনেমাটা দেখেছ?
  • lcm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৬426646
  • আপিসে একজন ইউক্রেনিয়ান প্রোগ্রামার আছে, ২০১৪-তে এসেছে, জন্ম সোভিয়েত রাশিয়ার আমলে, লটারিতে গ্রিনকার্ড পেয়েছে, মিলিটারিতে ছিল, ওদের মিলিটারিতে দু-বছর কাজ করা বাধ্যতামূলক ছিল পুরুষ নাগরিকদের জন্য, ঐ জন্য একটু দেরি হয়েছে প্রসেসিং-এ।
  • lcm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৫০426645
  • ভিসা/গ্রিনকার্ড/সিটিজেনশিপ --- গাদা গাদা কোশ্চেন থাকে - চাইনিজ/রাশিয়ান কয়েকজনের কাছে শুনেছি, অন্য দেশের মিলিটারিতে সার্ভ করেছ কি না এই কোশ্চেনে হ্যাঁ উত্তর দিলে নাকি বেজায় ঝামেলা, অনেক চেকিং, ব্লা ব্লা ... চাইনিজ বা সোভিয়েত আমলের রাশিয়ানরা প্রায় সবাই কম্যুনিস্ট পার্টির সঙ্গে কোনোভাবে অ্যাফিলিয়েটেড্‌ ছিল, বাই ডিফল্ট, তারা সব গাঁতিয়ে গ্রিনকার্ড/সিটিজেনশিপ পেয়েছে - অ্যাসাইলাম নয়, কমন অ্যাপ্লিকেশনেই, তাদের অসুবিধে হয় নি।

    অবশ্য এসব হালের কথা। অর্জুন যেটা লিখেছে সেটা একদম ঠিক - কোল্ড ওয়ারের জমানায় (১৯৫০-১৯৮০) আবহ সম্পূর্ণ আলাদা ছিল।
  • r2h | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৮426644
  • কম্যুনিস্টের ব্যাপারটা ডিএস ১৬০ ফর্মেও থাকে, ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলেও ডিক্লেয়ার করতে হয়! এখন তো আবার সোশ্যাল মিডিয়া ডিটেলও জুড়েছে।

    (কি আপদ, ফেক প্রোফাইলগুলি কি করে ডিক্লেয়ার করি)
  • অর্জুন | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৩১426642
  • বিলেতের সাহেবগুলো দুশো, আড়াইশো বছর আমাদের জ্বালিয়ে, পুড়িয়ে শেষ করেছে, তারা জাহান্নামে যাক, সর্বনাশ হোক, তাতে আমাদের কি! বরং দেখুন আর মজা লুঠুন।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৩১426643
  • করবিন এর দায় অবশ্যই আছে। উনি বিচক্ষণ নেতা।কিন্তু যে কোন কারনেই হোক, ক্লিয়ার কাট কোন ভিউ নিতে পারেন নি।জনগণের ট্রাস্ট অর্জন করতে ব্যার্থ হয়েচেন।
  • অর্জুন | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:২৯426640
  • বোন তো তাই বলল। ফর্মে রয়েছে। সিনেমাটা দেখুন। বেশ scary। কিছু লোকের সোভিয়েত স্পাই সন্দেহে ডেথ সেন্টেসও হয়েছে। পুরোটাই সন্দেহের বশে। এই ছবির কেন্দ্রীয় চরিত্র কলেজ লাইফে কয়েকটা কমিউনিস্ট মিটিং অ্যাটেন্ড করেছিল এবং কিছু কমি বন্ধু, বান্ধবী ছিল সেই বশে খুব প্রতিভাবান ফিল্ম ডিরেক্টর হওয়া সত্ত্বেও হলিউড তাকে তাড়িয়ে দেয়। শেষে মেকানিকের কাজ নিয়ে নিউ ইয়র্কে আসে। যেখানেই যায় এফ বি আই ফলো করে। শেষে স্ত্রী স্কুল শিক্ষিকার কাজ করে সংসার চালাতে শুরু করে। স্ত্রীও চাকরি খোওয়ায়। বলা she is not safe enough for children and will implement wrong ideas on them.

    Communists in USA were treated like Jews in Nazi Germany. Guilty by Suspicion দেখে তাই মনে হল। এটা ৫০ ও ৬০ এ।

    এখন কেমন অবস্থা সেটা জানতে চাইছি। কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য না হলেও অনেক অ্যামেরিকায় কর্মরত অনেক ইণ্ডিয়ান অ্যাকাডেমিশিয়ানরাই তো চিন্তাধারায় লেফটিস্ট এবং স্বঘোষিত।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:২৯426641
  • খ বাবু, ভুল করছেন। ব্রেক্সিট থেকে ব্রিটেন কে রক্ষা করার কথা কেউ লেখে নি। এই স্কেয়ার মঙ্গারিং রাজনৈতিক নেতা ও মিডিয়া জনিত স্ট্রেস থেকে বার করবে।বরিস সঠিক পথেই অর্থনীতি কে নিয়ে যাবে।
  • অরিন | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:২৭426639
  • Sm, লেবার পার্টির হেরে যাওয়ায় কর্বিনের কোন দায় নেই বলছেন?
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:১৮426638
  • হা,হা,হা।এটা কি সত্যি,অর্জুন!তাহলে গুরুর কম্যুনিস্টরা ফর্ম ফিলাপ এর সময় কি লেখে!
  • | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:১৪426636
  • ব্রেকসিট ওয়ালারা জিতলো, তো তারা ব্রেকসিট থেকে ব্রিটেন কে 'রক্ষা' করবে কেন?

  • quark | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:১৪426637
  • ব্রিটেন মহাজগতের কেন্দ্রে - কেসিপাল
  • অর্জুন | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:১১426635
  • Guilty by Suspicion দেখলাম কাল HD+ এ। অ্যামেরিকায় কমিউনিস্ট উইচ হান্টিং হত এক সময়ে জানতাম কিন্তু সেটা এরকম সাংঘাতিক, সে তথ্য একেবারে অজানা ছিল। কি ভয়ংকর হিউমেন রাইটস ভায়োলেশন ! শুধু কমিউনিস্ট সন্দেহের বশে কত লোকের অস্তিত্ব সংকট হত। চাকরি হারাত, সম্পত্তি হারাত, তাদের সন্তানেরা স্কুল, কলেজে ভর্তি হতে পারত না। এ ব্যাপারে বর্তমান অবস্থা কেমন ? বোন বলল গ্রীন কার্ডের অ্যাপ্লিকেশনের সময় নাকি জানতে চাওয়া হয়, সে কমিউনিস্ট কিনা!

    অর্থাৎ অ্যামেরিকায় independent political views exercise করা যায়না !
  • lcm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:০২426634
  • কিসের তোলপাড়! কার তোলপাড়! ব্রিটেন চিরকালই ঐ নিজেদের ঢাক নিজেরা বাজায়, বিশ্বকাপের সময় দেখেন না? ব্রেক্সিট হলেই বা কি, না হলেই বা কি ! হু কেয়ার্স! ওনাদের ধারণা ওনারা এখনও পিথিবি চালান। যত্তোসব - ফালতু ইয়ে...
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৮426633
  • আরে,lcm, ব্রেক্সিট নিয়ে ব্রিটেন এতো তোলপাড় কেন বলুন না।এতো গুলো প্রাইম মিনিস্টার বদল হলো।এতো দ ঘন ঘন ইলেকশন ডাকা হলো।সব ই ধ্যুস বলতে চান?
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৩426631
  • কি আশ্চর্য! ব্রেক্সিট এর পক্ষে তো গণ ভোট হয়েছিল।তখন তো ক্যামেরন পি এম।
    জনগন ব্রেক্সি ট এর পক্ষে রায় দিয়েছে।
    তারপর কয়েক বছর ধরে মূলত লেবার পার্টির নেতৃত্বে চলেছে ভয় দেখানোর পালা।গেলো গেলো রব, চারিদিকে।বেশ কিছু কনসর্ভটিভ নেতাও এই খেলায় সামিল ছিল। লিব ডেম র টাও মন্দের ভালো।বরাবর বিপক্ষে।
    এই জলদি ইলেকশনের রেজাল্ট বুঝিয়ে দিলো,জনগণের রায় বরিস এর পক্ষে আছে।যা হোক,একটা হেস্ত নেস্ত হবে।বরিস ই যোগ্য ব্যক্তি।এটুকুই।
    আমেরিকাতে ও ট্রাম্প I যোগ্য ব্যক্তি।ধীরে ধীরে অর্থনীতি কে একটা শেপে আনছে।
    সুতরাং...
  • lcm | ১৩ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৩426632
  • ব্রেক্সিট - স্ট্রেস! অর্থনৈতিক বিপর্যয় ! ধুস্‌
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত