এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৬426600
  • S কি মন্টানার রো নদীর কথা বলছেন? আরেকটি বলুন।
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৫426599
  • আরে এক বন্ধু তো দেখলাম বড় বড় করে ফেবু স্ট্যাটাস দিয়েছে, "হাজার বছর ধরে অত্যাচারিত হিন্দুরা এতদিনে ঈশ্বরের ন্যায়বিচার পেল।" টরেটম বনে গিয়ে পালিয়ে এলাম।
    (এই বন্ধু কিন্তু ভাজপা নয়, আরেসেস নয়, কিছুই নয়। সাধারণ গেরস্থ লোক, চাকরিবাকরি করে সন্তানপালন করছে। তাও এই অবস্থা। )
  • PT | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৯426598
  • এলেবেলে
    এ পর্যন্ত অন্যদের লেখা ইতিহাস বেবাক ভুল হলে আপনাকে সেই সিন্ধু সভ্যতা থেকে ইতিহাস লেখার কথা ভাবতে হবে। কংগ্রেসের এপর্যন্ত করা বজ্জাতি কংগ্রেসের নিজস্ব। সে সম্পর্কে এখানে সকলেই অল্প-বিস্তর অবহিত। কিন্তু তাতে হিন্দু মহাসভা বা মুস্লিম লীগের বাঁদরামো কিছু কম হয়ে যায় না। আর নিরপেক্ষতারও বোধহয় একটা লক্ষণ রেখা থাকা দরকার। উদাহরণ হিসেবে বলা যায় যে শিখ হত্যা অবশ্যই ঘৃণ্য কাজ। কিন্তু সেটা RSS-এর মুস্লিমমুক্ত ভারতের অ্যাজেন্ডার সঙ্গে কোনভাবেই তুলনীয় নয়। পবতে ঐ জাতীয় নিরপেক্ষতা দেখাতে গিয়ে অনেকেই বুঝে বা না বুঝে বিজেপিকে শক্তিশালী হতে সাহায্য করেছে।
  • ... | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৭426597
  • ওটা তো কলোরাডো নদী, লেক নয়।
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৪426596
  • এলসিএম, আপনার তোলা এই অশ্বক্ষুরাকৃতি হ্রদটি যেন মরূদ্যান। আশেপাশে সব খয়েরী বাদামী দুনিয়া, শুধু হ্রদতীরে সবুজ সবুজ সবুজ।
  • lcm | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৩426595
  • আমি একটা এরকম অশ্বক্ষুরাকৃতি হ্রদ-এর ছবি তুলেছিলাম - নীচে বাঁ দিকে ছোট্ট একটা সাদা বোট দেখা যাচ্ছে, ওটা দেখে বোঝা যায় যে বেশ উঁচু -

  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:২৮426594
  • বাংলায় এইসব হ্র্দগুলোর ভারী মধুর একটা নাম আছে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:২১426593
  • অরিন, বিল্লাবং? কী চমৎকার!!!! ঃ-)
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:১৮426592
  • ২০১ ফুট নদী। ঈশ। কী চমৎকার। বাগানের নদী। ঃ-)
  • অরিন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:১২426591
  • @atoz: "ভালো ভালো অনেক হ্রদ দরকার"
    australia তে ভারি সুন্দর সুন্দর ভালো ভালো হৃদ আছে, আপনারা যাকে oxbow lake বলেন, অজিরা বলে 'billabong' (এইদেখুন, এখানেও bong, ;-) )। ওসব কথা পরে হবে, তার আগে Waltzing Matilda শুনে নিন, এই সময় শুনতে ভারি ভাল লাগে,

    ;-)
  • S | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:১১426590
  • আমি যেখানে থাকি তার কাছেই বয় একটি নদী। সেটি পৃথিবীর সবথেকে ছোট নদী। দৈর্ঘ্য মাত্র ২০১ ফুট।
  • অরিন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:০০426589
  • আমার নদীর নাম ভুল লেখা হয়েছে, ওটা ব্রিসবেন নদী হবে, ইয়ারা নদী মেলবোর্নে।
    নামে কি বা আসে যায়। দুটোই অপূর্ব নদী। নদীটা মেশে Moreton Bay তে।
  • Apu | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৭426588
  • আটোজ অরিণ দা
  • | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৩426587
  • জনসংঘ, হিন্দু মহাসভার ন্যারেটিভ এবং ভূমিকা স্বাধীনতা র সময়ে যা ছিল তাকে কংগ্রেসের ভেতরে রাইট উইং দের প্রমিনেন্স দিয়ে ঢাকা র চেষ্টা এলেবেলে কেন করছেন? গ্লাভস অফ? পছন্দ অনুযায়ী কখনো এখনকার কখনো সমসাময়িক দলীয় রাজনীতির টার্মস এ, সাম্প্রদায়িক রাজনীতি কে দেখলে আপনার বিশ্লেষণ তথাকথিত পার্টি জান ন্যারেটিভ এর থেকে আলাদা বলে দাবি করছেন কেন?
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৪৮426586
  • নদী আছে? বাহ। অনেক জল দরকার। এগুলো কি সব বৃষ্টিমাতৃক নদী? নাকি গঙ্গার মতন বরফগলা জলে পুষ্ট?
    ভালো ভালো অনেক হ্রদ দরকার। অহোম রাজারা যেমন সরোবর কাটাতেন, তেমন অনেক সরোবর তৈরী করতে পারে আপনাদের সরকার বাহাদুর।
  • অরিন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৪৭426585
  • Atoz: "আলুমনির ঘর ----দারুণ কয়েনেজ। এটাও গুর্চ ভোক্যাবে সংযোজিত হবে। ঃ-)"

    "আলুমনির ঘর" একঘর হয়েছে! গুরুচণ্ডালীর মণিমুক্তো।
  • অরিন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৪১426584
  • @Amit: "আমার লোকেশন পার্থ নয়, ব্রিসবেন এ"
    আপনার লোকেশন পার্থে নয়, বুঝতে পেরেছি, 'আপনাদের' বলতে অস্ট্রেলিয়া বোঝাতে চাইছি। তো পারথের ট্যাকসি/উবের ড্রাইভারদের কৃষ্ণ (কেষ্টা, "পার্থসারথী") বলা যেতে পারে, বলুন, ;-)?
    ব্রিসবেন আমার ভারি পছন্দের শহর মশাই, কলকাতাকে মনে পড়িয়ে দেয় (স্টোরি ব্রিজ, ইয়ারা নদীর ওপর হাওড়া ব্রিজ, ;-), "গঙ্গার" ধারে বোটানিকাল গার্ডেন, দিন দুপুরে বাড়ির পাশের গাছে কাকের ডাক (আমি Herston এ কিছুদিন কাটিয়েছিলাম)। তবে সবথেকে ভাল লাগে যত্র তত্র সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোয়।
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৩১426583
  • আলুমনির ঘর ----দারুণ কয়েনেজ। এটাও গুর্চ ভোক্যাবে সংযোজিত হবে। ঃ-)
    আমাদের ইস্কুলের আলুমনিরা ভারী সুন্দর একটা আলুমনি অ্যাসোসিয়েশন তৈরী করেছে। নাম দিয়েছে আশাবরী। সেই আলুমনিতে এখনও আমার যাওয়া হল না।
  • Apu | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৭:২৭426582
  • আটোজ না না আগে বহুবার কলকাতা বইমেলায় বই বেচেছি। এখন পাভেল নামে একটি ছেলে এর মূল দায়িত্ব এ।আর লোকাল কিছু ছেলে মেয়ে র আন্তরিকতায় গুরু র বিক্রি বাটা
    চলছে। তবে কলকাতা বইমেলায় অবশ্য পাই, ঈশেন, পিনাকী আর গুরু র পুরোনো জনতা রা আসে। তখন আমরা গুছিয়ে ঠেক মারি।
  • Apu | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৭:১৮426581
  • আলুমনির ঘরে শনিবার শনিবার বসার মূল আকর্ষন হল সন্জীব মহারাজ, ওনার সাথে তর্ক বাধে মুলতো কল্পন দার উনি RBI থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। কিন্তু
    বয়স্ক কল্যাণ দা এখন ও পার্টির কাজে উতসর্গীকৃত প্রাণ। অশক্ত এ শরীর meeting, মিছিল করেন আর বিপ্লন্ব আসবেই। তবে বাম দের মানুষের কাছ থেকে সরে যাওয়ায় উনি ব্যথিত, মাঝে মাঝে টা নিয়ে ওনার কষ্ট টা আমাদে র কে বলেন।

    প্রিন্সিপাল মহারাজ প্রথমে বরানগর রামকৃষ্ণ মিশন ( রন্জন দা, একক এদের স্কুলে) পরে ২০০১ থেকে বিদ্যামন্দির।
    Bengali, English অসম্ভব ভালো বকৃক্তা
    দেন, নাটক লেখেন Bengali, MA, PhD একেবারেই সাধাসিধে এই মানুষ টি আমার থেকে ৩ ব্যাচ সিনিয়ার। বেলুড় মঠে দুর্গাপুজো তে তন্ত্রধারক এর দায়িত্ব পালন করে আসছেন। অনেকে জানেন বেলুড়ে দুর্গা পুজা কোন গেরুয়া বসনধারী মহারাজ করতে পারেন না। তা করতে পারেন একমাত্র সাদা বসনধরী ব্রহ্মচারী মহারাজ রা।

    বিভিন্ন বিষয়ে প্রচুর নলেজের অধিকারী, ওনার
    চশমার আড়ালে চোখ পড়লে মনে হয় না; উনি চকোলেট দিকে লোভাতুর দৃষ্টি তে তাকাবেন। তবে ওনার আম -আইসক্রীম ওপর একটু দুর্বলতা আছে, মাঝে মাঝে বলেন ব্রতীন আজকে আইসক্রিম খাওয়াবে নাকি?
  • Amit | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৬:৪১426580
  • ইয়ে অরিন, ওটা আমি লিখেছিলুম। আমার লোকেশন পার্থ নয়, ব্রিসবেন এ। গরম অবশ্য এদিকেও জব্বর পড়েছে এবার। কোথাও একবিন্দু শান্তি নেই।

    অবশ্য দুনিয়ার এমন ই হাল যে নিজের বৌ হোক, বা আত্মীয়/ বন্ধু কারোর নাম "শান্তি" না হলে শান্তি খুঁজে পাওয়া বড়োই মুশকিল।
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৩426579
  • ব্রতীন, তুমি কি কোনো আঞ্চলিক বইমেলায় টেবিল সামলাচ্ছো?
  • Apu | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৬:৩০426578
  • আমাকে "অপু" না বললে আমি তোমাকে এলেবেলে দা বলে না না বলে বাবু বলবে
  • অরিন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৬:২২426577
  • @sm: "ব্যাপারে অরিন বাবু আর আই, সিডনি তে এতো বাজে অবস্থা ? টিভি তে দেখাচ্ছে অবশ্য, আমরা একটু নর্থ সাইড এ, কুইন্সল্যান্ড এ।"

    সিডনি পরে হবে, আপনাদের পারথের অবস্থাও খুব একটা সুবিধের নয় মশাই (https://www.watoday.com.au/national/western-australia/wa-bushfires-yanchep-fire-flares-up-again-threat-to-lives-and-homes-20191212-p53jai.html)। জনতাকে গ্যালারিতে সুইমিং পুলে বসে টেস্ট ম্যাচ দেখতে হচ্ছে, এমন গরম পড়েছে।
  • Amit | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৪২426576
  • ব্যাপারে অরিন বাবু আর আই, সিডনি তে এতো বাজে অবস্থা ? টিভি তে দেখাচ্ছে অবশ্য, আমরা একটু নর্থ সাইড এ, কুইন্সল্যান্ড এ। এদিকেও আগুন লেগেছে বেশ কয়েকটা এ বছর, হেজ আছে, কিন্তু এতটা বাজে এখনো হয়নি। ওয়াটার রেস্ট্রিকশন চালু হয়ে গেছে অবশ্য, সব ড্যাম এর লেভেল লো। একদম বৃষ্টি নেই গত ছ মাসে।
  • Amit | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৯426575
  • আমার পুরো ফ্যামিলি খ্রীষ্টমাস এর ছুটির সময় শিলং যাবে বলে ফ্লাইট, হোটেল গাড়ি তিনমাস আগে সব বুক করে বসে আছে, গুয়াহাটি হয়ে যাওয়ার কথা। গত কদিন অবস্থা দেখে আমি এদিকে বেদম টেনশনে পড়ে যাচ্ছি।

    এদিকে আমার শালার দারুন কনফিডেন্স, ও যাচ্ছে সাথে বৌ বাচ্চা নিয়ে, ওই সব বুক করেছে সবার জন্যে। গত দুদিন ধরে ক্যানসেল করতে বললেই বলছে ও কিচ্ছু না, কদিন একটু হুজ্জুতি হচ্ছে বিল আসার পরে পরে,, খ্রীষ্টমাস র ছুটির সময় সব ঠান্ডা হয়ে যাবে। গুন্ডাদের ও তো ফ্যামিলি আছে।

    কি যে করি।
  • অরিন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৫426574
  • @i: "দীর্ঘসময় ধরে-রাস্তাঘাটে লোক নেই- আকাশ ঘোরতর কমলা-মনে হচ্ছিল গোটা পৃথিবীতে আমি একমাত্র মানুষ -এলিএনের রথ নামবে সামনে-তাদের মোকাবিলায় জলের পাইপ হাতে দাঁড়িয়ে আছি।
    আজ পরিস্থিতি কিছু ভালো।তবে এলিয়েন নামলে জল ছোঁড়া যাবে না-লেভেল ২ ওয়াটার রেস্ট্রিকশন শুরু হয়েছে।"

    সিডনি, আর শহরতলীতে (এমনকি Randwick) এর মত জায়গাতেও মঙ্গলবার অবধিও সাংঘাতিক অবস্থা চলছিল। শুধু তাই নয়, টাসমান সমুদ্র পেরিয়ে পূবের আওতেরোয়ার পশ্চিম তীরের গ্লেসিয়ারগুলো অবধি পোড়া ছাই ভেসে এসে লালচে চেখাচ্ছিল (https://www.stuff.co.nz/travel/travel-troubles/117907806/how-australias-bushfires-turned-new-zealands-snowcapped-glaciers-red)। মঙ্গলবার সিডনি যাবার সময় শুনে গিয়েছিলাম সিডনিতে সঙ্গে করে P95 গ্রেডের মাস্ক নিয়ে যাবার কথা। যেদিন সিডনি পৌঁছলাম (মঙ্গলবার রাতে), আকাশ ঘন মেঘে ঢাকা, চারপাশে haze বেশ বোঝা যাচ্ছিল। বাতাসে যদিও পাতা পোড়ার গন্ধ পাইনি (এটা এয়ারপোরট থেকে সিটি সেন্টারে যাবার কথা লিখছি)। বুধবার দিন সকালে মেঘলা দিন, খুব হালকা বৃষ্টি পড়ল সকালে, দক্ষিণা হাওয়া (southerly) এল, তখন কিন্তু তত খারাপ লাগছিল না। বৃহস্পতিবারও সিটি সেন্টার, এয়ারপোর্ট অন্তত ভালই ছিল।

    যে কারণে এই থ্রেডটা নিয়ে কথা উঠল @sm এর পোস্টের পরিপ্রেক্ষিতে, সিডনির AQI এর পরিবর্তন কিন্তু সাময়িক, এর সঙ্গে ব্রাজিল বা ইন্দোনেশিয়ার জঙ্গলে আগুন লাগিয়ে সেখানে যে ধরণের "মানুষের করা" air pollution, তার তুলনা টানাটা মনে হয় অপ্রাসঙ্গিক। সিডনির চারদিকেও তিন মাসের অধিক জঙ্গল জ্বলছে, যাঁদের দাবানলের সামান্য অভিজ্ঞতা আছে, তাঁরা জানেন সে কি ভয়াবহ ব্যাপার,
    ""We're dealing with over 2.2 million hectares of current fire grounds, and just on those there's at least 10- to 12-000 kilometres of perimeter,"
    (https://www.smh.com.au/politics/federal/prime-minister-scott-morrison-announces-boost-for-aerial-firefighting-20191212-p53j8e.html)
    অস্ট্রেলিয়ার বুশফায়ার প্রাকৃতিক কারণে ঘটছে, একে প্রতিরোধ করা মানুষের অসাধ্য। কিন্তু ব্রাজিল ইন্দোনেশিয়াতে ব্যবসায়িক কারণে জঙ্গল জ্বালিয়ে পরিবেশ নষ্ট করে দেওয়া হচ্ছে।

    ব্রাজিল:
    https://www.usatoday.com/story/news/world/2019/08/22/amazon-fire-ngos-brazil-president-jair-bolsonaro-suggests-cause/2082066001/
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৪:১৫426573
  • এই চলছে একরকম, স্যান। তোমাকে বহুদিন এখানে না দেখে একটু খোঁজখবর করছিলাম। তোমাকে এখানে নিয়মিত পেলে ভালো লাগত। ঃ-)
  • S | ১৩ ডিসেম্বর ২০১৯ ০৩:৫২426572
  • বোজো তো আবার ইলেকশান জিততে চলেছে।
  • অর্জুন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:৩৭426571
  • তভলীন সিংয়ের এই সাক্ষাৎকারটা আমার খুব প্রিয়। খালিস্তানি মুভমেন্ট, কাশ্মীর থেকে রাজীবের প্রধানমন্ত্রীত্বের অধ্যায়, রাইজ অব বিজেপি, সোনিয়া গান্ধীর উত্তরণ অনেক কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্ব নিয়ে মধু ত্রেহানের সঙ্গে আলোচনা।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত