এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:৩০426570
  • রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের 'মহারাজ' বলা হয় কেন? আই মিন জাস্ট জানতে চাইছি।
  • অর্জুন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:২৭426569
  • @এলেবেলে, বেশ তো। লেগে পড়ুন। অরবিন্দ ঘোষকে ধরা খুব দরকার। ওকে নিয়ে কেউই বিশেষ কিছু লেখেনি।

    ২০০২ তে গুজরাত দাঙ্গা ঠিক '৮৪'র শিখ দাঙ্গার মডেলে করা হয়েছিল। কংগ্রেস অফিসে ভোটার লিস্ট দেখে কংগ্রেস ক্যাডাররা (দানব বলা ভাল) সারা দিল্লীতে শিখদের বাড়ি গুলো চিহ্নিত করে হত্যালীলা চালিয়েছিল। বিজেপিও ঠিক এক ই উপায়ে মুসলমানদের ওপর।
  • এলেবেলে | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:২১426568
  • // এদের যুক্তি তো এক্টাই যে ইহা পার্টিশন/ইতিহাসের যে ভুল তাকে ঠিক করা হচ্ছে//

    তাই কি? তাতে তো বিজেপিরই ল্যাজেগোবরে হওয়ার কথা। যুদ্ধের সময়ে কংগ্রেস যখন মন্ত্রিসভাগুলো থেকে ইস্তফা দিল, তখন হিন্দু মহাসভা লিগের সঙ্গে কোয়ালিশন করে সরকার বানিয়েছিল অন্তত তিনটে প্রদেশে। বাংলা-সিন্ধুটা মনে পড়ছে এখনই। আর পার্টিশন বিশেষত বঙ্গ বিভাজনের হোতা শ্যামাপ্রসাদ। আসলে সেটা বিজেপির যুক্তি নয়। যুক্তিটা হল ক্যাব বিরোধীরা অনুপ্রবেশকারীদের তাড়াতে বদ্ধপরিকর নয় আর হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে আগ্রহী নয়। পুরো উইন-উইন সিচ্যুয়েশন। এর পাল্টা ন্যারেটিভ বিরোধীদের প্রচার করাটা মাস্ট।
  • অর্জুন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:২০426567
  • ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে ডঃ হীরেন মুখোপাধ্যায় ও লেখিকা গীতা মেহতার খুব সাহসী মন্তব্য আছে।

    হীরেন বাবু অনেকটা এইরকম বলেছিলেন 'তাঁর সারাজীবনের কৃতকর্মের জবাব তিনি পেয়েছিলেন ওইরকম ভয়াবহ মৃত্যুতে।'

    গীতা মেহতা বলেছিলেন ইন্দিরাজীর মৃত্যুর পরে শিখদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হল, তাতে তাঁর মৃত্যুর ভয়াবহতা আর স্পর্শ করতে পারল না।
  • S | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:১৪426566
  • গান্ধী পরিবারে দুজনকেই আমার একটু সহ্য হয়ঃ সোনিয়া আর রাহুল। বাকিগুলো বদের বাসা। কিন্তু তাতে বিজেপি বদামোর লাইসেন্স পায়্না।
  • অর্জুন | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:১১426565
  • নাইন্টিন এইট্টি ফোর শিখ দাঙ্গা নিয়ে তার প্রথম ১৫-২০ বছর সেরকম শোরগোল একেবারেই হয়নি। ইনফ্যাক্ট, এটা নিয়ে ন্যাশনল লেভেলে চর্চাই হত না। মাঝে, মাঝে উঠে আসত। অনেকে এই দাঙ্গাকে স্বাভাবিক মনে করত। ২০০৩-'০৪ তে সোনালী বসু'র 'আমু' শিখ দাঙ্গা নিয়ে প্রথম চলচ্চিত্র। তার প্রায় দশ বছর বাদে 'থার্টি ফার্স্ট অক্টোবর' নিরমিত হল। তভলীন সিং ছাড়া শিখ দাঙ্গা নিয়ে কেউ সেরকম কিছু লেখেও নি। ইন্দিরা গান্ধীর স্বৈরাচার এবং তার লালটু পুত্র ের অপদার্থতা সকলের প্রশ্রয় পেয়েছিল। তার প্রধান কারণ আমরা রাজতন্ত্র মেনে নিতে ভালবাসি।

    ইন্দিরা গান্ধীও হাইলি ওভাররেটেড।
  • S | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:০৯426564
  • আর বিজেপি একটি অতিবদ পার্টি। ওদের প্রত্যেকটা কাজ ক্ষতিকারক, এইটা মাথায় রাখলেই দেখবেন আর সমস্যা হচ্ছে না।
  • S | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:০৮426563
  • শুনলাম বিএসেনেলের কর্মচারীরা নাকি ১১ মাস মাইনে পায়নি। সরকারি সংস্থা মাইনে দিচ্ছে না? অবশ্যি সবাই বাজার থেকে বিদেয় না নিলে জিওর মালিককে তো ইলেক্টোরাল বন্ডের টাকাটা ফেরত দেওয়া যাবেনা।
  • r2h | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:০৬426561
  • আসলে পুরো ব্যাড়াছ্যাড়া অবস্থা হয়ে গেছে। আমি ভাবছি আপনি বিজেপির ফাঁদে পা দিচ্ছেন, আপনি ভাবছেন আমি। ওদিকে বিজেপি যা করার সবই করছে। দাম দর, চাকরী বাকরি, অর্থনীতি, ব্যাংকচোর - ওসব কোনটাই এজেন্ডা না, না বিজেপির, না তার সমর্থকদের। ওদের যা করার ওরা করছে, ওদের ভোটাররাও খুশি।
  • সিএস | ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:০৬426562
  • আপনি হয়ত ক্লিনচিট দিচ্ছেন না, কিন্তু আমার আপত্তি, বিজেপির বদামি এলেই ইতিহাস চলে আসাটা। এই যে বিলটা এল, তাতে এদের যুক্তি তো এক্টাই যে ইহা পার্টিশন/ইতিহাসের যে ভুল তাকে ঠিক করা হচ্ছে। এখন এটা তো রেড হেরিং, এটাই তো বিজেপির টোপ, ফলে শক্তিক্ষয় যদি এবার পার্টিশনের কূটকচালিতে চলে যায় তাহলে, ঐ আর কি, বিজেপিরই লাভ। আপনার আগের একটা পোস্ট পড়ে মনে হল, আপনি সেরকমই করতে ইচ্ছুক, সে করতেই পারেন কিন্তু আমি অন্তত লাভ কিছু খুঁজে পাইনা। রাজনীতিটা তো বর্তমানে থাকে, সমালোচনাটাও, কংগ্রেস কিসে না কিসে দায়ী তার নিন্দে কম হয়নি।
  • এলেবেলে | ১৩ ডিসেম্বর ২০১৯ ০০:৫৬426560
  • দেখুন, আমি একবারও 'আগে তো অন্যরাও করেছিল' বলে বিজেপিকে ক্লিনচিট দিতে চাইছি না। কিন্তু ইতিহাসের কংগ্রেস-বিজেপি হয় না, ইতিহাসই হয়। শুধু সেটা মনে করিয়ে দিচ্ছি। এবং বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে ফয়দা করে দিচ্ছে তার বিরোধীরাই। সম্ভবত আজ বা কালকের আনন্দবাজারের উত্তর-সম্পাদকয়ীতে সে কথাই লেখা হয়েছে।
  • এইসব | ১৩ ডিসেম্বর ২০১৯ ০০:৪৭426559
  • আধা সামন্ততান্ত্রিক-আধা ঔপনিবেশিক ফ্যাকড়া তোলার জন্যই পিটিবাবু কক্ষনো শুধু অতিবাম বলেন না। বলেন অতিবদ অতিবাম। ঃ-)))
  • r2h | ১৩ ডিসেম্বর ২০১৯ ০০:৩৫426558
  • হুঁ। ইন্দিরা স্বৈরাচারী ছিলেন, রাজীবের নির্বুদ্ধিতা বা অদূরদর্শিতা বা শস্তায় কিস্তিমাতের চক্করে আজকের এসব অনেক কিছু হচ্ছে তাতে সন্দেহ নেই।

    কিন্তু নির্লজ্জভাবে সরাসরি ধর্মনিরপেক্ষ চরিত্র, বা সেই চরিত্রের ভড়ংটাও সরিয়ে ফেলা খুব ভয়ানক। আর সেইটা সরে যেতে দেখলে, আগে তো অন্যরাও করেছিল, এই যুক্তি দেওয়াও বিপজ্জনক।
  • সিএস | ১৩ ডিসেম্বর ২০১৯ ০০:২১426557
  • এই হয়েছে মুশকিল, বিজেপির পাল্লায় পড়ে, আমাদের। বর্তমানটা আর এদের কাজকর্ম যতই আপদের, ততই আমরা, এরকম তো আগেও হয়েছে গোছের যুক্তিতে ঢুকে যাচ্ছি। সেটস নেহেরু-ইন্দিরা-রাজীব শুধু কেন, গান্ধীর রামরাজ্যভাবনার মধ্যেও যে আজকের বিজেপির কাজকর্মের বীজ ছিল সেসবও পেয়ে যাব। এগুলো, আমার ধারনা যুক্তির ফ্যালাসি, লাভ কিছু হচ্ছে না, কিছু তর্ক হচ্ছে আর এখন সেখান থেকে খামচা মেরে ইতিহাস পড়া হচ্ছে। মাঝখান থেকে বিজেপি দই মেরে যাচ্ছে। অবশ্য এরকম যুক্তি আগেও শোনা গেছে, অতিবামদের থেকে যে ভারত রাষ্ট্রের চরিত্রটিই হল আধা সামন্ততান্ত্রিক-আধা ঔপনিবেশিক ইত্যাদি।
  • এলেবেলে | ১৩ ডিসেম্বর ২০১৯ ০০:১১426556
  • ব্রতীনবাবু, এলেবেলের পরে 'বাবু' বড্ড বিসদৃশ ঠেকে। দাদাই শ্রেয়। ইন ফ্যাক্ট আপনি যে বছরে মাধ্যমিক দিয়েছিলেন, ৮৩তে ক্লাস ফোর হলে সম্ভবত ১৯৯০ সালে, আমি সেই বছরে পড়ানোর চাকরিতে ঢুকি। কিন্তু ইহা অত্র সাঁটিয়া দিয়া কী প্রমাণ করিতে চাহিলেন? যদুপুর ধম্মোকম্মো না করিয়া, ভিসিকে 'মহারাজ' না বলিয়া এবং চুটিয়ে রাজনীতি করিয়া ইহার চাইতে খারাপ না ভালো?
  • Apu | ১৩ ডিসেম্বর ২০১৯ ০০:০৯426555
  • শুভরাত্রি / শুভদিবস
  • এলেবেলে | ১৩ ডিসেম্বর ২০১৯ ০০:০৫426553
  • ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে দিল্লিতে শিখ নিধন যজ্ঞ কংগ্রেস আমলেই সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে পাকাপাকিভাবে কবরে পাঠায়। তারও আগে, দেশটা যে আদৌ গণতান্ত্রিক অবধি নয় নাম্বুদিরিপাদের নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সে ব্যাপারটায় সিলমোহর দিয়েছিলেন নেহরু। পরবর্তীতে তাঁর নাতি ধর্মনিরপেক্ষতার পরাকাষ্ঠা দেখান শাহবানু মামলায় এবং বাবরি মসজিদের তালা খুলে দিয়ে। কাজেই ভড়কে ভড়ং বলাই শ্রেয়। কংগ্রেস করলেও ভড়ং, বিজেপি করলেও তা-ই।
  • Apu | ১৩ ডিসেম্বর ২০১৯ ০০:০৫426554
  • এই পোস্ট এলেবেলে
    বাবু আর অর্জুনের জন্য বাকি রা চাইলে পড়তে পারেন। না হলে
    " ইগনোর ম্যাডি"

    সমাবর্তন অনুষ্ঠানে প্রিন্সিপাল মহারাজের বার্ষিক রিপোর্ট এই রকম

    সর্বভারতীয় ক্ষেত্রে স্থান ১১

    মোট পূর্ন সময়ের
    শিক্ষক - ৬২ জন

    গেস্ট লেকচারার - ১০৭ ( তার মধ্যে আমি একজন
  • সিএস | ১২ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৫426552
  • * লোকে
    * সমালোচনা
  • সিএস | ১২ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৩426551
  • ইন্দিরা গান্ধীর সময়ে সেকুলার শব্দ্টা সংবিধানে ঢোকানো হয়েছিল, আগে ছিল না, এটা বিজেপিরও যুক্তি। গত টার্মের সময়ে, সংবিধান দিবস বা ঐরকম কোনদিনে সরকার থেকে সংবিধানের আদি ভার্শনটি ছাপানো ও প্রচার হয়েছিল যেখা এ ঐ শব্দটি ছিল না। জল মাপা হচ্ছিল, mischievous intent ছিল, দেখা হচ্ছিল যে লোমে কী বলে। সমালিচনা হলে বলা হয়েছিল, ও কিছু না, আমরা প্রথম ভার্শানটি দেখাচ্ছিলাম। ইন্দিরা গান্ধীর কাজের বিপরীতে এটাও বলা হয় যে ১৯৭৩ র এক্টা কেসের রায়ে সুপ্রীম কোর্টের ১৩ সদস্যের বেঞ্চ রায় দিয়েছিল যে সংবিধানে না লেখা থাকলেও, ইন স্পিরিট, ভারতের সংবিধানটি সেকুলার।

    সুতরাং নস্টালজিয়া না থাকুক বা এলেবেলে ফর্দাফাই করুন, উচ্চ আদর্শের কথাটি মাথায় রাখা ভাল। এর পরেও যুক্তি থাকতে পারে যে এসব কাগজে কলমে, আদতে সব দলই সুবিধাবাদী কিন্তু সেটাও বিজেপিদেরই যুক্তি হবে।
  • র২হ | ১২ ডিসেম্বর ২০১৯ ২৩:৫১426550
  • তা জানি। কিন্তু গুঁজে দেওয়াটাকে আমি এক ধাপ এগোনোই মনে করি, উদ্দেশ্য বা পরিস্থিতি যাই হোক।

    সেই যে চোর, সাধু সেজে হলো তো সাধু। ভড়ংটা থাকা মানেও একরকম স্বীকৃতি দেওয়া।
  • PM | ১২ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৯426549
  • পাই ঠিক আছেন তো? ফেরার কিছু ব্যবস্থা হল ?
  • এলেবেলে | ১২ ডিসেম্বর ২০১৯ ২৩:১৭426548
  • @র২হ, মূল সংবিধানে 'ধর্মনিরপেক্ষ' শব্দটাই ছিল না। ওটি জরুরি অবস্থার সময়ে ইন্দিরা গান্ধী বলপূর্বক গুঁজে দেন ধর্মনিরপেক্ষতা যে নেই, বোধহয় সেটা বোঝাতেই। কাজেই ওই শব্দটা নিয়ে অকারণ নস্টালজিয়ায় ভুগবেন না।
  • এলেবেলে | ১২ ডিসেম্বর ২০১৯ ২৩:১০426547
  • @পিটিস্যার একটা লিঙ্ক দিয়েছেন দেশভাগ ও অমিত শাহ নিয়ে। এই যে
    https://www.thehindu.com/opinion/op-ed/congress-and-partition/article30270109.ece

    বলা বাহুল্য, এটা সম্পূর্ণ ভুল ন্যারেটিভ এবং কংগ্রেসের ন্যারেটিভ। ওঁর মতো প্রাজ্ঞজনের এই ইতিহাসবোধ আমাকে অবাক করল। এই ন্যারেটিভকে কেটে ফালাফালা করা হবে আমার ধারাবাহিক লেখাটির আগামী দুটো পর্বে। পিটি সেখানে আমার সঙ্গে বেবাক ঝগড়া করলে খুবই প্রীত হব।

    @রঞ্জনবাবু, 'তিড়িতঙ্ক' মানে কি প্রচণ্ড আতঙ্ক টাইপের কিছু? কাল কলকাতায় গিয়েছিলাম মূলত বই তুলতে (ইদানীং 'কিনি' না, 'তুলি'!)। সন্ধেবেলা আমার ফ্ল্যাটে দুই বিদ্যাসাগর-পণ্ডিত অশোক মুখোপাধ্যায় এবং দেবাশিস্‌ ভট্টাচার্যের সঙ্গে এ ব্যাপারে প্রায় ঘন্টা তিনেক আড্ডা দিলাম। আমার বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হল। অসুবিধা নেই, তেমন হলে আপনার সঙ্গেও গুছিয়ে ঝগড়া করা যাবে বিদ্যাসাগর টইতে, অনেক কিছু শেখাও হয়ে যাবে এই সুযোগে।

    @ব্রতীনবাবু শুধু সুবোধ চক্কোত্তিরই বিকৃতি ঘটাচ্ছেন না, শঙ্খ ঘোষের ব্যাপক ভুল ইস্তেমাল করছেন! শঙ্খবাবু 'বিকল্প কবিতার শেষ লাইনে লিখেছিলেন "কঠোর বিকল্পের পরিশ্রম নেই"। অন্তর্নিহিত শ্লেষের ন্যাতাটি মেরে ব্রতীনবাবু আদতে যেটি কোট করেছেন, সেটি সঞ্জয় গান্ধীর স্লোগান!!

    @অর্জুন কাল আনন্দ থেকে সুভাষ রচনাবলির ১১ খণ্ডই তুলে নিয়েছি। সুতরাং ওটি হবে। আপনার কাছে যেটা আনন্দদায়ক হলেও হতে পারে, সেটা হচ্ছে আপনার অনুরোধ মাথায় রেখে আমি গভীর গোপনে অরবিন্দকে নিয়ে লেখাপত্তর গোছানোর তালে আছি!
  • র২হ | ১২ ডিসেম্বর ২০১৯ ২৩:০৬426546
  • আমি ভাবছিলাম সংবিধান থেকে ধর্মনিরপক্ষ শব্দটা কবে বাদ দেবে।

    না দিলেও কিছু না, শব্দ আর অভ্যাস তো এক না। তবে শব্দটা নিয়েও অনেক লোকের আপত্তি।
  • র২হ | ১২ ডিসেম্বর ২০১৯ ২২:৫৭426545
  • খনুদা স্যান্ডিকে স্যান ভেবেছিল? স্যান্ডি আসেন অনেকদিন ধরে তো, খুব কম আরকি। বানান অন্য।
  • | ১২ ডিসেম্বর ২০১৯ ২২:৪৪426544
  • সর্বনাশ বি থাকে কোথায?

    ওটা তুই নোস‍? ও ওকে।
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ২২:১৯426543
  • পিটি দা, কী অবস্থা !
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ২২:১৬426542
  • না না আমরা আসল স্যান কে চিনি।

    ছবি আর সই দেখে নেবো
  • র২হ | ১২ ডিসেম্বর ২০১৯ ২২:১২426541
  • হ্যাঁ, বি-দা কে দেখি না ক’দিন ধরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত