এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১২ ডিসেম্বর ২০১৯ ১১:৫৪426510
  • বোতিন তো ব্রতীন/বোতিন নামেই লিখতে পারো, আর কেউ তো বোধহয় এরকম নামে লেখে না, বা আরও শর্ট করে দিয়ে 'বো'।
  • অর্জুন | ১২ ডিসেম্বর ২০১৯ ১১:২৮426508
  • কাল আমিও ফুচকা খেলাম বোনের সঙ্গে। ও খুব ফুচকা প্রেমী। ও দেশে তো পায়না। দশ টাকার ৬টা খেলাম।
  • অর্জুন | ১২ ডিসেম্বর ২০১৯ ১১:২৮426509
  • কাল আমিও ফুচকা খেলাম বোনের সঙ্গে। ও খুব ফুচকা প্রেমী। ও দেশে তো পায়না। দশ টাকার ৬টা খেলাম।
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ১১:১৩426507
  • এল সি এম দাদা
    কে অনেক অনেক ধন্যবাদ। টি যা বললো তার পরে ডেটা টা কী ফর্মাটে
    পাবো আর সেটা কে রিফাইমেন্টের পর কী ভাবে
    বিভিন্ন মেসিন
    ল্যারিন টুল এ ব্যবহার করা যাবে তা " প্রাণ - জল" ( কার্সি শিবু দা) বুঝিয়ে দিল
  • lcm | ১২ ডিসেম্বর ২০১৯ ১০:৪৭426506
  • প্যারোডি হো তো অ্যায়্সা --
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ১০:৪১426505
  • সে দি
  • | ১২ ডিসেম্বর ২০১৯ ১০:৩৮426504
  • ইশশ বেচারি

  • Du | ১২ ডিসেম্বর ২০১৯ ১০:১০426503
  • চন্দ্রবাবু এত মমতার জোটের কনভেনর হয়ে শেষে ক্যাবের পক্ষে ভোট দিল!
  • অর্জুন | ১২ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৮426502
  • কলকাতায় প্রথম প্রফেশনল ফটোগ্রাফার একজন মহিলা। সিগাল এক সময় শহরের নানা ইন্টারেস্টিং ইতিহাস নিয়ে গবেষণা করে একজিভিশন করত। সেখানে দেখেছিলাম শিয়ালদহে বৈঠকখানা লেনে এক ভদ্রলোকের স্টুডিয়ো ছিল। কিন্তু তিনি অকালে মারা যান। তখন তাঁর স্ত্রী সংসার চালানোর জন্যে ফটো তোলা শুরু করেন এবং বিশেষ খ্যাতি পান। ভদ্রমহিলার নামই হয়েছিল 'ছবি মাসিমা' গোছের কিছু।
  • সে | ১২ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৬426501
  • ব্রতীন এখন অপু নামে লিখছিস বুঝি?
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ০৯:৪২426500
  • অর্জুন কালকে ক্লাশ নিয়ে বেড়িয়ে দেখি হেব্বি খিদে পেয়েছে। তাই
    সামনে ফুচকাওয়ালা দেখে আমার " দিমাক কি বাত্তি " জ বলে উঠলো
    । ৩০ টাকার মানে ১৫ টা ফুচকা খেয়ে নিলুম। ২ টো ফাউ শুধু বীট নুন দিয়ে আর শেষ পাতে তেতুল জল খেতে ভুলি নি।
    কিন্তু চাপ হল আমার ক্লাস এর পরে আর ক্লাস ছিল না ; তাই কটা ছেলে মেয়ে হালকা আওয়াজ দিল। ছাত্র মহলে আমি খুব জনপ্রিয়। ওদের কাছে আমি মাস্টারমশাই কম বেশী বন্ধু
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ০৯:২৮426498
  • কালকে জিমে গিয়ে ওজন নিলাম বহুদিন পরে।
    গত ৪ মাসের রেগুলার জিম করার ফল পেলাম হাতেনাতে
    ৭৬.৪ থেকে ৬৯. ৬

    এই জন্যে কবি বলেছেন " পরিশ্রম এর বিকল্প নেই "
  • অর্জুন | ১২ ডিসেম্বর ২০১৯ ০৯:২৮426499
  • তার মানে তোমাকে দিয়ে এ বছরের বইমেলার উদ্বোধন হল। @ অপু-দা
  • অর্জুন | ১২ ডিসেম্বর ২০১৯ ০৯:২৬426497
  • সুভাষচন্দ্র বসু'র পাসপোর্ট নেতাজী ভবনের সংগ্রহ শালায় রয়েছে। সেটা ১৯১৯ সাল। তখন পাসপোর্টেই লেখা থাকত, এন্ট্রি পারমিট।
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ০৯:২১426496
  • সুপ্রভাত গুরু

    সোনারপুর বইমেলা থেকে ৬ টা বই নিলাম। এগুলোর
    মধ্যে
    কয়েক টা অনেক দিন থেকে উইশ লিস্টি তে ছিল

    যেমন

    "আমি সিরাজের বেগম "
    " আমাকে দেখুন- -প্রফুল্ল রায়"

    এছাড়া মাজিক বন্দোপ্যাধায় আর অধুনা বিস্মৃত শৈলাজানন্দের উপন্যাস সমগ্র কিনে খুব অনন্দে পেয়েছি
  • sm | ১২ ডিসেম্বর ২০১৯ ০৯:১৩426495
  • সমুদ্র তো রয়েছে। ডি স্যালিনেশন করে ওয়াটার স্টোরেজ করে রাখলেই হয়।উন্নত দেশ যখন!
    অস্ট্রেলিয়া হলো পৃথিবীর সবচে ড্রাই (বাসযোগ্য) মহাদেশ।অস্ট্রেলিয়ার থেকে কম বৃষ্টি যুক্ত মহাদেশ হলো -অান্টার্টিকা।
    অস্ট্রেলিয়ার থেকে বেশি বৃষ্টি পাত হয়,আফ্রিকা তেও!
    এতো জানা তত্ব!
    তাহলে বিকল্প ব্যবস্থা রাখেনি কেন?ব্রাজিল কে লোকজন দোষ দেয় কেন?
    অধিক বৃক্ষরোপন,বৃষ্টি আহবান করে।
    এখানে তো উলটো কথা বলা হচ্ছে!জঙ্গল আছে বলেই না দাবানল লাগছে।
  • Amit | ১২ ডিসেম্বর ২০১৯ ০৯:০৩426494
  • দূষণ বলতে এগুলো চীন, কোরিয়ার বা দিল্লির মতো ইন্ডাস্ট্রিয়াল দূষণ নয়, এসব ই হচ্ছে রিমোট ইনল্যান্ড এরিয়াতে এ বছরে সাংঘাতিক ফরেস্ট ফায়ার এর জন্যে। এক দিকে বৃষ্টির অভাবে শুকনো জঙ্গলে তেড়ে দাবানল লাগছে, উল্টোদিকে সেই বৃষ্টির অভাবেই ইনল্যান্ড ড্যাম গুলো সব শুকনো, জলের অভাবে নেভানো ই যাচ্ছে না। সরকার থেকে চেষ্টা চলছে যথেষ্টই, কিন্তু এতো গুলো জায়গাতে এসব হচ্ছে এ বছর যে সামলানো যাচ্ছে না, রোজ ই নতুন কোনো জায়গাতে আগুন লেগে যাচ্ছে।

    হেল্পলেস সিচুয়েশন।
  • sm | ১২ ডিসেম্বর ২০১৯ ০৮:৫০426493
  • অস্ট্রেলিয়ার দূষণ নাকী মারাত্মক আকার নিয়েছে।কাগজে দেখলাম এয়ার কোয়ালিটি ইনডেক্স দু হাজার ছাড়িয়েছে!যেখানে গাজিয়াবাদ সর্বোচ্চ ছশ!
    প্রশাসন নির্বিকার!
    ব্যাপার টা কি?
  • Amit | ১২ ডিসেম্বর ২০১৯ ০৮:৪০426492
  • কলম্বাস এর ভিসা - এটা একটা গোয়েন্দা গল্পের ভালো প্লট হতে পারে :) :)
  • S | ১২ ডিসেম্বর ২০১৯ ০৮:২৫426491
  • কবজ তো ছিল। সেইযে মহাভারতে হল না?
  • arin | ১২ ডিসেম্বর ২০১৯ ০৭:৪৭426490
  • @এ২জেডঃ "অথবা কোনো পাসওয়ার্ড বলে দেওয়া হত?"

    সাড়ে ৭৪?
  • arin | ১২ ডিসেম্বর ২০১৯ ০৭:৪০426489
  • ফোটোগ্রাফি আবিষ্কার হবার আগে লোকেরা আইকার্ড আর অন্যান্য পরিচয়পত্র বানাতো কী করে?

    বানাতো না। ভাস্কো দা গামা বা কলম্বাসকে কে ভিসা দিয়েছিল? ১৯১৪ অবধি পাসপোর্ট বলে কিছু ছিলো না।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৯ ০৭:২৬426488
  • সে তো রাজদরবারের চিঠির খামের মুখে শীলমোহর ছাপ দিয়ে সীল করে দিত।
  • S | ১২ ডিসেম্বর ২০১৯ ০৭:২৪426487
  • শীলমোহর।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৯ ০৭:০৭426486
  • আচ্ছা, ফোটোগ্রাফি আবিষ্কার হবার আগে লোকেরা আইকার্ড আর অন্যান্য পরিচয়পত্র বানাতো কী করে?
    এই যে ধৃতরাষ্ট্রের ১০০টা ছেলে, এর মধ্যে বাইরের কেউ ঢুকে পড়লে? তারপরে ধরুন পালরাজা, সেনরাজা, মোগল বাদশাহ ইত্যাদিদের সভায় মন্ত্রী সান্ত্রী সিপাহসালার ইত্যাদি তো কম ছিল না, এরা কীভাবে ঠিকঠাকমতন নিজেদের প্রমাণ করত ? এদের কি কোনো চিহ্ন/অভিজ্ঞান দিয়ে দেওয়া হত? অথবা কোনো পাসওয়ার্ড বলে দেওয়া হত?
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৬426485
  • জনতা পার্টির লেখক শুনে ঘাবড়ে গেছিলাম, ভেবেছিলাম ভারতীয় জনতা পার্টি বুঝি! ঃ-)
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৭426484
  • ফুলটাইম আর পার্টটাইমের ব্যাপার।
  • khaaraap lekhak | ১২ ডিসেম্বর ২০১৯ ০২:৫৮426483
  • আচ্ছা স্মরণজিত খারাপ কিসে? অনেকে নিশ্চয়ই হুলিয়ে পড়ছে! আর সে তো অফিসিয়ালি "লেখক"! লেখার পেছনে বিস্তর টাইম দেয়! নারান স্যানাল ঐ বয়সে তো অতো লিখতে পারতেন না!

    বলতে চাইছি স্মরণজিত বিনোদন দেয় লিখে, আর ঐটি না স্যা র স্ট্রেন্থ নয়!

    টইতে লিখে স্মরণজিতকে স্মরণীয় করতে চাই না!
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৯ ০২:০৮426482
  • খুব সুন্দর সোনালি পাড় আছে।
  • অর্জুন | ১২ ডিসেম্বর ২০১৯ ০১:৩৮426481
  • জীবনানন্দের সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা আবছা মিল পাই আমি, subterranean level এ। দুজনেই distinctly বাংলার প্রকৃতি পূজারি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত