এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১০:৫৯426420
  • এই সব গেল দেখছি। আপাতত কতক্ষণের নিশ্চিন্তি কে জানে। এয়ারপোর্ট ও যেতে দিচ্ছেনা, আম্বুলেন্স থেকেও নামিয়ে নামিয়ে চেক করছে, যাব আর কীকরে।
    রাজ্যসভায় কোনরকমে না আটকালে দেশ জ্বলে শেষ হয়ে যাবে।
    এখন নাকি এনিয়ে বিজেপির বঈঠক চলছে।
    মজা হল এখানে ি সব প্রতিবাদই আন্টি মোদী, আন্টি শাহ, আন্টি বিজেপি চলছে, ত্রিপুরায় চলছে, বিপ্লব দেব, গো ব্যাক টু বাংলাদেশ স্লোগান, কিন্তু তার পুরো কারণটাই বাঙ্গালিবিদ্বেষ থেকে! সবার কি আর বিদ্বেষ, তাও না, এদের কতজনের সঙ্গে দিনরাত কাজ করছি, ট্রাইবাল গ্রমগুলোতেও এত ঘুরেছি, লোকে এত কথা বএ সাবধান করেছি, আমি কোনদিন বুঝিওনি, আমার টিমকেও যত পেরেছি সেভাবেই বুঝিয়েছি। পুরো বাঙ্গালি ট্রাইবাল একসঙ্গে মিলেমিশে এত বড়, প্রায় জনা পন্ছাশ ষটের টিমে কাজ হয়েছে, কোথাও তো কোন সমস্যা হয়নি, বাঙ্গালি হলে আমি পইপই করে বলে দি যেন কোনভাবে অসম্মানজনক কিছু না বলে।
    তো, আঅমার একটা বিশ্বাস আছে ( এখনো ছিল বলতে পারছিনা),বেসিকাই, খুব ফাণ্ডামেন্টালি দেখতে গেলে মানুষের মধ্যে এই জাতিগত বিদ্বেষ নেই। পুরটাই খুঁচিয়ে তৈরি করা, দু'পক্ষই প্যানিকডও। ওদিকের প্যানিক, যে ইকনমিকালি বাঙ্গালিরা সব কেড়ে নেবে। নেতারাও এই বলেই তাতাচ্ছে। আর অর্থনীতির অবস্থা ভাল হলে এসব খোঁচানো হয়ত তত সফল হতনা, সেটা তো এই পরিস্থিতিতে আরো হচ্চে।
  • রঞ্জন | ১১ ডিসেম্বর ২০১৯ ১০:২৩426419
  • পাই,
    যেকোন ভাবে এপারে চলে এস। রিসার্চ আপাততঃ মাথায় থাক। এ যে সাত দশক আগের দেশভাগের মত অবস্থা!
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ১০:১৮426418
  • *কটা প্রশ্ন করতাম।
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ১০:১৭426417
  • পাই, কি বলব জানি না। যতটা সম্ভব সাবধানে থাকো আর কি।

    এদিকে পোচ্চিমবঙ্গে এন আর সি হলে সবচেয়ে বেশী ইমপ্যাক্টেড জায়গাগুলো বসিরহাট, যাদবপুর হবে। ওদিকে তার নির্বাচি সাংসদেরা দলের উইপ উপেক্ষা করেও সংসদে ভোট দিতে যায় নি। আবার নেকুমনি হয়ে ট্যুইট করেছে আমরা শ্যুটিং করছিলাম, সেটাও খুবই গুরুত্বপূর্ণ কাজ!
    যারা এদের ভোট দিয়েছিল তাদের পেলে ধরে কত প্রশ্ন করতাম।
  • অর্জুন | ১১ ডিসেম্বর ২০১৯ ১০:১৫426416
  • ত্রিপুরারা কোনো খবর টিভিতে দেখাচ্ছে না!
  • রঞ্জন | ১১ ডিসেম্বর ২০১৯ ১০:০৭426415
  • এলেবেলে,
    প্রথমে আপনার 'শোধকার‍্য' নিয়ে হানুর পোস্টকে সমর্থন।
    কিন্তু বিদ্যেসাগারকে ধরবেন জেনে তিড়িতংক লেগে গেছে।
    ওই একজন লোক, যাকে আমার ট্র্যাজিক নায়ক মনে হয়। ওই একটা লোক যাকে নিয়ে আমার মনে কলিযুগের 'নারদীয় ভক্তি' রয়েছে, নকশাল আমলের সিপাহী -বিদ্রোহ-দমনে- স্কুলে সৈন্য শিবির করার অভিযোগ সত্ত্বেও।
    যাহোক, কবে পড়ব সেই অপেক্ষায় 'দুরু দুরু বক্ষে '।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১০:০০426414
  • এবার গেটের তালা ভাংগার চেষ্টা করছে। ঢুকতে পারলে বোধাহয় নন-অসমিয়াদের ঘর থেকে টেনে টেনে বের করে মারবে। সেদিন তো রাস্তায়য় আমাকে রীতিমত ধমকি দিয়ে ঠিকানাপ্ত্র জিগেশ করেছে, আমিও গাধার মাত বলে দিয়েছি।
  • Amit | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৯426413
  • কি সাংঘাতিক অবস্থা। পাই, সাবধানে থাকুন। সম্ভব হলে কোনো লোকাল এর ঘরে শেল্টার নিন তাড়াতাড়ি। আলাদা একা থাকা মারাত্মক হতে পারে।
  • Amit | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৭426412
  • মোদী শাহ কিন্তু মাস্টার স্ট্রাটেজিস্ট, কোনো কথা হবে না। লোকের পেটে ভাত নাই জুটুক, কোনো ক্ষতি নেই, জাস্ট কদিন অন্তর অন্তর একখান করে ধুয়ো তোলো, আজ NRC, কাল ক্যাব, পরশু বালাকোট, পরদিন রাম মন্দির আর গরু, দিব্যি ভোট এ জিতে যাও।

    বিরোধীরা জাস্ট কোনোমতে এদের অ্যাকশন এর রিঅ্যাকশন করতেই ব্যস্ত, সরকারের অপদার্থতা নিয়ে প্রশ্ন তোলার টাইম ই নেই। অবশ্য প্রশ্ন করলেই বা শুনছে কে, তুললেই তো যত দোষ নেহরু র ঘাড়ে দিব্যি ফেলে দেওয়া যায়। তাতেও কেও চুপ না হলে দেশদ্রোহী আইন তো আছেই।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:৫২426411
  • কী অবস্থা!
    গেটের বাইরেই বিশাল মব, আগুন জ্বালিয়ে দিয়েছে। চারিদিক কালো ধোঁয়ায় ভরে গেছে, তেমনি চিত্কার, হুন্কার। এত কাছ থেকে এরকম দেখিনি আগে।
    ঘর থেকেও বেরতে বারণ করছে। সব বন্ধ করে দিয়েছে।
  • Du | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:৪০426410
  • ভালো কথা বলে কিছু হবে না। হিন্দুদেরকেই বা কোন স্টেট নেবে সেটা তাদের বলতে হবে রাজ্যসভায় ভোট দেবার আগে।
    ভারত সরকার তো অনেক নাগরিকত্বই দিয়েছে, ৫১ তে, ৭১ এ তাহলে এখনও কেন এনারসি আর কেন ডিটেনশন ক্যাম্প। স্টেট রাখতে চায় না বলেই তো? তো আবার নতুন করে কিসের ঘোষনা কিসের আইন পাশ? আগে বলো কোন স্টেট এ থাকা যাবে?
    তা না হলে এই ভাওঁতাবাজি আইন কিসের?
  • Du | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৯426409
  • ভালো কথা বলে কিছু হবে না। হিন্দুদেরকেই বা কোন স্টেট নেবে সেটা তাদের বলতে হবে রাজ্যসভায় ভোট দেবার আগে।
    ভারত সরকার তো অনেক নাগরিকত্বই দিয়েছে, ৫১ তে, ৭১ এ তাহলে এখনও কেন এনারসি আর কেন ডিটেনশন ক্যাম্প। স্টেট রাখতে চায় না বলেই তো? তো আবার নতুন করে কিসের ঘোষনা কিসের আইন পাশ? আগে বলো কোন স্টেট এ থাকা যাবে?
    তা না হলে এই ভাওঁতাবাজি আইন কিসের?
  • দীপাঞ্জন | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৭426408
  • "দীপাঞ্জনবাবু দেশে থাকলে এত পজিটিভ বোধহয় আর থাকতে পারতেন না!!"

    ঠিক, ভারত নিয়ে চিন্তায় আছি। আমার পজিটিভের তালিকায় ভারতের কিছু ছিল না।
    "বাবু " বাদ প্লিস। অস্বস্তি হয়।
    সাবধানে থাকবেন।
  • সিএস | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:৩২426407
  • এলেবেলে তো প্রায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে নিয়েছেন !

    তবে মোদী-শাহ-মমতা-সিধারামাইয়া, এনাদের কল্যাণে আর ভারত রাষ্ট্রের ভাবগতিকটির জন্য, যেদিকে ঘুরি, সেদিকেই ইতিহাস নিয়ে আলোচনার অজস্র সুযোগ।

    সবাই কাউকে না কাউকে তুলে ধরছে, ন্যাশনালিজম আর সাব-ন্যাশনালিজমের খেলা চলছে আর তাদের তালে তালে ইতিহাস নিয়ে কাটাছেঁড়া করতে হচ্ছে।

    পলিটিশিয়ানরা ঘাড় ধরে ইতিহাস পড়াচ্ছে !
  • avi | ১১ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৯426406
  • পাইদি, হ্যাঁ আসে। কিন্তু তুলনায় কম। আগে যেমন ভিডিওগেম ইউজ আসত, প্রায় তেমনই। হয়তো কদিন পরে আরও বাড়বে। কিন্তু চাইল্ডহুড ডিপ্রেশন এলার্মিং রেটে বাড়ছে।
    হ্যাঁ, মেসেঞ্জার ইন্সটল করেছি আবার। মেলেও আছি।
  • Apu | ১১ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৩426405
  • বোধি দা, তোমাকে কি লোক পাঠিয়ে তুলে আনবো ??

    ২০২১ র এখন দেরী আছে ততদিন অবধি ....
  • Apu | ১১ ডিসেম্বর ২০১৯ ০৮:৪০426403
  • সকাল হল শুরু
    ওঠো সব "গুরু"
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ০৮:১৫426402
  • মরাল কনজারভেটিভ যা অবশ্য দিকে দিকে,
  • S | ১১ ডিসেম্বর ২০১৯ ০৮:১৩426401
  • যাক তাহলে আচ্ছে দিন এসে গেল। বাহ বেশ ভালো লাগছে এখন।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ০৮:০৯426399
  • পিএম দা, ক্যাবের বুলবুলভাজায় পার্থপ্রতিম মৈত্রের প্রশ্নমালা দেখুন।

    আর হ্যাঁ, অর্ণব বা অসমিয়ারা যেকারণে ক্যাব নিয়ে চেঁচাচ্ছেন, সেটা পুরোই অন্য কারণে বিরোধিতা, সম্পূর্ণ বংালি খেদাও থেকে। এখানে গেটের বাইরে যাওয়া যাচ্ছেনা। কাল ক্যাম্পাসে কাজ করা দুই বাংলাভাষী রাজমিস্ত্রীকে মোড়ের মাথায় পিটিয়েছে। আমাকে সেদিন এয়ারপোর্টে ল্যাপটপ ব্যাগ আনতে যেতে দেয়নি, অসমীয়া নই বুঝেছিল, কীভাবে যে কথা বলেছে! সংগে অসমিয়া লোকজন না থাকলে যে কী হত! আমাকে তো গেটের বাইরে পা রাখতে মানা করেছে। সাহায্যও করছেন অবশ্য আসামের লোকজনই, না বললে ভুল হবে। উগ্রতা নিয়ে ওঁদেরও অনেকের অসন্তোষ আছে।

    ওদিকে ত্রিপুরার দশাও ভয়নকর! কাজকর্ম ও লাটে!
    দীপাঞ্জনবাবু দেশে থাকলে এত পজিটিভ বোধহয় আর থাকতে পারতেন না!!
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ০৮:০৯426400
  • আ্যটরনি জেনেরাল সরকার এর সাপ্লায়ার, তারঁ মতামতের গুরুত্ব তখনই হবে যখন তিনি সরকারের বিরুদ্ধে যাবেন। যেটা দুঃখের সেটা হল, আমাদের দেশে জুডিসিয়াল আ‌পয়েন্টমেন্ট লেজিসলেটিভে কনফার্ম ড না হলেও পুরো পুরি পার্টি জান ছিল না, যদিও মরাল কনজারভেটিভ রাই বেশি শক্তিশালী ছিল। লোয়ার কোর্টস এ, সব দেশের মতই, কিন্তু উচ্চ আদালতে নন পারটিজান প্রোগ্রেসিভ ভ্যালু ছিল, এবং সবচাইতে বড় কথা বিংশ শতকের কলোনি থেকে বেরোনো স্বাধীন রাষ্ট্র হিসেবে সংবিধান এর স্যাঙ্কটিটি কে কনজারভেটিভ রা শিখন্ডী হিসেবে ব্যবহার করতে পারত না। সেটার বারোটা বাজিয়ে ছিলেন ইন্দিরা এখন পুরো মেরে দিল এই আমল।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ০৮:০২426398
  • সাদিকের এই পোস্টটা শেয়ার না করে পারলাম না।
    ---
    আজকাল মেয়ের সঙ্গে খবর শুনি না। হয় কী, অফিস থেকে বাড়ি ফিরলেই সে আমার সঙ্গে কার্টুন দেখতে বসে যায়। আসলে বসে না। আমরা দুজনাই শুয়ে থাকি। সে একখানা পা আমার পেটের উপর দিয়ে ছোটাভীম, অগি, রোল নং ২১ … এইসব দেখে।। দেখেই চলে। পা-টা দেয়, এই কারণে, যাতে আমি পালাতে না পারি। তবু ইদানিং লক্ষ করছি, সে প্রায় সব খবরই জেনে যাচ্ছে। কীভাবে যে জানছে বুঝতে পারিনা। খবরগুলো তার কাছ থেকে কিছুতেই লুকনো যাচ্ছে না।
    তরী বলল, আচ্ছা বাবা, ওরা কী আমাদের তাড়িয়ে দেবে?
    আমি আশ্চর্য। কী জবাব দেবো বুঝতে পারিনা। ওকে আশস্ত করি, ধুর, তাড়াবে কেন?
    - না, যদি তাড়িয়ে দেয়?
    - ওরা কারা?
    তরী চারদিক চোখ ঘোরায়। হয়ত ভাবে ছোট মুখে বড় কথা বলে ফেলেছে। আবার এটাও সে জানে আমার সঙ্গে সে সব কথাই বলতে পারে। তাই মুখে পিচপিচে হাসি এনে বলে, আমি জানি ওরা কারা?
    - কারা?
    - আমি ওদের দেখেছি। খবরের কাগজে।
    - খবরের কাগজে অনেক মিথ্যে লেখা থাকে। আমি অন্যদিকে কথা ঘোরাতে চাই।
    তরী আমাকে ধরে ফেলে, এখন তুই আমাকে মিথ্যে বলছিস।
    - তাই?
    - হ্যাঁ, আমি তোর মিথ্যে ধরতে পারি।
    - তাহলে বল্ আমি কী কী মিথ্যে বলেছি।
    - সে-তো অনেক মিথ্যে বলেছিস। ওগুলো পরে বলব।
    - কেন, পরে বলবি কেন?
    - উফ্, তুই না, আগে আসল কথাটা শোন।
    - বল্।
    - ওরা আমাদের তাড়িয়ে দিলে আমরা ঢোলাকপুরে চলে যাব।
    - সেইটা আবার কোথায়?
    - উফ্, তুই এইটাও জানিস না? ঢোলাকপুর হচ্ছে ছোটাভীমের গ্রাম। ওখানে আমাদের কোন বিপদ হবে না। ছোটাভীম সব সামলে নেবে। ছোটাভীম তো আমার বন্ধু।
    - আচ্ছা, তাহলে ঢোলাকপুরেই যাব।
    - ইয়াহ। দাঁড়া, মাকে খবরটা দিয়ে আসি।
    তরী দৌড়ে ওর মায়ের কাছে চলে যায়।
    আমি এই ঘরেই থাকি। এখানে তরী নেই। তবু আমি যেন দেখতে পাই, সে তার ছোট ছোট হাতে স্যুটকেসটা নিয়ে আসছে, ঢাকনা খুলছে, জামাকাপড় ভাঁজ করছে, পুতুলগুলো তুলে রাখছে, গতসপ্তাহে ওকে প্রজাপতির স্টীকার কিনে দিয়েছিলাম – ও এখন সেইগুলো যত্ন করে কাপড়ের তলায় গুছিয়ে রাখছে। স্যুটকেসের ঢাকনা বন্ধ করছে।
    ভাবনাটা শেষ হল না। তরী হাজির।
    - কী রে, মা কী বলল?
    - মাকে বলিনি।
    - মাকে আমাদের সঙ্গে নিয়ে যাবি না?
    তরী আর কথা বলে না। ওর চোখ ছলছল করছে।
    - কী রে?]
    তরী তবু চুপ।
    - কী হয়েছে?
    - কিন্তু বাবা, তরী কোনমতে বলতে পারে, ঢোলাকপুরে তো একজনও মুসলমান নেই!

    হঠাৎ লোডশেডিং হলে ভাল হত। হল না।
  • Du | ১১ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৯426397
  • কোথায় থাকতে দেবে শুনি? স্টেটেদের জিজ্ঞেস করুক আগে। যে স্টেটগুলোতে এখন অব্দি যারা এসেছে বা আসেওনি, থাকতো চিরকাল তারাই রাজি নয় রাখতে, অন্য স্টেটের প্রতিনিধিরা পার্লামেন্টে বসে কি করে এই আইন পাস করে?
  • PM | ১১ ডিসেম্বর ২০১৯ ০৭:৪১426395


  • হরিশ সালভে র লিগাল ওপিনিয়ন ক্যাব নিয়ে-

    মুল পয়েন্ট-
    ১। ক্যাব এর পারপাস প্রতিবেশী মুসলিম দেশের রিলিজিয়াস পারসিকিউসনের স্বীকার হওয়া স্যাংখ্যালঘুদের প্রোটেক্ট করা। নিজের দেশের নাগরিকদের সাথে এর কোনো সম্পর্ক নেই (!)

    ২। ক্যাব এর ফলে মাইনরিটি শরনার্থিদের দের জন্য ন্যাচারালাইজেসনের নিয়ম শিথিল করা হচ্ছে। বাকিদের জন্য ন্যাচারালাই সেসন এর রুল একই থাকছে। মানে তারাও নাগরিকত্ব পেতে পারে পুরোনো আইন অনুযায়ী

    মুসলিম সাব সেক্ট হাজারা বা অহমেদিয়া যারা পাকিস্তানে পারসেকিউটেড হচ্ছে তারা কেনো এই সুবিধা পাবে এই নিয়ে সালভে কিছু যুক্তি দিলো কিন্তু ঠিক বুঝলাম না
  • Amit | ১১ ডিসেম্বর ২০১৯ ০৭:২৮426394
  • অর্ণব আবার কোথায় কি বললো ?

    ওর চেঁচানি শুনে তো পরমাত্মা থেকে জীবাত্মা সবার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়।
  • Atoz | ১১ ডিসেম্বর ২০১৯ ০৭:২৫426393
  • আলাদা হয়ে গিয়ে লীলাখেলা করে মনে হয়। পরমাত্মা আর জীবাত্মা যেমন। ঃ-)
  • avi | ১১ ডিসেম্বর ২০১৯ ০৭:২২426392
  • অর্ণব আর বিজেপির ফ্যানবেস মূলত এক হলেও তারা মাঝে মাঝে নিজেদের আলাদা ভাবতে ভালোবাসে।
  • Atoz | ১১ ডিসেম্বর ২০১৯ ০৭:২০426391
  • এদিকে অর্ণব গোস্বামী নাকি এমন এক বক্তব্য দিয়েছে যে লোকে চমকে টমকে একশা। লোকে বলছে এ কি এই জগতেই ঘটছে? নাকি প্যারালেল জগতে? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত