এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৭ ডিসেম্বর ২০১৯ ০৯:১১426120
  • অর্জুন, 1:12 AM, আইনি মতে "মার্ডার" আর "হোমিসাইড" এ দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি ইচ্ছে করে, প্ল্যান প্রোগ্রাম করে কাউকে মারেন, তবে মার্ডার। যদি হঠাৎ করে হয়ে যায়, একস্ট্রীম প্রোভোকেশন বা খারাপ ড্রাইভিং এর জন্যে, জেনে বুঝে ইচ্ছে করে মারেন নি, তবে হোমিসাইড (নরহত্যা) কিন্তু মার্ডার নয়।

    এগুলো রঞ্জনদা আরো ভালো করে বলতে পারবেন।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৯ ০৫:২৮426119
  • আমাদের সমাজে ডিটেকটিভ স্টোরি, ইন্ভেস্টিগেশন স্টোরি ---ইত্যাদি সবই কী অদ্ভুত নকল আর দূরের জিনিস! প্রকাশ্য দিবালোকে শত শত চোখের সামনে অপরাধ সংঘটিত হয়, তারপরেও অপরাধীরা দিব্যি ঘুরে বেড়ায়, এমনকি নেতা টেতাও হয়ে যায় কোনো ক্ষেত্রে। এই সমাজে ডিটেকটিভ স্টোরির মূল্য কী? নানা ক্লু ধরে গাণিতিক বিশ্লেষণ করে খুঁজে খুঁজে বার করতেই হবে না কিছু, সবই তো প্রকাশ্যেই ঘটছে!
    যারা ধরা পড়ে টড়ে তারাও ঐ পাওয়ার প্লের জালে ধরা পড়ে। তেমন হোমড়াচোমড়া কারুর আত্মীয়স্বজনের উপরে আক্রমণ হলে তখন ক্ষমতা লাগিয়ে ধরা হয়। উল্টোদিকে অপরাধীরাও ক্ষমতাশালী হলে সেখানেও তত সহজ হয় না।
    পুরো জিনিসটাই মধ্যযুগীয়। সেখানে আধুনিক আইন জিনিসটাই প্রহসন।
  • Du | ০৭ ডিসেম্বর ২০১৯ ০৫:১৪426118
  • আশাপুর্ণা দেবীর কোন গল্পে ছিল মাসিমা গরম জল ঢেলে দিয়েছিলেন ফুলচুরি করতে আসা ছোট বাচ্চার গায়ে - ওনার জজ স্বামী ওনাকে কনভিক্টেড করার জন্য লড়েছিলেন
  • Du | ০৭ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৯426117
  • উন্নাও এর ঘটনায় ভিকটিমকে সবাই মিলে মারলো।

    কারো শাস্তি হবে না আর জয়াঅ বচ্চনের কথামতো পাবলিকের হাতে ছেড়ে দিলে পাব্লিক তাদের মাথায় উঠিয়ে লোকসভায় পাঠাবে।
  • দেব | ০৭ ডিসেম্বর ২০১৯ ০২:৩০426116
  • উন্নাও এর ঘটনা আরও ভয়ঙ্কর। তেলেঙ্গানা এর ঘটনার পর মনে হল ঠিকই হয়েছে।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৯ ০১:৫৩426115
  • ব্রতীন, আছো আজ?
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৯ ০১:৫১426114
  • হাসপাতালে মারা গেল উন্নাওয়ের সেই মেয়েটি। এইমাত্র খবরে দেখলাম।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৯ ০১:২৫426113
  • উপর থেকে যেরকম নির্দেশ আসে, ওরা সেটা পালন করে মাত্র।
  • অর্জুন | ০৭ ডিসেম্বর ২০১৯ ০১:২৪426112
  • মাধ্যমিক বোর্ডে পড়েছি তাই সিভিক্স ছিল না। আজ আই সি এ সি বোর্ডে পড়া আমার বোনকে জিজ্ঞেস করলাম, পুলিশের ক্ষমতা কতটা থাকে, সে ব্যাপারে সিভিক্স কি বলছে! বলল মনে নেই।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৯ ০১:১৭426111
  • সামন্ততান্ত্রিক দেশগুলোতে আইনকানুন সবই তো বড়োলোকের পকেটে। আইনজীবী টিবি রা তো আকাশ থেকে পড়ে বিচারটিচার করে দিয়ে আবার আকাশে ফিরে যান না। তেনারাও কেনাবেচার মধ্যেই পড়েন।
  • অর্জুন | ০৭ ডিসেম্বর ২০১৯ ০০:৫৬426109
  • হায়দ্রাবাদে ধর্ষকদের এনকাউন্টারে চারিদিকে বিশাল উল্লাস। স্বাভাবিক নিয়মে ধর্ষণ এবং হত্যা একসঙ্গে করার মত জঘন্যতম অপরাধের এইরকম শাস্তি হওয়ায় খুসী হবারই কথা। কিন্তু এই উল্লাসের পিছনে দুটো ব্যাপার বেরিয়ে আসছে

    ১ lack of faith in Indian judiciary
    ২ আইন রক্ষকরাই বিচার ব্যবস্থাঢ় সিধান্ত নেবে এবং অভিযুক্তদেরও আত্মপক্ষ সমর্থনের জায়গাটুকু পর্যন্ত না দেওয়া।

    এই দুটো মিলে মিশে কি রকম এক হয়ে যাচ্ছে!

    কোর্টে কেস উঠলেই বছরের পর বছর তারিখ পড়বে এবং চলবে। সেটা কোথায় শেষ হবে কেউ জানেনা!

    শুধু ধর্ষণ ও খুন নয়, কোর্টের বেশ কিছু রায় আজকাল চমকে দিচ্ছে।

    তাই গ্র্যাজুইয়েলি এই রাত, বিরেতে এই ধরণের এনকাউন্টারই এখন মোক্ষম বিচার ব্যবস্থা।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৯ ০০:২৭426108
  • নিত্যানন্দরা তো শুনলাম কোথায় দ্বীপ কিনে ফেলে কৈলাস বানাচ্ছে, এদের ব্যাপারে কী হবে?
  • Du | ০৬ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৩426107
  • অভি সঞ্জীব ভাটের পয়েন্টটা ঠিক মনে করিয়েছ।

    তিন সিম্বল ঐ জন্যই মায়েরটা সবাই দেখা্ছে। ঐ টা শোনার জন্যই নিহত ভেট ও নির্ভয়ার পরিবারের বক্তব্য শুনতে গেছে।

    ওর বাবার একই সঙ্গে নেওয়া আরেক বক্তব্যে উনি বলেছেন - প্রায় মায়ের মতই যে ওদের আর ভুগতে হবেনা কিন্তু সেই বক্তব্যেও আছে এইভাবে সমাধান উড়া দো টাইপ উনি চান না বরম বিচারের গতি চান যেটা প্রশাসনের দায়। তাই বশংবদ দেশে ঐ বক্তব্যের টিআর্পি কম
  • | ০৬ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৭426106
  • কোর্ট ইত্যাদি তুলে দেওয়া ই ভালো।
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৯ ২২:০১426105
  • প্রতিবেশী দেশে এটাকে বলে "ক্রস ফায়ার", দিব্যি সিস্টেম্যাটিক হয়ে গেছে সেখানে এটা। খাপে খাপে বসে গেছে।
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৯ ২১:৫৭426104
  • দাঁতের বদলে দাঁত
    চোখের বদলে চোখ
    বর্বরতার উত্তরে বর্বরতা

    সুন্দরী নারীকে দেখলে খুব গোদা বাংলা করে বললে পুরুষের ইচ্ছে হতে পারে জড়িয়ে ধরি। কেউ কাউকে মারলে স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে উল্টে মারা। কোন বর্বরতা দেখলে ইচ্ছে হতে পারে উল্টে সব মেরে উড়িয়ে দিই।

    এই স্বাভাবিক প্রবৃত্তিকে নিয়ন্ত্রন করার জন্যই শিক্ষা, অনুশাসন, আইন। বর্বরতার উত্তরে বর্বরতা আসলে বর্বরতাই, একই রকম। আমার জন্মভূমি আজ প্রমাণ করল আমরা শিক্ষা, অনুশাসন, আইন শিকেয় তুলে পিছনে হঠছি আর সেই পিছনে হাঁটাকেই সমুচিত বলে মনে করছি।

    ধর্ষণ অত্যন্ত জঘন্য অপরাধ, খুন আরও বড় অপরাধ, সেই ধর্ষণ ও খুনের জবাব দিতে চারজন অপরাধীকে "এনকাউন্টার" নামক অস্ত্র দিয়ে খুন করা হল। এতে আমাদের আত্মা পরিতৃপ্ত হল, এতে কি ধর্ষণ কমে যাবে, আর হবে না এই ধরণের জঘন্য অপরাধ?

    দিল্লীর নির্ভয়া কাণ্ডের পরে, মধুমিতা পাণ্ডে নামক এক গবেষক ১২২ জন ধর্ষণকারীর ইন্টারভিউ নেয়।

    https://www.npr.org/sections/goatsandsoda/2017/12/16/570827107/in-interviews-with-122-rapists-student-pursues-not-so-simple-question-why>

    এরা সবাই ভারতীয়, তিহার জেলে করা এই ইন্টারভিউ থেকে মধুমিতার প্রাপ্তি, এদের মধ্যে কারুরই কোন অনুশোচনা নেই। এই ধর্ষণকারীরা মনেই করে না যে ধর্ষণ কোন অপরাধ। আর এরা আমাদেরই সমাজের অংশ। নারীদের প্রতি এদের সাধারণ ধারণা অত্যন্ত নিম্ন। প্রায় সমস্ত ক্ষেত্রে অপরাধীদের নিজস্ব ব্যাখ্যা আছে কেন সে মনে করেছে ধর্ষণই উচিত।

    যতদিন না এই ধারণার পরিবর্তন হচ্ছে, ততদিন এই ধরণের অপরাধ কমার কোন কারণ দেখি না। সিভিল সোসাইটি সোশাল মিডিয়ায় ক্ষেপ বসাবে আর এনকাউন্টার নামক অস্ত্র দিয়ে পুলিশ খুনের বদলে খুন করবে, কারুর কারুর আত্মার শান্তি হবে, আর আমরা অপেক্ষা করব আবার কবে হবে এমন ঘটনা, ইট ইজ নট ইফ বাট হোয়েন।
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৯ ২১:৫৪426103
  • আমাদের মহান ভারতে আসলে এইরকমটাই আইন। খাপ পঞ্চায়েতে বসাও। দ্রুম দ্রাম করে মেরে দাও, জ্বালিয়ে দাও। খেল খতম, আপদের শান্তি।
    তা না, পশ্চিমী আপদগুলোর কাছে কতগুলো আগড়ম বাগড়ম শিখে ট্যাং ট্যাং ট্যাং ট্যাং করে যাচ্ছি। এসব করে করেই আমাদের সব্বনাশ হয়েছে।
    সেইজন্যেই তো পাখিবাবুরা এত রেগে যান। পতঞ্জলির নিয়ম চালু করার চেষ্টা করেন দেশের কল্যাণে।
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৯ ২১:৪৪426102
  • বিচার ফিচার সাক্ষীসাবুদ উকিল ব্যারিস্টার আইন আদালত জেল হাজত ---এত সময় কই, এত পয়সা কই? হাজার হ্যাপা। দ্রুম দ্রুম দ্রুম। শব্দকল্পদ্রুম। যাত্রাপালা শেষ। মাদুর গুটিয়ে সবাই বাড়ি যান। " এই দেশে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা। যাও সবে নিজ নিজ কাজে।" পাগলা দাশু এরকমই কিছু অনেক আগেই বলে দিয়েছিল।
    পুরো সিস্টেম হ য ব র ল নিয়মে।
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৯ ২১:২৫426101
  • এ তো প্রায় হিন্দি সিনেমা !!!!
  • avi | ০৬ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৪426100
  • কাস্টডিয়াল মার্ডার তো বটেই। পুলিশকর্তার চাপ হয়ে গেল। এখন যদিও তাঁর ছবিতে মালা টালা দিয়ে মেসেজ ফরোয়ার্ড হচ্ছে, যেকোনো দিন তিনি একটু বেসুর হলেই সঞ্জীব ভাট হয়ে যাবেন।
  • | ০৬ ডিসেম্বর ২০১৯ ১৪:২৬426099
  • | ০৬ ডিসেম্বর ২০১৯ ১৪:০১426098
  • কোন প্রমাণ নেই সম্পূর্ণ ঢপ হবার চান্স ই বেশি।
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৬426097
  • ডিরেক্ট ডিমক্রাসি অলরেডি চল্ছে। বান্শ কতোটা গভীরে ঢুকলে লোকজন টের পাবে সেটাই দেখার।
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৪426096
  • এটা এ কাস্টোডিয়াল মার্ডার নয়, আদৌ এনকাউন্টার, তা নিশ্চিত হওয়া যাচ্ছে কী করে ?
  • S | ০৬ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৭426095
  • বহু বছর আগে বচ্চন সাহেবের করা মন্তব্যটা কি সত্যি? তাইলে তো জয়া ম্যাডামের হ্যাপা আছে।
  • avi | ০৬ ডিসেম্বর ২০১৯ ১৩:৪২426094
  • সোশ্যাল মিডিয়ার আউটরেজ দেখে প্রশাসন সিদ্ধান্ত নেবে, এরকম কোনো এলগোও হাইলি বেরিয়ে পড়তে পারে। ডিরেক্ট ডেমোক্রেসির হদ্দমুদ্দ যাকে বলে।
  • S | ০৬ ডিসেম্বর ২০১৯ ১৩:২৫426093
  • দেশটা কেমন বলিউডের গার্বেজ সিনেমার মতন হয়ে যাচ্ছে। রিভেন্জ, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স সকলেরই বেশ ভালো লাগে। অ্যাকিউজড আর কনভিক্টের মধ্যে পার্থক্য বুঝতে চাইছে না।

    এইবারে পুলিশের বেশ ভালো হল। একটা ক্রাইম হবে। কেন হল, কার কার গাফিলতি, কি করে আটকানো যায় এইসব কথা ওঠার আগেই পুলিশ কাউকে ধরে এনকাউন্টার করে দেবে। বলবে কেস ক্লোজড। সকলেই খুশি। ভিক্টিম আর তার ফ্যমিলিও খুশি - কাউকে তো মারা হয়েছে। জনগণও খুশি - কেউ তো একটা মরেছে। সেলেবরাও খুশি - পার্লামেন্ট থেকে টুইটার সবজায়্গায় গরম বক্তব্য রেখে চটজলদি হিরো হওয়া গেল।
  • avi | ০৬ ডিসেম্বর ২০১৯ ১৩:১২426092
  • ইউরোপের আইন ওরা বানিয়েছে অনেক মারকাটের পরে, বাকিদের অসারতা বুঝে, বারবার ট্রায়াল এররের পর। আমরা সরাসরি সেটা পেয়ে গেছি মাঝের কটা স্টেপ জাম্প করে। ঘী সহ্য হওয়ার কথা না। ফলে আমরা স্বধর্মে নিধনঃ শ্রেয় ধরে নিয়েছি। একই কথা গণতন্ত্র, সংবিধান সবের জন্যেই খাটে।
  • অরিন | ০৬ ডিসেম্বর ২০১৯ ১২:৪৭426091
  • DCW (Delhi Commission for Women), স্বাতী মালিওয়াল:

    "What will the police do if rapists try to escape. That is exactly why we are requesting the Centre to create a strong system in the country so that rapists who are committing such heinous crimes need to be given death penalty after all kinds of court procedures," Maliwal said while speaking to ANI.

    She said if the system is not strong then the police of this country will "repeat these kinds of incidents much more".

    "At least these men will no longer be living on taxpayers' money the way Nirbhaya convicts have been doing for the past seven years," she said.

    https://www.indiatoday.in/india/story/dcw-chairperson-swati-maliwal-on-hyderabad-doctor-rape-murder-accused-encounter-1625701-2019-12-06

    ইন্সাফ আর প্রতিশোধের সীমারেখাটা ক্রমশ ধূসর আবছায়ায় মিলিয়ে ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত