এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন এর জন্য প্রশ্ন | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৪:২৮426030
  • নেহাতই কৌতুহলে, আপনি তো মনে হল নিউজিল্যান্ডে থাকেন। Barre,MA সেন্টারে গেছেন না কি?
    প্রকৃত প্রশ্নঃ থিক নাট হান এর যে বইটার অনুবাদ শুরু করেছিলেন সে প্রজেক্ট কি আর এগোবে না? বইটি (Old Path White Clouds) গৌতমকে দেবতা না করে বেশ কিছুটা মানুষ হিসেবে দেখিয়েছে, তাই পছন্দ হচ্ছিল।
    অবশ্য মানুষের কোয়েষ্ট তো বাঁধাধরা পথে হামেশাই থাকে না। বুদ্ধ বিষয়ে নতুন কিছু যদি জানতে পারেন, শেয়ার করতে চান - আগ্রহীর অভাব নেই, এটুকু বলতে পারি।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৪:১০426029
  • এইধরণের বেসের উপরে খুব ভালো ফ্যান্টাসি হয়। রাজনীতি কুটনীতি এলিয়েন ভূত ভগবান আস্তিকে নাস্তিকে ছয়লাপ কান্ড। ঃ-)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৪:০৭426028
  • আরে অত সহজ না। পাতাল থেকে এক মাছ রাজপুত্র উঠতো মাঝরাত্রে। জল থেকে ঘাটে এসে মানুষ হয়ে যেত। সে দেখা করতে যেত রাজকন্যার সঙ্গে। একেবারে তুমুল ঘেঁটে যাওয়া কেস হয়ে গেল। বারিদবরণও একদিন এসে হাজির। ঃ-)
  • Amit | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৫426026
  • তারপর কি হলো ? বারিদবরণের বাঁশি শুনে কি সেই রাজকন্যে প্রেমে পড়লো ? তারপর অল ওয়েল দ্যাট এন্ড্স ওয়েল ?
  • অপু | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৫426027
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৯426025
  • বারিদবরণ শুনলেই আমার একটা রূপকথার গল্প মনে পড়ে। সেখানে রাজা বারিদবরণ নদীর তীরে এক রামধনু রঙের প্রাসদে থাকতেন আর বিকেলবেলা বাঁশি বাজাতেন। নদীর অন্য তীরে ঠিক উল্টোদিকেই ছিল একটা ভাঙা রাজপ্রাসাদ, সেখানে খুব গরীব এক রাজকন্যা থাকতেন। অর্থাৎ কিনা এই বারিদবরণরা রাজ্যটি দখল করে নেয় যে পুরানো রাজবংশের কাছ থেকে, ওই মেয়েটা তাদেরই। এখন পরিচয় গোপণ করে ঐ খন্ডহরে বাস করে।
    সাধারণ রূপকথা নয়, বেশ রাজনৈতিক জটিলতাওয়ালা রূপকথা। ঃ-)
  • অপু | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:২৮426024
  • " বারো ভুঁইয়ার ইতিকথা" - বারিদবরণ ঘোষ
  • অপু | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:২৪426023
  • শিবাংশু দার রেকো তপ
    " যদুনাথ সরকার এর রচনা সমগ্র" কিনেছি৷ কী বীভৎস তার সাইজ। লোক কে তাক করে ঠিকঠাক ছুড়তে পারলে তিনি নিশ্চিত ইহলোক ত্যাগ
    করবেন। ।

    শুধু মুঘল পিরিয়ড টা পড়েছি
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:২২426022
  • বারো ভুঁইয়া দের ওপর বইটা কার লেখা? বইয়ের নামই কি "বারো ভুঁইয়া"?
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:১৮426020
  • সন্ধ্যাগোধূলি? কার লেখা? সন্ধ্যা আর গোধূলি একইসঙ্গে? সেই ডবলমণি কেস। রতনমণিকে ডবলমণি বলে ডাকত তার এক বন্ধু। ঃ-)
  • অপু | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:১৮426021
  • আমি দুটো ইন্টারেস্টিং বই কিনলাম আটোজ।

    একটা

    "বারো ভুঁইয়া " দের ওপর।

    আরেক টা
    কানন দেবীর
    জীবনকথা
    " সবারে নমি আমি "।

    ।পড়তে পারিনি
    এখনো
  • | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:১১426019
  • আটোজ, বছর দুয়েক আগে একটা বই পড়েছিলাম। নাম হচ্ছে
    " সন্ধা- গোধূলি"

    লক্ষ্মণ সেনের পতনের সময় ইতিহাস মান্যাতা প্রাপ্ত চরিত্র নিয়ে ঐতিহাসিক উপন্যাস।

    অসাধারণ
    লেগেছিল
    একটা মাঝারি গোছের আওয়ার্ড ও পেয়েছে

    পড়তে পারো। রেকো দিলাম।
  • অপু | ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:০৫426018
  • ঠিক আছে আজ থেকে অপুদা লিখো @ এলেবেলে দা
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০২:০০426017
  • আরে পালরাজা দেবপালের সময় নিয়ে এক ইতিহাস-আশ্রিত কাহিনি পড়তে গিয়ে তো আমি থ! শরৎকালে চারিদিকে দুর্গাপুজোর বাজনা বেজেছে আর শিমূলগাছ নাকি ফুলে ফুলে ভরা, নিচে মাটিও লাল ঝরা ফুলে। (লেখক একটু এও খুঁজে দেখেন নি শিমূলগাছে ফুল কখন ফোটে? )
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:৫০426016
  • এটা সেই শিব্রামীয় বসন্ত রায় কেস দাঁড়াছে। প্রতাপাদিত্যের বাবার নাম কী? সম্ভবতঃ হেমন্ত রায়। কারণ কাকার নাম বসন্ত রায়। ঃ-)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:৪৭426015
  • ও হো। তাহলে আমি অন্য এক ব্যক্তিকে জানতাম। তাঁর পদবী দাশগুপ্ত নাও হতে পারে। কারণ তাঁর কাকা ছিলেন দস্তিদার। (অবশ্য দূরসম্পর্কের কাকা হলে ---)
  • এলেবেলে | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:৪৩426014
  • হ্যাঁ, মানে যদ্দূর মনে পড়ছে। মধ্যে আমার সঙ্গে মেল চালাচালি হয়েছিল, সেই সুবাদে জানি আর কি।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:৪২426012
  • উনি দাশগুপ্ত নাকি? বাপ্পাদিত্যবাবু?
  • এলেবেলে | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:৪২426013
  • *বাপ্পাদিত্য

    এবং ব্রতীনবাবু হুমকি দেওয়ার পর থেকে আমি ব্রতীনবাবু ছাড়া আর কিচ্ছু লিখি না। ব না, বোতিন না, বোতিনদা না, এমনকি সদ্যোজাত অপুও না। কেবল ব্রতীনবাবু।!!!
  • এলেবেলে | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:৩৯426011
  • হ্যাঁ, বড় বি ছোট বি-তে গোল নেই, গোলমালও নেই। বড় বি মানে বাপাদিত্য দাশগুপ্ত। এখন গুরুতে একদম আসেন না। ব্রতীনবাবু ভুল করে বড় বি নিকে লিখেছিলেন। ছোট বি-র নাম জানি না, জানতেও চাই না।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:২৯426010
  • অপু, ওটা টইয়ের লিস্টে তোলা আছে তো! উপরেই।
  • অপু | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:২১426009
  • আটোজ এইসব "বড় দের" ব্যাপার আবার ভাটে কেন?
  • অপু | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:১৩426008
  • আচ্ছা আজ থেকে আমি
    অপু নামে লিখবো

    ব = অপু
  • r2h | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:১২426007
  • কী মুশকিল বড় আই ছোট আই, বড় এস ছোট এস এত বছর ধরে শান্তিপূর্ণ সহাবস্থান করছে, বড় বি আর ছোট বি তে গোল হবে কেন।
  • | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:০৭426006
  • বি দা প্লিজ অন্য নিক নেবে??
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:০০426005
  • গ্যাং রেপিস্টদের বলা হোক, ভয়ানক অপরাধ করার রিস্ক কেন তারা নেয়? নিজেরাই তো নিজেদের জন্য ছিল। চারজন ছেলে যদি থাকে, চারজনে মিলে নিজেরাই নিজেদের এনজয় করতে পারতো নানা কম্বিনেশনে। তাতে অপরাধও নেই, বাসনাতৃপ্তি আছে। সাপও মরে লাঠিও ভাঙে না। উইন উইন। খামোখা বাইরের ঝামেলা আনার কী দরকার?
    নইলে একের পর এক বীভৎস কান্ড ঘটে, আর সমাজশকুন এমনভাবে হামলে পড়ে, যেন খাবার পেয়েছে। মিডিয়াও দায়ী। এমনকি সাহিত্যও দায়ী। বীভৎস জিনিস বিকৃত জিনিসের কারবারে ছেয়ে গেছে, জনরুচি এইসব নেগেটিভিটির দিকে বায়াসড হয়ে গেছে। এমন হামলে পড়ে লোকে এসব খবরে, যে সন্দেহ হয় এরাও এসব থেকে ভাইক্যারিয়াস প্লেজার নেবার চেষ্টা করে। একটা বীভৎস খুন হয়ে গেল, কিন্তু তার চেয়ে শতগুণ গুরুত্ব রেপের। খবরওয়ালারা ওটাকেই হাইলাইট করে।
  • | ০৫ ডিসেম্বর ২০১৯ ০০:২২426004
  • আমি ভুল করে কিছু বার B
    নামে লিখে। Bratin

    লিখতে গিয়ে ভুলে
  • | ০৫ ডিসেম্বর ২০১৯ ০০:১৯426003
  • না না এলেবেলে দা আমি বি দার আগে গুরু তে লিখি
    মোট তিনটে নামে

    ১।ব্রতীন
    ২। ব
    ৩ অপু ( আমার ডাক নাম)

    পুরোনো সব টই
    আমি ব্রতীন নামে লিখতাম
    " হুতোর কাজ" টই দেখো ২০০৯


    ২। তারপরপবই আনার দিমাক দি বাতি জ্বলে
    উঠলো আর আমি লোকে চিনে ফেলবে বলে ব নামে লিখতে শুরু করলাম। যদিও তত দিন এ
    প্রায় সবাই চিনে ফেলেছে

    মাঝে অভিমান করে প্রায় আড়াই তিন বছর গুরু তে লিখিনি।

    ফিরলাম মাস ৩-৪ আগে

    এই হলো গল্প
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৯ ০০:০৪426002
  • উনি তো বাপ্পা। তাই না? মানে B ?
  • এলেবেলে | ০৫ ডিসেম্বর ২০১৯ ০০:০০426001
  • b এবং B আলাদা লোক বলেই জানি। কনফিউশন কাটানোর জন্যই বললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত