এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:১১425730
  • Amit, আপনি সরাসরি একশো আশি ডিগ্রী ঘুরে যাচ্ছেন।আপনি আপনার ৯.৪২এর পোস্ট এ সরাসরি ইন্ডিয়ার সঙ্গে তুলনা করেছেন।বলেছেন অফিসে একটু আধটু ডিসক্রিমিনেশন হয় কিন্তু ইন্ডিয়া তে অনেক বেশি।
    এছাড়াও খাপছাড়া ভাবে বেশ কিছু প্রতিতুলনা এসেছে।
    ইন্ডিয়া সমস্যা কীর্ণ দেশ,ভেদাভেদ প্রচুর কিন্তু ওসব দেশের তুলনায় নাবালক।অন্তত হিস্ট্রি তাই বলে।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:০৮425729
  • যারা বাঙাল-ঘটি বাদানুবাদকে মোবা- ইস্ট আর ইলিশ - চিংড়ি দিয়ে চেনে, তাদের এইসব আলোচনায় মুখ না খোলা উচিত। দেশভাগ পরবর্তি নোংরা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার এইসব চালাকি যেন নিজের গন্ডীর মধ্যেই রাখে।
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:০৭425728

  • এক সেকেন্ড। আমার মনে হচ্ছে এই বিতর্ক টার প্রেমিস টায় গন্ডোগোল। যে কোনো আলোচনাই প্রতিযোগিতা না এটা একটু মনে রাখা দরকার মাইরি।

    প্রথম কথা এক দেশে রেসিজম এর কথা উঠলেই, ওরে বারা তোদের নিজেদের দেশে কি এসব বলার কোন মানে হয় না। মানে চিরকাল এটা হয় কেন তাও বুঝি না। ঘটনা টা কি, যদি দেশে থাকা বিধেশে ঘোরা একজন বলেন, তোদের তো প্রচন্ড রেসিজম, তার মানে তো এটা বলেন না ভাই এই অসম্মানের জন্যই ওদেশে থাকলাম না রে, তোরা থেকে গেলি কম্প্রোমাইজ কইরা। আবার যারা বিদেশে থাকেন, তার ভাবছেন, এই শালা আমায় মাইরি আত্মসম্মান খোয়ানোর কথা বলছে, দি বারা একটু রিজিওনালিজম আর কাস্ট আর কালো ফস্সা নিয়ে গুজে।

    এই ধরণের আলোচনায় লাভ?

    ডিসক্রিমিনেশনের নেচার গুলো আলাদা। রাশ্ট্রের বা রাষ্ট্রের ক্ষমতাশীল অংশের মতামত কে কোন ব্যক্তির রিপ্রেজেন্ট করার দায় নেই এটা মাইরি মনে রাখলেই এই চর্বিত চর্বন আর হয় না।

    একটা আইনের শাসন ওয়ালা দেশের রেসিজম আরেকটা বর্ণ ব্যবস্থার বিচিত্র পারপেচুয়েশনের দেশের অভিজ্ঞতা ইন পিস টাইম ই আলাদা।

    তার উপরে এখনো মোদিজি টাইম। আচ্ছা আচ্ছা ফস্সা লম্বা টিকোলো নাক পুরুষ হয়তো দিল্লী বা গৌহাটি গিয়ে পাতি বাঙালি বলে ক্যাল খেয়ে গেল।

    ভারতীয় প্রাদেশিকতা আর পশ্চিমে ব্যবহৃত রেসিজম শব্দ গুলো আলাদা আলাদা কনটেক্স্ট আলাদা করে ব্যবহার করাই ভালো।

    রাষ্ট্র হিসেবে ভারত গর্ব করতেই পারে, আমরা যেদিন থেকে স্বাধীন, সেদিন থেকে ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজ ছিল, আদিবাসী দের অন্তত অস্ট্রেলিয়া র মত ফ্লোরা ফনা হিসেবে ডিক্লেয়ার করা হয় নি। বা আজ যে নিউজিল্যান্ড, কানাডা, আমেরিকা অস্ট্রেলিয়া এত জ্ঞান দেয় তাদের কলোনিয়াল রেকর্ড তো জঘইন্য। কিন্তু আমার মনে হয় না, অভিজ্ঞতা ট্রেড করার কোন মানে হয়।

    তাছাড়া সময়ের ব্যাপার আছে। ৭০স র ব্রিটেনে লোক্কে যা হ্যাপা পোয়াতে হয়েছে, আমাদের অনেক কেই ২০০০ এর দশকে সে হ্যাপা পোয়াতে হয় নি। আবার ৯/১১ এর পরে হয়তো অনেকের বিচিত্র অভিজ্ঞতা হয়েছে।

    আমার এই ধরনের বিতর্ক বাজে ওয়েস্ট অফ টাইম বলে মনে হয়, কিন্তু সেটা বোঝাতে গিয়ে ঘন্টা খানেক নিলাম বলে আমার কোন কাজ নেই ভাববেন না। সেই আপনাদের উপকার করতে গিয়ে রাত জাগতে হবে ঃ-)))))))
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:০৩425727
  • ইন্ডিয়ার সমস্যা নিয়ে আলোচনা করতে কেউ বারণ করে নি।চোঙা নিয়ে পাঁচ মাথার মোড়ে ফুঁকে বললেও কেউ কিছু বলবে না।মায়াপাতা তে তো আরই নয়।
    তবে কি না আলোচনা টা সর্বদা একপেশে হয়ে যায়।
    দেশে কতো সমস্যা।কতো রকম অবিচার।একটা ঘিন ঘিনে পরিস্থিতি কিন্তু আমার এখানটা কেমন সাফ সুতরো।মলয় পবন বইছে!
    পৃথিবীর যাবতীয় সমস্যার মূল হলো ঘৃণা আর ক্ষমতার লড়াই।
    অবভিয়াসলি,ব্ল্যাক প্রেসিডেন্ট হলেও,তার আচার আচরণ হোয়াইট এলিট হয়ে যায়।পাওয়ার এর ধর্মই তাই।পেতলের কলসি আর মাটির কলসির গপ্পো।
    ওপর ওপর দরদী হওয়া আর প্রকৃত জনসেবা করার মধ্যে বিস্তর পার্থক্য।
    বাংলাদেশী রিফ্যুজি দের পব বাসী যতোটা আপন করে নিয়েছে,গোটা বিশ্বে দৃষ্টান্ত হিসেবে পেশ করা যায়।যেটুকু বাদানুবাদ ওই মোবা- ইস্ট আর ইলিশ - চিংড়ি দিয়েই মোটা মুটি মিটে গেছে।
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:৫৪425726
  • অস্ট্রেলিয়া বা একই ধরণের কোনো দেশে কোথাও কোনো ডিসক্রিমিনেশন নেই, সেটা কে বলে জানি না, আমি অন্তত বলিনা। ইন ফ্যাক্ট দুনিয়াতে এমন কোনো জায়গা আছে জানলে কেও জানাবেন একটু ?

    কিন্তু অন্তত রুলবুক-এ এখন এখানে ওপেনলি নেই, যেটা অনেক দেশেই এখনো আছে। আর কে দিল খোলা, আর কে কাছা খোলা সেটা গুরুর পাওয়া প্রায়ই দেখা যায়। তার তুলনায় না যাওয়াই ভালো মনে হয়। এখানে আমি তো আর কোন দেশের লোকের সার্টিফিকেট দিতে বসে নেই, জাস্ট নিজের অভিজ্ঞতা শেয়ার করছি নিজের চেনা শোনা ছোট সার্কলে এ। আর হ্যা, অস্ট্রেলিয়াও রোহিঙ্গা রেফিউজি নিয়েছে। প্রায় ১০,০০০ গত বছর।

    আর কিল খেয়ে কিল চুরি এসব ভাটের কথা যারা বলেন, তারা অনেকেই নিজে বেশ কিছুদিন হয়তো বিদেশে কাটিয়ে এসেছেন, সুতরাং ওসব জাস্ট কথার কথা বলেই ধরে নিচ্ছি। নাহলে জাস্ট নিজের হিপোক্রেসি টাই সামনে এসে যায়। আপনি আচরি ধর্ম বলে কি একটা যেন বলে না ?

    আর বিদেশের কিছু খারাপ থাকলে সেটা নিয়ে নিজের দেশের সমস্ত ডিসক্রিমিনেশন কে জাস্টিফাই করা, সেটাও হিপোক্রেসি ছাড়া আর কিছু নয়। এ যেন "চোর ধরতে পারে না, পকেটমার ধরতে এসেছে" র মতো কথা। আমাদের যেটা খারাপ, সেটা সোজাসুজি ভাবেই খারাপ। অন্যের খারাপ বলে সেটা ভালো হয়ে যায়না। আর আবার বলে দি, এসব রিলেটিভ মাপার কোনো স্কেল আছে বলে কেও জানলে জানাবেন। অ্যাবস্ট্রাক্ট কিছু নিয়ে তর্ক হয়না।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:৪০425725
  • আমি বাঙাল বাড়ির ছেলে। তার উপরে আবার লিবারল। ইমিগ্র্যান্ট আর রিফিউজিদের প্রতি আমার সফট কর্ণার থাকাটা স্বাভাবিক।

    "fraternity feeling" এইটা ডিপেন্ড করে লোকেশানের উপর। মনে করুন ক্যালিফোর্নিয়াতে একজন ভারতীয়ও অন্য ভারতীয়কে সহ্য করতে নাও পারে, কারণ এত ভারতীয় সেখানে। আলাদা কোনও ফিলিংস নাও আসতে পারে। আবার আমার শহরে আমি একজন কালো ছেলেকে দেখেও ভরসা পাই, দুজন মাথা নেড়ে দুজনকে রেকগনাইজ করি।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:৩৪425723
  • ইন্ডিয়া তে সমস্যা নেই এটা মোদীর মতন লোক বলে নি,তো আমি কুতো মনুষ্য।!
    তবে কিনা কথা হচ্ছিল অস্ট্রেলিয়ানরা, খুব দিলখোলা পরোপকারী ব্যক্তি আর ওদের দেশের সমস্যা গুলো ইন্ডিয়ার তুলনায় নস্যি,তাই এতো উদাহরণ দেখাতে হলো।
    বহু লোক, কিল খেয়ে কিল চুরি করে বলে এতো কথার অবতারণা!
    এরাই কথায় কথায়,ওদের দেশে ডিসক্রিমিনেশন নেই কিন্তু ভারতে কতো প্রাদেশিকতা,কতো কালার সমস্যা এই নিয়ে প্রবন্ধ ফাঁদ তে বসে।
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:৩৪425724
  • @এস আপনি নিশ্চয় করেন। কিন্তু অনেকে করেনা। উচ্চশিক্ষিত, পাশ্চাত্য ডিগ্রীধারী ভারতীয়রা নিজেদের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করাটা কল্পনায় আনতে পারেনা। এদের অনেকের কাছেই শুনতে 'কলকাতাটা বাংলাদেশীতে ভরে যাচ্ছে।' তারাও তো অ্যামেরিকা ভরিয়া দিচ্ছে!

    আর @এস এম-দা, কৃষ্ণাঙ্গদের নিজেদের মধ্যেও নানা রাজনীতি আছে। Franz Fanon 'Black skin white mask' এ দেখিয়েছেন যেসব কৃষ্ণাঙ্গ খুব উচ্চপ্রতিষ্ঠিত হয়ে গেছেন তারা তাদের স্বজাতির অধিকার লড়াই থেকে সরে গেছে। তারা নিজেরদের শ্বেতাঙ্গদের পর্যায়ভুক্ত মনে করে।

    Ama Ata Aidoo' র উপন্যাস ও গল্পগুলোর বিষয় ছিল অ্যাফ্রিকানদের মধ্যেও (অ্যাফ্রিকায়) প্রতিষ্ঠিত মানুষরা এবং পলিটিক্যালি প্রিভিলেজডরা শ্বেতাঙ্গদের সঙ্গে অনেক বেশী ওঠা বসা করতে পছন্দ করে, নিজেদের লোকেদের সঙ্গে নয়। Aidoo র বক্তব্য ছিল অ্যাফ্রিকানরা কি ভাবে black outside, white inside হয়ে যাচ্ছে পোশাকে, সাজে, এটিকেট ইত্যাদিতে।

    ইংরেজির জন্যে বহু অ্যাফ্রিকান ভাষা বিলুপ্ত হয়ে যায়।

    আমার খুব জানতে ইচ্ছে করে অ্যাফ্রিকা থেকে যেসব অ্যাফ্রিকানরা যুক্তরাষ্ট্রে পড়তে ও পরে চাকরী করতে যায় তাদের সঙ্গে অ্যাফ্রো- অ্যামেরিকানদের সম্পর্ক কেমন হয়? কোনোfraternity feeling বোধ করে কি?
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:৩৩425722
  • বাংলাদেশ সাড়ে ৭ লক্ষ রিফিউজি নিয়েছে।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:৩১425721
  • আম্রিগাতে নেটিভদের সর্বনাশ করা, কালোদের উপর অত্যাচার, সেগ্রিগেশান, এমনকি এখনও গুচ্ছের ডিসক্রিমিনেশান/রেসিজম আছে। তাই নিজের দেশের সমস্যাগুলো নিয়ে কথা বলা যাবেনা, এরকম মনে করিনা।
  • র২হ | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:৩০425720
  • আমেরিকা নিচ্ছে তো রোহিঙ্গা রিফিউজি। আমার স্ত্রী রিফিউজি রিহ্যাব নিয়ে কাজ করে, ওদের প্রচুর রোহিঙ্গা ক্লায়েন্ট।
    এবার সংখ্যাটা কয়েক লাখ কিনা জানি না।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:২৭425719
  • রোহিঙ্গা দের বিষয়ে আমি ও খুব দরদী।যেহেতু ইন্ডিয়ায় খাদ্য ও কর্ম সমস্যা প্রবল,তাই কয়েক লাখ রোহিঙ্গা কে দরদী উন্নত দেশ গুলো গ্রহণ করলে বেশ হয়।
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:১৫425718
  • তাহলে নিজেই স্বীকার করে নিলেন যে ইন্ডিয়া তে জাত পাতের সমস্যা পুরো মাত্রায় আছে। এবার জাত পাত আর কালার ডিসক্রিমিনেশন এর মধ্যে কোনটা বেশি খারাপ, কোনটা কম খারাপ - সেটা মাপার কোনো স্কেল আমার অন্তত জানা নেই। আপনার জানা থাকলে সেটা আপনার ব্যাপার। অ্যাবস্ট্রাক্ট কোনো স্কেল তর্কের বিন্দুমাত্র ইচ্ছে নেই।

    আর হ্যা, অস্ট্রেলিয়ান দের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আমি এখানে বসে নেই। আমি শুধু আমার সাথে যেসব সাদা দের যোগাযোগ আছে, অফিসে এ হোক বা আমার প্রতিবেশী রা, তাদের কথাই বলতে পারি। জেনেরালিজাসন করা আমার পোষায় না। ডাইরেক্ট তাদের থেকে আমি অন্তত কোনো ডিসক্রিমিনেশন বা বাজে ব্যবহার ফেস করি নি কখনো। এখানে অফিস পলিসি তে কোনো রকম ডিস্ক্রিমিনেশন করা হয়নি, যেটা মিডল ইস্ট এ অফিসিয়ালি করা হতো। ওখানে পরিষ্কার ভিসায় লেখা থাকতো ১স্ট কান্ট্রি (আরব দেশ গুলো) না ২ন্ড কান্ট্রি (USA / ইউরোপ/ কানাডা/ অস্ট্রেলিয়া এটিসি) না ৩র্ড কান্ট্রি ন্যাশনালস (ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এটিসি )। তার ওপর বেস করে মাইনে, পার্কস সব কিছু differentiate করা হতো। অস্ট্রেলিয়া তে সেটা হতে দেখিনি এখনো। আমার থেকে বেশ কয়েকটা লোকাল অস্ট্রেলিয়ান কম মাইনে পায় একই অফিস এ। আবার তার মানে যে কোনো জায়গায় সেটা হয়না, সেটা বলা ও আমার পক্ষে সম্ভব নয়। দরকারও নেই।

    এদের অনেকেই তাদের আবরিজিনইন্স দের কিলিং হিস্ট্রি নিয়ে লজ্জিত, সেটা সোজাসুজি আমাকে বলে। সেই সব সাবজেক্ট এলে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে না। এবার ১০০-১৫০ বছর আগে এদের পূর্বপুরুষ যা করে গেছে, তার জন্যে এদেরকে কেও ফাঁসিতে ছড়াতে চাইলে সেটা তার সমস্যা, আমার নয়। আমি কারোর সাথে আলাপ হলে মেনলি কাজ বা কনটেম্পোরারি ইসু নিয়ে আলোচনা করি, তার চোদ্দ পুরুষের পাপের ইতিহাস নিয়ে নয়।

    আর হ্যা, এতো কথা যখন এলোই, তখন এটাও বলে দি যে ২০০৯ তে তখন কার অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ওপেন ক্ষমা চেয়েছিলেন সেই আবরিজিনেস হত্যার ইতিহাসের জন্যে, যেটা এখনো UK জালিনওয়ালাবাগের জন্যে চায়নি। হ্যা, লোকে জিগেশ করে আমি ইন্ডিয়ান কি না, তারপর কাজের কথা হয় সোজাসুজি। কেও অন্তত মুখের ওপর বলেনি যে ইন্ডিয়ান বলে আমার স্কিল লেভেল কম। এবার আমার পেছনে বা নিজের বাড়িতে, নিজের সার্কলে এ কে কি বলে, সেটা দেখা আমার কাজ নয়। আমি সামনে যেটা দেখি শুধু সেটা নিয়ে ই মন্তব্য করবো।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:১০425717
  • কোন উত্তরই হলো না।আম্রিকায় সাদা কালোর অত্যাচার এর ইতিহাস কয়েক শ বছরের। এখনও চলছে,তুই কালো আর আমি সাদা।আঙ্কল টমস কেবিন পড়লে বোঝা যাবে।
    রেড ইন্ডিয়ান দের নিয়ে তো কোন হেল দোল নেই।ওরা হলো গিয়ে রেয়ার স্পিসিস।
    এগুলোর সঙ্গে ভারতের কালার ডিসক্রিমিনেশন এর তুলনা হয়!?
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:০৯425716
  • এসএম দা
    এক-তলায় এসেছিলাম। চশমা ছিল না
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:০৪425715
  • আম্রিগাতে আমার ক্ষেত্রে সমস্যাটা একটু অন্যরকমের। গ্রীন কার্ড না থাকাটা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। নইলে ইন্ডিয়ান বলে কাজে নেবনা, এরকম কেস খুব কম হয়েছে। আম্রিগায় অন্তত যেসব কোম্পানিরা আমাকে ইন্টারভিউ নিয়েছে, ইন্ডিয়ায় ভাবতেও পারতাম না।

    রোহিঙ্গাদের বিষয়ে আমি অন্তত খুব দরদী মনভাব পোষণ করি।
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ১২:০১425714
  • @sm ঠিক কথাই বলেছেন। সব দেশে সে দেশের দেশজ লোকজনদের অবস্থা খুব খারাপ। অ্যামেরিকায় নেটিভ অ্যামেরিকানরা, অস্ট্রেলিয়ায় অ্যাব ওরিজিনালসদের। আমাদের দেশে আদিবাসীরা।

    হোয়াইট কালার জবে যারা ইউরোপ, অ্যামেরিকায় আছে এবং ইমিগ্রেশন রিলেটেড সমস্যা ফেস করন তারা কি রোহিঙ্গাদের বিষয়ে খুব দরদী মনভাব পোষণ করে?
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৫৯425713
  • সাদারা ভারতীয়দের গায়ের রঙের জন্য ডিসক্রিমিনেট করাটা যতটা অসহনীয়, তার থেকেও অনেক বেশি অসহনীয় যখন এক ভারতীয় অন্যকে গায়ের রঙের জন্য ডিসক্রিমিনেট করে। মনে করুন আপনি কোনও সাদা কমিউনিটিতে বাড়ি পাচ্ছেন না কারণ আপনি ইন্ডিয়ান। আর দেশে আপনি ফ্ল্যাট পাচ্ছেন না কারণ আপনি বাঙালী। দুটই বাজে, কিন্তু নিজের দেশেই ডিসক্রিমিনেট হওয়াটা সহ্যের অতীত।

    গায়ের রঙ শুধু মেয়েদের নয়, ছেলেদের মধ্যেও এখন ফেয়ারনেস ক্রীমের বিশাল ব্যবসা। মুম্বাইয়ের সেলুন গুলোতে উইকেন্ডে বিকেল বেলায় গেলে দেখবেন একগাদা ছেলেরা ব্লিচিং, ফেসিয়াল করাচ্ছে।

    আমাকে ব্যাঙ্গালোরে কাস্ট নিয়ে বোধয় খুব বেশি কেউ জিগায়নি। আম্রিগাতেও ইন্ডিয়ান কিনা খুব খুব কম লোক জিগ্যেস করেছে। যারাও করেছে, বেশিরভাগই ইমিগ্র্যান্ট। আমার ধারণা ইন্ডিয়াতে লোকে আমাকে দেখে বা নাম শুনেই আন্দাজ করতো। আম্রিগাতে আমি কোত্থেকে সে নিয়ে খুবেকটা কেউ ইন্টারেস্টেড নয়।
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৫৪425711
  • আচ্ছা, ব্রাহ্মণ, কায়স্থ, বদ্যির মধ্যে তফাতটা কি? জানিনা বলে জিজ্ঞেস করছি।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৫৪425712
  • ব্রতীন এর আগের পোস্টের বানান এর সমস্যা তো ইন্ডিয়ার অর্থনৈতিক সমিস্যের থেকে বেশি লাগছে।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৫২425710
  • এটুকু উত্তর দেবার ক্ষমতা না থাকলে, আমি ই দিচ্ছি।এক্ষেত্রে দক্ষিণ ভারতে, কাস্ট আগে আসবে কালার এর থেকে।
    অর্থাৎ সমস্যার র্যাংকিং করলে,
    এক, আসবে জাতপাত সমস্যা।
    দুই, কাস্ট সমস্যা।
    তিন, কালার সমস্যা।
    এবার বলুন এই উত্তর পেয়ে আপনার কি সুবিধা হলো?
    আর দিলখোলা অস্ট্রেলিয়ান দের স্থানীয় নেটিভ বা এবরিজিন দের ওপর চমৎকার ব্যাভার এর আর কি কি নমুনা বা নিদর্শন দেখতে পেলেন?
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৫১425709
  • ভেরি সরি অমিগ। আসলে আমি ছড়িয়েছি

    এখানে অমিতাভ
    নামে একজন লেখেন তিনি অরম্য দা আর গিরির সিনিয়াট জমগানকে মাৃ ধরেই ডাকেন।

    আমি ভেবেছি অমিত = অমিতাভ

    ব্যাড অ্যাসাম্পশন।
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৪৬425708
  • আপনি নিজেই লিখেছেন "উত্তরটা অনুমেয়"।

    এটাই কি স্বাভাবিক নয় যে আপনি নিজের উত্তরটা আগে দেবেন এখানে -? তারপর অন্যেরা সেটা নিয়ে তর্ক করতেই পারে।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৪১425707
  • আপনার উত্তরটা বলুন।আমার ধারণার সঙ্গে মিলছে কি না এক্ষুনি জানাচ্ছি।
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৩৯425706
  • এসম বলেছেন:

    "তর্ক টা অন্য দিকে যাচ্ছে।ইন্ডিয়ার কথা ধরি।তামিল ব্রাক্ষন কাকে অগ্রাধিকার দেবে?কালো তামিল ব্রাক্ষন মেয়ে নাকি কায়স্থ ফর্সা পাত্রী? উত্তর অনুমেয়।"

    আপনার নিজের প্রশ্নের উত্তরে আপনার নিজের অনুমান টা কি এখানে দেওয়া যাবে ?
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৩৮425705
  • বিদেশে গেলে লোকজন প্রথম ও শেষ প্রশ্ন করে।আর ইউ ইন্ডিয়ান?
    কেন করে?
    উত্তর জেনে তাদের কি সুবিধে হয়?
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৩৫425704
  • দক্ষিণ ভারতে আমার নিজের আট বছরের অভিজ্ঞতা: লোকের সাথে আলাপ হলে প্রথমে নাম, তারপর কোথায় কাজ করে, এসবের পরে তৃতীয় কোশ্নো টাই আসে কোন কাস্ট। একদম ইয়ার্কি না মেরে বলছি, বহুবার হয়েছে আমার সাথে ঠিক এই সিকোয়েন্স এ।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:৩০425703
  • তর্ক টা অন্য দিকে যাচ্ছে।ইন্ডিয়ার কথা ধরি।তামিল ব্রাক্ষন কাকে অগ্রাধিকার দেবে?কালো তামিল ব্রাক্ষন মেয়ে নাকি কায়স্থ ফর্সা পাত্রী?উত্তর অনুমেয়।
    দুই,কালার প্রেজুডিস ইন্ডিয়া তে রয়েছে।কিন্তু উদাহরণ হিসাবে কেন শুধুই কালো মেয়ের কথা এলো?
    কিন্তু আম্রিকা বা উত্তর ইওরোপ বা সাউথ আফ্রিকায় তো এটা স্ত্রী পুরুষ নির্বিশেষে কালো মানুষ দের সমস্যা।এতটাই প্রগাঢ়,যে বাদামি চামড়ার ইন্ডিয়ান বা অন্যান্য এশীয় দের ও একই ভাবে ট্রিট করা হয়েছে বা হচ্ছে।অবশ্যই এর সঙ্গে ভারতের অভ্যন্তরীণ সমস্যার তুলনা করা বাতুলতা বৈকি?
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:২২425702
  • একক বাবুর এক্সপিরিয়েন্স কি দক্ষীন ভারতে?
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৯ ১১:০২425701
  • অবস্সৈ ব্লীচিঙ্গ এজেন্ট এর বিরাট মার্কেট। আপ্নার ওব্সার্ভেশন সঠিক।

    ধরুন, কাস্ট - রিলিজিঅন সবকিছু বক্স এ টিক পড়ে জাওআর পর, লোকে ফর্সা কি না সেদিকে ঝুন্কছে।

    এই সন্খ্যা টা বিশাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত