এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ০১:৩৫425640
  • এমন বললেন যেন বিনি পয়সা দিয়েছে।
    রিভাইজড এস্টিমেটঃ ৫০+৫০+১০০+১০০+৫০+৫০=৪০০/-
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ০১:৩৩425639
  • মাটন+ মাছ+ গলদা চিংড়ি =২৫০ ?

    ধম্মে সইবে!!
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ০১:৩১425638
  • আমরা পাক্কা ঘটস।

    আমরা বোধহয়
    সুযোগ
    পেলেই খাই অরিন দা।

    কিন্তু ওই নিয়ম টা সত্যি জানি না।কাল কনফার্ম করবো
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ০১:২৪425637
  • ২৫০?
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ০১:২৩425636
  • আচ্ছা পার প্লেট কত
    পড়েছে বলো / বলুন তো? ফু্ল কাটারিং।

    কিন্তু মনে রাখবেন গ্রামেে।
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ০১:২১425635
  • মাটন আর চিংড়ি অসাধারণ বানিয়েছি ক
    অরিন দা।
    মানে কাই কাই মাটন!! নো
    ঝোল
    আর আমার চাটনি টা
  • Arin Basu | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:৪৩425634
  • @ব এর খাবারের তালিকায় 'মাটন' দেখলাম, মশাই যাকে বলে ভূরিভোজ! আমার কেন যেন ধারণা ছিল বাঙালীদের মধ্যে বিশেষ করে অন্নপ্রাশনের পরিবেশিত খাবারের তালিকায় মাংস থাকে না। সেটা মনে হয় ভুল।
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:২৭425633
  • আজ @T বাবু, দিদির হেল্প লাইন নম্বর দিলেন। সত্যি কত আস্থা ও বিশ্বাস। ঃ))))))
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:২৫425632
  • খাবার বলুন আর খাওয়া, তাকে নাউন থেকে ভার্ব হতেই হবে। নইলে মূল্যহীন।
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:২২425631
  • আপনি 'গুরু'র নির্মোহ ব স্পেশালিস্ট। যাকে বলে পাকা স্থান ওটা আপনার।

    বাঙালরা ঘটিদের থেকে খাওয়ার ব্যাপারে অনেক উদার। ঃ-)

    এ উক্তিতে যুদ্ধ লাগলে কিছু করার নেই।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:২১425630
  • অনেক ধন্যবাদ অরিন। মিল্কি ওয়ের সত্যিকার সমৃদ্ধ চেহারাটা দক্ষিণ গোলার্ধ থেকেই ধরা পড়ে ভালো। উত্তর থেকে অত ভালো ভিউ পাওয়া যায় না।
  • এলেবেলে | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:১৯425627
  • 'খাবার' বিশেষ্য, 'খাওয়া' ক্রিয়া। অবিশ্যি এলিট সাউথ পয়েন্ট এসবের তোয়াক্কা করেন বলে মনে হয় না।
  • অরিন | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:১৯425628
  • @Atoz, @অরণ্য, ভালো বললেন। পেলোরাস জ্যাক রীতিমতন যাকে বলে রূপকথার ডলফিন। তবে এরকম দু চারটে ভারি মিশুকে প্রাণীর মাঝেমধ্যেই দেখা মেলে। মাস ছয়েক আগে অকল্যাণ্ডের দিকে জনৈক শুশুক যখন তখন লোকের বাড়ির ব্যাকইয়ারডে চলে আসত। @atoz এর আকাশ দেখার প্রসঙ্গে, আমি প্রথম ভালো করে ছায়াপথ দেখি এখানে আসার পর। নির্মেঘ রাতে সে যে কি অপার্থিব সুন্দর এক দৃশ্য, বলে/লিখে বোঝানো অসম্ভব। তার চেয়ে বরং আমাদের বাড়ির কাছে তোলা আকাশের ছবি দেখাই,
    http://ekanttakephotos.com/img_0592-edit/
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:১৯425629
  • এইটা একটা তুমুল অনুপ্রাস হবে। "ব য়ের নির্মোহ ব" ঃ-)
  • এলেবেলে | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:১৮425626
  • *শয্যাত্যাগ করেন না

    @অর্জুন, খাওয়ার ব্যাপারে আপনি কৃপণ লোকজনদের থেকে দূরে থাকেন আর আমি খাওয়ানোর ব্যাপারে।
  • এলেবেলে | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:১৬425624
  • যিনি ফেলাট কিনতে চান খাওয়ার কথা ভেবে, যিনি লম্বা ফর্দ দ্যান নেমন্তন্ন বাড়ির, যিনি কথায় কথায় জিলিপি একা একা সাঁটান এবং সকাল সাড়ে ন'টার আগে শয্যাত্যাগ করেন তাঁর তুল্য মনিস্যি সারা বাংলায় নেই হে অর্জুন। মনীষী তালিকায় আরেকটা নাম বাড়ল এবং আমার খাটনি বৃদ্ধি পেল। আবার একটা নির্মোহ ব লেখার চাপ!
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:১৬425625
  • খাবার ব্যাপারে কৃপণ লোকজনদের থেকে আমিও কিঞ্চিৎ দূরে থাকি।ঃ))
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:১৫425623
  • মহাশ্বেতা দেবী খুব খেতে ভালবাসতেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কারো বাড়ি গিয়ে খাওয়া না জমলে তার সঙ্গে বেশী মিশতেন চাইতেন না।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:১২425622
  • সবাই না। তারাশঙ্কর শুধু চা খেতেন। মহাশ্বেতা খাবারদাবারের উল্লেখই করতেন না। ঃ-)
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:১০425621
  • সব মনীষীরাই খাদ্য রসিক ছিলেন বলে শুনি।
  • Atoz | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৩425620
  • তোমার মেনুর চিপ্স আর আইসক্রীম ছাড়া আর সবই মনে হয় রামমোহনের আমলেও পাওয়া যেত।চিপ্স আর আইসক্রীম পরবর্তীকালের আবিষ্কার।
  • Atoz | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪২425619
  • আরে ব্রতীন, এ তো প্রায় রামমোহনের মেনু!!!! খুবই চমৎকার!!!! ঃ-)
    রামমোহন রায়ও শোনা যায় খুবই খাদ্যরসিক ব্যক্তি ছিলেন।
  • Atoz | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪১425618
  • ব্রতীন, তোমার পোস্ট পড়ে একটা গল্প মনে পড়ল। এক বৃদ্ধ লোক কানে কম শুনতেন। তো তাকে একজন কী একটা অনুরোধ করছেন। তিনি ভালোমতন শুনতে না পেয়ে বললেন, "কী বলিলে? বাটীতে আহার করিব না? তোমার বাড়িতে নেমন্তন্ন? " ঃ-)
  • | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৯425617
  • মেনুটা শোনো

    বাসমতী রাইস
    ঘি
    চিপস
    শাকভাজা
    ডাল
    ছানার কোপ্তা
    মাছের কালিয়া
    চিংড়ি র মালাইকারী
    মাটন
    আমের চাটনি
    পাঁপড়
    পায়েস
    রাজভোগ
    কালাকাঁদ
    আইসক্রিম

    পান
  • | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৪425616
  • আজকে তো নেমোতন্নো ছিল আটোজ। রামনগরে।

    রাধানগর র আগের গ্রাম,
    যেখানে রামমোহন জন্মছিলেন
  • Atoz | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:২৮425615
  • ব্রতীন, আজ বাজারে সব কিছু পেলে?
  • Atoz | ০১ ডিসেম্বর ২০১৯ ২২:৪২425614
  • পোলোরাস জ্যাক বলে একটা ডলফিন আছে (মানে ছিল), নৌকো নিয়ে সমুদ্রে বেরোলে তার আত্মীয়স্বজনেরা মানে এই নাতিপুতিরা আর কি, এসে দেখা করে যাবে। মাঝে মাঝে পিঠে নিয়ে সাগরে ঘুরিয়ে দেখাবে। অতি অপূর্ব জায়্গা।
  • Atoz | ০১ ডিসেম্বর ২০১৯ ২২:৩৯425613
  • নিউজীল্যান্ড !!!!! নিউজীল্যান্ড!!!!!!। চেষ্টা করতে হবে ওখানেই যেতে। আহা, প্রধানমন্ত্রী কাজের শেষে বাড়ি যাবার পথে বাজারে সব্জি কিনবেন, আমিও পাশে পাশে কিনবো, আহ, আহ! ঃ-) বিকেলের অবসরে সমুদ্রের তীরে হাঁটবো আর গান গাইবো, "কী আনন্দ কী আনন্দ কী আনন্দ/ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ।" রাত্রি হয়ে এলে তারাগুলো ফুটবে, সমস্ত নক্ষত্রমন্ডল উল্টানো(দক্ষিণ গোলার্ধ কিনা! ), আকাশে দক্ষিণ ধ্রুববিন্দু। অপূর্ব। আর থাকবে ছায়াপথের অপূর্ব রূপ, সঙ্গে দুই দুইখান স্যাটেলাইট গ্যালাক্সি, লার্জ আর স্মল ম্যাগেলানিক ক্লাউড (কেবল দক্ষিণ গোলার্ধ থেকেই দৃশ্যমান), উপরি পাওনা।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১৯ ২১:৫৪425612
  • ঈশেন আছো?

    কটা কথা ছিলো....
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১৯ ২১:৪১425611
  • যা শালা আমি তো " ব" নামে লিখি - ব্রতীন

    ব্রতীন ইজ মানেটা কী?

    বোধি দা ট মাইরি টোটাল ঃ) ঃ)

    অন্য জন বি নমে লেখেন। উনি সিনিয়ার। বি দা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত