এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩০ নভেম্বর ২০১৯ ২৩:২২425550
  • অর্জুন আজ দু ঘন্টা দারুন কাটালাম
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ২৩:১৯425549
  • * তাই এই ধরণের ঘটনা নিয়ত ঘটছে।

    রাগ করার কোনো প্রশ্নই নেই। আমি আপনাকে সব সময়েই 'আপনি' বলি।
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ২৩:১৮425548
  • ২০১৭-র মানবাধিকার-সংক্রান্ত সমীক্ষায় দেখা গিয়েছিল, সমকামীদের ৯৮ শতাংশই তাঁদের কথা বলার পরে ঘরছাড়া হয়। ২০১৪-র নালসা বিচারে তাঁদের অস্তিত্বের স্বীকৃতি এবং ২০১৮ তে ৩৭৭ ধারা অপরাধের তকমামুক্ত হলেও সমকামীদের বিষয়ে ভুল ধারণা এবং বিদ্বেষ সমাজে নানা স্তরে বহাল।

    তাই

    https://www.anandabazar.com/calcutta/allegation-against-father-to-beat-his-homosexual-son-in-barasat-1.1074584
  • | ৩০ নভেম্বর ২০১৯ ২৩:১৫425547
  • আর আনি
    পিটি দা, এসএম দা, এস অর্জুন, এলেবেলে দা সব কটা কে গুছিয়ে পেটাবো। দিনরাত কাজকর্ম
    নেই খালি রাজনীতি নিয়ে আলোচনা করছে!

    কেন রে বাবা
    " টপিক কি কম পড়িয়াছে!!?"
  • | ৩০ নভেম্বর ২০১৯ ২৩:০৯425546
  • ব্যাস অর্জুন খচে গেল। আমাকপ আপনি বলছে
  • | ৩০ নভেম্বর ২০১৯ ২৩:০৭425545
  • অর্জুন ফাস্ট্
    প্যারা টা
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ২৩:০৬425544
  • কলকাতায় থাকলে DIALOGUES (Kolkata INternational LGBT Film Festival) এ প্রতি বছর যাই। গতকাল কিছুক্ষণের জন্যে গেছিলাম। আজ গেলাম। কাল যেতে পারি। আগে ম্যাক্সমুলারে স্থান সমস্যা হত, গত তিন বছর 'বসুশ্রী' তে সে সমস্যা নেই।
  • | ৩০ নভেম্বর ২০১৯ ২৩:০৫425543
  • কী সাঙ্ঘাতিক বি দা।

    আর হবে নাই বা কেন।

    ১২০০ গরুর জন্য ত্রিস্তরবিশিষ্ট
    জ্যাকেট কেনা হচ্ছে।
    ষাঁড় দের জন্য
    একস্তরীয় গরুদের
    দ্বিস্তরীয় আর বাছুর দের ত্রিস্তরীয় জ্যাকেট এর
    অর্ডার চলে গেছে।

    কেথায় বলুন তো? নো পয়েন্ট ফর কারেক্ট আনসাার!!
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ২৩:০৩425542
  • @পিটি, মাপ চাইবার কোনো কারণই নেই। অনলাইনে আড্ডা দেওয়ার একটা সমস্যা হল, আমরা কেউ কাউকে দেখতে পাইনা। অক্ষরের মাধ্যমে ভাব প্রকাশ। সেটায় সমস্যা হয়। কে কোন মুডে কথাটা বলছেন সেটা বুঝতে ভুল হয়। আমি, আপনি এখনো পরিচিত নই। অনেক বছর আড্ডা দেওয়ার পরে বুঝতে সুবিধে হয়। এলেবেলে'কে চিনি বলে একমাত্র তার টা ঠাওর করতে পারি। ঃ)) বা ঃ-P চিহ্নগুলো ভরসা হলেও অনেক সময়েই কাজে দেয়না।

    অ্যানি ওয়ে আমার এই বিষয়টা নয়া নিয়ে কথা বলতে একদম ভাল লাগছেনা। এটার এখানেই ইতি।

    @ ব, প্রতিবাদ করতেই পারেন কিন্তু ঐ মেসেজে কয়েকটি বাক্যের মধ্যে কোনটায় প্রতিবাদ করলেন?
  • | ৩০ নভেম্বর ২০১৯ ২২:৫৭425541
  • এস এম দা আর এলেবেলে দা আছো নাকি?
  • | ৩০ নভেম্বর ২০১৯ ২২:৫৬425540
  • ওহে আটোজ
  • দেব | ৩০ নভেম্বর ২০১৯ ২২:১৫425539
  • কলকাতায় এলজিবিটি ফিল্ম ফেস্টিভেল কি কেউ দেখছে?
  • Bratin | ৩০ নভেম্বর ২০১৯ ২১:২৩425538
  • অর্জুন র ১২ঃ৫৩ পোস্ট এর তীব্র প্রতিবাদ জনলম।

    আমি নিশ্চিত এতে আমার আর অর্জুন র বন্ধুত অটুট থকবে। প্রতিবাদ এক্দম এই এই উক্তি র
  • b | ৩০ নভেম্বর ২০১৯ ২১:০০425537
  • ব্যাঙ্গালোরে যাঁরা থাকেন, যাবেন না? আই আই এম-এ হচ্চে।

    From: Purohit, Poonam [email protected]
    Sent: 29 November 2019 16:32
    To: Behari, Subbanna [email protected]
    Cc: Jayadev, M [email protected]
    Subject: Seminar-Rama Rajya for Modern Governance- December 3, between 2:30pm and 5:30pm

    Respected Sir:
    We are organising a seminar on 'Rama Rajya for Modern Governance,' on December 3, at the IIMB auditorium between 2:30 pm and 5:30 pm. We would like to invite all the members of IIMB to attend this seminar. Kindly share this information with everyone. Also, we are expecting 100-120 people from outside IIMB. Please allow them to attend this program after security check.

    I have attached the seminar agenda.

    You may kindly look up 'Onward March to Rama Rajya' for more details on the campaign.

    Sincerely,
    Poonam Purohit
  • sm | ৩০ নভেম্বর ২০১৯ ১৮:৩৮425536
  • চালকের আসনে ভারত! ইদিকে খেলা হইতেসে অস্ট্রেলিয়া আর পাকিস্তান এর সঙ্গে।
  • PT | ৩০ নভেম্বর ২০১৯ ১৫:১৫425534
  • @অর্জুন
    ছাগল শব্দটি বিপথগামী ও বালখিল্য ভোটারদের উদ্দেশ্যে উচ্চারিত। ওটা ফ্যাসিস্ট, লুম্পেন, নবকং (বা তাদের সমর্থক) অথবা নিছক মদ-মাংস দিয়ে কেনা যায় এমন মানুষের সমতুল্য ভাবতে পারেন।
    ("মানুষ কখন ভেড়া হয় জান্তি পার না ......" কোন একটি নাটকের গান ছিল)।

    আপনার দাদুর কাছে মাপ চাইলাম। কিন্তু রাজনীতির জ্যোতি বসুর আলোচনাতে এই ঘটনার উল্লেখ না করলেই পারতেন। ঐ ঘটনার উল্লেখে আপনার দাদুর রাজনৈতিক অবস্থানের চাইতেও আপনার ব্যক্তিগত বিরাগ বেশী প্রকটিত ছিল।

    জ্যোতি বসুর সঙ্গে সম্ভব্তঃ ফিরোজ গান্ধীরও বন্ধুত্ব ছিল।

    ভারতের কমুনিস্ট আন্দোলনের ইতিহাস লেখার ন্যূনতম যোগ্যতাও আমার নেই।
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ১৪:৩২425533
  • এটা তর্ক করবারই প্লাটফর্ম। 'এখানে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আসিনা।' সেটাই তো হওয়া দরকার। কিন্তু মতে না মিললেই তাকে 'ছাগল' এবং অন্যের 'মান' নিয়ে যে প্রশ্ন তুলে যান সেটা কি 'হেয়' করার মধ্যে পড়েনা ?

    'তাই সম্প্রতি আমার পিতৃদেবকে যিনি গাল দিয়েছিলেন তাঁকে সেই ভাষার উত্তরে কোন প্রতিআক্রমণ করিনি।' মাপ করবেন আমি এই ঘটনাটা সম্পর্কে অবহিত নই। যদি করে থাকেন অন্যায় করেছেন। কিন্তু তাহলে এটাও বলি আমার দাদু পেপারে জ্যোতি বসুর ছবি থাকলে লাঠি দিয়ে তা ঠেলে দিতেন, সেটা মনে রেখেও কিন্তু অপ্রাসঙ্গিক ভাবে খোঁচা দিয়েছিলেন।

    অ্যানি ওয়ে, অ্যান্টি- প্রো সব সময়েই আছে, থাকবে কিন্তু সেটার জন্যে ইতিহাসচর্চা, আলোচনা আটকে থাকতে পারেনা। ভুল তথ্য, বিশ্লেষণ থাকলে প্রয়োজন মত কাউন্টার করা হবে। আমি তো অনেকদিন থেকেই বলেছি কমিউনিস্ট পার্টির ১০০ বছর উপলক্ষে কেউ তার পুরো ইতিহাসটা লিখুক। আপনিও লিখতে পারেন। সেটা না করে প্রতি কথায় অর্থহীন খোঁচা মেরে কি লাভ হচ্ছে!

    ইমারজেন্সি ও জ্যোতি বসুর অবস্থান নিয়ে আলোচনা হলে তখন মতামত দেব। তবে ইমারজেন্সির আগে এবং পরে যে মানুষটি জাতীয় স্তরে উল্লেখযোগ্য এবং রেভলিউশনের ডাক দিয়েছিলেন তিনি হলেন জয়প্রকাশ নারায়ণ। জ্যোতি বসু বিদেশে কতটা পরিচিত ছিলেন জানিনা কিন্তু ইন্দিরা ও সিদ্ধার্থের বরাবর কাছের লোকই ছিলেন।

    নিমাইসাধন বসু'র ইন্দিরা গান্ধীকে নিয়ে বইটিতে তার উল্লেখ আছে।
  • PT | ৩০ নভেম্বর ২০১৯ ১৩:৫৬425532
  • "নিজেকে মহান প্রতিপন্ন করতে গিয়ে সব সময়েই পরকে হেয় করতে হয়।"
    এখানে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আসিনা। তক্ক করতে আসি। ক্রিয়ার প্রতিক্রিয়ার মত ভাষার ব্যবহার হয়। তবে সব সময়ে প্রতিক্রিয়া দেখাইনা। তাই সম্প্রতি আমার পিতৃদেবকে যিনি গাল দিয়েছিলেন তাঁকে সেই ভাষার উত্তরে কোন প্রতিআক্রমণ করিনি। আমার একসপার্টিজ দেখানোর জায়্গা অন্যত্র। যেখানে কোন লেখা ছাপানোর আগে ৪/৫ জন অজানা অচেনা এক্সপার্ট পড়ে "ছাপা হোক" বললে তবে ছাপা হয়। অনেকেই অহেতুক খোঁচাচ্ছেন বলে এইসব ব্যক্তিগত কথা লিখতে হচ্ছে।

    "ইমারজেন্সির সময় জ্যোতি বসু অ্যারেস্টেড হননি কেন?"
    আপনার আর sm-এর বোধহয় কাছাকাছি ব্যাখ্যা আছে। সেটা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে যেতে পারে। আমার ব্যাখ্যা অন্যরকম। জ্যোতি বসু শুধু দেশে নয় বিদেশেও যথেষ্ট পরিচিত ছিলেন। ইংল্যান্ডে ও সোভিয়েতে তো বটেই। জ্যোতি বসুকে তাই জেলে ঢোকানোর সাহস হয়নি ইন্দিরা ও সিদ্ধার্থের। তাছাড়া জ্যোতি বসুকে জেলের বাইরে রেখে সাধারণ কর্মীদের, ঠেঙিয়ে, ভয় দেখিয়ে, জেলে পুরে বা খুন করে বাম আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যায়। সেটা অনেক বেশী সহজ পদ্ধতি ছিল। যেকোনো shrewd রাজনীতিবিদের সেজাতীয় পদ্ধতি অবলম্বন করাটাই যুক্তিযুক্ত।।
    (পুঃ সিদ্ধার্থের স্বঘোষিত উত্তরসূরী তিনোরা সেই একই লাইন নিয়েছে। প্রসঙ্গত সুব্রত যদি এই লাইন নেওয়ার বুদ্ধি দিয়ে থাকে তাতে আশ্চর্য হব না। জরুরী অবস্থার কালে সে সিদ্ধার্থর কাছে শিক্ষানবিশী করেছিল।)
  • Sm | ৩০ নভেম্বর ২০১৯ ১৩:০৬425530
  • ওহ মানু! ওতো আমার বন্ধু।
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ১২:৫৩425529
  • @পিতি, আপনার এক্সপার্টিজ বোঝা হয়ে গেছে। নিজেকে মহান প্রতিপন্ন করতে গিয়ে সব সময়েই পরকে হেয় করতে হয়। এত নিরাপত্তাহীনতা বোধ। আহারে!

    আপনাদের মত লোকজনদের ইতিহাসচর্চা খুব মারাত্মক।

    ইমারজেন্সির সময় জ্যোতি বসু অ্যারেস্টেড হননি কেন? কিছুদিন সিদ্ধার্থ রায়ের বাড়িতেই তো গা ঢাকা দিয়েছিলেন!!
  • S | ৩০ নভেম্বর ২০১৯ ১১:৩৫425528
  • ইয়ঙ্গ টার্কের জেন্ক তো এবারে ভোটে দাঁড়াচ্ছে ডেমদের হয়ে ক্যালিফোর্নিয়ার ২৫ নং ডিস্ট্রিক্টে। ঐ যেটা কেটি হিল ছাড়লো।
  • PT | ৩০ নভেম্বর ২০১৯ ১১:২০425527
  • "পিটি, আপনার কাছে '৭০ সাল থেকে স্বাধীন ভারতের সূচনা ?"
    এতটাই ছাগল ভাবেন আমাকে? নিজের গ্রেড জেনে নিশ্চিন্ত হওয়া গেল।
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ১০:৫৮425526
  • লেখাটা খুব সহজ নয় নিশ্চয়। বিভিন্ন পর্যায় দিয়ে ভাগ করতে হবে। ১৯৪৭- '৫২ঃ নেশন ইন দ্য মেকিং, ভারতীয় সংবিধান প্রতিষ্ঠা

    ১৯৫২- '৫৭ঃ প্রথম ও ২য় নির্বাচন, পঞ্চ বার্ষিকী পরিকল্পনা, তার ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি

    @পিটি, আপনার কাছে '৭০ সাল থেকে স্বাধীন ভারতের সূচনা ? এত তাড়াতাড়ি ভয় পাচ্ছেন কেন? ১৯৭৭- ২০১১ অধ্যায়ও তো লেখা হবে। দেখা যাক ক'জীবন লাগবে।
  • PT | ৩০ নভেম্বর ২০১৯ ১০:৫৬425525
  • :- I
    লিখবনা তার কারণ অন্য কিছু লিখতে লিখ্তেই জীবন কেটে যাচ্ছে........!! এখন যা লিখি তাতে বেজায় পরিশ্রম করতে হয়....৪/৫ জন অজানা অচেনা এক্সপার্ট পড়ে "ছাপা হোক" বললে তবে ছাপা হয়। তাই অন্য কিছু লেখার সময় পাই না।

    তবে আমার হিসেবে ট্রোলিং করি না। তক্ক করি।
  • :-। | ৩০ নভেম্বর ২০১৯ ১০:৪৩425524
  • এক জীবন লেগে যাবে তাই পিটি এক প্যারাও লিখবে না। শুধু ট্রোলিং করতে দশ বচ্ছরে কোনো ক্লান্তি দেখা গেল না।
  • T | ৩০ নভেম্বর ২০১৯ ১০:৩১425523
  • এস, হ্যাঁ, ইয়ং টার্ক দেখতাম একসময়...এখন ফলো করা হয় না আর। কী হয়েচে?

    ব, মাইরি শোসন চলচে। দুনিয়া উদ্ধার তো কত্তে হবে নাকি!
  • PT | ৩০ নভেম্বর ২০১৯ ১০:২৭425522
  • শুধু ৭০-৭৭ পর্যন্ত সিদ্ধার্থর চ্যালা-চামুন্ডাদের বাঁদরামোর রাজনীতি নিয়ে লিখতেই একটা গোটা জীবন লেগে যাবে। বিশেষতঃ সেই লেখা দিয়ে বরুণ সেনগুপ্তর "পালা বদলের পালা"-র প্রতিষ্ঠিত অসত্য আর অর্ধসত্যকে কাউন্টার করতে হবে যে!!
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ১০:২৫425521
  • @ ঃ-“,

    রবীন্দ্রনাথের পালিতা নাতনী পুপের বিবাহের কথা লীলা মজুমদারের 'পাকদণ্ডী' তে আছে। বিবাহের পৌরহিত্য করার জন্যে ক্ষিতিমোহন সেনের নামডাক ছিল। সত্যজিৎ রায়ের বিবাহও উনি দেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত