এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ১০:১৪425520
  • 'কারানগরী' উপন্যাস কার লেখা ? @রঞ্জন-দা

    '৪৭ র পরের রাজনীতি নিয়ে একটা লেখা ধারাবাহিক লেখা লিখুন। অনেক কিছুই জানিনা না।
  • Atoz | ৩০ নভেম্বর ২০১৯ ০৮:৫৬425518
  • এইটা দারুণ! একঘন্টায় অল ক্লিয়ার। একটিমাত্র পত্রিকার সৌজন্যে। ঃ-)
  • রঞ্জন | ৩০ নভেম্বর ২০১৯ ০৮:৪৫425517
  • @ এতোজ,
    পারসেপশন, এতোজ পারসেপশন!

    আপনি যা বললেন তা হল শুদ্ধ আইনগত অবস্থান -- ওই অফ দ্য পিপল-- ইত্যাদির মতন। নিত্যনৈমিত্তিক জীবনে আমরা সবাই চলি পারসেপশনে।
    যেমন বাড়িতে সোনার হার বা মানিব্যাগ হারালে প্রথমেই মনটা খচ খচ করে -- কাজের মেয়েটি তখন কোথায় ছিল বা দাড়িওলা কাউকেই দেখলে প্রথমে মুসলমান ধরে নেই।
    ভারতবর্ষে অনেকগুলো রায়ে বয়লা আছে যে নিষিদ্ধ দলের সদস্য হওয়া কগ্নিজিবল অফেন্স নয়, কিন্তু হিংসাত্মক কাজে অংশগ্রহণ বা লোককে ওসকানো অফেন্স। তবু কাইহাইয়া বা কথিত 'আর্বান নকশাল' রা কেস খান।
    হ্যাঁ, তেভাগা-তেলেনগানার সময় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, কিন্তু ১৯৫২র প্রথম সাধারণ নির্বাচনে ফ্রি হয়ে অংশগ্রহণ করে। তবু প্রায় দু'দশক ধরে ওদের সন্দেহের চোখে দ্যাখা হত।
    একটা বাঙলা নভেল ছিল -- "কারানগরী"। চিত্তরঞ্জন রেলনগরীতে বাম আন্দোলন গড়ে ওঠার পটভূমিতে। বইটি সেখানকার নব্য অফিসারকুল ও মধ্যবিত্ত দের এবং শিল্পনগরীর জীবনযাত্রার চমৎকার হিউমারাস দলিল।
    [ এলেবেলে বা কেউ যদি এর পিডিএফ দিতে পারেন বইমেলায় খাওয়াব। মাক্কালী! ]
    তাতে একটা ছবি আছে। এক ভদ্রলোক রিজাইন করেছেন, কোল্কাতায় অন্য জায়গায় জয়েন করবেন। কিন্তু আকাউন্টস পাওনা গন্ডা ক্লিয়ার করতে বড্ড ঘোরাচ্ছে। শেষে সুপরামর্শ পেয়ে উনি হাতে একটি সোভিয়েত দেশ পত্রিকা নিয়ে ঐ ডেস্কে গেলেন। অফিসার আঁতকে উঠলেন এবং একঘন্টায় অল ক্লিয়ার!
  • Atoz | ৩০ নভেম্বর ২০১৯ ০৭:৩৯425516
  • কিন্তু কেন চাকরি যেত? ওই পার্টি নিষিদ্ধ ছিল? স্পেসিফিক যুক্তিটা কী চাকরি যাবার? একটা মতাদর্শে বিশ্বাস রাখা ও সেই অনুযায়ী কাজ করা যতক্ষণ না সেটা অন্য কারুর প্রত্যক্ষ ক্ষতির কারণ হচ্ছে(টেরোরিজমে যেমন অন্যের প্রাণহানি ও সম্পত্তিহানি ঘটার সম্ভবনা থাকে), কী করে সেটা নিষিদ্ধ বা বেআইনি হতে পারে?
  • রঞ্জন | ৩০ নভেম্বর ২০১৯ ০৭:২৯425515
  • @খ,
    সবগুলো বক্তব্য যথাযথ।
    বিশেষ করে "এই যে ধারণাটা, একটা রাজ্যে একটা রাজ্য সরকারে একটা দল না থাকলে তার বিকল্প নীতি র প্রচার ও রূপায়নের প্রদর্শনী করার জায়্গা একেবারেই থাকবে না, এই ধারণাটাই মৌলিক ভাবে ভুল।"
    -- এটা সত্যি হলে বামেরা কোনদিন ক্ষমতায় আসতে পারত না। বঙ্গে কমিউনিস্ট আন্দোলনের ( স্বাধীনতা-পরবর্তী) দিনে বাম যোগাযোগ আছে প্রমাণিত বা সন্দেহ হলে ( স্বাধীনতা বা সোভিয়েট ল্যান্ডের গ্রাহক হওয়া) চাকরি যেত। কমিউনিস্ট পার্টি করতে গিয়ে গুন্ডার হাতে মার খাওয়া, দরমার দেওয়ালের পার্টি অফিস ভেঙে যাওয়া এসব স্বাভাবিক ঘটনা ছিল।
    কমিউনিস্ট আন্দোলন উঠে দাঁড়ায় প্রতিরোধ গড়ে এবং জনতার কাছে পালটা এক বিকল্প ন্যারেটিভ পৌঁছে দিয়ে (ভাবাতে বাধ্য করে ?)।
    স্বাধীনতার পরে কীভাবে দেশ গড়া হবে তার বিকল্প ন্যারেটিভ আজ হারিয়ে গেছে। বিগত শতাব্দীর বাসি ন্যারেটিভ হয়ে গেছে।
    আজ এই শতাব্দীর বদলে যাওয়া পরিস্থিতির বিকল্প ন্যারেটিভ তৈরি হয়নি।
    তাই ক্রমশঃ --।
    শুধু মূল্যবৃদ্ধি এবং এন অ্যার সি আন্দোলন যথেষ্ট নয়। হরিয়ানা/মহারাষ্ট্রে বিরাট কৃষক সমাবেশ রাজনীতির জমিতে সীমিত আঁচড় কাটছে বলে মনে হয়।
  • Atoz | ৩০ নভেম্বর ২০১৯ ০৪:১৫425513
  • সুপ্রভাত, সুপ্রভাত। আপনারা সব ছিলেন কেমন? আমি এইমাত্র এলাম। ঃ-)
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ০১:৪৩425512
  • অদ্ভুত ভাবে আজ চোখে ঘুম লেগে এল।

    আপনি তো আমাকে 'তুমি' ই বলতেন। অবশ্যই বলবেন।

    চললেন যখন, শুভ রাত্রি
  • S | ৩০ নভেম্বর ২০১৯ ০১:৪১425511
  • গুড নাইট।
  • | ৩০ নভেম্বর ২০১৯ ০১:৩৮425510
  • কোন শালা নেই।
  • S | ৩০ নভেম্বর ২০১৯ ০১:৩২425508
  • প্রোগ্রেসিভ ইউটিউব চ্যানেল।
  • | ৩০ নভেম্বর ২০১৯ ০১:৩২425509
  • মামু কোথায়?

    পাই কোথায়??
  • | ৩০ নভেম্বর ২০১৯ ০১:৩০425507
  • এস তার উপজীব্য কী??
  • | ৩০ নভেম্বর ২০১৯ ০১:২৯425506
  • বস, নো বাবু আমরা মনে হয় তুমি আমার থেকে কিছুটা ছোট।

    আপনি বললাম না কিন্তু। মাইন্ড করকে সরাসরি বোলো।

    আমি মস্ত আছি

    বিন্দাস ব্রতীন দাস
  • S | ৩০ নভেম্বর ২০১৯ ০১:২৮425505
  • এখানে কেউ দ্য ইয়ঙ্গ টার্ক ইউটিউব চ্যানেল ফলো করে?
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ০১:১৪425504
  • খননেন্দ্র বাবু, আদি ব্রাহ্ম সমাজের উল্লেখ করলেন। রবীন্দ্রনাথ কি নিজেকে পরে আর ব্রাহ্ম ভাবতেন ? শান্তিনিকেতন কিন্তু সে ভাবে ব্রাহ্মদের আস্তানা কখনো হয়নি।
  • অর্জুন | ৩০ নভেম্বর ২০১৯ ০১:১১425503
  • @ব বাবু, গতকাল দেখলাম শুভ রাত্রি বলার সময় আমার নাম উল্লেখ করলেন।

    আশাকরি ভাল আছেন।
  • | ৩০ নভেম্বর ২০১৯ ০১:০৭425502
  • টি আর মর্মপীড়
    কেথায়?
  • | ৩০ নভেম্বর ২০১৯ ০১:০৪425501
  • আচ্ছা
    আটোজ কোথায়?
  • | ৩০ নভেম্বর ২০১৯ ০১:০২425500
  • ওহো!!

    মিসটেক মিসটেক!!
  • S | ৩০ নভেম্বর ২০১৯ ০১:০০425499
  • পিএমের জিডিপি সংক্রান্ত পোস্টের উত্তর।
  • | ৩০ নভেম্বর ২০১৯ ০০:৫৮425498
  • কেন কেন এস?
  • S | ৩০ নভেম্বর ২০১৯ ০০:৫৫425497
  • ওটা আসলে ৩% এর বেশি একটুও না। চাকরী না থাকলেও মন্দিরের প্রসাদ তো আছে। যত খুশি খাও।
  • | ৩০ নভেম্বর ২০১৯ ০০:৫২425496
  • পিটি দা, তুমি রসায়নের লোক। ১০০% ঠিল বলেছো।

    কিন্তু একটা কথা বলো লোকে খাবে কী?

    চালে কাঁকড়, সরষের তেলে শিয়াল কাঁটা, সেটা খেয়ে কত জন লোক চিরতরে দৃষ্টিশক্তি হারালো, প্লাস্টিক চাল আর ডিম,

    সবজি তে দেদার রং মেশানো

    কত আর বলবো? এখন বলো লোকে কী খাবে??
  • PM | ৩০ নভেম্বর ২০১৯ ০০:৪৮425495
  • প্রভুত মোদিচিত জল মেশানোর পরেও জিডিপি ৪.৫ %

    বালকোটের কাক তো মরেছে
  • এলেবেলে | ২৯ নভেম্বর ২০১৯ ২১:৩৪425494
  • @এলেবেলে 29 Nov 2019 -- 10:38 AM

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। পড়লাম এবং ভরসা পেলাম। নিজের অবস্থান আরও একবার পোক্ত হল।
  • PT | ২৯ নভেম্বর ২০১৯ ২১:২৬425493
  • জিলিপি খেলে ঠান্ডা লাগে কিনা তার চাইতেও জরুরী হচ্ছে যে জিলিপিতে কি রং ব্যবহার করে তোমার দোকানী। "গরু" মার্কা রঙ (না, না কোন রাজনীতি নেই), যেটা সর্বত্র কোন বিধি-নিষেধ ছাড়াই খাবার জিনিসে ব্যবহৃত হয় সেটা মানুষের খাওয়ার যোগ্য নয়। ময়রাকে বলো যে রং না দিয়ে জিলিপি বানাতে-একটু ফ্যাকাশে দেখতে হবে কিন্তু স্বাদে কিছু তফাৎ হবেনা।
  • | ২৯ নভেম্বর ২০১৯ ২১:০৯425492
  • ধুর মশায় ক্যালোর ব্যালোর কাটান তো।

    আজকে কী হল শুনুন।

    কালকে ২ঃ৩০ অবধি ভাট করেছি ৷ তাই ঘুম থেকে উঠেছি ৯ঃ৩০ তে। তারপর চা টা খেয়ে খবরের কাগজে চোখ বুলিয়ে বাজার গেলাম ১০ টা য়।

    গিয়ে দেখি সব জিলিপি শেষ। গোটা ১৫ পরে আছে।

    আমার কেমন সন্দেহ হল। বললাম
    " দাদা, জিলিপি খেলে ঠান্ডা লেগে যাবো না তো? "

    সেই শুনে
    কটকট করে আমার দিকে তাকালো দোকানী। শালা সত্য যুগ হলে সিউর ভস্ম হয়ে যেতুম।

    ঘোর কলি বলে এ যাত্রা বেঁচে গেলাম।

    যাকে বাংলায় বলে " ন্যারো
    এসকেপ"
  • অর্জুন | ২৯ নভেম্বর ২০১৯ ১৮:৪৮425491
  • @পিটি, উত্তম ব্যাপার। লক্ষ্ণৌ নগরী দেখা হয়নি এখনো। ইতিহাস, কবাব।

    'জ্বালাময়ী'ই বটে।

    না, সিলেক্টিভ নয়। গোর্খাল্যান্ড অবস্থানে তৃণ সরকারকে সমর্থন করিনি। সেই সময়ে ভাটিতে আড্ডা দিতাম না। তবে গুরুং এর রাজনীতির সঙ্গে কাশ্মীরের সেপারেটিস্ট মুভমেন্টের অনেক ফারাক রয়েছে। বলপূর্বক কোনো কিছু আটকে রাখার আমি ঘোরতর বিরোধী।

    আর একদম শেষের মন্তব্যে নিজেকে আরো হাস্যকর করে ফেললেন। তবে তাতে আপনার আর কি এসে যায়! সয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত