এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:১৮425370
  • * বাল ঠাকরে
  • অর্জুন | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:১৭425369
  • ষাটের দশকে ভূমিজ সন্তানদের দাবীতে বাম ঠাকরের রাজনৈতিক আন্দোলন শুরু হয়। তাদের মনে হয় বহিরাগতরা এসে তাদের জায়গা নিয়ে নিচ্ছে। সেই প্যারোকিয়াল রাজনীতির সূচনা হল বোম্বাইয়ের মত শহরে যার থেকে আর মুক্তি মিলল না। বোম্বাইয়ের কস্মোপলিটন সংস্কৃতি সেই নষ্ট হতে শুরু করল। ভূমিজ সন্তান্দের লড়াই শেষমেশ একটা ধর্মীয় সাম্প্রদায়িক আকার নিল ন্যাক্কারজনক ভাবে। এর থেকে মুক্তি বোধহয় আর সম্ভব নয়।

    অথচ ঐতিহাসিক ভাবে সেভেন আইল্যান্ডসের এই শহর টা সে ভাবে মরাঠীদের নয়। প্রবল প্রতাপান্বিত মরাঠা নেতা শিবাজীর সঙ্গে বোম্বাই শহরের কোনো সংযোগ ছিল না। শহরটা তখন সে ভাবে হয়ও নি। বোম্বাই শহর তৈরি করেছিল ডাচ, পর্তুগীজ, আরবি, পার্সি ও পরে ব্রিটিশরা। মরাঠীদের বসবাস ঐ শহরে দেড়শ বছরও হয়েছে কিনা সন্দেহ জনক।

    কলকাতা যেমন সব সময়েই বাঙালীদের শহর, মাদ্রাজ তামিলদের, বোম্বাই কোনোভাবেই মরাঠীদের শহর নয়।

    এখানে একজন বোম্বাইয়ে মরাঠীদের বাঙালী বিদ্বেষের উল্লেখ করলেন। উত্তর ভারতীয়দের যতটা তুচ্ছতাচ্ছিল্য করতে পারে তারা, বাঙালীদের ততটা নয়। দাদা সাহেব ফালকে চলচ্চিত্র জগতের সূচনা করলেও ফিল্ম ইন্ডাস্ট্রি ত্রিশের দশকে হিমাংশু রাই, দেবিকারানী, নিরঞ্জন পাল থেকে এখনও অবধি অনুরাগ বসু, শান্তনু মৈত্র'দের বড় ভূমিকা রয়েছে।
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:১৪425368
  • 8.21AM এ আমার লেখা কিছু পেলাম না। এটা আছেঃ
    Date:28 Nov 2019 -- 07:59 AM
    সেখানে সেরকম facts কিছু নেই। একটা প্রশ্ন ছিল।
  • অর্জুন | ২৮ নভেম্বর ২০১৯ ২২:৫৬425367
  • @PT আপনার Date:28 Nov 2019 -- 08:21 AM মন্তব্যের প্রেক্ষিতে বলতে পারি।

    Everyone is entitled to his own opinions, but not his own facts.

    বামেরা নিজের তৈরি করা একটা জগতে থাকতে ভালবাসে, বেশ তাই থাকুন।

    @?

    ওই কন্সটিউয়েন্সিতে বাম ক্যান্ডিডেট নিশ্চয় ছিল। উনি তাকেই ভোট দিয়েছেন। কিন্তু সৌগত রায় আর শমীক ভট্টাচার্যের তুলনয়া টেনেছিলেন।
  • | ২৮ নভেম্বর ২০১৯ ২১:২৭425366
  • মমতা 'বন্দ‍্যোপাধ‍্যায়' কি করে বেদের মেয়ে হবে ন?
  • খিক | ২৮ নভেম্বর ২০১৯ ২১:২০425365
  • চ্যালাদের বেদের মেয়ের চেয়ে রামচন্দরকে পছন্দ, এলিটের হদ্দমুদ্দ কিনা।
  • | ২৮ নভেম্বর ২০১৯ ২১:১৮425364
  • এই কনজারভেটিভ সমাজ কে হ‍্যান্ডল করা র ক্ষমতা টি এম সির নেই, কিন্তু সেটা লং টার্ম ব‍্যাপার।
    সেই ফাইট ছাত্র রা দিচ্ছে। কিন্তু তার আগে বামদের অনেক রাস্তা পেরোতে হবে। তৃণমূল সিপিএম কংগ্রেস ফ্রন্ট যদি হত ভালো ই হত, তবে তৃণমূল নিজেই জিতছে কেন ই বা করবে ফ্রন্ট। অত এব বাম দের নির্বাচন এ ফোর্স হতে সময় লাগবে, এত অধৈর্য হবার কি আছে বুঝি নখ, বিরোধী হিসেবে বাম রা মোটামুটি ভালো ই। ঐতিহাসিক ভাবে বিরোধী শক্তি হিসেবে ই বামে রা বেস্ট।

    https://www.anandabazar.com/calcutta/assuming-bearded-man-a-muslim-mob-beats-up-him-and-his-girlfriend-in-kolkata-dgtl-1.1076296
  • sm | ২৮ নভেম্বর ২০১৯ ২১:০৩425363
  • বামের ভোট রামে যাচ্ছে।নেতারা খঞ্জনি বাজাচ্ছেন।আর বলে বেড়াচ্ছেন বিজেপি ও তিনোমুল এই দুজনের থেকেই সমদূরত্ব বজায় রাখছি।
    শরদ পাওয়ার কে দেখেও তো শিখতে পারে।ফাইট কাকে বলে!
    প ব তে কংগ্রেস এর তিনোদের সঙ্গে জোট বাঁধা এখন খালি সময়ের অপেক্ষা।
    যদি না করে,কংগ্রেস ও ভরাডুবি হবে পব থেকে।
  • খিক | ২৮ নভেম্বর ২০১৯ ২০:৩১425362
  • বিমান-সোমেন জোট-জোট খেলছে আর চ্যালারা তাদেরই লাথি মেরে বিজেপি চলে যাচ্চে।
  • sm | ২৮ নভেম্বর ২০১৯ ১৯:৫৬425361
  • @পিটি, মহায়,লোক চিনতে ভুল করলেন।আমিই প্রকৃত বাম।
    হাতুড়ী ছাপ ওয়ালা!
    বাজারে এখন অনেক কাস্তে ছাপ, তারা ছাপ পাবেন।
    এনারা পোকিতো বাম নন।
  • :-) | ২৮ নভেম্বর ২০১৯ ১৯:৪৫425360
  • মানে বাম কংগ্রেস যতটা কমেছে, বিজেপি প্রায় ততটাই বেড়েছে। তাইতো?
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ১৯:৪০425359
  • এখানে এতো মুলো তো আগে ছিল না! sm-এর তো দেখছি পোয়াবারো!!
  • এলেবেলে | ২৮ নভেম্বর ২০১৯ ১৯:১৩425358
  • করিমপুরে প্রত্যাশিতভাবে বাম-কংগ্রেসের ভোট ১৬.৫% থেকে ৯% হয়েছে, বিজেপি ৩০ থেকে ৩৮ আর তিনো ৩৬ থেকে ৫০। যে বুথে জয়প্রকাশ লাথি খেয়েছিলেন সেখানে পেয়েছেন ২টো ভোট।
  • sm | ২৮ নভেম্বর ২০১৯ ১৮:১৯425357
  • নতুন ভাইপো টি কে?
  • | ২৮ নভেম্বর ২০১৯ ১৮:১৫425356
  • নতুন ভাইপোর এত গোঁসা টা ঠিক কেন? তৃণমূল এর সিট বেড়ে গেল বলে? তো কি আর করা যাবে, বাম-কংগ্রেস জোট তো হয়েছিল, অন্তত একটা সিটে তো ভালৈ প্রচার হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও মানুষ তাদের উপর ভরসা করে নি, কি করা যাবে। বড় রিগিং ইত্যাদির এভিডেন্স কি উপনির্বাচনে আছে?

  • | ২৮ নভেম্বর ২০১৯ ১৮:১০425355
  • ফর অল প্র্যাকটিকাল পারপাসেস মমতা সম্পূর্ণ ভুল ভাল। কিন্তু মমতা বিজেপি না। মমতা বিজেপির সঙ্গী যখন হবে, যদি হয়, প্রি পোল অ্যালায়েন্স হোক বা পোস্ট পোল, তখন আবার খিস্তি করা যাবে।

    আসল প্রশংসা করা উচিত মুসলমান আর দলিত দের। যারা বিজেপি কি ভোট দিচ্ছেন না। বা অন্তত এবার দেন নি। তাদের নিজেদের আলাদা দল নেই, আলাদা দল করলেই তাদের আমরা উচ্চবর্ণ মেজরিটারিয়ান লিবেরেল রা আইডেন্টিটি পলিটিক্স, ইনওয়ার্ড লুকিং বলে গাল দেব, কিন্তু এঁদের ভোটের লোভে মমতা যদি বিজেপি জয়েন না করেন, কৃতিত্ত্ব তাঁদের। ভয়েস বেশি নাই, বেঁচে থাকাটাই রেজিস্টান্স। সবাই কে এখনো অন্তত অমিত শাহ মোদী রা মেরে ফেলতে পারে নি।

  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ১৮:০৩425354
  • "পিটি কি মহারাষ্ট্রে বিজেপি গভর্নমেন্ট করতে পারলে খুশি হত?"
    পিটির কোন লেখাটি পড়ে জ্যাঠামশাইয়ের এমনটি মনে হল?
  • | ২৮ নভেম্বর ২০১৯ ১৮:০২425353
  • পিটি তৃণমূলের প্রতি রাগে অন্ধ হয়ে গেছে। মনে করছে মহারাষ্ট্রে বাম-কংগ্রেস আছে। জাস্ট টু ক্ল্যারিফাই নেই।

    বাংলার পশ্চিমে, বিজেপির প্রচার কি ছিল, রোহিঙ্গা দের মমতা এখানে আদিবাসী দের জমি কাড়তে আনবে। আর ঘটি বাঙাল ভাগ করে ভোট করার চেষ্টা হচ্ছিল। বাঙাল রা এন আর সি আর মুসলমান ঘৃণায় দোটানায়, আগের ভোটেই। লোআর কাস্ট ভোট ফিরেছে হয়তো। ওয়েল ডান টু তৃণমূল। এবার তৃণমূল পার্টি টা উঠে গেলে খুব ই ভালো হয়, সিপিএম সহ বাম রা ভোট পেলে তো খুব ই ভালো হয়, তো সেসব যখন হচ্ছে না, কেন্দ্রীয় চানক্য দের থাপ্পড় দিয়েছে মানুষ, ভালো হয়েছে। এখন আবার এক নাটুকে রাজ্যপাল এসছে, বিশ্ববিদ্যালয় দখল করা তার এজেন্ডা।

    মহারাষ্ট্রের কৃষক আন্দোলনে বড় অর্গানাইজার হিসেবে কৃষক সভা কাজ করেছে। আনফর্চুনেটলি সেটা এন সি পি র কাজে লেগেছে, সেটা রাজস্থান, মধ্য প্রদেশেও হয়েছে। কেন্দ্রীয় সরকারের মোদী শাহ জুটি কে যত এম্ব্যারাস হতে দেখবো তত খুশি হব, নোট কিয়া যায়ে। তাদের চ্যাংড়ামি র কোন সীমা থাকছে না।

  • | ২৮ নভেম্বর ২০১৯ ১৭:৫৪425352
  • পিটি কি মহারাষ্ট্রে বিজেপি গভর্নমেন্ট করতে পারলে খুশি হত?

    শিব সেনা আদৌ সফ্ট হিন্দুত্ত্ব না, অতি হারামি হিন্দুত্ত্ব। তাদের কে লোক সভা ইলেকশনে এন ডি এ থেকেও বের করা যাবে কিনা কেউ জানে না। কিন্তু বিজেপি সরকার গড়ে নি এটা ভালো।

    মহারাষ্ট্রে বাম যদি এক আসনের বেশি থাকতো, কংগ্রেস, এন সি পি নিয়ে কিছু করা যেত। কিন্তু বাম নেই, হবেও না, এমনিতেই তো উঠে যাচ্ছে, অল্প বয়সী রা ফাইট দিচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপি সরকার করতে না পারলে খুশি হবার কথা হয়েছি। যেখানে যে ইসু তে পারা যায়, বিজেপি কে এমব্যারাস করতে পারলে খুশি হব। যে কেউ নোট যতদিন খুশি নোট করে রাখতে পারে ঃ-)))))))))
  • র২হ | ২৮ নভেম্বর ২০১৯ ১৭:৫১425351
  • আজি খনুদা তৃণমূল ভইলি।
    আছিছি।
  • | ২৮ নভেম্বর ২০১৯ ১৭:৪৬425350
  • যাক বিজেপি হেরেছে। গুড।

  • র২হ | ২৮ নভেম্বর ২০১৯ ১৬:৩৮425349
  • প্রজ্ঞা শুনে মনে পড়লো প্রজ্ঞা ঠাকুরকে বের করে দিয়েছে দেখলাম প্রতিরক্ষা উপদেষ্টা কমিটি থেকে, প্রকাশ্য গডসেপ্রেমের জন্যে। যাক, তাও ভালো।
  • chepe ja | ২৮ নভেম্বর ২০১৯ ১৬:৩৫425348
  • খড়্গপুরের লাজুক বিজেপি সমর্থকের হতাশা দেখে মায়াও লাগছে, হাসিও পাচ্ছে। এখন মমতার রেলমন্ত্রী থাকাকালীন নির্দেশিকা বাতিল হওয়ার খবর টেনে এনে বিপর্যয় আড়াল করার মরিয়া চেষ্টা কি না করলেই নয়? প্রজ্ঞার যা নমুনা ছড়িয়ে চলেছেন, কদিন বিশ্রাম নিলেও তো পারেন।
  • এলেবেলে | ২৮ নভেম্বর ২০১৯ ১৫:৫৯425347
  • বাম বাম করে চিল্লিয়ে লাভ নেই আপাতত। তিনো বিরোধী হিন্দু ভোট বিজেপিতে, এনআরসি-র গুঁতোয় তিনো ছেড়ে যাওয়া নমঃশূদ্র ভোট বিজেপি ছেড়ে ফের তিনোতে। তিনো গেলে বিজেপি আসবে, বিজেপি চাই না বললে তিনো।

    বিজেপি কেন্দ্রে থাকার জন্য এনআরসি-র কথা বলবেই, তিনো লালে লাল হবে। লাল পার্টি হয় ফিকে হবে নতুবা গেরুয়া।
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ১৫:৫৫425346
  • যারা নরম-গরমের ডুয়েলে আপাততঃ আপ্লুত তারা এবং ছাগলেরা যাদের জন্য বিস্তর কাঁঠাল পাতার ব্যব্স্থা করা হয়েছে তারা এই খপরটায় নজর দেওয়ার সময় পায়নি এখনোঃ

    "বছর দশেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এক নির্দেশিকায় জানানো হয়েছিল, রেলের প্রকল্পে জমিদাতাদের রেলে চাকরি দেওয়া হবে। চলতি মাসে সেই নীতি-নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অর্থাৎ রেলের কোনও প্রকল্পে জমি চলে গেলেও জমিদাতারা আর সরকারি চাকরি পাবেন না।"
    https://www.anandabazar.com/state/land-givers-will-not-get-job-in-indian-railway-anymore-1.1075989
  • তা ঠিক | ২৮ নভেম্বর ২০১৯ ১৫:৪৫425345
  • খড়্গপুরে বাম-কং জিতলে ফান্ডামেন্টালি সব পাল্টাত। রাজীব কুমার, Nrc, পেঁয়াজ।
  • sm | ২৮ নভেম্বর ২০১৯ ১৫:২৫425344
  • মিশর থেকে পাঁচ হাজার টন প্যাঁজ আসছে।জাহাজ রওয়ানা দিয়েছে।
    শরোদ এর ভাইপো অজিত এর নামে সাতাশ হাজার কোটি র ঘাপলা আছে,এমনটাই অভিযোগ।
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ১৫:১৯425343
  • "কঠিন সাম্প্রদায়িক বিজেপী হারায় পিটির হতাশা ডকুমেন্টেডই"
    যে যে ভাবে দেখে!!
    ফান্ডামেন্টালি কিছুই বদলায় নি। রাজীব কুমার ঘুরে বেড়াচ্ছে দিব্য। ক্যামেরার সামনে ঘুষ নেওয়া লোকেরা বিজেপির তৈরি করে দেওয়া NRC নামক নির্বুদ্ধিতার ঘোমটার আড়ালে দিব্য আইনের হাতের বাইরেই রইল।
    শিব-সেনা NDA ছেড়েছে। পার্লামেন্টে বিল পাশ করাতে কখন কাদের সমর্থন বা অনুপস্থিতির দরকার হয় কে জানে!!
    ও হ্যাঁ....আজকে পেঁয়াজ ১২৯ টাকা কিলো।
  • র২হ | ২৮ নভেম্বর ২০১৯ ১৫:১৮425342
  • PM 01:44 PM - এটা রেটরিকেল না সরলতা না গোলগাল প্রশ্ন?

    কী আবার হবে, বিরোধিতা হবে, রুটি পাল্টানোর চাহিদা হবে। ইনফ্যাক্ট তৃণমূল ৩৪ বছর থাকবে এমন সম্ভাবনাই ভয়ানক কল্পনা।

    আর অনেকেই যারা সিপিএম যাক বলেছিল, তারা তৃণমূল যাকও বলছে। এবার তাদের মধ্যে অনেকে চাইছে বিজেপি আসুক, অনেকে চাইছে বাম ফিরুক।

    নট নেসেসারিলি তখন সিপিএম যাক চাহিদাটা ভুল মনে করছে, কিন্তু এখন যাক, গিয়ে বাম ফিরুক, বা অন্য স্ট্রাকচারে বাম আসুক, এরকম।

    মজার ব্যাপার হলো সিপিএম থাক পন্থীদের অনেকে এখন বিজেপি আসুক চাইছে। এটা সিরিয়াসলি মজার ব্যাপার।
  • :( | ২৮ নভেম্বর ২০১৯ ১৫:১৩425341
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত