এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৮ নভেম্বর ২০১৯ ১১:২৭425310
  • হক কথা। কিন্তু কথা হইলো বাজপেয়ি জমানায় যখন এইসব চরিত্র বদলের প্র্যাক্টিস হচ্ছিলো, তখন তিনোরা চুপ করে সেই মন্ত্রীসভায় বসে ছিল।
  • র২হ | ২৮ নভেম্বর ২০১৯ ১১:২৫425309
  • হ্যাঁ, যে আসে আসুক তিনো যাক, এতে অবশ্যই আপত্তি আছে।

    সিপিএমের বদলে তৃণমূল খারাপ, তবে তৃণমূলের বদলে বিজেপির সঙ্গে ওই খারাপের কোন তুলনা হয় না। তৃণমূল চুরি গুন্ডামি করে (সিপিএমের সময়ও ছোট মেজো নেতারা করতো না তা নয়), কিন্তু পুরো দেশের ডাইভার্সিটির চরিত্র বদলে দেওয়া অনেক বড় থ্রেট।

    ওই থ্রেট রেকগনাইজ না করার মত রাজনৈতিক প্রজ্ঞা, আমার অন্তত আসেনি।
  • sm | ২৮ নভেম্বর ২০১৯ ১১:২২425308
  • একটা ভালো কোকাবুরা,এস এফ বা ডিউক এর ডিউস বল এর দাম কতো?
    যেটাতে একটানা চল্লিশ ওভার খেলা যেতে পারে।
  • S | ২৮ নভেম্বর ২০১৯ ১০:৪৩425306
  • যাগ্গে এইটা দেখুন। নতুন পোল বলছে কলেজ যায়নি এমন সাদা পুরুষ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা তুঙ্গে। ঐটাই একমাত্র ডেমোগ্র্যাফিক যেখানে ট্রাম্প ডেমদের থেকে এগিয়ে আছে (এবং বিশাল বড় মার্জিনে)। মন্তব্য নিষ্প্রয়োজন।

  • aranya | ২৮ নভেম্বর ২০১৯ ১০:৩৮425304
  • 'যে আসে আসুক তিনো যাক' মডেলে তো সেশ লোকসভা নির্বাচন হল। বাম দল গুলোকে ভোট দিত এমন বহু মানুষ বিজেপি-কে ভোট দিয়েছে
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ১০:৩৮425305
  • খর্গপুরে যার জেতার জন্য আকুল আবেদন তিনি প্রচার মঞ্চে "জয় শ্রীরাম" ধ্বনি দিচ্ছিলেন। কাজেই সেখানে বিজেপি জিতলে কিংবা হার্লে সেটা বিজেপির আদর্শেরই জয় হবে।
  • S | ২৮ নভেম্বর ২০১৯ ১০:৩৪425303
  • যারা পরিবত্তনের প্রাক কালে "যে আসে আসুক" দাবী তুলেছিল, তারা অবশ্যই রাগ করবে।
  • PM | ২৮ নভেম্বর ২০১৯ ১০:২৯425302
  • যে আসে আসুক তিনো যাক--- এই দাবী তুল্লে কি লোকে এখোন রাগ করবে ? ঃ)
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৯ ১০:১৬425301
  • অবশ্য কালিয়াগঞ্জও নিক তবে। খড়গপুরই যদি নেয়। :-)
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৯ ১০:১৪425300
  • খড়গপুরটা তিনো বার করে নিক। জয় মা।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৯ ১০:০৬425299
  • ওঃফ, সেশ মেশ ৪ দিন ছুটি
  • ? | ২৮ নভেম্বর ২০১৯ ০৮:৪১425297
  • 'ওর কনস্টিটিউয়েন্সিতে এই দুজন ক্যান্ডিডেট'

    সিপিএম এর ক্যান্ডিডেট ছিলনা?
  • ? | ২৮ নভেম্বর ২০১৯ ০৮:৪১425298
  • 'ওর কনস্টিটিউয়েন্সিতে এই দুজন ক্যান্ডিডেট'

    সিপিএম এর ক্যান্ডিডেট ছিলনা?
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ০৮:৩৩425296
  • @:(
    অসাধারণ। ধন্যবাদ।
    বিজেপি কেন ক্ষমতায় এবং কেন আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকবে সেটা আজ সকালে একেবারে জলের মত পরিষ্কার হয়ে গেল। এবং কাদের জন্য বিজেপি ক্ষমতায় থাকবে সেটা নিয়েও আর কোন দ্বন্দ্ব রইল না।
  • :( | ২৮ নভেম্বর ২০১৯ ০৮:২১425295
  • পিটি প্রকৃত দ্বান্দ্বিক বস্তুবাদী হলে জয়প্রকাশের ঘটনাটা বুঝতে পারত। রাজনীতিতে দ্বন্দ্ব অবশ্যম্ভাবী, আর বস্তুবাদী দৃষ্টিভঙ্গী আমাদের শেখায় পরিস্থিতিকে ভাববাদী দৃষ্টিতে না দেখে ব্স্তুমূল্য নিরুপণ করে দেখতে হবে (যেমনটি আমরা মাছের বাজারে করে থাকি। দ্বান্দ্বিক বস্তুবাদ বলে পৃথিবী এক বৃহত মাছের বাজার )।

    ইন আদার ওয়ার্ডস, হোয়েন প্রতিপক্ষ ইজ উইদিন ক্যালানোর ডিস্ট্যান্স, ক্যালানোর ক্ষমতা আছে, ও পাল্টা ক্যাল খাবার সম্ভাবনা ইজ ইন লো অর্ডার অব ম্যাগনিটিউড, তখন বিপুল বিক্রমে ক্যালাতে হবে। ইহাই প্রকৃত দ্বান্দ্বিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গী।

    পিটি দুঃখজনকভাবে কখনো কখনো বুর্জোয়া ভাববাদী ভ্রান্তিতে নিমজ্জিত হয়ে পড়ে। যা বুর্জোয়া ভাবালুতার আবিলে কলুষিত। যদিও পিটির এ অবস্থান আন্তরিক ও স্থায়ী নাকি সুবিধাবাদী ও সাময়িক, এ নিয়ে সন্দেহ প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে। ঘটনা যাই হোক না কেন, তবু একজন প্রকৃত দ্বান্দ্বিক বস্তুবাদী পিটির এহেন পদস্থলনে দুঃখিত না হয়ে পারবেন না।
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ০৭:৫৯425294
  • কে এক্জন সিপিএম সমর্থক সৌগতর চাইতে শমীককে বেশী পছন্দ করে সেটার থেকে বহুবচনে সিদ্ধান্ত হয়ে গেলঃ "সিপিএম *****সমর্থকদের****** কাছ থেকে আজকাল এইসব প্রলাপ শুনতে হয়।"!!
    কিন্তু যেটার উত্তর পাওয়া গেল নাঃ সৌগত রায়্কে ভোট দিয়ে লাভ কি যদি তিনি পার্লামেন্টে গিয়ে বিজেপিকে সমর্থন করেন?

    অন্যদিকে সুজন চক্কোত্তি ১৯৯০ সালে কেন প্রতিবাদ করেননি সেটা জানা যেমন প্রয়োজন তেমনি জানা প্রয়োজন যে সৌগত কেন পুরসভায় ভোটের সময়ে প্রায় ৭০ জনের রাজনৈতিক হত্যা, সাধারণভাবে পব-তে গণতন্ত্রের হত্যা, সন্ময় ব্যানার্জীকে পিটুনী, অম্বিকেশের হেনস্থা এবং সাম্প্রতিক জয়প্রকাশের লাথিকান্ড নিয়ে নিশ্চুপ কেন?
  • অর্জুন | ২৮ নভেম্বর ২০১৯ ০১:১১425293
  • *নয়া= না
  • অর্জুন | ২৮ নভেম্বর ২০১৯ ০১:০৯425292
  • যাদবপুরে বাবুল সুপ্রিয়ের গায়ে হাত তুলে, চুল টেনে ছাত্রেরা খুব বোকামো করেছে সন্দেহ নেই। ইনফ্যাক্ট আন্দোলনটা এই জন্যে একটু ভেস্তেই গেল। কিন্তু বাবুল সুপ্রিয়ের আচরণটাও নেওয়া যায়নি। ভাইস চ্যালন্সেরকে হুকুম করা যে তাকে ওয়েল্কম করে নিয়ে যেতে হবে এবং নয়া নিয়েছে বলে 'আপনার নামে আমি নালিশ করব', ছাত্র, ছাত্রীদের উদ্দেশ্যে বক্রোক্তি, শেষে রাজ্যপালের থেকে 'জামাই আদর' এ বিদেয় নেওয়া- কোনোটাই সমর্থন করা যায়না।

    যাদবপুরে বাবুল সুপ্রিয়কে ঘিরে ঘটনাটা একটা আদপে ফালতু ঘটনা। তার চাইতে অনেক বেশী গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল 'হোক কলরব' এবং ২০১৮ তে ছাত্র, ছাত্রীদের প্রবেশিকা পরীক্ষা তুলে দেওয়া নিয়ে অনশন।
  • অর্জুন | ২৮ নভেম্বর ২০১৯ ০০:৫৯425291
  • @অমিত বাবু,

    আমি যেমন স্বঘোষিত বামবিরোধী তার চাইতেও বেশী স্বঘোষিত বিজেপি বিরোধী। বিজেপি যেভাবে দেশ জুড়ে সন্ত্রাস চালিয়ে বেড়াচ্ছে তাতে বিজেপি'কে কিঞ্চিৎ চপেটাঘাত খেতে দেখলে বেশ লাগে, এটা অস্বীকার করেতে পারিনা কোনোভাবে। ওদের ধারণা জন্মে গেছে সংখ্যাগরিষ্ঠতার জন্যে গোটা দেশ জুড়ে যা খুশী তাই করতে পারে।

    সুজন চক্রবর্তীদের প্রতিবাদটা বড্ড সিলেকটিভ কিনা সেই জন্যে বলা। নিজের সুবিধে মত প্রতিবাদগুলো বেরোয়। ওর পার্টির লোকজন যখন মমতা ব্যানার্জি'কে প্রকাশ্যে মেরেছিল, যখন যা খুশী গালিগালাজ দিয়েছিল, তখন চুপটি মেরে কোথায় বসেছিলেন উনি? উনি সব বিষয়ে প্রতিবাদ করেন তো ?

    সিপিএম- বিজেপি আঁতাত বছর খানেক ধরে শুনছি। সত্যি মিথ্যে জানিনা। বিশ্বাস না করলেও, একেবারে অবিশ্বাসও করছিনা। বিজেপি বিরোধিতা নেই বললেই চলে যেটার এখন খুব দরকার।

    আমার পরিচিত একজন প্রবীণ সাংবাদিক, সিপিএমের পেটো সমর্থক ভোটের পরে আমায় বলল 'আমি মরে গেলেও সৌগত রায়কে ভোট দেব নয়া। শমীক (ভট্টাচার্য)কে দেব।' ওর কনস্টিটিউয়েন্সিতে এই দুজন ক্যান্ডিডেট। এই ভদ্রলোক কিছুদিন আগেও বিজেপি কে শাপশাপান্ত নয়া করে কথা বলতেন না। তা শমীক ভট্টাচার্যকে সমর্থন করার কারণ কি? শমীক নাকি সৌগত'র চেয়ে বেশী বই পড়ে। ঃ-))) সিপিএম সমর্থকদের কাছ থেকে আজকাল এইসব প্রলাপ শুনতে হয়।

    বিজেপি আর সিপিএমকে আমি এক আসনে বসাচ্ছিনা। সিপিএমদের দেখে জন্ম থেকে বড় হলাম। এতদিনের অপছন্দের সঙ্গীকে হারাতে একটু খারাপ তো লাগেই। ঃ)))) চিমটিটা কাটব কাকে?

    এতকাল যাদের দেখে, কথা শুনে মুখ ভেটকালাম, খিটখিট করলাম, তারা একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাক সেটা কি আর চাই! ঃ-))

    যদি তাই চাইতাম তাহলে সীতারাম ইয়েচুরির কাশ্মীর যাত্রায় কুডাক না ডেকে ঘোষণা করে শুভেচ্ছা জানাতাম না।

    এখানে কমিউনিস্ট ও মার্ক্সিস্ট ইন্টেলেকচ্যুয়ালদের কথা আমি যত তুলি খুব কম লোকজনই তাই তোলে।
  • midnight | ২৭ নভেম্বর ২০১৯ ২২:৪৬425290
  • Mamata Banerjee attacked the BJP for the recent Maharashtra developments and said: "Heard about freedom at midnight, never heard of government at midnight."
  • baap | ২৭ নভেম্বর ২০১৯ ২২:৪২425289
  • NCP Party workers raise slogans: "Kaun aala re kaun aala? Modi Shah cha baap aala" outside Trident Hotel in Mumbai.
  • | ২৭ নভেম্বর ২০১৯ ২২:৩২425288
  • এটা জেনেরালি সব ধরনের আ্য ন্টি ইমিগ্রেশন প্ল‍্যাঙ্ক এর সমস্যা, কিন্তু সেটা বুঝছে কে?
  • S | ২৭ নভেম্বর ২০১৯ ২২:০১425287
  • এনারসির একটা বিরাট বড় অর্থনৈতীক সমস্যা আছে। এইযে যারা সো কল্ড অনুপ্রবেশকারী ইত্যাদি, এরা আসার ফলে জমির দাম বেড়েছে। বহুলোক তাদের পূর্ব্পুরুষের জমি এইসব অনুপ্রবেশকারীদের বিক্রি করে বড়লোক হয়ে গেছে। এনারসি ফলে যদি এদেরকে দেশ ছাড়তে হয়, তাহলে সেই জমির দাম ফেরত পাবে তো? আর জমির দাম তো কমে যাবে। অর্থনৈতীক মন্দা আসবেই।
  • Amit | ২৭ নভেম্বর ২০১৯ ১৩:৪৯425285
  • অনেক বছর পরে এটাও চাডডি গুলো স্বীকার করবে শুধু মুন ল্যানডার না, ফেকু ইকনমি ও crash করেছিল।

    আসবে। এক এক করে সবই আসবে।
  • | ২৭ নভেম্বর ২০১৯ ১৩:২২425283
  • বহুদিন পরে ভারতীয় ফ্যাসিজম এর ইতিহাস লেখা হবে যখন, তখন ইশানের এই অবস্থান প্রশংসার চোখে দেখা হবে আশা করি। লাভ দ্যাট।

  • | ২৭ নভেম্বর ২০১৯ ১৩:১৯425282
  • রাজ্যে রাজ্যে ডিটেনশন সেন্টার টা বিক্ষিপ্ত খবর পাচ্ছি, কিন্তু আসাম ছাড়া কোথায় কোথায় হয়েছে, তার কমপ্লিট তালিকা পাওয়া যাবে? লিং।

  • | ২৭ নভেম্বর ২০১৯ ১৩:১৫425281
  • ও আর দুজন ও মনে পড়লো। গোর্কি চক্রবর্তী এবং সজল নাগ। এঁরা কনসিস্টেন্টলি লিক্খছেন আর ওয়ার্কশপ ইত্যাদি করছেন।

    বয়কটের পয়েন্ট টা একদম সঠিক। পরিষ্কার বলা উচিত, দেব না বাল কাগজ কি করবি কর। এবং সমস্যা হল, এই অ্যাপ্রোচে মুসলমান সিভিল সোসাইটি ততক্ষন যোগ দেবেন না, ভয় পাবেন, কারণ তাঁদের বীরত্ত্ব দেখানোর জো নেই, দেখালেই, অ্যান্টি ন্যাশনাল বলবে লোকে। পাড়ায় হেলমেট না পরে অ্যান্টি ন্যাশনাল হয়ে যাচ্ছে লোকজন, এন আর সি র সঙ্গে অসহযোগ তো দূরের কথা।

    তাঁরা যোগ দিতে সাহস পাবেন না যতক্ষন না অব্দি আন্দোলন বড় করে হচ্ছে।

    আর যারা ডাক দেবেন আন্দোলনের তাদের পক্ষে সমস্যা হল, তাঁরা সাইডে একই সাথে হেল্প কিওস্ক খুলতে পারবেন না, কনফ্লিক্ট অফ পারপাস হবে।

    যেটা হওয়া উচিত সেটা হল, একদিন একটা রাস্তায় উদুম বাওয়াল বা পাতি ডিটেনশন সেন্টার ভাঙচুর। এবং অমিত শহ এর ঘোষণা যে নতুন এন আর সি হবে তার পরে তো আরৈ নতুন ডিটেনশন সেন্টার গড়ুন বলে গিয়ে দেওয়াল ভেঙ্গে দেওয়া উচিত।

    সব শুয়োরের বাচ্চা কম্প্লিসিট পোলিটিকাল পার্টি লিডার সব সিধে হবে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত