এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২১ নভেম্বর ২০১৯ ০২:০৯425040
  • মহ মহসিন, আবদুল হাই এদের নাম যদি আমরা বাঙ্গালী বইতে থাকতো তাহলে অনেকেরই বাঙ্গালী সত্ত্বা গড়তে সহায়তা করতো।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৯ ০১:৫৭425039
  • অ্যান্থেম
  • Atoz | ২১ নভেম্বর ২০১৯ ০১:৫৬425038
  • "সারে জাহাঁ সে আচ্ছা" কে ভারতের ন্যাশনাল অন্থেম বলে চালাবার চেষ্টা বহুকাল থেকে দেখি। এটা কারা করে?
  • Atoz | ২১ নভেম্বর ২০১৯ ০১:৪২425037
  • এক ফেবু গ্রুপে একজন লিখেছেন মার্ক্স নাকি এক সেনাপতিকে ল্যাং মেরে তাঁর প্রেমিকাকে উড়িয়ে নিয়ে যান, তারপরে বিয়ে করেন।
    ওহ্হ্হ, প্রায় পৃথ্বীরাজ কেস!!!! ঃ-)
  • | ২০ নভেম্বর ২০১৯ ১৭:০১425035
  • হ‍্যা়ঁঁ রে, সিওর‌। থ‍্যাঙ্ক ইউ। তোর শরীর ভালো নেই টা শুনে ভালো লাগে নি, গুরুতে কারো শ‍রীর খারাপ শুনলে একটু বাজে লাগে। বাই দ‍্য ওয়ে এই মশা র জাতি দুটো কি শুধু ওখান কার জঙ্গলে ই পাবা যায় ? না আগে অন্য কোথাও পেয়ে ছিস? আমার দাক থেকে অফার দুটো, যদি তোর আর তোর পিয়ার দের এই বিষয়ে কোন কনভারসেশন রেকর্ড করিস আমি ট্রান্সক্রিপ্ট করত পারি বা তোর পেপার থাকলে এই বিষয়ে আমি অনুবাদ করে দিতে পারি এই স্পেসিফিক বিষয়ে, যাতে তুই পপুলার সাইন্স আর্টিকল এ কনভার্ট করে নিতে পারবি।
  • b | ২০ নভেম্বর ২০১৯ ১৬:১৩425034
  • আমি-ই সেদিন "পেন্সিল সর্বকর্ম্মা" ডাউনলোড করলাম।
  • pi | ২০ নভেম্বর ২০১৯ ১৫:১৩425033
  • খুব ভাল লাগল ওমনাথ শুচিস্মিতাদের কাজের উল্লেখ দেখে। এই কাজটার জন্য কতজন যে ওদের মনে মনে চপকাটলেট খাওয়ায় ( দেখা হলেও খাওয়াবে নিশ্চয়) !

    খনুদা, তোমার উত্তর পেলে ?
  • | ২০ নভেম্বর ২০১৯ ১৩:৫৭425032
  • আগে দেখিনি, অনেক ধন্যবাদ। সোমনাথ-শুচিস্মিতা-প্রসেনজিত দের উদ্যোগ টা (আমার প্রথম দিক কার সংশয় সত্ত্বেও) সত্যি ই আনবিলিভেবল। এরকম একটা ছেলে কে যে সামান্য হলেও চিনি, এই খানে আড্ডা দিয়েছি, এ মানে দাদুর ভাগ্য।

    এঁদের জয় হোক।

  • fluffy | ২০ নভেম্বর ২০১৯ ০৮:৩৪425030
  • সিংগল k | ২০ নভেম্বর ২০১৯ ০৩:২০425029
  • সবাই পাইদিদির খবরটা দেখতে পেল, আর আমি টিপলেই বলছে.. ৪০৪ পেজ নট ফাউন্ড। পাইদিদির শরীর খবর ভাল হবে না আর কাজের খবর ভাল হবে এ তো জানা কথাই। তার জন্য লিঙ্ক দেবার কি দরকার রে বাপু!!

    ভাল কথা, রিলায়েবল খবরের ব্যাপারে মনে পড়ল, উইকিপিডিয়ার জিমি ওয়েলশ যে আবার নতুন ভেঞ্চার নিয়েছেন সেটা দেখেছেন? ফেসবুক জাতীয় সোস্যাল মিডিয়াকে কাউন্টার করতে ভদ্রলোক পেড/ ক্রাউড ফান্ডেড সাইট খুলে বসেছেন। নাম WT:Social, এই রইল লিঙ্ক--

    https://wt.social/

    এখানে গুরুচন্ডালীর পদচিহ্ন কি একেবারেই পড়বে না?? নাকি অলরেডী পড়েছে, পাইদিদির নিউজের মত আমিই শুধু খুঁজে পাচ্ছি না ?
  • pi | ১৯ নভেম্বর ২০১৯ ২২:৪০425028
  • খনুদা, গ্রামীণ হাট আর জুম পুরো উল্টো দু'দিকে বলতে পার, মানে জঙ্গলের হিসেবে। মানে, হাটে আসা মানে, ঐসব জায়গায় অন্তত, কিছুটা সদরের দিকে আসা, রাস্তাঘাটের দিকে, জঙ্গলের থেকে আরো দূরে, যেখানে জুম মানে আরো জঙ্গলের ভিতরে যাওয়া, খুবই গভীরে যাওয়া। সে কোন কোন বছর রাস্তার ধারের টিলায় কারুর জুমের টার্ন আসতে পারে, কিন্তু ধারের টিলাগুলোয় মূলতঃ মূল বসতি হয়, জুম চলে ভিতরে ভিতরে, সেখানে যাতায়াত করা মানেও গভীর জঙ্গল দিয়ে যাওয়া, জঙ্গল, ছড়া, টিলার পর টিলা পেরিয়ে, ভিতরের কোন টিলায় জঙ্গল পরিশ্কার করে জুম। রাস্তায় আবার পড়বে অন্যদের জুম, এরকম। তো, জঙ্গলেই জঙ্গুলে মশার রাজত্ব স্বাভাবিকভাবে বেশি। এছাড়া আমরা বিবিধ জায়গায় ফাঁদ পেতে মশা ধরেও তার ঘনত্ব পরীক্ষা, তুলনা ইঃ করি। সেসব থেকে আর ইসরোর সঙ্গে মিলে স্যাটেলাইট দিয়ে এই জুম ম্যাপ করে কোরিলেট করা টরা ইঃ।

    অমিতবাবু, হ্যাঁ, আফ্রিকায় ভ্যাকসিন ট্রায়াল তো অনেকদূর। গেটস ফাউন্ডেশন এদেশেও অনেক প্রোজেক্ট সাপোর্ট করেন। এম এম ভি কে ফান্ড করা ছাড়াও, ওরা ভ্যাকসিন ট্রায়াল আর ভেক্টর কন্ট্রোলের আই ভি সি সি কে কিছুটা ফান্ড করে। এবারে এরা অনেকেই দেশে কাজ করছে বা করবে। শৈলজা আমার কোলাবোরেটর, আমরা একরকমের ল্যাবমেটও বলা চলে ঃ) আমাদেরই কিছু কাজের প্ল্যান আছে।
    গ্রান্ড ্যালেন্জ হয়, গেটস আর আমাদের সরকার মিলে। শুধু ম্যালেরিয়া নয়, বাকি নানা পাব্লিক হেল্থ ক্ষেত্রে।

    https://www.gatesfoundation.org/Media-Center/Press-Releases/2013/04/Grand-Challenges-India-a-new-Partnership?extid=r9_vx
  • PM | ১৯ নভেম্বর ২০১৯ ২২:২৬425027
  • পাইকে শুভেচ্ছা। সফল হোন ঃ)
  • | ১৯ নভেম্বর ২০১৯ ১৪:৪৮425026
  • শরীর ভালো কর আগে প্লিজ। ওকে।

  • pi | ১৯ নভেম্বর ২০১৯ ১৪:৩২425025
  • আরে ! অনেক অনেক ধন্যবাদ, যদিও এভাবে কভার করবে ভাবিওনি, আর কথা হল, কাজের তো সিংহভাগই বাকি !
    হনুদার উত্তর একক কিছুটা দিয়েছে, আমি বাকিটা লিখছি, অমিতবাবুকেও। আপাতত আবারো জ্বরে আর মিটিংএর মিছিলে একাধারে কাবু ও ব্যতিব্যস্ত।
  • PT | ১৯ নভেম্বর ২০১৯ ১৩:৪৭425024
  • Medicines for Malaria Venture
    https://www.mmv.org/
    Indian representatives:
    Dr Shailja Singh, Associate Professor, Special Centre for Molecular Medicine, Jawaharlal Nehru University, India
    Dr Takeshi Yura Vice President Medicinal Chemistry, Jubilant Biosys Ltd, India
  • Amit | ১৯ নভেম্বর ২০১৯ ০৮:২৯425023
  • খুব ভালো খবর। পাই এর রিসার্চ সফল হোক।

    আচ্ছা, অনেক দিন আগে একটা ন্যাশনাল জিওগ্রাফিক এর ইস্যুতে পড়েছিলাম বিল গেটস ফাউন্ডেশন ম্যালেরিয়া নিয়ে বেশ কিছু দেশে রিসার্চ এ সাহায্য করেন, আর একটা ম্যালেরিয়া ভ্যাকসিনের মেডিকেল ট্রায়াল করার প্ল্যান করছেন আফ্রিকার কোনো একটা দেশে। তারপর আর কিছু শুনিনি। কেও কিছু জানেন- ?

    ওনারা কি ইন্ডিয়া তে কোনো রিসার্চ ফাউন্ডেশন এর সাথে যুক্ত ? পাই এর সাথে কি ওনাদের ফাউন্ডেশন যোগাযোগ আছে কোনো সূত্রে ? জাস্ট জানার জন্যেই, আর কিছু না। ম্যালেরিয়া ভ্যাকসিন টা সফল হলে একটা দারুন মেডিকেল ব্রেয়াকথ্রু হবে। আফ্রিকার কিছু কিছু দেশে প্রায় পপুলেশন এর ১০--১৫ % নাকি ম্যালেরিয়ার শিকার। বহু দেশে হাজার হাজার লোকে বাঁচবে।
  • aranya | ১৯ নভেম্বর ২০১৯ ০৪:১৫425022
  • পাই-এর জন্য খুব গর্ব হয়। কত কষ্ট করে প্রান্তিক সব অঞ্চলে গিয়ে কাজ করে। পাই, পুণ্য-দা এরা সত্যিই নমস্য
  • Atoz | ১৯ নভেম্বর ২০১৯ ০৪:০৭425021
  • দাদাগিরির টিআর্পি এক ধাক্কায় উপরে। ফেসবুকে তো অজস্র পোস্টে দেখছি দাদাগিরি ছাড়া কথা নেই। রীতিমতন প্ল্যান করে ওইসব ভূত টুত এর ব্যাপার দেখিয়েছে মনে হয়। ঃ-)
  • :-& | ১৯ নভেম্বর ২০১৯ ০৪:০৩425020
  • ঝুম চাষের চেয়ে ঝুমুর চাষ (কপিরাইট খ) শুনতে ভালো
  • Tim | ১৯ নভেম্বর ২০১৯ ০৩:৪৩425019
  • অনেকদিন পর ভাটে এসেই পাইয়ের খবরটা দেখলাম। এইটা লোকজনকে জানানো দরকার ছিলো। অসম্ভব ভালো কাজ।
  • i | ১৯ নভেম্বর ২০১৯ ০২:২৩425018
  • পাই আমাদের অহঙ্কার।
    আজকাল খুব মনে হয়, পাইয়ের সঙ্গে যদি আরো আগে পরিচয় হ'ত..
  • একক | ১৯ নভেম্বর ২০১৯ ০১:০৪425017
  • আক্রান্তদের মধ্যে ঝুম চাষের সঙ্গে যুক্ত লোকদের ফ্রিকোয়েন্সি বেশি পাওয়া গেছে। কাজেই তাদেরকে ধরে অস্ত্র -বর্ম সাপ্লাই কল্লে তারা বুঝে নেবে। এই অবধি মন এ হলো, কাগজের লেখাটা পড়ে।

    পাই এর কাজটা দারুন থ্রিলিং :)
  • অর্জুন | ১৯ নভেম্বর ২০১৯ ০০:০৮425016
  • আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জ্যোতিরিন্দ্র মৈত্র স্মারক বক্তৃতা দিলেন অধ্যাপক স্বপন চক্রবর্তী। বক্তৃতার বিষয়ঃ 'কবিতার স্মৃতি, ইতিহাসের ভবিষ্যৎ'।

    একটা জায়গায় স্বপন বাবু বললেন 'অনেকেই মনে করেন সমর সেন কবিতা লেখা ছেড়েছিলেন কিন্তু আমি বলব কবিতা সমর সেনকে ছেড়েছিল।'
  • | ১৮ নভেম্বর ২০১৯ ২৩:৫৯425015
  • একটা জিজ্ঞেস করার ছিল, বাজারে যাতায়াতের পথে, যদি ভোরে ঐ সন্ধ্যায় লোককে মশা কামড়ায়, তার সঙ্গে ঝুমুর চাষের সম্পর্ক কি?, গ্রামীণ হাটে যেকোনও লোক যাতায়াত করলে ই তো এটা হতে পারে।
  • Atoz | ১৮ নভেম্বর ২০১৯ ২২:৫৬425014
  • এলেবেলে কে দেখছি না কয়েকদিন। ভালো আছেন তো মশাই?
    এলাকে দেখছি না বহু বহু বহুদিন। কই হে মশাই, কই গেলেন আপনি? ভালো আছেন তো?
  • Atoz | ১৮ নভেম্বর ২০১৯ ২২:৫৪425013
  • টইতে ভূতের আলোচনা পড়ে মন হল এইজন্যই বুঝি হরিহর অপুকে শ্রুতিলিখন দিতেন, "ওই ভূত! বাপরে" ঃ-)
  • :-) | ১৮ নভেম্বর ২০১৯ ২২:১৫425012
  • এটা কি বল্লেন! সবাই নিজের নিজের ক্ষেত্রে সেরা। পাইএর মতো বড়েস হতে পার্বেন্না ঠিকই, পাই-ও কি পিটির মতো হতে পারবেন? ঐ রকম ট্রোল করা! আর কেউ করে দেখাক তো! অথবা অ-অ-এর মতো “আমাকে দেখুন” করে দেখাক দেখি কেউ এখানে!
    সকলেই নিজের নিজের ক্ষেত্রে সেরা। আমি না, এক মহামানবের কথা। এলেবেলে জানেন।
  • S | ১৮ নভেম্বর ২০১৯ ২১:৩৯425011
  • বললাম তো এখানে সবাই একদিকে, পাইয়ের কাজ অন্যদিকে। যতই বাকতাল্লা মারি না কেন, পাইয়ের মতন কোনওদিনও হতে পারবো না। পাই যে কাজটা করেন, সেটা আমি কোনওদিনও করতে পারতাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত