এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১০ নভেম্বর ২০১৯ ২৩:১৩424500
  • ব্যাবিলনের দেশে আমি এখন ধর্ষিত
    - শংকর রায়

    "বস্তুত এ যেন নরকও নয় / নরকেরও ব্যঙ্গচিত্র / চিত্ররূপ মত্ত পৃথিবীর’ ঃ বিষ্ণু দে

    জর্জ ডব্লিউ বুশের আমেরিকান ও টোনি ব্লেয়ারের ব্রিটিশ জোট আক্রমণ শুরু করে দিয়েছে ব্যাবিলনের দেশ, ইরাকে। ২০ মার্চ ২০০৩ মধ্যরাত থেকে। টাইগ্রিস ইউফ্রেটিসের কোলে কোলে আগুন জ্বলছে, চলছে ছারখার।। ।। আর ব্লেয়ারের কথা কী বলার ‘বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুণ’। এই ভদ্রলোক ব্রিটিশ সভ্যতার কি কেউ?। ।। পৃথিবীর ঘরে ঘরে টেলিভিশনে ফুটে উঠছে কাটা হাত-পা, গোলাপি শিশুদের পোড়া ত্বক, ভাঙা বাড়ি, ধোঁয়া, ব্যান্ডেজ!। ।। ৮ এপ্রিল মধ্যবিত্ত-মুখে একটি কিশোরীর দুটি জলচোখ যারা দেখেছেন, আমার বিশ্বাস, ওই মুখচ্ছবি – একবার চেয়ে দেখলে হয়তো বুশ-ব্লেয়ারকেও আনমনা করতে বাধ্য। আমেরিকার ইতিহাসকে এর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে না কোনোদিন? আমেরিকার সাধারণ মানুষ কি ব্যথা পাচ্ছেন না!। ।। ‘হিটলার যত মানুষ খুন করেছিল, তার চেয়ে বড়ো ক্ষতি করেছিল যে, সমাজে মানুষ হবার প্রক্রিয়াটা সে ধ্বংস করেছিল।‘
    গত কদিনের খবরের কাগজ থেকে খামচে দেখা যাক। ।।
    ১৫ এপ্রিল খবর এল ঃ

    প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা লুট ও ধ্বংসের পর বাগদাদের জাতীয় গ্রন্থাগারও পুড়িয়ে দেওয়া হল।
    বিবিসির খবর ঃ অগ্নিকাণ্ডে নষ্ট হয়েছে প্রচুর দামি বই, ইরাকের পুরনো ইতিহাস, রাজতন্ত্রের দলিল, অটোমান সাম্রাজ্যের নথিপত্র পুড়ে গেছে। কোরানের প্রাচীনতম ও বিরলতম সংস্করণের একটি মহার্ঘ্য সংগ্রহ ছিল, পুড়িয়ে দেওয়া হয়েছে।
    ১৬ এপ্রিল ঃ
    বাগদাদের জাতীয় সংগ্রহশালা থেকে চুরি করেছে –
    ১) ৫০০০ বছর আগের একটি পাত্র।
    ২) ২০০০ বছর খ্রিস্টপূর্বের একটি ব্যাবিলনীয় অসিরিয় স্তম্ভ।
    ৩) ৮০০ খ্রিস্টপূর্বের একটি অসিরিয় প্রস্তরমূর্তি।
    পৃথিবীর বিশিষ্ট প্রত্নবিদরা অভিযোগ করেছেন এগুলি এবার বিশ্বের চোরাই বাজারে বিক্রি হবে।

    আগুনে পোড়া বাগদাদের জাতীয় গ্রন্থাগারে মেসোপটেমিয়া সভ্যতার সময় থেকে সমকালীন সংগ্রহের প্রায় ১ লক্ষ ৭০ হাজারটি চিহ্ন লুট অথবা ধ্বংস হয়েছে। কতটা ক্ষতি হয়েছে তা দেখতে রাষ্ট্রসংঘ তথা ইউনেসকো বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেন।
    বাগদাদ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের অধ্যাপক ড। মোয়াদ দামেরাজি ১৬ এপ্রিল বুধবার বাগদাদ জাদুঘরের বিধ্বস্ত ঘরে দাঁড়িয়ে সংবাদসংস্থাকে বলেন, ‘ইরাকী জাতীয় সংগ্রহশালা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মানবসভ্যতার ইতিহাসের সমস্ত পর্বের চিহ্ন ছিল। সেইসব সাক্ষ্যপ্রমাণ আর রইল না।
    আক্কাদিয়ান পর্বের বাতিসকির ব্রোঞ্জমূর্তি ওজনে অত্যন্ত ভারী হওয়া সত্ত্বেও তা নিয়ে গেছে লুটেরার দল। তারা নানা ধরনের যন্ত্র ব্যবহার করেছে। প্রত্যেক ঘরে ঢুকেছে, প্রত্যেক ঘরে লুট বা তছনছ করেছে, অবাধ ভাঙচুর করেছে। প্রচুর পাথরের মূর্তির মাথা কেটে দেওয়া হয়েছে। লুট ও ধ্বংসের লিস্টি লম্বা হয়েই চলেছে।
    আগুনে পোড়া জাতীয় গ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে প্রবীণ বিজ্ঞানী তারেক আবদুল রাজাকে-র প্রশ্ন ঃ এখানে ছিল ইরাকের স্মৃতি। প্রাচীন ও আধুনিক। ছিল লিখিত ভাবে। আমেরিকানরা আমাদের বাড়িঘর ধ্বংস করে, আমাদের মানুষ মেরেও সন্তুষ্ট হয়নি? ওরা আমাদের ইতিহাসকেও মারতে চায়?

    জাতীয় গ্রন্থাগারে আগুন লাগার ফলে পুড়ে গেছে হাজার হাজার বছর আগের সমস্ত দলিল, বই, রাজ্যের ইতিহাস, ধর্মগ্রন্থ। যেভাবে কোরান সংগ্রহশালা পোড়ানো হয়েছে তাতে সন্দেহ এই কাজ ইরাকীদের নয়। "

    (আংশিক)
  • দীপাঞ্জন | ১০ নভেম্বর ২০১৯ ১৫:০০424498
  • @এলেবেলে, ধন্যবাদ। আমরা ফেসবুকে কানেক্টেড। আসলে সাইটে খুব নিয়মিত নই বলে নিক গুলো ধরতে পারি না।
  • এলেবেলে | ১০ নভেম্বর ২০১৯ ১৪:৪৭424497
  • @দীপাঞ্জন, খ হচ্ছেন খানুদা বা খননেন্দ্রদা। অনেকে হানুদাও বলেন। আসলে বোধিসত্ববাবু, এই সময় পত্রিকায় লেখেন। সম্ভবত শান্তিনিকেতনে থাকেন। এবার নিজ দায়িত্বে চেনাচিনি করিয়া নিন।
  • দীপাঞ্জন | ১০ নভেম্বর ২০১৯ ১৪:৪৬424496
  • @অর্জুন, সাম্রাজ্যবাদী, অর্থনীতিতে অনুৎসাহী, সবই ঠিক। কিন্তু তার মানেই যে ওঁর সব অবজার্ভেশন ফেলে দিতে হবে, তাও না। আর নিও-রিঅ্যাকশন যেভাবে সারা পৃথিবীতেই মাথা তুলছে, ক্লাসিকাল রিঅ্যাকশন ফিরে দেখার গুরুত্ব বাড়ছে মনে হয়।
  • দীপাঞ্জন | ১০ নভেম্বর ২০১৯ ১৪:৪২424495
  • @হিন্ট, যা দিনকাল, হ বললে হনুমান ছাড়া আর কিছুই মনে পড়ছে না। খুলে বলুন একটু।
  • PM | ১০ নভেম্বর ২০১৯ ১১:১৩424494
  • সামনের লোকসভা ভোট এর আগে রামমন্দিরের উদ্বোধোন
  • শঙ্খ | ০৯ নভেম্বর ২০১৯ ২৩:০১424493
  • ডিসিবাবুর লেখাটা নিলুম।
  • Kaju | ০৯ নভেম্বর ২০১৯ ২২:৫৩424492
  • কাল তো রোব্বার, তায় এই ঝরঝর অবিশ্রাম বিষ্টি। নধরকে কেটে খেলেই হয়।
  • dc | ০৯ নভেম্বর ২০১৯ ২২:৪৩424491
  • দু দি, অবশ্যই। আপনার পোস্টটা আগে দেখতে পাইনি।
  • sm | ০৯ নভেম্বর ২০১৯ ২২:১১424490
  • হি,হি।
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ২২:০৯424489
  • হ্যাঁ। কেন আপনার বাড়িতে উনার ছবি নেই?
  • sm | ০৯ নভেম্বর ২০১৯ ২২:০৭424488
  • না,না ওই মডেলিং এর ছবি টার কথা বলছি।!
    বেশ নধর।
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ২২:০২424487
  • দিলুবাবুর কোলটা তো?
  • sm | ০৯ নভেম্বর ২০১৯ ২১:৫১424486
  • হি হি, বেশ নধর তো!
  • কবে হবে? | ০৯ নভেম্বর ২০১৯ ২১:৪৯424485
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ২১:৪৩424484
  • দেখো দেখি। লোকে নিজের বাবার ছবি চিনতে পারছে না।
  • sm | ০৯ নভেম্বর ২০১৯ ২১:৩৮424483
  • ওটা বড় এস!?
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ২১:৩৭424482
  • দিলুবাবুর ছানাদের ছাগল দেখেও উত্তেজনা হয়?
  • Ram lala birajman | ০৯ নভেম্বর ২০১৯ ২১:৩১424481
  • S, বাঃ, ছবিটাতো বেশ, আপনাকে এত ভলো দেখতে, মডেলিং ট্রাই করতে পারতেন তো!
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ২১:২৫424480
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ২১:২৪424479
  • টয়লেট নেহিঁ বনায়েঙ্গে।
  • Ram lala birajman | ০৯ নভেম্বর ২০১৯ ২১:১৮424478
  • শান্তি শান্তি, এত উত্তেজনা আপনাদের শরীরের জন্য ভালো নয়। সত্যকে সহজে নিতে শিখুন।
  • Du | ০৯ নভেম্বর ২০১৯ ২০:০৩424477
  • ডিসি আপনার লেখাটা নেবো। অবশ্য আর ভালো ও লাগছে না কাওকে কিছুই বলতে।
  • এলেবেলে | ০৯ নভেম্বর ২০১৯ ১৯:৪৪424476
  • রামলালা, শ্মশানের শান্তি সেদিন বিরাজ করবে যেদিন কাশী-মথুরাও আপনার দখলে আসবে। ইয়ে তো দুসরা ঝাঁকি হ্যায়, অর দেখনা বাকি হ্যায়।
  • Ram lala birajman | ০৯ নভেম্বর ২০১৯ ১৮:৪৪424475
  • ওঁ শান্তি
  • PT | ০৯ নভেম্বর ২০১৯ ১৮:০৬424474
  • সিঙ্গুরের স আর টাটার ট মিলেও ট্র্যাভেস্টি হয় কিনা ভাবছিলাম।
  • dc | ০৯ নভেম্বর ২০১৯ ১৭:৪৯424472
  • একদল লোক।
  • dc | ০৯ নভেম্বর ২০১৯ ১৭:৪৯424473
  • বাজারে একটা মজার নাটক দেখলাম। একদম লোক মিলে আরেকটা লোকের গলা টিপে দেওয়ালের সাথে ঠেসে ধরেছে। আর পাশে একটা হোমরাচোমরা মতো কুমীর শামলা মাথায় গম্ভীর ভাবে মাথা নেড়ে বলছে ভারি অন্যায়, ভারি অন্যায়। সবাই মিলে একজনকে এভাবে মারা ভারি অন্যায়। আমি বলছি, ওই লোকটার সব টাকাপয়সা নিয়ে অন্য লোকগুলোকে দিয়ে দাও। আর ওকে পরে পাঁচ সিকে দিয়ে দিও। সেই শুনে বাজারের সব লোকজন চেঁচামেচি শুরু করে দিল, এই তো ফয়সালা হয়ে গেছে, আমরাই সবাই শান্তি চাই। অ্যাই চুপ চুপ, আমরা সবাই শান্তি চাই। হট্টগোলের চোটে লোকটার কথা চাপা পড়ে গেল, অব্শ্য কিছু বলার মতো অবস্থায় ছিলো কিনা তাও বুঝলাম না। যাই হোক, আমি এক কিলো আলু আর এক আঁটি ধনে পাতা কিনে বাড়ি চলে এলাম।
  • dc | ০৯ নভেম্বর ২০১৯ ১৭:১২424471
  • ট্র্যাভেস্টি কাকে বলে আজ বুঝলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত