এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ০১:৫৯424440
  • আমরা যখন যদুপুরে পড়ি, তখন নবনীতা দেবসেন মহাশয়া একেবারে স্বমহিমায় বিরাজমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককুলের একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র।
  • অর্জুন | ০৯ নভেম্বর ২০১৯ ০১:৫৪424439
  • 'গুরু'তে নির্মোহ ব করা মুশ্কিল ?
  • অর্জুন | ০৯ নভেম্বর ২০১৯ ০১:৫৩424438
  • প্রতিবাদ করতে পিছপা হতেন না। মনের কথা বলার ব্যাপারেও তাঁর জুড়ি মেলা ভার। ২০১৮ য় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা তুলে দেওয়ার ইস্যুতে ছাত্র, ছাত্রীদের অনশনের সময় তাঁর দেওয়া একটি সাক্ষাৎকার।

  • uni | ০৯ নভেম্বর ২০১৯ ০১:৫২424437
  • আচ্ছা নবনীতাকে নিয়ে নির্মোহ ব করা মুশ্কিল, কিন্তু লেখাটই (মানে, লেখা নিয়ে টই) তো একটা হতেই পারত, না কি?
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ০১:৫১424436
  • এই ক্রপ বার্ণিং ব্যাপারটা নিয়ে একটা টই খুলে কেউ বিষদে লিখুন। গুরু কর্তৃপক্ষকে অনুরোধ করবো এই বিষয় নিয়ে একটা বই বেড় করতে। এইসব ইস্যু নিয়ে তো তেমন হেলদোল নেই লোকের মনে। পলিউশান ছাড়াও চাষীদের জীবন-জীবিকা, ক্রপ ডাইভার্সিটি, চাষের জমির সমস্যা, হাইব্রিড ফসল, সর্বপরি ফুড সিকিউরিটিও জড়িত থাকতে পারে।
  • aranya | ০৯ নভেম্বর ২০১৯ ০১:৪৪424435
  • নবনীতার কবিতা দুটি খুবই ভাল, বিশেষতঃ কাজু-র দেওয়া কবিতাটা
  • একক | ০৯ নভেম্বর ২০১৯ ০১:৩৭424434
  • সরকার কোনো প্যারালাল প্রসেস প্রোভাইড করতে পারছে যে ফাইন করবে ?? ফাইন করার অবস্থায় নেই। ভোট হারানোর প্রশ্নই ওঠেনা। চাষিদের যা অপশন এভেইলেবল তাই করছেন।

    বললুম তো, সরকারের একটাই উদ্দেশ্য, সমস্যা পীক এ এ যাওয়া অবধি ঘাপটি মেরে বসে থাকা, এবং তারপর ক্রপ ডেমোগ্রাফি পাল্টে দিয়ে ভুট্টার চাষ ফাঁস করে ইথানল মার্কেটে ঢোকা। তখনদেশবাসী ও হাঁপ ছাড়বে, যাক বাঁচা গেলো ধোঁয়া আর নেই। পেছনের বাঁশ পেছনেই থাকবে।
  • এলেবেলে | ০৯ নভেম্বর ২০১৯ ০১:২৩424433
  • ক্রপ বার্নিং-এর অন্যতম কারণ যে হাইব্রিড ফসলের চাষ এবং তার সঙ্গে কর্পোরেট জড়িত সেটা বিবেচনায় না এনে বা সুকৌশলে চেপে গিয়ে চাষিদের ওপরে দোষ চাপানোটা বড্ড একমাত্রিক।
  • অর্জুন | ০৯ নভেম্বর ২০১৯ ০১:১৬424432
  • আজ বার্লিন ওয়াল ভাঙার ত্রিশ বছর পূর্তি।
  • Du | ০৯ নভেম্বর ২০১৯ ০১:১২424431
  • কেনা
  • Du | ০৯ নভেম্বর ২০১৯ ০১:১১424430
  • সরকারের উচিত এইগুলো কেন আর পোড়ালে ফাইন করা।
  • একক | ০৯ নভেম্বর ২০১৯ ০০:৪৯424429
  • আর তেমনি আগুনে হাত সেঁকা সরকার। দূষণ -জলস্তরের সমস্যা এগুলো বাড়তে দিচ্ছে। এরপর এইটাকে ইস্যু করে ইথানলের বাজারে ঢোকার ধান্দা। এনাদার ডুবিয়াস মার্কেট।
  • একক | ০৯ নভেম্বর ২০১৯ ০০:৪৬424428
  • ক্রপ বার্নিং তো চোখে দেখা যাচ্ছে। কত জল শেষ করছে তুলে তুলে তার ঠিকঠিকানা নেই। প্রয়োজনের অতিরিক্ত চাল গম ফলিয়ে কী অষ্টরম্ভা হচ্ছে কেও জানেনা।
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ০০:২১424427
  • ক্রপ বার্ণিংএর ব্যাপারটা।
  • Du | ০৮ নভেম্বর ২০১৯ ২৩:৫০424426
  • আলাদা দেশ দেখাচ্ছে সেকথা বলছো না হেজ কেন সেটা?
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৯ ২২:৩৩424425
  • কাজুকে ধন্যবাদ। কবিতা খুবই ভালো।
  • অর্জুন | ০৮ নভেম্বর ২০১৯ ২১:৫৮424422
  • *ভাল লাগল
  • অর্জুন | ০৮ নভেম্বর ২০১৯ ২১:৫৮424423
  • নবনীতা দেবসেনের কবিতা দুটি শেয়ার করার জন্যে @কাজু'কে ধন্যবাদ। খুব হাল লাগল।
  • Du | ০৮ নভেম্বর ২০১৯ ২১:৪০424421
  • বিচারটা বন্ধ হয়ে গিয়েছিল না এই মাত্র শুরু হল?
  • b | ০৮ নভেম্বর ২০১৯ ২১:০৯424420
  • তামঝাম মানে কি?
  • | ০৮ নভেম্বর ২০১৯ ২০:১৭424419
  • এন আর সি নিয়ে একটা আলোচনা সভা, ২১ শে নভেম্বর, রবীন্দ্র ভারতীতে উওমেন স্টাডিজ বিভাগ ইত্যাদি। ওয়ারকশপ ইত্যাদি হচ্ছে। বলবেন সজল নাগ, গোর্কি চক্রবর্তী, অনিন্দিতা ঘোষাল প্রমুখ।

    কি করে যোগ দেবেন জানি না, খোঁজ খবর করেন। আগ্রহ থাগলে উপায় পাবেন।
  • আলফা | ০৮ নভেম্বর ২০১৯ ২০:১৪424418
  • যাহ বাবা, দুবার এসে গেল ক্যানো!!
  • আলফা | ০৮ নভেম্বর ২০১৯ ২০:১৩424416
  • অযোধ্যায় সিকিউরিটির তামঝাম দেখে মনে হচ্ছে 'মন্দির ওহী বানায়েঙ্গে' হতে যাচ্ছে না।
  • আলফা | ০৮ নভেম্বর ২০১৯ ২০:১৩424417
  • অযোধ্যায় সিকিউরিটির তামঝাম দেখে মনে হচ্ছে 'মন্দির ওহী বানায়েঙ্গে' হতে যাচ্ছে না।
  • | ০৮ নভেম্বর ২০১৯ ১৮:১২424415
  • sm | ০৮ নভেম্বর ২০১৯ ১৭:৫১424414
  • ওয়েল কাম, বিপ।কিন্তু কিভাবে আটকাবে?প্রোমোটার দের পঁচিশ হাজার কোটির তহবিল জুটিয়ে।
    সেই সব দিকপাল বিল্ডার,যারা নাকি লোকজনের কাছ থেকে ফ্ল্যাটের চতুর্গুন মূল্য দাবী করে।
    সেই টাকার ও সিংহভাগ পেমেন্ট পাবার পর ও যারা ফ্ল্যাট ডেলিভারি দিতে পারেনি পাঁচ ছ বছর ধরে!?
    কালো টাকা কমেছে?এমন কোন তথ্য আছে?
  • bip | ০৮ নভেম্বর ২০১৯ ১৭:৩৭424413
  • Name: bip

    IP Address : 183.67.5.178 (*) Date:09 Nov 2016 -- 08:59 AM

    এই প্রথম, প্রধানমন্ত্রী মোদি একটা কাজের কাজ করলেন। ভারতে দুর্নীতি আর কালো টাকা ঠেকাতে না পারলে, দেশটা আটকে যাবে। গেছেও। ভারতে এই মুহ্রর্তে রিয়াল এস্টেটের, জমির এবসার্ড ভ্যালু-কারন কালো টাকা। এগুলো না ঠেকাতে পারলে দেশের শিল্পায়ন বাণিজ্য মার খাবে।

    এখন যা অসুবিধা হচ্ছে, তা সাময়িক। এর দুদিন বাদে রিয়াল এস্টেট ও ক্রাশ করবে। সেটা ভীষন ভাবে দরকার। ওটা না হলে, ভারতে বাণিজ্যের প্রসার আটকে যাবে।
  • :-? | ০৮ নভেম্বর ২০১৯ ১৩:১৭424412
  • রুচিরা কেমন আছে, কৌশিক?
  • Kaju | ০৮ নভেম্বর ২০১৯ ১২:৫৪424411
  • কাল নবনীতা দেবসেনের এই কবিতাটা একজন পাঠালো, দিয়েই দি কপি পেস্ট -

    **********

    তারা খসে পড়ে / নবনীতা দেব সেন
    **************************************

    এক যে ছিল কাঠুরের ছেলে
    রোজ আনে, রোজ খায়৷
    কাঠ কাটতে কাটতে কাঠ কাটতে কাটতে
    তার হাত ব্যথা করে
    তবু কাটতে হয় কাঠ...
    একদিন এক পরীকন্যে এলো
    বললো, আহা গো, বললো, থাক্
    আমিই তোমাকে ভাত বেড়ে দেবো আজ থেকে
    কাঠুরের ছেলে খুব খুশি
    কুড়ুল নামিয়ে রাখলো
    সঙ্গে সঙ্গে তার হাত দুটিও
    খসে পড়লো
    ঠিক কুড়ুলের পাশটিতে
    সামনে ভাত....
    সে এখন ভাত খাবে কী দিয়ে?

    একটি মেয়ে ছিলো
    কবিতা লিখতে লিখতে কবিতা লিখতে লিখতে
    তার সাঁঝ ফুরিয়ে সকাল হয়ে যায়
    সকাল মিলিয়ে যায় রাত্তিরে
    একদিন এলো এক রাজপুত্তুর
    মেয়েটাকে বসিয়ে নিলো তার পক্ষীরাজে
    বললো, এসো, বললো, চলে এসো
    তোমার কবিতা নিয়ে তোমার দিন নিয়ে
    তোমার রাত্রি নিয়ে
    আমার কাছে চলে এসো
    আমার কাছে দিনও পাবে
    আমার কাছে সব কিছুই কবিতা
    মেয়ে খুব খুশি
    কলম নামিয়ে রাখলো
    সঙ্গে সঙ্গে তার চাঁপার কলি আঙুল
    আঙুলগুলি সব ঝরে পড়লো
    যেমন ঝরে যায় ফুলের পাপড়িরা
    টুপ্ টাপ্ শব্দহীন
    ওই কলমটার ওপরেই

    আর সূর্য চন্দ্র একসঙ্গে ঝলসে উঠে
    ধাঁধিয়ে দিল তার রাত্রি-দিনের হিসেব
    খসিয়ে দিলো তার দুটি নয়নতারা ফুল
    এখন সেই মেয়ের
    সকালও নেই
    রাত্রিও না

    এখন সেই মেয়ের
    কবিতাও নেই
    পক্ষীরাজও না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত