এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৯ ১৮:৫৪424379
  • মুস্কিল**
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৯ ১৮:৫৪424380
  • ফেবু-তে ভালো মন্দ সব লেখাই পড়া যায়। কথা হল আপনি বন্ধুলোকের লেখা নিয়েই পড়ে থাকেন না নাম চেনা অচেনা নির্বিশেষে আশপাশে সবার লেখার একটু দৃষ্টিপাত করেন। ফেবুর উস্কিল শুধু একটাই - হেব্বি চোরের উৎপাত। চুপচাপ ঝেঁপে নিয়ে কেটে পড়বে, আপনি #ধরতেপার্বেন্না।
  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৮:৪৬424378
  • ওয়েলকাম। ফাটিয়ে দাদাগিরি করুন, আমাকে শান্তিনিকেতনী ন্যাকা বলে ডাকতে পারেন, এটাই এখানে দীর্ঘ দিনের ঐতিহ্য। সুদূর ইউরোপ ও আমেরিকা থেকে এই ঐথ্য সংরক্ষনে প্রয়াস চলছে। এটা দিয়ে শুরু করুন। ঃ-)))) জাস্ট কিডিং ঃ-))))

    হ্যাঁ ফেসবুকে সাহিত্য টা হচ্ছে, অনেকে সেন্টু টাইপের পোস্ট লিখে লিখে লিখে বই ও বের করে ফেলছে। কিন্তু আবার অনেকে লিখতে ভয় পেতেন, পত্রিকার দাদা গোষ্ঠীর কাছে আবাজ খেতেন, তাঁরা সাহস করে লিখছেন। যে কোনো টেকনোলজি বা স্বাধীনতা প্রথমে এলে এটা হবে। চারুলতার জীবনী, বা মপস্বলী প্রেসে ছাপা গল্প উপন্যাস কবিতা, এরকম। বা ডিটিপি আসার পরে সেল্ফ ফাইনান্সিং এ লেখা র মত।

    তো এসব হবে। কি আর করবেন। শিক্ষা র কোয়ালিটি আসার আগে কোয়ান্টিটি লাগবে, বাম্ফ্রন্ট জিন্দাবাদ ইত্যাদি।

    এর পরে একজন কল্পিত টেকো মত ডাক্তারবাবু (এস এম দা) এসে কোয়ালিটি কোয়ালিটি বলে চেচাবে ;-))) এটাও ঐতিহ্য ;-)

    নানা রকম নিক নেম থেকে আমরা লিখি, চমকাবেন না, ভুত নই, নাম আছে বাপ মা বেয়াই বোনাই জগাই মাধাই সব আছে, শুধু আমরা নেকু করে নাম বলি না। সব ই ঐতিহ্য, সুতানূটি, সুনীল, সন্দীপন এইসব। এবং বংকিম।

    ইত্যাদি।

  • অরিজিৎ ঘোষ | ০৭ নভেম্বর ২০১৯ ১৮:২৩424377
  • ফেসবুক এবং লেখকঃ-
    মানুষ আজ আধুনিক থেকে অত্যাধুনিক হয়ে যাচ্ছে, বলা ভালো হওয়ার চেষ্টা করছে। এই আধুনিকতার মোড়কে বিবর্তন ঘটছে লেখার মাধ্যম এবং পাঠকের অবস্থানেরও। বই আর কাগজের সম্পর্কের মাঝে আজ বাধা হয়ে দাড়িয়েছে ভার্চুয়াল জগত। ফেসবুক এর সিংহভাগ কৃতিত্বদাবী করতে পারে নিঃসন্দেহে!
    এতে কি সত্যই বিকাশ ঘটছে সাহিত্যের নাকি অবক্ষয় ঘটছে লেখার মানের? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।
    প্রশ্নের উত্তর দিন আপনারাই। আমি না হয় ব্যাখ্যা দেবো পরের পোষ্টে। আজ গুরুচণ্ডালী'তে আমার প্রথম দিন। তাই আর বেশী দাদাগিরি করার সাহস দেখাতে পারছি না...
  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৮:১৪424375
  • পিডিএফ পড়তে অতীব জঘন্য। রেয়ার বই অন্য কোন ফর্ম্যাটে পাওয়া সম্ভব না হলে তবেই পিডিএফ পড়তে হয়।
  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৮:১৪424376
  • পিডিএফ পড়তে অতীব জঘন্য। রেয়ার বই অন্য কোন ফর্ম্যাটে পাওয়া সম্ভব না হলে তবেই পিডিএফ পড়তে হয়।
  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৭:৫২424374
  • বঙ্কিম, বিবেকানন্দ ইত্যাদি দের এই সমস্যা কখনো হয় নি ঃ-))))))))))

  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৭:৫০424373
  • আমি পিডিএফ বা কিন্ডলে তে বই পড়তে পারি না, অসুবিধে হয়। কারণ রবীন্দ্রনাথের এবং জ্যোতি বসুর হত, বিশেষত বিলেত থেকে ফেরার পর ঃ-))))

  • dc | ০৭ নভেম্বর ২০১৯ ১৭:০৯424372
  • আমি সাধারনত বগলে বই রাখিনা কারন তাতে করে বগল বাজিয়ে দিন কাটানোর আনন্দটা পাওয়া যায়না।
  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৬:৫২424371
  • এত নতুন নতুন নিক ও বগল ঃ-))))

  • বগল | ০৭ নভেম্বর ২০১৯ ১৬:০৮424370
  • ওই জন্যেই বলি কাগুজে বইয়ের দিন গিয়াছে। এখন পিপিটির নিচে পিডিএফ রেখে পড়ার কাল।
  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৫:৩৬424369
  • তালিকায় সুদীপ্ত কবিরাজ ও আসবেন। বংকিমের বাংআলি তাত্ত্বিক দের উপরে লাস্টিং ইনফ্লুয়েন্স সম্পর্কে একটা রসিকতা রসিকতা কোথায় যেন শুনেছি, কার এই মুহুর্তে মনে পড়ছে না, "আমরা অনেকটা চারুলতার টিয়ার মত, সব সময়েই বঙ্কিম বঙ্কিম করছি" ঃ-))))

  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৫:৩৩424368
  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৫:২২424367

  • রেট্রোগ্রেসিভ দের পোলেমিক্স কে চিত্তাকর্ষক মনে করার নানা বৃহৎ বা ক্ষুদ্র অথবা তাৎঅক্ষণিক কারণ থাকতেই পারে। রোড শো হিসেবে দেখলে এনগেজিং না হবার ও কারণ নেই, কিন্তু বাইনারি টার বাইরে বেরিয়ে ঊনবিংশ শতক কে দেখতে গেলে, মুসলমানী আমল, বা বিলেতি ঐতিহাসিক দের অনুকরণে তিন পিরিয়ড্র স্ট্রাকচার থেকে বেরোতে না পারলে বিশেষত আরবান কালচারের দৃষ্টিকোণ থেকে প্রি কলোনিয়াল আর্বানিটি কে স্বীকার না করতে পারলে, আহা বাঙালি কি ছিল রে -র থেকে বেশি কিছু বের করে আনা কঠিন এবং একটা কনস্ট্রিকটেড জাতি নির্মাণ প্রকল্পের থেকে বেরোনো মুশকিল। আমার বক্তব্য ছিল, এমনকি শুধু সুশোভন সরকার নন, গৌতম চট্টোপাধ্যায় /সৌরীন ভট্টাচার্য্য মায় পার্থ চট্টোপাধ্যায়, শিবাজী বন্দ্যোপাধ্যায় দের পড়লেও এটার পারপেচুয়েশন থেকে বেরোনো কঠিন, সেটা অবশ্য উল্লেখিত ঐতিহাসিক, সমাওচক, গবেষক অধ্যাপক তাত্ত্বিক দের দোষ না, তাঁরা প্রবলেম স্টেটমেন্ট করে তার মধ্যে লেখা লিখি করেছেন, কিন্তু পাঠকের সুবিধাটা যেহেতু প্রবলেম স্টেটমেন্ট টাকেই বদলে নেওয়া, পরবর্তী আলোচনা প্রস্তুতি হিসেবে, তাই কথা পাড়া।

    সৌরীন ভট্টাচার্য্য প্রবন্ধ সমগ্র বেরোচ্ছে বাই দ্য ওয়ে খ্যাল রাখবেন। সন্তান বিয়োগের পরেও, এই বয়সে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাবার পরেও, কি জে মনের জোর সঞ্চয় করে লেখা লিখি করছেন ভাবা যায় না। তাঁর ছাত্র ছাত্রী দের মুখেই, শোনা কথা, তবে বিশ্বাস না করার কারণ নেই।

    ---------

    আমাদের এখানে, বই বগলে বা হাতে পরিচিত এলাকায় ঘুরলে যেটা শোনা যায় সেটা মূলতঃ টন্ট, মানে ভারচুয়ালি বা দৈনন্দিন বাস্তবে। 'বেশি দ্যাকাছে', 'পয়সা হয়ে গেছে, আর কি, বই পড়ছে আপিশে', 'এদের জন্যেই অফিসের এই অবস্থা', 'বাবা বাংআলি আঁতেল বাল বেশি কিছু বলিস না', ' এই জন্যেই অন্য রাজ্য গুলো এগিয়ে যাছে', 'ধুর বারা ছারতো, এসব আমার পড়া, তার জন্য বগলে রাখার দরকার হয় না' ইত্যাদি শোনা যায়।
    আজ বই হাতে আপিশে ফেরার সময় একটা নতুন টন্টিং শোনা গেল।।।'দাদা কি গীতা পড়ছো নাকি', এবং এটা বলা বাহুল্য টন্ট হিসেবে না, শ্রদ্ধা ভরেই।। এটা আগে শুনি নি ঃ-))))
  • b | ০৭ নভেম্বর ২০১৯ ১৩:৩৪424366
  • খনুর দুটোতেই খ, কিম্বা ঔ।
    এমনি আমার নিজস্ব ভাবে বিদ্যাসাগর আর বঙ্কিমের মতবিভেদটা এনগেজিং লাগে। ধরে নিলাম, বিদ্যাসাগর সোশাল ইভিল দূর করতে চাইছেন, তার জন্যে যেন তেন প্রকারেণ যুদ্ধ করাটাই কর্তব্য। যেমন উনি বিধবা বিবাহ আইন পাশ করতে শাস্তের দোহাই দিচ্ছেন, কিন্তু শাস্ত্রের বিধবাদের জন্য অন্য অন্য বিধানগুলি একেবারে একটু গায়ের জোরেই চেপে দিচ্ছেন (সৌরীন ভটচাজের লেখায় বোধ হয় এটা পড়েছি), ইমোশন এনে ফেলছেন। বঙ্কিমের এই মোডাস অপারেন্ডিতে ঘোর আপত্তি, কারণ বহুবিবাহ রোধ করতে যখন বিদ্যাসাগর চেষ্টা করছেন, তখন উনি শাস্ত্র কোট করে দেখাচ্ছেন কি কি কারণে বহুবিবাহের অনুমোদন আছে। এবং দুর্ধর্ষ পোলেমিকস।
    অ্যাকটিভিস্ট আর থিওরেটিশিয়ানদের মধ্যের চিরন্তন ক্যাচালের মত লাগে।
  • অর্জুন | ০৭ নভেম্বর ২০১৯ ১৩:২৮424365
  • থ্যাংক ইউ। @S

    ইয়েস 'নাইন্টি = ৯০'
  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৩:১৪424364
  • একটা সময়ের ইনটেলেকচুয়াল ডিবেট গুলো কে উপলব্ধি করতে গিয়ে, কাউকেই মহাপুরুষ ভাবার কোন মানে হয় না, আবার এ বনাম বি যেটা ডিসকার্সিভ দ্বন্দ্ব তাতে নিজেরাও দুলে যাবার কোন মানে হয় না।

  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৩:১০424363
  • কয়েকটা কথা-

    আমার বঙ্কিম ভালো লাগে। এবং বেস্ট লাগে কৃষ্ণ চরিত্র এবং কমলাকান্ত। মানে ফাটাফাটি লাগে। ভদ্রলোক একদম ক্লিয়ার উনি কি করছেন। এবং এই যে পাঠক কে সরাসরি অ্যাড্রেস করে লেখা তাতে বোঝা যায় নেশন বিল্ডিং এ এবং কলোনিয়াল মডার্নিটি কে 'ভারতীয়' চেহারা দিতে গিয়ে ইনটারভেন করাটাই উদ্দেশ্য। এবং চুড়ান্ত আধুনিক। ন্যাশালিস্ট ডিসকোর্স ভিত্তি গড়ে দেওয়া লোক। ব্রডলি এই পজিশন টা সুদীপ্ত কবিরাজ পড়ে দেখতে পারেন। মানে বংকিম কে শুধুই কনজারভেটিভ বলার কোন মানে হয় না।

    ভদ্রলোকের অকারণ পুরুষকার যাঁদের বিব্রত করে তাঁরা মেয়ের কষ্টে ভদ্রলোকের অসহায় অবস্থা টা, আমার কাছে অন্তত লেখক হিসেবে তাঁকে হিউমানাইজ করতে সাহায্য করে।

    এবার হ্যাঁ সোয়াশবাকলার উপন্যাস, অলংকৃত ভাষা ইত্যাদি, একটু নতুন ধরণের যেটা কে আজকাল বলা হয় 'রেনেসাঁ প্যাট্রিআর্কি/কনজারভেটিজম', সেটা কে সুনীলের 'রদ্দি' মনে হতেই পারে। কিন্তু আমার মনে হয় বঙ্কিম এর ক্রাফ্ট আনবিলিভেবল এবং যেটা নর্মালি বলা হয়, তাঁর এই 'সংস্কৃতি ই ধর্মের আসল ভিত্তি' এই পজিশন টা নী`টশের (ecce homo) প্রভাবিত। আমার অবশ্য মনে হয়েছে ক্লিয়ারলি ইউরোপীয় দার্শনিক দের পক্ষে একজন পরাধীন দেশের ইনটেলেকচুয়াল এর পজিশন ও তারা জ্বালা বোঝা পুরোটা সম্ভব না। সুতোরাং বংকিম বংকিম ই, পরবর্তীতে আধুনিক ভারতীয় হিন্দু মনন বলতে যা বোঝান্নো হবে তার স্কোপটা প্র্যাকটিকালি এঁর হাতেই গড়া। শিবাজী বন্দ্যোপাধ্যায় দের এটাই পজিশন যতদূর মনে পড়ছে। কিন্তু আরেকটি ঘটনা আছে।।।

    এখনকার ক্রিটিকাল থিয়োরিটিশিয়ান দের কাজ পড়া ছাত্র ছাত্রী দের বা আমার মত জাস্ট শখের পড়ুয়া দের একটা সমস্যা হয়, আমরা ঊন বিংশ শতকের পিভট হিসেবে একদিকে বংকিম, অন্য দিকে রামমোহন/বিদ্যাসাগর কে দেখে থাকি। একজনের হাতে কালচারাল আইডেন্টিটি গড়ে উঠছে, অন্য দিকে মডার্নিজম অন্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট গুলো হচ্ছে এবং ভারতবর্ষের জাতিচেতনার একটা নতুন উন্মেষ হচ্ছে। এবং এটা একদিকে যেমন ইউরোপের একটা অ্যাদোপশন আর অন্য দিকে আবার মুসলমানী অতীতের সঙ্গে একটা ক্রমশ চওড়া হতে থাকা ডিসকন্টিনিউইটি। এবং ডিসকন্টিনিউইটি কে প্রবল করছে একটু পরের রিভাইভালিস্ট আন্দোলন গুলো এবং সেটা কে রিফর্মেশন প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসেবে দেখি।
    কিন্তু ঝামেলাটা হল, ঊনবিংশ শতকের এবং বিসংশ শতকের মুসলমানী সংস্কৃতির এবং লেট মুঘল আমলের বিশেষত রেভিনিউ সিস্টেম, আর্বানিটি, শিল্প কলার যে একটা কন্টিনিউইটির ট্রেস সব সময়েই থেকে যাচ্ছে সেটা আমরা খেয়াল করি না। দুঃখের কথা হল, ধরুন পর্থ চট্টোপাধ্যায়, সুদীপ্ত কবিরাজ, শিবাজী বন্দ্যো র সবচেয়ে আলোচিত কাজ গুলৈ শুধু পড়লে, অন্য কাজ গুলো না পড়লে, বা পড়ার দরকার নেই, চিন্তা না করলে একট ডিসটিন্কটিভ কালচারাল এবং কমারশিয়াল ও অ্যাডমিনিস্ট্রেটিভ কন্টিনিউইটির একটা চেহারা যে থেকে যায়, এমনকি পারমানেন্ট সেটলমেন্ট এর অনেক পরেও থেকে যায় সেটা খেয়াল করি না। ভূদেব মুখোপাধ্যায় বা সত্যেন্দ্রনাথ যে কন্টিনিউইটি টা রেকগনাইজ করছেন। এবার এটে দেশের একেক জায়গায় একেক রকম ভাবে হয়েছে, কলোনিয়াল আর্বানিটি যেখানে যেমন ভাবে শ্কড় গেড়েছে সেরকম রিয়াকশন হয়েছে।
    এটা একটু খ্যাল করলে, আর রিভাবিভালিস্ট দের ই কলোনীর বিপক্ষে একমাত্র কালচারাল রেজিস্টান্স বলে মনে হবে না, এমনকি প্রি কলোনিয়াল আর্বানিটি টাকেও একটা স সমসাময়িক রিয়ালিটি হিসেবে রেকগনাইজ করা যাবে, যেটার সঙ্গে বিদেশী শাসক একেক জায়্গায় একেক ভাবে অ্যাডজাস্ট করেছে।

  • dc | ০৭ নভেম্বর ২০১৯ ১২:২২424362
  • নার্ভাস নাইনটিস।
  • PJ | ০৭ নভেম্বর ২০১৯ ১১:২১424361
  • অ্যানাগ্রাম হয়ে গেছে।

    নাইনন্টি এর ন-টাকে সঠিক জায়গায় রাখুন।
  • S | ০৭ নভেম্বর ২০১৯ ১০:৩৮424360
  • নাইন্টি = ৯০।
    নাইন্টি নাইন = ৯৯।
    নাইনন্টি = ?
  • অর্জুন | ০৭ নভেম্বর ২০১৯ ১০:৩৫424359
  • 'নাইনন্টি টা ঠিক কত?' মানে?
  • সুনীল সংবাদ | ০৭ নভেম্বর ২০১৯ ১০:১২424358
  • ও হ্যাঁ, যে উপন্যাসটার জন্যে সমর সেন সুনীলকে গালাগাল করেছিলেন সেটার নাম 'অর্জুন'।
  • S | ০৭ নভেম্বর ২০১৯ ১০:০০424356
  • নাইনন্টি টা ঠিক কত?
  • S | ০৭ নভেম্বর ২০১৯ ১০:০০424357
  • নাইনন্টি না কত?
  • :-/ | ০৭ নভেম্বর ২০১৯ ০৯:২৭424355
  • উফ্ফ! পারিন্না। তবে হ্যাঁ, কালের নিয়মে এও শেষ হবে। এটুকুই ভরসা।
  • অর্জুন | ০৭ নভেম্বর ২০১৯ ০৯:১৬424354
  • @বঙ্কিম

    ক্লাস এইটে অংকে নাইনন্টি পেয়ে জন্মদিন উপলক্ষে আমি মা'র কাছ থেকে 'সেই সময়' গিফট নিয়েছিলাম। খুবই উপভোগ করেছিলাম।
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০৯:০৭424353
  • সিএস, "কলকাতার হল্লাগোলায় প্রেম করবার সময় নাই", টাইপের অবস্থা ? ঃ-)
  • সিএস | ০৭ নভেম্বর ২০১৯ ০৯:০৪424352
  • নারীদের পুরুষের প্রতি প্রেম নাই, অথবা কাব্য করার সময় নাই। ঃ-)
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০৯:০৩424351
  • লসিমদা, আরে তাই নাকি? ঠিকই তো বলেছেন। গল্প লিখতে বহুৎ পরিশ্রম হয়, যুদ্ধ করার মতনই বটে। বড় গল্প হলে তো কথাই নেই। ধরুন, হাজার পাঁচেক কি হাজার সাতেক ওয়ার্ড, সহজ কথা ? কিন্তু যে হারে কবিতা ফেবু টেবু তে আসে, দেখে মনে হয় কবিতা একেবারে শ্রাবুনে বৃষ্টি। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত