এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | ০৬ নভেম্বর ২০১৯ ০১:৩৮424200
  • আজ্ঞে আমি এইমাত্র আসছি
  • অর্জুন | ০৬ নভেম্বর ২০১৯ ০১:২৭424199
  • *সুভাষচন্দ্র বসু ওয়াজ ওলওয়েজ ট্রিটেড অ্যাজ অ্যান আউটসাইডার অব দ্য পার্টি।
  • অর্জুন | ০৬ নভেম্বর ২০১৯ ০১:২৩424198
  • চিত্তরঞ্জন দাশ কংগ্রেস পার্টির শেষ প্রভাবশালী বাঙালী নেতা। সুভাষচন্দ্র বসু ওয়াজ ওলওয়েজ ট্রিটেড অ্যান আউটসাইডার অব দ্য পার্টি।

    ডাঃ বিধানচন্দ্র রায়, অতুল্য ঘোষ, গনিখান চৌধুরী এবং প্রণব মুখোপাধ্যায়ও সেই হাইটে উঠতে পারেননি।

    নাতি সিদ্ধার্থ শংকর রায় ছিলেন নিতান্তই ইন্দিরা গান্ধীর চামচা।
  • অর্জুন | ০৬ নভেম্বর ২০১৯ ০১:১৬424197
  • @এলেবেলে,

    একজন ইতিহাসবিদ এবং একটি বিখ্যাত প্রতিষ্ঠানের অধ্যাপক হয়ে সুগত বসু চিত্তরঞ্জন দাশ সম্পর্কে এই রকম একটা স্কুল এস টাইপের লেখা কি করে লিখলেন? তার ওপর তার দাদু আর তার ভাইয়ের পলিটিক্যাল মেন্টর।

    চিত্তরঞ্জন দাশের লাইফ যথেষ্ট ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এই কারণে ওঁর মধ্যে বেশ কিছু কনফ্লিকটিং আসপেক্ট ছিল।

    বাঙালীর ইতিহাস চর্চা বড্ড গদবাঁধা। নেতাজী নিয়ে ৭৫ বছর কাটিয়ে দিয়েছে। 'চিত্তরঞ্জন' নামটা শুনলেই হাসপাতালের কথা মনে আসে।

    দেশের একজন প্রথমসারীর ব্যারিস্টার, অরবিন্দ ঘোষকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, যৌবনে রবি ঠাকুরের সঙ্গে কাব্যচর্চা করেছেন, জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন, মতিলাল নেহেরুর সঙ্গে 'স্বরাজ্য' পার্টি তৈরি করেছিলেন, অভিজাত ব্রাহ্ম পরিবারে জন্মেছিলেন পরে ব্রাহ্মদের সপাটে চড়টা উনি মেরেছিলেন ঐ সমাজ থেকে সরে এসে। ব্রাহ্মদের প্যুরিটান অ্যাটিচুড ও হিপক্রিসিতে তিতিবিরক্ত হয়ে পড়েছিলেন এবং বৈষ্ণব ধর্মে ঝোঁকেন। তার সম্পাদিত 'নারায়ণ' পত্রিকা 'সবুজপত্র' র মত নাকউঁচু রাবীন্দ্রিক পত্রিকার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালাত, যদিও
    যথেষ্ট হিন্দুয়ানীর গন্ধ ছিল তাতে। আবার উনিই তৈরি করলেন 'বেঙ্গল প্যাক্ট'। ''বেঙ্গল প্যাক্ট' কার্যকরী হলে '৪৭ সালের ইতিহাসটা হয়ত অন্যরকম হত।

    আইনী ব্যবসায় শীর্ষস্থানে পৌঁছে বহু অর্থ রোজগার করে, দেশের জন্যে দান করে কদর্পক শূন্য হন। অসহযোগ আন্দোলনে স্ত্রী বাসন্তী দেবী ও বোন ঊর্মিলা দেবী তার নির্দেশে রাস্তায় মিছিল করতে নামলে গ্রেপ্তার হন। জাতীয়তাবাদী আন্দোলনে ঐ দুই নারী প্রথম গ্রেপ্তার বরণ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন।

    নিজের ছেলে, মেয়ে, ভাগ্না, ভাগ্নীদের সব অসবর্ণে বিবাহ দিয়ে বাঙালী সমাজে অসবর্ণ বিবাহ প্রথা প্রচলন করতে চেয়েছিলেন তিনি। বলেছিলেন ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ একসঙ্গে মিশে না গেলে বাঙালির বর্ণ দৈন্য গুচবেনা কোনোদিন।
  • আসল কথা | ০৬ নভেম্বর ২০১৯ ০০:৫২424196
  • আসল কথা হল আরএসএস যখন গোটা দেশ জুড়ে শাখাগুলো ছড়াচ্ছিল, সেগুলোকে রাজনৈতিকভাবে কেউই (কোনো দলই) বাধা দেয়নি। দিতে পারেনি নয়, দেবার কোনো চেষ্টাই করেনি।
  • S | ০৬ নভেম্বর ২০১৯ ০০:২৬424195
  • টিভিতে রামায়ন মহাভারত দেখিয়েছে বেশ করেছে। গল্পের রূপায়ন হয়েছে অডিও ভিজুয়ালে। এর থেকে বেশি কিছু নয়। এখন যদি আপনাকে গ্রীক মিথোলজিতে দেখায় একজন পৃথিবী কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছে, বা তিন মুখি হিংস্র কুকুর, বা আরো এইসব আরকি নিস্চই বিশ্বাস করবেন যে একসময় গ্রীক দেশে ঐসব ছিল।

    কিন্তু এই রামায়ন মহাভারতকে পলিটিকালি ব্যবহার করা হয়েছে। এমনিতেই জানা জনপ্রিয় গল্প, মেগা সিরিয়াল, দারুন টাইমিং, প্রচুর বাজেট, সারা দেশ থেকে কাস্টিং করা হয়েছিল - ফলে গুচ্ছের পপুলারিটি। সেটা দেখে আরেসেস-হিন্দুপরিষদ-বিজেপি-বজরংদল সলতে পাকিয়েছে। শোনা যায় বেশ কিছু জয়্গায় লোকে টিভিতে গাঁদা ফুলের মালা, ধুপ ধুনো জ্বালিয়ে এইসব সিরিয়াল দেখতে বসতো। এই সবকিছু হাইজ্যাক করার কাজটা রাইট উইঙ্গরা বেটার করে। কারণ শয়্তানি করতে অত লজিকাল হওয়ার দরকার পরেনা। তবে তার সাথে এতাও ঠিক যে মন্দির নিয়ে সমস্যা তো অনেকদিনের।

    রামায়ন মহাভারত থেকে নাম নেওয়া হবেনা কেন? মহাভারত তো দারুন এক্সাইটিং গল্পের বই। কিসব দুর্দান্ত প্লট। পলিটিক্স থেকে সেক্স সব আছে। কত চরিত্র। তাদের কত সুন্দর সুন্দর নাম। এক্সেলেন্ট লিটারেচার। আমার তো বেশিরভাগ প্রিয় নামই মহাভারতের। সে কারোর যদি নাম হয় অদম্য, তাইলেই কি পিঠে অ্যাটম বোমা নিয়ে ঘুরে বেড়াতে হবে নাকি।
  • এলেবেলে | ০৬ নভেম্বর ২০১৯ ০০:১০424194
  • না। আরও একটু আছে। গুরুর দু পয়সার ফুটানিবাজ সফরী।
  • এলেবেলে | ০৬ নভেম্বর ২০১৯ ০০:০৮424193
  • এসব বলবেন না খ। বললেই আপনি 'সফরী' হয়ে যাবেন! মানে এত্ত এত্ত রাগ যে হ্রস্ব ই দীর্ঘ ই অবধি লোপ পেয়েছে!!
  • | ০৫ নভেম্বর ২০১৯ ২৩:৪৯424191
  • বঙ্কিম কোন সন্দেহ নেই, বাংলা সাহিত্যের ঈশ্বর। রবীন্দ্রনাথ গান না লিখলে রবীন্দ্রনাথ কে সবাই ভুলে যেত কারণ কবিতা সবাই পড়ে না। রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে শান্তি নিকেতন প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বলতে কনসিসটেন্ট অবদান একটা ই। কলাভবন। কিন্তু এতদসত্ত্বেও বঙ্কিম হিন্দু ন‍্যাশনালিজম এর প্রবাদপ্রতিম থিয়োরিটিশিয়ান
  • | ০৫ নভেম্বর ২০১৯ ২৩:৪৯424192
  • বঙ্কিম কোন সন্দেহ নেই, বাংলা সাহিত্যের ঈশ্বর। রবীন্দ্রনাথ গান না লিখলে রবীন্দ্রনাথ কে সবাই ভুলে যেত কারণ কবিতা সবাই পড়ে না। রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে শান্তি নিকেতন প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বলতে কনসিসটেন্ট অবদান একটা ই। কলাভবন। কিন্তু এতদসত্ত্বেও বঙ্কিম হিন্দু ন‍্যাশনালিজম এর প্রবাদপ্রতিম থিয়োরিটিশিয়ান
  • *** | ০৫ নভেম্বর ২০১৯ ২৩:৪৪424190
  • কলোনি হয়েও যেটুকু টিকে থাকা, রেড ইন্ডিয়ানদের মত ঝাড়ে বংশে নিশ্চিহ্ন না হয়ে গিয়ে যেটুকু রিব্যুটাল, কালচারালি যেটুকু ভারতীয়ত্ব জিইয়ে রাখা তা ওই বিবেকানন্দ গোছের কয়েকজনেরই দায়। কলোনিয়াল আগ্রাসন যতটুকু তাঁরা প্রতিহত করার
    রসদ দিতে পেরেছিলেন, পোস্টকলোনিয়াল আগ্রাসন তার ১ শতাংশ প্রতিহত করার মত কেউ থাকলে আজকের ভারতবর্ষের বর্তমান অন্যরকম হত। সমস্যা হল, চাড্ডিরা যেভাবে এই দার্শনিক মুভমেন্টকে হাইজ্যাক করে নিজেদের কাজে লাগায়, তার সিকিভাগও র‍্যাশনাল লিবেরালরা কাজে লাগাবার চেষ্টা করেনি। ধর্ম সম্বন্ধে যে রিপালশন এক সম্প্রদায় দেখান, কমিউনিস্ট ইভ্যালুয়েশন ও যেটুকু লেটলি ডান, তা থেকে সামাজিক প্রথা বা দায় হিসেবে ধর্মকে আত্মীকরণের কোনো ন্যারেটিভ পলিটিকালিও উঠে আসেনি। অথচ চোখ বুজে না থাকলে গোটা দেশকে, গোটা দেশের ম্যাক্সিমাম মানুষকে ধর্ম প্রথা সংস্কার লোকাচার এসমস্তই কীভাবে একাধারে অ্যাসিমিলেট করে তা দুর্বোধ্য তো নয়।
  • aka | ০৫ নভেম্বর ২০১৯ ২৩:৪৩424189
  • হ্যাঁ ইউটিউবে বীচের ভিডিও চালিয়ে খেতে পারেন। খরচ কমবে, বেশি বিয়ার খেতে পারবেন।
  • মোক্ষ | ০৫ নভেম্বর ২০১৯ ২৩:৪২424188
  • হ্যাঁ, আমিও তাই বলি, মদই খাবো তো ঘরে বসে খেলেই হয়। লোক্জনের পাল্লায় পড়ে যেতে হচ্ছে আরকি। তবে পন্ডিচেরি আমার থেকে খুব বেশি দূরে না।তাও যে এতদিন না গিয়ে থাকতে পেরেছিএই অনেক।
    সে যাই হোক, কারো কিছু জানা থাকলে বলে দিন।
  • | ০৫ নভেম্বর ২০১৯ ২৩:৩৭424187
  • মদ খেতে কষ্ট করে এতদূর যাবেন? কি এনার্জি!!!
  • সিএস | ০৫ নভেম্বর ২০১৯ ২৩:২২424186
  • পানু সাইটগুলো অলরেডি ব্যান নয়, কোন একটা হাই কোর্টের রায়ে ? গত বছর ন কবে একটা হল তো, সরাসরি তো দেখা যায় না।
  • মোক্ষ | ০৫ নভেম্বর ২০১৯ ২৩:১৮424185
  • পন্ডিচেরিতে কতিপয় হাড়গিলে মধ্যবয়সী দুদিন নিরিবিলিতে বসে সমুদ্র দেখতে দেখতে মদ খেতে পারবে এমন কোন সাধ্যবিত্ত হোটেলের টোটেলের নাম কেউ বলবেন?

    অনেক গুরুতর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দুঃখিত, কিন্তু বিচে বসে বিয়ার যে প্রকৃত মোক্ষ সেই নিয়ে অলরেডি কথা হয়ে গেছে।
  • 8-P | ০৫ নভেম্বর ২০১৯ ২৩:১৫424184
  • এই রামায়ন মহাভারত টিভিতে দেখানোয় ক্ষতি হয়েছে লাইনের সামান্য এক্সট্রাপোলেশনেই অচিরেই পানু ব্যান করার প্লাটফর্ম অ্যচিভ করবেন। youjizz আর xvideos বিরোধী মুভমেন্টে ডিসিকে সামনের সারিতেই দেখতে পাচ্ছি।
  • চক্রান্ত | ০৫ নভেম্বর ২০১৯ ২২:৪২424183
  • আশির দশক কি বলছেন? আরও ঢের আগে থেকে হচ্ছে এসব। গোরুর রচনা লিখতে দেওয়া হত কেন? সুবোধ বালকের নাম গোপাল কেন? এসবই গোমাতা-ইজমে সাবস্ক্রাইব করানোর চেষ্টা। শিবরাম তাও বানান পালটে রাম এড়িয়ে যেতেন, কিন্তু পরশুরামকে দেখুন। নাম থেকে শুরু করে রামায়ণ মহাভারতের অনুবাদ করে জাতিকে গোল্লায় দিলেন। উপেন্দ্রকিশোর পুরাণের গাঁজাখুরি দায়িত্ব নিয়ে ছোটদের মাথায় ঢোকালেন। আজকেও দেখুন। একটা জেনারেশন যারা হ্যারি পটার আর রিয়েলিটির তফাত করতে পারে না। এই হ্যারি যে দুদিন বাদে হরি হবে তা নিয়ে সন্দেহ আছে কারও?
  • PT | ০৫ নভেম্বর ২০১৯ ২২:২৮424182
  • আজকে এক PhD ছাত্রকে রামচন্দ্র ঐতিহাসিক না পৌরাণিক চরিত্র এই নিয়ে তক্কাতে গিয়ে নাকের জলে চোখের জলে হয়ে হাল ছেড়ে দিলাম। কালকে আরেকবার চেষ্ট করতে হবে!!
  • dc | ০৫ নভেম্বর ২০১৯ ২২:২২424181
  • দ দি, ঠিক। আশির দশক থেকে পুরো হিন্দুত্ব ইকোসিসটেমটা নানারকম উপায়ে বাড়িয়ে তোলা হয়েছে।
  • sm | ০৫ নভেম্বর ২০১৯ ২২:১৯424180
  • না,না কি যে বলেন! এদেশ হলো কৃষ্ণের দেশ, গোপিনী দের দেশ।এদেশে আবার কিছু শেখাতে হয়? ছোট বেলা থেকে ছবিতে রামায়ণ,সিনেমায় রামায়ণ,মহালয়া,বাবা তারকনাথ দেখে বড় হচ্ছি।বরঞ্চ বেশি এক্সপোজার দরুন ওই হিন্দু,হিন্দি আবেশ টা কেটে গেছে।
    কুম্ভ মেলায় নাগা সন্যাসী ব্যাপার টা আজও ঠিক হজম হয় নি।
  • | ০৫ নভেম্বর ২০১৯ ২২:১১424178
  • রামায়ন মহাভারত টিভিতে দেখানোয় ৬ই ডিসেম্বর ৯২এর সলতে পাকানো হয়েইছিল বলে মনে করি।
  • | ০৫ নভেম্বর ২০১৯ ২২:১১424179
  • রামায়ন মহাভারত টিভিতে দেখানোয় ৬ই ডিসেম্বর ৯২এর সলতে পাকানো হয়েইছিল বলে মনে করি।
  • dc | ০৫ নভেম্বর ২০১৯ ২২:০৯424177
  • sm, টিভিতে রামায়ন মহাভারত সিরিয়াল দেখিয়ে দেশটাকে মেজরিটারিয়ান ধর্ম আর কুসংস্কারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। একটা জেনারেশান বেড়ে উথেছে যারা ইতিহাস আর মিথোলজির মধ্যে তফাত করতে পারে না। এই সব আর কি।
  • :) | ০৫ নভেম্বর ২০১৯ ২২:০৬424176
  • পড়ালেখা মাথায় তুলে কাঁচুলি পরা রূপাদি দেখতে বসলে ক্ষতি তো হবেই।
  • sm | ০৫ নভেম্বর ২০১৯ ২২:০১424175
  • এই ক্ষতি আর লাভ টা কেমন ভাবে ডিফাইন করা হচ্ছে?
    ধরুন ওই জায়গায় চিকিৎসা সংক্রান্ত প্রোগ্রাম দেখাতো।জনতা ভুল ভাল চিকিৎসা করে লোকজন মেরে ফেলতো।ধরা যাক ক্যারাটে শেখানোর প্রোগ্রাম দেখানো হতো।বাচ্চারা প্যাঁচ পয়জার শিখে বাবা মা কে উদুম কেলিয়ে দিতো!
    এখন টিভি তে রামায়ণ দেখিয়ে কি এমন ক্ষতি হয়েছে আর কার্ল সাগান দেখিয়ে কি এমন লাভ হয়েছে? এর হিসাব কে করবে?
    জাপানী লোকজন তো হর্বখত কার্টুন পড়ছে বা দেখছে।তাদের বিশাল ক্ষতি হয় নি তো!
  • | ০৫ নভেম্বর ২০১৯ ২১:৫৬424174
  • ৎি ল্যাদ বিষয়ে থিওরি দিচ্ছিস বুঝি?
  • dc | ০৫ নভেম্বর ২০১৯ ২১:৫৪424173
  • "পরের কয়েক দশকের জাতীয়তাবাদী-সন্ত্রাসবাদী আন্দোলনকে আদর্শিক পরিপুষ্ট করলেও এই রেট্রোগেশন ভারতীয় মননে গভীর ক্ষতি করেছে।"

    একমত। আর শুধু রামকৃষ্ণ বিবেকানন্দই না, আরও অনেক ক্ষেত্রেই এরকম ম্যাসিভ রেট্রোগ্রেড এফেক্ট এসে পড়েছে আমাদের সমাজে। আমাদের ছোটবেলায় যেমন টিভিতে রামায়ন আর মহাভারত সিরিয়াল সম্প্রচার শুরু হয়েছিল। পুরো দেশের ভয়ংকর ক্ষতি করে দিয়েছিল।
  • $ | ০৫ নভেম্বর ২০১৯ ২১:৫০424172
  • @b, রবীন্দ্রকে নিয়ে তাঁর সব কন্ট্রাডিকশন সমেত গদগদ হতে লোকের আটকায় না, অথচ বঙ্কিমকে হজম করতে না পেরে কমুনাল বা রিভাইভালিস্ট দাগিয়ে শান্তি পাওয়া বাঙালির অভাব নাই। বঙ্কিমচন্দ্রের শান্তিনিকেতনী সার্টিফিকেট বা গুরুর দুপয়সার ফুটানিবাজ সফরীর সার্টিফিকেট কিছুই লাগে না। একশো ভাগ একমত।
  • T | ০৫ নভেম্বর ২০১৯ ২১:৪৬424171
  • # কে ক।

    খনুদা এই কথকতার স্পিরিটটা দূর্দান্ত ধরার চেষ্টা করেছে। বৈশাখের দুপুরে ভাত টাত খেয়ে গামছা পড়ে চাট্টি আম নিয়ে বসে গেলে যেরম একটা মৃদুমন্দ ভাব আসে। :))) মানে, ওরে পোদো, গ্রম যা ওতে আর মাথা খাটিয়ে কী করিবি, বরং হাঁটু খাটিয়ে আম খা। অন্তে সবই এক।

    মহামতি একক অবশ্যই বলবেন যে ফুড হ্যাবিটের জন্যই বা কে জানে কোন পিকিউলিয়ার কারণে একটা গোটা জাতি নির্মম ভাবে ল্যাদ খেয়ে...শুদু ল্যাদ খেয়েই নয়, সেটাকে জাস্টিফাই কত্তে গিয়ে বা হোমিওস্টেসিসেই থাকতে চেয়ে টাকা মাটি মাটি টাকা জাতীয় এক্সকিউজ আবিষ্কার করে ফেল্ল।

    এই যদি ওডিনের পাল্লায় পড়ত, হু হা শীত, চ্রম সমুদ্র, তো এইসব বেরিয়ে যেত।
    রসিকতাই কচ্চি মনে হচ্চে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত