এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৫ নভেম্বর ২০১৯ ২১:৪৪424170
  • যেমন ব্ল্যাক হোল ছিল না, কিন্তু আঁক কষে দেখতে হলেও তো বিশ্বাস করতে হয় এমন কিছু একটা হতে পারে। যা নেই তা প্রমাণ করার দায়িত্ব আমার নয় ওটা প্রবীর ঘোষের যুক্তি।
  • Ekak | ০৫ নভেম্বর ২০১৯ ২১:৪১424169
  • যা "নেই" তাকে প্রমান করা জায় কী জায় না সেরকম দাবি কেও করেছে, দেখিনি।

    রিআলিটি ব্যাপার টা খুনের মামলার মত। তামাদি হয় না। আগে জে "নেই " প্রমান হয়েচে, তার বাইরে গিয়ে নতুন তথ্য প্রমান হাজির কর্লেই মামলা চালু
  • এলেবেলে | ০৫ নভেম্বর ২০১৯ ২১:৩৬424168
  • এদিকে সুগত বোস তাঁর দাদু ও দাদুর ভাইকে বেচে খেতে গিয়ে চিত্তরঞ্জনের জন্মদিন উপলক্ষে পুনরায় এক অসৈরণ কাণ্ড ঘটিয়েছেন। গুরুজনেরা দু'পয়সা দেবেন এ ব্যাপারে?

    https://www.anandabazar.com/editorial/chittaranjan-das-was-the-pioneer-of-liberal-nationalism-1.1066844
  • T | ০৫ নভেম্বর ২০১৯ ২১:২৬424167
  • সাইডনোট

    লোকে ঠিক সরাসরি অংক কষে দেখায়নি যে হেভিয়ার দ্যান এয়ার যন্ত্র উড়তে পারবে না। ওটা অ্যামন অংকের ইন্টারপ্রিটেশন ছিল যেখানে গুরুত্ববহ একটি জিনিস কনসিডার করা হয় নি। কেলভিন সায়েব কী পাখি ফাখিও দেখেননি নাকি ! :))
  • b | ০৫ নভেম্বর ২০১৯ ২১:০৩424166
  • @ সরলাদেবী, যাব্বাবা, জানবো না কেন? আলটপকা বলে দিলেই হল নাকি।
    আর রোবীন্দোর মাগগোদর্শী না হলেও, গুরু না হলেও, এমনকি রবিবাবু-বঙ্কিমে যথেচ্ছ ফাটাফাটি হলেও (কৃষ্ণচরিত্র নিয়ে বোধ হয় লেগেছিলো) বঙ্কিম একজন ফেনোমেনন হয়ে থাকবেন, সমস্ত কনট্রাডিকশন নিয়ে। ওনার শান্তিনিকেতনী সার্টিফিকেট বিশেষ দরকার নাই।
  • সরলাদেবী | ০৫ নভেম্বর ২০১৯ ২০:০৮424165
  • "বঙ্কিমকে বাঙালীর মনে চিরজাগরুক রাখবার কোনো প্রতিষ্ঠান নেই। তাঁর যে শুধু ঔপন্যাসিক প্রতিভা ছিল না, সংস্কারের ও ভাবের গতানুগতিকতায় বাহিত না হয়ে বুদ্ধির প্রখর বিচারশীলতায় তিনি যে কত বড় আধুনিক, রবীন্দ্রের গুরু ও মার্গদর্শী তিনিই যে- সে কথা এই পুরুষের বাঙালীরা প্রায় জানে না।"
  • aka | ০৫ নভেম্বর ২০১৯ ২০:০০424163
  • যে জিনিষ নেই তাই আছে প্রমাণ করা যায় না কিন্তু সে আছে কি নেই তার অন্বেষণ করতে অসুবিধা নেই। যেমন একসময় স্বতঃসিদ্ধ ছিল যে মানুষ কোনদিন উড়তে পারবে না, লোকে অংক কষেও দেখিয়েছিল কিন্তু রাইট ভাই এবং আরও অনেকে তা বিশ্বাস না করে চেষ্টা চালিয়েছে তাতেই আজ আমরা উড়ছি।

    এই লজিকটা কেমন জামাই ঠকানো টাইপ।
  • কী আশ্চর্য | ০৫ নভেম্বর ২০১৯ ১৯:৪৬424162
  • যে জিনিসটা নেই, সেটা কী করে প্রমাণ হবে? কোনওকিছু থাকলে সেটাকে প্রমাণ করা যায়। মঙ্গলগ্রহে ন্যুডিস্ট কলোনি নেই কী করে প্রমাণ করবেন?
  • b | ০৫ নভেম্বর ২০১৯ ১৮:৩৬424161
  • ভালো ফিচার ফোনের সন্ধান আছে? আমার আগে যেটি ছিলো, তাতে (১) বংলায় টাইপ করা যেতো, (২) মাল্টিপল মেসেজ ডিলিট করা যেতো, (৩) অনেকের কাছে একই মেসেজ পাঠাবার জন্যে কনট্যাক্ট লিস্টে গিয়ে নাম চুজ করা যেতো, ((৪) রিমাইন্ডার রিপিট করা যেতো।

    বাজারে কি এখনো সে রকম ফিচার ফোনে পাওয়া যায়, নাকি ভালো এগুলো সবি স্মার্টফোন-এ শিফ্ট করে গেছে?
  • | ০৫ নভেম্বর ২০১৯ ১৮:৩৩424160

  • ১- বঙ্কিম সেদিক দিয়ে দেখতে গেলে, পোমো দের দা-ঠাকুর। তবে পোমো রা লোক হিসেবে আরেকটু ভালো এবং তাদের রিভাইভালিস্ট বলা যাবে না, যদিও তারা এনলাইটেনমেন্ট এর মধ্যে ইভানজেলিস্ট কনটেন্ট টাকে রিজেক্ট করতে গিয়ে গোটা এনলাইটেনমেন্ট কেই রিজেক্ট করেছে। পোমো দের সাধারণাত লেট ক্যাপিটালিজম এর ডিফেন্স হিসেবে দেখা হয় (ফ্রেডেরিক জেমেসন ইত্যাদি) এবং শুধু ইউরোপ আমেরিকা ধরলে সেটাই হয়তো সংগত। কিন্তু আমাদের এদিকটা, কলোনী ইত্যাদি ধরলে ট্র্যাডিশনাল নলেজ ইত্যাদির ক্ষেত্রে বংকিমদের পোমো দের পথ প্রদর্শক হবার একটা ক্লেইম থাকে। কিন্তু রামকৃষ্ণ সম্পর্কে আমি বামপন্থী হওয়া সত্ত্বেও আমার একটু দুর্বলতা আছে। সেটা অবশ্য কথামৃত পড়ে। এই যে ভার্বাল স্কিল টা, দৈনন্দিনের মধ্যে ফিলোসোফাইজ করার চেষ্টা, এটার একটা ধারা তো সমাজে আছে, এটা ইনস্টিটিউশনালাইজ হওয়া, মিশনারি সিস্টেম কে কমপিট করতে গিয়ে ভারতীয় হিন্দু মিশন গড়া সেটা বিতর্কিত হতে পারে, কিন্তু দৈনন্দিন দর্শন্চর্চার একটা ধারা র একটা ডকুমেন্টেশন হিসেবে কথামৃত র একটা জায়্গা থাকবে, গসপেল ফর্মের নির্বাচন টা হয়তো লেখার সময় হয়েছে কিন্তু চর্চা টা ভদ্রলোক কলকাতায় না এলে সব সময়েই আনডকুমেন্টেড থাকতো বলে মনে হয় না।
    ২- লসিম নাম টা চরম হয়েছে। অমিত খুব ভালো কাজ করেছেনঃ-)))))
    ৩- হারারি বলতে মনে পড়লো, হরিপদ দত্ত ( পড়িনি এখনো) বলে একজন বাংলাদেশী ঔপন্যাসিক এর একটা বই বাংলদেশী প্রকাশনের মেলা থেকে কিনেছি। মোহরকুঞ্জে দ্য মেলা ইজ অন।
  • # | ০৫ নভেম্বর ২০১৯ ১৭:৪৩424159
  • বিবেকানন্দের কাল্ট নিয়ে তেমন কিছু বলার ছিল না। তবে কিনা, ডিরোজিও-রামমোহন এর সময় থেকে যে বুদ্বিবৃত্তিক আন্দোলনের ধারা চলে আসছে, কখনো ধর্মাশ্রয়ী হলেও যুক্তি-মানবিকতা কেন্দ্রিক, বহির্মুখী ও কখনো সংশয়ী। বন্কিম-বিবেকানন্দ তার বিপ্রতীপ একটা ধারা তৈরি করলেন, প্রায় কাউন্টার রিফর্মেশন, পুরাণের, আর্যত্বের মিথজারিত জাতীয়তাবাদী ধারা (বন্কিম) বা বিবেকানন্দের ভক্তিবাদী আশ্রমনির্ভর ধর্মান্দোলন। যা নাকচ করে দেয় স্ক্রিপচারকে রেশনাল চোখে দেখার তাগিদ থেকে, নাকচ করে দেয় যে জায়মান জাতীয়তার বোধকে স্ক্রিপচারের বাইরে ও উর্ধ্বে রাখার তাগিদকে।

    কারণ তা 'ইউরোপীয়' অর্থাৎ বিজাতীয়। যদিও ম্যাক্সমুলারের আর্যবাদ না থাকলে বন্কিম, ক্যাথোলিক জেসুইট বা অন্য সমাজসেবা-ধর্মপ্রচার মিশনারি ধারার ধর্মান্দোলন এর উদাহরণ না থাকলে বিবেকানন্দ কীভাবে তাদের তত্ব ও মুভমেন্ট খাড়া করতেন বলা মুশকিল।

    রামকৃষ্ণ অবশ্যই এর এক পূর্বতন খুঁটি, কিন্তু প্রচলিত শিক্ষায় তেমন শিক্ষিত নন, উল্টোদিকে হাঁটার ধারা তৈরি করার জন্য স্বভাব উদাসীন ভাবোন্মাদ গদাধরকে যতটুকু বেনেফিট অব ডাউট দেয়া যাচ্ছে যে তিনি পরিকল্পিতভাবে জেনেবুঝে এমনটি করেননি। সেটা প্রাতিষ্ঠানিক শিক্ষিত নরেন দত্তকে দেয়া যাচ্ছে না। বিবেকানন্দ জেনে বুঝেই রামকৃষ্ণকে সামনে শিখন্ডি বানিয়ে এ রাস্তায় পা বাড়িয়েছিলেন।

    পরের কয়েক দশকের জাতীয়তাবাদী-সন্ত্রাসবাদী আন্দোলনকে আদর্শিক পরিপুষ্ট করলেও এই রেট্রোগেশন ভারতীয় মননে গভীর ক্ষতি করেছে।
  • S | ০৫ নভেম্বর ২০১৯ ১৬:২৩424158
  • ব্যাটারি।

    ডাইরেক্ট স্টোরেজ সম্ভবত হয় না, কনভার্ট করে স্টোর করতে হয়।
  • aka | ০৫ নভেম্বর ২০১৯ ১৬:১৪424157
  • ইলেকট্রিক ইমপালস স্টোর করা যায় নাকি? তাইলে যে জানতাম উদ্বৃত্ত ইলেকট্রিসিটি জমানো যায় না।

    God as we understand him> একটু ফিলোজফিকাল। কিন্তু শুধু গড মানে একটি ডেফিনিশন মানে যিনি সর্বশক্তিমান সেই ধারণা ক্রমশ অবসলিট।
  • সে | ০৫ নভেম্বর ২০১৯ ১৫:৫৭424156
  • এটা কাল দেখেছি।
  • PT | ০৫ নভেম্বর ২০১৯ ১৫:৫৫424155
  • শুধু শিল্প না থাকা নয়। আরো বোধহয় অন্য কিছু আছে যা আমাদের মত শহুরে তার্কিকদের ধারণার বাইরে।
  • Orwell | ০৫ নভেম্বর ২০১৯ ১৪:৫১424154
  • So shall we in the rout of life
    Some thought, some faith, some meaning save,
    And speak it once before we go
    In silence to the silent grave.
  • PM | ০৫ নভেম্বর ২০১৯ ১৪:৪৮424153
  • https://www.ndtv.com/india-news/bengal-workers-have-little-option-but-to-return-to-kashmir-2127283

    সিঙ্গুর কান্ডের সময় কল্লোল্দা সহ অনেকে গুরুতে বলত পঃবঃ এ ইন্ডাস্ট্রি দরকার নেই। যাদের ইন্ডাস্ট্রি কে কাজ করতে ইচ্ছে তারা অন্য প্রদেশে যাক কাজ করার জন্য।
  • dipanjan | ০৫ নভেম্বর ২০১৯ ১৪:২৬424152
  • ঠিক, লেভের ওই সাংঘাতিক সেভের গপ্পোটা আমার-ও মনে আছে। লেভ ছিলেন প্রকৃত "বল"সেভিক, তবে ষাট না, ছাপ্পান্ন, মেলবোর্নে যেবার সোভিয়েত সোনা পেলো। ক্যাপ্টেন (ইগোর) নেটোর খেলা দেখে মুগ্ধ পিকে দেশে ফিরে ছোট ভাই প্রসূনের ডাকনাম দিলেন নেটো। সেই ভাই বড় হয়ে নেটোর মতো বাঁ পায়েই খেললো, আবার আরারাতের সাথে গোল-ও দিলো। "খেলতে খেলতে", "উইং থেকে গোল" - দুটোই বই হয়ে বেরিয়েছিল আনন্দ থেকে
  • b | ০৫ নভেম্বর ২০১৯ ১৩:০৩424151
  • আনন্দমেলা।
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ১২:৫৯424150
  • দুটোই বোধহয় দেশ-এ ধারাবাহিক ভাবে বেরোত।
  • b | ০৫ নভেম্বর ২০১৯ ১২:৫৭424149
  • পি কে-র 'উইং থেকে গোল'-এ ইয়াসিন-এর একটা সেভ এর কথা লেখা আছে, উনি বোধ হয় রোম অলিম্পিকসে দেখেছিলেন। বলটা ছুঁড়তে ভুল করায় বিপক্ষের দুজন স্ট্রাইকার বল নিয়ে আসতে থাকে, ডিফেন্ডাররা তখনো অনেক দূর থেকে খিস্তোতে খিস্তোতে দৌড়চ্ছে। ইয়াসিন এগিয়ে এসে একজনের পায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ার ফেইন্ট দেন, সে তখন দ্বিতীয়জনকে পাশ করে দেয়, দ্বিতীয়জন সাথে সাথে ফাঁকা গোলে শট নেয়। সেই বল অবিশ্বাস্য ভাবে সেভ করে দেন ইয়াসিন।

    অ্যাসাইড প্রশ্নঃ 'উইং থেকে গোল' আর `খেলতে খেলতে' (চুনী) বই হয়ে বেরিয়েছে কি?
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ১২:৪২424148
  • মুম্বই ইন্ডাস্ট্রির অধিকাংশ সিনেমাই "ভারতীয়" নয় ঃ আদুর গোপালকৃষ্ণন
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ১২:২১424147
  • লেভদার কাজিন ইরি এসেছিল - আরারাত-এর হয়ে, সেই ১৯৭৮ এর আইএফএ শিল্ড ফাইনাল -- - কি বৃষ্টি রে ভাই, ইডেন ধুয়ে দিচ্ছে - ওদিকে ইরি গোল আটকাচ্ছে, তবে পারে নি - পোসুনদা-রা ২ গোল মেরে দিয়েছিল, খেলা শেষে ২-২। আর তারপর থেকে বৃষ্টি তো আর থামল না, সে কি বন্যা রে ভাই কলকাতায়, অমন বন্যা কলকাতা আর পরে কোনোদিন দেখে নি।
  • S | ০৫ নভেম্বর ২০১৯ ১২:১৮424146
  • বাকীরা শেভ করেনা?
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৯ ১২:১৪424145
  • লেভদা ভাল খেলত। একবার আমি খুব বকুনি খেয়েছিলাম। আমি স্টপারে খেলছি, লেভদা গোলি। একটা বল বগলি দিয়েছি। লেভদা কোনরকমে শেভ করে দিয়েছে। তারপরে আমাকে খিস্তি, "শকোলভ নবোভস্কি?" মানে, চোখে কি ন্যাবা হয়েছে?
  • dipanjan | ০৫ নভেম্বর ২০১৯ ১২:০৮424144
  • "বলশেভিকরা কি শেভ করতো?" তা জানিনা, তবে লেভ বল সেভ করতো।
  • র২হ | ০৫ নভেম্বর ২০১৯ ১২:০২424143
  • লসিমদা নামটা ভালো হয়েছে।

    ওদিকে,
    https://thewire.in/labour/bengaluru-apartments-ban-bengali-migrant-workers

    শুধু শ্রমিক কেন, সবাইকেই বের করে দিক। কে জানে কত ছদ্মবেশী বাংলাদেশী আইটি গাই লুকিয়ে আছে। সব বাঙালীকে ভারত থেকে বের করে দিক, তারপর বেশ মজা হবে, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্নদোষ।
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ১২:০০424142
  • ভাগ্গিস্‌, ক-এ দীঘঈ হলেই ....

    আচ্ছা, দূরদর্শনে আগে রবিবার দুপুরে আঞ্চলিক সিনেমা দেখাত, আর বোধহয় শুরু করেছিল শুক্রবার রাতে একটি করে ওয়ার্ল্ড সিনেমা - - এবং এতে বেশ ভালো সিনেমা দেখাত - এটা কি আছে একহনও? এখন তো কেউ দেখে না বোধহয় - ডিডি ওয়ান এই সব।
  • b | ০৫ নভেম্বর ২০১৯ ১১:৪৫424141
  • বলশেভিকরা কি শেভ করতো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত