এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ০৫ নভেম্বর ২০১৯ ১১:৪০424140
  • নেশন স্টেট্ বলেন বা জাতি বিদ্বেষ, সবই তো ডিফারেন্ট ফরমস অফ ডিসক্রিমিনেশন, মানুষের মধ্যে ডিফারেন্স তৈরী করা। আবার অনেক সময় এগুলো ওভারল্যাপ-ও করে যায়। আরমেনিয়া বা জার্মানি হলোকাস্ট, আরো অনেক গুলোই সবই তো তাই। দেশ বললে দেশ, ধর্ম বললে ধর্ম। জাস্ট বডি কাউন্ট ম্যাটার্স।
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ১১:১৭424139
  • "গুচ্ছ গুচ্ছ প্রতিষ্টানিক ধর্ম আসবে আর ৬ বিলিয়ন লোক নিজেদের মধ্যে মারামারি করবে"

    ইতিহাস বলছে, গত শতাব্দীর শুরু থেকে বড় যে সব জেনোসাইড হয়েছে --

    ১৯১৫-১৯২৩ আর্মেনিয়া জেনোসাইড - ১৫ লাখ
    ১৯১৫-১৯১৮ গ্রিক জেনোসাইড - ৯ লাখ
    ১৯১৫-১৯১৮ অ্যাসিরিয়ান (সিরিয়া-ওটোমান) - ৭.৫ লাখ
    ১৯১৯-১৯২০ রাশিয়া বলশেভিক - ৫ লাখ
    ১৯৩২-১৯৩৩ রাশিয়া ইউক্রেন হলডোমর - ৭.৫ লাখ
    ১৯৩৭-১৯৪৫ জাপান ওয়ার ক্রাইম - ১০ লাখ
    ১৯৩৭-১৯৩৮ নানকিং ম্যাসাকার, জাপান ওয়ার - ৪.৫ লাখ
    ১৯৪১-১৯৪৫ হলোকাস্ট, ইহুদী - ৫০ লাখ
    ১৯৪১-১৯৪৫ ক্রোয়েশিয়া (সার্ব) - ৬.৫ লাখ
    ১৯৬২-১৯৯৬ গুয়াতেমালা (মায়া প্রজাতি নিধন) - ২ লাখ
    ১৯৬৫-১৯৬৬ ইন্দোনেশিয়া বিদ্রোহ - ৫ লাখ
    ১৯৬৭-১৯৭০ নাইজিরিয়া সিভিল ওয়ার - ৩০ লাখ
    ১৯৭০-১৯৭১ বাংলাদেশ যুদ্ধ - ৩০ লাখ
    ১৯৭৫-১৯৭৯ কম্বোডিয়া (পল পট) - ৩০ লাখ
    ১৯৯৪-১৯৯৫ রোয়ান্ডা জেনোসাইড - ১০ লাখ
    ২০০৩-২০১০ সুদান ডার্ফুর - ৪ লাখ
    (* সংখ্যাগুলি এস্টিমেট, আসল সংখ্যা কোনো ক্ষেত্রেই জানা যায় না)

    এবার দেখো, বেশীর ভাগই টেরিটোরিয়াল ডিস্‌পিউট্‌/এক্সপানশন...
  • ? | ০৫ নভেম্বর ২০১৯ ১০:৫১424137
  • 1) Each soul is potentially divine.

    2) The goal is to manifest this Divinity within by controlling nature, external and internal.

    3) Do this either by work, or worship, or psychic control, or philosophy — by one, or more, or all of these — and be free.

    4) This is the whole of religion. Doctrines, or dogmas, or rituals, or books, or temples, or forms, are but secondary details.
  • Amit | ০৫ নভেম্বর ২০১৯ ১০:৫১424138
  • অরে না লসিম দা। ইভোল্যুশন= ধর্ম নয়। ওটা বলিনি।

    জাস্ট এটাই বলা যে ইন্ডিভিডুয়ালিস্টিক কগনিটিভ এবিলিটি থেকে কালেকটিভ বা সোশ্যাল উইজডম, আদিম মানুষের র এই উত্তরণ টার পেছনে ধর্মের একটা ইন্ট্রোডাক্টরি রোল আছে। ধর্ম মানে তখন তো কোনো পার্টিকুলার কিছু না, কিন্তু একটা ক্রিয়েটেড মিথ, যাতে বেশ কিছু লোক এক সাথে টিকে থাকতে পারে, চাষ করতে পারে বা শিকার করতে পারে ইত্যাদি।

    মানুষ তো বেসিকালি খুব হিংস্র জীব, একটা ধর্মের মিথ তৈরী করে তাদেরকে একটা বেসিক সেন্স অফ ব্রাদারহুড দেওয়া, যাতে তারা একে অন্যকে মেরে না ফেলে, কোনোমতে এক সাথে থাকতে পারে। এর পরের স্টেজ গুলো তে এলো সোশ্যাল কাস্ট সিস্টেম, লোকাল খাপ এর আইন কানুন, ইত্যাদি। নেশন স্টেট তো অনেক পরের ব্যাপার।

    এবার ১০ -১৫ হাজার বছর আগে কে ভেবেছিলো যে এতো গুচ্ছ গুচ্ছ প্রতিষ্টানিক ধর্ম আসবে আর ৬ বিলিয়ন লোক নিজেদের মধ্যে মারামারি করবে। তখন স্মল স্কেল এ যেটা প্রাণে বাঁচাতে কাজে এসেছিলো, এখন প্রাণে মারতে কাজে আসছে।
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ১০:২৬424136
  • হিব্রুটা শিখে নি, তারপর পড়ব
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৯ ১০:২৫424135
  • আমি এখন হোমো ডিউস পড়ছি, থুড়ি শুনছি। সেখানে পলিটিকাল সিস্টেমটাকেই ধর্মর সঙ্গে তুলনা করেছেন, এবং ভাল প্যারালাল দেখিয়েছেন।
  • sm | ০৫ নভেম্বর ২০১৯ ১০:২৩424134
  • ঈশ্বর এর কনসেপ্ট বোঝাতেই গলদ আছে।আসলে এখানে যাঁরাই নিজেদের নাস্তিক ক্লেইম করেন, মনে হয়,তাঁরা অন্তরে ঈশ্বর বিশ্বাসী।কারণ প্রত্যেকেই মোটামুটি ভাবে ঈশ্বর এক পরম করুণাময় অস্তিত্ব হিসাবে কল্পনা করে নিচ্ছেন।
    তাই যখনই, সুনামি,বিশ্বযুদ্ধ,দুর্ভিক্ষ,শিশু মৃত্যু,গণহত্যা এসবের সম্মুখীন হচ্ছেন;ভাবছেন ঈশ্বর যদি করুণাময় হন,তাহলে এসবের দরকার কি?
    মায়ের কোল আলো করে যে শিশু এলো সে,ক্যান্সারে মারা গেলো কেন?
    একচুয়ালি ঈশ্বর এর দিক থেকে দেখলে,এগুলো সব ই ইলুশ্যান।নাথিং এলস।
    জগতে সুখও ঈশ্বর দুঃখও ঈশ্বর। খুনীও ঈশ্বর,দয়ালুও ঈশ্বর।
    কিছু আগে, এতজ লিখেছিলেন,চিন্তার সত্ত্বা কে বস্তুতে বাঁধা যায় কিনা।খুবই সম্ভব।
    চিন্তা যদি ইলেক্ট্রো ম্যাগনেটিক ইমপালস হয়,সেগুলোকে টুকরো টুকরো ভাবে সেন্সর এ ধরে ফেলা যায়।
    অর্থাৎ মহাকাশ ভ্রমণে কোন রক্ত মাংসের ব্যক্তি না গিয়ে তার চিন্তা সত্ত্বা লেসার এর মাধ্যমে পাঠানো সম্ভব।ভবিষ্যতে তাই ই হতে চলেছে।
    সভ্যতার এই উন্নতির স্টেজে এলে,রক্ত মাংসের শরীরটির ইম্পর্ট্যানস শূন্য হয়ে যাবে।মানুষ ইম্মর্টাল হয়ে যাবে।
    বস্তু জগৎ কে সত্যি সত্যি মায়া মনে হবে।ঈশ্বর এর দিক থেকে বস্তুজগতের অনুভূতি বোঝা যাবে।মাত্র অল্প কিছু দিন সবুর করুন।
  • | ০৫ নভেম্বর ২০১৯ ১০:২২424132
  • 'মরালী' টিচিঙ্গ!? :-))))

    একক ডিসি আর টি'এর অলোচনা ভাল্লাগলো।

    হারাহি সায়েবের বইতে কম্যুনিজমের সাথে বাকী ধর্মগুলোর একটা চমৎকার প্যারালেল টানা আছে।
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ১০:২২424133
  • অমিত বলছে,

    ইভোলিউশন=ধর্ম, ডারউইন=ভগবান
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ১০:২০424131
  • ছানার মিষ্টি ইজ আওয়ার রিলিজিয়ন, এন্ড, রসগোল্লা ইজ গড
  • Amit | ০৫ নভেম্বর ২০১৯ ১০:১৮424130
  • এক্সাক্টলি। এই ডিফারেন্ট ফরমস অফ কালেক্টিভ মিথ থেকেই মানুষের সোশ্যাল ইভোল্যুশন এর শুরু। আজকের মানুষ অনেক এগিয়ে গেছে, কিন্তু শুরুর সেই প্রথম স্টেপস গুলো না থাকলে আজকেও জাস্ট আর একটা বাদর স্পেসিস হয়েই হয়তো দিন কাটাতে হতো।

    তার মানে যে সেই মিথ গুলো সত্যি, একেবারেই নয়, ভগবান বলে কিস্যু নেই, এটা ১০০-% মানলেও মানুষের ইভোল্যুশন এ এই মিথ গুলোর একটা রোল আছে। আর সেই মিথ গুলোকে কেও বিশ্বাস করলে তাকে ঠগবাজ বলা যাবে না বোধহয়। বোকা বা অন্ধ বিশ্বাসী বলতেই পারি, সেটা আমার চয়েস।
  • b | ০৫ নভেম্বর ২০১৯ ১০:১৬424129
  • ন্যাড়া স্যার, অর্থ মিথ?বলেন কি? মাসের শেষে যখন অল্পবিস্তর টানাটানি পড়ে, মানে যখন ভাবেন এ মাসে তো আর ফেরারি হল না, তবে বি এম ডব্লু-টাই কিনি, তখন টের পান না?
  • b | ০৫ নভেম্বর ২০১৯ ১০:১৪424128
  • Cricket is our religion and Sachin is the God
    ন্যান। শেষ হইসে। যান সবে নিজ নিজ কাজে। ভগবানকে একটু ছাড়ান দিন, ওনারও ঘুম পেতে পারে তো।
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ১০:১১424127
  • ন্যাড়া ইজ রং, পিপ্‌ল বিলিভ ইন মেথ, নট ইন মিথ
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ১০:১০424125
  • "Human rights are not only violated by terrorism, repression or assassination, but also by unfair economic structures that creates huge inequalities." : Pope Francis (Jorge Mario Bergoglio)
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৯ ১০:১০424126
  • ধর্ম, রাষ্ট্র, অর্থ, কর্পোরেশন, ইকুয়ালিটি - সবই কালেক্টিভ মিথ। মানুষ ছাড়া আর কোন প্রাণী কালেক্টিভ মিথ বানাতে পারেনা। হারারি বলছেন কালেক্টিভ মিথে বিশ্বাস স্পিশিস হিসেবে মানুষের সাফল্যের অন্যতম কারণ।
  • S | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৫৯424124
  • ঈশ্বর বিশ্বাস নিয়ে আমাকে এক আম্রিগান বহুদিন আগে একটা গল্প বলেছিলেন। তার এক রিলিজিয়স বন্ধু ঠিক করেছিলেন যে ধম্ম কম্ম করে জীবন কাটাবেন। তাই তিনি ক্রিশ্চানিটি নিয়ে স্টাডি করেন। তারপরে চার্চে ট্রেনিং করেন। পাদ্রী হতে গেলে যেসব স্টেপ করতে হয় সেইসব আরকি। সেই ভদ্রলোককে চার্চ একটি অত্যন্ত আন্ডারডেভালাপড অঞ্চলে ট্রেনিংএ পাঠায়। বলে ঐখানে থেকে ধর্ম প্রচার করো। সেখানকার লোকেদের অবস্থা দেখে সেই ভদ্রলোক আমার চেনা আম্রিগানকে চিঠিতে লিখছেন যে এইসব আর বেশিদিন দেখলে আমি হয়তো আর ভগবানে বিশ্বাস রাখতে পারবো না।
  • T | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৫৫424123
  • অ, N ই ডিসি। তাহলে সুকির গণিতের টইতে বছর পাঁচেক আগে আপনার সঙ্গেই ব্যাটেবলে হচ্ছিল :)

    S, ভয়েজার ১ চলে গ্যাছে আগে। ভয়েজার ২ গ্যালো। হ্যাঁ, ডেটা তো পাঠাচ্ছে এখনো।
  • aranya | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৫৪424122
  • সে তো বটেই। ভগবান থাকলে অন্তত এত শিশু মৃত্যু, শিশু হত্যা হত না
  • dc | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৫১424121
  • অরণ্যদা, ওভাবে পার্সোনাল অ্যাটাক করার তো প্রশ্নই নেই। একটা গল্প বলি। কলকাতায় এক ভ্দ্রলোকের সাথে আমার আলাপ আছে, উনি ভারত সেবাশ্রমের মেম্বার। আমাদের বাড়িতে মাঝে মাঝে আসেন, বিশেষ করে মা যখন কলকাতায় থাকে তখন খোঁজ খবর রাখেন। অত্যন্ত ভালো ভদ্রলোক, সারাক্ষন কিছু না কিছু ভালো কাজের সাথে জড়িয়ে আছেন। ওনাকে ঠগ জোচ্চর বলার প্রশ্নই নেই।

    তো একবার উনি আমাকে বলেছিলেন, তুমি যে সারাক্ষন বলে বেড়াও ভগবান নেই, তুমি প্রমাণ করতে পারবে নেই? আমি বলেছিলাম হ্যাঁ পারবো। আয়লান কুর্দি আমার প্রমাণ (তখন ওই খবরটা নিয়ে খুব হৈচৈ হচ্ছিল)। উনি কিছু বলেননি, শুধু অল্প একটু হেসেছিলেন। তবে ভদ্রলোককে ওনার কাজের জন্য আমি শ্রদ্ধা করি।
  • S | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৪৮424120
  • ইন্টারস্টেলারে তো অনেকদিন হল ঢুকে গেছে মনে হয়। অতদুর থেকে ডেটা টান্সমিট করতে পারবে?
  • aranya | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৪৪424119
  • জিওগ্রাফিকাল বাউন্ডারি ও তো মানুষই বানিয়েছে। বহু বছর আগে নেশন স্টেটের কনসেপ্ট ছিল না, সীমান্ত ছিল না। আবার কখনো হয়ত হবে তেমনটা।
    ইল্লিগাল ইমিগ্রেশন সমর্থন করি কিনা (এন আর সি-র প্রেক্ষিতে) - এই প্রশ্নের উত্তরে বলছিলাম বন্ধুদের
  • T | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৪১424118
  • ওদিকে ভয়েজার ২ ইন্টারস্টেলার রিজিয়নে চলে গ্যালো। অন্তত পাঁচ বিলিয়ন বছর ধরে টিকে থাকবে। পৃথিবী ধ্বংসের পরেও। কোনো কিছুতে ধাক্কা খাওয়ার প্রোবাবিলিটি প্রায় শূন্য।
  • aranya | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৩৯424117
  • একটা উদাহরণ দি। গুরুতে সাদেকুজ্জামান নামে এক্জন লেখেন, তার কোন একটা লেখায় আল্লা-র উল্লেখ ছিল। তো তাতে আমি মন্তব্য করেছিলাম, আল্লা বলে তো আসলে কেউ নেই, এরকম কিছু। তুমি ঠকবাজ, জোচ্চোর - আল্লা-র অস্তিত্ব প্রমাণিত নয়, তাও তার নাম প্রচার করছ - এমন কিছু লিখি নি।
    লিখলে তার সাথে এনগেজ করার, আলোচনার আর কোন সম্ভাবনা থাকে না।
  • Amit | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৩৮424116
  • ধর্মের মতো রাষ্ট্র ও তো আর এক খান ইমাজিনারি এনটিটি, লোক কে নেশায় বুদ্ করে রাখে। অনলি ডিফারেন্স হলো এর এক খান জিওগ্রাফিকাল বাউন্ডারি আছে, ম্যাপে দেখা যায়। ধর্ম সেখানে পুরোটাই হাওয়া তে, এই টুকুই তফাৎ।
  • এলেবেলে | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৩৭424115
  • না, সব সময়েই মানুষ ললিতলবঙ্গলতা ভাষা ব্যবহার করবে না। তাহলে সে যন্ত্র হবে, মানুষ হবে না। এখানে যাঁরা আলোচনা করছেন তাঁদের ব্যক্তি আক্রমণ না করলেই হল। আর জোচ্চোর শব্দটার জন্য মনোযোগ পাওয়া যায় না। যায় সে সম্পর্কিত যুক্তিবিন্যাসে। ওই একই কারণে এখানে দাঁড়াশদের দেখা যাচ্ছে না।
  • dc | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৩৫424113
  • অরণ্যদা, নো প্রোব্লেমো ঃ-)

    অন্য একটা টই ভেসে উঠেছে, দেখছি সেখানে একদা N নামে কিছু লিখেছিলাম। এবার কাজ করি গে, নইলে টাকা পাবো না। টাকাই কর্ম, টাকাই ধর্ম ঃ-)
  • Ekak | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৩৫424114
  • তো কী বলি ঃ) জয়সিঙ্গ এর মুখে "টুমি" শুনে নিজেই বেজায় ঘাব্রে গেলূম
  • aranya | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৩৩424112
  • ডিসি, আমি একেবারেই তোমার উদ্দেশ্যে লিখি নি, শকথেরাপি-র মাধ্যমে পাঠকের/শ্রোতার দৃষ্টি আকর্ষণ করা কারও উদ্দেশ্য হতে পারে, এটা বলতে চেয়েছি।
    তোমার উদ্দেশ্য তা নয়, আমি জানি
  • lcm | ০৫ নভেম্বর ২০১৯ ০৯:৩২424109
  • যাগ্গে আর এক মহাপুরুষের কোট দিয়ে আপাতত শেষ করি ---

    "আমি বিশ্বাস করি সংগীতে, তাই বিশ্বাস করি ভগবান" ঃ বাপ্পি লাহিড়ি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত