এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০৮:২৬424049
  • ডিসি,
    রাষ্ট্র নামক প্রতিষ্ঠানও তো লোক ঠকায়, কোনো কোনো ক্ষেত্রে অত্যাচারও করে। হাজার বছর ধরে। কোটি কোটি মানুষকে। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তবু পালাবার উপায় আছে, ওদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে ফেললেই হয়। কিন্তু রাষ্ট্র থেকে পালাবারও তো উপায় নেই।
  • ধুস | ০৫ নভেম্বর ২০১৯ ০৮:২৬424050
  • অপ্রমাণিত কোথায়?
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০৮:২৩424048
  • একক,
    হুঁ, একটু দেখলাম পড়ে। খুবই ফ্যাসিনেটিং মানুষ তিনি।
  • dc | ০৫ নভেম্বর ২০১৯ ০৮:১৭424047
  • রঞ্জনদা, কালকে অনেকবার লিখেছিলাম, তাও আরেকবার লিখিঃ একটা অপ্রমাণিত জিনিস দিয়ে একটা প্রতিষ্ঠান বানিয়ে হাজার বছর ধরে কোটি কোটি লোককে নিজেদের মতো করে চালানোকে লোক ঠকানো বলেছি। এই প্রতিষ্ঠান এর নাম ধর্ম। আবার এই প্রতিষ্ঠানকে ছাতার মতো করে তুলে ধরার জন্য প্রত্যেক ধর্মের মধ্যেই অনেক প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে। যেমন লার্চ, যাদের হেড আপিস অ্যাটিকানে। আর আছে টক্কা। আরও আছে, যেমন ইশ কন, বিএসেস, ফিতেক্রিমি ইত্যাদি। এরা যা করে সেটা লোক ঠকানো। এরা কোটি কোটি লোককে ভুল বোঝায়, ভুল পথে চালিত করে। লোককে ঠকায়।
  • Ekak | ০৫ নভেম্বর ২০১৯ ০৭:০৯424046
  • ট্রান্সজেনডারের পর এক্টা অক্সফোর্ড কমা হভে, স্যরি।
  • Ekak | ০৫ নভেম্বর ২০১৯ ০৭:০৭424045
  • আতোজ ৪,৪০ এ যা বল্লেন প্রিসাইজলি ওটাই মার্টিন রথব্লাট চেষ্টা কর্ছেন।

    উনি নিজে ট্রান্সজেনডার এবঙ্গ কুয়র ম্যানিফেস্টো বানিয়েছেন একসমোয়। ফ্রম ত্রান্সজেন্ডার টু ত্রান্সহিউম্যান ওনার একটা প্রমিসিঙ্গলি ভালো বই। ডিজিটাল ইম্মর্টালিটি নিয়ে কাজ কর্ছেন এখন, নিজের মেয়েকে ভার্চুআল এআই সত্বা তে ট্রান্সফার করার চেষ্টায় রত। মর্টিন এর কাজ্কর্ম ফলো করে দেখ্তে পারেন।

    জী ইস ফ্যসিনেটিঙ্গ ঃ)
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০৪:২৯424043
  • ইন্ডিয়াপুলিশ শুনে মনে পড়ল একটা ঘটনা। তখন আমাদের একটা অনলাইন ঠেক ছিল অন্যত্র। তো, সেখানে এক তরুণ কবি(পেশায় অন্য) খুব দুঃখ করে লিখলেন তাঁকে মিনিয়াপোলিসে যেতে হয়েছে, সেখানে তার খুব কষ্ট হচ্ছে বৃষ্টি না দেখতে পেয়ে, কেবল তুষার কেবল তুষার, বড়ই নিষ্করুণ। তখন এক সমব্যথী লিখলেন, "মিনিয়াপুলিশ? সে আবার কীরকমের পুলিশ?"
    ঃ-)
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০৪:২৪424042
  • অমিত,
    আসার আশা থাকবে না বলছেন? তখন গান গাইবো, "আশার আশা আ আ আ ভবে এ এ এ আসা আশা মা আ আ আ ত্র হল" ঃ-)
  • Amit | ০৫ নভেম্বর ২০১৯ ০৪:১৮424041
  • অটোজ, দেশ ভাঙা জোড়ার এই সব্বোনেশে সব আইডিয়া গুলো একবার ফেবুতে দিয়ে দিলে আপনার দেশে বেড়াতে আশা ও বন্ধ হয়ে যাবে। একেবারে ব্র্যান্ডেড দেশদ্রোহী।

    আমার চেনা এক ভদ্রলোক নেতাজিকে নিয়ে একটা বই লিখেছেন, ওনার কাছে ইন্ডিয়া পুলিশ থেকে ফোন এসেছে বেশ কবার ওনার হাল হকিকত জানতে চেয়ে। ভাগ্যিস উনি তার আগেই পাসপোর্ট বদলে ফেলেছেন :) :)
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০৪:০০424040
  • তিনটুকরো করে একটা দেশ ভেঙে অসম্ভব সাম্প্রদায়িক দুখান ছোটো ছোটো দেশ দুই দিকে রেখেছে, ক্রমাগত হাতা দিয়ে ঝোল থেকে তরকারির টুকরো তুলে তুলে ফেলার মতন সংখ্যালঘুদের তুলে তুলে পাশে যেখানে যারা সংখ্যাগুরু, সেখানের পাতিলে দিয়ে দিচ্ছে। ছোটো দেশে ধর্মনিরপেক্ষ বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা করা দল যে নেই তা নয়, কিন্তু কন্ঠরুদ্ধ। বড় দেশটিতেও সাম্প্রদায়িকতা ভালোরকমই ছিল, তবে মোটামুটি নিয়ন্ত্রনের মধ্যে। কিন্তু ক্রমে তারাও খোলাখুলি সাম্প্রদায়িক হয়ে উঠছে।
    এই জটিল জিনিস এক দেশের দ্বারা সমাধান হবার কোনো উপায় আছে কি? এ তো তিন দেশে মিলে(সঙ্গে আরো দেশ যোগ দিলে আরো ভালো) সমাধান করার চেষ্টা করতে হবে মনে হয়।
  • S | ০৫ নভেম্বর ২০১৯ ০৩:৪৮424039
  • অরণ্যদা, আপনার বন্ধুর ছেলেটির কথা জেনে ভালো লাগলো। বলবেন যে আরেকজন আছে, যে এই একইরকম ভাবে। আমি এই যুক্তিটাই দিই হাইড্রোকার্বনপ্রেমী রিপাব্লিকানদের।

    ইন্ডিয়ান মুসলিমদের কেসটা এখন একটু অন্যরকম হয়ে গেছে। দেখছে চারপাশের হিন্দু বন্ধুবান্ধবরা, চেনাজানা লোকজন, পাড়া প্রতিবেশীরা নির্দ্বিধায় মোদিকে ভোট দিয়ে এসেছে। ৩৭০, এনারসি করে যখন তাদের সম্প্রদায়কে কোনঠাসা করছে সরকার তখন এইসব চিরপরিচিত মুখগুলোতে হাসি ফুটছে। মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিদের মেইন স্ট্রিমে জায়্গা দেওয়া, স্পেস দেওয়া, এক্সঙ্গে নিয়ে চলা। উল্টে গুচ্ছের মেজরিটেরিয়ানিজম চালিয়ে আমরাই প্রশ্ন তুলছি ওরা কেন আমাদের সঙ্গে নেই? অদ্ভুত দাবীদাওয়া।
  • রঞ্জন | ০৫ নভেম্বর ২০১৯ ০৩:৪৬424038
  • অরণ্য,
    খোঁজ নিন--সত্তরে পা দিয়ে ধর্ম পরিবর্তন করা যায় কিনা? বেহেশ্ত যাওয়ার এমন গ্যারান্টি!
    প্রমথনাথ বিশীর গল্প মনে পড়ল, পোষা কাকাতুয়াকে চাচাতুয়া নাম দিয়ে বুলি শেখাচ্ছে-- আল্লা দোয়া বল রে মিঞা, বেহেশ্ত যাবি বুঁচকি নিয়া।
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০৩:৪৫424037
  • উচ্চলীলা,
    ধরুন আপনার মস্তিষ্কের সমস্ত স্মৃতি, বিভিন্ন পরিস্থিতিতে আপনার রিঅ্যাকশন, আপনার চরিত্রনির্ভর কল্পনাসমূহ অর্থাৎ কিনা আপনার স্মৃতি-সত্তা-ভবিষ্যৎ সমস্ত একেবারে সবিস্তারে কপি করে সেভ করে রাখা হয়েছে ক্লাউডে। আপনার দেহ পঞ্চভূতে মিশে গেছে। কিন্তু আপনি ক্লাউডে রয়ে গেছেন। সময়সুযোগ এলে সিমুলেট করা হবে। ঃ-)
  • রঞ্জন | ০৫ নভেম্বর ২০১৯ ০৩:৪২424036
  • এতোজ,
    দেকার্ত বলেছেন বটে যে চিন্তাটাই আসল। আমি চিন্তা করছি মানেই আমি বেঁচে আছি। আমিটা কে ? না এক চিন্তাশীল অস্তিত্ব।
    কিন্তু ডিম আগে না মুরগী আগে-- এটা রয়েই গেল। দেকার্তকেও শুনতে হয়েছে যে আমি না থাকলে চিন্তাটা করবে কে ?
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০৩:৩৮424035
  • বুদ্ধিজমে এত টাকাকড়ি ঢুকে পড়ল কীভাবে? বড় বড় বুদ্ধিস্ট মনাস্ট্রি নাকি ধনসম্পদের আড়ত। হাই পজিশনের বৌদ্ধ মংকরা নাকি বিশাল সম্পদ কন্ট্রোল করেন।
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০৩:৩৪424034
  • উচ্চলীলা,
    নানারকম কোয়ান্টাম ফিল্ড দিয়ে চিন্তা করবে, গ্র্যাভিটেশনাল ওয়েভ দিয়ে চিন্তা করবে, কিউ অ্যান্ড জীপ্রাইম দিয়ে চিন্তা করবে। আরো কত কী আছে। সবসসময় মেটেরিয়াল লাগে নাকি ভাবনাচিন্তা করতে? ঃ-)
  • aranya | ০৫ নভেম্বর ২০১৯ ০৩:৩০424033
  • অসম্ভব নিরাশার মাঝে একটু আধ্টু আশার ঝলকও থাকে। আমার এক বাল্যবন্ধুর ছেলে, মুসলিম, মাদ্রাসায় পড়ে নি অবশ্য, পাঠভবন + যাদবপুর, সে বলছিল তেলের দাম কমার সাথে সৌদি আরবের প্রতিপত্তি কমলে এইসব সন্ত্রাসবাদ কমবে।
    সৈয়দ বংশের ছেলে (প্রফেটের ডিরেক্ট ডিসেন্ডেন্ট)। ধর্ম সংস্কারের চেষ্টা করবে, এও বলল। কিছুই হয়ত হবে না, কিন্তু একটা ছেলেও যদি এরকম ভাবে, তাও একটা প্রাপ্তি
  • একক | ০৫ নভেম্বর ২০১৯ ০৩:২৮424032
  • হিংসাটা থাকেই। বাকিটা সেটাকে চালিত করে।

    কদিন আগে, একচুয়ালি দুমাস, ব্যাঙ্গালোরে এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিলো। পড়াশোনা করা বৌদ্ধ সন্ন্যাসী। ভুটান ছেড়ে আসার পর এই সুযোগটা অনেকটা কমেছে। তবু যেটুকু পাওয়া যায়। তো ভদ্রলোক এমনিতে বিহেভস এযুকেটেড এন্ড সোবার। বর্মায় যা ঘটছে তাকে লজ্জাজনক মনে করেন ইত্যাদি। কিন্তু যখন ভালোমানুষের মতো জিগালুম, ভিয়েতনামে তোমাদের ধর্মের লোকজন প্রজ্ঞার প্রথম অংশটা পাল্টে ফেলতে এতো উদগ্রীব কেন ? "ফর্ম ইজ এম্পটিনেস, এম্পটিনেস ইজ ফর্ম " থেকে সরে নতুন অনুবাদ ছাপিয়ে নিয়েছে। এটা তো একসিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিস থেকে আসছে তাই না ? তোমরা ভয় পাচ্ছো আক্রান্ত হওয়ার এবং অস্ত্র ধরার লজিক খুঁজছো। তোমাদের ভয় ঢুকেছে যে এইমুহূর্তে এমপিটিনেসকে ফর্ম এর মর্যাদা দিলে, বাজার থেকে তোমরাও এম্পটি হয়ে যেতে পারো। সেইটা ধর্মে সমর্থন খুঁজছো।

    তো তিনি আদতেই হোস্টাইল ব্যবহার করেন নি। চুপচাপ হয়ে গেলেন। তারপর হাত তুলে বললেন : দ্য টেক্সট ইজ অলসো, ইউ নো ...... :)) :) হাসাহাসি হলো খানিক।

    তো, ওই আর কি। হিংসাটা থাকেই।
  • S | ০৫ নভেম্বর ২০১৯ ০৩:০১424031
  • ৭২ হুরের কথা জানিনা। তবে অন্যদের প্রতি হিংসাটা একদম ষোলোয়ানা থাকে। নইলে অজানা লোকজন মারতে গিয়ে নিজেকে উড়িয়ে দেওয়া যায়্না। কাফের মানেই শয়্তান, তাদের মেরে তুমি খুব পুণ্যি করছো, এবং এর ফলে দেশ ও দশের খুব উপকার হবে, আর লোকে তোমার নামে ধন্য ধন্য করবে এটা খুব ভালোভাবে মাথায় ঢোকানো নয়। ব্রেইন ওয়াশ।

    ২৬/১১র ছেলেগুলোর সঙ্গে পাকিস্তানে ওদের সেন্ট্রাল কমান্ডের কথোপকথনের রেকর্ডিং শুনেছিলাম। মনে হয়েছিলো যে ছেলেগুলো হঠাত বাস্তবটা বুঝে গেছে। সেন্ট্রাল কমান্ডের নেতা তার স্বভাবসিদ্ধ ঢপের মেজাজে তাদেরকে বাহাদুরি দেখানোর জন্য, শহিদ হবার লোভ দেখিয়ে শেরো শায়েরি করতে গেছিল। এদিকে মুম্বাইতে আটকা পড়া ছেলেটা বলছে যে সেসব তো বুঝলাম, কিন্তু এখানে বলছে অমুকের সঙ্গে কথা বলতে, বলবো?
  • উচ্চলীলা | ০৫ নভেম্বর ২০১৯ ০২:৪৯424030
  • কিন্তু এই উচ্চলীলাগুলৈ বা ক্যামন জিনিস হবে? দেহ না থাক্লে মেটিরিয়াল বেসড চিন্তা ভাব্নার কোন কারণ থাকা উচিত নয়। তবে তো মেটিরিয়াল সাইন্স বাদ! তারওপর মেটিরিয়াল বাদ্দিলে টেইমের কি ভ্যালু আছে? তো, সে ডিমেনশান ও বাদ! ভাব্না চিন্তা কর্বেটা কি নিয়ে?
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০১:৫৬424029
  • কিন্তু কথা হল, পরকালেও এরকম খাওয়াদাওয়া লীলাখেলা ইত্যাদি থাকলে তো দেহধারী জীবের মতই সব হচ্ছে! লাভটা হল কী তবে? কোথায় মুক্তাত্মা হয়ে নানারকম উচ্চলীলার ব্যাপার থাকবে, তা না ----ক্যাও ম্যাও ! ঃ-)
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০১:৫৩424028
  • মেয়েদের জন্য ৭২ হুর(পুরুষ সংস্করণ) আর কিছু গেলমান থাকবে না? ভীষণ ভালো সরবৎ বানায় নাকি পরকালের পরিচারকরা। ঃ-)
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০১:৫১424026
  • এইসব সংখ্যাগুলো খুবই ইন্টারেস্টিং। সাত, আঠেরো, বাহান্ন, বাহাত্তর, বত্রিশ, বেয়াল্লিশ, চৌষট্টি, একশো আট, তেত্রিশ কোটি। কোথা থেকে এইগুলো এল? মানে এই বিশেষ সংখ্যাগুলো নিয়ে এত ফ্যাসিনেশন এল? ঃ-)
  • aranya | ০৫ নভেম্বর ২০১৯ ০১:৫১424027
  • বেহেস্তে এক জন পুরুষ ১০০ পুরুষের শক্তি পাবে। পাবে ৭২ জন হুরী আরে কিছু গেলমান।

    সবই ছেলেরা পাবে। মেয়েদের জন্য কি কিছু পুরস্কার আছে?
  • aranya | ০৫ নভেম্বর ২০১৯ ০১:৪৭424025
  • মুসলিম মেয়েরা ইহজন্মে খুব ধর্ম পালন করলে বেহেস্তে কি সুখ সুবিধা পায় ? এটা ঠিক জানি না
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০১:৪৬424024
  • অরণ্যদা, ৭৩ জন পাবে। এই গুজরাতী মেয়েটাও তখন ওই পরীদের দলে যোগ দেবে তো! ঃ-)
  • aranya | ০৫ নভেম্বর ২০১৯ ০১:৪৫424021
  • আবার আরও কয়েকজন বিশ্বাস করে না। জেনেরালাইজ করা মুশকিল
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৯ ০১:৪৫424022
  • শুধু ধর্মের কারবারীদের চিটিংবাজ বলে লাভ নেই, রাজনীতির কারবারীরাও কম চিটিংবাজ নয়, বীয়ারের কারবারীরাও কম চিটিংবাজ না, এমনকি সন্দেশের কারবারীরাও ভেজাল দেয় শুনেছি। ঃ-)
  • aranya | ০৫ নভেম্বর ২০১৯ ০১:৪৫424023
  • পিএইচ ডি করা দুজন মুসলিম ছেলের সাথে কথা বলেছি, তারা ৭২ হুরীতে বিশ্বাস করে। একজন একটি গুজরাতি হিন্দু মেয়ের সাথে প্রেম করছে শুধু এই কারণে যে তাকে কনভার্ট করলে মৃত্যুর পর বেহেস্তে ৭২ জন হুরী পাবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত