এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পপার | ০৪ নভেম্বর ২০১৯ ২২:৪৭423991
  • @dc ১০০% বলতে ঐ নেগেটিভ এভিডেন্স পেলেই ফলসিফাই হয়ে যাবে সেটাই বলছিলাম।

    @T-এর পোস্টটা ভালো লাগল। ধন্যবাদ।
  • sm | ০৪ নভেম্বর ২০১৯ ২২:৩৯423989
  • বিজ্ঞানের সেলসম্যান দের মতো মারণাস্ত্র বিক্রী তো করে না।
  • হাহা | ০৪ নভেম্বর ২০১৯ ২২:৩৫423988
  • ঈশ্বরের সেলসম্যানরা চান্স পেলেই ঈশ্বর বেচতে আসে
  • hehe | ০৪ নভেম্বর ২০১৯ ২২:২৬423987
  • কিন্তুক ধর্ম কবে আবার আনটেস্টেবল হইল? সাধনা করলে ঈশ্বরলাভ হয় তো। করেই দ্যাখেন। ব্যায়াম না করেই 'ব্যায়াম করে শরীলের উবগার হয় না' অন্ধবিশ্বাস ধরে বসে থাকলে হব্যা?
  • | ০৪ নভেম্বর ২০১৯ ২২:১৭423986
  • ভেড়াওয়ালা? আচ্ছা তা'লে এটা থাকুক

    "যীশু বলেন হাজার ভেড়া রোজ ফিরালেক সহজ বড়
    যে হারালেক অন্ধকারে তাকে ধর দেইখবে যেন ঘুইরে আসেন মায়ের কাছে
    চিনাজানা কেউ কাছে নাই বনের মাঝে
    যীশু বলেন তাকে ফিরাও তাকে ফিরাও" ..."
  • একক | ০৪ নভেম্বর ২০১৯ ২১:৫৪423985
  • রাশনালিটি কাকে বলে তার একটা আমার মতো করে উত্তর আছে নিজের আছে। বাট রাশনালিটি নিড নট টু বী এক্সসিস্টেন্সিয়াল বাই নেচার এই রাশনালিজম ম্যারেড টু একসিস্টেন্সিয়ালিজম কাপলটাকে আমরা দীর্ঘদিন ধরে সাম এবসোলিউট ফর্ম অফ রাশনালিজম নাম দিয়ে পুজো করছি। সেপারেট রাখতে ক্ষতি কি।

    আমার কোনটা নিয়েই আপত্তি নেই। আমি খাদের পাশে দাঁড়িয়ে মেঘে পা রাখছিনা কারণ, পতনকালীন শুন্যতার অনুভবের চে আমার প্রেসেন্ট ইনারশিয়ায় থেকে যেতে চাই। এটা অবস্হায় র্যাশনাল চয়েস, বাট এমং মেনি আদার্স। একই সঙ্গে র্যাশনাল ও একসিস্টেন্সিয়াল। এর বাইরে রইলো যারা র্যাশনাল কিন্তু একসিস্টেন্সিয়াল নয়। যাদের মধ্যে অনেকেই প্রেসেন্ট স্টেট্ অফ ইনারশিয়ার থেকে সরিয়ে অন্য কোনো স্টেটে নিয়ে যাবে। তাতে সমস্ত মলিকিউগুলোকে গতর খাটাতে হবে। হয়তো "আমি" গলে গলা আমি বা ছাই আমি হয়ে গেলুম। তারপর আমি তো আমির কাজ করে যাচ্ছে। তাকিয়ে তাকিয়ে নিজেকে দেখছে। দেখতে গিয়ে যাকে দেখছে তার হয়ে দেখছে। আর যত দেখছে তত চুলকানি। নাম দেওয়ার ইচ্ছে। তাই নাম পুরুষ। সে এলো। এবার খেলা চালু। ধর্ম তো এই। এবার কিছু এবার পৃথিবীর এককোনায় কিছু ভেড়াওয়ালা হাতে লাঠি নিয়ে নিজেদের মধ্যে কিছু রূপকথা শেয়ার এন্ড সাব্স্রাইব করছিলো, সেসব ফ্রন্ট এন্ডের জনতা আঁকুক।

    এবার বোঝাই যাচ্ছে, আমি একটা জায়গায় লাফ দিয়েছি। সেটা হলো পোস্ট ইন্ডাস্ট্রিয়াল একসিস্টেন্সিয়ালিজম "আমি " র সঙ্গে স্টেট্ ইনারশিয়া জুড়ে দেখে।কারণ ওরম হুটহাট স্টেট্ ফেট পাল্টে গেলে কল চালাবে কে ?? :))

    "ছাই আমি" বা "গলা আমি" তার কাছে "আমি " নয়, যাতে, না হতে পারে, তাই সে ডিফাইন করার সময়েই স্টেট্ জুড়ে দিয়েছে, যেভাবে এম্লপ্লয়ির জয়েনিং লেটারে ক্লয জোরে। সে দিক না, অসুবিধে নেই কোনো। কিন্তু, তার বাইরে আমির অস্তিত্ব -ফর্ম -ভ্যালিডিটি -স্কোপ এসব নিয়েই আরেকটা জগৎ। সেটা সাছে। উইদিন ইটস স্কোপ এটাও র্যাশনাল।

    আই উড হার্ডলি জাম্প ফ্রম আ ক্লিফ। তাতে, "রাশনালিটি " র বাকি ফ্লেভারগুলো মিথ্যে হয়না।
  • T | ০৪ নভেম্বর ২০১৯ ২১:৩২423984
  • পপারকে,

    আরেকটা যেটা বলার সেটা হচ্ছে যে ওই নব্বই শতাংশ প্রবাবিলিটির ব্যাপারটার অরিজিন মানে গুচ্ছ স্যাম্পেল কালেক্ট করে নিলাম এবং তারপর সেগুলোকে ব্যবহার করা হ'ল 'অ্যাপ্রক্সিমেট' আনসারও পাওয়া গ্যালো এই ব্যাপারটাতে একটা ক্লু আছে। সেটা হচ্ছে যে স্যাম্পেল সাইজ ইনফাইনাইট হ'লে অবশ্যই আপনি মুক্তোটি পেতেন। কিন্তু সাইজ ইনফাইনাইট করা তো বাস্তবোচিত নয়। তো কম্প্রোমাইজ।

    এই কম্প্রোমাইজ বা লোকাল ভিউটি রিলিজিয়নের ক্ষেত্রে প্রযোজ্য হতেই পারে। মানে গ্র‍্যান্ড ইউনিফায়েড থিয়োরি অব রিলিজিয়ন মতন কিছু না বার করতে চেয়ে কিছু লোকাল ঘটনার এক্সপ্ল্যানেশন দিচ্ছে আর কী। খ্রাপ না। ইতিহাসের হাত ধরে কিছু লোকাচার যুক্ত হয়েছে।
  • PT | ০৪ নভেম্বর ২০১৯ ২১:২৯423983
  • "মানুষকে ভুল বোঝানোটা লোক ঠকানো।"
    সিঙ্গুর, নন্দীগ্রাম, শিশু হত্যা, স্তনবৃন্তকর্তন, কন্যাশ্রী, যুবশ্রী, ২ টাকা কিলোর চাল, সাইকেল......ইত্যাদি প্রভৃতি ভুল বোঝানোর সেকুলার তালিকাটাও বেশ দীর্ঘ।
  • T | ০৪ নভেম্বর ২০১৯ ২১:২৩423982
  • এতো হামেশাই হচ্চে এখন। ছিল একটা ডিম, দিব্যি হয়ে গ্যালো প্যাঁকপ্যেঁকে একটা ডি যে বক্স।
  • b | ০৪ নভেম্বর ২০১৯ ২১:১৫423981
  • কলকাতা গেছিলাম, কালিপূজোর পরের পরের দিন। মণ্গলবার সারা রাত ধরে (১ টা নাগাদ বোধ হয় থামলো) গাঁক্গাঁকিয়ে মাইক। পরের দিন সকাল থেকে ঐ, তার পর বিকেলে বিসর্জনের সময় প্রথমে ব্যান্ড পার্টি,তার পর প্রতিমা সহ ডি জে ব্ক্স, তারপর গোটা পনেরো ঢাকি, তারপরে বোমাবাজি। এই চারটে কম্বিনেশন সহ বিসর্জনের মিছিল যে বাড়িতে ছিলাম সে পাড়ার রাস্তায় তিন চার বার ঘুরে ঘুরে এলো গেলো, শেষে কটার সময় বিদেয় হল জানি না। সেও বোধ হয় আগের জন্মে পুণ্য ছিলো বলে। অর্গানাইজড রেলিজিয়নের হদ্দমুদ্দ যাকে বলে।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ২১:১৪423980
  • পিএমদা, অনসেফ না আনশেভেন? :p
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ২১:১১423979
  • "এবার তুমি বলতে পারো যে এগুলোকে এই ফ্রেমওয়ার্কে ফেলে ক্যানো আমি দেখব?"

    একক বোধায় ওটাই বলতে চেয়েছে। থিওরেটিকালি মনে হয় এর উত্তর দেওয়া সম্ভব না। মানে দুটো আলাদা ফ্রেমওয়ার্ক, দুটোর আলাদা আলাদা অ্যাক্সিওম্যাটিক সিস্টেম। তবে "সায়েন্স" আর "রিলিজিয়ন" এর অ্যাপ্লিকেশান দেখলে সায়েন্সকে বেশী র‌্যাশনাল মনে হওয়ার কথা।

    এবার একক তর্ক জুড়বে "র‌্যাশনালিটি" কাকে বলে, আর সেখানেও আল্টিমেটলি কোন উত্তর নেই ঃ-(
  • T | ০৪ নভেম্বর ২০১৯ ২১:০৬423978
  • আরে ফ্রয়েড না, ছি ছি। রাসেল।
  • T | ০৪ নভেম্বর ২০১৯ ২১:০৫423977
  • ইয়ে আগের পোস্টটা পপারকে।

    একক, না আমি বলছি যে যেকোনো কগনিটিভ এক্সপিরিয়েন্সের ব্যাখ্যা নাহয় হ'ল, মানে বুদ্ধিজম বা বেদান্ত নাহয় দিলো। কিন্তু এই এক্সপ্ল্যানেশন কী এলিমেন্টারি অ্যাটমিক প্রোপোজিশন দিয়ে তৈরী হচ্ছে? এটা পপারিয়ান ফ্রেমওয়ার্ক বা ফ্রয়েড। আমি বেদান্ত পড়িনি, তুমি পড়েছ সুতরাং জানতে চাইছি। এবার তুমি বলতে পারো যে এগুলোকে এই ফ্রেমওয়ার্কে ফেলে ক্যানো আমি দেখব? সেটার আমার কাছে উত্তর নেই।

    সোশনের চোটে আমি দোকান আর শাটল করে করে হেদিয়ে যাচ্ছি। পাশ্চাত্য পড়ব কখন, অ্যাঁ! রোবু সেদিন কিছু পর্ক খাওয়ালো বলে তবু বেঁচে আছি। :)
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ২১:০৪423976
  • একক, আব্রাহামিক রিলিজিয়নগুলো ছাড়া আর কেউ "ভগবান" মানে না, তাই কি? আব্রাহামিক রিলিজিয়নগুলো মনোথেইস্টিক, কিন্তু পলিথেইস্টিক রিলিজিয়নেও তো গভবান মানে! যেমন হিন্দু ধর্ম। (এবার তুমি বলবে হিন্দু ধর্ম বলে কোন মনোলিথিক স্ট্রাকচার হয়না ঃ-))

    "আমার আগ্রহ নানা রকম মানুষ আর তাদের চিন্তাভাবনার বৈচিত্র নিয়ে। একটা অ্যাক্সিওম এ ফিট করছে না বলে চিটিংবাজ বলা বাড়াবাড়ি"

    পিএমদা, চিটিংবাজি বন্ধ করতে কোন রাষ্ট্র আইন করেনা কেন, সেটা বেশ খানিকটা আলাদা তর্কের ব্যপার আর তার মধ্যে অনেকটাই পলিটিক্স এর তর্ক। আমার মনে হচ্ছে আপনি কোথাও একটা "লোকঠকানো" কথাটায় আটকে যাচ্ছেন। আমি বলতে চাইছি মানুষকে ভুল বোঝানোটা লোক ঠকানো। এটা আজকের না, বহু হাজার বছর ধরেই হচ্ছে, অন্তত আরও হাজার বছর হবে মনে হয়। মানুষের চিন্তাভাবনার বৈচিত্র্য নিয়ে কিন্তু আমারও আছে, আর আমি জোর করে কারুর চিন্তাভাবনা পাল্টানোরও বিরোধী।
  • PM | ০৪ নভেম্বর ২০১৯ ২১:০১423975
  • এদিকে আমাদের লন্ডন অফিস এ দরজা ভেঙ্গে চুরি হয়েছে। ঐ বিল্ডিং এ আরো অনেক অফিসে এক ই ভাবে চুরি হয়েছে। হেয়ারম্যন হোয়াট্স অ্যাপ গ্রুপ এ মেসেজ পাঠিয়েছে " লন্ডন ইস বিকামিং ভেরি আনসেফ"
  • T | ০৪ নভেম্বর ২০১৯ ২০:৫৭423974
  • মেশিন লার্ণিং মানে স্ট্যাটিসটিকাল মেশিন লার্ণিং ধরে বলছি। ডিপ নিউরাল নেট ইত্যাদি না। ব্যাপার হচ্ছে যে পপারিয়ান ফ্রেমওয়ার্কে একটা কনজারভেটিজম আছেই। মানে মাপকাঠি (ফলসিফায়েবিলিটি) অ্যাত স্ট্রিক্ট যে সেই সব থিয়োরিই উতরোবে যা যেকোনো অবস্থায় রিজনেবল কনসিস্টেন্ট এক্সপ্ল্যানেশন দিতে পারবে। এরফলে দেখা যাবে যে প্রথমাবস্থায় যে যে অনুমান নিয়ে শুরু হয়েছিল, শুধুমাত্র থিয়োরিটিকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ধীরে ধীরে ছাঁটতে ছাঁটতে এমন জিনিস দাঁড়িয়েছে যা আদতে থিয়োরীর জাড্যতা বাড়িয়েছে। মেশিং লার্ণিং এর অ্যানালজিতে বলা যায় যে মূল সমস্যাকেই অ্যামনভাবে নির্মাণ করা হচ্ছে যে য্যানো উদ্দেশ্যটা দাঁড়াচ্ছে 'সমাধান' য্যানো সবসময় 'কাজ' করে। এইবার সমাধান বার করতে গেলে দেখা যাবে যে আদতে হয়তো এনপি কমপ্লিট বা হার্ড। মানে অ্যামন কোনো সমাধান বা অ্যালগোরিদম নেই যা পলিনোমিয়াল টাইমে সমস্যার সমাধান করতে পারে। এটা চূড়ান্ত সমস্যার।

    এখন, সবসময় 'কাজ' করবে এই রকম অ্যালগো খুঁজতে গেলে যুগ চলে যাবে। ফলে কিছু একটা উপায় তো বার করা দরকার। একটা উপায় হচ্ছে যে মূল সমস্যাকে অন্যভাবে নির্মাণ করা। কিরম? সবসময় কাজ করার বদলে 'বেশিরভাগ ক্ষেত্রে ' কাজ করবে এইরম যদি দাবীটি হয় তো, দেখা যাচ্ছে অ্যালগো বা সমাধান বার করা সহজ। সহজ মানে পলিনোমিয়াল টাইমে সমাধান বেরোবে। এজন্য স্ট্যাটিসটিক্যাল মেশিন লার্ণিং এ মূল সমস্যাকে মানে ঐ বেশীরভাগ ক্ষেত্রে কাজের দাবীর প্রবলেমে ভেঙে নিয়ে সলভ করা হচ্ছে। এই সূত্রেই এম্পিরিকাল হ্যানা ত্যানা।

    যেটা হচ্ছে সেটা হ'ল, যে মেশিন লার্ণিং কিন্তু অল্টারনেট এক্সপ্ল্যানেশন দিচ্ছে না। মূল সমস্যা একই থাকছে কিন্তু। এ শুধু সমাধানটা দ্রুত পাওয়া যাবে বলে এবং লাইফ কিছুটা ইজি হবে বলে অন্যরকম ভাবে সেটাকে ভেবে নিয়ে কিছুটা খোদার উপর নির্ভর করে এগোচ্ছে। সায়েন্সের ডোমেনেই আছে। জন্ডীস সারাতে পারছে না বলে সেটাকে ম্যালেরিয়ায় কনভার্ট করে ওসূদ দিচ্ছে। কারণ ম্যালেরিয়ার ওসূদই সে জানে।

    এইরম।
  • PM | ০৪ নভেম্বর ২০১৯ ২০:৫২423973
  • "ক্লাসের ইমপ্লিমেন্টেশন, ক্লাস নিজে এবস্ট্রাক্ট। " এইট্স হেব্বি ঃ)
  • PM | ০৪ নভেম্বর ২০১৯ ২০:৫১423972
  • "এটা এম্পিরিকালি টেস্টেবল কিনা এটা আপনার বিশ্বাসের মাপকাঠি"

    পিএমদা, না। এটা আমার বানানো কোন মাপকাঠি না। প্রায় চার পাঁচশো বছর ধরে অনেকে মিলে এই মাপকাঠিটা বানিয়েছে, আস্তে আস্তে রিফাইন করেছে। ব্যক্তি আমার সাথে এর কোন সম্পর্ক নেই।
    --‐-‐-----‐---------------------------------
    ----------

    এটা কি সায়েন্টিফি্ক কম্যুনিটির মাপ কাঠি না নাকি সমস্ত মানুষের অ্যাক্সেপ্ট করা মাপকাঠি?

    এটা যদি চিটিং বাজির মাপকঠি হয়, আর সেটা সকলে অ্যাক্সেপ্ট করে ------ তাহলে সেই চিটিংবাজী বন্ধ করতে সব দেশে ধর্মীয় সংগঠন, অ্যাক্টিভিটি ব্যান করা উচিত। চিটিং বাজী বন্ধ করা তো দায়িত্ব হওয়া উচিত রাষ্ট্রের। (ভারতে তো দারুন উপকার হয় এটা হলে) কটা দেশ এটা করেছে?
    সব শিক্ষিত দেশ, এমন কি যেসব দেশে ঘোষিত নাস্তিক অনেক
    বেশী তারাও এটা না করে চিটিংবাজী প্রোমোট করছে কেনো ?

    অথচ দেখুন জার্মানী আইন করেছে হোলোকাস্ট অস্বীকার করা আইন যোগ্য অপরাধ।

    দেখুন ঈশ্বর আছে না নেই তা নিয়ে অমার বিন্দুমাত্রো উত্সহ নেই। আমার আগ্রহ নানা রকম মানুষ আর তাদের চিন্তাভাবনার বৈচিত্র নিয়ে। একটা অ্যাক্সিওম এ ফিট করছে না বলে চিটিংবাজ বলা বাড়াবাড়ি ঃ)

    বাকি আপনার বক্তব্যের সাথে বিরাট কিছু মতভেদ নেই ঃ)
  • একক | ০৪ নভেম্বর ২০১৯ ২০:৪১423971
  • আব্রাহামিক স্কুলগুলো বাদে, কেও "কোথাও একটা ভগবান বলে কেও আছে " এরকম মানে না। একচুয়ালি এব্রাহামিকরাও জানে "কোথাও একটা " লজিকে কোথায় ফ্যালাসি আছে তাই কুমারীর বাচ্ছা পয়দা করে কাউন্টার ফ্যালাসি দিয়ে ব্যালান্স করতে হয়।

    বেদান্ত বলো বা বুদ্ধিজম কেও তথাকথিত ভগবান মানেনা। এবার রইলো প্যাগান -ন্যাচারালিস্ট স্কুলগুলো। এরা নেচারে পার্টিকুলার শক্তির প্রকাশকে একেকটা ভগবান মেনেছে। নামরূপ -শব্দরূপ - বর্ণরূপ প্রকাশ মাত্র। ক্লাসের ইমপ্লিমেন্টেশন, ক্লাস নিজে এবস্ট্রাক্ট।
  • একক | ০৪ নভেম্বর ২০১৯ ২০:৩৬423970
  • @টি

    ক্লাসিকাল বুদ্ধিজম তো তার নিজের এপিস্টেমলজি অনুযায়ী ব্যাখ্যা দেবে। ওকামস রেইজর তো কোথাও কোনো বায়াস দেখায়নি যে, নির্দিষ্ট একটা এপিস্টেমলজিক্যাল মডেল মানতে হবে। তো, সেই অনুযায়ী আমাদের সমস্ত কগনিটিভ এক্সপিরিয়েন্স এন্ড ফেনোমেনা বুদ্ধিজমে ব্যাখ্যাত। ইভেন, সায়েন্স ও।

    আর এটা নতুন কোনো তর্ক না। সোলিপসিজম নিয়ে পাশ্চাত্যের কাজকর্ম দেখতো পারো। ডেকার্টিয়ান মেথড এর খুব দূরে না।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ২০:৩০423969
  • পুরো কোয়ান্টাম মেকানিক্সও তো প্রোবাবিলিস্টিক!
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ২০:২৯423968
  • "পপার তো ১০০% এর নীচে নামতে চাননা নাকি" এই প্রশ্নটার মানে বুঝলাম না। আপনি কি ডিটার্মিনিজম নিয়ে কিছু বললেন? ডিটারমিনিস্টিক সিস্টেম না হলে তাকে পপারিআন এর আওতায় আনা যাবে না কেন? তাহলে তো হল্টিং প্রব্লেমও আনা যাবে না, বা যেকোন নন কম্পুটেবল প্রব্লেমই পপারিয়ান ফ্রেমওয়ার্কে আনা যাবেনা।
  • T | ০৪ নভেম্বর ২০১৯ ২০:২৮423967
  • লিখছি, দাঁড়ান।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ২০:২৪423966
  • উইকিতে অকামস রেজর নিয়ে পড়তে গিয়ে বার্ট্রান্ড রাসেলের একটা উক্তি দেখলামঃ Whenever possible, substitute constructions out of known entities for inferences to unknown entities.

    এই যে নোন থেকে আননোন এর ইনফারেন্স, এটাও কি রিলিজিয়নে আছে? মানে সবকটা ফ্লেভার অফ রিলিজিয়নই তো আমি যদ্দুর জানি একেকটা রিজিড স্ট্রাকচার। ভগবান/আল্লা/গড এর ব্যাপারে হাজার বছর আগে যা জানতাম আজকেও তাই জানি, নতুন কিছু জানতে পেরেছি বলে মনে হয়না। সিস্টেম্যাটিক অ্যাপ্লিকেশান অফ ইনফারেন্স বলে কিছু আছে বলে তো মনে হয়না। একক কিছু জানলে লিখতে পারো।
  • পপার | ০৪ নভেম্বর ২০১৯ ২০:১৯423965
  • পপারটা বেশ নীট অ্যান্ড ক্লিন ছিল। কিন্তু ধরুন প্রোবাব্লিস্টিক ফ্রেমঅয়ার্কে কী পপার কাজে আসে? ধরুন মেশিন লার্নিংয়ে তো লোকে ৯০% টেস্ট অ্যাকুরেসি হলেই বেজায় খুশি। পপার তো ১০০% এর নীচে নামতে চাননা নাকি? এইটে বলুন একটু।

    মেশিন লার্নিং কী সায়েন্স ধরা হবে না? একদম খুব সোজা টাইপের ফিজিক্যাল সিস্টেম বাদে জটিল সিস্টেমকে এক্সপ্লেন করতে গেলে সব সায়েন্সেই স্ট্যাটিস্টক্যাল মডেল এসে যায়। তাহলে তখন সেটা সায়েন্স থাকে না?
  • T | ০৪ নভেম্বর ২০১৯ ১৯:৫৬423964
  • :))) না না, ওকামস রেজর ঠিকাছে। ব্যাপার হচ্ছে ফিজিক্যাল ইভেন্টের এক্সপ্ল্যানেশনে যে যে অ্যাজাম্পশন লাগছে, দেকতে হবে সেগুলো কনসিস্টেন্ট কী না। রিলিজিয়ন যদি সেই কনসিস্টেন্সি দিতে পারে তো মিটে যাচ্ছে। সেরম আছে কী? মানে একক য্যামন বলচে জেন বুদ্ধিস্ট, ওইরম?

    কিন্তু এখানে একটা গল্প আছে। ধরুন গিয়ে কেউ তত্ত্ব আওড়ালো যে সবই ব্রহ্মের ইচ্ছা। হোনস এন্ড ব্রামস! মানে বৃষ্টি পড়চে, সেও লীলা, লালপাখি নীলপাখি, সেও লীলা। সবকিছুরই এক্সপ্ল্যানেশন দেওয়া যাচ্ছে, অতেব ইয়ে আরকী। এই বললে হবে না।

    এজন্য এক্সপ্ল্যানেশনকে অ্যাটমিক প্রপোজিশনের যোগফল হতে হবে। বেদান্ত বা জেন এইরম ভাবে তলিয়ে দেখচে কী।

    হাম নহী জানতা হৈ।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৯:৫৫423963
  • থিওরি নিয়ে তো বললাম, আল্টিমেটলি আমারও কিছু বলার নেই। দুটোই অ্যাক্সিওমেটিক ফ্রেমওয়ার্ক।
  • Ekak | ০৪ নভেম্বর ২০১৯ ১৯:৫০423962
  • থিওরি নিয়ে কথা হোক। আজকের ফিনে ডেটা ফোর্জ করে জালি পেপার ও বেড়োচ্ছে, তাই দিয়ে আমরা সায়েন্স এর এপিস্টেমোলজি কে নালিফাই কর্তে পারি না
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৯:৪৪423961
  • কিন্তু আজকের দিনে অর্গানাইজড বুদ্ধিস্ট রিলিজিয়নও কম গন্ডগোলো করছে না, বিশেষ করে যেসব জায়গায় প্রভাব বিস্তার করতে পেরেছে। যেমন শ্রীলংকা আর রাখিন উপত্যকা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত