এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০৪ নভেম্বর ২০১৯ ১৯:৩৬423960
  • খী খাণ্ড !!

    ডিসি ইচ্ছে করে ওকামস রেজরের গোলমেলে জায়গাটা এড়িয়ে গেলো :)))

    ওকামস কে মানলে, একমাত্র এপিস্টেমলজিক্যাল পজিশন যাকে মানা যায় তা হলো ক্লাসিক্যাল বুদ্ধিজম। আর খুব ক্লোজ কন্টেস্ট এ থাকবে বেদান্ত। সায়েন্স ধারেকাছে আসবে না।

    কারণ এরা মূলত মন ও চৈতন্য/ব্রহ্ম ছাড়া আর কোনো এসাম্পশন করেনা এবং হায়েস্ট নাম্বার অফ ফেনোমেনা এক্সপ্লেইন করতে পারে। অকামস পয়েন্ট ফুলফিল্ড :)

    ন্যান, এবার সবাই জেন বুদ্ধিস্ট হয়ে যান। রিলিজিওন নিয়ে আর কোনো ক্যাচাল থাকবেনা।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৯:১১423959
  • কি অবাক কান্ড, লোক ঠকানো নিয়ে একটা আর্টিকেল পড়ে ফেল্লামঃ

    https://thewire.in/law/india-judiciary-supreme-court
  • b | ০৪ নভেম্বর ২০১৯ ১৮:৪৯423958
  • আর টু এইচ এর কথায় প্রবল প্রতিবাদ জানালাম। ওগুলোকে স্পিরিচুয়াল ড্রিঙ্ক বলে কেনো? ওর মধ্যে ভগবান আছেন বলেই না? হুইস্কিতে ৪০%, বিয়ারে ৫%। সবার আবার অত ভগবান সয় না, তাই হোমিওপ্যাথির মত ডাইল্যুট করে নেন।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৮:৪৬423957
  • b, এই দাড়িওয়ালা লোকগুলো বড্ডো বেশী বলে আর লেখে :d

    হ্যাঁ, টি যেটা বললেন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। সবকিছুই আদতে অ্যাক্সিওমেটিক। সায়েন্স নামের ফ্রেমওয়ার্কটি কিছু মূল অ্যাক্সিওম এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কাজেই এক দিক দিয়ে দেখলে এটাও বিশ্বাসের ব্যপার। যেহেতু অ্যাক্সিয়ম, তাই এগুলো ফলসিফায়েবল না, ওদিকে আবার গোডেল সাহেব দেখিয়ে দিয়েছেন যেকোন ফর্মাল অ্যাক্সিয়ম্যাটিক সিস্টেমের মধ্যেই এমন কিছু স্টেটমেন্ট থাকবে যা সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে ভেরিফায়েবল না। এদুয়ে মিলে তালেগোলে হরিবোল ব্যাপার আর কি।

    ব্যপারটা এভাবে দেখলে মোটামুটি মনে হয় "সায়েন্স" আর "রিলিজিয়ন", এ দুটোই নিজের নিজের বিলিফ সিস্টেম এর ওপর দাঁড়িয়ে আছে, কারুরই অধিকার নেই অন্যকে চ্যালেঞ্জ করার। আমার নিজস্ব মতামত (আবার বলি, নিজস্ব মতামত), এটা ফলস ইকুইভ্যালেন্স। আমার এরকম মনে হয় কারন অকাম দাদুর ক্ষুর। অকামের রেজর বলে, যদি কোন ঘটনাকে দুভাবে এক্সপ্লেন করা যায়, তাহলে সাধারনত যে এক্সপ্ল্যানেশানে কম সংখ্যক অ্যাসাম্পশান লাগে সেটাই ঠিক হওয়ার সম্ভাবনা বেশী।

    ধরা যাক খুব জোর বৃষ্টি পড়ছে। "রিলিজিয়ন" বললো আকাশে একটা লোক আছে, তার নাম বরুন, সে চাইছে তাই বৃষ্টি পড়ছে। আর "সায়েন্স" বললো আকাশে মেঘ জমেছে আর বাতাস ঠান্ডা হয়ে জলধারনের ক্ষমতা কমে গেছে, তাই বৃষ্টি হচ্ছে। এবার "রিলিজিয়ন" এর যে এক্সপ্ল্যানেশান, তার পেছনে একটা লম্বা অ্যাসাম্পশানের লিস্ট আছে, মানে ওপরে স্বর্গ বলে একটা জায়গা আছে, সেখানে অনেক জীব থাকে যারা আবার ঠিক মানুষেরই মতো কথা বলে, যাদের আমরা নাম দিয়েছি "দেবতা", ইত্যাদি। এগুলোর কোনটাই আবার ভেরিফায়েবলও না। অন্যদিকে "সায়েন্স" এর এক্সপ্ল্যানেশানের অ্যাসাম্পশানগুলো কম আর সেগুলো এম্পিরিকালি ভেরিফায়েবল। পিয়ার রিভিউড। কাজেই আমার কাছে "সায়েন্স" এক্সপ্ল্যানেশানটা বেশী র‌্যাশনাল।

    এবার সকালবেলা কথা হচ্ছিল রিলিজিয়ন আর লোকঠকানো নিয়ে। এখানেও হয়তো একটা পার্থক্য করা যায়, পার্সোনাল বিলিফ আর অর্গানাইজড বিলিফ (ইন ফ্যাক্ট সেই প্রসঙ্গেই অর্গানাইজড রিলিজিয়ন কথাটা লিখেছিলাম)। ধরা যাক কেউ মনে করলো, আকাশে একটা ঝাঁঝরি আছে, আমি তার নাম দিলাম বরুণ, আমি বিশ্বাস করি সেই ঝাঁঝরিটাকে মনে মনে ডাকলেই বা গাছ থেকে ফুল তুলে তার নাম করলেই সেটা উপুড় হয়ে বৃষ্টি হবে। নো প্রব্লেম, কেউ ব্যক্তি হিসেবে এরকম বিশ্বাস করতেই পারেন।

    কিন্তু "রিলিজিয়ন" নামে একটা প্রতিষ্ঠান তৈরি করে সেটা দিয়ে যুগের পর যুগ কোটি কোটি মানুষকে ইনফ্লুয়েন্স করাটা অবশ্যই লোকঠকানো। "রিলিজিয়ন" এর মধ্যে থেকে বা তার সুযোগ নিয়ে যেসব সংস্থা গড়ে ওঠে, তারা যখন হাজার হাজার মানুষকে নিজের মতবাদের আওতায় নিয়ে আসে, সেই মানুষগুলোর জীবন আর দর্শন ইনফ্লুয়েন্স করে, সেটাও লোক ঠকানো। যারা ঠকাচ্ছে তারা নিজেরা হয়তো "রিলিজিয়ন"এ বিশ্বাস করে, পরোপকার করে, কিন্তু তারাও না জেনে এই লোক ঠকানো প্রসেসটার সাথে জড়িত থাকে। এরকম হাজারটা লোকঠকানো সংস্থা আছে, যেমন মিস কন, বিএসেস, ফিশন। এরা বহু দশক ধরে যা করছে সেটা বেসিকালি লোক ঠকানো।

    (মিস কন, বিএসেস, ফিশন এগুলো সব কাল্পনিক সংস্থা, কেউ আবার সত্যি ভেবে মামলা ঠুকে দেবেন না যেন!)
  • আফ্রিকা | ০৪ নভেম্বর ২০১৯ ১৭:৪৯423955
  • অ্যাটলাস পর্বতে সেউফল আছে। অ্যাটলাস পর্বত, আফ্রিকায়, অতএব আফ্রিকায় সেউফলের অস্তিত্ব আছে।
  • আফ্রিকা | ০৪ নভেম্বর ২০১৯ ১৭:৪৯423956
  • অ্যাটলাস পর্বতে সেউফল আছে। অ্যাটলাস পর্বত, আফ্রিকায়, অতএব আফ্রিকায় সেউফলের অস্তিত্ব আছে।
  • b | ০৪ নভেম্বর ২০১৯ ১৭:১৭423954
  • আর হ্যাঁ, আফ্রিকায় সেউফলের অস্তিত্ব সম্পর্কে আপনার মত জানাবেন।
  • b | ০৪ নভেম্বর ২০১৯ ১৭:১০423953
  • আপনি তো সেই দাড়িওয়ালা লোককে বিশ্বাস করেন না। তিনি পুরো যেটা বলেছিলেন
    "Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people.
    ওপিয়াম, বেদনানাশক অর্থে।
  • S | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:২১423951
  • হ্যাপিনেস ইন্ডেক্স তো রয়েছে।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:১৭423950
  • যাক এতোক্ষনে T গোড়াটা ধরে টান মেরেছে। গুড :d

    এবার কাটি।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:১৬423949
  • এনিওয়ে, গুচ্ছের টাইপ করে হাত ব্যথা হয়ে গেলো। রিলিজিয়ন একটি ক্ষতিকারক প্রতিষ্ঠান, এরকম কে একটা দাড়িওয়ালা লোক বলে গেছিল। এবার চা খেতে যাই।
  • T | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:১৪423948
  • কীইই আশ্চর্য! পপার সায়েব যে অ্যাত কথা বলে গেলেন, সেসব কাটিয়ে দিয়ে পিয়ার রিভিউ ইত্যাদির মাপকাঠি চলে এলো! অ্যাঁ! এ কী ঠিক হ'ল! ফলসিফায়েবিলিটির অ্যাত সুন্দর থিয়োরি। হায়।

    কিন্তু ডিসি, গোটাটাই তো অ্যাক্সিওম নির্ভর, তাই না। ওদিকে দিয়ে এগোতে গেলে মূলগত বিপদ আছে যে। ঃ)
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:১২423947
  • S, আমি তো মেডিটেশান করি না, তাই বলতে পারবো না ঃ-)

    তবে "মানসিক শান্তি" নামক একটা ভেরিয়েবলকে যদি অপারেশনাইজ করা হয় (আর সেটা যদি অ্যাক্সেপটেড হয়) আর যদি সারা পৃথিবীতে বহু এমারাই করে দেখা হয় যে সেই ভেরিয়েবলটাতে স্ট্যাসটিকালি সিগনিফিকান্ট ডিফারেন্স আসছে, এফেক্ট সাইজও ঠিকঠাক (আমি অন্তত শুধু পি ভ্যালুতে আটকে থাকতে চাইনা), তাহলে আমার মেনে নিতে কোন অসুবিধে নেই। এরকম বেশ কিছু স্টাডি বোধায় হয়েওছে, তবে সেগুলোতে "মানসিক শান্তি" নামের কোন ভেরিয়েবল মেজার করা হয়েছে কিনা জানিনা।
  • sm | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:১১423946
  • না, না মানসিক শান্তি যে পায় এ নিয়ে সন্দেহ নেই।বহু বিদেশের হাসপাতালে চ্যাপেল থাকে।
    স্পিরিচুয়াল হেলথ একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ হেলথ।
    নট নেসেসারিলি রিলিজিয়াস হতে হবে যদিও।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:০৬423944
  • r2h এর সাথে একেবারে একমত। আর ক্রাফ্ট বিয়ার হলে তো এক্বারে দশ জন্মের পুণ্য।
  • S | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:০৬423945
  • মেডিটেশনে মানসিক শান্তি হয় না হয়্না?
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:০৫423943
  • sm, আগে রেজাল্টগুলো আসতে দিন। এক লাফে কনক্লুশানে চলে যাওয়া কি ঠিক হবে? ঃ-)

    যাঁরা প্রতিষ্ঠান বানিয়ে জেনারেশানের পর জেনারেশান ধরে একটা বিরাট পপুলেশানকে বুঝিয়ে চলেছেন জপ তপ করো তাহলে তুমিও মানসিক শান্তি পাবে, তাঁদেরকে চিটিংবাজ বলতে আমার আপত্তি নেই।
  • র২হ | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:০৩423942
  • কিন্তু বীচে বসে বিয়ার খেলে সত্যিই পুণ্য হয়। আবার বীচে বসে বিয়ার খাওয়ার জন্যেও একটু জমা পুণ্য লাগে।
    সবকিছু নিয়ে ছেলেখেলা চলে না। আপনারা ভগবান টগবান নিয়ে বলছেন বলুন, এর মধ্যে আবার বীচ, বিয়ার এসব টানবেন না।
  • sm | ০৪ নভেম্বর ২০১৯ ১৬:০০423941
  • তাহলে ডিসি,দেখা গেলো স্টাডি তে রিলিজিয়াস লোকজন বেশি দিন বাঁচে। পরীক্ষিত সত্য।
    এখন এইরকম আরো কিছু মাল্টি সেন্টার্ড স্টাডি করে দেখা গেলো একই রেজাল্ট আসছে।
    তখন যদি ধার্মিক লোকজন রে রে করে নাস্তিক দের সমালোচনা করে বা বলতে থাকে ওরা বজ্জাত;সেটা মানতে পারবেন?
    দুই,যদি একটি আখড়ায়, দশ জন বলে, জপ তপ করে আমরা মানসিক শান্তি পেয়েছি,আপনি ও ট্রাই করুন।
    তো,তাঁদের একধারসে বুজরুকি করছে বা চিটিং বাজ বলা যাবে?
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:৫৯423940
  • "মন/ চিন্তা ব্যাপারটা ই এখোনো এম্পিরিকালি টেস্টেবল নয় --- তাই এখোনো এগুলো এতো ইন্টারেস্টিং।"

    পিএমদার সাথে একমত। শুধু মন/চিন্তা কেন, এই মহাবিশ্বের কতো কিছুই তো আমরা জানিনা। সবে তো কদিন আগে গ্র্যাভিটেশনাল ওয়েভ আবিষ্কার হলো। ডার্ক এনার্জি আসলে কি তার কিছুই আমরা জানিনা। তবে জানার চেষ্টা চলছে। আর জেনে ফেললেই যে বোরিং হয়ে যাবে তাও কিন্তু না ঃ-)
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:৫২423939
  • "মানে, আমি যদি দিনের শেষে "আওয়ার ফাদার" আউড়ে শান্তি পাই, আপনার, বা অন্য কারুর ওপরেই সেই ভালো লাগাটা চাপিয়ে না দিয়ে, তবে সেটা জায়েজ।"

    b, হ্যাঁ এই কোয়ালিফায়ারটা জরুরি - "অন্য কারুর ওপরেই সেই ভালো লাগাটা চাপিয়ে না দিয়ে"। ব্যাক্তি আমি আমার ব্যাক্তিগত জীবনে কি করলাম, অন্য কাউকে ডিস্টার্ব না করে, সে নিয়ে কোন মন্তব্য থাকার কথা না। কিন্তু আমি যদি অন্য কারুর ওপর আমার বিশ্বাস চাপানোর চেষ্টা করি, নিজের মতো করে ইনফ্লুয়েন্স করি, এমন একটা জিনিষ নিয়ে যার আসলে কোন অস্তিত্ব নেই, কেউ প্রমাণ চাইলে আমি প্রমাণও দিতে পারিনা, তাহলে তো অবশ্যই মুশকিল।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:৪৮423937
  • "এটা এম্পিরিকালি টেস্টেবল কিনা এটা আপনার বিশ্বাসের মাপকাঠি"

    পিএমদা, না। এটা আমার বানানো কোন মাপকাঠি না। প্রায় চার পাঁচশো বছর ধরে অনেকে মিলে এই মাপকাঠিটা বানিয়েছে, আস্তে আস্তে রিফাইন করেছে। ব্যক্তি আমার সাথে এর কোন সম্পর্ক নেই।
  • b | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:৪৮423938
  • মানে, আমি যদি দিনের শেষে "আওয়ার ফাদার" আউড়ে শান্তি পাই, আপনার, বা অন্য কারুর ওপরেই সেই ভালো লাগাটা চাপিয়ে না দিয়ে, তবে সেটা জায়েজ।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:৪৬423936
  • ঠিক আছে, তাহলে ধর্মকে আপনি পার্সোনাল স্পেসে ঠাঁই দিচ্ছেন। তবেই তো হল।

    b, ঠিক বুঝলাম না।

    sm, ওটা তো বেশ ইন্টারেস্টিং আর্টিকেল। হয়তো এই স্টাডিটা নিয়ে আরও চর্চা হবে। স্টাডিটার স্যাম্পেল সেট যদ্দুর মনে হলো আমেরিকার কোন একটি স্টেটের। হয়তো অন্য অনেক দেশে এরকম স্টাডি করে দেখা হবে রেজাল্টটা জেনারালিজ করা যায় কিনা, অর্থাত এক্সটার্নাল ভ্যালিডিটি আছে কিনা।
  • PM | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:৪৫423935
  • "তাঁরা যে ওভারল ফ্রেমওয়ার্কে বিশ্বাস করেন বা যার মধ্যে থেকে কাজ করেন, সেটা এম্পিরিকালি টেস্টেবল কিনা।"--- এটা এম্পিরিকালি টেস্টেবল কিনা এটা আপনার বিশ্বাসের মাপকাঠি। অমুকানন্দের মাপকাঠি এটা নাও হতে পরে। বা তিনি বিশ্বাস করতে পারেন যে আগামী ৫০০০ বছর বাদে এটা এম্পিরিকালি টেস্টেবল হবে। এখন এটাতে আবার ডিসি বিশ্বাস না করতে পারে,

    মন/ চিন্তা ব্যাপারটা ই এখোনো এম্পিরিকালি টেস্টেবল নয় --- তাই এখোনো এগুলো এতো ইন্টারেস্টিং। কাল যদি টেস্টেবল হয়, কন্ট্রোলেবল হয় তাহলে খুব বোরিং হয়ে যাবে বেচে থাকা। বৈচিত্র ই নষ্ট ঃ)
  • b | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:৩৯423934
  • ঠিক আছে, তাহলে ধর্মকে আপনি পার্সোনাল স্পেসে ঠাঁই দিচ্ছেন। তবেই তো হল।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:৩২423932
  • b, আমার এরকম মনে হয়ঃ

    যতক্ষন আমি নিজে বিচে বসে বিয়ার খাওয়া উপভোগ করি ততক্ষন কোন সমস্যা নেই। সেটা আমার পার্সোনাল ব্যপার। কিন্তু যদি আমি একটা মুভমেন্ট শুরু করতে চাই, যার নাম "বীচে বসে বিয়ার খাওয়া", আর অন্যদের বোঝাতে শুরু করি যে ওটা করলে তোমাদের পূণ্য হবে, আর না করলে কিন্তু পাপ হবে, তখন মুশকিল দেখা দেবে। তখন অন্যরা আমার কাছে জানতে চাইতে পারে, এটা না করলে পাপ হবে, তার কি প্রমাণ আছে?
  • b | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:২৫423931
  • আচ্ছা বেশ। অন্য একটা বলছি। পন্ডির বীচে বসে সূর্যাস্তের হাওয়া খেতে খেতে, টেলিগ্রাফ রোড শুনতে শুনতে, বরফ ঠান্ডা হেইনিকেনের ক্যানে চুমুক দিয়ে আপনি যখন বলেন, আঃ এর থেকে ভালো আর কিছু হয় না, সেই ভালো লাগার কোনো অবজেকটিভ মাপকাঠি আছে?

    (বলে বসবেন না, আছে নিশ্চই, আমি ঠিক জানি না।)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত