এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ?? | ০৪ নভেম্বর ২০১৯ ০৯:০৮423870
  • আচ্ছা 'রতনে ভূষণে, যতনে' গানটা কার লেখা?
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০৯:০৪423869
  • এটা যেন কার ছিল? অমিতাভ বচ্চনের? দেখা দে নয় টাকা দে? ঃ-)
  • sm | ০৪ নভেম্বর ২০১৯ ০৯:০৩423868
  • হা, হা,হা।
    দেখা দে, নয় টাকা দে।
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০৯:০০423866
  • আরে অ্যাথেইস্টদের একটা অর্গানাইজেশন আছে, ব্যাটারা চাঁদা চায়! নিজেদের লোগো লেখে " ইন রিজন উই ট্রাস্ট" ("ইন গড উই ট্রাস্ট" এর কাউন্টার করতে মনে হয়)। মনে মনে বলি, ওরে লেখ, "ইন মানি, উই ট্রাস্ট" ঃ-)
  • a | ০৪ নভেম্বর ২০১৯ ০৯:০০423867
  • dc কোনটাকে ঢপের চপ আর লোকঠকানো বললেন তা কি dc জানেন?
  • sm | ০৪ নভেম্বর ২০১৯ ০৮:৫৭423865
  • সেই কথাই তো বলতে চাই।অভিজিৎ বাবু কেও বই লিখে,ফাউন্ডেশন করে প্রচার চালাতে হয়।
    রা কৃ মি তো কোন বিদ্বেষ প্রচার করছে না।
    সুচিত্রা সেন শেষ জীবনে ওনাদের সঙ্গে যুক্ত ছিলেন।নিশ্চয় মানসিক শান্তি খুঁজে পেতেন।এটুকু ও তো বিরাট লাভ।
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০৮:৫০423864
  • ভেবে দেখুন, ধর্মীয় অধর্মীয় যাই হোক না কেন, যেকোনো "প্রতিষ্ঠান" ই নিজেদের ভাবধারাই প্রচার করে। এর বাইরে কিছুই আছে কি? রাষ্ট্র নামক "প্রতিষ্ঠান" ও তাই করে। অথচ স্কুল, কলেজ, হাসপাতাল এইসবের জন্য অন্য উপায় তো কিছু নেই, হয় ধর্মীয় নয় অধর্মীয়, কোনো না কোনো "প্রতিষ্ঠান" লাগবেই।
  • sm | ০৪ নভেম্বর ২০১৯ ০৮:৩০423863
  • রাম কৃষ্ণ মিশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান।সেই সংস্থা তো ধর্মীয় ভাবধারা প্রচার করবেই।যতক্ষণ না অন্যকে আঘাত করছে,ততক্ষণ তাদের সেই স্পেস টুকু তো দিতেই হবে।
    এনারা যে স্কুল, কলেজ হাসপাতাল চালাচ্ছেন,সেটা তো মিথ্যে নয়।
    তাহলে তো কলকাতার মিশনারী স্কুল কলেজ সব বন্ধ করে দিতে হয়।
    ভারতের অর্থনীতি নিয়ে নিয়মিত ঢপ এর চপ পরিবেশিত হচ্ছে।পাঁচ বছরে পাঁচ ট্রিলিয়ন ইকোনমি তে নিয়ে যাওয়া হবে।
    ওনারা নিজেদের গুরুর মাহাত্ম্য প্রচার করেন।তো করেন।কি করা যাবে?
    প্রসঙ্গত আমি রা কৃ মি র স্কুলে পড়ি নাই বা ভক্ত নই বা যুক্ত নই।
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০৭:০৯423862
  • এণাক্ষী চট্টোর অনুবাদে কি জ্ঞা বি তে একটা গল্প পড়েছিলাম ক্যান্টোলিয়া প্রদেশের কাহিনি নিয়ে। সেই প্রদেশে সৈন্য টৈন্য কিছু নেই, ডাক্তারেরাই নিরাপত্তার দায়িত্বে। বিদেশী সৈন্য দেশ দখল করে অত্যাচার শুরু করল, কিন্তু মহামারী হয়ে মারা যেতে লাগল সেই বিদেশী সৈন্যরা।
    মূল গল্পটা অনেক খুঁজেছি। কিন্তু পাইনি। কারুর যদি জানা থাকে, প্লীজ সন্ধান দেবেন? আগাম ধন্যবাদ।
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০৭:০৪423860
  • লাল ঘাসে নীল ঘোড়া ---সত্যিই কি এরকম কোনো নাটক ছিল? নাকি চন্দ্রিলবাবু খিল্লি করলেন?
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ০৭:০৪423861
  • Atoz সে তো বটেই!
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ০৭:০৩423859
  • কিশোর জ্ঞান বিজ্ঞান ছোটবেলায় আমিও পড়তাম, বাড়িতে রাখা হতো। পরের দিকে মান যাচ্ছেতাই রকম নেমে গিয়েছিল।
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০৭:০২423858
  • কিন্তু সে হল গিয়ে মানুষের মুক্তির মতবাদ। তব্যে? ঃ-)
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০৭:০১423857
  • ডিস, ওই যে লাল তাঁবুর মধ্যে লাল বই বিক্রি হত, আমাদের অঞ্চলে সেগুলোর সঙ্গে ফ্রী গিফ্ট দিত।অনেক সময় নাটকের টিকিট ফ্রী দিত। ঃ-)
    সেগুলোও তো একটা মতবাদ প্রচারের জন্যই। বলুন?
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ০৬:৫৮423856
  • এলেবেলে যেটা বলেছেন সেটায় ভুল কিছু তো দেখছি না। বিবেকনন্দ রামকৃষ্ণ ইত্যাদির নামে যা চালানো হয় সেগুলো তো অবশ্যই ঢপের চপ আর লোক ঠকানো। যেমন মাদার টেরেসাকে সেন্টহুড দেওয়াটা একটা বুজরুকি, এগুলোও সেরকম। আর "বই পড়বেন না", "ওদের কথা শুনবেন না", এগুলো তো পুরনো কায়দা। আরেসেসও বলে চাইলে আমাদের কথা শুনবেন না, তাতে বিষ ছড়ানো কমে নাকি?
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০৬:৫১423855
  • প্রথমার্ধে
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০৬:৫০423854
  • পিটি,
    আপনার একটি পোস্টে বিজ্ঞানপত্রিকার উল্লেখ দেখে মনে পড়ে গেল, আশির দশকের শেষার্ধে আর নব্বইএর দশকের প্রধমার্ধে "কিশোর জ্ঞান বিজ্ঞান" এর অত্যন্ত নিয়মিত গ্রাহক ছিলাম আমরা। খুব ভালো মানের পত্রিকা ছিল তখন এটি। শারদীয়া সংখ্যাগুলো এক একটা রত্ন ছিল, যত্ন করে কেটে বাঁধানো হত সংরক্ষণের জন্য। বন্ধুবান্ধব সমেত সকলেই পড়তাম। তারপর ছেদ পড়ে। শুনেছিলাম পত্রিকার মান ক্রমে ক্রমে নেমেছে অনেক। ২০০৫ সালের পরের একটি পুজোসংখ্যা সংগ্রহ করে হতবাক হয়ে গেলাম! মান তলানিতে ঠেকেছে বললেও কম বলা হয়। কিছু কিছু প্রবন্ধ সরাসরি অন্য বই থেকে লাইন বাই লাইন টুকে দেওয়া, বিন্দুমাত্র রেফারেন্সের তোয়াক্কা না করে। অত্যন্ত খারাপ লেগেছিল। আগে মৌলিক গল্প উপন্যাস বের হত, অতি ভালো মানের অনুবাদ গল্প বের হত, দেখলাম সেসব প্রায় কিছুই নেই।
    আবছা মনে পড়ছে এই নিয়ে সাইটে আলোচনা হয়েছিল অনেকদিন আগেও।
  • মানিক | ০৪ নভেম্বর ২০১৯ ০৬:৪৭423853
  • ডায়াবেটিক সন্দেশ?
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০৪:১১423852
  • অথবা ভেতর-ফোঁপড়া সন্দেশ। ঃ-)
  • সে | ০৪ নভেম্বর ২০১৯ ০৩:০৯423851
  • ভেজাল ছানার সন্দেশ
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৯ ০২:১৯423850
  • লোকঠকানো মিষ্টি? সে কীরকম? ঃ-)
  • S | ০৪ নভেম্বর ২০১৯ ০১:২২423849
  • এলেবেলের ডিটো ছাড়া মত দেওয়া যাবেনা বলছেন? ঃ))
  • এলেবেলে | ০৪ নভেম্বর ২০১৯ ০১:১২423848
  • @?, :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
  • ? | ০৪ নভেম্বর ২০১৯ ০১:০৯423847
  • বিবেকানন্দ মহান আমরা সবাই জানি, রামকৃষ্ণদেব পরমহংস সেটাও মেনে নিতে রাজি আছি
    ----- বলেনকি? এসবে কি এলেবেলে আদৌ কখনো ডিটো দেবেন? আপনি বড়েস আগে জনান্তিকে এই দুটো পয়েন্টে এলেবেলের সাথে ঐকমত্য করে আসুন। বাকি ডিডাকশন তার পরে হবে না হয়। জনান্তিকেই, কেমন? উনি সদ্য প্রকাশ্যে বিবেকানন্দ ও রামকৃষ্ণকে আপাতত ইগনোর করার বিষয়ে সহমত হয়েছেন।
  • অর্জুন | ০৪ নভেম্বর ২০১৯ ০১:০৮423846
  • অল ইণ্ডিয়া মেডিক্যাল এনট্রান্স এবং অন্যান্য রাজ্যে মেডিক্যাল এনট্রান্স পরীক্ষা গুলো কখন হয়, ফর্ম ফিলাপ ইত্যাদির ব্যাপারে কেউ সন্ধান দিলে খুব ভাল হয়।
  • অর্জুন | ০৪ নভেম্বর ২০১৯ ০১:০৫423845
  • আজ কাশ্মীর থেকে একটা ফোন পেলাম। ১৭ বছরের দুটি ছেলে যারা আমার সঙ্গী হয়েছিল শঙ্করাচার্যের ট্রেকে, তাদের একজনের ফোন পেলাম দীর্ঘ তিন মাস বাদে।

    তার সামনে ১২ ক্লাসের বোর্ড পরীক্ষা আর মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স। তিন মাস স্কুল বসেনি। দিনে সকাল ও বিকেল দু ঘণ্টার জন্যে কারফিউ শিথিল হয়। এক লাখ টাকা দিয়ে যে কোচিং সেন্টারে ভর্তি হয়ে এক বছর ক্লাস করেছে তারাও শ্রীনগর থেকে ব্যবসা তুলে নিয়ে হিমাচলে চলে গেছে।

    মেটিরিয়াল কিছু আসে বই আকারে আর কিছু ইন্টারনেটে পাঠানো হয় বিশেষ করে প্র্যাকটিসের জন্যে মক টেস্টগুলো। ইন্টারনেট পরিষেবা কি বস্তু ভুলতে বাধ্য হয়েছে তারা। এদিকে গুলমার্গে বিদেশী পর্যটকদের জন্যে পূর্ণ ইন্টারনেট পরিষেবা।

    আমি নেট থেকে তার স্টাডি মেটিরিয়াল তুলে যে পাঠাতে পারব সে উপায়ও নেই।
  • এলেবেলে | ০৪ নভেম্বর ২০১৯ ০০:৫৮423844
  • দোষ কারও নয় গো মা আমি স্বখাতসলিলে ডুবে মরি শ্যামাআআআআআআআআ!
  • :o) | ০৪ নভেম্বর ২০১৯ ০০:৫৬423843
  • রবীন্দ্রনাথের প্ল্যানচেটের বুজরুকি বা ভন্ডামো নিয়েও মুখ খুলতে গেলেওযে এমন যুক্তিনিষ্ঠ বিজ্ঞানশিক্ষার পজঞ্জরিতে তিড়িতঙ্ক লেগে যায়, তাওতো পোমাণিত।
  • lcm | ০৪ নভেম্বর ২০১৯ ০০:৪৮423842
  • জানতে চাই তো। প্রথমে জানতে চাই রামকৃষ্ণ মিশন রেজিস্টার্ড ব্যবসায়িক প্রতিষ্ঠান কি না? তারপরে জানতে চাই তারা লোকঠকানো ব্যবসায়িক প্রতিষ্ঠান কি না। ভারত সেবাশ্রম সংঘ, বাবা লোকনাথ মিশন, ইস্‌কন, সত্‌সঙ্গ, ... এরা কি চোর, জালিয়াত প্রতিষ্ঠান? বা, মিশনারিস অফ্‌ চ্যারিটিস? নন-রিলিজিয়াস - রেডক্রশ, লায়ন্‌স্‌ ক্লাব, ফোর্ড ফাউন্ডেশন -- অনেকে বলেন এই সব এনজিও-রাও জালিয়াত। তারপরে ধরুন, টিভি সিরিয়াল গুলো কি লোকঠকানো ব্যব্সা? সিনেমা? - জয়-সন্তোষী-মা থেকে বাব-তারকনাথ?
    বা ধুঅরুন মিষ্টির দোকানে ধর্মীয় সন্দেশ বানায় - সেগুলি কে লোকঠকানো মিষ্টি?
    জানতে চাই, আরও জানতে চাই।
  • এলেবেলে | ০৪ নভেম্বর ২০১৯ ০০:১৪423841
  • @বড়েস, ওই আশা করবেন না। গুরুর আঁতেলদের যাবতীয় আঁতলেমি লোকনাথ-বালক ব্রহ্মচারী-সাঁইবাবার ভণ্ডামিতে এসে ফুরিয়ে যায়; বিবেকানন্দ আসলেই তাঁরা সহসা বিবেক দংশনে ভুগতে থাকেন। মিশনের ছাত্রদের একটা গতিজাড্য থাকবে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত